আইএমএফের ঋণ নিয়ে যে সুসংবাদ দিল বাংলাদেশ ব্যাংক

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৪ ০৯:০১:৩৯
আইএমএফের ঋণ নিয়ে যে সুসংবাদ দিল বাংলাদেশ ব্যাংক

সত্য নিউজ:দীর্ঘ আলোচনার পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে আটকে থাকা ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে অবশেষে ইতিবাচক বার্তা পেয়েছে বাংলাদেশ ব্যাংক। জানা গেছে, ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি মোট ১.৩০ বিলিয়ন ডলার জুন মাসেই ছাড় হতে পারে।

এই প্রক্রিয়ায় অন্যতম শর্ত ছিল মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করা। বাংলাদেশ ব্যাংক পুরোপুরি বাজারের ওপর ছেড়ে না দিলেও 'ক্রলিং পেগ' পদ্ধতিতে কিছুটা ছাড় দিতে সম্মত হয়েছে। এর ফলে ডলারের দর এখনকার চেয়ে কিছুটা বাড়তে পারে যা বাজারের চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করবে।

এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দুবাই থেকে ভার্চুয়ালি এতে বক্তব্য দেবেন।

বাংলাদেশ ২০২২ সালে আইএমএফের সঙ্গে মোট ৪৭০ কোটি ডলারের ঋণচুক্তি করে। এখন পর্যন্ত তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছে বাকি আছে ২৩৯ কোটি ডলার। চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের জন্য আইএমএফ বেশ কিছু কাঠামোগত শর্ত দিয়েছিল যার মধ্যে অন্যতম ছিল বিনিময় হারে স্বচ্ছতা ও রাজস্ব ব্যবস্থায় উন্নয়ন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এই কাঠামোগত আলোচনার ভিত্তিতে আইএমএফের বোর্ড সভায় আগামী ২৩ মে ঋণ ছাড়ের চূড়ান্ত অনুমোদন আসতে পারে।

এ পদক্ষেপ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।


নবম পে-স্কেল নিয়ে পুনর্গঠিত কমিটির নতুন পরিকল্পনা ফাঁস

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৫ ১২:০৬:১৩
নবম পে-স্কেল নিয়ে পুনর্গঠিত কমিটির নতুন পরিকল্পনা ফাঁস
ছবি : সংগৃহীত

দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। পে-স্কেল সংক্রান্ত পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশমালা প্রণয়নের কাজ শুরু করেছে এবং খুব দ্রুতই এটি সরকারের উচ্চপর্যায়ে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বর্তমান অর্থনীতির ওপর বাড়তি চাপ এবং উচ্চ মূল্যস্ফীতির কথা মাথায় রেখে নতুন এই বেতন কাঠামো এককালীন কার্যকর না করে আগামী তিন বছরে ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব করা হবে। প্রস্তাবনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫০ শতাংশ কার্যকরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে। এই বিশাল ব্যয়নির্বাহের জন্য আগামী বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের সুপারিশ করবে অর্থ বিভাগ। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে নির্ধারিত পে-স্কেলের প্রায় ৩৩ শতাংশ বাস্তবায়িত হতে পারে।

সূত্রমতে, প্রথম বছর বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু হওয়ার পর পরবর্তী দুই অর্থবছরে পর্যায়ক্রমে অবশিষ্ট মূল বেতন এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতাগুলো কার্যকর করা হবে। অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পুনর্গঠিত কমিটির প্রাথমিক বৈঠকে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না এলেও সদস্যরা এই বেতন কাঠামো বাস্তবায়নের পক্ষেই মত দিয়েছেন। বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে আসা জোরালো দাবির পরিপ্রেক্ষিতে কমিটি দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে।

উল্লেখ্য যে, চলতি অর্থবছরের বাজেটে পে-স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ থাকলেও তা শেষ পর্যন্ত ব্যবহার করা হয়নি। তবে আগামী অর্থবছরের বাজেটে এই খাতের জন্য বড় অঙ্কের বাড়তি বরাদ্দ রাখার কাজ চলছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সম্মেলন শেষে অর্থমন্ত্রী দেশে ফিরলে কমিটির পক্ষ থেকে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। চূড়ান্ত অনুমোদনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে অর্থমন্ত্রীর একটি বিশেষ বৈঠকের কথা রয়েছে।

সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদের মতে, নবম পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হলো প্রয়োজনীয় অর্থের জোগান নিশ্চিত করা। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ এবং বাজেট ঘাটতির বাস্তবতায় একবারে পুরো পে-স্কেল কার্যকর করা ঝুঁকিপূর্ণ হতে পারে। সেক্ষেত্রে তিন থেকে চার ধাপে এটি বাস্তবায়ন করাকেই তিনি সবচেয়ে যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান বলে মনে করছেন।

/আশিক


স্বর্ণের বাজারে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব: আন্তর্জাতিক দরে ব্যাপক পতন

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৫ ১০:২৭:২৪
স্বর্ণের বাজারে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব: আন্তর্জাতিক দরে ব্যাপক পতন
ছবি : সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তজনা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও মুদ্রাস্ফীতির আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের পরিবর্তে ডলারের দিকে ঝুঁকেছেন। এর ফলে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস নেমেছে। আজ মঙ্গলবার ৫ মে ২০২৬ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক শতাংশের বেশি কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫৩ ডলার ৫৩ সেন্টে লেনদেন হচ্ছে। তবে বাংলাদেশে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাজুস (BAJUS) গত ৩০ এপ্রিল সন্ধ্যা ৭টায় যে দাম নির্ধারণ করেছিল, তা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।

বাজুসের বর্তমান মূল্য অনুযায়ী বাংলাদেশে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায়।

কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের বর্তমান বাজারমূল্য ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা। আন্তর্জাতিক বাজারে দামের এমন পতন ঘটলেও স্থানীয় বাজারে এর প্রভাব জানতে হলে বাজুসের নতুন সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। সাধারণত স্থানীয় বাজারে ‘তেজাবী স্বর্ণের’ দাম ওঠানামার ওপর ভিত্তি করে বাজুস এই দাম সমন্বয় করে থাকে।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ার কারণে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বজুড়ে নতুন করে মুদ্রাস্ফীতির উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তেলের দাম ইতিমধ্যে ব্যারেলপ্রতি ১১৩ ডলার অতিক্রম করেছে। এর ফলে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে স্বর্ণ বিক্রি করে দিয়ে ডলার সংগ্রহ করছেন, যা ডলারকে আরও শক্তিশালী করে তুলছে এবং স্বর্ণের বাজারে বড় ধাক্কা দিচ্ছে। দেশের বাজারেও স্বর্ণের এই দরপতনের প্রভাব পড়ার জোরালো সম্ভাবনা রয়েছে কারণ চলতি বছর ইতিমধ্যে কয়েক ডজন বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

/আশিক


স্বর্ণের বাজারে বড় ধস, ৪ ঘণ্টায় ১ শতাংশের বেশি দরপতন

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৪ ২১:৪৫:৫২
স্বর্ণের বাজারে বড় ধস, ৪ ঘণ্টায় ১ শতাংশের বেশি দরপতন
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমান্তরালে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। সোমবার (৪ মে) লেনদেন শুরুর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম ১ শতাংশের বেশি কমে গেছে। মূলত ডলার শক্তিশালী হওয়া এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা এখন স্বর্ণের বদলে ডলারকেই নিরাপদ বিনিয়োগ মনে করছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, আজ গ্রিনিচ মান সময় (জিএমটি) বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১.৩ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে প্রতি আউন্স স্বর্ণের মূল্য এখন ৪ হাজার ৫৫৩ ডলার ৫৩ সেন্টে নেমে এসেছে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার বা ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম ১.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৫ ডলার ৪০ সেন্টে লেনদেন হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, কয়েক ঘণ্টার ব্যবধানে এটি স্বর্ণের বাজারে অন্যতম বড় ধস।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে, যার প্রভাবে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৩ ডলার ছাড়িয়েছে। বায়বিটের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান জানান, “সংঘাতের উদ্বেগে স্বর্ণের বাজার বড় ধাক্কা খেয়েছে। বিনিয়োগকারীরা এখন ঝুঁকি এড়াতে স্বর্ণ ছেড়ে মার্কিন ডলারের দিকে ঝুঁকছেন, যার ফলে ডলারের মান বাড়ছে এবং স্বর্ণের দাম কমছে।”

/আশিক


ডলার থেকে রিয়াল: জেনে নিন আজকের সর্বশেষ মুদ্রার বিনিময় হার

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৪ ১১:১৩:১৮
ডলার থেকে রিয়াল: জেনে নিন আজকের সর্বশেষ মুদ্রার বিনিময় হার
ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজ সোমবার (৪ মে, ২০২৬) বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত বৈদেশিক মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ দেশের বাজারে ইউএস ডলারের ক্রয় ও বিক্রয় মূল্য উভয়ই ১২২ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অর্থাৎ প্রতি ডলারের গড় বিনিময় হার ১২২.৭৫ টাকা।

ইউরোপীয় মুদ্রা ইউরোর ক্ষেত্রে ক্রয়মূল্য ১৪৩ টাকা ৮৬ পয়সা এবং বিক্রয়মূল্য ১৪৩ টাকা ৮৮ পয়সা।

ব্রিটিশ পাউন্ডের বিনিময় হার দাঁড়িয়েছে ক্রয়মূল্যে ১৬৬ টাকা ৫৯ পয়সা এবং বিক্রয়মূল্যে ১৬৬ টাকা ৬৮ পয়সা।

অন্যান্য গুরুত্বপূর্ণ মুদ্রার মধ্যে সৌদি রিয়েলের ক্রয়মূল্য ৩২ টাকা ৭৭ পয়সা এবং বিক্রয়মূল্য ৩২ টাকা ৭৯ পয়সা।

ভারতীয় রুপির বিনিময় হার ১ টাকা ২৯ পয়সা (ক্রয় ও বিক্রয়)।

সিঙ্গাপুর ডলারের ক্রয়মূল্য ৯৬ টাকা ৩৫ পয়সা এবং বিক্রয়মূল্য ৯৬ টাকা ৪০ পয়সা।

এছাড়া অস্ট্রেলিয়ান ডলার ৮৮ টাকা ৪১ পয়সা (ক্রয়) ও ৮৮ টাকা ৪৭ পয়সা (বিক্রয়) এবং কানাডিয়ান ডলার ৯০ টাকা ৩৩ পয়সা দরে বিনিময় হচ্ছে।

জাপানি ইয়েনের ক্রয় ও বিক্রয় মূল্য আজ ০.৭৮ টাকা নির্ধারিত হয়েছে।

উল্লেখ্য যে, বাজার পরিস্থিতি অনুযায়ী মুদ্রার এই বিনিময় হার যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

/আশিক


স্বর্ণের দামে লাফ, তবে অপরিবর্তিত রুপা: বাজারদরের সবশেষ আপডেট

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৪ ১০:৩১:৫৩
স্বর্ণের দামে লাফ, তবে অপরিবর্তিত রুপা: বাজারদরের সবশেষ আপডেট
ছবি : সংগৃহীত

স্বর্ণের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। গত এপ্রিলের শেষ দিকে টানা চার দফায় ভরিতে প্রায় ১০ হাজার টাকা কমানোর পর আবারও দাম বাড়ানোর পথে হাঁটল বাজুস। সোমবার সপ্তাহের শুরুর দিনে বাজারে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে স্বর্ণের ভরি কত?

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৯৩৯ টাকা।

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা।

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

স্বর্ণের দাম দফায় দফায় ওঠানামা করলেও রুপার বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে। সবকটি ক্যারেটেই রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের অস্থিরতা এবং স্থানীয় চাহিদা বৃদ্ধির কারণেই বাজুসকে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। বিয়ের মৌসুম এবং বিনিয়োগের ক্ষেত্র হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের পকেটে বাড়তি চাপের সৃষ্টি হচ্ছে।

/আশিক


রেমিট্যান্সে বিশ্বরেকর্ড বাংলাদেশের! দেশে রেমিট্যান্স আসার সব রেকর্ড তছনছ

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৩ ২১:৫২:০৮
রেমিট্যান্সে বিশ্বরেকর্ড বাংলাদেশের! দেশে রেমিট্যান্স আসার সব রেকর্ড তছনছ
ছবি : সংগৃহীত

বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি দিচ্ছে প্রবাসীদের পাঠানো আয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদায়ী এপ্রিল মাসে দেশে ৩১২ কোটি ৭০ লাখ (৩.১২ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে। এর মাধ্যমে গত ডিসেম্বর থেকে টানা পাঁচ মাস ধরে প্রতি মাসে ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসার ধারাবাহিকতা বজায় থাকল। রোববার (৩ মে ২০২৬) কেন্দ্রীয় ব্যাংক এই প্রতিবেদন প্রকাশ করে।

ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা মনে করছেন, গত মাসে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ায় প্রবাসীরা তাঁদের পরিবার-পরিজনের কাছে অন্য সময়ের তুলনায় বেশি অর্থ পাঠিয়েছেন। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা মাথায় রেখেও অনেকে সঞ্চিত অর্থ দেশে পাঠাচ্ছেন। পাশাপাশি ব্যাংকগুলোতে ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় প্রবাসীরা এখন আগের চেয়ে বেশি টাকা পাচ্ছেন, যা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে তাঁদের উৎসাহিত করছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত ডিসেম্বর মাসে ৩২২ কোটি, জানুয়ারিতে ৩১৭ কোটি, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি এবং মার্চ মাসে রেকর্ড সর্বোচ্চ ৩৭৫ কোটি ডলারের রেমিট্যান্স দেশে আসে। এপ্রিলের ৩১২ কোটি ডলার যুক্ত হওয়ায় দেশের অর্থনীতির ভিত আরও শক্তিশালী হলো। আসন্ন ঈদুল আজহার মৌসুমেও এই ইতিবাচক ধারা বজায় থাকবে বলে আশা করছেন ব্যাংকাররা। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, কেবল রেমিট্যান্সে খুশি না থেকে বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় আরও কৌশলী ও সতর্ক হওয়া জরুরি।

/আশিক


সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে এলপিজির নতুন মূল্য তালিকা

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৩ ১৮:০৮:১৪
সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে এলপিজির নতুন মূল্য তালিকা
ছবি : সংগৃহীত

গত মাসে দুই দফায় বড় ধরনের মূল্যবৃদ্ধির পর মে মাসে এসে গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবর দিল বিইআরসি। মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা তেই অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, গত ১৯ এপ্রিল নির্ধারিত দামই এই মাসে বহাল থাকছে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে দুইবার এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। প্রথমে ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয় এবং পরবর্তীতে ১৯ এপ্রিল তা আরও বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল।

তবে রান্নার গ্যাসের দাম না বাড়লেও যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামে সামান্য পরিবর্তন এসেছে। মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ পয়সা বাড়িয়ে মূসকসহ ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। এর আগে এপ্রিল মাসেও অটোগ্যাসের দাম দুই দফায় বাড়ানো হয়েছিল। গত ২ এপ্রিল প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা এবং ১৯ এপ্রিল তা বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা করা হয়েছিল।

আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামের ওপর ভিত্তি করে প্রতি মাসেই এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করে বিইআরসি। তবে মে মাসে এসে ১২ কেজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন না আনায় সাধারণ ব্যবহারকারীদের জন্য তা কিছুটা স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/আশিক


কেন আবারও বাড়ছে স্বর্ণের দাম? স্বর্ণের দর বৃদ্ধিতে নতুন মূল্য নির্ধারণ করল বাজুস

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৩ ১০:৩৩:৪৩
কেন আবারও বাড়ছে স্বর্ণের দাম? স্বর্ণের দর বৃদ্ধিতে নতুন মূল্য নির্ধারণ করল বাজুস
ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও অস্থিরতা শুরু হয়েছে। টানা চার দফা কমানোর পর এবার এক লাফে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয়েছিল ২ হাজার ১৫৮ টাকা। সেই হিসেবে টানা চার দফায় ভালো মানের সোনার দাম কমানো হয়েছিল মোট ৯ হাজার ৮৫৬ টাকা। তবে দাম কমার সেই স্বস্তির রেশ কাটতে না কাটতেই আবারও দাম বাড়ার ঘোষণা এল। নতুন নির্ধারিত এই দাম বিজ্ঞপ্তির দিন থেকেই কার্যকর করা হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন থেকে ২ লাখ ৩১ হাজার ৯৩৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা। তবে স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম আগের মতোই ৫ হাজার ৪৮২ টাকা রয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

হঠাৎ করে স্বর্ণের এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাজুস সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের উত্থান-পতন এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করেই নিয়মিত এই সমন্বয় করা হয়। তবে সাধারণ মানুষ মনে করছেন, টানা কমানোর পর এভাবে দাম বাড়িয়ে দেওয়া সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

/আশিক


আজকের টাকার রেট: জেনে নিন প্রবাসী ভাইদের জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার

অর্থ-বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০২ ১২:০৬:৪৪
আজকের টাকার রেট: জেনে নিন প্রবাসী ভাইদের জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার
ছবি : সংগৃহীত

দেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব অপরিসীম। বৈদেশিক মুদ্রার সঠিক দাম জানা থাকলে প্রবাসী শ্রমিক এবং ব্যবসায়ীরা সঠিক সময়ে অর্থ লেনদেনের সিদ্ধান্ত নিতে পারেন। আজ শনিবার (২ মে ২০২৬) বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার সর্বশেষ ও হালনাগাদ বিনিময় হার বিস্তারিত তুলে ধরা হলো

বৈদেশিক মুদ্রার বাজারে আজ মার্কিন ডলারের বিনিময় হার ১২২ টাকা ৭৫ পয়সায় অবস্থান করছে।

অন্যদিকে ইউরোপীয় একক মুদ্রা ইউরোর দাম দাঁড়িয়েছে ১৪২ টাকা ২৪ পয়সা এবং ব্রিটিশ পাউন্ডের মূল্য ১৬৩ টাকা ৩০ পয়সা।

প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যে কর্মরত থাকায় সৌদি রিয়াল ও কুয়েতি দিনারের দামের ওপর অনেকেরই নজর থাকে।

আজ প্রতি সৌদি রিয়ালের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৬১ পয়সা এবং কুয়েতি দিনারের দাম ৩৯৫ টাকা ৭৭ পয়সা।

এছাড়া এশীয় দেশগুলোর মধ্যে মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হার আজ ৩০ টাকা ৩৮ পয়সা এবং সিঙ্গাপুরি ডলার ৯৫ টাকা ৬১ পয়সা।

পার্শ্ববর্তী দেশ ভারতের প্রতি রুপির বিপরীতে মিলছে ১ টাকা ৩১ পয়সা।

অস্ট্রেলিয়ার প্রবাসীদের জন্য আজকের রেট হচ্ছে প্রতি অস্ট্রেলিয়ান ডলারে ৮৫ টাকা ০১ পয়সা।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং ব্যাংকিং চ্যানেলের ভিন্নতার কারণে যেকোনো সময় এই বিনিময় হার পরিবর্তিত হতে পারে। তাই লেনদেনের আগে সংশ্লিষ্ট ব্যাংক বা মানি এক্সচেঞ্জ হাউজ থেকে সর্বশেষ দর যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

/আশিক

পাঠকের মতামত:

৫ মে: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার

৫ মে: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার

দেশের পুঁজিবাজারে মঙ্গলবারের লেনদেনে শীর্ষ গেইনার তালিকায় বহুমুখী খাতের কোম্পানির উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা বাজারে বিস্তৃত ভিত্তিতে আস্থার ইঙ্গিত... বিস্তারিত