আল্লাহর ৯৯ নাম: জানুন সেই অসীম গুণাবলীর মহিমা

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৫:১৭:১৬
আল্লাহর ৯৯ নাম: জানুন সেই অসীম গুণাবলীর মহিমা

আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম, যেগুলোকে ‘আসমা উল হুসনা’ বলা হয়, কেবল ধর্মীয় শিক্ষার অংশ নয়, বরং আত্মিক উপলব্ধি ও আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের সেতুবন্ধ। এই নামগুলো জানার মাধ্যমে মানুষ তার প্রভুকে ভালোভাবে জানতে পারে, বুঝতে পারে, এবং আল্লাহর গুণাবলির আলোকে নিজেকে শুদ্ধ করে নিতে পারে।

কোরআনের নির্দেশ ও নবিজির উৎসাহ

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, “আল্লাহর জন্য রয়েছে সুন্দরতম নামসমূহ। তোমরা তাঁকে সেসব নামে ডাক। আর যারা এই নাম বিকৃত করে, তাদের বর্জন কর।” (সুরা আ’রাফ: ১৮০)। এই আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহকে তাঁর সুন্দর নামসমূহ দ্বারা ডাকতে, যা দোয়া কবুলের জন্য এক বিশেষ মাধ্যমও।

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একাধিক হাদিসে আল্লাহর নাম মুখস্ত করা, বোঝা এবং তার দ্বারা দোয়া করার প্রতি উৎসাহ দিয়েছেন। সহিহ বুখারিতে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে, “আল্লাহর ৯৯টি নাম আছে, যে এগুলো মুখস্ত করবে, সে জান্নাতে যাবে।” কিন্তু হাদিস বিশারদ ইমাম নববির ব্যাখ্যায় জানা যায়, এই সংখ্যা সীমাবদ্ধ নয়; আল্লাহর আরও বহু নাম রয়েছে, যা গোপনে রয়েছে তাঁর অদৃশ্য জ্ঞানের ভাণ্ডারে।

আল্লাহর নাম জানার তাৎপর্য

প্রখ্যাত তাফসিরকারক আল্লামা শাওকানি (রহ.) তার ফতহুল কাদির গ্রন্থে উল্লেখ করেছেন, আল্লাহর নাম জানলে কেবল দোয়া কবুলের সুযোগ বাড়ে না, বরং মানুষ তার প্রভুর প্রতি এমন এক ভক্তি ও ভয়বোধে উদ্বুদ্ধ হয়, যা অন্তর থেকে আল্লাহর প্রতি আত্মসমর্পণের প্রবণতা সৃষ্টি করে।

নবিজি (সা.) একটি দোয়ায় বলেন, “হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি তোমার সেই সব নামে, যেগুলো তুমি নিজেকে দিয়েছো, অথবা তোমার কোনো বান্দাকে শিখিয়েছো, কিংবা অদৃশ্য জ্ঞানের ভাণ্ডারে গোপন রেখেছো।” (শরহু মুসলিম লিননববি)

হাদিসে আস্মাউল হুসনার গুরুত্ব

সহিহ বুখারির একটি প্রসিদ্ধ হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন: “আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে, যে এগুলো মুখস্থ রাখবে (বা হিফজ করে আমল করবে), সে জান্নাতে প্রবেশ করবে।”

ইমাম নববি (রহ.) এবং অন্যান্য বিদ্বানরা ব্যাখ্যা করেছেন, এই হাদিসে ‘নিরানব্বইটি নাম’ বলা হলেও এর অর্থ এই নয় যে আল্লাহর নাম কেবল এতগুলোই। বরং এগুলো তাঁর অনেক নামের মধ্য থেকে বিশিষ্ট কয়েকটি নাম মাত্র। অন্য হাদিসে নবিজি (সা.) দোয়ায় বলেছেন:

“হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি তোমার সেইসব নামে, যেগুলো তুমি নিজেকে দিয়েছ, অথবা তোমার কিতাবে নাজিল করেছ, অথবা তোমার সৃষ্টির কাউকে শিখিয়েছ, কিংবা গোপন রেখেছ তোমার গায়েবী জ্ঞানের ভাণ্ডারে।” (মুসনাদে আহমদ)

আল্লাহর ৯৯ নাম (আস্মাউল হুসনা) বাংলা অর্থসহ

১. আল্লাহ – একমাত্র উপাস্য, সর্বশক্তিমান

২. আর-রহমান – পরম দয়ালু

৩. আর-রহিম – পরম করুণাময়

৪. আল-মালিক – রাজাধিরাজ

৫. আল-কুদ্দুস – পবিত্রতম

৬. আস-সালাম – শান্তির উৎস

৭. আল-মুমিন – নিরাপত্তাদানকারী

৮. আল-মুহাইমিন – তত্ত্বাবধায়ক

৯. আল-আযীয – পরাক্রমশালী

১০. আল-জাব্বার – জবরদস্তি প্রয়োগকারী

১১. আল-মুতাকাব্বির – গৌরবান্বিত

১২. আল-খালিক – সৃষ্টিকর্তা

১৩. আল-বারি – গঠনতত্ত্বের স্রষ্টা

১৪. আল-মুসাওয়ির – আকৃতিদানকারী

১৫. আল-গাফফার – বারবার ক্ষমাকারী

১৬. আল-কাহ্হার – পরাক্রমশালী বিজয়ী

১৭. আল-ওয়াহাব – দানশীল

১৮. আর-রায্জাক – রিজিকদাতা

১৯. আল-ফাত্তাহ – উন্মোচনকারী

২০. আল-আলীম – সর্বজ্ঞ

২১. আল-কাবিদ – সংকোচকারী

২২. আল-বাসিত – সম্প্রসারণকারী

২৩. আল-খাফিদ – অবনমনকারী

২৪. আর-রাফি – উন্নতকারী

২৫. আল-মু’ইয – সম্মানদানকারী

২৬. আল-মুযিল – অপমানদানকারী

২৭. আস-সামি’ – সর্বশ্রোতা

২৮. আল-বাসির – সর্বদ্রষ্টা

২৯. আল-হাকাম – বিচারক

৩০. আল-আদল – ন্যায়পরায়ণ

৩১. আল-লতীফ – সূক্ষ্মদর্শী

৩২. আল-খাবীর – সর্বজ্ঞ

৩৩. আল-হালিম – সহিষ্ণু

৩৪. আল-আযীম – মহান

৩৫. আল-গফুর – অতিশয় ক্ষমাশীল

৩৬. আশ-শাকুর – কৃতজ্ঞতাপ্রিয়

৩৭. আল-আলি – সর্বোচ্চ

৩৮. আল-কাবীর – অতীব মহান

৩৯. আল-হাফিজ – সংরক্ষণকারী

৪০. আল-মুকিত – রক্ষণাবেক্ষণকারী

৪১. আল-হাসিব – হিসাব গ্রহণকারী

৪২. আল-জালিল – গৌরবান্বিত

৪৩. আল-কারিম – মহাদানশীল

৪৪. আর-রাকিব – তত্ত্বাবধায়ক

৪৫. আল-মুজিব – দোয়া কবুলকারী

৪৬. আল-ওয়াসি’ – সর্বব্যাপী

৪৭. আল-হাকীম – প্রজ্ঞাবান

৪৮. আল-ওয়াদুদ – পরম স্নেহশীল

৪৯. আল-মাজীদ – মহিমান্বিত

৫০. আল-বা’ইস – পুনরুত্থানকারী

৫১. আশ-শাহীদ – সর্বদ্রষ্টা

৫২. আল-হক্ক – প্রকৃত সত্য

৫৩. আল-ওয়াকীল – সহায়তা প্রদানকারী

৫৪. আল-কাওয়ী – ক্ষমতাশালী

৫৫. আল-মাতীন – দৃঢ় শক্তির অধিকারী

৫৬. আল-ওয়ালী – অভিভাবক

৫৭. আল-হামিদ – প্রশংসিত

৫৮. আল-মুহসী – গণনাকারী

৫৯. আল-মুব্দি – সৃষ্টির সূচনাকারী

৬০. আল-মু’ইদ – পুনরায় সৃষ্টিকর্তা

৬১. আল-মুহী – জীবনদাতা

৬২. আল-মুমীত – মৃত্যু দানকারী

৬৩. আল-হাইই – চিরঞ্জীব

৬৪. আল-কাইয়ুম – চিরস্থায়ী

৬৫. আল-ওয়াজিদ – সর্বদা বিদ্যমান

৬৬. আল-মাজিদ – মহিমান্বিত

৬৭. আল-ওয়াহিদ – একক

৬৮. আস-সমাদ – সবার নির্ভরশীল

৬৯. আল-কাদির – সর্বশক্তিমান

৭০. আল-মুকতাদির – সর্বক্ষমতাধর

৭১. আল-মুকাদ্দিম – অগ্রসরকারী

৭২. আল-মু’আখির – বিলম্বকারী

৭৩. আল-আউয়াল – প্রথম

৭৪. আল-আখির – সর্বশেষ

৭৫. আজ-জাহির – প্রকাশ্য

৭৬. আল-বাতিন – গোপন

৭৭. আল-ওয়ালী – সুরক্ষাকারী

৭৮. আল-মুতাআলী – চির উন্নত

৭৯. আল-বারর – কল্যাণকারী

৮০. আত-তাওয়াব – তাওবা কবুলকারী

৮১. আল-মুন্তাকিম – প্রতিশোধ গ্রহণকারী

৮২. আল-আফু – ক্ষমাশীল

৮৩. আর-রউফ – পরম করুণাময়

৮৪. মালিকুল মুলক – সার্বভৌম ক্ষমতার অধিকারী

৮৫. জুল-জালালি ওয়াল ইকরাম – গৌরব ও সম্মানের অধিকারী

৮৬. আল-মুকসিত – ন্যায়পরায়ণ

৮৭. আল-জামি’ – একত্রিতকারী

৮৮. আল-গানী – সম্পদশালী

৮৯. আল-মুগনী – ধনপ্রদানকারী

৯০. আল-মানি’ – বাধা দেয়ার ক্ষমতা রাখেন

৯১. আদ-দার – ক্ষতিদাতা

৯২. আন-নাফি’ – উপকারকারী

৯৩. আন-নূর – আলোক

৯৪. আল-হাদি – পথপ্রদর্শক

৯৫. আল-বাদী – অপরূপ সৃষ্টিকর্তা

৯৬. আল-বাকি – চিরন্তন

৯৭. আল-ওয়ারিস – উত্তরাধিকারী

৯৮. আর-রশীদ – সঠিক পথ নির্দেশক

৯৯. আস-সাবুর – ধৈর্যশীল

ব্যক্তিগত জীবনে আল্লাহর নামের প্রভাব

এই নামগুলো শুধু মুখস্ত করার জন্য নয় এগুলো জীবনে ধারণ করার জন্য। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ আল-রাকীব (সবকিছু পর্যবেক্ষণ করেন), সে গোপনে কোনো অন্যায় করতে ভয় পায়। যে জানে আল্লাহ আল-মুজীব (প্রার্থনার উত্তরদাতা), সে দুঃসময়ে কেবল আল্লাহর দিকেই মুখ ফেরায়।

বিশেষত যেসব নাম আল্লাহর দয়া, ক্ষমা, ভালোবাসা ও রিজিক দেওয়ার সাথে সম্পর্কযুক্ত, সেগুলোর মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে আর্থিক ও আত্মিক সংকটে সাহায্যের জন্য সঁপে দেওয়া যায়।

আল্লাহর ৯৯টি নাম কেবল তথ্য নয়, আত্মিক পথচলার এক অনন্য রসদ। এগুলো আত্মিক শুদ্ধির মাধ্যম, আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয় জাগানোর উপায় এবং দোয়া কবুলের মাধ্যমও বটে। তাই প্রত্যেক মুমিনের উচিত এগুলো জেনে অন্তরে ধারণ করা এবং প্রতিদিনের জীবনে এর প্রতিফলন ঘটানো।

“আল্লাহর নাম জানো, উপলব্ধি করো, আর আল্লাহর সান্নিধ্যে জীবন সাজাও।”


হজযাত্রীদের বড় সুখবর: হজের বিমান টিকিটের দাম আরও কমাল সরকার

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ৩০ ২০:৩৪:৪৮
হজযাত্রীদের বড় সুখবর: হজের বিমান টিকিটের দাম আরও কমাল সরকার
ছবি : সংগৃহীত

বাংলাদেশি হজযাত্রীদের হজ পালনের ব্যয় আরও সাশ্রয়ী করতে বিমান টিকিটের মূল্য এক লাফে ২৫ হাজার টাকা কমিয়েছে সরকার। এর ফলে ২০২৬ সালের পবিত্র হজের জন্য বিমান টিকিটের নতুন মূল্য পুনর্নির্ধারণ করে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী ‘জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই মেলার আয়োজন করে।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি জানান, বাংলাদেশি হজযাত্রীদের হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং একটি যৌক্তিক ও সহনশীল হজ প্যাকেজ উপহার দেওয়াকে সরকার সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। তিনি উল্লেখ করেন, বিগত বছরে বিমান টিকিটের দাম প্রতি ক্ষেত্রে ১২ হাজার টাকা কমানো সম্ভব হয়েছিল। এবার ধারাবাহিক ধারাবাহিকতায় টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশি হাজিদের অতিরিক্ত আর্থিক চাপ কমাতে সৌদি সরকারের কাছে বিমান টিকিটের ওপর আরোপিত সে দেশের বিমানবন্দর নির্মাণ কর কমানোর আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে হাজিদের আবাসন ব্যয় কমানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব জানান, বাংলাদেশের মোট হজযাত্রীদের প্রায় ৯৫ শতাংশই বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরব সফর করেন, আর মাত্র ৫ শতাংশ যান সরকারি ব্যবস্থাপনায়। তাই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন যেকোনো বিতর্কিত বা অসাধু কাজ থেকে বিরত থাকতে বেসরকারি হজ এজেন্সি মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকাস্থ রাজকীয় সৌদি দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, হাবের শীর্ষ নেতৃত্ব এবং বিপুলসংখ্যক সম্ভাব্য হজপ্রত্যাশী উপস্থিত ছিলেন।

/আশিক


হজ ২০২৭: প্রাথমিক নিবন্ধনের বিস্তারিত নিয়ম জারি করল সরকার

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২৭ ১৮:১১:০৫
হজ ২০২৭: প্রাথমিক নিবন্ধনের বিস্তারিত নিয়ম জারি করল সরকার
ছবি : সংগৃহীত

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম সোমবার (২৭ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই নিবন্ধন প্রক্রিয়া চলবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে যে, এই সময়ের মধ্যেই হজে যেতে আগ্রহী ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হবে। তবে স্বাস্থ্যগত ঝুঁকি ও বয়সের বাধ্যবাধকতার কারণে ১৫ বছরের কম বয়সী শিশু এবং কয়েকটি নির্দিষ্ট জটিল বা সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা এবার হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন না।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. আবুবকর সিদ্দীকের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুসরণ করেই নিবন্ধনের এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রাথমিকভাবে সাড়ে তিন লাখ টাকা জমা দিতে হবে। তবে এর পূর্বে ৩০ হাজার টাকা ফি পরিশোধ করে প্রাক-নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক। প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ঘোষিত হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমের পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে। এই ক্ষেত্রে নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে। আর বেসরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে অর্থ জমা দিতে হবে সংশ্লিষ্ট হজ এজেন্সির অনুমোদিত ব্যাংক হিসাবে, যা হজ পোর্টালে প্রকাশ করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবারও নির্দিষ্ট কিছু শারীরিক শর্ত যুক্ত করা হয়েছে। ১৫ বছরের কম বয়সী শিশু ছাড়াও হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তি, গুরুতর মানসিক বা স্নায়ুবিক সমস্যায় ভুগছেন এমন ব্যক্তি এবং ডিমেনশিয়ায় আক্রান্তরা নিবন্ধনের সুযোগ পাবেন না। পাশাপাশি কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যান্সার রোগী, যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারের মতো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরা ফিটনেস সনদের অভাবে হজে যেতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিবন্ধনের সুবিধার্থে হজযাত্রীদের জন্য ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকা বৈধ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে প্রাথমিক নিবন্ধনের সময়ই প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা এবং কাঙ্ক্ষিত হজ প্যাকেজ বাছাই করে নিতে হবে।

/আশিক


কোরআনের চোখে প্রকৃত ক্ষতিগ্রস্ত কারা?

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২৬ ২০:৫০:২২
কোরআনের চোখে প্রকৃত ক্ষতিগ্রস্ত কারা?
ছবি : সংগৃহীত

পবিত্র কোরআনে যেখানে ‘ক্ষতি’ (খুসরান)-এর কথা এসেছে, তা মূলত দ্বিনের ক্ষতিকেই নির্দেশ করে। কোরআনের পরিভাষায় ‘ক্ষতিগ্রস্ত’ মূলত তারাই, যারা নিজেদের আখিরাত ও ঈমান হারিয়েছে।

কোরআনের আলোকে ক্ষতিগ্রস্তদের ধরন ও তাদের পরিচয় নিচে বিস্তারিত আলোচনা করা হলো

১. কুফরিতে নিমজ্জিত ব্যক্তি

আল্লাহ তাআলার প্রতি কুফরই মানবজীবনের সর্ববৃহৎ ক্ষতি। এটি এমন এক চিরস্থায়ী ব্যর্থতা, যা মানুষকে চিরতরে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে। আল্লাহ তাআলা বলেন:

‘যারা মিথ্যায় বিশ্বাস করেছে এবং আল্লাহকে অস্বীকার করেছে, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত।’

(সুরা : আল-আনকাবুত, আয়াত : ৫২)

২. সম্পদ ও সন্তানের কারণে বিভ্রান্তি

ধন-সম্পদ ও সন্তান-সন্ততি অনেক মানুষের চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। নুহ (আ.) তাঁর জাতির কাফিরদের সম্পর্কে বলেছিলেন:

‘তারা আমার অবাধ্য হয়েছে এবং এমন লোকদের অনুসরণ করেছে, যাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাদের ক্ষতিই বৃদ্ধি করেছে।’

(সুরা : নুহ, আয়াত : ২১)

৩. সৃষ্টিগত নিদর্শন ও শরিয়ত অস্বীকার

যে কুফর মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তার অন্যতম হলো আল্লাহর সৃষ্টিগত নিদর্শন ও শরিয়তের বিধানসমূহ প্রত্যাখ্যান করা। আল্লাহ বলেন:

‘যারা আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করেছে তারাই ক্ষতিগ্রস্ত।’

(সুরা : আয-যুমার, আয়াত : ৬৩)

৪. মনগড়া কাজ ও আত্মমুগ্ধতা

কিছু মানুষ এমন অনেক আমল করে, যা তারা সৎকর্ম মনে করে। কিন্তু তাদের সব পরিশ্রম দুনিয়াতেই সীমাবদ্ধ থাকে; আখিরাতে তা কোনো কাজে আসে না। আল্লাহ তাআলা বলেন:

‘বলুন, আমি কি তোমাদের এমন লোকদের সংবাদ দেব, যারা কর্মের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? তারা হলো সেইসব মানুষ, যাদের সমস্ত প্রচেষ্টা দুনিয়ার জীবনেই ব্যর্থ হয়েছে, অথচ তারা মনে করে যে তারা খুব ভালো কাজ করছে।’

(সুরা : আল-কাহফ, আয়াত : ১০৩-১০৪)

৫. দুনিয়ার স্বার্থে ঈমান আনয়ন

কিছু মানুষের ঈমান কেবল পার্থিব স্বার্থের ওপর নির্ভরশীল। ঈমানের মাধ্যমে ধন-সম্পদ বা পদমর্যাদা মিললে তারা দ্বিনের ওপর থাকে, কিন্তু কোনো পরীক্ষা বা বিপদে পড়লেই মুখ ফিরিয়ে নেয়। এরা চরম ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন

‘মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে, যারা দ্বিধাগ্রস্তভাবে আল্লাহর ইবাদত করে। যদি তার কোনো কল্যাণ হয়, তবে সে তাতেই সন্তুষ্ট থাকে; আর যদি কোনো পরীক্ষায় পড়ে, তবে সে মুখ ফিরিয়ে নেয়। সে দুনিয়া ও আখিরাত—উভয়ই হারায়। এটাই সুস্পষ্ট ক্ষতি।’

(সুরা : হজ, আয়াত : ১১)

কোরআনে উল্লেখিত অন্যান্য ক্ষতির কারণসমূহ

অন্যায়ভাবে হত্যা

‘সে নিজের ভাইকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল।’ (সুরা : আল-মায়িদা, আয়াত : ৩০)

দারিদ্র্য বা লজ্জার ভয়ে সন্তান হত্যা

‘নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নির্বুদ্ধিতাবশত ও অজ্ঞতার কারণে নিজেদের সন্তানদের হত্যা করেছে।’ (সুরা : আল-আনআম, আয়াত : ১৪০)

আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ মনে করা

‘আল্লাহর কৌশল থেকে শুধু ক্ষতিগ্রস্তরাই নিজেদের নিরাপদ মনে করে।’ (সুরা : আল-আরাফ, আয়াত : ৯৯)

আল্লাহর স্মরণে উদাসীনতা

‘হে মুমিনরা! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে বিমুখ না করে। আর যে এমন করবে, তারাই ক্ষতিগ্রস্ত।’ (সুরা : আল-মুনাফিকুন, আয়াত : ৯)

আল্লাহ সম্পর্কে কুধারণা

‘তোমাদের প্রতিপ্রতিপালক সম্পর্কে তোমাদের এই কুধারণাই তোমাদের ধ্বংস করেছে। ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছ।’ (সুরা : ফুসসিলাত, আয়াত : ২৩)

কাফিরদের অন্ধ আনুগত্য

‘হে ঈমানদাররা! যদি তোমরা কাফিরদের আনুগত্য করো, তবে তারা তোমাদের পিছিয়ে দেবে, আর তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসবে।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪৯)

অঙ্গীকার ভঙ্গ ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা

কোরআনে আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করা ও অন্যায়ভাবে সম্পর্ক ছিন্ন করাকে ধ্বংসের মূল কারণ বলা হয়েছে

‘সেই সকল লোক, যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি পরিপক্ব করার পরও ভেঙে ফেলে এবং যেই সম্পর্ক রক্ষা করতে তিনি আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি বিস্তার করে; বস্তুত এমন সব লোক অতি ক্ষতিগ্রস্ত।’

(সুরা : আল-বাকারা, আয়াত : ২৭)

এখানে আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার বলতে আলমে আরওয়াহে (রূহের জগতে) মানবজাতির কাছ থেকে নেওয়া তাওহীদের স্বীকৃতিকে বোঝায়, যা সুরা আরাফের ১৭২ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে:

‘যখন তোমার রব আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদের বের করেছিলেন এবং তাদের নিজেদের সম্পর্কে সাক্ষী বানিয়েছিলেন—আমি কি তোমাদের রব নই? সবাই জবাব দিয়েছিল, কেন নয়? আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি...’

(সুরা : আল-আরাফ, আয়াত : ১৭২)

কোরআনের মূল শিক্ষা হলো—পার্থিব সম্পদ, পদমর্যাদা বা সুযোগ-সুবিধা হারানো প্রকৃত ক্ষতি নয়; বরং ঈমান ও আখিরাত হারানোই হলো সবচেয়ে বড় দেউলিয়াত্ব। আর প্রকৃত সফলতা কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আখিরাতে মুক্তি লাভের মধ্যেই নিহিত।

/আশিক


প্রতিদিনের ৫ সুন্নাহ আমল, জান্নাতের আশার পথ

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২২ ১১:২৩:২০
প্রতিদিনের ৫ সুন্নাহ আমল, জান্নাতের আশার পথ
ছবি : সংগৃহীত

ইসলামে এমন অনেক আমল রয়েছে, যেগুলো পালন করতে সময় খুব বেশি লাগে না, কিন্তু সওয়াব ও ফজিলতের দিক থেকে অত্যন্ত মর্যাদাপূর্ণ। মহানবী হজরত মুহাম্মদ ﷺ তাঁর উম্মতকে এমন কিছু দৈনন্দিন আমল শিখিয়েছেন, যেগুলো নিয়মিত পালন করলে আল্লাহর রহমত, নিরাপত্তা, ক্ষমা এবং আখিরাতে সফলতার আশা করা যায়। আলেমদের মতে, এসব আমল শুধু ব্যক্তিগত ইবাদতের অংশ নয়; বরং একজন মুসলিমের দৈনন্দিন জীবনকে আল্লাহর স্মরণে পরিচালিত করার একটি সুন্দর পদ্ধতি।

দিনের শুরুতে ফজরের সালাত আদায়কে ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, সে আল্লাহর জিম্মায় (নিরাপত্তায়) থাকে।" (সহিহ মুসলিম: ৬৫৭)। ইসলামী চিন্তাবিদদের মতে, এই হাদিসের অর্থ হলো, ফজরের সালাত একজন মুমিনের জন্য আল্লাহর বিশেষ হেফাজত ও অনুগ্রহের কারণ হতে পারে। তাই সম্ভব হলে জামাআতে ফজরের নামাজ আদায় করার প্রতি গুরুত্ব দেওয়া উচিত।

আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি তিলাওয়াত করা। একটি সহিহ হাদিসে এসেছে, "যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না।" (আমালুল ইয়াওমি ওয়াল-লাইলাহ, নাসাঈ: ১০০; শাইখ আল-আলবানী রহ. হাদিসটিকে সহিহ বলেছেন)। অল্প সময়ের এই আমল একজন মুসলিমের জন্য জান্নাতের সুসংবাদ বহন করে।

সাইয়্যিদুল ইস্তিগফারকে ক্ষমা প্রার্থনার সর্বোত্তম দোয়া হিসেবে বর্ণনা করা হয়েছে। সহিহ বুখারির বর্ণনায় রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস নিয়ে সকালে এই দোয়া পড়ে এবং সন্ধ্যার আগে মারা যায়, অথবা রাতে পড়ে সকালে মৃত্যুবরণ করে, সে জান্নাতিদের অন্তর্ভুক্ত হবে (সহিহ বুখারি: ৬৩০৬)। তাই প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত ফজিলতপূর্ণ।

এ ছাড়া সকাল ও সন্ধ্যায় তিনবার "বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু..." দোয়াটি পাঠ করার কথাও হাদিসে এসেছে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পাঠ করবে, আল্লাহর ইচ্ছায় তাকে আকস্মিক বিপদ-আপদ ক্ষতি করতে পারবে না (সুনান আবু দাউদ: ৫০৮৮; সুনান তিরমিযী: ৩৩৮৮)। ইসলামী স্কলারদের মতে, এটি আল্লাহর ওপর পূর্ণ ভরসা ও তাঁর হেফাজত কামনার অন্যতম গুরুত্বপূর্ণ জিকির।

ভ্রমণে বের হওয়ার সময় বা প্রিয়জনকে বিদায় দেওয়ার সময় রাসূলুল্লাহ ﷺ একটি অর্থবহ দোয়া শিক্ষা দিয়েছেন। তিনি বলতেন, "আস্তাওদি'উল্লাহা দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতীমা আমালিকা" অর্থাৎ, "আমি তোমার দীন, তোমার আমানত এবং তোমার জীবনের শেষ আমলগুলো আল্লাহর জিম্মায় সোপর্দ করছি।" (সুনান আবু দাউদ: ২৬০০; সুনান তিরমিযী: ৩৪৪৩)। এই দোয়া শুধু ভ্রমণকারীর জন্য নয়, বরং নিজের ও পরিবারের জন্যও আল্লাহর কাছে নিরাপত্তা ও কল্যাণ কামনার একটি সুন্দর মাধ্যম।


২০২৭ হজ প্যাকেজ ঘোষণা, কোথায় কী সুবিধা মিলবে

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২১ ১২:০৯:৩৬
২০২৭ হজ প্যাকেজ ঘোষণা, কোথায় কী সুবিধা মিলবে
ছবি : সংগৃহীত

২০২৭ সালের হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি পৃথক প্যাকেজ ঘোষণা করেছে সরকার। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) নতুন প্যাকেজগুলোর বিস্তারিত তুলে ধরেন।

ঘোষণা অনুযায়ী, ‘হজ প্যাকেজ-১’-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। অন্যদিকে অপেক্ষাকৃত কম খরচের ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’ গ্রহণ করতে হজযাত্রীদের ব্যয় হবে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দুই প্যাকেজেই হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় আবাসন, মিনা-আরাফার সেবা এবং সৌদি আরবে অবস্থানকাল বিবেচনায় পৃথক সুবিধা নির্ধারণ করা হয়েছে, যাতে সামর্থ্য অনুযায়ী প্যাকেজ বেছে নেওয়ার সুযোগ পান আগ্রহীরা।

হজ প্যাকেজ-১: হারাম শরীফের কাছাকাছি আবাসনের সুবিধা

সরকারি প্যাকেজগুলোর মধ্যে তুলনামূলক উন্নত সুবিধাসম্পন্ন হজ প্যাকেজ-১-এ মক্কায় মসজিদুল হারামের বহিঃচত্বর থেকে ১,০০০ থেকে ১,৪০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মদিনায় হজযাত্রীরা মারকাজিয়া এলাকায় অবস্থানের সুযোগ পাবেন, যা মসজিদে নববীর নিকটবর্তী এলাকা হিসেবে পরিচিত।

এ ছাড়া মিনায় এই প্যাকেজের হজযাত্রীদের জন্য জোন-২-এ তাঁবুর ব্যবস্থা থাকবে। মিনা ও আরাফার কার্যক্রমে ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং অনুমোদিত মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই প্যাকেজে সাধারণত সৌদি আরবে ৩৫ থেকে ৪০ দিন অবস্থান করতে হবে। পাশাপাশি অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড কিংবা স্বল্পমেয়াদি (শর্ট) প্যাকেজ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

হজ প্যাকেজ-২: কম খরচে সরকারি হজের সুযোগ

অর্থনৈতিকভাবে তুলনামূলক সাশ্রয়ী এই প্যাকেজে মক্কায় হোটেল থাকবে মসজিদুল হারাম থেকে প্রায় ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে। মদিনায় আবাসনের ব্যবস্থা করা হবে মারকাজিয়া এলাকার বাইরে, তবে মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে।

এই প্যাকেজের হজযাত্রীদের জন্য মিনায় জোন-৫-এ তাঁবুর ব্যবস্থা থাকবে। মিনা ও আরাফায় সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার পরিবেশনের সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।

সরকার জানিয়েছে, যদি কোনো হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হয়, তাহলে সৌদি আরবের প্রচলিত নীতিমালা অনুযায়ী হজযাত্রীদের জন্য সালাওয়াত বাস-এর ব্যবস্থা করা হবে, যাতে যাতায়াতে কোনো ধরনের অসুবিধা না হয়।

প্যাকেজ নির্বাচন করবেন কীভাবে?

হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা বলছেন, যেসব হজযাত্রী হারাম শরীফের কাছাকাছি আবাসন, অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থান এবং উন্নত সেবা চান, তারা হজ প্যাকেজ-১ বেছে নিতে পারেন। অন্যদিকে ব্যয় কম রাখতে আগ্রহীরা হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) নির্বাচন করলে সরকারি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় মৌলিক সেবা নিশ্চিতভাবেই পাবেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী সময়ে হজ নিবন্ধন, কিস্তি পরিশোধ, ভিসা, প্রশিক্ষণ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রমের সময়সূচি পৃথকভাবে প্রকাশ করা হবে।

-রাফসান


মঙ্গলবারের নামাজের সময়সূচি, ফজর থেকে এশা পর্যন্ত

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২১ ০৯:৪৮:৪৮
মঙ্গলবারের নামাজের সময়সূচি, ফজর থেকে এশা পর্যন্ত
ছবি : সংগৃহীত

আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬)। বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, আর হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী ৬ সফর ১৪৪৮ হিজরি। প্রতিদিনের মতো ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আজ ঢাকায় জোহরের নামাজ আদায়ের সময় দুপুর ১২টা ০৮ মিনিট। আসরের নামাজ বিকেল ৪টা ৪৩ মিনিটে, মাগরিবের নামাজ সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে এবং এশার নামাজ রাত ৮টা ১৪ মিনিটে অনুষ্ঠিত হবে।

পরবর্তী দিনের অর্থাৎ বুধবার (২২ জুলাই)-এর ফজরের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে ভোর ৩টা ৫৯ মিনিটে। এছাড়া আজ সূর্যোদয় হবে সকাল ৫টা ২৩ মিনিটে।

ইসলামে নামাজ নির্ধারিত সময়ে আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তাই প্রতিদিনের সময়সূচি জেনে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া ধর্মীয় অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে ভৌগোলিক অবস্থান, স্থানীয় মসজিদের অনুসৃত সময় গণনা পদ্ধতি কিংবা ইসলামিক ফাউন্ডেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ক্যালেন্ডারের কারণে সময়সূচিতে এক থেকে দুই মিনিটের সামান্য পার্থক্য হতে পারে। তাই নিজ এলাকার মসজিদের ঘোষিত সময়কেও অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

-রাফসান


আজ নামাজের সময়সূচি, দেখে নিন পাঁচ ওয়াক্তের সময়

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ২০ ১০:০৯:২৯
আজ নামাজের সময়সূচি, দেখে নিন পাঁচ ওয়াক্তের সময়
ছবি : সংগৃহীত

আজ সোমবার (২০ জুলাই ২০২৬)। বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ এবং হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী ৫ সফর ১৪৪৮ হিজরি। প্রতিদিনের মতো ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে ঢাকা ও আশপাশের এলাকার পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আজ ঢাকায় জোহরের নামাজ শুরু হবে দুপুর ১২টা ০৯ মিনিটে। আসরের নামাজের সময় বিকেল ৪টা ৪৩ মিনিট, মাগরিবের নামাজ সন্ধ্যা ৬টা ৫২ মিনিট এবং এশার নামাজ রাত ৮টা ১৫ মিনিটে আদায় করা হবে।

পরবর্তী দিনের অর্থাৎ মঙ্গলবার (২১ জুলাই)-এর ফজরের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে ভোর ৩টা ৫৬ মিনিটে। এছাড়া আজ সূর্যোদয় হবে সকাল ৫টা ২২ মিনিটে।

ইসলামে নামাজ নির্ধারিত সময়ে আদায়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই প্রতিদিনের নামাজের সময় জেনে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া ইবাদতের গুরুত্বপূর্ণ অংশ। তবে স্থানীয় ভৌগোলিক অবস্থান, মসজিদের অনুসৃত হিসাবপদ্ধতি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ক্যালেন্ডারের কারণে সময়সূচিতে সামান্য পার্থক্য দেখা যেতে পারে। তাই নিজ এলাকার মসজিদের ঘোষিত সময়সূচিও অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

-রাফসান


আজকের নামাজের সময়সূচি, এক নজরে দেখে নিন

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ১৫ ১০:২৬:৩৭
আজকের নামাজের সময়সূচি, এক নজরে দেখে নিন
ছবি : সংগৃহীত

মুসলিমদের দৈনন্দিন ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পাঁচ ওয়াক্ত নামাজ। তাই প্রতিটি ওয়াক্তের নির্ধারিত সময় সম্পর্কে আগে থেকেই ধারণা থাকা প্রয়োজন। বুধবার (১৫ জুলাই ২০২৬) রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা।

আজ ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩০ মহররম ১৪৪৮ হিজরি। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী নতুন দিনের ইবাদত ও দৈনন্দিন আমল যথাসময়ে আদায়ের সুবিধার্থে নির্ধারিত সময়সূচি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আজকের সময়সূচি অনুযায়ী জোহরের ওয়াক্ত শুরু হবে দুপুর ১২টা ০৮ মিনিটে। এরপর আসরের নামাজের সময় শুরু হবে বিকেল ৪টা ৪৩ মিনিটে।

দিনের শেষভাগে মাগরিবের ওয়াক্ত শুরু হবে সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে। এরপর এশার নামাজের সময় শুরু হবে রাত ৮টা ১৭ মিনিটে।

আগামী দিনের সূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৬ জুলাই) ফজরের ওয়াক্ত শুরু হবে ভোর ৩টা ৫৮ মিনিটে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। আর আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৫টা ১৯ মিনিটে।

ধর্মীয় বিশেষজ্ঞদের মতে, নির্ধারিত সময়ের শুরুতেই নামাজ আদায় করা উত্তম। বিশেষ করে মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায়ের প্রতি উৎসাহিত করা হয়েছে। পাশাপাশি ভ্রমণ, কর্মব্যস্ততা বা অন্যান্য কারণে বাইরে অবস্থানকারীদেরও সময় জেনে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ইসলামিক রিসার্চ সেন্টার জানিয়েছে, ভৌগোলিক অবস্থানভেদে দেশের বিভিন্ন জেলার নামাজের সময় কয়েক মিনিটের পার্থক্য হতে পারে। তাই নিজ নিজ এলাকার স্থানীয় সময়সূচি অনুসরণ করাই সবচেয়ে উপযুক্ত।

সূত্র: ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা।


আজকের নামাজের সময়সূচি প্রকাশ, জেনে নিন বিস্তারিত

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ১৪ ১০:০৯:২৮
আজকের নামাজের সময়সূচি প্রকাশ, জেনে নিন বিস্তারিত
ছবি : সংগৃহীত

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬। বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ এবং হিজরি বর্ষপঞ্জিতে ২৯ মহররম ১৪৪৮। প্রতিদিনের মতো ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা।

ইসলামে নামাজ নির্ধারিত সময়ে আদায় করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই প্রতিদিনের ওয়াক্ত অনুযায়ী সময় জেনে ইবাদতের প্রস্তুতি নেওয়া মুসল্লিদের জন্য গুরুত্বপূর্ণ। কর্মব্যস্ত জীবনের মাঝেও সঠিক সময় সম্পর্কে ধারণা থাকলে নামাজ আদায় সহজ হয় এবং ধর্মীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হয়।

আজকের সময়সূচি অনুযায়ী জোহরের ওয়াক্ত শুরু হবে দুপুর ১২টা ০৮ মিনিটে। এরপর আসরের সময় শুরু হবে বিকেল ৪টা ৪৩ মিনিটে। দিনের শেষ ভাগে মাগরিবের ওয়াক্ত শুরু হবে সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে, আর এশার নামাজের সময় শুরু হবে রাত ৮টা ১৭ মিনিটে।

পরবর্তী দিনের প্রস্তুতির জন্যও সময় জানা জরুরি। বুধবার (১৫ জুলাই) ফজরের ওয়াক্ত শুরু হবে ভোর ৩টা ৫৭ মিনিটে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। অন্যদিকে আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৫টা ১৯ মিনিটে।

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে দেশের বিভিন্ন জেলার নামাজের সময়সূচিতে কয়েক মিনিটের পার্থক্য হতে পারে। তাই নিজ নিজ এলাকার নির্ভুল সময় জানতে স্থানীয় মসজিদের ঘোষণা অথবা সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের প্রকাশিত সময়সূচি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

পাঠকের মতামত: