আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে আছে: রোহিঙ্গা ইস্যুতে ১১ দেশের যৌথ বিবৃতি

মায়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায়। এই সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১১টি পশ্চিমা দেশ।
সোমবার (২৫ আগস্ট) সকালে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের আট বছর পূর্তি উপলক্ষে ঢাকায় ফ্রান্স দূতাবাসের এক্স হ্যান্ডেল ও ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়। যুক্তরাজ্য ছাড়াও বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আট বছর পেরিয়ে গেলেও আমরা মায়ানমারের সামরিক বাহিনীর সেই কর্মকাণ্ড স্মরণ করছি, যার কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছিল। বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে এবং এখনও নতুন শরণার্থী আশ্রয়শিবিরে আসছে।’
আন্তর্জাতিক সম্প্রদায় উল্লেখ করেছে যে, রোহিঙ্গা সংকট জটিল হওয়ায় তারা মায়ানমারের পরিস্থিতি এবং বাংলাদেশের চলমান মানবিক সংকটের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখতে সরকারের সঙ্গে কাজ করে যাবে।
এই দেশগুলো রোহিঙ্গাদের দীর্ঘদিনের সহনশীলতার প্রশংসা করে জানায় যে, রাখাইনে নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি খারাপ হওয়ার পরও তারা দৃঢ়তা দেখাচ্ছে। একই সঙ্গে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, যারা নতুন করে আসা রোহিঙ্গাদেরও আশ্রয় ও মানবিক সহায়তা দিচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গারা নিজেদের বাড়িতে ফিরে যেতে চায় এবং আন্তর্জাতিক সম্প্রদায় তাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের পথ খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে, মায়ানমারের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানের সঙ্গে ফিরে যাওয়ার মতো নয়। এই শর্ত পূরণের জন্য মায়ানমারে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ তৈরি করা জরুরি।
১১টি দেশ মায়ানমার সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানায়। তারা অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করা এবং অন্যায়ভাবে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও তারা দিয়েছে।
যৌথ বিবৃতিতে তারা রোহিঙ্গাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধির মাধ্যমে স্থায়ী সমাধান এবং ভবিষ্যতের প্রত্যাবাসনের প্রস্তুতির কথা উল্লেখ করে। এছাড়াও, কক্সবাজারের স্থানীয় জনগণের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়। তারা রোহিঙ্গাদের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে, যাতে তারা বাংলাদেশে অবস্থানকালে নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারে।
সবশেষে বলা হয়, আট বছর পরেও আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা ও বাংলাদেশের পাশে আছে এবং দীর্ঘমেয়াদি সমাধানে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।
/আশিক
পাচার রোধেই জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের বাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম তুলনামূলক কম হওয়ায় তা পাচার হয়ে যাচ্ছে—এমন আশঙ্কায় পাচার রোধে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে স্পষ্ট করে জানান, দেশে বর্তমানে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছেন যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়। সেই লক্ষ্যে সরকার এতদিন জ্বালানি তেলের দাম একটি সহনীয় বা 'টলারেবল' মাত্রার মধ্যে আটকে রেখেছিল। কিন্তু প্রতিবেশী দেশগুলোর তুলনায় দাম কম হওয়ায় দেশ থেকে জ্বালানি পাচারের একটি ঝুঁকি তৈরি হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন কম মূল্যে জ্বালানি সরবরাহ করায় জাতীয় অর্থনীতির ওপর বড় চাপ তৈরি হয়েছে, যা বর্তমান পরিস্থিতিতে আর বহন করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, "পাচার রোধ এবং জাতীয় অর্থনীতির সক্ষমতা বিবেচনা করে জ্বালানি তেলের দাম কিঞ্চিৎ পরিমাণ বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার।" বর্তমানে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি এ বিষয়ে সংসদে আর আলোচনার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন।
/আশিক
বিদেশে কর্মী পাঠাতে ১৮ দেশের সাথে চুক্তি! সংসদে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
বিদেশে দক্ষ কর্মী পাঠানো এবং নতুন শ্রমবাজার উন্মুক্ত করা নিয়ে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সংসদে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে বিশ্বের ১৮টি দেশের সঙ্গে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক (MoU) বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রতিমন্ত্রী নুরুল হক জানান, সৌদি আরবের পর মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। দেশটিতে কর্মী পাঠানোর পথ সুগম করতে গত ৮ থেকে ১১ এপ্রিল মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়া সফর করেছেন।
সেখানকার সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষাপটে দ্রুতই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো সংকুচিত শ্রমবাজারগুলো পুনরায় চালুর বিষয়েও কূটনৈতিক আলোচনা চলছে।
সরকারের বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে দক্ষ ড্রাইভার পাঠানোর লক্ষ্যে ১ লাখ কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার একটি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি জাপানের সঙ্গে চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে ১ লাখ কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই লক্ষ্যে বিশেষায়িত ‘জাপান সেল’ গঠন করা হয়েছে এবং জাপানি ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। উল্লেখ্য যে, ২০২৫ সালে রেকর্ড ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে, যার মধ্যে ৬২ হাজার ৩৫২ জন নারী কর্মী রয়েছেন।
/আশিক
জনগণের দাবিতে বেড়েছে তেলের দাম প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী : রিজভী
জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং গুম হওয়া নেতাদের সন্ধান নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী জানান, মূলত পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করতে হয়েছে। তিনি বলেন, “জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে চাননি প্রধানমন্ত্রী। কিন্তু যখন তেলের জন্য বিরাট লম্বা লাইন তৈরি হয়েছে এবং হরমুজ প্রণালি নিয়ে বৈশ্বিক যুদ্ধের আবহাওয়ায় পার্শ্ববর্তী দেশগুলোতে দাম হু হু করে বাড়ছে, তখন সরবরাহ স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিকূল পরিস্থিতিতেও সরকার দাম নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে।
এ সময় মন্ত্রী ও দায়িত্বশীলদের সতর্ক করে রিজভী বলেন, “প্রধানমন্ত্রী যে দৃষ্টান্ত স্থাপন করছেন, তা অনুসরণ করুন। এমন কোনো অসামঞ্জস্যপূর্ণ কথা বলবেন না যার সাথে কাজের মিল নেই।” পাশাপাশি গুম হওয়া নেতাদের বিষয়ে তিনি বলেন, গুমের সাথে সংশ্লিষ্ট অপরাধীরা এখনও দেশে আছে, তাদের রিমান্ডে নিলেই ইলিয়াস আলীসহ নিখোঁজ নেতাদের হদিস মিলবে। গুম বিরোধী আইন আরও শক্তিশালী করা হবে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের ফাঁকফোকরগুলো সংশোধন করে মানবতার পক্ষে কঠোর আইন প্রণয়ন করা হবে।
/আশিক
গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণের ঐতিহাসিক সূচনা
তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন এবং পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিজ গ্রাম বগুড়ার বাগবাড়ীতে ৯১১টি পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কার্ড বিতরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির দলীয় সঙ্গীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হয়, যেখানে প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে দাঁড়িয়ে কণ্ঠ মেলান। এ সময় সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ উপস্থিত হাজারো সমর্থক একযোগে সংগীতে শামিল হন।
নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী গত ১০ মার্চ ঢাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হলেও প্রধানমন্ত্রীর পৈতৃক নিবাসে এই কার্যক্রম শুরু হওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
সরকারের এই প্রকল্পের আওতায় ২০২৬ সালের জুন মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে ১৪টি উপজেলার ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।
পরিবারে মা অথবা নারী প্রধানের নামেই এই কার্ড ইস্যু করা হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এই ফ্যামিলি কার্ডকে একটি সর্বজনীন ‘সোশ্যাল আইডি কার্ডে’ রূপান্তর করা হবে, যা ভবিষ্যতে সামাজিক নিরাপত্তা নিশ্চিতের প্রধান হাতিয়ার হয়ে উঠবে।
/আশিক
আবারও বাড়ছে বিদ্যুতের দাম! আবাসিক গ্রাহকদের পকেটে বাড়তি চাপের আশঙ্কা
বৈশ্বিক জ্বালানি সংকটের জেরে বড় ধরনের আর্থিক চাপে পড়েছে দেশের বিদ্যুৎ খাত। ক্রমাগত বাড়তে থাকা ঘাটতি ও বকেয়া বিলের পাহাড় সামলাতে এবার বিদ্যুতের পাইকারি ও খুচরা—উভয় পর্যায়ে দাম বাড়ানোর পথে হাঁটছে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে, যারা মূল্য সমন্বয়ের চূড়ান্ত সুপারিশ করবে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, আবাসিক গ্রাহকদের জন্য ইউনিটপ্রতি ৭০ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মূলত চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে প্রায় সাড়ে ৫৬ হাজার কোটি টাকার বিশাল ঘাটতি মেটাতেই এই উদ্যোগ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, বর্তমানে আয় ও ব্যয়ের মধ্যে আকাশচুম্বী পার্থক্যের কারণে সরকারের ভর্তুকি দিয়েও কুলিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। ২০২৪-২৫ অর্থবছরে পিডিবির ব্যয় হয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৮৫ কোটি টাকা, অথচ আয় হয়েছে মাত্র ৭০ হাজার ৯২৬ কোটি টাকা।
বিপিডিবির তথ্যমতে, দেশি-বিদেশি বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া পাওনা এখন ৪৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে বেসরকারি তেলভিত্তিক কেন্দ্রগুলোর পাওনা সাড়ে ১৬ হাজার কোটি টাকার বেশি। দীর্ঘ সাত-আট মাস বিল পরিশোধ না হওয়ায় চরম সংকটে পড়েছেন বিদ্যুৎ উদ্যোক্তারা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মতে, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে প্রতি মাসে সরকারকে কেবল জ্বালানি খাতেই আড়াই হাজার কোটি টাকা বাড়তি ভর্তুকি দিতে হচ্ছে। এই বিশাল ভর্তুকির চাপ কমাতে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতেই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বিকল্প দেখছে না সংশ্লিষ্ট বিভাগ।
/আশিক
বিচার বিভাগে ডিজিটাল বিপ্লব! বগুড়ায় ‘ই-বেইল বন্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশের বিচারব্যবস্থাকে আধুনিক ও ডিজিটাল করার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে নিজ জেলা বগুড়া জজ আদালত ভবন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করেন। বগুড়া ছাড়াও ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া—এই মোট সাতটি জেলায় একযোগে এই অনলাইন সিস্টেম চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান রুমন। ই-বেইল বন্ড হলো এমন একটি অনলাইন ব্যবস্থা, যার মাধ্যমে আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জামিননামা সরাসরি ও দ্রুততম সময়ে কারাগারে পৌঁছে যাবে। এর ফলে জামিন প্রক্রিয়া সহজ হবে এবং বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি ও অসাধু চক্রের দৌরাত্ম্য দূর হবে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত সনাতন পদ্ধতিতে জামিননামা যাচাই ও বন্দি মুক্তির প্রক্রিয়ায় সময়ের অপচয়ের পাশাপাশি জামিন জালিয়াতির ঝুঁকি থাকত। ডিজিটাল এই পদ্ধতিতে সরাসরি আদালত থেকে তথ্য কারাগারে যাওয়ায় জালিয়াতি ঠেকানো সম্ভব হবে। বগুড়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুরুল মুবীন জানান, এই পদ্ধতির ফলে বন্দিদের স্বজনদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। এর আগে সকালে প্রধানমন্ত্রী বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের ফলক উন্মোচন করেন এবং হেঁটে জজ কোর্ট প্রাঙ্গণে পৌঁছান।
/আশিক
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর: বগুড়ায় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ঘোষণা
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় নিজের প্রথম সফরে গিয়ে বিচারব্যবস্থা ও জনসেবায় একগুচ্ছ বৈপ্লবিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে বগুড়ায় নবনির্মিত জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন এবং আধুনিক ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি স্পষ্ট করে বলেন, রাষ্ট্র ও সমাজে প্রতিটি নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে তাঁর সরকার বদ্ধপরিকর।
বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও এর উদ্বোধন করা ছিল এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ। ডিজিটাল বিচারব্যবস্থা ও প্রশাসনিক উন্নয়নের ধারাকে বেগবান করতে ই-বেইল বন্ডের সূচনা একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এরপর প্রধানমন্ত্রী তাঁর পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়ী গ্রামে গিয়ে জনকল্যাণমূলক কাজে অংশ নেন। সেখানে তিনি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে শিশুদের জন্য হামের টিকা ক্যাম্পেইন এবং সাধারণ মানুষের সুবিধার্থে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে স্থানীয় কৃষিকাজে নতুন গতি আনতে চৌকিরদহ খাল খনন কাজেরও সূচনা করেন তিনি।
সফরের শেষ অংশে বিকেল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। জনসভা শেষে তিনি বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। প্রধানমন্ত্রীর এই বহুমুখী সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এই জেলায় এখন বইছে উৎসবের আমেজ।
/আশিক
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলায় তারেক রহমান! বগুড়ায় উৎসবের আমেজ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে গেছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সপরিবারে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশে রওনা হন। এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রীর প্রধান আকর্ষণ হলো দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন। এছাড়া তিনি জেলাজুড়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ফলক উন্মোচন এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির সূচি অনুযায়ী, বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন এবং সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইল বন্ডের উদ্বোধন করবেন তিনি। এরপর বেলা সাড়ে ১১টায় বহু প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করবেন।
দুপুরের পর প্রধানমন্ত্রী তাঁর পৈতৃক গ্রাম গাবতলী উপজেলার বাগবাড়ীতে যাবেন এবং সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে দেশব্যাপী চলমান হামের টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। সফরের শেষ ভাগে বিকেল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। জনসভা শেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
/আশিক
ফুরিয়ে আসছে প্রাকৃতিক গ্যাস: ১২ বছরের লাইফলাইন দিল জ্বালানিমন্ত্রী
দেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ নিয়ে জাতীয় সংসদে এক গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক তথ্য দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার (১৯ এপ্রিল ২০২৬) সংসদে বগুড়া-৪ আসনের সরকারি দলীয় সংসদ সদস্য মো. মোশাররফ হোসেনের টেবিলে উত্থাপিত এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং বর্তমান হারে গ্যাস সরবরাহ বজায় থাকলে দেশের অবশিষ্ট মজুত দিয়ে আগামী ১২ বছর চাহিদা মেটানো সম্ভব হবে।
জ্বালানিমন্ত্রী সংসদে দেওয়া তথ্যে উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের মোট মজুত আনুমানিক ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এই বিশাল মজুতের মধ্যে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২২.১১ টিসিএফ গ্যাস ইতিমধ্যে উত্তোলন করা হয়েছে। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত দেশের হাতে অবশিষ্ট গ্যাসের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ৭.৬৩ টিসিএফ। যদি বর্তমানের দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট সরবরাহ ব্যবস্থা বজায় থাকে, তবে এই মজুত দিয়ে বড়জোর ১২ বছর দেশের প্রয়োজন মেটানো যাবে।
তবে দেশের এই সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় সরকার হাত গুটিয়ে বসে নেই বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী। তিনি জানান, দেশে নতুন গ্যাস সম্পদ অনুসন্ধানে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। পেট্রোবাংলার ড্রিলিং ও ওয়ার্কওভার কর্মসূচির আওতায় ধাপে ধাপে মোট ৫০টি এবং পরবর্তীতে আরও ১০০টি কূপ খননের বিশাল এক পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মহাপরিকল্পনার আওতায় এখন পর্যন্ত ২৬টি কূপ খনন ও ওয়ার্কওভার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বাকি কূপগুলোর কাজ বিভিন্ন পর্যায়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে।
অনুসন্ধান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে মন্ত্রী বলেন, বাপেক্স ইতোমধ্যে ব্লক-৭ ও ৯-এ প্রায় ৩ হাজার ৬০০ লাইন কিলোমিটার ২ডি সিসমিক ডাটা সংগ্রহ সম্পন্ন করেছে, যা বর্তমানে প্রক্রিয়াকরণ পর্যায়ে রয়েছে। এছাড়া বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাসক্ষেত্রে ১ হাজার ৪৫০ বর্গকিলোমিটার এলাকায় অত্যাধুনিক ৩ডি সিসমিক জরিপ শুরু করতে যাচ্ছে।
মন্ত্রী আরও যোগ করেন যে, ভোলার চর ফ্যাশনে ৬৬০ বর্গকিমি, জামালপুরে ৬৫০ বর্গকিমি, তিতাস ও নরসিংদী এলাকায় ৬৩২ বর্গকিমি এবং সিলেট অঞ্চলের লামিগাঁও ও গোয়াইনঘাটসহ বিভিন্ন এলাকায় ৮৮২ বর্গকিমি এলাকা জুড়ে ৩ডি সিসমিক জরিপের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার ও অনুসন্ধান জোরদার করে দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
/আশিক
পাঠকের মতামত:
- বোমাবর্ষণের মানসিকতা নিয়েই এগোবো: ট্রাম্প
- বুধবার টানা ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- মার্কিন অবরোধ গুঁড়িয়ে ইরানি বন্দরে তেলের জাহাজ! সাগরে স্নায়ুযুদ্ধের নতুন মোড়
- বৈদেশিক ঋণের বোঝা কত? সংসদে ঋণের পাহাড়ের তথ্য দিলেন অর্থমন্ত্রী
- বিশ্ববাজারে কমছে তেলের দাম
- পৃথিবী: প্রাণ, পানি আর রহস্যের গল্প
- ২১ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ২১ এপ্রিল: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- মসজিদ-গির্জা কিছুই বাদ যাচ্ছে না! সব ধর্ম অবমাননা করে প্রশ্নের মুখে ইসরায়েলি সেনারা
- অবরোধে ধ্বংস হচ্ছে ইরান, জয় আমাদেরই: ট্রাম্প
- বিএনপি জোট শরিকদের সাথে প্রতারণা করেছে: সারজিস আলম
- সন্ধ্যার আগেই বড় ঝড়ের আভাস! দেশের দুই অঞ্চলে আবহাওয়া অফিসের বিশেষ সতর্কতা
- ইসরায়েলি প্রভাবের খবর নাকচ! ইরানের বিষয়ে নিজের সিদ্ধান্তে অনড় ট্রাম্প
- টানা একদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়!
- ভোরের আলো ফুটতেই কাঁপল রাজধানীসহ সারাদেশ!
- সারাদেশে এসএসসি’র ডামাডোল! শিক্ষা বোর্ডগুলোর কড়া নজরদারিতে পরীক্ষা শুরু
- সব রেকর্ড চুরমার: স্বর্ণের দাম বাড়াল বাজুস, আজকের রেট জেনে নিন
- নামাজের সময়সূচি: ২১ এপ্রিল ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আপডেট জানুন
- যুদ্ধক্ষেত্রে নতুন চমক দেখাবে ইরান: ট্রাম্পের চাপের মুখে গালিবাফের রহস্যময় পোস্ট
- লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর! উত্তাল মধ্যপ্রাচ্যে এবার ধর্মীয় আবেগে আঘাত
- আজই কি তবে বিশ্বশান্তির দিন? ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের
- আওয়ামী লীগ নেত্রীর মেয়ে এখন বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত
- বিসিবি নির্বাচনের দিনক্ষণ জানালেন তামিম ইকবাল
- তাপপ্রবাহের দিন শেষ হচ্ছে! দেশের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল BWOT
- কুমিল্লাকে পাত্তাই দিল না বিএনপি: ২৯ প্রার্থী ফিরলেন খালি হাতে
- এক গ্রাম ইউরেনিয়ামও বিদেশে যাবে না: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া জবাব
- ট্রাম্পের সঙ্গে আসিম মুনির, পেজেশকিয়ানের সঙ্গে শেহবাজ: ইসলামাবাদে চরম নাটকীয়তা
- পাচার রোধেই জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিদেশে কর্মী পাঠাতে ১৮ দেশের সাথে চুক্তি! সংসদে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
- চীন থেকে আসা জাহাজ কেন আটকাল আমেরিকা? কড়া প্রতিক্রিয়া জানাল বেইজিং
- জনগণের দাবিতে বেড়েছে তেলের দাম প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী : রিজভী
- পরিবারের কোটায় সংরক্ষিত আসন? বিএনপির মনোনয়ন নিয়ে রাজনৈতিক বিতর্ক
- সংরক্ষিত আসনে মনোনয়ন পাননি চমক! ফেসবুক পোস্টে যা লিখলেন অভিনেত্রী
- গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণের ঐতিহাসিক সূচনা
- ২০ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ২০ এপ্রিল: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ এপ্রিল: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে পরীক্ষার্থী চার বছর ধরে কমেছে
- আবারও বাড়ছে বিদ্যুতের দাম! আবাসিক গ্রাহকদের পকেটে বাড়তি চাপের আশঙ্কা
- বিচার বিভাগে ডিজিটাল বিপ্লব! বগুড়ায় ‘ই-বেইল বন্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- টাকার মান আজ কত? ২০ এপ্রিলের সর্বশেষ মুদ্রা বিনিময় হার জেনে নিন
- ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর: বগুড়ায় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ঘোষণা
- ১৪৭ কিমির বাউন্সারে কিউইদের নাজেহাল করলেন নাহিদ: ব্যাকফুটে নিউজিল্যান্ড
- তেলের বাজারে আগুন! ট্রাম্পের জাহাজ জব্দের ঘোষণায় অস্থির বিশ্ব
- ২১ ঘণ্টার ব্যর্থ মিশন কি এবার সফল হবে? ট্রাম্পের দূতদের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে: ট্রাম্প
- ওমান সাগরে মার্কিন কমান্ডো হামলা! ইরানি জাহাজ দখল নিয়ে রণক্ষেত্র মধ্যপ্রাচ্য
- ভ্যান্সকে ছাড়াই ইরানের মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র! প্রতিনিধিদলে থাকছেন যারা
- স্বপ্ন না কি দুঃস্বপ্ন? সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে এক ভরি স্বর্ণ
- সব রেকর্ড চুরমার: স্বর্ণের দাম বাড়াল বাজুস, আজকের রেট জেনে নিন
- রেকর্ড গড়ল স্বর্ণ: স্বর্ণের বাজারে চরম অস্থিরতা
- দেশে স্বর্ণের বাজারে আগুনের উত্তাপ: নতুন উচ্চতায় মূল্যবান এই ধাতু
- স্বপ্ন না কি দুঃস্বপ্ন? সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে এক ভরি স্বর্ণ
- আদালতের আদেশ অমান্য! কালিগঞ্জে মসজিদের জমি দখলে নিতেই তুলকালাম
- এক লাফে ২ হাজার টাকা বৃদ্ধি! স্বর্ণের বাজারে আগুন দেখছে বাংলাদেশ
- আন্দামান সাগরে নৌকাডুবি, ২৫০ জন নিখোঁজ
- বুধ গ্রহ: ছোট হলেও বিস্ময়ে ভরা এক জগৎ
- ইসরাইলে ১৩ লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহর হামলা
- ডিএসই আপডেট, লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- আজ বুধবার: কেনাকাটার আগে জেনে নিন ঢাকার কোন কোন মার্কেট বন্ধ
- তেলের দামে বড় পতন
- ২০ এপ্রিল: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- পাঁচ জেলায় শুরু হবে ই-হেলথ সেবা কার্যক্রম, মিলবে যেসব সুবিধা








