কোন দ্বন্দ্বের আগুনে পুড়ছে চাঁপাইনবাবগঞ্জ বিএনপি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১০:২৯:২২
কোন দ্বন্দ্বের আগুনে পুড়ছে চাঁপাইনবাবগঞ্জ বিএনপি

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি বর্তমানে তীব্র গ্রুপিং, অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বসংকটে জর্জরিত হয়ে পড়েছে। পদ-পদবি কেন্দ্রিক দ্বন্দ্ব, সমন্বয়হীনতা, এবং জেলা-উপজেলায় বলয়ভিত্তিক রাজনীতির ফলে দলটির সাংগঠনিক কাঠামো কার্যত ভেঙে পড়ার উপক্রম হয়েছে। মাঠপর্যায়ে একাধিক বলয় সক্রিয় থাকলেও কেন্দ্রীয় নেতৃত্ব এখন পর্যন্ত কোনো কার্যকর ঐক্য প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। ফলে দলটির স্থানীয় সংগঠনে সৃষ্টি হয়েছে নেতৃত্বশূন্যতা, অসন্তোষ ও দ্বন্দ্বময় পরিবেশ।

২০২১ সালের ডিসেম্বরে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়াকে আহ্বায়ক এবং রফিকুল ইসলামকে সদস্য সচিব করে গঠিত ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু। তবে এই কমিটি গঠনের সময় জেলার প্রভাবশালী তিন এমপি— হারুনুর রশীদ, অধ্যাপক শাহজাহান মিঞা ও আমিনুল ইসলামের মতামত উপেক্ষিত ছিল। ফলাফলস্বরূপ, তাদের অনুসারীরা জেলা বিএনপির কমিটির প্রতি সহযোগিতা না করে প্রতিরোধের অবস্থান নেয়।

এর ধারাবাহিকতায় চার বছরেও জেলার ইউনিয়ন ও থানা ইউনিটগুলোতে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি। জেলা বিএনপির পাঁচটি উপজেলা, চারটি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নের অধিকাংশেই কার্যকর কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে বর্তমানে ত্রিমুখী বলয় রাজনীতি স্পষ্ট। একদিকে জেলা আহ্বায়ক গোলাম জাকারিয়া অধ্যাপক শাহজাহান মিঞার সঙ্গে সমন্বয়ে রাজনৈতিক বলয় পরিচালনা করছেন, অন্যদিকে সদস্য সচিব রফিকুল ইসলামের নেতৃত্বে চলছে ভিন্ন বলয়, যার পেছনে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের সক্রিয় মদদ রয়েছে। আর তৃতীয় বলয়টি গড়ে উঠেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদের নেতৃত্বে, যিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন।

জেলা কমিটির ভেতরে অবস্থানগত এ বিভাজনের কারণে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিও আলাদা আলাদাভাবে পালিত হচ্ছে। আহ্বায়ক ও সদস্য সচিব এক টেবিলে বসতে রাজি নন বলে দলীয় সূত্রে জানা গেছে। এমনকি জেলা কমিটির অনেক সভা আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরহীন অবস্থায় হয়েছে।=

২০২4 সালের ফেব্রুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে অনুষ্ঠিত এক সমাবেশে উত্তেজনার সৃষ্টি হয়, যখন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হককে বক্তব্য রাখতে না দেওয়ায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনার পর দলীয় ভিত আরও দুর্বল হয়ে পড়ে।

এরপর শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুরসহ বেশ কয়েকটি উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে দেখা দেয় সাংগঠনিক বিশৃঙ্খলা। একাধিক ক্ষেত্রে সদস্য সচিব রফিকুল ইসলামের স্বাক্ষর ছাড়া আহ্বায়ক গোলাম জাকারিয়া কমিটি ঘোষণা করেছেন। আবার সদ্য ঘোষিত নাচোল ও চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির কমিটিতে আহ্বায়ক জাকারিয়ার স্বাক্ষর নেই, অথচ তাতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষর রয়েছে। এসব কমিটি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের মৌখিক নির্দেশনায় গঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে, যা দলীয় রীতি ও গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক।

দলীয় ভেতরে গঠনতন্ত্র উপেক্ষা করে একক বলয় নিয়ন্ত্রণের এই প্রবণতা স্থানীয় নেতাদের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে। কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছিল, তিন নেতার যৌথ স্বাক্ষরে ইউনিট কমিটি গঠন করতে হবে। কিন্তু বারবার এই নির্দেশ লঙ্ঘিত হওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সদস্য সচিব রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, “আহ্বায়ক গোলাম জাকারিয়া আমার স্বাক্ষর ছাড়া পাঁচটি ইউনিট কমিটি অনুমোদন দিয়েছেন। এটাই দলে বিশৃঙ্খলার মূল কারণ। কেন্দ্রীয় নেতাদের জানিয়ে আমরা ত্যাগী ও দক্ষ নেতাদের দিয়ে কিছু নতুন কমিটি দিয়েছি।”

অন্যদিকে আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, “আমার স্বাক্ষর ছাড়া গঠিত কোনো কমিটির সাংগঠনিক ভিত্তি নেই। ঢাকা মিটিংয়ে আবদুস সালামও স্পষ্ট বলেছেন, আহ্বায়ক স্বাক্ষর না থাকলে কমিটি বৈধ নয়। অথচ আমার নাম ব্যবহার করে কমিটি দেওয়া হয়েছে।”

চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিতে অধ্যাপক শাহজাহান মিঞার জনপ্রিয়তা ও মাঠের সক্রিয়তা তুলনামূলক বেশি। তার বলয়ের নেতারা নিয়মিতভাবে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মাঠে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ক্লিন ইমেজ, রাজপথে উপস্থিতি এবং তৃণমূলের সঙ্গে সংযোগের কারণে তিনি বিএনপির কর্মীসমর্থকদের মধ্যে আস্থা অর্জন করেছেন।

অন্যদিকে সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের নেতৃত্বে পৃথক বলয়ের নেতারা আগামী নির্বাচনের প্রার্থী হিসেবে তাকে প্রতিষ্ঠিত করতে সক্রিয়। ফলে দলীয় নেতৃত্বে আরও ঘনীভূত হয়েছে বিভাজন ও প্রতিদ্বন্দ্বিতা।

জেলা বিএনপির নেতাদের মতে, এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব দলকে সাংগঠনিকভাবে দুর্বল করছে এবং রাজপথে আন্দোলনের ধারাবাহিকতা ব্যাহত করছে। যদিও আহ্বায়ক গোলাম জাকারিয়া দাবি করেছেন, নির্বাচনের আগেই কেন্দ্রীয় হস্তক্ষেপের মাধ্যমে দ্বন্দ্ব নিরসন সম্ভব; তবে সাবেক এমপি হারুনুর রশীদের সঙ্গে সমঝোতা ছাড়া তা বাস্তবায়ন কঠিন হবে।

রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতও দ্বন্দ্বের বিষয়টি স্বীকার করে বলেন, “বিএনপি একটি বড় দল হিসেবে প্রতিযোগিতা থাকবেই। তবে সংকটগুলো নির্বাচনের আগেই মিটে যাবে বলে আমি আশাবাদী।”

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি দ্রুত সাংগঠনিক ঐক্য ফেরানো না যায়, তাহলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি আগামী জাতীয় নির্বাচনে কার্যকর কোনো অবস্থান নিতে পারবে না। বরং ভেতরের কোন্দলই হবে তাদের রাজনৈতিক অস্তিত্বের জন্য বড় চ্যালেঞ্জ।


শনিবার রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য, চূড়ান্ত হলো লংমার্চের দিনক্ষণ ও পথনকশা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৭ ২১:৪০:০৮
শনিবার রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য, চূড়ান্ত হলো লংমার্চের দিনক্ষণ ও পথনকশা
ছবি: সমকাল

সংবিধান সংস্কারে বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠকের পর আয়োজিত ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই অভিযোগ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের মাত্র ছয় মাসের মাথায় জাতিকে দেওয়া ওয়াদা ভঙ্গ করে দেশ পরিচালনা করলে ভবিষ্যতে ভয়াবহ সংকট তৈরি হবে। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নিতে তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার, জ্বালানি সংকট নিরসন এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ সাত দফা দাবিতে আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর পর্যন্ত রাজপথে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে জোটটি। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ কর্মসূচির রুট চূড়ান্ত করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী, শনিবার সকাল ৭টায় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েত শেষে সকাল ৮টায় লংমার্চের যাত্রা শুরু হবে। এরপর টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালি এবং গাইবান্ধার পলাশবাড়ীতে ধারাবাহিক পথসভা শেষে সন্ধ্যা ৭টায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অহমিকায় সরকার ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় প্রত্যাখ্যান করছে এবং পবিত্র কোরআন-সুন্নাহর বিধান উপেক্ষা করে হেবা আইনের ওপর হস্তক্ষেপ চালিয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনী আইন সংশোধনের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য ঘোষণার গভীর ষড়যন্ত্র চলছে বলেও তিনি দাবি করেন। সংখ্যাগরিষ্ঠতার জোরে কর্তৃত্ববাদী পথে না হেঁটে সরকারের প্রতি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আগামী শনিবারের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক লংমার্চে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না করতে প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান জোটের নেতারা।

/আশিক


বিদেশের আরাম নয়, দেশে ১০ বছর জেল খাটাই বেছে নেব: আসিফ মাহমুদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৯:১৬:৫৮
বিদেশের আরাম নয়, দেশে ১০ বছর জেল খাটাই বেছে নেব: আসিফ মাহমুদ
ছবি : সংগৃহীত

কোনো অপরাধে দোষী প্রমাণিত হলে বিদেশের আরাম-আয়েশের জীবনের পরিবর্তে দেশেই ১০ বছরের কারাদণ্ড ভোগ করাকে বেছে নেবেন বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।

ভিডিওবার্তায় তিনি বিদেশে অর্থ পাচারের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিদেশের মাটিতে তাঁর এক টাকার বিনিয়োগ কিংবা এক কণা ধূলিকণা কেনার প্রমাণ কেউ দেখাতে পারলে তিনি সেই দিনই রাজনীতি ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি স্পষ্ট জানান, দেশের বাইরে বিলাসবহুল জীবন কাটানোর চেয়ে নিজের শক্তিশালী জাতীয়তাবোধের কারণে তিনি নির্দ্বিধায় ১০ বছর দেশে জেল খাটাকেই বেছে নেবেন।

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, কোনো ধরনের প্রমাণ ছাড়াই কেবল একটি স্বার্থান্বেষী ন্যারেটিভ তৈরির চেষ্টা চালানো হচ্ছে। ক্ষমতার অবস্থানে থাকা ব্যক্তিদের অন্ধভাবে বিশ্বাস না করে প্রশ্ন তোলার পাশাপাশি দেশের গণমাধ্যমের তথ্য পরিবেশনকেও সতর্ক ও বিশ্লেষণমূলক দৃষ্টিতে দেখার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

/আশিক


ওয়াদা অস্বীকার করে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৮:০২:২৯
ওয়াদা অস্বীকার করে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির
ছবি : সংগৃহীত

দেশবাসীকে দেওয়া পূর্বের প্রতিশ্রুতি অস্বীকার করে বর্তমান সরকার সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই রাজনৈতিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করে বলেন, গণভোটের আহ্বান জানানো হলেও তা মানা হচ্ছে না এবং তথাকথিত জুলাই চার্টার অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও কার্যত তার কিছুই করা হচ্ছে না।

সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশনকে স্বাধীন রাখার কথা বলা হয়েছিল। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, নির্বাচন কমিশনে দলীয় অনুগত ও বহু আগেই অবসরে যাওয়া এক ব্যক্তিকে অতিরিক্ত সচিবের (এডিশনাল সেক্রেটারি) গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

/আশিক


ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের পর ওবায়দুল কাদেরের কথোপকথন ফাঁস

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৮:০১:৩১
ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের পর ওবায়দুল কাদেরের কথোপকথন ফাঁস
ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে কথোপকথনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও মারধরের প্রত্যক্ষ উসকানি দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন। এই ঐতিহাসিক রায়ের পর আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিংয়ে মামলার বিভিন্ন তথ্য ও আসামিদের ভূমিকা তুলে ধরেন চিফ প্রসিকিউটর।

চিফ প্রসিকিউটর জানান, ওবায়দুল কাদের ছাত্রলীগ সভাপতি সাদ্দামকে স্পষ্টভাবে নির্দেশ দিয়ে বলেছিলেন, ‘তোমরা মারো না কেন? মারো।’ এভাবে তিনি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ছাত্রলীগকে সহিংসতায় প্ররোচিত করেন। এর পাশাপাশি আন্দোলনকারীদের ‘দেখা মাত্রই গুলি’ করার কঠোর নির্দেশনাও জারি করেছিলেন ওবায়দুল কাদের। আমিনুল ইসলাম উল্লেখ করেন, গত ১১ জুলাই সাদ্দামকে ওই নির্দেশ দেওয়ার পরপরই ১৬ জুলাই ওয়াসিম ও আবু সাঈদসহ কয়েকজন আন্দোলনকারী নির্মমভাবে নিহত হন।

পরবর্তী পরিস্থিতির বিবরণ দিয়ে তিনি বলেন, ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করে এবং এই সহিংসতার শিকার হয়ে প্রায় ২৫ হাজার মানুষ গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন। এর আগে ওবায়দুল কাদের প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, এসব উসকানি ও দমনমূলক তৎপরতার ফলেই দেশজুড়ে এমন ভয়াবহ হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। আসামিদের সহিংস বক্তব্য ও দিকনির্দেশনার ওপর ভর করেই তৎকালীন সরকারের অনুগত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা যৌথভাবে নিরস্ত্র সাধারণ মানুষের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ চালায়।

/আশিক


স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৯:৩৫:৫৭
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত
ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনে এবং নির্বাচন-পরবর্তী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে জোটভুক্ত অবস্থানে থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে পুরোপুরি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সিদ্ধান্তের ফলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো স্থানীয় সরকারের সব স্তরেই দলটির নিজস্ব প্রার্থীরা দলীয় ব্যানারে লড়াই করবেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সের সমাপ্তি পর্বে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে দলের এই অবস্থানের কথা স্পষ্ট করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সাংগঠনিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে স্থানীয় সরকারের প্রতিটি ধাপের জন্য সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা থেকে শুরু করে সিটি করপোরেশন পর্যন্ত প্রতিটি স্তরে প্রার্থী বাছাইয়ের কাজ এখন চূড়ান্ত ধাপে রয়েছে এবং অনেক অঞ্চলেই ইতোমধ্যে অভ্যন্তরীণভাবে প্রার্থীদের নাম চূড়ান্ত করে তাদের মাঠপর্যায়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজধানীর নির্বাচনী পরিকল্পনা প্রসঙ্গে জামায়াতের এই শীর্ষ নেতা উল্লেখ করেন যে, ঢাকা উত্তর ও দক্ষিণ—উভয় সিটি করপোরেশন নির্বাচনেই জামায়াত এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে এবং দলীয় ফোরামে প্রার্থীদের নাম মনোনীত করা হয়েছে। উপযুক্ত সময়ে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে, যদিও গণমাধ্যমে ইতিমধ্যে ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে সাদিক কায়েমের নাম সামনে এসেছে।

স্থানীয় নির্বাচনে জোটগত সমীকরণের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার ব্যাখ্যা দেন যে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে ১১ দলীয় ঐক্য গড়ে উঠেছিল, নির্বাচনের পরও বিভিন্ন আন্দোলনের কর্মসূচি তারা সেই জোটের আওতাতেই পালন করে আসছেন। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে জোটের শীর্ষ নেতাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া হয়েছে যে প্রতিটি দলই নিজস্ব প্রতীকে ও একক প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নেবে, ফলে স্থানীয় সরকারের কোনো স্তরেই জোটগত কোনো প্রার্থী থাকছে না।

/আশিক


দেশে অতীতের মতো অন্ধকার যেন আর না আসে: নেতা-কর্মীদের রিজভীর কড়া বার্তা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৩ ২১:২৬:৩২
দেশে অতীতের মতো অন্ধকার যেন আর না আসে: নেতা-কর্মীদের রিজভীর কড়া বার্তা
ছবি : সংগৃহীত

দেশে অতীতের মতো অন্ধকার ও দুঃসময় যাতে আর ফিরে না আসে, সে বিষয়ে বিএনপির নেতা-কর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা মাঠে ২০১৩ সালে নিহত যুবদল কর্মী মোহাম্মদ হারুনুর রশিদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রিজভী অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট আমলে দলীয় পুলিশ বাহিনী সরাসরি গুলি চালিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করেছে; সেই রক্তক্ষয়ী দুর্দিনের পুনরাবৃত্তি ঠেকাতে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে কাজ করতে হবে।

স্মরণসভায় হারুনুর রশিদের আত্মত্যাগকে স্মরণ করে রিজভী বলেন, কোনো লুটপাট বা ব্যাংক দুর্নীতির সুবিধাভোগী হয়ে নয়, বরং নির্ভেজাল বহুদলীয় গণতন্ত্রের আদর্শ রক্ষার লড়াইয়ে শামিল হয়ে তিনি প্রাণ দিয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম এবং নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বক্তব্য দেন। স্মরণসভা শেষে ২০১৩ সালের ৪ ডিসেম্বর গুলিতে নিহত হওয়া হারুনের স্ত্রী জোহরা আক্তার ও সন্তানদের হাতে একটি নতুন নির্মিত ঘরের চাবি ও আর্থিক অনুদান তুলে দেন রিজভী।

/আশিক


ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থীর নাম চূড়ান্ত করল এনসিপি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৯:৪৮:০০
ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থীর নাম চূড়ান্ত করল এনসিপি
ছবি : সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই দুই প্রার্থীর নাম চূড়ান্ত ঘোষণা করেন।

মেয়র প্রার্থী ঘোষণার পাশাপাশি একই দিনে ঢাকার দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে এনসিপির একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করতে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তিনি ওয়ার্ডভিত্তিক কাউন্সিলর প্রার্থী চূড়ান্তকরণ, স্থানীয় নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক নিবিড় যোগাযোগ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে মাঠপর্যায়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খল তৎপরতা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার আহ্বান জানান।

/আশিক


দেড় বছরেই অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার: দুর্নীতির পোস্টার বয় আসিফ মাহমুদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৮:৫৫:০৬
দেড় বছরেই অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার: দুর্নীতির পোস্টার বয় আসিফ মাহমুদ
ছবি : সংগৃহীত

ছাত্র আন্দোলন থেকে উঠে এসে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়ম, কমিশন বাণিজ্য, পদায়ন বাণিজ্য এবং বিদেশে অর্থপাচারের গুরুতর অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নিয়ে সম্প্রতি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

এর আগে গত ৪ মার্চ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাঁর ব্যাংক হিসাব তলব করলে তিনি সংবাদ সম্মেলন করে নিজের ও পরিবারের অ্যাকাউন্টের বিবরণ তুলে ধরেন, যেখানে তাঁর দুটি হিসাবে প্রায় পৌনে দশ লাখ টাকা থাকার তথ্য জানানো হয়। তবে বিশ্লেষক ও অভিযোগকারীদের দাবি, প্রাতিষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে দুর্নীতির অর্থ রাখা হয় না, বরং বিভিন্ন অপ্রচলিত ও গোপন মাধ্যমে এই অর্থ সরানো হয়েছে।

দুদকে জমা পড়া অভিযোগগুলোর মধ্যে প্রধান বিষয়গুলো হলো—স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ ছাড়ের ক্ষেত্রে ২৫ শতাংশ পর্যন্ত কমিশন দাবি, ওয়াসা ও সিটি করপোরেশনে শীর্ষ পদ বাণিজ্যের মাধ্যমে বিপুল অঙ্কের ঘুষ লেনদেন (যার মধ্যে ওয়াসা এমডি নিয়োগে ১০ কোটি ও ডিএনসিসি প্রশাসক নিয়োগে ২০ কোটি টাকার অভিযোগ রয়েছে), এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পদোন্নতি ও বদলি সিন্ডিকেট পরিচালনা।

এ ছাড়া সারাদেশে ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে বড় অঙ্কের আর্থিক লেনদেন, সাড়ে তিন হাজার কোটি টাকার টেন্ডার থেকে ১০-৩০ শতাংশ কমিশন গ্রহণ এবং তাঁর এপিএস মো. মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে শত শত কোটি টাকার লেনদেন করে সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগের তালিকায় তাঁর পিতার নামে ঠিকাদারি লাইসেন্স প্রদান এবং দুর্নীতির অর্থ ক্রিপ্টোকারেন্সি ও দুবাইয়ের সম্পদে রূপান্তরের বিষয়টিও রয়েছে।

এই প্রেক্ষাপটে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে দ্রুত বিচার ও তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জোর দিয়ে বলেছেন, রাষ্ট্রীয় পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মতো এসব গুরুতর অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হওয়া অপরিহার্য।

/আশিক


সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রতিস্থাপনের দাবি খেলাফত মজলিসের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ১২ ২১:৩০:৫৪
সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রতিস্থাপনের দাবি খেলাফত মজলিসের
ছবি : সংগৃহীত

এমন নামমাত্র বা দুর্বল পরিবর্তনের জন্য ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র ও যুবসমাজ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই করেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি ঘোষণা দেন, এবারের মূল সংগ্রাম হলো কার্যকর সংস্কারের মাধ্যমে দেশের সংবিধান আমূল পরিবর্তন করা এবং সেই সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পুনঃস্থাপিত করা। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের সদর রোডস্থ ঐতিহাসিক অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের গণরায় অবিলম্বে বাস্তবায়ন, তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অবনতির তীব্র প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলা ও মহানগর শাখা। সমাবেশে মামুনুল হক বলেন, দীর্ঘদিনের শোষণ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের যে ঐতিহাসিক আত্মত্যাগ, তা কেবল শাসনক্ষমতার হাতবদলের জন্য ছিল না; বরং তা ছিল রাষ্ট্রের মৌলিক কাঠামো ও সাংবিধানিক চরিত্র পরিবর্তনের লড়াই। জনগণের কাঙ্ক্ষিত সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

/আশিক

পাঠকের মতামত: