বজ্রপাতে জামায়াত নেতার মৃ*ত্যু

সত্য নিউজ: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে রুম্মান মিয়া লিমন (২২) নামের এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকালের দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর এলাকার কৃষি মাঠে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রুম্মান মিয়া লিমন তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামের হবিবর রহমান ছেলে। তিনি তাজনগর ওয়ার্ড জামায়াতের পাঠাগার সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বাবা-মায়ের সঙ্গে জমিতে ফসল সংগ্রহ করতে যায়। এরই মধ্যে মেঘাচ্ছন্ন আকাশে বৃষ্টি শুরু হলে মাঠের একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেয়। সেখানে বজ্রাপাত হলে তার মৃত্যু হয়।
রংপুরে চাপা উত্তেজনা: জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ মুখোমুখি
শুক্রবার ঢাকায় জাতীয় পার্টি, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার জেরে রংপুর নগরীতে দিনভর চরম উত্তেজনা বিরাজ করেছে। পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করায় জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ—উভয় দলের নেতাকর্মীরাই মাঠে অবস্থান নেন। তবে শেষ পর্যন্ত কোনো সংঘাত ছাড়াই দল দুটি তাদের কর্মসূচি পালন করায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।
উভয় দলের কর্মসূচি
গতকাল রাতেই জাতীয় পার্টির জেলা ও মহানগরের শীর্ষ নেতারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নেতাকর্মীদের সকাল ১১টার মধ্যে নগরীর দলীয় কার্যালয়ে জমায়েত হওয়ার আহ্বান জানান। অন্যদিকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দুপুর ১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে শাহী মসজিদের গলিতে জমায়েত ডাকা হয়।
দুপুরের পর গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহিদ আবু সাঈদ চত্বরে গিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দলের নেতাকর্মীরা অবরোধ তুলে নেন।
অন্যদিকে, সকাল থেকেই জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে শক্ত অবস্থান নেন। জাতীয় পার্টির অফিসে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালাতে পারে—এমন গুজব নগরজুড়ে ছড়িয়ে পড়েছিল। এই খবর শোনার পর জাতীয় পার্টির নেতাকর্মীরা আরও বেশি সংখ্যায় জমায়েত হন এবং প্রতিরক্ষামূলক প্রস্তুতি গ্রহণ করেন।
জাতীয় পার্টির বক্তব্য
দুপুরে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার মোস্তফা বলেন, “এখন যদি নির্বাচন হয়, তাহলে বিএনপি সরকারে আসবে। বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে, এ জন্য বিএনপিকে কিভাবে আলাদা করে রাখা যায়, সেই চেষ্টা চলছে।” তিনি অভিযোগ করেন, ‘স্বাধীনতার বিপক্ষের শক্তি’ বিএনপিকে কালিমা লেপনের চেষ্টা করছে। তার মতে, ‘মুক্তিযুদ্ধের শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টা’ নির্বাচন পেছানো এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করার কাজে ব্যস্ত আছে।
বিকালে জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত আরেক সংবাদ সম্মেলনে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তার কার্যকলাপের কারণে কোথাও গিয়ে আটক হচ্ছেন, আবার যেখানে সেখানে মার খাচ্ছেন।” তিনি বলেন, “এই ভিপি নুর একসময় শেখ হাসিনাকে ‘মা’ বলে পা ছুঁয়ে সালাম করেছিল, অথচ এখন তারাই ফ্যাসিবাদবিরোধী শক্তির হাতিয়ার। আমরা যারা নির্বাচন করেছি, তারা হয়ে গেছি ফ্যাসিস্টদের দোসর। এই হলো বর্তমান অবস্থা।”
রংপুরের রাজনীতি নিয়ে মোস্তাফিজার মোস্তফা বলেন, “কেউ যদি মনে করে রংপুরে জাতীয় পার্টি দুর্বল, তাহলে একবার এসে দেখুক। তাদের যদি শক্তিসামর্থ থাকে, আরও যদি তাদের কেউ থাকে, তাদের নিয়ে আসুক। তাদের হাত-পা ভেঙে দেব। আমরা অন্যায়কে বরদাস্ত করব না, আমরা কাউকে ছাড়ও দেব না।” তিনি বলেন, “আমরা আমাদের পার্টি অফিস রক্ষা করব। এতে আমি জেলে যেতে পারি, আমি মারাও যেতে পারি, তবু অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “বিগত সময়েও জাতীয় পার্টি একাই নির্বাচন করেছে, আগামীতেও একাই নির্বাচন করবে। নিজস্ব শক্তিতে বলিয়ান হয়ে জাতীয় পার্টি মাঠে লড়বে।”
/আশিক
আগে গণপরিষদ নির্বাচন ও সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার হোসেন
জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে গণসংযোগ করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান।
আখতার হোসেন বলেন, “আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন। কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে।”
তিনি বলেন, বাংলাদেশে একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এনসিপি এই দাবির পক্ষে জনমত তৈরি করতে মাঠে কাজ করছে। তার মতে, একটি নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাবের ফলে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে শাসনতান্ত্রিক কাঠামো তৈরিতে ভূমিকা রাখা জরুরি।
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার যে সময়সীমা দিয়েছে, সেই সময়ে নির্বাচন হতে পারে, তবে তার আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যত দ্রুত সরকার এসব নিশ্চিত করতে পারবে, তত দ্রুত নির্বাচন সম্ভব হবে।
এসময় এনসিপির মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী এন আই সুমনসহ রংপুর জেলা ও মহানগর এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।
/আশিক
আবারও দুই প্রতিবন্ধীকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবার দুই প্রতিবন্ধীকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ী সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্র জানিয়েছে, ঠেলে পাঠানো এই দুই ব্যক্তি হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আবু সিদ্দিক (৫০) এবং নড়াইলের কালিয়া উপজেলার রানু মোল্লা (৬০)। দুজনই শারীরিকভাবে পঙ্গু। সিদ্দিকের ডান পা হাঁটুর নিচ থেকে নেই এবং রানু মোল্লার ডান হাত কবজি থেকে কাটা।
জানা যায়, কোচবিহার জেলার বিএসবাড়ী ক্যাম্পের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা প্রধান সীমান্ত পিলার ৮৪৫-এর কাছে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের টহল দল তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক দুই ব্যক্তি জানিয়েছেন, প্রায় এক বছর আগে তারা অবৈধভাবে ভারতের বেনাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করেছিলেন এবং সেখানে গুজরাটে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবি তাদের কাছে ওই দুই ব্যক্তিকে হস্তান্তর করেছে। তাদের আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং নাগরিকত্ব যাচাইয়ের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, একই বিএসএফ ক্যাম্পের সদস্যরা গত ১৩ আগস্ট দুই শিশুসহ ৯ বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছিল।
মহসিনের যন্ত্রণার গল্প: গুলিবিদ্ধ, স্বীকৃতি নেই, সহায়তাও মেলেনি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা বালুখোলা গ্রামের তরুণ মহসিন সরকার মিঠুন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ২০২২ সালে এসএসসি পাস করার পর বাবার ব্রেইন স্ট্রোকের কারণে লেখাপড়া ছাড়তে হয় তাকে। জীবিকার খোঁজে চলে যান গাজীপুরে, সেখানে শ্রমিকের কাজ নেন। কিন্তু হৃদয়ে লুকানো ছিল একটি স্বপ্ন—স্বৈরাচারবিরোধী লড়াইয়ে দেশের পাশে দাঁড়ানো।
২০২৪ সালের ৪ আগস্ট, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন মহসিন। আনসার একাডেমির সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। তার শরীরে ঢুকে পড়ে দুই শতাধিক গুলি। দীর্ঘ চিকিৎসার পর অনেক গুলি অপসারণ করা সম্ভব হলেও এখনো শরীরে রয়েছে ৩০টির বেশি গুলি। প্রতিদিন সেগুলোর যন্ত্রণাই তাকে মনে করিয়ে দেয় সেই দিনটির কথা।
চিকিৎসা শেষে এখন তিনি গাইবান্ধায় ফিরে এসেছেন। অভাব আর অবহেলার জীবনেই চলছে তার প্রতিদিনের লড়াই। ‘জুলাইযোদ্ধা’ হিসেবে এখনো স্বীকৃতি পাননি তিনি। নেই কোনো সরকারি সহায়তাও। তার মা চোখে জল ধরে বলেন, “মহসিনকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, সবকিছু ভেঙে গেছে।”
স্থানীয়রা বলছেন, দেশের জন্য এমন ত্যাগ যিনি করেছেন, তার ন্যায্য স্বীকৃতি পাওয়া উচিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সদস্যসচিব বায়োজিদ বোস্তামী জীম জানিয়েছেন, বাদ পড়াদের তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রক্রিয়া নেওয়া হবে।
গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেছেন, “আবেদন পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিমান নিয়ে মহসিন বলেন, “সবার কাছে বলেছি, কোনো কাজ হয়নি। শুধু চাই স্বাভাবিকভাবে চলাফেরা করার সুযোগ, অন্য কিছু না।”
জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে দাঁড়ানো এই তরুণের প্রশ্ন—দ্বিতীয় স্বাধীনতার লড়াইয়ে তার এই ত্যাগ কি অবশেষে কোনো সম্মান পাবে? রাষ্ট্র কি মনে রাখবে তার নাম?
/আশিক
রাতে ‘নৌকা’ ঝুলিয়ে রাখায় গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে রাস্তার পাশে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি ‘নৌকা’ ঝুলিয়ে রাখার ঘটনায় এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তি ময়নাল হক (৩৫), যিনি স্থানীয় মৃত আকাব আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরেকজন জড়িত আছেন—মৃত আব্দুস সামাদের ছেলে বারেক (৫৫)। দুজনেই স্থানীয়ভাবে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে কুড়ার পাড় বাজার এলাকায় বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা রাস্তার পাশে ঝুলিয়ে দেন ময়নাল ও বারেক। সেই নৌকার সঙ্গে একটি ডিজিটাল ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানসহ নিজেদের ছবি লাগানো ছিল।
শুক্রবার সকালে ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থলে গিয়ে ব্যানারে থাকা ছবি দেখে ময়নাল হককে শনাক্ত করে গ্রেপ্তার করে এবং নৌকাটি থানায় নিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ময়নালের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে এবং শুক্রবার দুপুরে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অপর ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
/আশিক
জাগপার রংপুর সমাবেশে তীব্র সমালোচনায় রাশেদ প্রধান, দিল্লির ভূমিকা নিয়েও প্রশ্ন
ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়ে বুধবার (১৬ জুলাই) রংপুরের পায়রা চত্বরে বক্তব্য দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। শহীদ আবু সাইদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ ও আগামীর বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, দিল্লির আশ্বাসে আওয়ামী লীগ এখনো আস্ফালন করছে। পুলিশ হত্যার বিচারের কথা বললেও তারাই আবার পুলিশের ওপর হামলা চালাচ্ছে। তিনি দাবি করেন, “এই দেশ এখন আর খুনি হাসিনার নয়, এই দেশ এখন আবু সাইদদের, ওয়াসিমদের, মুগ্ধদের।”
গোপালগঞ্জে সংঘর্ষের প্রসঙ্গে রাশেদ বলেন, “আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে তারা জনগণের নয়, বরং প্রশাসন ও সাধারণ মানুষের ওপর হামলা করে তারা একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।” তিনি বলেন, “গোপালকে দিল্লি পাঠিয়ে গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে।”
সমাবেশে ভারতীয় হস্তক্ষেপ ও আধিপত্যবাদেরও কড়া সমালোচনা করেন জাগপা নেতারা। রাশেদ প্রধান বলেন, “আমরা শপথ নিই, খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের আগ পর্যন্ত আন্দোলন থামবে না।”
জাগপা আগামী ৬ আগস্ট ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে। তারা এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় আধিপত্যের প্রতিনিধিত্বকারী হিসেবে অভিহিত করে তাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানাবে।
পথসভায় আরও বক্তব্য দেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, শামীম আকতার পাইলট, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও নীলফামারীর নেতৃবৃন্দ।
/আশিক
শহীদ আবু সাঈদকে স্মরণে ছাত্রদলের শ্রদ্ধা ও প্রতিজ্ঞা
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের নেতারা।
এই আয়োজনে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি এম এম মুসা, যুগ্ম সম্পাদক সালেহ মো. আদনান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খানসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্যে ছাত্রদল সভাপতি বলেন, শহীদ আবু সাঈদ ও ওয়াসিমরা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আজ এক বছর পরেও কেন এই শহীদদের হত্যাকারীরা বিচারের মুখ দেখেনি, সেই প্রশ্ন থেকেই যায়। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের হত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা কখনোই বাংলাদেশে আবার ফ্যাসিবাদের উত্থান হতে দেবো না। কিন্তু দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি, সেই পুরনো হিংস্রতা আবার মাথাচাড়া দিয়ে উঠছে।”
এদিন বিকেলে রংপুর শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে ছাত্রদলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতারা। তারা সরকারকে দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে আগামী দিনে ছাত্রজনতা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
/আশিক
মনোনয়ন না পেয়ে হামলা? মাঠেই মুখোমুখি বিএনপির দুই পক্ষ
দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে দলীয় অন্তর্দ্বন্দ্ব রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে। মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষ ও কেন্দ্রীয় বিএনপির সদস্য, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারীদের মধ্যে এ উত্তেজনা শুক্রবার রাতে গড়িয়ে পড়ে সহিংসতায়। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন, ভাঙচুর করা হয়েছে অর্ধ-শতাধিক মোটরসাইকেল।
জানা যায়, কর্নেল মোস্তাফিজুরের অনুসারীরা ভাবকী ইউনিয়নের তিনটি স্থানে তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারের উদ্যোগ নেন। এ উপলক্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে আব্দুল জলিল শাহের নাম ব্যবহার করে বিজ্ঞপ্তিও দেওয়া হয়। তবে আব্দুল জলিল শাহের পদ নিয়ে বিরোধ আছে দলীয় ভেতরে। সাবেক সভাপতি হিসেবে তিনি এখন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য, দাবি করেন মিয়া গ্রুপের নেতারা। তাদের মতে, ভাবকী ইউনিয়নের দায়িত্বে বর্তমানে রয়েছেন নাসির উদ্দিন, সেলিম শাহ, তহিদুল ইসলাম ও জাকারিয়া ইসলাম।
এই নেতৃত্ব বিরোধ ঘনীভূত হয় শুক্রবার সকালে। কর্নেল পক্ষের নেতা আব্দুল জলিল শাহ ও আশরাফ আলীকে মিয়া গ্রুপের নেতারা মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে তারা হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যায় কর্নেল মোস্তাফিজুরের নেতৃত্বে কাচিনীয়া বাজারে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। কিন্তু সভা শেষ হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিয়া গ্রুপের অনুসারীরা সভাস্থলে এসে অতর্কিতে হামলা চালায়। সংঘর্ষে গুরুতর আহত হন শ্রমিক নেতা মহসিন আলী, ছাত্রদল নেতা মেহেদী হাসান মানিকসহ অন্তত ২৫ জন। হামলার সময় কর্নেল মোস্তাফিজুর ও মিজানুর রহমান চৌধুরী দেড় ঘণ্টার মতো অবরুদ্ধ ছিলেন। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে এবং পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে কর্নেল মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, গণতান্ত্রিক প্রচার কার্যক্রম পরিচালনার সময় প্রতিপক্ষের হামলা পরিকল্পিত ছিল এবং সাবেক এমপি আখতারুজ্জামান মিয়ার নির্দেশেই তা হয়েছে। তিনি জড়িতদের বিরুদ্ধে কড়া সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অন্যদিকে, ঘটনার কেন্দ্রীয় ব্যক্তিত্ব মিয়া গ্রুপের অনুসারী এবং ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে, নির্বাচনের আগে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ একমাত্র প্রতিপক্ষ নয়, বরং নিজেরাই নিজেদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। grassroots পর্যায়ে নেতৃত্বের দ্বন্দ্ব দলকে কতটা বিপদে ফেলতে পারে, দিনাজপুরের ঘটনাই তার বাস্তব প্রমাণ।
হিমাগার ভাড়া বাড়ানোর প্রতিবাদে কুড়িগ্রামে সড়কে আলু ফেলে চাষিদের অবরো
কুড়িগ্রামে হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অনন্য প্রতিবাদ জানিয়েছেন আলুচাষি ও আলু ব্যবসায়ীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকালে সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এই অবরোধ কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে আলুচাষি ও ব্যবসায়ীরা রাস্তায় আলু ছড়িয়ে দিয়ে সড়ক অবরোধ করেন। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ সরিয়ে নেন। পরে আন্দোলনকারীরা সড়কের পাশে মানববন্ধন করেন এবং দুপুর ২টা পর্যন্ত কর্মসূচি চালান।
মানববন্ধনে বক্তারা বলেন, চলতি মৌসুমে আলু উৎপাদনে কেজিপ্রতি কৃষকের ব্যয় হয়েছে প্রায় ২২ টাকা। হিমাগারে সংরক্ষণের জন্য ভাড়া বাড়িয়ে ৪ টাকা থেকে ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ প্রতি কেজিতে বাড়ানো হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। সব মিলিয়ে প্রতি কেজি আলুর উৎপাদন ও সংরক্ষণ ব্যয় দাঁড়িয়েছে ২৯ টাকা। অথচ বাজারে এখন আলুর কেজিপ্রতি দাম ১৫ টাকা, ফলে প্রতি কেজিতে ১৪ টাকা করে লোকসান গুনতে হচ্ছে চাষিদের।
আন্দোলনে অংশ নেওয়া আলুচাষি আরিফুল ইসলাম, মোস্তফা কামাল, ফয়জার হোসেন প্রমুখ বলেন, “এই পরিস্থিতিতে কৃষকের পক্ষে টিকে থাকা অসম্ভব। অতিরিক্ত হিমাগার ভাড়া না কমানো হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
/আশিক
পাঠকের মতামত:
- তিতাসের জরুরি বিজ্ঞপ্তি: মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- ৩ বাহিনীর প্রধানের উপস্থিতিতে পিজিআর সদর দপ্তরে কেক কেটে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ইরানের সাথে বৈষম্যের পর এবার ট্রাম্পের ক্ষমতার খেল, ২০২৬ বিশ্বকাপের সৌন্দর্য নষ্টের নেপথ্যে
- বোলাররা জেতালেও ব্যাটাররা ডোবাল, তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে হতাশাজনক পরাজয়
- গাজায় দীর্ঘ ২০ বছরের শাসনের অবসান, নিজেদের শাসন কমিটি বিলুপ্ত করল হামাস
- আমাদের সালাহ ও ২৬ জন মেসি আছে: আর্জেন্টিনার ম্যাচের আগে মিশরীয় কোচের হুংকার
- গ্রাম ও শহর সবখানেই ৯ শতাংশের উপরে মূল্যস্ফীতি, খরচের চাপে সীমিত আয়ের মানুষ
- প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরা মন্ত্রীরাও তাই করি: সখীপুরে আযম খান
- ব্রাজিল বধের নায়ক হালান্ডের দানবীয় শক্তির অদ্ভুত রহস্য ফাঁস
- খামেনির জানাজার মাঠে ‘কিল ট্রাম্প’ স্লোগান, তেহরানে প্রতিশোধের আগুনে উত্তপ্ত লাখো জনতা
- গুলশান-বনানী লেকের দূষণ রোধ ও বর্জ্য ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ
- এক আঘাতেই খতম করার ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের সভ্যতা নিয়ে খোঁচা দিল ইরান
- ‘ভূতুড়ে বিলের’ সুনির্দিষ্ট কারণ ও অভিযোগ সমাধানের উপায় জানালেন বিদ্যুৎ সচিব
- অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভায় ভোটের সম্ভাবনা
- ৬ জুলাই ২০২৬: আজকের শেয়ারবাজারের বিস্তারিত বিশ্লেষণ
- ৬ জুলাই ২০২৬: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ জুলাই ২০২৬: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- খামেনির শোক র্যালিতে জনসমুদ্র, প্রতিশোধের লাল পতাকায় মুখর তেহরান
- সহিহ হাদিসে জান্নাতের দরজা উন্মুক্ত হওয়ার ১২ আমল
- ‘আমেরিকাই একমাত্র নয়, ভারতের মতো বড় বন্ধু আছে’-ভ্যান্সকে জবাব নেতানিয়াহুর
- বেসরকারি ক্লিনিক-হাসপাতালের জন্য স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশ, না মানলে বাতিল হবে লাইসেন্স
- তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রে অন্তত ২৫ জনের মৃত্যু, এবার ঝড়-বন্যার নতুন শঙ্কা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক
- আজকের ক্রীড়া সূচি, একদিনে তিন বড় লড়াই
- হালান্ডের আঘাতে ভাঙল ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্ন, কান্নাভেজা বিদায় নেইমারের
- অ্যাজটেকার আগুনে ইংল্যান্ডের বেঁচে ফেরা, মেক্সিকোকে কাঁদিয়ে শেষ আটে টুখেলের দল
- প্রিয় দল হেরেছে? মন ভালো রাখার ৭ কার্যকর উপায়
- কলকাতার সেনা আবাসিকে কেন তিন বাংলাদেশি জেনারেল? নতুন তথ্য ঘিরে বাড়ছে নানা প্রশ্ন
- ডেঙ্গুর নতুন হটস্পট ১৪ জেলা, বাড়ছে বড় শঙ্কা
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আজ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- খামেনির জানাজায় জনস্রোত, তেহরানের বার্তা কী?
- ৬ জুলাইয়ের নামাজের সময় প্রকাশ, জেনে নিন এখনই
- স্বর্ণ কিনতে বাড়তি খরচ, কার্যকর নতুন মূল্যতালিকা
- আমির-গৌরীর বিয়ে, আলোচনায় গৌরীর সম্পদের পরিমাণ
- সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না ঠেলে, পিজিআরকে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ওপারে তীব্র যুদ্ধ ও আতঙ্কের মাঝে মিয়ানমার সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের ঘোষণা
- বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই কুমিল্লার উন্নয়ন হয়: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
- মেক্সিকোর মাটিতে বিশ্বকাপের শেষ ম্যাচ ঘিরে চরম উত্তেজনা, সর্বোচ্চ সতর্কতায় প্রশাসন
- অত্যন্ত বিপজ্জনক ও রাক্ষুসে রূপ নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’
- ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনে দেশজুড়ে সরকারের বহুমাত্রিক কর্মসূচি ঘোষণা
- নির্ভরযোগ্য ডাটাই সঠিক পরিকল্পনা ও জাতীয় উন্নয়নের মূল ভিত্তি: আমির খসরু
- সারা দেশের আওয়ামী লীগের পার্টি অফিস ছাত্রদল-বিএনপি পুড়িয়ে দিয়েছিল: রাকিব
- আজ রাতে ইতিহাস বদলানোর মিশনের আগেই বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল
- ওসলো থেকে মার্সেই: নরওয়ের বিপক্ষে ব্রাজিলের জয়হীন থাকার চার ঐতিহাসিক কারণ
- পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানালেন ইরানি রাষ্ট্রদূত
- জুলাই হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচারেই রক্তাক্ত অধ্যায়ের অবসান ঘটবে: ভিপি নুর
- পণ্যবাহী জাহাজে অজ্ঞাত হামলাকারীদের হানা, লোহিত সাগরের নৌপথে নতুন উত্তেজনা
- নরওয়ের বিপক্ষে নেইমার খেলবেন? জানালেন আনচেলত্তি
- ‘ইরান এখন সমঝোতায় মরিয়া’, খামেনির দাফনে ‘এক সপ্তাহ সময়’ দিলাম: ট্রাম্প
- আরাগচি-গালিবাফ হত্যাচেষ্টার খবর নাকচ ইসরায়েলের
- আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ কত ভরি
- এলপিজির নতুন দর নিয়ে বড় ঘোষণা আজ
- স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের নতুন মূল্য
- রোনালদোর ম্যাচসেরা পুরস্কার ঘিরে তুমুল বিতর্ক
- দোহায় আজ ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক, দাবি ট্রাম্পের
- ‘নেতানিয়াহু জানেন, আসল বস কে’- ট্রাম্প
- দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ ইরানের
- খামেনির কফিন ঘিরে আবেগে ভাসছে তেহরান
- আবারও বাড়ল স্বর্ণের দাম
- ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’: সবুজ ভবিষ্যৎ গড়ার শিক্ষা
- আরাগচি-গালিবাফকে ঘিরে হত্যার পরিকল্পনা ইসরায়েলের, ইরানকে আগাম সতর্ক যুক্তরাষ্ট্রের
- সপ্তাহজুড়ে শেয়ারবাজারে গতি, সূচকে শক্তিশালী উত্থান








