শনিবার ০৭ মার্চ: ৫ ওয়াক্ত নামাজের সঠিক সময় ও গুরুত্ব

নামাজ ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। প্রতিটি মুসলমান নর-নারীর জন্য সময়মতো নামাজ পড়া ফরজ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।
আজ শনিবার (০৭ মার্চ) ২০২৬ ইংরেজি, ২২ ফাল্গুন ১৪৩২ বাংলা, ১৭ রমজান ১৪৪৭ হিজরি।
ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—
জোহর-১২.১৪ মিনিট
আসর-৪:২৪ মিনিট।
মাগরিব-৬:০৫ মিনিট।
এশা-৭:২০ মিনিট।
ফজর (আগামীকাল রোববার)-৫টা ০৩ মিনিট।
উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো—
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম : ০৫ মিনিট
সিলেট : ০৬ মিনিট
যোগ করতে হবে
খুলনা : ০৩ মিনিট
রাজশাহী : ০৭ মিনিট
রংপুর : ০৮ মিনিট
বরিশাল : ০১ মিনিট
আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ০৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১৪ মিনিটে।
/আশিক
আজকের নামাজের সময়সূচি: ৬ মার্চ ২০২৬
নামাজ ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। প্রতিটি মুসলমান নর-নারীর জন্য সময়মতো নামাজ পড়া ফরজ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।
আজ শুক্রবার (০৬ মার্চ) ২০২৬ ইংরেজি, ২১ ফাল্গুন ১৪৩২ বাংলা, ১৬ রমজান ১৪৪৭ হিজরি।
ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হল—
জুমা-১২টা ১৩ মিনিট
আসর-৪টা ২৪ মিনিট
মাগরিব-৬টা ০৪ মিনিট
এশা-৭টা ২০ মিনিট
ফজর (আগামীকাল শনিবার)-৫টা ০১ মিনিট।
উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হল—
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম : ০৫ মিনিট
সিলেট : ০৬ মিনিট
যোগ করতে হবে
খুলনা : ০৩ মিনিট
রাজশাহী : ০৭ মিনিট
রংপুর : ০৮ মিনিট
বরিশাল : ০১ মিনিট
আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ০২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১৫ মিনিটে
/আশিক
আজকের নামাজের সময়সূচি: ৫ মার্চ ২০২৬
ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (০৫ মার্চ) ২০২৬ ইংরেজি, ২০ ফাল্গুন ১৪৩২ বাংলা, ১৫ রমজান ১৪৪৭ হিজরি।
ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—
জোহর: ১২টা ১৪ মিনিট
আসর: ৪টা ২৩ মিনিট
মাগরিব: ৬টা ০৩ মিনিট
এশা: ৭টা ১৯ মিনিট
ফজর (আগামীকাল শুক্রবার): ৫টা ০৫ মিনিট।
উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো—
বিয়োগ করতে হবে:
চট্টগ্রাম : ০৫ মিনিট
সিলেট : ০৬ মিনিট
যোগ করতে হবে:
খুলনা : ০৩ মিনিট
রাজশাহী : ০৭ মিনিট
রংপুর : ০৮ মিনিট
বরিশাল : ০১ মিনিট
আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ০৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১৭ মিনিটে।
রোজা রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ: সেহরি ও ইফতারে যা জানা জরুরি
রমজান মাসে দীর্ঘ সময় উপবাস থাকার ফলে শরীরের বিপাকক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসে, যা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে। এই পবিত্র মাসে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখা অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। তবে সঠিক পুষ্টি পরিকল্পনা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে ডায়াবেটিস নিয়েও নিরাপদভাবে রোজা রাখা সম্ভব।
সাধারণত ডায়াবেটিস রোগীদের অল্প বিরতিতে বারবার খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে তাদের শরীরে গ্লুকোজের মাত্রা অস্বাভাবিকভাবে কমে গিয়ে 'হাইপোগ্লাইসেমিয়া'র মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে।
আবার অসচেতনতার কারণে ইফতার বা সেহরিতে অতিরিক্ত খাবার খেলে রক্তে সুগার বেড়ে গিয়ে 'হাইপারগ্লাইসেমিয়া' হওয়ার সম্ভাবনাও থাকে। এসব ঝুঁকি এড়াতে রোজার শুরুতেই ওষুধের ডোজ সমন্বয় করা জরুরি। চিকিৎসকদের মতে, অন্য সময়ের সকালের ওষুধ ইফতারে এবং রাতের ওষুধের অর্ধেক ডোজ সেহরিতে গ্রহণ করা যেতে পারে, যা ইনসুলিনের ক্ষেত্রেও প্রযোজ্য।
খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ইফতারে ভাজা পোড়া খাবারের বদলে আঁশযুক্ত খাবার, পর্যাপ্ত সালাদ এবং ফলমূল রাখা উচিত, যা রক্তে সুগারের মাত্রা হুট করে বাড়তে দেয় না। অনেক রোগী সেহরিতে খুব কম খেয়ে বা শুধু পানি খেয়ে রোজা রাখেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এর ফলে দিনের বেলা যেকোনো সময় শরীর নিস্তেজ হয়ে পড়তে পারে। তাই সেহরি যতটা সম্ভব দেরি করে খাওয়া এবং ইফতার দ্রুত সম্পন্ন করা ডায়াবেটিস রোগীদের জন্য শ্রেয়। পাশাপাশি ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করে শরীরের আর্দ্রতা বজায় রাখা প্রয়োজন। চিনিযুক্ত শরবত বা অতিরিক্ত চা-কফি এড়িয়ে ডাবের পানি বা চিনিহীন ফলের রস খাদ্যতালিকায় রাখা যেতে পারে।
যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, তাদের সবসময় সতর্ক থাকতে হবে। রোজা রাখা অবস্থায় শরীর অতিরিক্ত দুর্বল লাগলে বা শর্করার মাত্রা কমে যাওয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত রোজা ভেঙে গ্লুকোজ বা মিষ্টি জাতীয় কিছু গ্রহণ করা জীবন রক্ষাকারী হতে পারে।
বিশেষ করে যারা ইনসুলিন ব্যবহার করেন, তাদের সেহরির আগে ও পরে, দুপুরে এবং ইফতারের আগে নিয়মিত সুগার মেপে দেখা উচিত। এছাড়া ইফতারে অতিরিক্ত খেয়ে রাতের খাবার বাদ দেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, তাই পরিমিত পরিমাণে সব বেলার খাবার গ্রহণ নিশ্চিত করতে হবে।
শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে রমজানে কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি। দিনের বেলা বা ইফতারের ঠিক আগে ভারী ব্যায়াম করলে পানিশূন্যতা বা সুগার কমে যাওয়ার ঝুঁকি থাকে। নিয়মিত তারাবিহ বা নামাজ আদায় করলে আলাদা করে ব্যায়ামের প্রয়োজন হয় না, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইফতারের পর হালকা হাঁটাচলা করা যেতে পারে। মূলত সঠিক প্রস্তুতি, সচেতনতা এবং ওষুধের সঠিক সমন্বয়ই পারে একজন ডায়াবেটিস রোগীকে সুস্থভাবে পুরো মাস রোজা পালনে সহায়তা করতে।
/আশিক
আজকের নামাজের সময়সূচি: ৪ মার্চ ২০২৬
ইসলামের পাঁচটি রুকনের মধ্যে নামাজ অন্যতম এবং ইমানের পর এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। পরকালে মুমিনের প্রথম হিসাব নেওয়া হবে এই নামাজেরই। তাই শত ব্যস্ততার মাঝেও সময়মতো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। বুধবার (৪ মার্চ) ২০২৬ ইংরেজি, ১৯ ফাল্গুন ১৪৩২ বাংলা এবং ১৪ রমজান ১৪৪৭ হিজরি। আজকের ইফতার ও নামাজের সময়সূচি ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের জোহরের ওয়াক্ত শুরু হবে দুপুর ১২টা ১৪ মিনিটে এবং আসর বিকেল ৪টা ২৩ মিনিটে।
মাগরিবের আজান ও ইফতারের সময় নির্ধারিত হয়েছে সন্ধ্যা ৬টা ০৬ মিনিটে।
এশার নামাজ শুরু হবে রাত ৭টা ১৯ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবারের ফজর ওয়াক্ত শুরু হবে ভোর ৫টা ৪ মিনিটে।
ঢাকার সময়ের সাথে চট্টগ্রামের জন্য ৫ মিনিট ও সিলেটের জন্য ৬ মিনিট সময় বিয়োগ করতে হবে। অন্যদিকে খুলনার জন্য ৩ মিনিট, বরিশালের জন্য ১ মিনিট, রাজশাহীর জন্য ৭ মিনিট এবং রংপুরের জন্য ৮ মিনিট সময় যোগ করে নিতে হবে।
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৭ মিনিটে। রমজানের এই বরকতময় সময়ে সঠিক সময়ে ইবাদত সম্পন্ন করা সওয়াবের কাজ। নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে আত্মিক প্রশান্তি ও আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।
/আশিক
আজ ১৩ রমজান: জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সঠিক সময়
আজ মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬। পবিত্র রমজান মাসের ১৩তম দিন আজ। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নামাজের সঠিক সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা। আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে। রোজাদারদের ইফতারের প্রস্তুতি ও নামাজের জামাতে শরিক হতে এই সূচি বিশেষ সহায়ক হবে।
ইসলামিক রিসার্চ সেন্টারের তথ্যমতে, আজ জোহরের সময় শুরু হবে দুপুর ১২টা ১৪ মিনিটে এবং আসরের সময় শুরু হবে বিকেল ৪টা ২৩ মিনিটে।
মাগরিবের আজান বা ইফতারের সময় হবে সন্ধ্যা ৬টা ০৬ মিনিটে এবং এশার জামাত শুরু হবে রাত ৭টা ১৯ মিনিটে।
এছাড়া আগামীকাল ফজরের ওয়াক্ত শুরু হবে ভোর ৫টা ০৭ মিনিটে। নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় ও ইবাদতে মনোনিবেশ করার জন্য এই সময়সূচিটি ঢাকা ও আশেপাশের এলাকার জন্য প্রযোজ্য।
/আশিক
১২ রমজানের নামাজের সময়: জেনে নিন পাঁচ ওয়াক্তের সূচি
ইসলামের পাঁচটি রুকনের মধ্যে নামাজ অন্যতম এবং এটি পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। পরকালে কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ আদায়ের গুরুত্ব অপরিসীম। যতই ব্যস্ততা থাকুক না কেন, মুমিনের জন্য ওয়াক্তমতো নামাজ আদায় করা অত্যন্ত জরুরি।
আজ সোমবার (২ মার্চ ২০২৬ ইংরেজি, ১৭ ফাল্গুন ১৪৩২ বাংলা, ১২ রমজান ১৪৪৭ হিজরি)। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য ইসলামিক ফাউন্ডেশন নির্ধারিত নামাজের সময়সূচি হলো
জোহর: ১২টা ১৪ মিনিট
আসর: ৪টা ২৩ মিনিট
মাগরিব: ৬টা ০৫ মিনিট
এশা: ৭টা ১৮ মিনিট
ফজর (আগামীকাল মঙ্গলবার): ৫টা ০৯ মিনিট
বিভাগীয় শহর ভেদে এই সময়ের কিছুটা পরিবর্তন হবে। চট্টগ্রামের জন্য ৫ মিনিট ও সিলেটের জন্য ৬ মিনিট বিয়োগ করতে হবে। অন্যদিকে খুলনার জন্য ৩ মিনিট, রাজশাহীর জন্য ৭ মিনিট, রংপুরের জন্য ৮ মিনিট এবং বরিশালের জন্য ১ মিনিট যোগ করে সময় নির্ধারণ করতে হবে। আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ০১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ২১ মিনিটে।
/আশিক
কিয়ামতের আগে ইমাম মাহদির আগমনের আলামত কী কী
ইসলামী ঐতিহ্যে ইমাম মাহদি এমন এক ব্যক্তিত্ব, যিনি কিয়ামতের পূর্ববর্তী অস্থির সময়কালে ন্যায় ও নৈতিকতার পতাকা উঁচু করবেন। বিভিন্ন হাদিসে তাঁর নাম মুহাম্মাদ এবং পিতার নাম আবদুল্লাহ বলে উল্লেখ পাওয়া যায়। অধিকাংশ বর্ণনায় তাঁকে ‘মাহদি’ উপাধিতে অভিহিত করা হয়েছে, যার অর্থ সুপথপ্রাপ্ত, ন্যায়পরায়ণ ও আল্লাহর দ্বারা পথনির্দেশপ্রাপ্ত ব্যক্তি। মুসলমানদের মধ্যে তিনি এই নামেই অধিক পরিচিত।
হাদিসে বর্ণিত আছে, তিনি নবীজি হযরত মুহাম্মদ (সা.)-এর বংশধর হবেন। উম্মে সালামা (রা.)-এর সূত্রে বর্ণিত এক হাদিসে এসেছে, মাহদি ফাতিমা (রা.)-এর বংশ থেকে আবির্ভূত হবেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪২৮৪) অনেক আলেমের মতে, পিতৃসূত্রে তিনি হাসান (রা.)-এর এবং মাতৃসূত্রে হুসাইন (রা.)-এর বংশধর হবেন বলে বিভিন্ন রেওয়ায়েতে ইঙ্গিত পাওয়া যায়।
ইমাম মাহদির জন্মকাল বা আগমনের নির্দিষ্ট বছর সম্পর্কে কোরআন বা সহিহ হাদিসে সুস্পষ্ট তথ্য নেই। তবে বর্ণনাগুলোতে বলা হয়েছে, তিনি কিয়ামতের পূর্ব মুহূর্তে আবির্ভূত হবেন। জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে। কানজুল উম্মালে তাঁর জন্ম মদিনায় হবে বলে উল্লেখ আছে। অন্যদিকে মুসান্নাফে ইবনে আবি শায়বার একটি বর্ণনায় ইবনে উমর (রা.) কুফাকে তাঁর জন্মভূমি হিসেবে উল্লেখ করেছেন। অনেক ইসলামী গবেষকের মতে, তিনি মদিনা থেকে আত্মপ্রকাশ করে মক্কায় আসবেন এবং সেখানে তাঁর হাতে বায়াত গ্রহণ করা হবে।
আবু সাইদ খুদরি (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মাহদি আমার বংশধর, তাঁর কপাল উজ্জ্বল ও নাসিকা দীর্ঘ ও সুগঠিত হবে। তিনি পৃথিবীকে ন্যায়বিচারে পূর্ণ করবেন, যেমনটি এর আগে জুলুমে পরিপূর্ণ ছিল। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪২৮৫)
হাদিসসমূহে বলা হয়েছে, মাহদির আগমনের আগে পৃথিবী অন্যায়-অবিচার, হত্যা, বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত হবে। সত্যের পরিবর্তে মিথ্যা প্রাধান্য পাবে, দুর্বলের অধিকার হরণ হবে এবং ব্যাপক রক্তপাত ঘটবে। ইবনে হাজার হাইতামি (রহ.) উল্লেখ করেন, নিরপরাধ মানুষের ব্যাপক হত্যাযজ্ঞের পর তাঁর আবির্ভাব ঘটবে। (আল-কওলুল মুখতাসার)
কিছু বর্ণনায় এমনও এসেছে যে, তাঁর আগমনের আগে পৃথিবীর এক-তৃতীয়াংশ মানুষ নিহত হবে, এক-তৃতীয়াংশ স্বাভাবিক মৃত্যু বরণ করবে এবং অবশিষ্ট এক-তৃতীয়াংশ মানুষ জীবিত থাকবে। (কিতাবুল ফিতান, নুআইম বিন হাম্মাদ)
সিলসিলায়ে সহিহার একটি বর্ণনায় বলা হয়েছে, তিনি সাত বা আট বছর শাসন করবেন। অন্য রেওয়ায়েতে নয় বছরের কথাও এসেছে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪২৮৭) তাঁর সময় আকাশ থেকে প্রচুর বৃষ্টি হবে, জমিন উর্বর হবে এবং সম্পদের ন্যায়সঙ্গত বণ্টন নিশ্চিত করা হবে।
সহিহ মুসলিমে বর্ণিত আছে, ঈসা (আ.) অবতরণ করে মুসলমানদের একজন নেতার পেছনে নামাজ আদায় করবেন। ইসলামী ব্যাখ্যায় বলা হয়, সেই নেতা হবেন ইমাম মাহদি। তাঁর সময়েই দাজ্জালের ফিতনা প্রকাশ পাবে এবং ঈসা (আ.) দাজ্জালকে পরাস্ত করবেন। কিছু বর্ণনায় বলা হয়েছে, ফিলিস্তিন অঞ্চলে এ সংঘাতের গুরুত্বপূর্ণ অধ্যায় সংঘটিত হবে।
ইমাম মাহদি কোনো নবী নন; বরং তিনি হবেন একজন ন্যায়পরায়ণ নেতা, যিনি শেষ যুগে মুসলিমদের নেতৃত্ব দেবেন। তাঁর আগমনের পর কিয়ামতের অন্যান্য বড় আলামতগুলোও পর্যায়ক্রমে প্রকাশ পাবে বলে বিভিন্ন হাদিসে ইঙ্গিত রয়েছে।
আজ ১১ রমজান: দেখে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে নামাজ দ্বিতীয় এবং ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কুরআনে বারবার নামাজের তাগিদ দেওয়া হয়েছে এবং কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। বিশেষ করে রহমতের ১০ দিন পার করে আমরা এখন মাগফিরাতের দশকের শুরুতে আছি। আজ রোববার ১ মার্চ ২০২৬ ইংরেজি, ১১ রমজান ১৪৪৭ হিজরি। রোজার এই সময়ে ইবাদত-বন্দেগি ও ওয়াক্তমতো নামাজ আদায়ের গুরুত্ব অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। যতই ব্যস্ততা থাকুক না কেন, মুমিনের প্রধান কাজ হলো সময়মতো ফরজ নামাজ সম্পন্ন করা।
আজকের (রোববার) জন্য ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি অনুযায়ী, জোহর শুরু হবে দুপুর ১২টা ১৪ মিনিটে এবং আসর বিকাল ৪টা ২২ মিনিটে।
মাগরিবের ওয়াক্ত অর্থাৎ ইফতারের সময় শুরু হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে।
এরপর এশার নামাজ ও তারাবি শুরু হবে রাত ৭টা ১৮ মিনিটে।
যারা আগামীকাল সোমবার (২ মার্চ) রোজা রাখার জন্য সেহরি করবেন, তাদের জন্য ফজরের ওয়াক্ত শুরু হবে ভোর ৫টা ১১ মিনিটে। আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০২ মিনিটে।
উল্লেখ্য যে, ঢাকার সময়ের সাথে দেশের বিভিন্ন বিভাগের সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। চট্টগ্রামের জন্য ৫ মিনিট এবং সিলেটের জন্য ৬ মিনিট সময় বিয়োগ করতে হবে।
অন্যদিকে, খুলনার জন্য ৩ মিনিট, বরিশালের জন্য ১ মিনিট, রাজশাহীর জন্য ৭ মিনিট এবং রংপুরের জন্য ৮ মিনিট সময় যোগ করে নিতে হবে।
সঠিক সময়ে নামাজ ও ইবাদত সম্পন্ন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনই হোক আমাদের আজকের লক্ষ্য।
/আশিক
আজ ১০ রমজান: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি মৌলিক রুকনের মধ্যে নামাজ অন্যতম শ্রেষ্ঠ ইবাদত, যা পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থিত। মহান আল্লাহর প্রতি ইমান বা বিশ্বাসের পর একজন মুমিনের জীবনে নামাজের গুরুত্ব অপরিসীম। পরকালে বা কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামে ওয়াজিব, সুন্নত ও নফল নামাজেরও বিধান রয়েছে। পার্থিব জগতের শত ব্যস্ততার মাঝেও নির্দিষ্ট ওয়াক্ত অনুযায়ী ফরজ নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক। আজ শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি মোতাবেক ১০ রমজান ১৪৪৭ হিজরির এই পবিত্র দিনে মুমিনদের জন্য সময়মতো ইবাদত পালনের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সে অনুযায়ী জোহরের ওয়াক্ত শুরু হবে দুপুর ১২টা ১৬ মিনিটে এবং আসরের ওয়াক্ত শুরু হবে বিকেল ৪টা ১৭ মিনিটে।
মাগরিব বা ইফতারের পরবর্তী পবিত্র সময় শুরু হবে সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে এবং এশার জামাত বা তারাবিহ আদায়ের সময় শুরু হবে রাত ৭টা ১৪ মিনিটে।
এছাড়া আগামীকাল রোববার ফজরের ওয়াক্ত শুরু হবে ভোর ৫টা ১৩ মিনিটে।
রমজানের এই বরকতময় দিনে সঠিক সময়ে সেহরি ও ইফতারের পাশাপাশি জামাতের সঙ্গে নামাজ আদায় করা আত্মিক প্রশান্তির এক অনন্য মাধ্যম।
উল্লেখ্য যে, ভৌগোলিক অবস্থানের কারণে ঢাকার সময়ের সঙ্গে দেশের অন্যান্য বিভাগের সময়ের কিছু পার্থক্য রয়েছে। ঢাকার সময়ের সঙ্গে চট্টগ্রাম বিভাগের মুসল্লিদের ৫ মিনিট এবং সিলেট বিভাগের জন্য ৬ মিনিট বিয়োগ করতে হবে।
অন্যদিকে, ঢাকার সময়ের সঙ্গে খুলনা বিভাগের জন্য ৩ মিনিট, বরিশাল বিভাগের জন্য ১ মিনিট, রাজশাহী বিভাগের জন্য ৭ মিনিট এবং রংপুর বিভাগের জন্য ৮ মিনিট যোগ করে নামাজের ওয়াক্ত নির্ধারণ করতে হবে। পবিত্র রমজানের ১০ম দিনে রহমতের এই শেষ সময়ে আল্লাহর নৈকট্য লাভের আশায় সঠিক সময়ে নামাজ আদায় করা প্রত্যেক মুমিনের একান্ত কাম্য।
/আশিক
পাঠকের মতামত:
- শনিবার ০৭ মার্চ: ৫ ওয়াক্ত নামাজের সঠিক সময় ও গুরুত্ব
- “প্রায় সীমাহীন অস্ত্র মজুত” দাবি, তবু উৎপাদন বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
- বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে ইরানের ড্রোন হামলা
- ঈদযাত্রার অগ্রিম টিকিট: আজ মিলছে ১৬ মার্চের আসন
- মৃত্যুপুরী তেহরান: মহামারির চেয়েও ভয়ংকর নীরবতা
- সংহতির বার্তা নাকি কৌশলী কূটনীতি? প্রধানমন্ত্রীর সাথে আমিরাতের প্রেসিডেন্টের বিশেষ আলাপ
- অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বাংলার নতুন মীরজাফর: মো. তাহের
- বিক্ষোভ দমন ও নিষেধাজ্ঞা: বিতর্ক সঙ্গী করেই ইরানের সামরিক কমান্ডে আহমদ বাহিদি
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- বাজার অস্থিরতায় বাজুসের বড় সিদ্ধান্ত: কমেছে স্বর্ণ ও রুপার দাম
- রাজধানীতে আজ কোথায় কী? এক নজরে দেখে নিন কর্মসূচির তালিকা
- আজকের নামাজের সময়সূচি: ৬ মার্চ ২০২৬
- হরমুজ প্রণালি অবরুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে ‘মহামন্দা’ ও মুদ্রাস্ফীতির কালো মেঘ
- কালিগঞ্জে লাইফ কেয়ার নলতা ডিজিটাল ল্যাব এন্ড কনসালটেশনের উদ্যোগে দোয়া-ইফতার মাহফিল
- সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা: ঢাকাসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- নিঃশর্ত ক্ষমা চাইলেন হাসনাত আব্দুল্লাহ
- পার্লার ছাড়াই নিখুঁত রূপচর্চা: ঘরেই আসছে ‘এআই স্কিন অ্যানালাইজার’
- ইনফ্লুয়েন্সারদের ডায়েট ট্রেন্ড ও ভাইরাল ফুড চ্যালেঞ্জ: স্থূলতা সংকটে নতুন ঝুঁকি
- সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠনে অবহেলার পথে সরকার: নাহিদ ইসলাম
- জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর পদক্ষেপ; জারি হলো ১২ দফার নতুন গাইডলাইন
- অটোচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
- ইউরোপের রণপ্রস্তুতি ও শ্রীলঙ্কা সীমান্তে উত্তেজনা: ৬ষ্ঠ দিনে মধ্যপ্রাচ্য যুদ্ধের নতুন মোড়
- জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদান: এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা
- ৫ মার্চ ডিএসই: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ৫ মার্চ ডিএসই: শীর্ষ ১০ দরপতনের তালিকা প্রকাশ
- ৫ মার্চ ডিএসই: শীর্ষ ১০ গেইনারের তালিকা প্রকাশ
- মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘চোখ অন্ধ’ করে দিয়েছে ইরান
- টাকা ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও: উত্তাল মতিঝিল
- মধ্যপ্রাচ্যে সংঘাতের ভয়াবহ বিস্তার: বিস্ফোরণে কাঁপল কাতার
- গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
- দীর্ঘ ৩ মাস পর কারামুক্তির পথে সাংবাদিক আনিস আলমগীর
- মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা
- ঈদযাত্রায় বিশেষ স্বস্তি: ছুটির ক্যালেন্ডারে নতুন পরিবর্তন আনল সরকার
- কৃষি খাতে ডিজিটাল বিপ্লব: দেশের ৯টি উপজেলায় চালু হচ্ছে ‘কৃষক কার্ড’
- রোজা রেখে পেস্ট ছাড়া ব্রাশ ও কুলির সঠিক নিয়ম
- হঠাৎ বুক ধড়ফড় ও শ্বাসকষ্ট? প্যানিক অ্যাটাক চেনার ও নিয়ন্ত্রণের সহজ উপায়
- স্বাস্থ্যকর ইফতারের নিশ্চয়তা: ঘরেই তৈরি করুন দোকানের মতো মুচমুচে জিলাপি
- সীমান্ত পাড়ি দিয়ে ইরানে কুর্দিদের অনুপ্রবেশ: তেহরান পতনের লক্ষ্যে শুরু হলো মহাযুদ্ধ
- স্বাস্থ্য খাতে প্রযুক্তির বিপ্লব: এক কার্ডেই মিলবে নাগরিকের সব চিকিৎসাতথ্য
- কলঙ্কময় রাত থেকে রক্ষা পেল ঢাবি: মিত্র চাকমা
- দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়; অর্থবছর জুড়ে বড় অর্জনের পথে বাংলাদেশ
- যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য থেকে ফিরলেন ১৮৯ বাংলাদেশি
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- কৃষি ঋন ও বীমা এখন আরও সহজ: কৃষক কার্ড নিয়ে সরকারের মাস্টারপ্ল্যান
- টানা ছয় দফা বৃদ্ধির পর স্বর্ণের দামে বড় স্বস্তি, নতুন দর কার্যকর আজ
- রাজধানীতে আজ কোথায় কী? এক নজরে দেখে নিন কর্মসূচির তালিকা
- কুয়েত উপকূলে বিস্ফোরণে চুরমার তেলবাহী জাহাজ
- ইরানের মিসাইল কি ফুরিয়ে আসছে? পশ্চিমা গোয়েন্দাদের বিস্ফোরক দাবি
- আজকের নামাজের সময়সূচি: ৫ মার্চ ২০২৬
- ব্যাংক ব্যালেন্স ফাঁস! দুর্নীতির জবাবে সপরিবারে ওপেন চ্যালেঞ্জ আসিফ মাহমুদের
- বাজার অস্থিরতায় বাজুসের বড় সিদ্ধান্ত: কমেছে স্বর্ণ ও রুপার দাম
- ইরান যুদ্ধ, পরিচয়ের রাজনীতি এবং বৈশ্বিক সংকটের নতুন সমীকরণ
- স্বর্ণের দামে নতুন রেকর্ড: ভরিতে বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা
- টানা ছয় দফা বৃদ্ধির পর স্বর্ণের দামে বড় স্বস্তি, নতুন দর কার্যকর আজ
- স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থিরতা; এক বছরে দাম বাড়ল ৬৪ শতাংশ
- ক্ষমতার লড়াইয়ে ইরান: খামেনির আসনে বসতে আইআরজিসি’র চাপ
- মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে স্বর্ণের বাজারে আগুন: এক লাফে বাড়ল ৩ হাজার টাকা
- শহীদ হলেন আয়াতুল্লাহ খামেনি
- কালিগঞ্জে ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- ২ মার্চ ডিএসই: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ইরানে সরাসরি হামলা চালাল ইসরায়েল: মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের ভয়াবহ দামামা
- কেন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানকে আক্রমণ করছে?
- নতুন বেতন কাঠামো ও পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল
- ইফতারের প্রশান্তি কেড়ে নিচ্ছে মাথাব্যথা? জেনে নিন মুক্তির পূর্ণাঙ্গ গাইড
- রামাদান মাসে কোরানের হাফেজ দের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সেহেরি আয়োজন








