ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত মন্ত্রিসভা, জনস্বার্থ উপেক্ষিত: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রশ্ন রেখে বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন। কিন্তু তার নিজের মন্ত্রিসভা এবং দলে যে সংসদ সদস্য রয়েছেন, তারা ঋণগ্রস্ত। তারা কবে ঋণ পরিশোধ করবেন? বাংলাদেশের মানুষ সেটা জানতে চায়। সেই ঋণ পরিশোধ করে তারপরেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত। কারণ, দুর্নীতির প্রতিরোধ আসলে নিজের ঘর, নিজের দল এবং মন্ত্রিসভা থেকে করতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নতুন মন্ত্রিসভা নিয়ে নাহিদ বলেন, স্বাভাবিকভাবে আমরা আশা করেছিলাম যে, নির্বাচনের মাধ্যমে পরবর্তী যে মন্ত্রিসভা গঠিত হবে, তা নতুন বাংলাদেশের পরিবর্তনের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। কিন্তু এই মন্ত্রিসভা দেখে আমাদের কাছে কোনোভাবে মনে হয়নি পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বরং আমরা পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। এই মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা হয়নি। ২৫টি জেলা থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী করা হয়নি। অর্থাৎ এখানে একটা আঞ্চলিক বৈষম্য রয়েছে স্পষ্টভাবে। এ মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিত্বশীল হয়নি। এই মন্ত্রিসভায় কিছু তরুণদেরকে নেওয়া হলেও কিন্তু মন্ত্রিসভার গড় বয়স কিন্তু ৬০ বছর। অর্থাৎ আমরা যে তারুণ্যনির্ভর বাংলাদেশের কথা বলেছি, তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি।
তিনি বলেন, এই মন্ত্রিসভার প্রায় ৬২ শতাংশ মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা ব্যবসায়ী। অর্থাৎ অর্ধেকেরও বেশি হচ্ছে ব্যবসায়ী। ব্যবসায়ী হওয়াটা অপরাধ নয়। কিন্তু মন্ত্রিসভা প্রতিনিধিত্বমূলক হওয়া উচিত। রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ থাকা উচিত। কিন্তু যখন অর্ধেকেরও বেশি ব্যবসায়ীদেরকে মন্ত্রিত্ব দিবেন, তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে। জনগণের স্বার্থ রক্ষা করবে না। এই ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আছেন, যাদের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। বিএনপির নমিনেশনে দেওয়ার ক্ষেত্রে যেমন আমরা কোনো নতুনত্ব পাইনি, এই মন্ত্রিসভা গঠনেও আমরা কোনো নতুনত্ব পাইনি। খেলাপিদের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। এ সময় তিনি বিএনপিকে দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, আমি নাম না নিয়ে যদি বলি, সবচেয়ে বড় বাজেটের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে এমন একজনকে দেওয়া হলো, যিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং হত্যা মামলার আসামি। দলেও তিনি অত গুরুত্বপূর্ণ কেউ না। শুধুমাত্র আর্থিক ব্যাবসায়িক এবং দুর্নীতির কারণেই তাকে সে মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এরকম আরও ঋণখেলাপি রয়েছে যাদের বিভিন্ন মন্ত্রণালয় দেওয়া হয়েছে। বিএনপির প্রায় ৬২ শতাংশ নির্বাচিত সংসদ সদস্য ঋণখেলাপি। এসব সংসদ সদস্যদের ঋণের পরিমাণ হচ্ছে ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অনেক ব্যক্তিকে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছিল। আমরাও দেশের স্বার্থে বিশেষজ্ঞদের ব্যবহার করতে চেয়েছি; যাতে দেশ এবং সরকার উপকৃত হয়। এখন সেই বিশেষজ্ঞদেরকে যদি ব্যবহার করতে হয়, সেটা সমস্যাজনক নয়। কিন্তু এটা অবশ্যই একটা ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। কোনো ধরনের সমঝোতা ছাড়াই যদি অন্তর্বর্তী সরকার ও নির্বাচনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এমন একজনকে যদি নতুন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়, তাহলে জনমনে এই প্রশ্ন আসবে। আমরা আশা করব যে, এই প্রশ্নের সুরাহা প্রধানমন্ত্রী করবেন।
তিনি নাহিদ আরও বলেন, গত দুই একদিন ধরে দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের একটা প্রচেষ্টা চলমান আছে। বিভিন্ন জেলা–উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে খুলে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ কার্যত এবং আইনতভাবে নিষিদ্ধ একটি সংগঠন। তার বিচার প্রক্রিয়া চলমান আছে। এই যে আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আমরা মনে করি, নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয়ে এটা হচ্ছে। তাদের কাছ থেকে সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না।
/আশিক
ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, ধাপে ধাপে পাবে পাঁচ কোটি পরিবার
দেশের সামাজিক সুরক্ষা কাঠামো জোরদারে প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন সাংবাদিকদের জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ সহায়তা প্রদানের বিষয়টি চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, এই প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং অগ্রাধিকার তালিকায় থাকবে হতদরিদ্র পরিবার ও নারী সদস্যরা।
পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, ঈদের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এর কার্যকারিতা যাচাই করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশব্যাপী সম্প্রসারণ করা হবে।
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, কার্ডধারীদের নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। এতে দরিদ্র জনগোষ্ঠীর নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ সহজ হবে এবং সামাজিক নিরাপত্তা বলয় আরও শক্তিশালী হবে।
একই বৈঠকে শ্রম ও গণমাধ্যমসংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। তথ্যমন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে বিদ্যমান আইন ও বিধি মেনে চলতে হবে। তিনি সতর্ক করে বলেন, ‘মব’ বা অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে কাউকে চাকরি থেকে সরানো যাবে না।
বেসরকারি প্রতিষ্ঠানে সাংবাদিকদের চাকরিচ্যুতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি করতে হবে। এ বিষয়ে শিগগিরই সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি।
সরকারি মহল বলছে, ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হলে তা দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। বিশেষজ্ঞদের মতে, স্বচ্ছ ডাটাবেজ ও কার্যকর মনিটরিং নিশ্চিত করা গেলে এ উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
-রফিক
অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ফখরুল: চাঁদাবাজদের তথ্য দিতে ওয়েবসাইট চালু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত হওয়ার পর নিজ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী ও ডিজিটাল পদক্ষেপ নিয়েছেন তিনি। ঠাকুরগাঁও-১ আসনের যেকোনো এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ সরাসরি শোনার জন্য ‘alamgirfortomorrow.com’ নামে একটি বিশেষ ওয়েবসাইট চালু করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল এই তথ্য নিশ্চিত করেন। তিনি তাঁর নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশে জানান, ঠাকুরগাঁও-১ আসনের যেকোনো জায়গায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি কিংবা অন্যায়-অপরাধের শিকার হলে অথবা যেকোনো সমস্যার সম্মুখীন হলে সরাসরি তাঁর ওয়েবসাইটের মাধ্যমে তাঁকে জানাতে পারবেন। কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি গ্রহণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, গত ৭ জানুয়ারি ওয়েবসাইটটি উদ্বোধন হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ‘ওয়েবসাইট উদ্বোধন হওয়ার পর থেকে আমরা ইতোমধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম সেই মেসেজগুলো কম্পাইল বা বিন্যস্ত করছে। শীঘ্রই আমরা এগুলোর ওপর ভিত্তি করে রেস্পন্ড বা ব্যবস্থা গ্রহণ করব।’
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে গত মঙ্গলবার বিএনপি নতুন সরকার গঠন করেছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ গ্রহণ করেছেন। নতুন এই মন্ত্রিসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের মন্ত্রী হওয়ার পাশাপাশি নিজ আসনের জনগণের সরাসরি সেবায় এমন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন রাজনৈতিক মহলে বেশ প্রশংসিত হচ্ছে।
/আশিক
অপরাধী ও দুর্নীতিবাজদের হেদায়েতের দাওয়াত দিয়ে যাবো: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অন্যায়ের বিরুদ্ধে আমৃত্যু আপসহীন থাকার এক সাহসী ও জোরালো ঘোষণা দিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাজ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তাঁর রাজনৈতিক অবস্থান এবং নির্বাচনী অভিজ্ঞতার চাঞ্চল্যকর সব তথ্য তুলে ধরেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, "আমাদের মেরে ফেললে মেরে ফেলুক। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাবো। আমরা মুখ বন্ধ করবো না।"
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যদিও তিনি বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের কাছে পরাজিত হন, কিন্তু নির্বাচনী মাঠে তাঁর লড়াই ও মন্তব্য ছিল আলোচনার তুঙ্গে।
তিনি সাংবাদিকদের বলেন, "নির্বাচনের সময় আমার কাছে অনেক ক্রিমিনাল (অপরাধী) এসেছে, বলেছে—আমাদের সঙ্গে ডিল করো। অনেক ব্যবসায়ী এসেছে, বলেছে—তাদের সঙ্গে ডিল করতে। এমনকি প্রশাসনের লোকজন এসে বলেছে—তুমি মুখ বন্ধ করো, আমরা তোমাকে জিতিয়ে দেবো। কিন্তু আমি কারও সঙ্গেই কোনো আপস করিনি।"
নাসীরুদ্দীন পাটওয়ারী সমাজ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে এক অভিনব উদ্যোগের কথা জানান। তিনি বলেন, "যেসব লোক সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি করে আমরা রমজানে তাদের কাছে হেদায়েতের দাওয়াত দিয়ে যাবো।" একইসঙ্গে তিনি সাংবাদিকদের সমাজের প্রহরী হিসেবে কাজ করার অনুরোধ জানিয়ে বলেন, "আপনারা চাঁদাবাজদের বিরুদ্ধে ভ্যানগার্ড হয়ে যাবেন।"
ভবিষ্যতে ভোট চুরির চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতা বলেন, "ভবিষ্যতে যদি কেউ ঢাকা-৮ আসনে ভোট চুরি করতে আসে, সে যদি কারও ওয়াইফ (স্ত্রী) কিংবা ভাতিজাও হয়, আমরা তার হাত-পা ভেঙে দেবো। এটা শহীদ ওসমান হাদির আসন, আমরা তার স্বপ্নের ইনসাফের বাংলাদেশ কায়েমে সর্বোচ্চ চেষ্টা করবো।"
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নিছক ক্ষমতা বা নির্বাচন তাঁদের মূল উদ্দেশ্য নয়। পাটওয়ারী বলেন, "নির্বাচন আমাদের মূল টার্গেট না। আমাদের টার্গেট সিস্টেম পরিবর্তন। আমরা সেই সিস্টেম পরিবর্তনের লক্ষ্যেই কাজ করে যাবো।"
/আশিক
ভিন্নমত দমন নয়, গণতন্ত্রের স্বার্থে একে স্বাগত জানান: জামায়াত আমির
পবিত্র রমজানের প্রথম দিনেই দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ডাক দিলেন প্রধান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ভিন্নমতকে দমন না করে বরং স্বাগত জানানোর নতুন সংস্কৃতি গড়ার আহ্বান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, জুলাই বিপ্লবের মূল লক্ষ্যই ছিল মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। তিনি দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সেই অন্ধকার সময়ে বর্তমান সরকারি দল (বিএনপি) এবং জামায়াত—উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে ভয়াবহ দমন-পীড়নের শিকার হয়েছে। ইতিহাসের সেই কালো অধ্যায়ে জাতি আর ফিরে যেতে চায় না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জামায়াত আমির আরও বলেন, একটি সুস্থ ও কার্যকর গণতন্ত্রের প্রধান শর্তই হলো গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা। রাজনৈতিক দলগুলোর উচিত হবে ভিন্নমতকে শত্রুতা হিসেবে না দেখে তাকে সাদরে গ্রহণ করা। ভিন্নমতকে স্বাগত জানানোই যেন হয় আগামী দিনের নতুন রাজনৈতিক সংস্কৃতি—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি জনমনে এক নতুন আশার সঞ্চার করেছেন। রমজানের শুরুতে দেওয়া এই বার্তা মূলত জাতীয় ঐক্যের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
/আশিক
প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম ও নীতিগত সিদ্ধান্ত সম্পর্কে জনগণকে নিয়মিত অবহিত করতে একটি অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে। নতুন সরকারের প্রথম কার্যদিবসেই বুধবার, ১৮ ফেব্রুয়ারি এই ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়।
‘PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয়’ নামের এই পেজের মাধ্যমে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, কর্মসূচি, নীতিগত ঘোষণা এবং প্রধানমন্ত্রীর কার্যক্রম সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পেজটির প্রোফাইল ছবিতে রাখা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক প্রতিকৃতি।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত তথ্যপ্রবাহ নিশ্চিত করা এবং গুজব বা বিভ্রান্তি প্রতিরোধে সোশ্যাল মিডিয়াভিত্তিক এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজিটাল যুগের চাহিদা বিবেচনায় নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে এই পেজকে একটি কার্যকর মাধ্যম হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, আধুনিক প্রশাসনিক কাঠামোয় ডিজিটাল গভর্ন্যান্স এখন অপরিহার্য উপাদান। সরকারি সিদ্ধান্ত ও নীতিগত অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিক আপডেট জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার হবে।
সরকারি সূত্র আরও জানিয়েছে, ভবিষ্যতে ভিডিও বার্তা, লাইভ ব্রিফিং এবং গুরুত্বপূর্ণ নীতিগত ঘোষণা এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার করা হতে পারে। নাগরিকদের পেজটি অনুসরণ করে সর্বশেষ সরকারি আপডেট জানার আহ্বান জানানো হয়েছে।
-রাফসান
প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই বৈঠক দায়িত্ব গ্রহণের পর সরকারের নীতিগত কার্যক্রমের সূচনা হিসেবে গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে।
সরকারি সূত্র জানিয়েছে, বৈঠকে সরকারের চলমান প্রশাসনিক কার্যক্রম, ঘোষিত অগ্রাধিকার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের স্বল্প ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অর্থনীতি, আইনশৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি বিশেষভাবে পর্যালোচনা করা হয়।http://sottonews.com/article_photo/mon-trii.jpg
বৈঠকে উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি সময়মতো প্রকল্প সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনিক জটিলতা নিরসন এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
সভায় উপস্থিত মন্ত্রিসভার সদস্যরা নিজ নিজ মন্ত্রণালয়ের বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। প্রধানমন্ত্রী সার্বিক সমন্বয় নিশ্চিত করে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
-রফিক
আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভাষণ, কী বার্তা দেবেন তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার, ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম আনুষ্ঠানিক টেলিভিশন ভাষণ, যা রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে।
সরকারি তথ্য বিবরণী অনুযায়ী, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে একযোগে ভাষণটি সম্প্রচার করা হবে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের পাশাপাশি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মেও ভাষণটি সরাসরি দেখানো হবে বলে জানা গেছে।
নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পর সরকারের নীতি-অগ্রাধিকার, প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিতে পারেন বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে।
-রফিক
জুলাই সনদ বাস্তবায়নে কোনো ছাড় নয়: জামায়াত আমির
জুলাই বিপ্লবের চেতনা এবং এর অর্জিত লক্ষ্যসমূহ বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা আপস সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর এলাকায় একটি প্রতীকী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি স্পষ্ট করে জানান যে, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না করা হলে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না এবং এই আন্দোলন থেকে উঠে আসা আকাঙ্ক্ষা পূরণে তাঁর দল বদ্ধপরিকর।
রাষ্ট্র সংস্কারের গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, যেমনভাবে পরিবেশ পরিষ্কার থাকলে মানুষের মন প্রফুল্ল থাকে, তেমনি রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরে জমে থাকা অনিয়ম ও দুর্নীতির আবর্জনা দূর করতে হবে। বর্তমান সরকারের যাত্রা শুরুর প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন যে, গতকাল সংসদ সদস্য ও মন্ত্রিসভা হিসেবে তাঁরা দুটো বড় শপথ নিয়েছেন এবং সেই শপথের মূল লক্ষ্যই হচ্ছে দেশের মানুষের সেবা করা। পরিচ্ছন্ন সমাজ ও রাষ্ট্র গঠন করাই তাঁদের মূল রাজনৈতিক অভিপ্ৰায়।
জামায়াত আমির জুলাই বিপ্লবের ঐতিহাসিক গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ছাত্র-জনতার সেই রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান না ঘটলে বর্তমানের এই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হওয়া সম্ভব ছিল না। তিনি বলেন, জুলাই বিপ্লব সফল না হলে আজ তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারতেন না এবং তিনিও সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে বসার সুযোগ পেতেন না। এই ত্যাগের মর্যাদা রক্ষায় জাতীয় সংসদে জুলাইয়ের সেই অদম্য চেতনা এবং ছাত্র-জনতার দাবিগুলো বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। জনগণের ম্যান্ডেট ও বিপ্লবের অঙ্গীকার রক্ষা করাই এখন নতুন সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত বলে তিনি মনে করেন।
/আশিক
লক্ষ্মীপুরের ঘরের ছেলে এখন সরকারের মন্ত্রী: এ্যানির কাঁধে গুরুত্বপূর্ণ দপ্তরের ভার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে তৃতীয়বারের মতো বিজয়ী হওয়ার পর নতুন সরকারের গুরুত্বপূর্ণ পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং সাবেক ছাত্রনেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে তিনি নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। নব্বইয়ের দশকের তুখোড় ছাত্রনেতা থেকে শুরু করে জাতীয় রাজনীতির এই পর্যায়ে তাঁর এই উত্তরণকে তাঁর দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও এলাকার সাধারণ মানুষ।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির রাজনৈতিক পথচলা শুরু হয় আশির দশকে। ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লক্ষ্মীপুরে মূসার খাল খনন কর্মসূচিতে এলে সেই কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে স্কুলজীবনেই তিনি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। পরবর্তীতে সরকারি বিজ্ঞান কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার পাশাপাশি তিনি ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্য থেকে শুরু করে ১৯৮৯ সালে জিয়াউর রহমান হল ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। এছাড়া ১৯৯০ সালে তিনি সর্বোচ্চ ভোটে ডাকসুর সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ডাকসুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯২ সালে তিনি ডাকসুর ভারপ্রাপ্ত ভিপি হিসেবেও দায়িত্ব পালন করে ছাত্র রাজনীতিতে নিজের বলিষ্ঠ নেতৃত্বের স্বাক্ষর রাখেন।
জাতীয় রাজনীতিতেও এ্যানির পদচারণা বেশ দীর্ঘ ও সফল। ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালনের পর ১৯৯৯ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো লক্ষ্মীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং শিক্ষা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করেন। এরপর ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দ্বিতীয়বারের মতো একই আসন থেকে বিজয়ী হন। সংসদে নিজের মেধার পরিচয় দিয়ে তিনি ২০১৩ সালে বিরোধী দলীয় চিফ হুইপের (ভারপ্রাপ্ত) মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। এছাড়া ২০১৬ সাল থেকে দলের প্রচার সম্পাদকের পাশাপাশি বর্তমানে তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
আন্তর্জাতিক অঙ্গনেও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি সর্বদলীয় সংসদীয় গ্রুপ (APPG) এর ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন এবং ২০১০ সালে এই গ্রুপের হয়ে নিউইয়র্কে জাতিসংঘ সভায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট পেয়ে তাঁর আসনটি পুনরুদ্ধার করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছিলেন ১ লাখ ১৭ হাজার ৭৯ ভোট। দীর্ঘ ১৮ বছর পর নির্বাচিত সরকারে পানিসম্পদ মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরসহ সারাদেশে বিএনপি সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বইছে।
/আশিক
পাঠকের মতামত:
- ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত মন্ত্রিসভা, জনস্বার্থ উপেক্ষিত: নাহিদ ইসলাম
- পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে
- ১৯ ফেব্রুয়ারি শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- রোজার প্রথম দিনেই মুরগি ও সবজির দামে লাগামহীন রাজধানীর বাজার
- ১৯ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরপতনের শেয়ার
- ইফতারে যেসব ভুলের কারণে গ্যাস্ট্রিক ও ওজন বাড়ে
- প্রথম রোজার ইফতারে চমক! ঘরেই তৈরি করুন মুচমুচে ও সুস্বাদু চিকেন পাকোড়া
- দুপুরের নির্জনতা ভেঙে হঠাৎ কেঁপে উঠল সিলেট: বড় কোনো দুর্যোগের পূর্বাভাস?
- ১৯ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরবৃদ্ধিকারী শেয়ার
- নতুন সরকারের প্রতি ট্রাম্পের পূর্ণ আস্থা: অভিনন্দন বার্তায় চাঞ্চল্য
- ভারতীয় ভিসা নিয়ে বড় সুখবর
- জনগণের ট্যাক্সে চলি, জবাবদিহিতা নৈতিক দায়িত্ব: ফখরুল
- স্বাধীনতার পর প্রথম মন্ত্রী: কুমিল্লা বরুড়াবাসীর স্বপ্ন পূরণ করতে চান জাকারিয়া তাহের
- ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, ধাপে ধাপে পাবে পাঁচ কোটি পরিবার
- রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি, কতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ?
- অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ফখরুল: চাঁদাবাজদের তথ্য দিতে ওয়েবসাইট চালু
- শুল্ক ছাড়ের সুফল নেই: জাহাজ ডুবি ও সিন্ডিকেটে উত্তপ্ত খেজুরের বাজার
- ইফতারে প্রাণ জুড়াতে খেজুরের স্মুদি: ঝটপট তৈরির সহজ উপায়
- শনিবার কি ইরানে হামলা হচ্ছে? পেন্টাগনের সেনা সরানোর খবরে বিশ্বজুড়ে উদ্বেগ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
- রোজার ক্লান্তি দূর করবে এক বাটি ফল; ইফতারে কোন কোন ফল রাখবেন?
- কাঁচা না সেদ্ধ? ইফতারের ছোলার পুষ্টিগুণ নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা
- নবম পে-স্কেল কি পিছিয়ে যাচ্ছে? যা বললেন নতুন অর্থমন্ত্রী
- অপরাধী ও দুর্নীতিবাজদের হেদায়েতের দাওয়াত দিয়ে যাবো: নাসীরুদ্দীন পাটওয়ারী
- ভিন্নমত দমন নয়, গণতন্ত্রের স্বার্থে একে স্বাগত জানান: জামায়াত আমির
- রমজানের প্রথম দিনেই তালা: যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে দীর্ঘ ছুটি শুরু
- ১০১টি অজুহাতে পকেট কাটছে সিন্ডিকেট! রমজানের শুরুতেই অস্থির কাঁচাবাজার
- টাকার বিপরীতে ডলারের নতুন দর; আজ ১৯ ফেব্রুয়ারি মুদ্রা বিনিময় হার কত?
- স্বর্ণের বাজারে টানা দরপতন: দুই দফায় কমল প্রায় সাড়ে ৫ হাজার টাকা
- আজ বৃহস্পতিবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ? বের হওয়ার আগে দেখে নিন তালিকা
- রমজানে নতুন সূচিতে মেট্রোরেল; জেনে নিন কখন ছাড়বে শেষ ট্রেন
- রাজধানীতে আজকের কর্মসূচি: সুলভ মূল্যে মাংস বিক্রি থেকে গণ ইফতার
- আজ পবিত্র ১ রমজান: জেনে নিন আজকের ৫ ওয়াক্ত নামাজের সঠিক সময়সূচি
- তদবিরে কাজ হবে না, দুর্নীতি করলে সরাসরি অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- তদবিরে কাজ হবে না, দুর্নীতি করলে সরাসরি অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- মাফিয়া সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর নতুন সরকার: প্রধানমন্ত্রী
- ৮৫০ কোটি বছর আগের দৃশ্য! জেলিফিশ গ্যালাক্সির রহস্যময় আবিষ্কার
- নিজের জ্বালানি ও নিজের চালক: রাষ্ট্রীয় সুবিধায় তারেক রহমানের না
- রমজানজুড়ে আদা-রসুন বাটা তাজা রাখার জাদুকরী কৌশল
- ইফতারে বাহারি খাবার বনাম স্বাস্থ্য সচেতনতা: কোনটি বেছে নেবেন?
- সদরপুরে ভেজাল গো-খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
- পবিত্র আল-আকসার ইমাম গ্রেপ্তার: রমজানের শুরুতেই জেরুজালেমে চরম উত্তেজনা
- আদালতে দেখা হবে! গণভোটের আইনি চ্যালেঞ্জ নিয়ে শিশির মনিরের হুঙ্কার
- রমজানের চাঁদ দেখা গেছে: বাংলাদেশে কাল থেকে রোজা শুরু
- সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ
- কালিগঞ্জে ফ্রি স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন, রমজানজুড়ে বিনামূল্যে চিকিৎসা
- বেসরকারি বিনিয়োগে ধস ও সর্বোচ্চ খেলাপি ঋণ: ভঙ্গুর অর্থনীতি রেখে বিদায়
- স্কুল-কলেজে আর চলবে না মনগড়া ফি: নতুন নীতিমালায় কড়া হুঁশিয়ারি
- সেহরি-ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- চাকরির টাকায় সংসার না চললে ছেড়ে দিন, দুর্নীতির কোনো ক্ষমা নেই: আইনমন্ত্রী
- জুয়েলারি দোকানে যাওয়ার আগে সাবধান: স্বর্ণের নতুন দাম কার্যকর
- বাজুসের নতুন দর! ২ লাখ ১৩ হাজারে মিলবে ১ ভরি সোনা
- রমজানে স্কুল খোলা নিয়ে হাইকোর্টের বড় রায়: বদলে গেল ছুটির পুরো ক্যালেন্ডার
- চাকরির টাকায় সংসার না চললে ছেড়ে দিন, দুর্নীতির কোনো ক্ষমা নেই: আইনমন্ত্রী
- প্রাথমিকে রোজার ছুটি নিয়ে নতুন তথ্য জানাল অধিদপ্তর
- অগ্নিমূল্য স্বর্ণের বাজার, ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়লো ২২১৬ টাকা
- বিশ্ববাজারের প্রভাব পড়ল দেশের স্বর্ণবাজারে: আবারও বাড়ল স্বর্ণের দাম
- রুপা স্থির, তবে কেন অস্থির শুধু সোনা
- এবার সোনার দামে রেকর্ড উত্থান
- কালিগঞ্জের ফতেপুরে দখলমুক্ত হল দুই দোকান, মালিক পরিবারের হাতে চাবি
- ভূমিকম্পে কেঁপে উঠল দেশের অংশবিশেষ
- ঢাকা-১৫ আসনে দাপুটে লিড ডা. শফিকুর রহমানের
- কালিগঞ্জে শতবর্ষী মাদ্রাসার জমি জোরপূর্বক বিক্রয়ের অভিযোগ, দখলের পায়তারা
- আজকের নামাজের সময়সূচি জানুন এক নজরে
- শিক্ষা মন্ত্রণালয়ের অভিভাবক হলেন এহসানুল হক মিলন








