ইতালির পথে আবারও ট্রাজেডি, ভূমধ্যসাগরে প্রাণহানি

একজন বাংলাদেশি অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির লাম্পেদুসা উপকূলে পৌঁছানোর সময় নৌকাতেই মারা গেছেন। ইতালীয় কোস্টগার্ড এবং আর্থিক পুলিশের সদস্যরা সোমবার রাতে ১০ মিটার দীর্ঘ একটি নৌকা থেকে তার মরদেহ উদ্ধার করেন। একই নৌকা থেকে আরও ৫১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।
সন্দেহ বিষাক্ত ধোঁয়া
কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, সম্ভবত নৌকাটির জ্বালানির বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কালা পিসানার মর্গে পাঠানো হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে
উদ্ধার হওয়া ৫১ জন অভিবাসীর মধ্যে মিসরীয়, বাংলাদেশি, ইরিত্রীয়, ইথিওপীয়, সিরীয় এবং সুদানের নাগরিকরা রয়েছেন। এদের মধ্যে দুজন নারী এবং একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। তাদের সবাইকে ইতালির দক্ষিণাঞ্চলীয় ইমব্রিয়াকোলা জেলার অভিবাসনকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার রাতে লাম্পেদুসার ফাভারোলো জেটিতে পৌঁছানোর পর অভিবাসীরা জানান, উদ্ধারকারীরা আসার আগেই তাদের একজন সঙ্গী সমুদ্রে পড়ে যান এবং তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।
অভিবাসী পরিস্থিতি
ইতালি সরকারের কঠোর পদক্ষেপের কারণে ২০২৪ সাল থেকে দেশটিতে অনিয়মিত অভিবাসীর সংখ্যা কমেছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে অনিয়মিত অভিবাসীর সংখ্যা কিছুটা বেড়েছে। ২০২৪ সালের শুরু থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ৪২,৯৯৯ জন, যা চলতি বছর একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ৪৩,৮৬০ জনে। তবে ২০২৩ সালের একই সময়ের তুলনায় (১,১৪,৮৬৭ জন) এই সংখ্যা এখনো অনেক কম।
চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে রয়েছে। প্রায় ১৩,২৭১ জন বাংলাদেশি এভাবে ইতালিতে পৌঁছেছেন। এরপরই আছে ইরিত্রিয়া (৫,৮১১ জন) এবং মিসর, পাকিস্তান, সুদান, ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিকরা।
সূত্র : ইনফোমাইগ্রেন্টস/আনসা
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
প্রবাসে বৃহত্তর চট্টগ্রামবাসীদের সংগঠন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে (জিসিএ ইউকে) এর বার্ষিক পিকনিক আনন্দ-উচ্ছ্বাস ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ আগস্ট সোমবার পূর্ব লন্ডনের ইলফোর্ডের ভ্যালেনটাইন্স পার্ক-এ আয়োজিত এ পিকনিকে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যবৃন্দ পরিবার পরিজন অতিথিসহ প্রায় ২০০ থেকে ২৫০ জন অংশগ্রহণ করেন।
দুপুর ১২টার মধ্যে অংশগ্রহণকারীরা নির্ধারিত স্থানে উপস্থিত হলে পুরো পার্ক এলাকা পরিণত হয় বৃহত্তর চট্টগ্রামবাসীদের এক মিলনমেলায়। দীর্ঘদিনের ব্যস্ততার পর একসঙ্গে মিলিত হয়ে আনন্দ, আড্ডা ও স্মৃতিচারণে মেতে ওঠেন উপস্থিত সবাই।
পিকনিকের মূল আকর্ষণ ছিল দিনব্যাপী নানা আয়োজন। মো. মাসুদুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠান। এতে জিসিএ ইউকে-এর সদস্য, তাদের পরিবারের সদস্য ও অতিথিরা গান, আবৃত্তি, অভিনয়, ছড়া, কৌতুক, ধাঁধা ও স্মৃতিচারণসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।
দুপুরে ছিল বিশেষ খাবারের আয়োজন। খাবার পরিবেশনের পর শুরু হয় বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষের জন্য খেলাধুলা ও প্রতিযোগিতা। শিশুদের খেলাধুলা, নারীদের বালিশ খেলা ও বল নিক্ষেপ এবং পুরুষদের রশি টানাটানি ছিল অন্যতম আকর্ষণ। খেলাধুলার আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাওয়াদ যিনি জিসিএ ইউকে-এর খেলাধুলা ও বিভিন্ন অ্যাক্টিভিটিজকে এগিয়ে নিতে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন।
পিকনিকে দেশীয় সংস্কৃতি ও খাবারেরও ছিল বিশেষ উপস্থিতি। চা-নাশতা, বিভিন্ন ধরনের পিঠা, চনামুড়ি, পিয়াজি, আমের চাটনি ও ফুচকাসহ নানা দেশীয় খাবারের আয়োজন করা হয়। পাশাপাশি কোণার চাটগাইয়া স্টল-এর বিশেষ আয়োজনও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জিসিএ ইউকে-এর ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, কনভেনিং কমিউনিটির কনভেনার ব্যারিস্টার আবু মুনছুর শাহজাহান, ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, ট্রাস্টি মীর রাশেদ আহমেদ, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, মো. আরশাদ মালেক, মোহাম্মদ আলী, মুনির মাহমুদ, হাসান আনোয়ার, মো. আলী রেজা, সুজন বড়ুয়া, অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর, ব্যারিস্টার জিল্লুরসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট অতিথিরা।
দিনটির আবহাওয়া ছিল কিছুটা বৈচিত্র্যময়। কখনো মেঘলা আকাশ, আবার মাঝেমধ্যে হালকা বৃষ্টি হলেও পিকনিকের আনন্দে কোনো ভাটা পড়েনি। বরং বৃষ্টির মধ্যেও অংশগ্রহণকারীদের হাসি, আড্ডা ও আনন্দ-উচ্ছ্বাস অব্যাহত ছিল।
আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করেন লুনা তানজিনা, নূরুন্নবী আলী, কুতুবুল আলম, আসমা আলম, মো. আব্দুল হালিম, মাওলানা মোহাম্মদ হাসান, রেজাউল করিম, মাহবুবুর রহমান, মোহাম্মদ ফয়েজ জামান, সায়েমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
আয়োজকরা বলেন, এ পিকনিকের উদ্দেশ্য ছিল শুধু বিনোদন নয়; বরং প্রবাসে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসী ও তাদের পরিবারের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা। বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে, প্রবাসেও বৃহত্তর চট্টগ্রামবাসীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি অটুট রয়েছে।
অংশগ্রহণকারীরা বলেন, এটি শুধুমাত্র একটি পিকনিক ছিল না এটি ছিল প্রবাসে বৃহত্তর চট্টগ্রামবাসীদের এক প্রাণের মিলনমেলা। দীর্ঘদিন পর পরিচিতজনদের সঙ্গে দেখা করা, নতুন সম্পর্ক তৈরি করা এবং পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে আনন্দ করার সুযোগ তৈরি হওয়ায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সকলের বক্তব্যে পিকনিকের সার্বিক ব্যবস্থাপনা ও সুন্দর আয়োজনের প্রশংসা উঠে আসে। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে জিসিএ ইউকে-এর ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন এবং কনভেনার ও ট্রাস্টি ব্যারিস্টার আবু মুনছুর শাহজাহান পিকনিক সফল করতে যারা শ্রম, সময় ও সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার কারণেই এবারের আয়োজন সফল হয়েছে। দিনের আনন্দ ও স্মৃতিগুলো জিসিএ ইউকে-এর সদস্যদের মনে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।
প্রায় ২০০–২৫০ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জিসিএ ইউকে-এর এবারের বার্ষিক পিকনিক প্রবাসে বৃহত্তর চট্টগ্রামবাসীদের ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে স্মরণীয় হয়ে থাকবে।
ভাষা পরীক্ষা ছাড়াই কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের ই-৭-৪ ভিসা পাওয়ার সুযোগ
দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রায় ৩০ হাজার বাংলাদেশির সিংহভাগই দেশটিতে কর্মরত আছেন সাধারণ বা অদক্ষ ক্যাটাগরির ই-৯ ভিসার আওতায়। এবার এসব বাংলাদেশি শ্রমিকের জন্য তাৎক্ষণিকভাবে কোরীয় ভাষার যোগ্যতার সনদ ছাড়াই দক্ষ কর্মী হিসেবে দীর্ঘমেয়াদি ই-৭-৪ ভিসা প্রাপ্তির এক বিশেষ সুযোগ উন্মোচিত হয়েছে। দক্ষিণ কোরিয়া সরকারের মানবসম্পদ উন্নয়ন সংস্থা (এইচআরডি) কর্তৃক জারি করা এই বিজ্ঞপ্তির বিষয়টি স্থানীয় প্রবাসী কর্মীদের নজরে এনেছে সিউলের বাংলাদেশ দূতাবাস।
ঘোষিত নির্দেশনা মোতাবেক, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোরীয় ভাষার আনুষ্ঠানিক পরীক্ষা ছাড়াই ই-৭-৪ ভিসার জন্য আবেদন দাখিল করা যাবে। এই শিথিলতার আওতায় ‘কে-পয়েন্ট ই-৭-৪’ স্কোরিং পদ্ধতিতে মোট ৩০০ নম্বরের মধ্যে আবেদনকারীকে অন্তত ১৫০ পয়েন্ট অর্জন করতে হবে। তবে প্রাথমিক আবেদনে ভাষার শর্তে ছাড় মিললেও পরবর্তীতে এই ভিসা নবায়নের সময় বাধ্যতামূলকভাবে ভাষার প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে হবে। এছাড়া পরিবারকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রেও ভাষাগত যোগ্যতার প্রমাণ থাকা আবশ্যক।
এই বিশেষ ক্যাটাগরিতে আবেদনের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে—বিগত ১০ বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ায় বৈধভাবে ন্যূনতম ৪ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে রাজধানী সিউলের বাইরের কর্মক্ষেত্রে ৩ বছর অথবা তুলনামূলক কম জনসংখ্যার এলাকাগুলোতে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলেই এই যোগ্যতার শর্ত পূরণ হবে। এর পাশাপাশি বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানে অন্তত টানা ১ বছর চাকরির ধারাবাহিকতা, সংশ্লিষ্ট নিয়োগকর্তার সুপারিশপত্র এবং বার্ষিক সর্বনিম্ন ২৬ মিলিয়ন ওন বেতনে নতুন করে ২ বছরের কাজের আনুষ্ঠানিক চুক্তিপত্র থাকতে হবে।
সাধারণভাবে ই-৯ ভিসার আওতায় সর্বোচ্চ ৪ বছর ১০ মাস অবস্থানের সুযোগ থাকলেও ই-৭-৪ ভিসা কর্মীদের দীর্ঘমেয়াদে দেশটিতে বসবাসের আইনি নিশ্চয়তা দেয়। সাধারণ সময়ে এই ভিসা অর্জনে ২০০ পয়েন্টের প্রয়োজন পড়লেও বর্তমান সুযোগের আওতায় তা কমিয়ে আনা হয়েছে। এই ভিসা সংক্রান্ত যেকোনো বিস্তারিত তথ্যের জন্য প্রবাসী কর্মীদের সরাসরি দেশটির ইমিগ্রেশন কনট্যাক্ট সেন্টার (১৩৪৫) অথবা এইচআরডি কোরিয়া সেন্টারে (১৫৭৭-০০৭১) যোগাযোগ করার জন্য সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।
/আশিক
যুক্তরাজ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাংবাদিকদের বিশেষ সৌজন্য সাক্ষাৎ

শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সিনিয়র আইনজীবী ও ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব ব্যারিস্টার মনোয়ার হোসেন ও যুক্তরাজ্য শাখা'র নব-নির্বাচিত সাধারণ সম্পাদক, মিডিয়া ব্যক্তি জনাব মোঃ মাসুদুর রহমানের সাথে স্বাক্ষত বিনিময় করেন দৈনিক কালবেলা’র চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইদুল ইসলাম।
দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম Banglanews24.com (বসুন্ধরা গ্রুপ)-এর সিনিয়র ফটো করেসপন্ডেন্ট জনাব এম. সরওয়ার আলম (সোহেল)।
Risingbd.com-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং ICC, AFC ও Commonwealth অনুমোদিত আন্তর্জাতিক স্পোর্টস ফটোগ্রাফার জনাব মো. রেজাউল করিম।
যুক্তরাজ্য সফরকালে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন ইউকে'র শীর্ষ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কর্মরত সাংবাদিকবৃন্দ। এ সময় সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ২০১৭ সালে প্রতিষ্ঠা করেন মানবিক ব্যক্তি চট্টগ্রামের সন্তান মো. শহিদুল ইসলাম। সেই থেকে বাংলাদেশের বিভিন্ন সংকটময় সময়ে এবং সাধারণ মানুষের কল্যাণে নানা ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কাজ করে আসছে।
ইতিহাসের মালিকানা কারও একার নয়, ৫ আগস্টের বিজয় সাধারণ মানুষের: সাইদুর রহমান লিটল

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটল বলেছেন, “ইতিহাসের মালিকানা কারও একার নয়। যে ইতিহাসে লক্ষ মানুষের আত্মত্যাগ, সংগ্রাম ও ত্যাগের পদচিহ্ন রয়েছে, সেই ইতিহাসকে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক কৃতিত্ব হিসেবে উপস্থাপন করা ন্যায়সংগত নয়।”
৫ আগস্ট উপলক্ষে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন ছিল বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। এই আন্দোলনের সফলতা কোনো একক নেতৃত্ব, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, ছাত্রসংগঠন কিংবা পেশাজীবী গোষ্ঠীর অর্জন নয়; বরং এটি ছিল দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত সাহস, আত্মত্যাগ, অশ্রু, রক্ত এবং অদম্য প্রত্যয়ের ফল।
সাইদুর রহমান লিটল বলেন, রাজপথে বুক পেতে দাঁড়ানো শিক্ষার্থী, সন্তানের নিরাপত্তার জন্য প্রার্থনায় থাকা মা, আহতদের সেবায় নিয়োজিত চিকিৎসক, আদালতে ন্যায়বিচারের জন্য লড়াই করা আইনজীবী, সত্য প্রকাশে ঝুঁকি নেওয়া সাংবাদিক, নির্যাতন সহ্য করা রাজনৈতিক কর্মী, শ্রমিক, কৃষক, শিক্ষক, সংস্কৃতিকর্মী এবং সাধারণ মানুষ—সবার অবদান মিলেই রচিত হয়েছে এই গণআন্দোলনের ইতিহাস।তিনি আরও বলেন, দেশের বাইরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও সেই সময় নীরব দর্শক ছিলেন না।
বিশ্বের বিভিন্ন দেশে তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি, মানবাধিকারভিত্তিক প্রচারণা, স্মারকলিপি প্রদান এবং আন্তর্জাতিক মহলে জনমত গঠনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।নিজের ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সে সময় তিনি বিএনপির বেলজিয়াম শাখার সভাপতি এবং দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলীয় নেতৃত্বের নির্দেশনায় ইউরোপের বিভিন্ন পর্যায়ে মানবাধিকার সংশ্লিষ্ট মহল, নীতিনির্ধারক এবং আন্তর্জাতিক অংশীজনের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়।
পাশাপাশি বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইউরোপীয় পার্লামেন্টের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ, স্মারকলিপি প্রদান এবং আন্তর্জাতিক জনমত গঠনের কর্মসূচি পরিচালিত হয়। সেই সময়ের বিভিন্ন আলোকচিত্র, নথি এবং দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এখনও সংরক্ষিত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।তিনি বলেন, এসব স্মৃতি তুলে ধরার উদ্দেশ্য ব্যক্তিগত কৃতিত্ব দাবি করা নয়; বরং ইতিহাসের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্যকে সংরক্ষণ করা।
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সংকটময় সময়ে দেশে ও বিদেশে অবস্থানরত নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে গণতান্ত্রিক কর্মসূচি বাস্তবায়নে দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর নেতৃত্বে বিশ্বের বিভিন্ন দেশে বিএনপির নেতা-কর্মীরা গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন।
সাইদুর রহমান লিটল বলেন, “যে ইতিহাসে লক্ষ মানুষের পদচিহ্ন রয়েছে, সেই ইতিহাসকে কয়েকজন ব্যক্তি বা একটি গোষ্ঠীর কৃতিত্বে সীমাবদ্ধ করা ইতিহাসের প্রতি অবিচার। এতে আত্মত্যাগী মানুষদের অবদানও আড়াল হয়ে যায়।”
শেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা কৃতিত্বের প্রতিযোগিতা নয়, সত্যের প্রতি শ্রদ্ধা জানাই। কারণ ৫ আগস্ট যদি কারও হয়, তবে তা বাংলাদেশের মানুষের; যদি কারও বিজয় হয়, তবে তা গণতন্ত্রের; আর যদি কারও গৌরব হয়, তবে তা শহীদদের আত্মত্যাগের। ইতিহাস কাউকে একা মহান বানায় না, ইতিহাস মহান করে সেই জাতিকে, যারা নিজেদের সকল সন্তানের অবদানকে সম্মানের সঙ্গে স্মরণ করতে জানে।”
এমপি লুনার সঙ্গে সাক্ষাৎ করলেন ‘ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’-এর ট্রাস্টিবৃন্দ

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
বৃটেন সফররত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ‘দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’-এর ট্রাস্টিবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ আগস্ট ২০২৬, রবিবার সাক্ষাৎকালে ট্রাস্টিবৃন্দ বিশ্বনাথ উপজেলায় নির্মাণাধীন ‘ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’-এর সার্বিক অগ্রগতি, চলমান নির্মাণকাজ, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, আর্থিক হিসাব-নিকাশ, দাতাদের অবদান এবং হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাননীয় সংসদ সদস্যকে বিস্তারিতভাবে অবহিত করেন। তাঁরা জানান, হাসপাতালটি সম্পূর্ণ অলাভজনক ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে গড়ে তোলা হচ্ছে, যার মূল লক্ষ্য বিশ্বনাথসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
মাননীয় সংসদ সদস্য বেগম তাহসিনা রুশদীর লুনা ট্রাস্টিবৃন্দের উপস্থাপনা মনোযোগ সহকারে শোনেন এবং এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের মানবিক উদ্যোগে নির্মিত এ হাসপাতাল ভবিষ্যতে এলাকার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাসপাতালটির সফল বাস্তবায়ন ও কার্যক্রম পরিচালনার জন্য তিনি তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ‘দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’-এর ট্রাস্টি ও সেক্রেটারি জেনারেল মো. আয়াছ মিয়া, ট্রাস্টি আবুল হাশিম বিএসসি, ট্রাস্টি মৌলানা সিরাজুল ইসলাম সাদ, ট্রাস্টি আশিক আলী ও ট্রাস্টি শাহ সোহেল আমিন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ হাসপাতালের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে জনগণের জন্য স্বাস্থ্যসেবার দ্বার উন্মুক্ত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ট্রাস্টিবৃন্দ মাননীয় সংসদ সদস্যের আন্তরিকতা, মূল্যবান পরামর্শ এবং সহযোগিতার আশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত সহযোগিতায় ‘ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’ বিশ্বনাথ অঞ্চলের মানুষের জন্য একটি আধুনিক, নির্ভরযোগ্য ও মানবিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে।
যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রাম মেজবান অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয় ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান। রবিবার (২৬ জুলাই ২০২৬) ওয়াটফোর্ডের হলিওয়েল সেন্টারে অনুষ্ঠিত সংগঠনের চতুর্থবারের এই আয়োজনকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। এতে লন্ডন, ওয়াটফোর্ড, এনফিল্ডসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে পরিবার-পরিজন নিয়ে এক হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
স্থানীয় সময় দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে.এম. কায়সার। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইফতেখার আলম এবং সহ-সাধারণ সম্পাদক সারওয়ান জাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটফোর্ড বরো কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কাউন্সিলর সোহেল বশীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, টিভি-২৪ বাংলার চেয়ারম্যান এবং ION TV-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘চাটগাঁইয়া গফ’-এর উপস্থাপক মো. মাসুদুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের কনভেনিং কমিটির সদস্য অ্যাকাউন্ট্যান্ট রাজ্জাকুল হায়দার বাপ্পি, মো. ইব্রাহিম জাহান, মিডিয়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুল আলম মাসুদ, সীতাকুণ্ড সমিতি ইউকের সেক্রেটারি রায়হান উদ্দিন চৌধুরী টিটু, এক্সিকিউটিভ কমিটির সদস্য মো. জগলু হায়াত চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ সেলিম হোসাইন, ডেগেনহাম সেন্ট্রাল মসজিদের সাবেক ইমাম মাওলানা মোহাম্মদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিন ও মো. সুমন, কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট বশির জামান বাবু, কমিউনিটি ব্যক্তিত্ব মো. টিংকু চৌধুরী, মোহাম্মদ আবু নাসের, মো. রাসেলসহ গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে, কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে, সীতাকুণ্ড সমিতি ইউকে, ফটিকছড়ি কমিউনিটি ইউকে এবং নোয়াখালী সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন মো. মাসুদুর রহমান। এ সময় তিনি ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের পরিচিতি পর্ব পরিচালনা করেন। নতুন কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মেজবানে অতিথিদের জন্য পরিবেশন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাদা ভাত, মেজবানের গরুর মাংসসহ বিভিন্ন সুস্বাদু খাবার। প্রবাসে থেকেও চট্টগ্রামের শতবর্ষী ঐতিহ্য, সংস্কৃতি ও আতিথেয়তার অনন্য নিদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বাংলাদেশি ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সমাপ্তিতে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেজবানে অংশগ্রহণকারী সকল অতিথি, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
যুক্তরাজ্যে ‘‘দ্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
যুক্তরাজ্য ভিত্তিক জনকল্যাণমূলক দাতব্য সংস্থা ‘‘দ্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে যুক্তরাজ্যের ব্রাইটনের ক্রওলি শহরে একটি অভিজাত রেস্টুরেন্টে ২৪ জুলাই ২০২৬, শুক্রবার রাত ১১টায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্রাইটনের বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব এম এ কাইয়ুম, প্রেস-মিডিয়া ডাইরেক্ট শাহ সোহেল আমিনের পরিচালনায় সভায় হাসপাতালের কার্যক্রম, আয় ব্যয়ের হিসাব প্রদান করা হয় ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রবাসীদের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা স্বাস্থ্যসেবার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সহযোগিতা এবং এক সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তব্য রাখেন সেক্রেটারী জেনারেল হেড অব ফাইন্যান্স কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া, ট্রেজারার মাওলানা সিরজুল ইসলাম সাদ, ট্রাষ্টি এম আবুল হাশেম, সমুজ আলী, আসিক আলী, উপদেষ্টা-ডা. আতাউর রহমান. এম এ কাইয়ুম, ফজলুর রহমান, মসলান্দর আলী, আবুল কালাম আজাদ চোটন, আসাব আলী, আবুল হক, সৈয়দ মনুয়ার আহমেদ, ফয়সল আহমেদ, খয়রুল ইসলাম, আশিকুর রহমান, আবদুল হান্নান, ইউসুফ আলী, তাহিদ মিয়া কয়েস, মির্জা শাহিন বেগ, শিপার বেগ, ফারুক আলী, ফারুক হোসেন।ফাউন্ডার মেম্বার খালেদ মাসুদ রনি, কো-অর্ডিনেটর ফারুক মিয়া প্রমুখ।
সভায় অনেকে ফাউন্ডার মেম্বার হন এবং হওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। বক্তারা বলেন, ব্রিটিশ রেজিস্টার্ড চ্যারিটি The 1 Hospital–এর একটি সম্পূর্ণ অলাভজনক মানবিক প্রকল্প। যা সিলেটসহ বাংলাদেশের অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করবে। মানবিক কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
দ্য ওয়ান পাউন্ড হসপিটাল (1 Hospital) একটি যুক্তরাজ্য নিবন্ধিত জনকল্যাণমূলক দাতব্য সংস্থা। এই উদ্যোগের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে এবং বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।
মূল লক্ষ্য ও উদ্দেশ্যজরুরি স্বাস্থ্যসেবা: বাংলাদেশের সবচেয়ে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
হাসপাতাল নির্মাণ: সিলেটের বিশ্বনাথে ব্রিটিশ মানের একটি ৫০ শয্যাবিশিষ্ট সাধারণ (জেনারেল) হাসপাতাল প্রতিষ্ঠা করা।
সাশ্রয়ী ও বিনামূল্যে সেবা: সাধারণ ও দুস্থ মানুষের জন্য কম খরচে অথবা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধের ব্যবস্থা করা।
বহুমুখী চিকিৎসা কার্যক্রম: প্রাথমিক পর্যায়ে ফ্রি ফ্রাইডে ক্লিনিক (শুক্রবার বিনামূল্যে চিকিৎসা) চালুর পর একে সপ্তাহের প্রতিদিনের পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কার্যক্রমে রূপান্তর করা।
লন্ডনে সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬ আয়োজনে প্রথম সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্যের উদ্যোগে বহির্বিশ্বে নতুন প্রজন্মের মাঝে সিলেট ও চট্টগ্রামের সমৃদ্ধ কৃষ্টি কালচার ছড়িয়ে দিতে রেডব্রিজের একটি কমিউনিটি হলে ২২ জুন ২০২৬, সোমবার সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬ আয়োজনের লক্ষ্যে প্রথম সভা ও সংগঠনের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভার সভাপতিত্ব করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার আহবায় সুহেল ইসলাম ও সভা পচিালনা করেন সদস্য সচিব হেলেন ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি ও রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সৈয়দা চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমডেনের সাবেক মেয়রিস লিনা চৌধুরী। সাবেক কাউন্সিলার আয়শা চৌধুরী। কমিউনিটি নেত্রী মিরা বড়ুয়া এবং সাহিন চৌধুরী, আব্দুল মালিক, রাহুল ইসলাম, গিয়াস উদ্দিন, বাবলু মিয়া, লুকমান মিয়া ও কমিউনিটি নেত্রীবৃন্দ।
এসময় বক্তরা বলেন, সিলেট এং চট্টগ্রামের দুই অঞ্চলের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মেলবন্ধন, ঐতিহ্য, সাংস্কৃতিক কৃষ্টি কালচার ফুটিয়ে তোলা ও সামাজিক সম্প্রীতি বাড়াতে নান্দনিকভাবে ব্যবস্থাপনার কথা আয়োজকদের স্বরণ রাখতে অনুরোধ জানান।
কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: সিলেটের কানাইঘাটের ৫ প্রবাসী বাংলাদেশি নিহত
কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২১ জুন) এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নিহত পাঁচ বাংলাদেশির সবার বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলায়। এই দুর্ঘটনায় তাদের সাথে একজন ভারতীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন।
নিহত প্রবাসীরা হলেন—কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ। আকস্মিক এই মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর নিহতদের পরিবার, আত্মীয়-স্বজন এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে তীব্র শোকের ছায়া নেমে এসেছে। কাতারপ্রবাসী বাংলাদেশিদের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।
বর্তমানে নিহতদের মরদেহ কাতারের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানিয়েছেন, নিহতদের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরত পাঠানোর জন্য তারা কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় করছেন। আইনি প্রক্রিয়া ও আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে মরদেহগুলো দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করার চেষ্টা চলছে।
/আশিক
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে তেল আবিবের বড় লক্ষ্য প্রকাশ
- রাতে রাজধানীর আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে
- শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে ‘নো কমেন্ট’, তারেক রহমানের সফর নিয়ে যা বলল ভারত
- দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন
- নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন, আহত মা-ভাই
- নির্বাচনের আগে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নতুন সতর্কবার্তা
- বিনা মূল্যে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, রয়েছে চাকরির সুযোগ
- ‘চিকেনস নেক’-এ সমান্তরাল মহাসড়ক এনএইচ-৩২৭ বানাচ্ছে ভারত
- দলবদলের বাজারে নতুন চমক, ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে তরুণ উইঙ্গার
- লিপজিগে ড্রোন হামলা: রাশিয়ার বিরুদ্ধে ‘হাইব্রিড যুদ্ধের’ অভিযোগ জার্মানির
- কারণ ছাড়া ওজন কমছে বা ক্লান্ত লাগছে? ক্যানসারের ৫ সংকেত জানাল জনস হপকিন্স
- সৌরবিদ্যুৎ ব্যবহারের আগে যেসব বিষয় জানা জরুরি
- ধর্ম নয়, নাগরিক পরিচয়ে দেশ গড়ে উঠবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংক দখল: এস আলমের শেয়ার অবরুদ্ধ
- মধ্যপ্রাচ্যে সেনা নিরাপত্তা জোরদারে পেন্টাগনের নতুন পদক্ষেপ
- নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
- আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুতের বিকল্প পরিকল্পনা দিন: রিজভী
- সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন
- মামলার ৮ দিন পর মাদরাসায় অভিযান, কেন হয়নি কেউ গ্রেপ্তার
- তিন দফা পতনের পর স্বর্ণের দামে বড় লাফ
- অস্ত্রের মজুদ ফাঁকা হওয়ার খবর ‘শতভাগ ভুল’: ট্রাম্পের হুঙ্কার
- র্যাব বিলুপ্তির পথে, সংসদে নতুন বিল উত্থাপন
- জামানত ছাড়া সর্বোচ্চ ২০ লাখ টাকার আর্থিক প্যাকেজ চালু
- ‘জি এম তো নাই’: স্পিকারের রসিকতায় সংসদে হাসির রোল
- সাত মাসে নিখোঁজ ১৫ হাজার শিশু: পুলিশ সদরদপ্তর
- লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা অনুষ্ঠিত
- সবচেয়ে উত্তপ্ত গ্রহের রহস্য উন্মোচনে বড় মাইলফলকের সামনে বিজ্ঞানীরা
- নতুন সামরিক হামলায় হতাহতের সংখ্যা বাড়ল ইরানে
- সৌদিতে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি
- হতাশাজনক হারে এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় নিশ্চিত বাংলাদেশের
- টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- ঘরোয়া ক্রিকেটে বড় আর্থিক পরিবর্তনের ঘোষণা বিসিবি সভাপতির
- অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক মন্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ
- বৈশ্বিক ও অভ্যন্তরীণ চাপে বন্ধ হলো চার শতাধিক কারখানা
- দীর্ঘ বিরতির পর সংসদে ফিরে আবেগাপ্লুত শীর্ষ নেতা
- প্রবাসী আয়ে নতুন রেকর্ড ও শীর্ষে নতুন দেশ, সংসদে তথ্য উপস্থাপন
- কুয়েতে ইরানের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
- সাবেক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের নজিরবিহীন পদক্ষেপ
- লঘুচাপের প্রভাব: দেশজুড়ে আবহাওয়ার নতুন বার্তা
- ক্রিকেটের নতুন বিশ্বমঞ্চের দায়িত্ব পেল ভারত
- ইরানের পাশে পুতিন: ‘ক্ষুধার্ত হাঙরদের’ দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি
- ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পার্থ
- লোডশেডিং পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন জ্বালানি প্রতিমন্ত্রী
- তদন্ত শুরুর আগেই সত্যতা পাওয়ার দাবিতে মানহানি হয়েছে: আসিফ মাহমুদ
- ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন থেকেই মধ্যপ্রাচ্য সংকটের শুরু: শাহবাজ শরিফ
- মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সংঘাতের ধাক্কা লাগল বিশ্ববাজারে
- লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে দেশজুড়ে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন সংকট তৈরি হতে পারে: ডা. শফিকুর রহমান
- প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় চমক আনতে পারে অ্যাপল
- টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সেবা শেষে এবার বকশিশও দাবি করছে স্বয়ংক্রিয় প্রযুক্তি
- আন্তর্জাতিক মঞ্চে বড় দায়িত্বের মুখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস
- এক সপ্তাহে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার ঘটনায় বিজেপিসির তীব্র নিন্দা
- একীভূত ব্যাংকের আমানতকারীদের জন্য বড় ঘোষণা, অর্থ ফেরত শুরুর দিনক্ষণ চূড়ান্ত
- নবম পে-স্কেল অনুমোদনের আড়ালে দুঃসংবাদ: বাতিল হচ্ছে বিশেষ সুবিধা
- রাজধানীর ট্রাফিক ও পরিবহনে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত
- অস্ত্রের মজুদ ফাঁকা হওয়ার খবর ‘শতভাগ ভুল’: ট্রাম্পের হুঙ্কার
- আন্তর্জাতিক বাজারের প্রভাবে স্থানীয় জুয়েলারি খাতে বড় পরিবর্তন
- ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বাদ পড়ছেন কারা, প্রকাশ পেল অযোগ্যতার তালিকা
- তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডর নিয়ে চীন-বাংলাদেশ বৈঠক
- জ্বালানি সংকট বিগত ১৭ বছরের উত্তরাধিকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর
- নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে শত শত শ্রমিক নিখোঁজ, ২৭৯ জন উদ্ধার
- ইরানে পারমাণবিক হামলার পথ বেছে নিতে পারেন ট্রাম্প: জো কেন্ট
- তিস্তা পাড়ে মার্কিন রাষ্ট্রদূত, স্থানীয় সংকট নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা








