রোববার থেকে দেশে চালু হচ্ছে নতুন নিয়মে তেল বিক্রি

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফিলিং স্টেশনগুলোতে সাম্প্রতিক দিনগুলোতে গ্রাহকদের অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
বিশেষ করে অনেক মানুষ ভবিষ্যতের অনিশ্চয়তার আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি তেল কিনে মজুত করার চেষ্টা করছেন। এতে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনতে নতুন পদক্ষেপ নিয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী রোববার ৮ মার্চ থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে।
শুক্রবার ৬ মার্চ রাজধানীর পরীবাগ এলাকায় একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দীর্ঘমেয়াদে জ্বালানির সংকট এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, খুব শিগগিরই দেশের সব পেট্রোল পাম্পকে এ বিষয়ে লিখিত নির্দেশনা পাঠানো হবে। নির্দেশনায় কীভাবে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হবে, তার বিস্তারিত দিকনির্দেশনা থাকবে।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জনগণের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে, যা অস্বাভাবিক নয়। যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্ববাজারের অনিশ্চয়তা মানুষের মনে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা সৃষ্টি করতে পারে।
তবে তিনি জোর দিয়ে বলেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার প্রয়োজন নেই।
সরকারি হিসাবে জানা গেছে, গত কয়েক দিনে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। অনেক ক্রেতাই স্বীকার করেছেন যে তারা প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছেন, যা বাজারে কৃত্রিম চাপ তৈরি করছে।
প্রতিমন্ত্রী বলেন, এই অযৌক্তিক আতঙ্ক দূর করা জরুরি। জনগণের দুর্ভোগ কমাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা আমদানিনির্ভর দেশের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। তবুও সরকার পরিস্থিতি সামাল দিতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।
সরকারের প্রধান লক্ষ্য হলো সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না বাড়ানো। প্রতিমন্ত্রী বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করবে যেন জ্বালানি তেলের দাম বাড়াতে না হয়।
তবে আন্তর্জাতিক পরিস্থিতি যদি আরও জটিল হয়ে ওঠে, তখন বাস্তবতার আলোকে জনগণের সঙ্গে খোলামেলা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সেই সঙ্গে তিনি দেশবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
-রফিক
আজ ৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
দেশের বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (৭ মার্চ) সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এটিএম তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার উলিপুর উপজেলার পৌরসভাসহ বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
উলিপুর-১ উপকেন্দ্রের আওতাধীন উলিপুর পৌরসভা, ধামশ্রেনী, ধরনীবাড়ী, হাতিয়া, তবকপুর, গুনাইগাছ, থেতরাই, পান্ডুল (আংশিক) ও দলদলিয়া (আংশিক) ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।
/আশিক
রাজধানীতে আজ কোথায় কী? এক নজরে দেখে নিন কর্মসূচির তালিকা
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
শুক্রবার (৬ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
রাষ্ট্রপতির কর্মসূচি
সকাল সাড়ে ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
খেলাফত মজলিসের কর্মসূচি
বিকেল ৪টায় পল্টনে ফারস্ হোটেল অ্যান্ড রিসোর্টসের সিন্দুরপুর হলে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও স্বাগত জানাবেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। উপস্থিত থাকবেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচি
আজ ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এনসিপির কর্মসূচি
বিকেল ৩টায় বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ দলের শীর্ষ নেতারা।
/আশিক
কালিগঞ্জে লাইফ কেয়ার নলতা ডিজিটাল ল্যাব এন্ড কনসালটেশনের উদ্যোগে দোয়া-ইফতার মাহফিল

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জে লাইফ কেয়ার নলতা ডিজিটাল ল্যাব এন্ড কনসালটেশনের উদ্যোগে পল্লী চিকিৎসক, সামাজিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের অংশগ্রহণে এক আলোচনা সভা ও দোয়া–ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৫টায় উপজেলার নলতা এলাকায় অবস্থিত লাইফ কেয়ার নলতা ডিজিটাল ল্যাব এন্ড কনসালটেশন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসা সেবায় পল্লী চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের সঠিক প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা গেলে সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবে। পাশাপাশি আধুনিক ডায়াগনস্টিক সুবিধা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা আরও সহজ ও নির্ভুল করা সম্ভব।বক্তারা আরও বলেন, লাইফ কেয়ার নলতা ডিজিটাল ল্যাব এন্ড কনসালটেশন এলাকায় আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এখানে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বিভিন্ন রোগের পরীক্ষা- নিরীক্ষা, সঠিক রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় অপারেশনসহ চিকিৎসা সেবার সুব্যবস্থা রয়েছে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক। মানবিকতা, সততা ও আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদানই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য বলেও বক্তারা উল্লেখ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য আবুল কালাম বিন আকবার, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শিমুল হোসেন প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পল্লী চিকিৎসকবৃন্দ, লাইফ কেয়ার নলতা ডিজিটাল ল্যাব এন্ড কনসালটেশনের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
অটোচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুরে রিকশাচালকের ঘুষিতে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের মেইন রোডে সাব-রেজিস্ট্রার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওই নেতার নাম বেলাল হোসেন মিশোরী (৫০)। তিনি রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয় একজন ব্যবসায়ী ছিলেন। বেলাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই হেলাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বায়োতির শাহ আলমের ছেলে অটোরিকশাচালককে আরমান (৩৫) রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন বেলাল হোসেন মিশোরী। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আরমান বেলালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন।এতে বেলাল হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী নিহতের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে রায়পুর শহীদ ওসমান চত্বরে সড়ক অবরোধ করেন। এ সময় তারা অভিযুক্ত অটোচালক আরমানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত আরমান পালিয়ে গেছেন।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ঘটনার পর অভিযুক্ত আরমানকে আটকের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/আশিক
রাজধানীতে আজ কোথায় কী? এক নজরে দেখে নিন কর্মসূচির তালিকা
রাজধানীর বুকে প্রতিদিনের পথচলা সহজ করতে ঘর থেকে বের হওয়ার আগেই জেনে নিন আজকের গুরুত্বপূর্ণ সব কর্মসূচি। বৃহস্পতিবার (৫ মার্চ) সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যস্ত সূচি ট্রাফিক ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। তাই যানজট এড়াতে একনজরে দেখে নিন আজকের আয়োজক ও সময়সূচি।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বেলা সাড়ে ১১টায় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ কমিটির সভা, দুপুর সাড়ে ১২টায় হাইটেক পার্ক ও আইসিটি সেন্টার পরিচালনা কমিটির পর্যালোচনা সভা এবং দুপুর ২টায় দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন কমিটির সভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কর্মসূচি
বিকেল ৩টায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী শেখ রবিউল আলম।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মসূচি
বিকেল ৩টায় নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত রিকশা-ভ্যান চালকদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় গুলশানে লেকশোর গ্র্যান্ড-এ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ সংলাপে উপস্থিত থাকবেন শামা ওবায়েদ ইসলাম।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর কর্মসূচি
দুপুর সোয়া ১২টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় পাট দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে থাকবেন মো. শরীফুল আলম।
জামায়াতে ইসলামীর কর্মসূচি
দুপুর ২টায় ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে আলেম-উলামা ও ইমাম-খতিবদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
/আশিক
যেখানে-সেখানে ফেলা হচ্ছে ময়লা: চরভদ্রাসন উপজেলা সদরের বাজারে দুর্ভোগ চরমে

সাজ্জাদ হোসেন সাজু
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর বাজারে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। বাজারের বিভিন্ন সড়ক, নালা ও ফুটপাতজুড়ে জমে থাকা বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ।
স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট ডাস্টবিন বা বর্জ্য অপসারণের কার্যকর ব্যবস্থা না থাকায় অনেকেই যেখানে-সেখানে ময়লা ফেলছেন। এতে করে বাজার এলাকায় হাঁটা-চলা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে মাছ ও কাঁচাবাজার অংশে পচা বর্জ্য জমে থাকায় পরিস্থিতি আরও নাজুক আকার ধারণ করেছে।
ব্যবসায়ীরা জানান, ময়লার দুর্গন্ধে ক্রেতারা বাজারে আসতে অনীহা প্রকাশ করছেন। এতে বিক্রি কমে যাচ্ছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। অন্যদিকে, জমে থাকা আবর্জনায় মশা-মাছির উপদ্রব বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সচেতন মহলের দাবি, দ্রুত নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করা এবং নির্দিষ্ট স্থানে পর্যাপ্ত ডাস্টবিন বসানো জরুরি। পাশাপাশি বাজার কমিটি ও সংশ্লিষ্ট প্রশাসনের তদারকি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
সীতাকুণ্ড ইকোপার্কের পাহাড়ে শিশুকে গলা কেটে হত্যার রহস্য উন্মোচন
চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কের গহীন পাহাড়ে বর্বরোচিত হামলার শিকার সাত বছর বয়সী শিশু জান্নাতুল নাইমা ইরা টানা দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই নৃশংস ঘটনার নেপথ্যে উঠে এসেছে প্রতিবেশী ‘বাবু শেখ’-এর পূর্বপরিকল্পিত ও হীন প্রতিহিংসার চিত্র।
ঘটনার পরপরই জেলা পুলিশের একাধিক টিম তদন্তে নামে। সীতাকুণ্ডের কুমিরা থেকে পাহাড় পর্যন্ত দীর্ঘ সড়কের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় ঘাতককে শনাক্ত করা সম্ভব হয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে কুমিরা কাজীপাড়া এলাকা থেকে মূল অভিযুক্ত ৪৫ বছর বয়সী বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা এই ব্যক্তি সীতাকুণ্ডে শিশুটির পরিবারের পাশেই ভাড়া বাসায় বসবাস করত।
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরেই শিশু ইরাকে হত্যার ছক কষেছিল বাবু শেখ। গত রবিবার সকালে অত্যন্ত সুকৌশলে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সে শিশুটিকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর কুমিরা থেকে বাসে করে তারা সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে নামে এবং সেখান থেকে হেঁটে পাহাড়ের নির্জন এলাকায় পৌঁছায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাহাড়ি এলাকায় নেওয়ার পর শিশুটিকে জোরপূর্বক লাঞ্ছিত করার চেষ্টা করে বাবু শেখ। এ সময় ইরা চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে শিশুটির গলায় আঘাত করে। ইরাকে মৃত ভেবে সেখানে ফেলে রেখে ঘাতক দ্রুত পালিয়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তবে গুরুতর আহত অবস্থায় শিশুটি কোনোভাবে পাহাড় থেকে নির্মাণাধীন সড়কের দিকে উঠে আসতে সক্ষম হয়।
দুপুর আনুমানিক দেড়টার দিকে সড়কের নির্মাণ শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত সীতাকুণ্ড থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট ইরা।
পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন আরও জানান, গ্রেপ্তারের পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে রক্তমাখা পোশাকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এদিকে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানিয়েছেন, ইতিপূর্বে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলাটি এখন শিশুটির মৃত্যুর পর নিয়মিত হত্যা মামলায় রূপান্তরিত হবে।
/আশিক
রাজধানীতে আজ কোথায় কী? এক নজরে দেখে নিন কর্মসূচির তালিকা
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ বুধবার (৪ মার্চ) সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট ও জনদুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।
তাই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হওয়ার আগে আজকের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো জেনে নেওয়া জরুরি। সরকারি কর্মসূচির মধ্যে আজ সকাল ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্স পরিদর্শন করবেন। এর ফলে মিন্টো রোড ও রমনা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে কড়াকড়ি থাকতে পারে।
একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। এছাড়া দুপুর ২টায় লক্ষীবাজার ও ধোলাইখাল সড়ক পরিদর্শনে যাবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পুরনো ঢাকার এই সংকীর্ণ পথে প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় যানজট ভয়াবহ আকার ধারণ করতে পারে।
অন্যদিকে রাজনৈতিক দলগুলোর কর্মসূচির মধ্যে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদল আয়োজিত কোরআন তেলওয়াত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে যেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ উপস্থিত থাকবেন। বিকেলের দিকে ইফতার মাহফিলের কারণে রাজধানীর ব্যস্ত মোড়গুলোতে চাপ বাড়বে।
বিকেল ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে এবং বিকেল ৪টায় শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকাল ১১টায় মিরপুর-১১ নম্বর এলাকায় ‘ক্লিন ঢাকা ও মশক নিধন কর্মসূচি’ উদ্বোধন করবেন ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। এর প্রভাবে মিরপুর ও পল্লবী এলাকার যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। তাই দুর্ভোগ এড়াতে আজ শাহবাগ, টিএসসি, কাকরাইল এবং পুরনো ঢাকা ও মিরপুরমুখী যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
/আশিক
আজ বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে
রাজধানীর ব্যস্ত জীবনে যানজট ঠেলে কোনো গন্তব্যে গিয়ে যদি দেখা যায় সেটি বন্ধ, তবে পুরো পরিশ্রমই বিফলে যায়। বিশেষ করে কেনাকাটার জন্য বের হয়ে মার্কেট বন্ধ পাওয়া চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। আজ বুধবার সাপ্তাহিক ছুটির কারণে রাজধানীর উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা এবং বড় বড় শপিং মল পূর্ণ দিবস বন্ধ থাকবে।
যেসব এলাকায় আজ দোকানপাট বন্ধ থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল এবং শাহজাদপুর। এছাড়াও নিকুঞ্জ ১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা এবং বিমানবন্দর সড়ক এলাকাতেও আজ সাপ্তাহিক ছুটি পালিত হচ্ছে। উত্তরা থেকে শুরু করে টঙ্গী সেতু পর্যন্ত এলাকার বিপণিবিতানগুলোও আজ ক্রেতাদের জন্য বন্ধ থাকবে।
মার্কেটগুলোর মধ্যে আজ রাজধানীর সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক সম্পূর্ণ বন্ধ থাকবে। এর পাশাপাশি নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা এবং ইউনাইটেড প্লাজাতেও আজ কেনাকাটা করা যাবে না। কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং মাসকট প্লাজাও আজ সাপ্তাহিক ছুটির তালিকায় রয়েছে। তাই অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে আজ এসব এলাকায় কেনাকাটার পরিকল্পনা না করে বিকল্প এলাকা যেমন নিউ মার্কেট বা গাউছিয়া বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
- রোববার থেকে দেশে চালু হচ্ছে নতুন নিয়মে তেল বিক্রি
- আজকের মুদ্রা বিনিময় হার: জেনে নিন কোন দেশের মুদ্রার কত দাম
- তেহরানের আকাশে কালো ধোঁয়া: বিমানবন্দরের ভেতরে জ্বলছে সারিবদ্ধ বিমান
- আপস না করাই আজ নিজের জন্য বিপদ ডেকে এনেছে: আসিফ মাহমুদ
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- ১৭ রমজান: যে যুদ্ধে নির্ধারিত হয়েছিল ইসলামের আগামীর বিশ্বজয়
- শনিবারে বিশ্ব ক্রীড়াঙ্গনের ব্যস্ত সূচি: টিভিতে আজকের খেলা
- মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী যুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে চরম অস্থিরতার সংকেত
- বিশ্ববাজারে উত্তেজনা থাকলেও দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- কোনটি প্রমাণিত হয়েছে?—দুর্নীতি ইস্যুতে মধ্যরাতে হাসনাতের বিস্ফোরক প্রশ্ন
- আজ ৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
- শনিবার ০৭ মার্চ: ৫ ওয়াক্ত নামাজের সঠিক সময় ও গুরুত্ব
- “প্রায় সীমাহীন অস্ত্র মজুত” দাবি, তবু উৎপাদন বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
- বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে ইরানের ড্রোন হামলা
- ঈদযাত্রার অগ্রিম টিকিট: আজ মিলছে ১৬ মার্চের আসন
- মৃত্যুপুরী তেহরান: মহামারির চেয়েও ভয়ংকর নীরবতা
- সংহতির বার্তা নাকি কৌশলী কূটনীতি? প্রধানমন্ত্রীর সাথে আমিরাতের প্রেসিডেন্টের বিশেষ আলাপ
- অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বাংলার নতুন মীরজাফর: মো. তাহের
- বিক্ষোভ দমন ও নিষেধাজ্ঞা: বিতর্ক সঙ্গী করেই ইরানের সামরিক কমান্ডে আহমদ বাহিদি
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- বাজার অস্থিরতায় বাজুসের বড় সিদ্ধান্ত: কমেছে স্বর্ণ ও রুপার দাম
- রাজধানীতে আজ কোথায় কী? এক নজরে দেখে নিন কর্মসূচির তালিকা
- আজকের নামাজের সময়সূচি: ৬ মার্চ ২০২৬
- হরমুজ প্রণালি অবরুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে ‘মহামন্দা’ ও মুদ্রাস্ফীতির কালো মেঘ
- কালিগঞ্জে লাইফ কেয়ার নলতা ডিজিটাল ল্যাব এন্ড কনসালটেশনের উদ্যোগে দোয়া-ইফতার মাহফিল
- সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা: ঢাকাসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- নিঃশর্ত ক্ষমা চাইলেন হাসনাত আব্দুল্লাহ
- পার্লার ছাড়াই নিখুঁত রূপচর্চা: ঘরেই আসছে ‘এআই স্কিন অ্যানালাইজার’
- ইনফ্লুয়েন্সারদের ডায়েট ট্রেন্ড ও ভাইরাল ফুড চ্যালেঞ্জ: স্থূলতা সংকটে নতুন ঝুঁকি
- সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠনে অবহেলার পথে সরকার: নাহিদ ইসলাম
- জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর পদক্ষেপ; জারি হলো ১২ দফার নতুন গাইডলাইন
- অটোচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
- ইউরোপের রণপ্রস্তুতি ও শ্রীলঙ্কা সীমান্তে উত্তেজনা: ৬ষ্ঠ দিনে মধ্যপ্রাচ্য যুদ্ধের নতুন মোড়
- জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদান: এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা
- ৫ মার্চ ডিএসই: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ৫ মার্চ ডিএসই: শীর্ষ ১০ দরপতনের তালিকা প্রকাশ
- ৫ মার্চ ডিএসই: শীর্ষ ১০ গেইনারের তালিকা প্রকাশ
- মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘চোখ অন্ধ’ করে দিয়েছে ইরান
- টাকা ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও: উত্তাল মতিঝিল
- মধ্যপ্রাচ্যে সংঘাতের ভয়াবহ বিস্তার: বিস্ফোরণে কাঁপল কাতার
- গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
- দীর্ঘ ৩ মাস পর কারামুক্তির পথে সাংবাদিক আনিস আলমগীর
- মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা
- ঈদযাত্রায় বিশেষ স্বস্তি: ছুটির ক্যালেন্ডারে নতুন পরিবর্তন আনল সরকার
- কৃষি খাতে ডিজিটাল বিপ্লব: দেশের ৯টি উপজেলায় চালু হচ্ছে ‘কৃষক কার্ড’
- রোজা রেখে পেস্ট ছাড়া ব্রাশ ও কুলির সঠিক নিয়ম
- হঠাৎ বুক ধড়ফড় ও শ্বাসকষ্ট? প্যানিক অ্যাটাক চেনার ও নিয়ন্ত্রণের সহজ উপায়
- স্বাস্থ্যকর ইফতারের নিশ্চয়তা: ঘরেই তৈরি করুন দোকানের মতো মুচমুচে জিলাপি
- সীমান্ত পাড়ি দিয়ে ইরানে কুর্দিদের অনুপ্রবেশ: তেহরান পতনের লক্ষ্যে শুরু হলো মহাযুদ্ধ
- স্বাস্থ্য খাতে প্রযুক্তির বিপ্লব: এক কার্ডেই মিলবে নাগরিকের সব চিকিৎসাতথ্য
- বাজার অস্থিরতায় বাজুসের বড় সিদ্ধান্ত: কমেছে স্বর্ণ ও রুপার দাম
- ইরান যুদ্ধ, পরিচয়ের রাজনীতি এবং বৈশ্বিক সংকটের নতুন সমীকরণ
- স্বর্ণের দামে নতুন রেকর্ড: ভরিতে বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা
- টানা ছয় দফা বৃদ্ধির পর স্বর্ণের দামে বড় স্বস্তি, নতুন দর কার্যকর আজ
- স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থিরতা; এক বছরে দাম বাড়ল ৬৪ শতাংশ
- ক্ষমতার লড়াইয়ে ইরান: খামেনির আসনে বসতে আইআরজিসি’র চাপ
- মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে স্বর্ণের বাজারে আগুন: এক লাফে বাড়ল ৩ হাজার টাকা
- বিশ্ববাজারে উত্তেজনা থাকলেও দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- শহীদ হলেন আয়াতুল্লাহ খামেনি
- কালিগঞ্জে ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- ২ মার্চ ডিএসই: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ইরানে সরাসরি হামলা চালাল ইসরায়েল: মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের ভয়াবহ দামামা
- কেন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানকে আক্রমণ করছে?
- নতুন বেতন কাঠামো ও পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল
- ইফতারের প্রশান্তি কেড়ে নিচ্ছে মাথাব্যথা? জেনে নিন মুক্তির পূর্ণাঙ্গ গাইড








