আল জাজিরার এক্সপ্লেইনার
কেন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানকে আক্রমণ করছে?

যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক স্থানে সামরিক হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানোকে “বড় ধরনের যুদ্ধ কার্যক্রম” হিসেবে বর্ণনা করেছেন। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের চলমান আলোচনার মধ্যেই এই হামলা হয়েছে। এর আগে ট্রাম্প কয়েক সপ্তাহ ধরে কঠোর হুঁশিয়ারি দিয়ে আসছিলেন। উল্লেখ্য, আট মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে ১২ দিনের একটি যুদ্ধ পরিচালনা করেছিল।
ইরানে কী ঘটেছে?
ইরানের ফারস বার্তা সংস্থা স্থানীয় সময় সকাল প্রায় ৯টা ২৭ মিনিটে (০৬:২৭ জিএমটি) তেহরানে একাধিক বিস্ফোরণের খবর জানায়। পশ্চিম তেহরানে অবস্থানরত আল জাজিরার প্রতিবেদক অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
ইসরাইল প্রথম ঘোষণা দেয় যে তারা ইরানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পরবর্তীতে এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক যুদ্ধবিমান ও রণতরী মোতায়েন করেছে, যা ইরাক যুদ্ধের পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পরে জানায়, অভিযানের নাম দেওয়া হয়েছে “অপারেশন এপিক ফিউরি”।
ইরানের কোথায় কোথায় হামলা হয়েছে?
ফারসের প্রতিবেদনে বলা হয়, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট, জোমহুরি এলাকা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সদর দপ্তরের নিকটে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, একটি হামলা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছাকাছি হয়েছে। তাসনিম সংবাদ সংস্থা জানায়, তেহরানের সাইয়্যেদ খন্দান এলাকাতেও বিস্ফোরণ ঘটেছে।
এ ছাড়া কেরমানশাহ, কোম, তাবরিজ, ইসফাহান, ইলাম, কারাজ এবং লোরেস্তান প্রদেশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ট্রাম্প কী বলেছেন?
ডোনাল্ড ট্রাম্প বলেন, এই অভিযান “ব্যাপক ও চলমান” এবং এর লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনীকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করবে।
তার বক্তব্যের মূল দিকগুলো হলো:
ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে।
লক্ষ্য, ইরানের কথিত আসন্ন হুমকি নির্মূল করা।
ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা।
ইরানের নৌ সক্ষমতা ভেঙে দেওয়া।
ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম ব্যাহত করা।
ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা।
ট্রাম্প ইরানের সেনাসদস্যদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, তারা অস্ত্র সমর্পণ করলে সাধারণ ক্ষমা দেওয়া হতে পারে; অন্যথায় “নিশ্চিত মৃত্যুর” মুখোমুখি হতে হবে। তিনি স্বীকার করেন, মার্কিন বাহিনীর হতাহতের আশঙ্কাও রয়েছে। রয়টার্স জানায়, এটি বহুদিনব্যাপী সামরিক অভিযান হতে পারে।
ওয়াশিংটনে আল জাজিরার প্রতিবেদক অ্যালান ফিশার বলেন, ট্রাম্পের বক্তব্যে ইরানে রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। তিনি ১৯৫৩ সালে সিআইএ-সমর্থিত অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, এবার তা গোপনে নয়, সরাসরি সামরিক শক্তি দিয়ে করা হচ্ছে।
হামলার যৌক্তিকতা কী?
যুক্তরাষ্ট্র ও ইসরাইল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের নিরাপত্তার জন্য হুমকি। তবে ইরান বারবার বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা পারমাণবিক বোমা তৈরির কোনো পরিকল্পনা করছে না। ইসরাইল মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়।
গত বছর জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় এবং কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। সাম্প্রতিক উত্তেজনা বেড়ে যায় যখন ওমানি মধ্যস্থতায় জেনেভায় আলোচনায় অগ্রগতির ঘোষণা আসে। সেখানে ইরান শূন্য ইউরেনিয়াম মজুত এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পূর্ণ যাচাইয়ে সম্মত হয়েছে বলে জানা যায়।
ইরানের প্রতিক্রিয়া
ইসরাইলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ইরান প্রথমে উত্তর ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দেশটির বিভিন্ন স্থানে সাইরেন বেজে ওঠে এবং বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এরপর ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-সম্পৃক্ত একাধিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে রয়েছে কাতারের আল উদেইদ ঘাঁটি, কুয়েতের আল সালেম, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর। সৌদি আরবের রিয়াদ ও জর্ডানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রতিবেদনে বলা হয়।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র এমন এক পথে পা দিয়েছে যার পরিণতি তাদের নিয়ন্ত্রণে থাকবে না।
ইসরাইলের অবস্থান
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সামরিক অভিযান “যতদিন প্রয়োজন ততদিন চলবে”। ইসরাইল তাদের অভিযানের নাম দিয়েছে “লায়নের গর্জন”।
ইরানের নেতৃত্ব কোথায়?
৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কোথায় আছেন তা স্পষ্ট নয়। রাজধানীতে বিস্ফোরণের সময় তার আবাসিক এলাকার সড়ক বন্ধ করে দেওয়া হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান অক্ষত রয়েছেন।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
ওমান জানিয়েছে, তাদের মধ্যস্থতায় চলমান আলোচনা এই হামলায় বাধাগ্রস্ত হয়েছে। কাতার তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়ে প্রতিক্রিয়ার অধিকার সংরক্ষণ করেছে। সংযুক্ত আরব আমিরাত সতর্ক করেছে, এমন হামলা অব্যাহত থাকলে গুরুতর পরিণতি হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস পরিস্থিতিকে “অত্যন্ত বিপজ্জনক” বলে মন্তব্য করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর গুরুতর প্রভাবের আশঙ্কা প্রকাশ করেছেন। রাশিয়ার দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পের সমালোচনা করে বলেন, আলোচনা ছিল কেবল আড়াল। যুক্তরাজ্য ও কানাডা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন জানিয়েছে।
পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং আঞ্চলিক সংঘাত বৃহত্তর যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
রিয়াদের মধ্যাঞ্চলে আবার বিকট বিস্ফোরণের শব্দ, আতঙ্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যাঞ্চলে আবারও বিকট বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ঘটনার পরপরই বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ কিংবা বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি। এটি সরাসরি কোনো ক্ষেপণাস্ত্র হামলা, নাকি সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আগত কোনো হামলা প্রতিহত করার ঘটনা—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর ঠিক একদিন আগে, শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১২ জন নিহত এবং অন্তত ৩০৯ জন আহত হন, যাদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। নিহতদের মধ্যে অন্যান্য দেশের নাগরিকদের পাশাপাশি পাঁচজন সৌদি নাগরিকও ছিলেন। এই প্রাণহানির পাশাপাশি বিমানবন্দরের পরিকাঠামোগত ব্যাপক ক্ষতি হয়েছে, যার প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে। উক্ত ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরটিতে আপাতত ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়।
শনিবারের বিমানবন্দর হামলার জবাবে রোববার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানার বিমানবন্দরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে শক্তিশালী বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আর এই বিমান হামলার প্রায় এক ঘণ্টার মাথায় রিয়াদ শহর জুড়ে আবারও বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে।
উল্লেখ্য, বিগত প্রায় দুই মাস ধরে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে ক্রমাগত হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। দুই পক্ষের এই সামরিক উত্তেজনায় কৌশলগত সামরিক স্থাপনার পাশাপাশি সাধারণ বেসামরিক মানুষও হতাহতের শিকার হচ্ছেন।
সূত্র: আলজাজিরা
রাশিয়া-ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতির দাবি ডোনাল্ড ট্রাম্পের
রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই বিষয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
নিজের পোস্টে ট্রাম্প উল্লেখ করেন যে, এখন থেকেই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মধ্যে জ্বালানি অবকাঠামো সংক্রান্ত যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। উভয় দেশই এই সমঝোতায় সম্মত হয়েছে এবং কোনো পক্ষই এটি লঙ্ঘন করবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে এই জ্বালানি যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে রাশিয়া (মস্কো) বা ইউক্রেন (কিয়েভ)—কোনো পক্ষ থেকেই তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ৬০ দিনের একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হন, তবে ইউক্রেনে সাধারণ নির্বাচন আয়োজন করা হবে। ট্রাম্পের একাধিক সমালোচনার জবাবে মার্কিন সংবাদমাধ্যম এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জেলেনস্কি জানান, পুতিন দুই মাসের জন্য সম্পূর্ণ যুদ্ধবিরতি দিলে ইউক্রেন নির্বাচন আয়োজনে প্রস্তুত।
এর আগে জেলেনস্কি আরও ইঙ্গিত দেন যে, রাশিয়া যদি ইউক্রেনের সার্বিক জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ রাখে, তবে কিয়েভও রুশ তেল শোধনাগারগুলোতে পাল্টা আক্রমণ চালানো বন্ধ করতে সম্মত রয়েছে। তবে তিনি স্পষ্ট করে দেন যে, উত্তেজনা কমানোর যেকোনো পদক্ষেপ হতে হবে দ্বিপাক্ষিক এবং এর পেছনে আন্তর্জাতিক নিরাপত্তার নিরেট নিশ্চয়তা থাকতে হবে।
উল্লেখ্য, জ্বালানির আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির জন্য মধ্যপ্রাচ্যের ইরান সংঘাতের চেয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকেই বেশি দায়ী করছেন ট্রাম্প। এই প্রেক্ষাপটে গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি জ্বালানি সরবরাহ চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেন ট্রাম্প, যার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে তেল ও জ্বালানি সরবরাহ বাড়াতে সম্মত হয়েছে মস্কো। তবে এই সমঝোতাকে পুতিনের জন্য একটি বড় সুবিধা বা ‘উপহার’ হিসেবে আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জেলেনস্কি। তাঁর মতে, রাশিয়ার ডিজেল রপ্তানির সুযোগ দিলে যুদ্ধ পরিচালনায় ক্রেমলিনের রাজস্ব আরও বৃদ্ধি পাবে।
সূত্র : রয়টার্স
হরমুজ প্রণালিতে তেলবাহী সুপারট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে একটি অপরিশোধিত তেলবাহী সুপারট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। তেহরানের দাবি, আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তাবিধি অমান্য করে এবং নিজেদের অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বা ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে নিষিদ্ধ পথ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় সমুদ্রের মাইনের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
ইরানের সংবাদমাধ্যম মেহের-এর বরাতে পার্সটুডে প্রকাশিত তথ্য অনুযায়ী, আইআরজিসির নৌবাহিনী এক জরুরি বিবৃতিতে জানায় যে নিয়ম ভঙ্গকারী তেলবাহী জাহাজটি মাইনের সঙ্গে আঘাত পাওয়ার পর তাতে প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং মুহূর্তের মধ্যেই তা দাউ দাউ করে জ্বলতে শুরু করে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দারাও দূর থেকে এই আগুনের তীব্র শিখা প্রত্যক্ষ করেছেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম, এটি কোন দেশের পতাকাবাহী, জাহাজে কতজন নাবিক অবস্থান করছিলেন কিংবা এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বিবরণ দেওয়া হয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে হরমুজ প্রণালিতে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার নিয়ম কঠোরভাবে মেনে চলার জন্য আন্তর্জাতিক নৌযানগুলোকে কড়া বার্তা দিয়েছে আইআরজিসি। তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রণালির নৌচলাচল সংক্রান্ত নির্দেশনা উপেক্ষা করে অনিয়ম করার চেষ্টা করলে অন্যান্য জাহাজগুলোকেও এই ধরনের মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে।
উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ, যা দিয়ে প্রতিদিন বিশ্ববাজারের বড় একটি অংশের অপরিশোধিত তেল পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে সামুদ্রিক চলাচলে যেকোনো ধরণের ব্যাঘাত বা অস্থিরতা সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরণের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়। তবে উক্ত সুপারট্যাংকারে বিস্ফোরণ ও এর নেপথ্য কারণ নিয়ে তেহরানের দাবিকৃত তথ্যের সতত্য এখনো কোনো স্বাধীন বা আন্তর্জাতিক নিরপেক্ষ উৎস থেকে আনুষ্ঠানিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পার্সটুডে
আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের যেকোনো একটির নাম পরিবর্তন করে সেটির নাম ‘ট্রাম্প মহাসাগর’ কিংবা ‘আমেরিকা মহাদেশগুলোর মহাসাগর’ রাখার অভিনব ও বিতর্কিত প্রস্তাব দিয়েছেন। স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) টেনেসি অঙ্গরাজ্যের ক্লার্কসভিলে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
সমাবেশে ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার আগেই যুক্তরাষ্ট্রের নামে একটি বড় মহাসাগর এবং একটি নদীর নামকরণ করা উচিত। তাঁর মতে, উপসাগর ও হ্রদ ছাড়াও মার্কিন ভূখণ্ডের নামে একটি নদী ও মহাসাগর থাকা প্রয়োজন। তিনি রসিকতার সুরে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম বদলে নিজের নামানুসারে ‘ট্রাম্প মহাসাগর’ অথবা ‘আমেরিকা মহাদেশগুলোর মহাসাগর’ রাখার প্রস্তাব উত্থাপন করেন। তাঁর এই মন্তব্যে সমাবেশে উপস্থিত সমর্থকেরা হাসে এবং হাততালি দিয়ে সাধুবাদ জানান।
এর আগেও ভৌগোলিক নামের পরিবর্তনের এমন একাধিক নজির সৃষ্টি করেছেন ট্রাম্প। গত বছর তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখেন। এই একতরফা সিদ্ধান্তের কারণে মেক্সিকোর সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে এবং নতুন নাম ব্যবহার না করায় সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাথেও তাঁর চরম বিরোধ বাধে। এছাড়া গত আগস্টে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত বিরোধের জের ধরে নিউ ইয়র্ক ও কানাডার মধ্যবর্তী অন্টারিও হ্রদের নাম পাল্টে ‘আমেরিকা হ্রদ’ রাখেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা ব্যবহার করে সাধারণত জলভাগ ও ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন করা সম্ভব হয়। এর ফলে বেসরকারি অনলাইন মানচিত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোও সাধারণত ট্রাম্পের ঘোষণা করা নতুন নামগুলোই ব্যবহার করে থাকে।
তবে শনিবারে দেওয়া বক্তব্যে ট্রাম্প স্পষ্ট করে দেন যে তিনি নিজ অঙ্গরাজ্য নিউইয়র্কের মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহাসিক হাডসন নদীর নাম পরিবর্তন করবেন না। অভিযাত্রী হেনরি হাডসনের নামে নামকরণ করা এই নদীর কাজের ভূয়সী প্রশংসা করে তিনি জানান যে নদীটি যেভাবে আছে সেভাবেই থাকবে। পাশাপাশি, টেনেসি অঙ্গরাজ্যের পশ্চিম সীমানা নির্ধারণকারী মিসিসিপি নদীর নামও পরিবর্তন করবেন না বলে জানান তিনি। ওই অঙ্গরাজ্যে নির্বাচনী লড়াইয়ে বড় ব্যবধানে বিজয়ী হওয়ায় মিসিসিপির প্রতি তাঁর বিশেষ অনুরাগ রয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প।
এর আগে গত মাসে তিনি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ নামকরণের প্রস্তাব দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছিলেন। যদিও অঙ্গরাজ্যটির নাম পরিবর্তনের ক্ষেত্রে স্থানীয় সরকার ও কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। গত সপ্তাহে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানান যে বিষয়টি পুরোপুরি নিউ মেক্সিকোর স্থানীয় বাসিন্দাদের ইচ্ছার ওপর নির্ভর করছে এবং তিনি এ নিয়ে কোনো অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করবেন না, যদিও প্রস্তাবটি অনেকেরই বেশ পছন্দ হয়েছে।
/আশিক
রোমান সম্রাটের নতিস্বীকারের ইতিহাস টেনে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ইরানের
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ও মেজর জেনারেল মোহসেন রেজায়ি প্রাচীন ইতিহাসের এক ঐতিহাসিক পরাজয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, ইরানের কাছে পরাজয় ও অপমানের সম্ভাব্য পুনরাবৃত্তি এড়াতে না পারার জন্য মার্কিন কর্মকর্তাদের মানসিক প্রস্তুতি নিতে হবে। বার্তাটি প্রকাশ করেছে ইরানি সম্প্রচার সংস্থা আইআরআইবি (পার্সটুডের সৌজন্যে)।
রেজায়ি তাঁর বার্তায় উল্লেখ করেন, ইরানের কাছে পরাজয় এবং অপমানের মুখোমুখি হওয়ার পর মার্কিন কর্মকর্তারা এথেন্সে গিয়ে ‘সভ্যতার সংঘাত’ বিষয়ে নতুন রাজনৈতিক বয়ান দাঁড় করানোর চেষ্টা করছেন। এই ধরনের আলোচনার প্রেক্ষাপটে তাঁদের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় স্মরণ করিয়ে দেন তিনি। তিনি বিশেষ করে সাসানীয় সাম্রাজ্যের শক্তিশালী শাসক প্রথম শাপুরের সামনে রোমান সম্রাটের নতিস্বীকার ও হাঁটু গেড়ে বসে থাকার ঐতিহাসিক ঘটনার অবতারণা করেন।
আইআরআইবিকে দেওয়া ওই বার্তায় ইরানি এই শীর্ষ কর্মকর্তা আরও সতর্ক করে বলেন, যারা রাজনৈতিক বা কৌশলগত আলোচনায় ইতিহাসকে টেনে আনে, তাদের সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি প্রত্যক্ষ করার জন্য প্রস্তুত থাকা উচিত।
রেজায়ির এই বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান ভূরাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে প্রাচীন ইতিহাসকে রাজনৈতিক বার্তার প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের ‘পরাজয় ও অপমান’ সংক্রান্ত দাবিগুলো তাঁর নিজস্ব কৌশলগত বক্তব্য হিসেবে তুলে ধরা হয়েছে।
পার্সটুডে
বিশ্বমানের কূটনৈতিক সাফল্যের দাবি করেও নোবেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ
বিশ্বজুড়ে একাধিক সংঘাতের অবসান ঘটানো এবং জিম্মি মুক্তিসহ বিভিন্ন বড় কূটনৈতিক সাফল্যের দাবি করার পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।
ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, তিনি বিশ্বব্যাপী মোট আটটি যুদ্ধের সফল নিষ্পত্তি করেছেন এবং আরও দুটি যুদ্ধের অবসান বা সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। এর পাশাপাশি, জীবিত ও মৃত উভয় অবস্থাতেই ইসরায়েলের সকল জিম্মিকে উদ্ধার করা এবং বিশ্বের বিভিন্ন দেশের শত শত জিম্মিকে মুক্ত করে তাদের নিজ নিজ দেশে ফিরিয়ে আনার কৃতিত্বও নিজের দাবি করেন তিনি।
পোস্টে নিজের প্রশাসনের অন্যান্য সাফল্যের কথা তুলে ধরে ট্রাম্প জানান, তিনি ভেনেজুয়েলায় সংঘটিত সংকটে বিজয় অর্জন করেছেন এবং সে দেশের শাসককে আটক করেছেন। একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখার ক্ষেত্রে নিজের ভূমিকার কথা উল্লেখ করে তেহরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র’ বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এত সব ঐতিহাসিক ও শান্তি প্রতিষ্ঠার অবদান রাখার পরও তাঁকে বা যুক্তরাষ্ট্রকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ায় বিস্ময় প্রকাশ করে তিনি পোস্টে লেখেন, ‘বাহ!’
/আশিক
বৈশ্বিক জ্বালানি বাজারে বড় অস্থিরতা: রেকর্ড বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা এবং মেক্সিকো উপসাগরে প্রাকৃতিক দুর্যোগের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা ও মার্কিন জ্বালানি উত্তোলনে বড় ধরনের ধাক্কা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে নতুন করে ঝুঁকির মুখে ফেলেছে।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলুর বরাতে জানানো হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনের আগেই ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি ও পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে যৌথ হামলা চালানো হতে পারে বলে আন্তর্জাতিক একাধিক সূত্রে আভাস পাওয়া গেছে। অন্যদিকে, বিশ্বজুড়ে জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির শীর্ষ নেতৃত্বের উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই প্রণালি বন্ধ রাখা হবে।
ভূরাজনৈতিক এই সংকটের সাথে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রাকৃতিক দুর্যোগ যুক্ত হওয়ায় আন্তর্জাতিক তেল সরবরাহে নতুন দুশ্চিন্তা তৈরি হয়েছে। মেক্সিকো উপসাগরে ঘূর্ণিঝড় ইসাইয়াসের আঘাতে সেখানকার মার্কিন তেল ও গ্যাস উৎপাদন ব্যাহত হওয়ায় দৈনিক প্রায় ৫ লাখ ১১ হাজার ৬১৯ ব্যারেল উত্তোলন বন্ধ রাখতে হয়েছে, যা ওই অঞ্চলের মোট ক্ষমতার এক-চতুর্থাংশ। শেল ও শেভরনের মতো শীর্ষ সংস্থাগুলো তাদের একাধিক অফশোর স্থাপনায় কার্যক্রম স্থগিত করেছে। একই সাথে যুক্তরাষ্ট্রের নিজস্ব অপরিশোধিত তেলের মজুত আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এক দিনেই আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৪.২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪.৪৩ ডলারে এবং মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ৪.৬ শতাংশ বেড়ে ৯২.৪২ ডলারে পৌঁছেছে।
/আশিক
রাজনৈতিক ভাষণে স্ত্রীর দেয়া বিশেষ বার্তার কথা ফাঁশ করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় নিজের বৈবাহিক জীবনের এক কৌতূহলোদ্দীপক কথা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, দীর্ঘ ২১ বছরের দাম্পত্য সম্পর্কের পর আজও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাঁকে প্রথাগত সম্মান দেখিয়ে ‘স্যার’ বলে সম্বোধন করেন, ঠিক যেভাবে সরকারি কর্মচারীরা তাঁর সাথে কথা বলেন। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল ও রিপাবলিকান পার্টির সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের সমর্থনে আয়োজিত এই সমাবেশে ট্রাম্প রাজনৈতিক প্রতিপক্ষদের কড়া সমালোচনা করেন।
ভাষণ চলাকালে তিনি ডেমোক্র্যাট দলের সিনেট প্রার্থী জেমস তালারিকোর ওপর আক্রমণাত্মক বক্তব্য রেখে তাঁকে ভিগান (পূর্ণ নিরামিষভোজী) হিসেবে দাবি করেন। তবে তালারিকো ট্রাম্পের এই দাবি শুরু থেকেই অস্বীকার করে আসছেন। বক্তব্যের একপর্যায়ে ট্রাম্প জানান, তিনি আগে ‘ভিগান’ শব্দটি সঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না এবং মেলানিয়া ট্রাম্পই তাঁর সেই ভুল শুধরে দেন। স্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মেলানিয়া তাঁকে বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেছিলেন, শব্দটির সঠিক উচ্চারণ ‘ভেগান’ নয়, বরং ‘ভিগান’।
প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় রাজনীতির উত্তাপ ও সাম্প্রতিক জরিপে পিছিয়ে থাকার পটভূমিতে টেক্সাসের সাম্প্রতিক নির্বাচনে প্যাক্সটনের অবস্থান শক্তিশালী করতেই ট্রাম্পের এই সফর। রাজনৈতিক মঞ্চে টেক্সাস সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী প্যাক্সটনের চেয়ে ৩৭ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী তালারিকো ক্রমাগত এগিয়ে আছেন।
বিপরীতে, তালারিকো নিজের নিরামিষাশী হওয়ার খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন। সমাবেশে ট্রাম্প ব্যঙ্গ করে মন্তব্য করেন, ডেমোক্র্যাট প্রার্থী ভোটের লড়াইয়ে সুবিধা করতে বাধ্য হয়ে আমিষ খাওয়া শুরু করায় এখন অসুস্থ হয়ে পড়েছেন। টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে গত ছয় সপ্তাহের মধ্যে এটি ছিল ট্রাম্পের চতুর্থ সফর। সাম্প্রতিক জরিপগুলো যেমন সিয়েনা কলেজের ৫১-৪৫ শতাংশ ব্যবধান কিংবা ফক্স নিউজের ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থীর এগিয়ে থাকার চিত্র প্রকাশের প্রেক্ষাপটেই এই জোর প্রচারণা চালাচ্ছে রিপাবলিকান শিবির।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট
বিশ্বজুড়ে মহাবিপর্যয়ের সংকেত: সতর্কবার্তা দিল জাতিসংঘ
বিশ্বজুড়ে এল নিনোর তীব্রতা আশঙ্কাজনক হারে বাড়ছে এবং এর প্রভাবে বৈশ্বিক আবহাওয়ায় বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অক্টোবর থেকে ডিসেম্বর মেয়াদের মধ্যে স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৩.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর সরাসরি প্রভাবে বিশ্বব্যাপী তাপমাত্রা, বৃষ্টিপাতের ধরন এবং সামগ্রিক আবহাওয়ায় মারাত্মক পরিবর্তন আসার চরম ঝুঁকি তৈরি হয়েছে।
ডব্লিউএমওর সাম্প্রতিক ‘গ্লোবাল সিজনাল ক্লাইমেট আপডেট’ প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী ডিসেম্বরে চূড়ান্ত রূপ নেওয়ার আগে এই এল নিনো প্রক্রিয়াটি আরও শক্তিশালী হয়ে উঠবে। ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাওলো জানিয়েছেন, এল নিনো ইতোমধ্যেই সক্রিয় হয়ে দ্রুত তীব্র হচ্ছে এবং ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিস্থিতি বহাল থাকার সম্ভাবনা প্রায় শতভাগ। ভূতাত্ত্বিক তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, এবারের এল নিনোটি ১৯৫০ সালের পর থেকে রেকর্ড করা অন্যতম শক্তিশালী ঘটনা হিসেবে ইতিহাসে নথিভুক্ত হতে পারে।
প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক বেড়ে যাওয়ার এই প্রাকৃতিক ঘটনা বিশ্বজুড়ে খরা ও অতিবৃষ্টির মতো চরম দুর্যোগ ডেকে আনে। এবার প্রাকৃতিকভাবে সমুদ্রের তাপমাত্রা আগে থেকেই উঁচুতে থাকায় বায়ুমণ্ডলে রেকর্ড পরিমাণ তাপ নির্গত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে বায়ুমণ্ডলে যে উষ্ণতা তৈরি হয়েছে, তার সাথে শক্তিশালী এল নিনোর যুক্ত হওয়ায় বিশ্বজুড়ে চরম খরা, অতিবৃষ্টি, আকস্মিক বন্যা এবং নজিরবিহীন দাবদাহের ঝুঁকি তৈরি হবে। এই পরিস্থিতি বিশ্বব্যাপী কৃষি উৎপাদন, বাস্তুতন্ত্র, সামগ্রিক অর্থনীতি ও জনজীবনের ওপর মারাত্মক দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সূত্র: এএফপি, এনডিটিভি
পাঠকের মতামত:
- চাঁদাবাজ ও দখলদারদের ঠাঁই বিএনপিতে নেই: তারেক রহমানের কড়া হুশিয়ারি
- রিয়াদের মধ্যাঞ্চলে আবার বিকট বিস্ফোরণের শব্দ, আতঙ্ক
- রাশিয়া-ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতির দাবি ডোনাল্ড ট্রাম্পের
- পারমাণবিক হুমকির কাছে মাথা নোয়াবে না ভারত: জাতিসংঘে কড়া বার্তা
- জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে খরচের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট ভারতে ব্লক, সাইবার আক্রমণের অভিযোগ
- হরমুজ প্রণালিতে তেলবাহী সুপারট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন
- টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করছে বাংলাদেশ
- সাজেক পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা প্রশাসনের
- আবুধাবি টেস্টে শান্ত ও মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
- পবিত্র ভূমির সম্মান ক্ষুণ্ণ করার পরিণতি ভয়ংকর: মিজানুর রহমান আজহারী
- কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
- এএফএ সভাপতি ও রিভার প্লেট প্রধানের দ্বন্দ্বে উত্তাল আর্জেন্টিনার ফুটবল
- বহুল আলোচিত আত্মহত্যার প্ররোচনা মামলার আইনি কার্যক্রমে নতুন মোড়
- আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টের
- ফ্যাসিস্ট আমলের অপ্রয়োজনীয় প্রকল্পের দুর্নীতি তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির
- গরুর মাংসের দাম ২৫০ টাকায় নামাতে সরকারকে আইনি নোটিশ
- দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি: মোদি-শাহকে নিয়ে যা বলল সিজেপি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো শুরু হলো পারমাণবিক বিক্রিয়া
- বাংলাদেশের বিমানবহর ২০০টিরও বেশি উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা মন্ত্রীর
- বাংলাদেশের বিমানবহর ২০০টিরও বেশি উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা মন্ত্রীর
- জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বিএনপি বেইমানি করেছে: আল্লামা মামুনুল হক
- দিল্লিতে আটক তৃণমূল বিধায়কদের নিয়ে থানায় অনশন-ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায়
- জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় রোনালদোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ‘যত খুশি পুলিশ মোতায়েন করুন, আমরা পিছু হটব না’: মোদিকে রাহুল গান্ধীর চরম চ্যালেঞ্জ
- ‘মোদির পতন দেখার অপেক্ষায় আছি’: মোদির বিদায় নিয়ে আসিফ নজরুলের পোস্ট
- রোমান সম্রাটের নতিস্বীকারের ইতিহাস টেনে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ইরানের
- মন ভালো রাখতে দৈনন্দিন জীবনে যে ছোট্ট পরিবর্তনগুলো আনা জরুরি
- পর্দার পেছনের অভিনব কায়দা নিয়ে এল নতুন প্ল্যাটফর্ম
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার
- মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যে জানা গেল রোজা শুরুর সম্ভাব্য সময়
- রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দুর্বল করতে ষড়যন্ত্র চলছে: রুহুল কবির রিজভী
- পতনের দ্বারপ্রান্তে মোদি
- বিশ্বমানের কূটনৈতিক সাফল্যের দাবি করেও নোবেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ
- ভোটাধিকার রক্ষায় দিল্লিতে বড় ধরনের বিক্ষোভের ডাক দিল ইন্ডিয়া জোট
- রাজশাহীর পুঠিয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে
- মেগা প্রকল্পের অংশীদার জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার ঘোষণা
- নরেন্দ্র মোদি জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছেন: অভিজিৎ দীপ
- ভারতের রাজধানীতে তীব্র রাজনৈতিক উত্তেজনা ও ব্যাপক ধরপাকড়
- গড়াই নদীতে আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- চম্পাফুলে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ
- বৈশ্বিক জ্বালানি বাজারে বড় অস্থিরতা: রেকর্ড বাড়ল তেলের দাম
- আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবাদের বিরোধী: আসিফ মাহমুদ
- জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পথে রূপপুরের প্রথম ইউনিট
- রাজনৈতিক ভাষণে স্ত্রীর দেয়া বিশেষ বার্তার কথা ফাঁশ করলেন ট্রাম্প
- ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে শোকাহত মঞ্জুরুল আহসান মুন্সী ও রিজভীউল হাসান মুন্সী
- ভারতীয় চলচ্চিত্রে গভীর শোকের ছায়া: হঠাৎ থমকে গেল এক রূপালী পথচলা
- বিশ্বজুড়ে মহাবিপর্যয়ের সংকেত: সতর্কবার্তা দিল জাতিসংঘ
- আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস: বর্ষার শেষে বৃষ্টির সম্ভাবনা কতটুকু?
- ইতালিয়ান ফুটবলে কিংবদন্তি তারকার নতুন অধ্যায়: সূচি নিয়ে জল্পনা
- ঢাবিতে শান্তি বৈঠক রূপ নিল সংঘর্ষে: সূর্যসেন ও জহুরুল হক হলের ৪ জন গুরুতর আহত
- জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পথে রূপপুরের প্রথম ইউনিট
- মন ভালো রাখতে দৈনন্দিন জীবনে যে ছোট্ট পরিবর্তনগুলো আনা জরুরি
- ষড় ঋতুর পালাক্রমের ছোঁয়ায় কুবিতে শীতের আগমনী বার্তা
- ভারতের সাথে গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, সিদ্ধান্ত নেবে ঢাকা
- যন্তর মন্তরে তুলকালাম: পুলিশি বাধা ঠেলে রাজপথে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা
- মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যে জানা গেল রোজা শুরুর সম্ভাব্য সময়
- কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, থানায় এজাহার দিতে গিয়ে অবরুদ্ধ এনসিপি
- ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছাবে সরকার: এক বছরব্যাপী ক্যাম্পেইনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
- হামলা হলে আরও ভয়াবহ জবাবের হুঁশিয়ারি ইরানের, অস্ত্র উৎপাদন বাড়ল আড়াই গুণ
- ৫২ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি, সম্মাননা পেলেন গাইবান্ধার 'এক টাকার শিক্ষক' লুৎফুর রহমান
- ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববাজার: দরপতনের মুখে স্বর্ণের দাম
- বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আসছে পবিত্র রমজানের নতুন সময়সূচি
- আবহাওয়া দপ্তরের চারদিনের নতুন পূর্বাভাস জারি, বদলাচ্ছে আবহাওয়ার রূপ
- বিশ্বমঞ্চে অনিয়ম ঢাকার অভিযোগ, তোপের মুখে ফিফার শৃঙ্খলা কমিটি








