মেঘনার বুকে ভেসে উঠল নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের লাশ, স্তব্ধ পরিবার-সহকর্মীরা

বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক ও আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকার (৭১) নিখোঁজ হওয়ার একদিন পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও স্বজনেরা। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর এলাকার মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন বিভুরঞ্জন সরকার। দীর্ঘদিনের অভ্যাস অনুযায়ী বিকেল পাঁচটার মধ্যে তিনি বাসায় ফেরেন। কিন্তু সেদিন আর ফেরেননি। বাড়ি থেকে বের হওয়ার সময় মোবাইল ফোনটিও তিনি বাসায় রেখে গিয়েছিলেন। রাত নামার পরও তাঁর কোনো খোঁজ না মেলায় পরিবার উদ্বিগ্ন হয়ে ওঠে। রাত ৯টার দিকে ছেলে ঋত সরকার আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করলে নিশ্চিত হন যে তিনি অফিসেও যাননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ব্যর্থ হলে পরিবার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
মেঘনায় ভাসমান মরদেহ
নিখোঁজ হওয়ার পরদিন শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে স্থানীয়রা মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর দিলে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারকৃত মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান বলেন, “মরদেহের ছবি রমনা থানায় পাঠানো হয়েছে। বিভুরঞ্জন সরকারের স্বজনেরা ছবিটি দেখে নিশ্চিত হয়েছেন যে এটি তাঁরই মরদেহ।” একই কথা জানিয়েছেন রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তাঁর ভাষায়, “পরিবারের দেওয়া ছবির সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের মিল রয়েছে। তাই আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি এটি সাংবাদিক বিভুরঞ্জনের লাশ।”
শোকাহত স্বজনদের প্রতিক্রিয়া
সাংবাদিক বিভুরঞ্জনের শ্যালক দীপঙ্কর সাহা বলেন, “ছবিটি আমরা দেখেছি। এটি আমার ভগ্নিপতির সঙ্গেই মিলে গেছে।” তাঁর ছেলে ঋত সরকার জানান, “উদ্ধার হওয়া মরদেহটি বাবারই হতে পারে। আমরা মর্গের পথে রয়েছি।”
সাংবাদিক সমাজে শোকের ছায়া
বিভুরঞ্জন সরকারের আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহলে নেমে এসেছে গভীর শোক। চার দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। কর্মজীবনে তিনি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার প্রতীক। সাংবাদিকতার পাশাপাশি তিনি নবীন সাংবাদিকদের প্রশিক্ষণ ও অনুপ্রেরণা দেওয়ার কাজেও অগ্রণী ভূমিকা পালন করেছেন।
আজকের পত্রিকার সহকর্মীরা জানিয়েছেন, বিভুরঞ্জন সরকার সব সময়ই সংবাদকে দেখতেন জনগণের আস্থার জায়গা হিসেবে। তাঁর অনুপস্থিতি কেবল একটি পরিবারের জন্য নয়, বরং পুরো গণমাধ্যম অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তদন্ত ও আইনি প্রক্রিয়া
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখনো নিশ্চিত হওয়া যায়নি, এটি স্বাভাবিক মৃত্যু নাকি কোনো অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত। তবে প্রাথমিকভাবে তদন্ত চলছে।
মানবিক দিক ও প্রেক্ষাপট
বিভুরঞ্জন সরকারের মৃত্যু আবারও প্রশ্ন তুলেছে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে। দেশে একের পর এক সাংবাদিক নিখোঁজ ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। পেশার কারণে তাঁরা অনেক সময় নানা ধরনের ঝুঁকির মুখে পড়েন। সহকর্মীরা মনে করছেন, বিভুরঞ্জনের মৃত্যুর ঘটনায় প্রকৃত সত্য উদঘাটন করা এবং দায়ীদের আইনের আওতায় আনা সময়ের দাবি।
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সিলেট ও নাটোর জেলার কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার সম্ভাবনা তৈরি হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য ভোগান্তির কারণ হতে পারে।
সিলেটে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লাক্কাতুয়রা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ ফিডারে জরুরি মেরামত কাজ পরিচালিত হবে। এর ফলে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের আওতায় পড়া ফিডারগুলোর মধ্যে রয়েছে ধোপাগঞ্জ, কাকুয়ারপাড় এবং ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডার। এসব ফিডারের আওতাধীন এলাকায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক অঞ্চল, কাকুয়ারপাড়, ফরিদাবাদ হাউজিং, সিলেট ক্লাব, সিলভার সিটি, ধোপাগঞ্জ, কালাগুল, লালবাগ, পীররগাঁওসহ বিস্তীর্ণ অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া হিলুয়াছড়া চা-বাগান, সাহেবের বাজার, সালুটিকর ঘাট এবং আশপাশের আরও অনেক এলাকাও এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় পড়বে বলে জানানো হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ দ্রুত শেষ হলে সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে।
এদিকে নাটোরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) আলাদা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা কাটার কাজ পরিচালিত হবে। এ কারণে চৌকিরপাড় ফিডার এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
কর্তৃপক্ষ বলছে, এই ধরনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে। যদিও সাময়িক এই বিভ্রাটে গ্রাহকদের অসুবিধার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো দুঃখ প্রকাশ করেছে।
-রাফসান
আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নাটোর শহরের বাসিন্দাদের জন্য জরুরি বিদ্যুৎ সতর্কবার্তা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কাটার জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) নাটোরের বেশ কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিক্রয় ও বিতরণ বিভাগ-নেসকো নাটোর দপ্তরের আওতাধীন বাইপাস ফিডার এলাকায় এই কাজ চলবে। ফলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই ফিডারের অধীনে থাকা সব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পরপরই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো।
/আশিক
আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি, জানুন এক নজরে
বুধবার (০৮ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা এবং সামাজিক সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। আজকের দিনের উল্লেখযোগ্য ইভেন্টগুলো এক নজরে দেখে নিন
বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ ও ব্রিফিং
সকাল সাড়ে ১১টায় ঢাকার বিশ্বব্যাংক কার্যালয়ে ‘সাউথ এশিয়া ইকোনমিক আপডেট (এপ্রিল ২০২৬)’ এবং ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদন প্রকাশ করা হবে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্রানজিসকা ওহনজর্গে এবং বাংলাদেশ ও ভুটানের ডিভিশনাল ডিরেক্টর জিন পেসমে এই প্রতিবেদন দুটির মূল দিকগুলো তুলে ধরবেন।
এনবিআরের প্রাক-বাজেট আলোচনা
২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে দুপুর ১২টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সভাপতিত্বে এই সভায় নির্মাণ ও আবাসন খাত সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেবেন।
ডিএসসিসির উচ্ছেদ অভিযান
রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় যানজট নিরসনে কঠোর অবস্থানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সকাল ৯টা থেকে টার্মিনালের আশপাশে গড়ে ওঠা অনুমোদনবিহীন বাস কাউন্টার অপসারণে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
পিএসসির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আজ তাদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। সকাল ১০টায় কমিশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত থাকবেন।
ক্যাবের মানববন্ধন
বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মাঠে নামছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল বাজার থেকে উধাও’—এই অভিযোগে এক মানববন্ধনের ডাক দিয়েছে সংগঠনটি।
/আশিক
দেবিদ্বারে স্কুল শিক্ষকের আপত্তিকর ভিডিও ধারন ও অর্থ আদায়: নারী কারাগারে

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে ফাঁদে ফেলে এক স্কুল শিক্ষককে নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগে লাইলি আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) ভুক্তভোগী শিক্ষক মোকবল হোসেন অভিযুক্ত লাইলি আক্তারকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত ৩ নারী ও ৫ পুরুষের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। লাইলি আক্তার উপজেলার ঘোষঘর গ্রামের আব্দুর রশিদ মিয়ার মেয়ে।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী মোকবল হোসেনের এক আত্মীয়ের সঙ্গে লাইলি আক্তারের আর্থিক লেনদেনের বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার কথা বলে গত সোমবার (৬ এপ্রিল) আসরের নামাজ শেষে দেবিদ্বার পৌর এলাকার ভাড়া বাসায় তাকে ডেকে নেন লাইলি। সেখানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন নারী-পুরুষ তাকে জিম্মি করে।
অভিযোগে বলা হয়, তারা তাকে জোরপূর্বক আপত্তিকর পরিস্থিতিতে ফেলে ভিডিও ধারণ করে এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে। একপর্যায়ে তার কাছ থেকে ৭ হাজার টাকা এবং মোবাইল ফোনের মাধ্যমে তার আত্মীয়ের কাছ থেকে বিকাশে ২০ হাজার টাকা আদায় করা হয়। পরে আরও ১ লাখ টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার একটি ভিডিও ধারন করে তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় চক্রের সদস্যরা।খবর পেয়ে লাইলীর বাসায় তাৎক্ষণিক অভিযান চালায় পুলিশ। এ সময় লাইলি আক্তারকে গ্রেপ্তার এবং ভুক্তভোগী শিক্ষককে উদ্ধার করা হয়।
এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইলি আক্তারের বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রগুলো দাবি করছে, তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত এবং প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে অর্থ আদায় করতেন।
তবে লাইলি আক্তার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ভুক্তভোগী শিক্ষকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আছে। বাসায় ডেকে তার কাছে পাওনা টাকা চাইতে গিয়ে এ ঘটনা ঘটে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “গোপনে ধারন করা একটি ভাইরাল ভিডিওর সূত্র ধরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার ও শিক্ষককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় লাইলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
হঠাৎ কাঁপল দেশ: কোথায় ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল?
ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলী জেলাগুলোতেও। মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে ৪.৯ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই কম্পনের কেন্দ্রস্থল থেকে সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকাগুলো বেশ জোরালোভাবে কেঁপে ওঠে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যা অগভীর হওয়ার কারণে কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। শিলচর ছাড়াও আসামের বিস্তীর্ণ এলাকা এবং বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজারসহ সীমান্তবর্তী জনপদে এই কম্পন স্পষ্ট টের পাওয়া গেছে।
হঠাৎ এই ভূমিকম্পে সিলেট ও সীমান্ত সংলগ্ন এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। তবে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারত—কোনো প্রান্তেই বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি। আবহাওয়া ও ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা পরিস্থিতির ওপর নজর রাখছেন।
/আশিক
গীতি কবিতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন সিরাজিয়া পারভেজ টুটুল

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
গীতি কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী জন্মোৎসব ২০২৬’ উপলক্ষে মর্যাদাপূর্ণ ‘আব্দুর রউফ চৌধুরী প্রজন্ম প্রান্তিক সম্মাননা’ অর্জন করেছেন লেখক ও সমাজকর্মী সিরাজিয়া পারভেজ টুটুল।
গত শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামে ১৯৮৬ সালের ১৬ আগস্ট জন্মগ্রহণ করেন সিরাজিয়া পারভেজ টুটুল। তাঁর পিতার নাম গফফার মাস্টার এবং মায়ের নাম সালেহা খানম। শৈশব-কৈশোর কেটেছে গ্রামেই। কর্মসূত্রে ঢাকায় বসবাস করলেও গ্রামীণ শিকড়ের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট রয়েছে। নানাবিধ সমাজসেবামূলক কর্মের পাশাপাশি তিনি গান, কবিতা ও বাস্তবধর্মী বিভিন্ন বিষয়ে লেখালেখি করে চলেছেন।
১৯৯৬ সাল থেকে জাতীয় দৈনিক, সাহিত্যপত্র, লিটল ম্যাগাজিন এবং অনলাইন সংবাদমাধ্যমে নিয়মিত গল্প, গদ্য, ছড়া ও গান লিখে আসছেন তিনি। তাঁর লেখায় সমাজের বাস্তব চিত্র, সংগ্রাম ও মানবিক মূল্যবোধের প্রতিফলন লক্ষ্য করা যায়। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ আমি কেবল মানুষ হবো, উঁইয়ের ঢিবি হয় না কভু হিমালয়ের তুল্য, ধানমন্ডি ৩২: স্বাধীনতার সূতিকাগার।
উল্লেখযোগ্য গান অতুল তিনি, জন্মভূমি মা, ও আমার দেশ, ডোবায় মারে ডুব।‘প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেব দ্রোহী শব্দাবলি’ এই স্লোগানকে ধারণ করে আয়োজিত সাহিত্য-উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক মনি হায়দার। সিফাত বন্যার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক শামস সাইদ।
সাহিত্যচর্চার পাশাপাশি মানবিক কাজেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন সিরাজিয়া পারভেজ টুটুল। দেশের বিভিন্ন দুর্যোগ ও প্রাকৃতিক বিপর্যয়ের সময় তিনি স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ ও সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেন। গ্রাম ও শহরের অসহায় মানুষের কল্যাণে সারা বছরই কাজ করে যাচ্ছেন তিনি।
সৃজনশীল সাহিত্যকর্ম ও সমাজসেবামূলক কার্যক্রমের জন্য এর আগেও দেশের বিভিন্ন সংগঠন থেকে একাধিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন এই লেখক ও সমাজকর্মী।
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে
দৈনন্দিন নানা প্রয়োজনে আমাদের দোকানপাট বা শপিং মলে যেতে হয়। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা যানজট ঠেলে গন্তব্যে পৌঁছে যদি দেখেন কাঙ্ক্ষিত মার্কেটটি বন্ধ, তবে ভোগান্তির শেষ থাকে না। তাই ঘর থেকে বের হওয়ার আগেই জেনে নেওয়া জরুরি আজ মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও বিপণিবিতানগুলো সাপ্তাহিক বন্ধ থাকবে।
মঙ্গলবার মূলত রাজধানীর একটি নির্দিষ্ট জোনের মার্কেটগুলো বন্ধ রাখা হয়। এর মধ্যে রয়েছে— কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরি পাড়া, তেজকুনী পাড়া, ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকা। এছাড়া নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া এলাকার দোকানপাটও আজ বন্ধ থাকবে।
মার্কেটগুলোর তালিকায় রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় শপিং মল বসুন্ধরা সিটি। পাশাপাশি মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট এবং গাউসিয়া মার্কেটও আজ তাদের সাপ্তাহিক ছুটি পালন করবে। যারা ধানমণ্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার কিংবা গাউসুল আজম মার্কেটে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদেরও আজ বিরত থাকতে হবে।
এছাড়া রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা এবং অর্কিড প্লাজাও মঙ্গলবার বন্ধ থাকে। কারওয়ান বাজার ডিআইটি মার্কেটের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তাই অযথা সময় ও শ্রম নষ্ট না করতে তালিকাটি দেখে আপনার আজকের কেনাকাটার পরিকল্পনা সাজিয়ে নিতে পারেন।
/আশিক
আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি, জানুন এক নজরে
রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও নানা সরকারি, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কর্মসূচিতে সরগরম থাকতে যাচ্ছে পুরো শহর। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক, সেমিনার, অধিবেশন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদকেন্দ্রিক কার্যক্রমের মধ্য দিয়ে দিনের সূচনা হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে অংশ নেবেন। পরে তিনি জাতীয় সংসদ ভবনে অস্ট্রেলিয়ান প্রতিনিধি ড. ক্রিস্টোফ জানিয়াক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি-এর আবাসিক প্রতিনিধির সঙ্গেও তার বৈঠক নির্ধারিত রয়েছে। বিকেলে সরকারি দলের সংসদীয় সভাতেও তিনি অংশ নেবেন।
রাজনৈতিক অঙ্গনেও রয়েছে গুরুত্বপূর্ণ কার্যক্রম। রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুরে একই স্থানে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্তগুলো তুলে ধরা হবে।
স্বাস্থ্য ও ক্রীড়া খাতেও রয়েছে উল্লেখযোগ্য আয়োজন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে অংশ নেবেন। এতে জনস্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।
অর্থনৈতিক নীতিনির্ধারণেও আজ রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান পরিবহন খাত সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে প্রাক-বাজেট বৈঠকে অংশ নেবেন। ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নে এই বৈঠককে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
পরিসংখ্যান খাতে বড় একটি প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সংস্থাটির অডিটোরিয়ামে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন প্রকাশ করা হবে, যেখানে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
আইনশৃঙ্খলা ও মাদকবিরোধী কার্যক্রম সম্পর্কেও আজ দুটি পৃথক সংবাদ সম্মেলন করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজধানীতে বড় মাদকবিরোধী অভিযানের তথ্য এবং আন্তর্জাতিক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট একটি কিটামিন ল্যাবের তদন্ত অগ্রগতি তুলে ধরা হবে এসব ব্রিফিংয়ে।
এদিকে আর্থিক খাতকে ঘিরেও রয়েছে আন্দোলনের কর্মসূচি। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের সামনে ভুক্তভোগী আমানতকারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তাদের দাবি, ব্যাংকিং খাতে আরোপিত ‘হেয়ারকাট’ নীতি প্রত্যাহার এবং লেনদেন স্বাভাবিক করা।
সব মিলিয়ে দিনভর রাজধানীর বিভিন্ন প্রান্তে সমান্তরালভাবে চলবে প্রশাসনিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, এসব কর্মসূচি কেবল দৈনন্দিন কার্যক্রম নয়, বরং নীতিনির্ধারণ, জনস্বার্থ ও রাজনৈতিক গতিপ্রবাহের ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
-রফিক
টঙ্গীর মিলগেট বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুরের টঙ্গীর মিলগেট বস্তিতে সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বেশ কয়েকটি বসতঘর ও আসবাবপত্রসহ গৃহস্থালি সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় ৭ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে টঙ্গী মিলগেট এলাকার বাসিন্দা শিল্পীর ঘর থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে আতঙ্ক সৃষ্টি করে। আগুন লাগার খবর পেয়ে হামীম গ্রুপ ও এসএস স্টিল করপোরেশনের নিরাপত্তাকর্মীরা দ্রুত এগিয়ে আসেন এবং কর্তৃপক্ষের নির্দেশে আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক সহায়তা প্রদান করেন।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের মোট ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের টানা ৪০ মিনিটের প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। বড় ধরনের কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া না গেলেও অগ্নিকাণ্ডের ফলে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে বেশ কয়েকটি পরিবারের।
ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল মান্নান জানান, ৫টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে এবং বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম উল্লেখ করেন, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন বস্তির বড় অংশে ছড়াতে পারেনি, যার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন সরকারি ও বেসরকারি সহায়তার অপেক্ষায় রয়েছে।
/আশিক
পাঠকের মতামত:
- শান্তির খোঁজে ইরানের সঙ্গে সৌদির যোগাযোগ
- হাম হলে কী করবেন? জরুরি নির্দেশনা জানুন
- শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- অন্তর্বর্তী সরকারের জারি করা ১৬টি অধ্যাদেশ বাতিল হচ্ছে
- লেবাননে ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ ইরান, চুক্তি লঙ্ঘনের দাবি
- ইরান যুদ্ধে কৌশলগত ব্যর্থতায় ইসরাইল, প্রশ্ন নেতৃত্বে
- যুদ্ধবিরতির পর প্রথম ইরান-সৌদি কূটনৈতিক যোগাযোগ
- গণবিরোধী বিল পাসকে কেন্দ্র করে বিরোধীদলের ওয়াকআউট
- ৯ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ৯ এপ্রিল: শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ৯ এপ্রিল: শেয়ারবাজারে সেরা ১০ গেইনার শেয়ার তালিকা
- শিক্ষার্থীদের জন্য নতুন সময়সূচি ঘোষণা
- ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিমের ১০ বছরের সাজা
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো যত
- যুক্তরাষ্ট্রের চাপে যুদ্ধবিরতির মধ্যস্থতায় পাকিস্তান
- আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ডসহ ৩০ আসামির সাজা ঘোষণা
- চুক্তির শর্ত না মানলে ইরানে আরও শক্তিশালী হামলার সতর্কবার্তা ট্রাম্পের
- ৯ এপ্রিলের নামাজের সময় জানুন এক নজরে
- রাতে ইউরোপ মাতাবে হাইভোল্টেজ ফুটবল, জানুন আজকের খেলাধুলা সূচি
- বাজুসের নতুন ঘোষণা, স্বর্ণে রেকর্ড উত্থান
- ইরানকে অস্ত্র দিলে ৫০% শুল্ক, ট্রাম্পের হুঁশিয়ারি
- ডলারে নয়, ইউয়ানে টোল! হরমুজ প্রণালিতে ইরান-চীনের বড় চাল
- মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভঙ্গুরতা: হামলা, পাল্টা হুমকি ও আঞ্চলিক অস্থিরতা
- রাতভর ৮ বিভাগে কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা: ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা
- যুদ্ধবিরতির মাঝেই ইরানি তেল শোধনাগারে হামলা: জ্বলছে লাভান দ্বীপ
- তারেক রহমান ও কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি: সংসদে আলোচনার ঝড়
- আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- লেবাননজুড়ে ইতিহাসের বড় হামলা চালাল ইসরায়েল
- এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিয়ে ঢাকা বোর্ডের বিশেষ বিজ্ঞপ্তি
- দেশে হামের মহামারি আতঙ্ক: আক্রান্ত ১১ হাজার ছাড়াল, বাড়ছে লাশের মিছিল
- যুদ্ধবিরতির মাঝেই কুয়েতে ইরানের ড্রোন বৃষ্টি
- হরমুজ প্রণালি মুক্ত হতেই বিশ্ব শেয়ারবাজারে উৎসব: সূচকের বিশাল উল্লম্ফন
- ১৮০ দিনে ১০ হাজার প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই: সংসদে প্রধানমন্ত্রীর ডিজিটাল ধামাকা
- ইরানকে রাজি করাল চীন? ট্রাম্পের ইঙ্গিতে বিশ্বজুড়ে নতুন তোলপাড়
- হাসনাত আবদুল্লাহর কটাক্ষের জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: সংসদে হাসনাত আবদুল্লাহর তোপ
- সংসদে ঐতিহাসিক বিল পাস: আইনি সুরক্ষা ও পূর্ণ দায়মুক্তি পেলেন জুলাই যোদ্ধারা
- ৮ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ৮ এপ্রিল: দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ এপ্রিল: দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আনচেলত্তির আল্টিমেটাম ও সান্তোসের পরিকল্পনা: নেইমার কি ফিরবেন ব্রাজিলের জার্সিতে?
- হাম নাকি সাধারণ র্যাশ? চেনার উপায় ও চিকিৎসকদের বিশেষ পরামর্শ
- ইরান যুদ্ধে বিরতির জাদুকরী প্রভাব: শেয়ারবাজারে সূচকের বিশাল উল্লম্ফন
- ট্রাম্প ও খামেনি উভয়েরই ‘বিজয়’ দাবি: কার কৌশলে এল এই ঐতিহাসিক সমঝোতা?
- শিক্ষাই জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ: সংসদে প্রধানমন্ত্রীর মেগা পরিকল্পনার ঘোষণা
- হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা ইরানের
- মোজতবা খামেনির সবুজ সংকেত ও ট্রাম্পের শর্ত: ইরান-মার্কিন চুক্তির নেপথ্য কাহিনী
- হঠাৎ বদলে গেল আবহাওয়া: ৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের দাপট
- আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি, জানুন এক নজরে
- মধ্যপ্রাচ্যে নতুন নাটকীয়তা: যুদ্ধবিরতি ভেঙে ইরানে ইসরায়েলের হামলা
- সোনায় সোহাগা নয়, আগুনের ছোঁয়া! ভরিতে নতুন রেকর্ড উচ্চতা
- ভারতের বিপক্ষে মহাযুদ্ধ! কাল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল
- বাজুসের নতুন ঘোষণা, স্বর্ণে রেকর্ড উত্থান
- আবারও স্বর্ণের দামে বড় লাফ, ভরি ছাড়ালো যত
- আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- নতুন নিয়মে সন্ধ্যার পর যেসব বিপণিবিতান খোলা থাকবে
- আজকের খেলার সূচি, কোথায় কোন ম্যাচ
- ৮ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- আজকের বাজারে কারা এগিয়ে, দেখুন শীর্ষ তালিকা
- ৩ এপ্রিল: আজকের নামাজের সময়সূচি
- আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ডসহ ৩০ আসামির সাজা ঘোষণা
- ইরানের আকাশসীমায় একের পর এক মার্কিন বিমান ধ্বংস
- আল জাজিরার লাইভ: ইরান থেকে সফলভাবে ফিরেছেন মার্কিন পাইলট
- আজকের শেয়ারবাজারে বেশি লোকসানে যেসব কোম্পানি
- বাংলাদেশ ব্যাংক–এর সাবেক গভর্নরের দুর্নীতি








