যশোরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী নির্যাতনের অভিযোগ

যশোরে চাঁদা দাবি নিয়ে যুবদলের দুই নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর যুবদলের এক নম্বর ওয়ার্ড সভাপতি তারেক হোসেন চুন্নু এবং নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবসহ সহযোগীরা তিন লাখ টাকা চাঁদা না পেয়ে ওই নারীর বাড়িতে হামলা চালিয়ে নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছেন। এ সময় ওই নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী নারী রোববার (১০ আগস্ট) দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব ঘটনা জানান। তার বক্তব্য অনুযায়ী, সংসার চালানোর জন্য তিনি চারটি ইজিবাইক ভাড়া দেন। গত বছরের আগস্ট থেকে তারেক হোসেন চুন্নু নিয়মিত তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় গত ৪ আগস্ট বিকেলে তারেক হোসেন চুন্নু ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ বাড়িতে ঢুকে হামলা চালান। হামলার সময় তার শ্লীলতাহানি করা হয় এবং ঘর তল্লাশি করে ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তার ছেলে রাকিবকে মারধর করে আহত করা হয় এবং ১১ মাস বয়সী শিশু সন্তানের গলায় চাকু ধরে বাকি টাকা দাবি করা হয়। শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অনেক হামলাকারী পালিয়ে যায়।
স্থানীয়রা কয়েকজনকে হাতেনাতে ধরে রাখলেও পরবর্তীতে চুন্নুর নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন ফের বাড়িতে এসে মিথ্যা অপবাদ দিয়ে ঘটনাকে অন্য পথে প্রবাহিত করার চেষ্টা করেন। ভুক্তভোগী ওই নারী ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরে তিনি কোতোয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ প্রথমে অভিযোগ নিতে চাননি, পরে নিলেও কোনো কার্যকর ব্যবস্থা হয়নি। পরে সেনাবাহিনীর সহায়তায় তার মোবাইল ফিরিয়ে পায়। বর্তমানে নারী নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দোষীদের শাস্তি দাবি করেছেন।
অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ওই নারী অনৈতিক কাজে জড়িত থাকার কারণে পুলিশ তাকে আটক করেছিল, এরপর ক্ষুব্ধ হয়ে তিনি তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।
যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে দলের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, পদ ব্যবহারের মাধ্যমে কেউ অপকর্ম করলে কঠোর শাস্তি পাবে, যেই হোক না কেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
/আশিক
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে একাধিক লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা
আগামী তিন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ সময়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, যার মধ্যে কয়েকটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
চলতি নভেম্বর মাসের প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাসজুড়ে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই পূর্বাভাসে জানানো হয়েছে, নভেম্বর মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও সামগ্রিক তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ এই সময়ে বজায় থাকবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, আগামী জানুয়ারি মাস পর্যন্ত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে দেশে চার থেকে ছয়টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। এ সময়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্য থেকে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারি মাসে ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে, যার ফলে শীতের অনুভূতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
/আশিক
পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ, অচল শিল্পাঞ্চল
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে টানা চার দিন ধরে চলা শ্রমিক বিক্ষোভে স্থবির হয়ে পড়েছে ঢাকার সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। ভাঙচুর, সংঘর্ষ ও সড়ক অবরোধের আশঙ্কায় একের পর এক তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ নভেম্বর) আন্দোলনের চতুর্থ দিনে আশুলিয়ার বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, যার ফলে বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ সদস্য আহত হন। এদিন দুপুরের পর সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় এই অসন্তোষ আশুলিয়া ছাড়িয়ে সাভারের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। এর ফলে শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থা তৈরি হওয়ার পাশাপাশি সড়ক যোগাযোগও পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।
শ্রমিকদের ক্ষোভের মূল কারণ হিসেবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা এবং সন্তানদের লেখাপড়ার খরচ মেটানোর অক্ষমতাকে দায়ী করা হচ্ছে। ২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা করা হলেও বর্তমান বাজার পরিস্থিতিতে তা দিয়ে চলা অসম্ভব বলে দাবি তাদের। তবে আন্দোলনরত সাধারণ শ্রমিকরা স্পষ্ট জানিয়েছেন যে, তারা কোনো ভাঙচুর বা সহিংসতা চান না এবং তাদের যৌক্তিক আন্দোলনের সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল বা বহিরাগতরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
এই সহিংসতার নেতিবাচক প্রভাব পড়েছে সরাসরি কারখানার উৎপাদনে। গত সোমবার এক দিনেই ২৬৪টি কারখানায় ছুটি ঘোষণা করা হয় এবং মঙ্গলবার সকাল পৌনে ১১টার মধ্যে আরও অন্তত ৫৫টি কারখানায় উৎপাদন বন্ধ করে ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে অনন্ত গার্মেন্টস, ডেকো গার্মেন্টস, নিউ এইজ, আল-মুসলিম, সাদিয়া ফ্যাশন, নিট এশিয়া, হা-মীম ও শারমিন গ্রুপের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর কারখানাগুলোও রয়েছে।
পরিস্থিতি সামাল দিতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। অন্যদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান সতর্ক করে বলেছেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে, তাই আন্দোলনের নামে যারা শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা ও সহিংসতা ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/আশিক
অ্যাম্বুলেন্সে পাওয়া গেল ৬৭২ বোতল ভারতীয় সিরাপ

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা দাউদকান্দি উপজেলায় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা দুই যুবককে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম।
আটক দুজন হলেন- চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার মো. শহিদুল্লাহর ছেলে মো. নাহিদ (২৬) এবং মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরগোড়া এলাকার আবু জাফরের ছেলে আব্দুর রহিম মুন্না (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ভেতরে ২৮টি প্যাকেটে রাখা ৬৭২ বোতল সিরাপ পাওয়া যায়। অ্যাম্বুলেন্স ব্যবহার করে এসব সিরাপ ঢাকায় পাচারের চেষ্টা করা হচ্ছিল।
পুলিশের হিসাবে, উদ্ধার করা সিরাপের প্রতিটি বোতলের দাম আড়াই হাজার টাকা। সে হিসাবে ৬৭২ বোতল সিরাপের মোট বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা।
ওসি বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে ডেঙ্গু সচেতনতা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

রেজাউল মোস্তফা
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম, ২ নভেম্বর ২০২৬: জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস ২০২৬ উপলক্ষে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর যৌথ উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জনসাধারণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা এবং জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ সম্পর্কে সঠিক তথ্য নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচির প্রথম পর্বে সকাল ১০টা ৩০ মিনিটে কর্ণেলহাট বাজার এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়, বাজার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করা হয়। এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
দ্বিতীয় পর্বে সকাল ১১টা ৩০ মিনিটে নতুন মনছুরাবাদ আলহাজ্ব মোস্তফা হাকিম কেজি অ্যান্ড হাই স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মানবিক কাজে অংশগ্রহণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক সেলিম জাহাঙ্গীর, ক্যাব চান্দগাঁও থানার সভাপতি মোহাম্মদ জানে আলম এবং মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন। এ ছাড়া মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীগণ কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণ করেন।
বক্তারা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।
আয়োজকরা জানান, মানবিক মূল্যবোধ জাগ্রত করা, স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তোলা এবং ডেঙ্গুমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও ক্যাব ভবিষ্যতেও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
উত্তপ্ত সাজেকে সশস্ত্র দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ
সাজেক ভ্যালির নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় পাহাড়ি সংগঠনগুলোর মধ্যকার দ্বন্দ্ব এবং অবরোধ-পাল্টা অবরোধের উত্তেজনার মধ্যেই সশস্ত্র দুই পক্ষের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) বিকেলে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লাঙ্গলমারা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল পৌনে চারটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এবং প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যদের মধ্যে এই গোলাগুলি হয়। এর আগে গত শনিবারও সাজেকের কলাবুনিয়া এলাকায় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছিল। তবে পরপর দুদিন ধরে চলা এই গোলাগুলির ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং দুই সংগঠনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন গোলাগুলির সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে সাজেক সড়কে চলমান উত্তেজনার মধ্যেই সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রোববার সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিল করা হয়েছিল। তবে সাজেক সড়ক এক দিনের জন্য না খুলে স্থায়ীভাবে উন্মুক্ত করে দেওয়ার দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকরা ধর্মঘট পালন করায় খাগড়াছড়ির সঙ্গে সাজেকের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। একই সঙ্গে যানবাহনের চালক ও শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতেও কর্মবিরতি পালন করেছেন। যানবাহন চলাচল না করায় স্থানীয় সাধারণ মানুষ এবং কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন। সাজেক এলাকার জুমচাষ ও কৃষিকাজের উৎপাদিত কলা ও পেঁপেসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহন করা সম্ভব না হওয়ায় তা খেতেই পেকে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।
/আশিক
সারাদেশে তিন দিন গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ থাকবে
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে টানা তিন দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এই সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে এবং সারা দেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
আজ রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ থাকবে।
দৈনিক সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট কমে যাওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে রান্নাবান্না ও শিল্প কারখানায় গ্যাসের চাপ কমে ভোগান্তি তৈরি হতে পারে। পেট্রোবাংলা জানিয়েছে, বিগত বছরের ডিসেম্বরেও একইভাবে টার্মিনালটির অনুরূপ রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়েছিল। এই সাময়িক অসুবিধার জন্য দেশের সাধারণ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।
/আশিক
জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
ময়মনসিংহের নান্দাইলে জুমার খুতবায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ আখ্যা দেওয়ার জেরে এক মসজিদের খতিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত ওই খতিবের নাম মাওলানা মোজাহিদুল ইসলাম। তিনি নান্দাইল পৌরসভার বেতাল মহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২৩ অক্টোবর জুমার খুতবায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
জানা গেছে, গত ২৩ অক্টোবর জুমার নামাজের আগের বয়ানে খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস এবং সে বিষয়ে ইসলামের অবস্থান নিয়ে আলোচনা করেন। একপর্যায়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রসঙ্গ টেনে তার মেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে উল্লেখ করেন। এই বক্তব্যের জেরে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন বলে জানান ওই খতিব। এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। খতিব মাওলানা মোজাহিদুল ইসলামের দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত মসজিদ কমিটির সভাপতি তাকে অপসারিত করেছেন। অন্যদিকে, ঘটনাটি গণমাধ্যমের মাধ্যমে জানার পর ভারপ্রাপ্ত নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল হক তারেক স্থানীয় থানাকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
/আশিক
কালিয়াকৈর থানার ওসির হস্তক্ষেপে স্বাভাবিক হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
এর আগে দুপুর আড়াইটার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে আন্দোলন চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। শত শত শ্রমিক রাস্তায় নেমে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি একপর্যায়ে সহিংস রূপ নেয়; বিক্ষোভকারীদের একাংশ মহাসড়কে আগুন জ্বালিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এই অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর থেকে বোর্ডঘর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে শত শত যানবাহন আটকা পড়ে নারী, শিশু ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। উত্তেজনাকর পরিস্থিতির কারণে আশপাশের অন্তত ১৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকদের যুক্তি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দামের বাজারে বর্তমান আয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ায় তারা এই আন্দোলনে নেমেছেন।
পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টা ও শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি শান্ত হয় এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।
/আশিক
ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা জারি: মানতে হবে যেসব কড়া শর্ত
ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-রিকশার চলাচল কঠোর শৃঙ্খলার মধ্যে আনতে একটি নতুন বিধিমালা জারি করেছে সরকার। ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ নামের এই প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা হয় এবং এটি অবিলম্বে কার্যকর হয়েছে। নতুন এই বিধিমালার অধীনে প্রতিটি সিটি করপোরেশন নিজ নিজ ট্রাফিক বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষে ই-রিকশার সুনির্দিষ্ট সংখ্যা এবং নির্দিষ্ট জোন বা রুট নির্ধারণ করবে।
নতুন নিয়মের আওতায় যেকোনো ই-রিকশা সড়কে চলাচলের জন্য সরকারের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর এবং একজন ব্যক্তি নিজ জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সব সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন পাওয়ার যোগ্য হবেন। তবে এক সিটিতে নিবন্ধিত যান অন্য সিটিতে বাণিজ্যিকভাবে চালানো যাবে না। নিবন্ধনের জন্য দুই যাত্রীক্ষমতার যানের ফি ৮ হাজার টাকা (বার্ষিক নবায়ন ৪ হাজার) এবং চার যাত্রীক্ষমতার যানের ফি ১০ হাজার টাকা (বার্ষিক নবায়ন ৫ হাজার) নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ফিটনেস সনদের ফি ১ হাজার টাকা এবং প্রতিটি যানের অর্থনৈতিক আয়ুষ্কাল সর্বোচ্চ ১২ বছর নির্ধারণ করা হয়েছে। আবেদন যাচাই-বাছাই করে ৩০ কার্যদিবসের মধ্যে কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নম্বর প্লেট ও ব্লু-বুক প্রদান করা হবে। বুয়েটের প্রযুক্তিগত মানদণ্ড অনুসরণ করে বর্তমানে চলাচলকারী পুরোনো ই-রিকশাগুলোকেও এই অনুমোদনের আওতায় আসতে হবে।
নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ কিলোমিটার। তবে হাসপাতাল, স্কুল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় তা সর্বোচ্চ ১৫ কিলোমিটারে সীমিত রাখতে হবে এবং প্রতিটি যানে স্পিডোমিটার বা ওডোমিটার থাকতে হবে। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস করিডোর, প্রশাসনের নিষিদ্ধ সড়ক এবং ফুটপাতে এসব যান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। চালকদের কঠোরভাবে বাম লেন মেনে চলতে হবে এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার বা নিয়মবহির্ভূত ওভারটেকিং করা যাবে না। এছাড়া আকারভেদে সর্বোচ্চ দুই বা চারজন যাত্রী বহন করা যাবে, যেখানে বাণিজ্যিক কোনো ভারী মালামাল পরিবহন করা নিষিদ্ধ এবং ৪০ ডেসিবেলের বেশি তীব্রতার হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
পরিবেশ রক্ষা ও চার্জিং ব্যবস্থাপনার ক্ষেত্রেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদিত গ্যারেজ বা লাইসেন্সপ্রাপ্ত চার্জিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও ব্যাটারি চার্জ দেওয়া যাবে না এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুরোনো বা অকার্যকর ব্যাটারি যত্রতত্র ফেলা বা পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ব্যাটারি ভাঙা বা গলানো যাবে না। নিবন্ধন ছাড়া গাড়ি চালানো, অতিরিক্ত গতি, নিষিদ্ধ সড়কে চলাচল, সিগন্যাল অমান্য বা দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার মতো অপরাধের বিরুদ্ধে ট্রাফিক বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যৌথভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
/আশিক
পাঠকের মতামত:
- রাজস্ব আদায়, মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সংসদে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
- নিজের অর্থ খরচ না করেই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ নিয়ে নতুন অধ্যাদেশ জারি
- কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠক
- শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের নতুন উদ্যোগ
- আবহাওয়া অধিদপ্তর জানাল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
- ঘরে বসেই যেভাবে সম্পন্ন করবেন ই-পাসপোর্টের অনলাইন আবেদন
- ইরানে যৌথ হামলার আশঙ্কায় তুরস্কের কঠোর সতর্কবার্তা
- চিকিৎসাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী
- মনুমেন্তাল স্টেডিয়ামে ফিরতে পারেন লিওনেল মেসি
- ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ায় পাল্টাপাল্টি হামলা শুরু
- জাতীয় সংসদে সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি জামায়াত সংসদ সদস্যের
- শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা
- আমি ধার্মিক, তাত্ত্বিকভাবে আমার স্বর্গেই যাওয়া উচিত: ট্রাম্প
- চীনা ব্যবসায়ীর সঙ্গে জড়িয়ে এনভিডিয়া প্রধানের গোপন কেলেঙ্কারি
- গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: স্পিকার
- শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র হওয়ায় ভাগ্য খুলল বাংলাদেশের
- সরকারি সেবা প্রদানে হয়রানি বন্ধের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- নারীঘটিত অডিও ফাঁসের দাবি নিয়ে মুখ খুললেন মুফতি আমির হামজা
- তাওহিদ হৃদয়ের বিশ্বাস, শেষ দিনে ৩৫০ রান তাড়া করা সম্ভব
- কোন কোন দিনে থাকছে ২০২৭ সালের সাধারণ ও নির্বাহী ছুটি
- ইসরায়েলে সরকার গঠন নিয়ে তীব্র রাজনৈতিক টানাপোড়েন
- দেশত্যাগী পরাজিতদের ফেরার সম্ভাবনা নেই: প্রতিমন্ত্রী
- এশিয়ার কয়েকটি দেশে শুরু হলো টিকটকের ই-কমার্স যাত্রা
- এমএলএসের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন মেসি
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন পাঁচ হিজাব পরিহিত মুসলিম নারী
- প্রথাগত কূটনীতিতে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়: শামা ওবায়েদ
- ২০২৯ সালের লোকসভা নির্বাচনেই মোদি সরকারের পতন হবে: অভিজিৎ দীপকে
- জয়ের জন্য পাহাড়সম লক্ষ্য তাড়া করার চ্যালেঞ্জে বাংলাদেশ
- রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যাংকিং খাতের উদ্যোগ
- বয়কটের ঘোষণার পর চিত্রনায়িকা পরীমনির বিতর্কিত ফেসবুক পোস্ট
- হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে একাধিক তেল ট্যাংকারে আগুন: আইআরজিসি
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের তেল ও গ্যাস খাতের করুণ চিত্র
- ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে তীব্র রাজনৈতিক অচলাবস্থা
- জামায়াতের ক্ষমতার লোভে ভেঙে গেছে ইসলামি দলগুলোর ঐক্য: চরমোনাই পীর
- ডিসেম্বরে কোনো অপশক্তির দেশে ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম
- ট্রাম্পের ছায়া থেকে বেরিয়ে নিজের রাজনৈতিক ভিত্তি শক্ত করছেন জেডি ভ্যান্স
- কিয়েভ ও আশপাশের অঞ্চলে রাশিয়ার রাতভর ব্যাপক বিমান হামলা
- রণবীরের মুখে অবসরের ইঙ্গিত, হতবাক ভক্ত ও সিনেমাপাড়া
- পুরুষের দেহে টেস্টোস্টেরন অতিরিক্ত বেড়ে গেলে যেসব স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়
- বিএনপি হলো একটি ‘ফেইলড আওয়ামী লীগ’: হাসনাত আব্দুল্লাহ
- বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব
- হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণের পর ইরানের নৌবাহিনীর কঠোর হুঁশিয়ারি
- ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
- টেস্টে ইতিহাস গড়ে তাওহীদ হৃদয়ের নতুন রেকর্ড
- ট্রাম্প প্রশাসন ছাড়ার কথা ভাবছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
- বিদেশি নির্ভরতা ছাড়াই আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তিতে বিপ্লব ইরানের
- রক্ষণাবেক্ষণ শেষে স্বাভাবিক হলো দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি
- বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব নিয়ে বড় বার্তা
- লাখো নেতাকর্মীর উপস্থিতিতে রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য র্যালি
- ‘মার্কিন আধিপত্যের পতন আসন্ন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না’: খামেনির কঠোর বার্তা
- ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা বাংলাদেশের
- বাংলাদেশের পরিস্থিতি ও শ্রমিক বিক্ষোভের ওপর ভারত নজর রাখছে: রণধীর জয়সওয়াল
- ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য এল নতুন ও জরুরি নির্দেশনা
- ৯ মাসের ব্যবধানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭১৯ টাকা
- ট্রাম্পের জন্য বড় ধাক্কা, মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা: বদলে যাচ্ছে মার্কিন রাজনীতির সমীকরণ
- সাফ চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা, ইরানের দ্বীপে মার্কিন হামলা: বড় যুদ্ধের পূর্বাভাস?
- টয়লেটে ফোন ব্যবহার: ডেকে আনছেন কোন স্বাস্থ্যঝুঁকি?
- আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে একাধিক লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা
- শীতে কি সত্যিই ফ্রিজের তাপমাত্রা কমানো উচিত?
- মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা, পুতিনকে ফোন ইরানের নিরাপত্তাপ্রধানের: কী বার্তা দিল মস্কো?
- তেলের বাজার চাঙ্গা হতেই বড় ধাক্কা খেলো মূল্যবান ধাতু স্বর্ণের বাজার
- ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের করে তোলার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
- অ্যাম্বুলেন্সে পাওয়া গেল ৬৭২ বোতল ভারতীয় সিরাপ
- ‘ভুল করলে নতুন যুদ্ধক্ষেত্র দেখবে যুক্তরাষ্ট্র’: ইরানের কড়া হুঁশিয়ারি








