মাদ্রাসা শিক্ষকদের ফাঁদে ফেলছে ভুয়া ডিজি!

পদোন্নতি, এমপিওভুক্তি, বরাদ্দ প্রদান, প্রশিক্ষণে মনোনয়ন কিংবা ইনডেক্স সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নামে পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে খুলে ফেলা হচ্ছে ভুয়া আইডি। এসব প্ল্যাটফর্মে অধিদপ্তরের কর্মকর্তাদের নাম, ছবি, পদবি এমনকি সরকারি লোগো, অফিসিয়াল প্যাড ও সিল-স্বাক্ষর জাল করে প্রতারকরা তৈরি করছে বিশ্বাসযোগ্যতার ছদ্মবেশ।
সম্প্রতি এই ধরনের প্রতারণার বিস্তারে উদ্বেগ প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এক সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে। উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর পরিচয় ব্যবহার করে একটি চক্র শিক্ষক-কর্মচারীদের ফোন ও বার্তা পাঠিয়ে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের (বিকাশ, রকেট, নগদ) মাধ্যমে অর্থ দাবি করছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চক্রটি শুধু ফোনকলেই থেমে থাকছে না বরং হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে অধিদপ্তরের প্রকৃত কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে, কখনো কখনো জালিয়াতি করে তৈরি করা কাগজে 'ডিজি প্রতিনিধি' মনোনয়নের চিঠি বা 'বিশেষ বরাদ্দের অনুমোদন পত্র' পাঠিয়ে শিক্ষক-কর্মচারীদের বিভ্রান্ত করছে। প্রতারণার অংশ হিসেবে তারা উচ্চতর স্কেল অনুমোদন, প্রশিক্ষণে অংশগ্রহণের সুপারিশ, ইনডেক্স নম্বর সংশোধন কিংবা অভিযোগ নিষ্পত্তির আশ্বাস দিচ্ছে এবং বিনিময়ে অর্থ দাবি করছে।
অধিদপ্তরের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, তাদের কোনো সেবা গ্রহণে কাউকে কোনো ধরনের অর্থ পরিশোধ করতে হয় না। সব কার্যক্রম নির্ধারিত সরকারি বিধি-বিধান ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়। এসব সেবাসংক্রান্ত সব তথ্য এবং সিদ্ধান্ত নিয়মিতভাবে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যদি কেউ এমন প্রতারণার শিকার হয়ে থাকেন বা সন্দেহভাজন কোনো আচরণের মুখোমুখি হন, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কিংবা ব্যক্তি যেন অবিলম্বে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করেন এবং প্রতারকদের ব্যবহৃত মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য সরবরাহ করেন। একই সঙ্গে অনুরোধ জানানো হয়েছে, কেউ যেন এসব প্রতারক চক্রের প্রলোভনে পড়ে কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ান।
বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনিক শূন্যতা ও জবাবদিহির অভাবকে পুঁজি করেই এসব চক্র বছরের পর বছর সক্রিয় থাকতে সক্ষম হচ্ছে। তদ্বির-নির্ভর সংস্কৃতিতে অভ্যস্ত কিছু শিক্ষক-কর্মচারীর দুর্বলতাও প্রতারকদের জন্য উপযোগী সুযোগ তৈরি করে দিচ্ছে। এই প্রেক্ষাপটে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সদর্থক অবস্থান ও সচেতনতামূলক পদক্ষেপ সময়োপযোগী বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
-শরিফুল, নিজস্ব প্রতিবেদক
এইচএসসি ২০২৬: ফরম পূরণের পূর্ণাঙ্গ সময়সূচি ও নীতিমালা প্রকাশ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সংক্রান্ত আবেদন প্রক্রিয়ার সময়সূচি ও ফি কাঠামো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী ১ মার্চ থেকে পরীক্ষার্থীদের অনলাইন ফরম পূরণ কার্যক্রম শুরু হবে এবং তা চলবে ৯ মার্চ পর্যন্ত।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা আগামী ২৮ ফেব্রুয়ারি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যাতে শিক্ষার্থীরা আগেভাগে নিজেদের তথ্য যাচাই করতে পারেন।
বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দেওয়ার শেষ দিন ১০ মার্চ। তবে কেউ নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে ১০০ টাকা বিলম্ব ফি পরিশোধের মাধ্যমে ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত আবেদন সম্পন্ন করার সুযোগ পাবেন। বিলম্ব ফিসহ অর্থ জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমাও ১৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।
ফি কাঠামো অনুযায়ী, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের বোর্ড ফি ও কেন্দ্র ফি মিলিয়ে মোট ২ হাজার ৯৯৫ টাকা প্রদান করতে হবে। মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফি ২ হাজার ৪৩৫ টাকা। তবে এসব বিভাগের কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয় বা নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে প্রতি বিষয়ের জন্য অতিরিক্ত ১৪০ টাকা দিতে হবে।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ২৪ মাসের বকেয়া টিউশন ফি আদায় করতে পারবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে। তবে অতিরিক্ত বা অননুমোদিত ফি আদায় না করার বিষয়ে সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
পরীক্ষার সম্ভাব্য সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। বোর্ড জানিয়েছে, পরীক্ষার শুরুর তারিখ পরবর্তী সময়ে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
-রাফসান
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি, কতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ?
পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার থেকে সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ কলেজ ও মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে ছুটি কার্যকর হচ্ছে।
এর আগে মাদ্রাসা ও কলেজ পর্যায়ে ছুটি কার্যকর হয় গতকাল থেকেই। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ও একই সময়সূচির আওতায় বন্ধ থাকবে।
বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানায়। সংশোধিত তালিকা অনুযায়ী, ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। যেহেতু ২৬ মার্চ বৃহস্পতিবার, তাই পরবর্তী শুক্র ও শনিবার মিলিয়ে শিক্ষক-কর্মচারীরা অতিরিক্ত দুদিন বিশ্রামের সুযোগ পাবেন।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আগের প্রজ্ঞাপন অনুযায়ী, মাদ্রাসাগুলো গত ১৫ ফেব্রুয়ারি থেকেই ছুটিতে রয়েছে। এসব প্রতিষ্ঠানে পাঠদান পুনরায় শুরু হবে ২৯ মার্চ থেকে। একই তারিখে স্কুল ও কলেজেও ক্লাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রমজানে শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধা বিবেচনায় এবং শিক্ষাপঞ্জির সামঞ্জস্য বজায় রাখতে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ বিরতির ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুনরায় পাঠদান শুরুর আগে একাডেমিক পরিকল্পনা পুনর্গঠন প্রয়োজন হবে, যাতে শিক্ষার্থীদের পাঠক্রমে কোনো ঘাটতি না থাকে।
সরকারি মহল থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়সূচি মেনে চলার এবং নতুন তারিখ অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
-রাফসান
রমজানের প্রথম দিনেই তালা: যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে দীর্ঘ ছুটি শুরু
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন থেকেই স্কুলগুলোতে ছুটি শুরু হচ্ছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র রমজান, শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবসসহ বিভিন্ন উপলক্ষ্যে টানা ৩৬ দিন বন্ধ থাকবে দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগের শিক্ষাপঞ্জি সংশোধন করে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল খোলা রাখা নিয়ে আইনি লড়াই চলে। হাইকোর্ট পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দিলেও আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেছিলেন। তবে সব বিতর্কের অবসান ঘটিয়ে মন্ত্রণালয় নিজেরাই ছুটির তালিকায় পরিবর্তন এনে প্রথম রমজান থেকেই ছুটি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।
এই দীর্ঘ ছুটির ফলে শিক্ষার্থীরা পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর পরিবারের সঙ্গে উদযাপনের সুযোগ পাবে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পর্যন্ত এই ছুটি বহাল থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, কারণ রোজা রেখে প্রচণ্ড গরমে ক্লাস করা নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ ছিল।
/আশিক
স্কুল-কলেজে আর চলবে না মনগড়া ফি: নতুন নীতিমালায় কড়া হুঁশিয়ারি
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের আর্থিক অনিয়ম দূর করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ শিরোনামে এই নির্দেশনা প্রকাশ করা হয়। এই নীতিমালার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, কোনো প্রতিষ্ঠানে ইতিমধ্যে ভর্তি থাকা শিক্ষার্থীর কাছ থেকে নতুন কোনো শ্রেণিতে ওঠার সময় ‘পুনঃভর্তি ফি’ আদায় করা যাবে না। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে যে, শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ কমাতে এবং ভর্তির ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নীতিমালায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারণের বিষয়েও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, স্কুল, কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ‘টিউশন ফি নীতিমালা ২০২৪’ অনুযায়ী নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না। কোনো প্রতিষ্ঠান চাইলে নতুন কোনো খাত তৈরি করে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিতে পারবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় আয় ও ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। প্রতিষ্ঠানের তহবিল পরিচালনার ক্ষেত্রে পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে এবং সব হিসাব সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিষ্ঠান প্রধানকে।
আর্থিক অনিয়ম রোধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এই নতুন নীতিমালায়। যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটির মাধ্যমে কোনো ধরনের দুর্নীতি বা আর্থিক অনিয়ম ঘটে, তবে তার জন্য কমিটির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে দায়ী থাকবেন। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের আয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সরকারি মালিকানাধীন ব্যাংকে হিসাব খোলার ওপর অগ্রাধিকার দিতে বলা হয়েছে। শিক্ষার্থীদের সব ধরণের ফি, অনুদান কিংবা প্রতিষ্ঠানের সম্পদ থেকে অর্জিত আয় ব্যাংক হিসাব অথবা ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ (SPG)-এর মাধ্যমে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজন কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো বিশেষ পরিস্থিতিতে মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে নগদ অর্থ গ্রহণের সুযোগ রাখা হলেও, সেই অর্থ পরবর্তী দুই কর্মদিবসের মধ্যে ব্যাংকে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, আয়-ব্যয়ের নির্ধারিত খাতে কোনো ধরণের পরিবর্তন বা সংযোজন করতে হলে অবশ্যই মন্ত্রণালয়ের পূর্বানুমোদন নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি যথাযথভাবে আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিচ্ছে কি না, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। এই নীতিমালার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে একটি পরিচ্ছন্ন ও জবাবদিহিতামূলক পরিবেশ তৈরি হবে বলে আশা করছে মন্ত্রণালয়।
/আশিক
প্রাথমিকে রোজার ছুটি নিয়ে নতুন তথ্য জানাল অধিদপ্তর
আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে দেশের সব ধরনের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে এই নির্দেশনার পরও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত প্রকাশ করেনি শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আদালতের আদেশের অনুলিপি হাতে পাওয়ার পর মাধ্যমিক স্তরের ছুটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
আদালতের নির্দেশনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত কোনো স্পষ্ট উল্লেখ না থাকায় নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে। ফলে রমজান মাসে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, তা নিয়ে শিক্ষক–অভিভাবকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তারা ইতোমধ্যে বাৎসরিক ছুটির একটি প্রস্তাবিত তালিকা প্রস্তুত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এ পাঠিয়েছে। ওই প্রস্তাবে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৯ দিন বিদ্যালয় বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে। যদিও তালিকাটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ছুটির সময়সীমা ধরা হয়েছে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে রোজার দিনগুলো, ঈদের ছুটি এবং নিয়মিত শুক্র ও শনিবার একত্রে গণনা করে ১৯ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে আদালতের সাম্প্রতিক নির্দেশনার আলোকে এ সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত অতিরিক্ত কোনো বিশেষ নির্দেশনা এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। উপ-পরিচালক জয়নাল আবদীন বলেন, হাইকোর্টের আদেশে প্রাথমিক বিদ্যালয়ের প্রসঙ্গ উল্লেখ নেই। জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি থেকে নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রাথমিক স্তরের ছুটি ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বহাল থাকবে কি না, নাকি নতুন সিদ্ধান্ত আসবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা প্রশাসনের পর্যবেক্ষকদের মতে, রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখা নিয়ে প্রতিবছরই আলোচনার সৃষ্টি হয়। ধর্মীয় অনুশীলন, শিক্ষার্থীদের পাঠঘণ্টা এবং বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের ভারসাম্য বজায় রাখা এই তিনটি বিষয়কে বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। এবারও আদালতের নির্দেশনা ও প্রশাসনিক পর্যালোচনার ভিত্তিতে সমন্বিত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
-রাফসান
রমজানজুড়ে ছুটি নিয়ে আইনি টানাপোড়েন, উচ্চ আদালতে বড় পরিবর্তন
পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার যে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। ফলে আপাতত রমজানজুড়ে স্কুল বন্ধের হাইকোর্টের নির্দেশ কার্যকর হচ্ছে না।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।
এর আগে, রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দেন। ওই রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
উল্লেখ্য, পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল রিট দায়ের করেন। এর আগে গত ৫ জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশও দেন তিনি।
এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ ও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।
২৭ মার্চ থেকে শুরু হচ্ছে গুচ্ছের ভর্তিযুদ্ধ: প্রবেশপত্র সংগ্রহ করবেন যেভাবে
দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ (জিএসটি) স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইট থেকে তাঁদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি জানিয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে। এই সময়ের পর আর কোনো শিক্ষার্থী প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন না।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ মার্চ 'সি' ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তিযুদ্ধ শুরু হবে। পরবর্তীতে ৩ এপ্রিল 'বি' ইউনিট এবং ১০ এপ্রিল 'এ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১৬ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষার্থীরা এখন চূড়ান্ত পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। এবারের পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে (নেগেটিভ মার্কিং) এবং গত বছরের মতো এবারও শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) পরীক্ষার সুযোগ থাকছে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ নতুন ও পুরোনো বেশ কয়েকটি প্রতিষ্ঠান। দীর্ঘ প্রতীক্ষার পর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে।
/আশিক
স্কুলে রমজানের ছুটি নিয়ে সুখবর! মন্ত্রণালয়কে মাউশির চিঠি
পবিত্র রমজান মাসে মাদরাসাগুলোতে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ছুটি শুরু হতে চললেও স্কুলগুলো ১৫ রমজান পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তে শিক্ষকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে স্কুলগুলোতে রমজানের ছুটি সমন্বয় করার দাবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) আবেদন জানিয়েছেন শিক্ষকদের একটি অংশ। মাউশি সূত্র জানিয়েছে যে শিক্ষকদের এই আবেদনের প্রেক্ষিতে একটি ইতিবাচক সিদ্ধান্ত বা সুখবর আসার সম্ভাবনা রয়েছে।
গতকাল রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান যে রমজানের ছুটি সমন্বয় বা স্কুল বন্ধ রাখার ব্যাপারে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। মাউশি মূলত শিক্ষকদের কাছ থেকে পাওয়া আবেদনটি ডি-নথির মাধ্যমে মন্ত্রণালয়ে ফরোয়ার্ড করে দিয়েছে।
সংশ্লিষ্ট ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন যে যেহেতু মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা রোজা রাখে এবং নামাজ পড়ে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিতে পারে। বিশেষ করে রোজা রেখে ক্লাস নেওয়া এবং দীর্ঘ সময় পর তারাবির নামাজ আদায় করা শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই বেশ কষ্টকর। মাউশি আশা প্রকাশ করছে যে এই আবেদনটি কার্যকর হতে পারে, কারণ অতীতে সাধারণত রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার রেওয়াজই ছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্তটি এখন মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে।
জানা গেছে যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে এই আবেদনটি করা হয়েছে। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই আবেদনের নেতৃত্ব দেন। আবেদনে উল্লেখ করা হয়েছে যে গত ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত বার্ষিক ছুটির তালিকায় ৫ মার্চ পর্যন্ত অর্থাৎ প্রায় ১৫ রমজান পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আবেদনে শিক্ষকরা দাবি করেছেন যে তীব্র গরমের মধ্যে রোজা রেখে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করা শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই দুঃসাধ্য। বিশেষ করে সারাদিন রোজা পালনের পর সন্ধ্যায় দীর্ঘ সময় ধরে তারাবির নামাজ আদায় করা শারীরিকভাবে অত্যন্ত ক্লান্তিকর হয়ে পড়ে। এছাড়াও আবেদনে মার্চ, মে ও ডিসেম্বর মাসের মোট আট দিনের সাপ্তাহিক ছুটিকে বার্ষিক ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে, যা শিক্ষকদের মাঝে অসন্তোষ আরও বাড়িয়ে দিয়েছে।
শিক্ষার্থীদের জন্য বড় সুখবর: টানা ৫ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে দেশ!
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারি মাসেই টানা ৫ দিনের বড় ছুটি আসছে। মূলত জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ ও আনুষঙ্গিক কার্যক্রমের জন্য এই ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) থেকে ১৫ ফেব্রুয়ারি (রোববার) পর্যন্ত টানা পাঁচ দিন দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসার শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার), ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী আদেশে সাধারণ ছুটি।
১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার),সাপ্তাহিক ছুটি।
১৫ ফেব্রুয়ারি (রোববার),হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি।
উল্লেখ্য, এবারের নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে ১২ ফেব্রুয়ারি। তবে ভোটারদের যাতায়াত এবং অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে ১১ ফেব্রুয়ারিকেও সাধারণ ছুটির আওতাভুক্ত করা হয়েছে। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, এটি ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দীর্ঘ মেয়াদী ছুটি। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে তারা নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
পাঠকের মতামত:
- সব পরাশক্তিই আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী: পররাষ্ট্রমন্ত্রী
- সংসদ সদস্য থেকে মেয়র হওয়ার দৌড়ে ইশরাক হোসেন!
- ঈদে টানা ছুটির মহা-প্ল্যান! এক নজরে ছুটির ক্যালেন্ডার
- ৫ আগস্টের পর ঢালাও মামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকশন
- কৃষকের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর বড় ধামাকা: আসছে বিশেষ কার্ড
- বড় সুখবর! ৪ ধরনের শিক্ষার্থীকে বিশেষ ভাতা দিচ্ছে সরকার: পাবেন যারা
- ২৩ ফেব্রুয়ারি শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ২৩ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরপতনের শেয়ার
- ২৩ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরবৃদ্ধিকারী শেয়ার
- একই দিনে ধুরন্ধর ২ ও টক্সিক: মুখোমুখি লড়াইয়ে বড় ক্ষতির শঙ্কা
- ৬ সিটি পেল নতুন ৬ প্রশাসক: দায়িত্বে বিএনপির একঝাঁক হেভিওয়েট নেতা
- সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রথম দিন: নতুন দিগন্তের সূচনা
- ভোটের সময় হলো বলে! সিটি নির্বাচন নিয়ে বড় আপডেট দিলেন ফখরুল
- টাকার বিপরীতে ডলারের দাপট: এক নজরে আজকের মুদ্রার রেট
- এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
- সব রেকর্ড ভাঙল স্বর্ণ! আজ থেকে নতুন রেট কার্যকর
- ১৮ মাসের নীরবতা ভেঙে প্রকাশ্যে ছাত্রলীগ: মুকসুদপুরে উত্তেজনা
- হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে: নাসীরুদ্দীন
- ববি হাজ্জাজের মন্তব্যে ক্ষুব্ধ খেলাফত মজলিস
- আড়ালে রাখা হয়েছে রাষ্ট্রপতিকে? ড. ইউনূসের বিরুদ্ধে বড় অভিযোগ
- জেন-জি’র মিছিলে উত্তাল তেহরান: স্বৈরাচারবিরোধী স্লোগানে কাঁপছে ইরান
- বৃষ্টি আসছে ৪ বিভাগে: আবহাওয়া দপ্তরের ৫ দিনের বড় সতর্কবার্তা
- আজ সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ: জেনে নিন তালিকা
- যানজট এড়াতে জেনে নিন আজকের রাজপথের সব কর্মসূচি
- আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
- পবিত্র রমজানের ৫ম দিন; জেনে নিন আজকের নামাজের সময়সূচি
- চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি : ডা. শফিক
- বইমেলার পর্দা উঠবে প্রধানমন্ত্রীর হাতে: দেবেন একুশে পদক
- ৫২ বছরের অপেক্ষা শেষ: আবারও চাঁদে যাচ্ছে মানুষ
- ক্রিকেট থেকে বিতাড়িত মঞ্জুরুল: জাহানারার অভিযোগে বড় অ্যাকশন!
- ইফতারের পরই মাথাব্যথা? জেনে নিন মুক্তির ৫টি সহজ উপায়
- তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সইবে না চীন: ঢাকার বৈঠকে কড়া বার্তা
- ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করতে বড় অভিযান শুরু
- তারেক রহমান সরকারের সাথে কাজ করতে আগ্রহী ভারত : প্রণয় ভার্মা
- দায়িত্ব শেষে চিরচেনা আঙ্গিনায় ড. ইউনূস: ফিরলেন কর্মস্থলে
- তিন স্তরের যাচাই শেষে ফ্যামিলি কার্ড: জেনে নিন আবেদনের সব নিয়ম
- ১৮-এর আগেই হাতে আসবে এনআইডি: ইসির নতুন বয়সের ঘোষণা
- ফুল দেবেন না, এখন কাজের সময়, কথা কম কাজ বেশি : অর্থ ও পরিকল্পনামন্ত্রী
- পুলিশে বড় পরিবর্তনের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর: আদাবর ইস্যুতে কঠোর বার্তা
- থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী
- ২২ ফেব্রুয়ারি শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ২২ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরপতনের শেয়ার
- ২২ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরবৃদ্ধিকারী শেয়ার
- এত চাপ সত্ত্বেও ইরান কেন ‘নতি স্বীকার’ করছে না: ট্রাম্প
- দলীয় পরিচয়ে চাঁদাবাজিতে ছাড় নয়: ববি হাজ্জাজ
- গণহত্যার বিচার শুরু: কাঠগড়ায় সালমান-আনিসুল
- জিহ্বায় জল আনা স্বাদ: ইফতারে জাদুকরী ফ্রুট কাস্টার্ড রেসিপি
- সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূতের চমক: প্রধানমন্ত্রীর হাতে যুবরাজের বিশেষ বার্তা
- সমুদ্র থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
- হু হু করে কমল সোনার দাম
- আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম: নতুন দরে নাকাল সাধারণ ক্রেতারা
- চাকরির টাকায় সংসার না চললে ছেড়ে দিন, দুর্নীতির কোনো ক্ষমা নেই: আইনমন্ত্রী
- প্রাথমিকে রোজার ছুটি নিয়ে নতুন তথ্য জানাল অধিদপ্তর
- অগ্নিমূল্য স্বর্ণের বাজার, ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়লো ২২১৬ টাকা
- ভূমিকম্পে কেঁপে উঠল দেশের অংশবিশেষ
- সব রেকর্ড ভাঙল স্বর্ণ! আজ থেকে নতুন রেট কার্যকর
- শিক্ষা মন্ত্রণালয়ের অভিভাবক হলেন এহসানুল হক মিলন
- আজকের বাজারে স্বর্ণের দর কত? জেনে নিন বাজুসের নতুন মূল্যতালিকা
- তিন স্তরের যাচাই শেষে ফ্যামিলি কার্ড: জেনে নিন আবেদনের সব নিয়ম
- মঙ্গলবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- বাজুসের নতুন সিদ্ধান্ত: আজ থেকেই কার্যকর হচ্ছে স্বর্ণের হ্রাসকৃত মূল্য
- নতুন মন্ত্রিসভায় শপথের আমন্ত্রণ পেলেন যাঁরা
- আকাশছোঁয়া স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি: আজ থেকেই দাম কমছে
- তালসরায় গাউসিয়া কমিটির মানবিক উদ্যোগ: দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ








