রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা

রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬ বিভিন্ন সরকারি দপ্তর, মন্ত্রণালয় এবং উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্মসূচি রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ দিনভর ব্যস্ত থাকবেন উপদেষ্টাগণ।
খাদ্য ও ভূমি উপদেষ্টার কর্মসূচি আজ সকাল ১১টায় সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত থাকবেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি সেখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার কর্মসূচি সকাল ১১টা ৩০ মিনিটে প্রবাসী কল্যাণ ভবনে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল সেখানে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি একই সময়ে অর্থাৎ সকাল ১১টা ৩০ মিনিটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। উপদেষ্টা ফরিদা আখতার অন্তর্বর্তী সরকারের সময়কালে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং উল্লেখযোগ্য অর্জনগুলো নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
ধর্ম উপদেষ্টার কর্মসূচি দুপুর ১২টা ৩০ মিনিটে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ‘ধর্ম বিষয়ক মন্ত্রণালয়’ শীর্ষক একটি প্রতিবেদন উপস্থাপন করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের গত দেড় বছরের কর্মকাণ্ড তুলে ধরবেন।
জ্বালানি উপদেষ্টার কর্মসূচি বিকেল ৩টায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি সরকারের এই মেয়াদে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং বিভিন্ন সাফল্য নিয়ে বিস্তারিত প্রেস ব্রিফিং করবেন।
কুমিল্লা শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
১০০ শয্যাবিশিষ্ট কুমিল্লা শিশু হাসপাতালসহ বন্ধ থাকা ছয়টি হাসপাতাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার এই নির্দেশনার ব্যাপারে জানা যায়।গত ১২ এপ্রিল গণমাধ্যমে প্রকাশিত '৩২০ কোটি টাকা খরচে ৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে' এমন একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়- রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক ৬টি হাসপাতাল ভবন নির্মাণ হলেও বছরের পর বছর তা অব্যবহৃত পড়ে আছে।
এমন খবর পড়ার পর প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এই অব্যবহৃত ৬টি হাসপাতাল পরিদর্শন করে দ্রæত চালু করার তাৎক্ষণিক নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামী ২ জুন নির্দেশনা বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে সার্বিক প্রতিবেদন পেশ করতে বলেছেন তিনি।জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের বেলতলী এলাকায় ৩৬ কোটি টাকার কুমিল্লা শিশু হাসপাতালের ভবন পড়ে আছে। সেখানে কোনো ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। অযত্ন অবহেলায় হাসপাতালটি পড়ে আছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে হাসপাতালটি চালু করতে হবে। কুমিল্লা বড় জেলা। এখানে জনসংখ্যা ও ঘনবসতি বেশি। রোগীর চাপও বেশি।
জানা গেছে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের শয্যা ৪০টি। বিপরীতে প্রতিদিনই চার থেকে পাঁচ গুণ বেশি রোগী ভর্তি থাকে। রোগীর চাপ সামাল দিতে নির্মাণ করা হয় ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতাল; কিন্তু ১০ মাস আগে নির্মাণ শেষ হলেও এখনো চালু হয়নি। এমনকি কোনো দপ্তর ভবনটি বুঝেও নেয়নি।
কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালে নির্মাণকাজ শুরু হয়। সময় বাড়ানোর পর ২০২৪ সালের জুনে কাজ শেষ করে মেসার্স এম এন হুদা কনস্ট্রাকশন লিমিটেড।
কুমিল্লার সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ বলেন, হাসপাতালের জন্য এখনো জনবল ঠিক হয়নি। আসবাব ও যন্ত্রপাতি কিছুই আসেনি। এ অবস্থায় এটি বুঝে নিলেও ফেলে রাখতে হবে। তিনি বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।’আসবাব ও সরঞ্জামের বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের বলেন, নির্মাণকাজের সঙ্গে আসবাব বা সরঞ্জাম ধরা নেই। সেগুলোর জন্য আলাদা দরপত্র হবে পরবর্তী সময়ে।
মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় এই হাসপাতাল চালু হলে শুধু কুমিল্লা নয়, আশপাশের জেলাগুলোর মানুষও উপকৃত হবেন বলে মনে করেন সচেতন নাগরিক কমিটি (সনাক), কুমিল্লার সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায়।
তিনি বলেন, কর্তৃপক্ষ আন্তরিক হলে অনেক আগেই হাসপাতালটির কার্যক্রম শুরু হতে পারত; কিন্তু এখনো হাসপাতালটি হস্তান্তর না হওয়া দুঃখজনক। বর্তমানে হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে হাসপাতালটি চালু করা দরকার।
আজ সোমবার: ঢাকার যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে
রাজধানীবাসীর প্রাত্যহিক জীবনের একটি বড় অংশ জুড়ে থাকে কেনাকাটা। তবে সপ্তাহের প্রতিটি দিন সব এলাকার মার্কেট খোলা থাকে না। সোমবার ঢাকার বিশাল একটি অংশে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকে। তাই ঘর থেকে বের হওয়ার আগে জেনে নিন আজ কোন কোন এলাকার মার্কেটগুলো বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট
রাজধানীর আগারগাঁও, তালতলা ও শেরেবাংলা নগর এলাকার সব মার্কেট সোমবার বন্ধ থাকে। এছাড়া মিরপুর অঞ্চলের বড় একটি অংশ যেমন—শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ এবং ১৪ নম্বর এলাকার দোকানপাট বন্ধ থাকবে। একই সঙ্গে ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বাসিন্দারাও আজ কেনাকাটার পরিকল্পনা এড়িয়ে চলতে পারেন।
অন্যদিকে গুলশান-১ ও ২, বনানী, নাখালপাড়া ও মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন বাণিজ্যিক এলাকা আজ বন্ধ থাকবে। রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা এবং কমলাপুরের আংশিক এলাকার মার্কেটগুলো সোমবার সাপ্তাহিক ছুটি পালন করে। এছাড়া যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার বাজারগুলোও আজ খুলবে না।
বন্ধ থাকবে যেসব শপিং মল ও বাজার
নির্দিষ্ট কিছু জনপ্রিয় মার্কেটের মধ্যে রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট ও রামপুরা সুপার মার্কেট আজ বন্ধ থাকবে। মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট ও কমলাপুর স্টেডিয়াম মার্কেটেও আজ কেনাকাটা করা যাবে না। এছাড়া গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট আজ বন্ধ থাকবে।
/আশিক
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য আজ সোমবার (১১ মে) ঢাকা ও রাজশাহীর বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগগুলো থেকে জানানো হয়েছে যে, গ্রাহকদের উন্নত ও স্থিতিশীল সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুভাঢ্যা জোনাল অফিসের অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ ফিডারে সংস্কার কাজ চলবে। এর ফলে হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী, নোমানিয়া মাদ্রাসা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে এই লাইনে লোড অনেক বেশি থাকায় নতুন ফিডার নির্মাণ করা হচ্ছে, যা ভবিষ্যতে সিস্টেম লস কমাতে সাহায্য করবে।
রাজশাহীর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এর ফলে রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর আওতাধীন রাবি স্টেশন ফিডারের অধীন এলাকাগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আক্রান্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া।
সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে উভয় কর্তৃপক্ষ।
/আশিক
রাজধানীতে আজ কোথায় কী: একনজরে সোমবারের প্রধান কর্মসূচিগুলো
আজ সোমবার (১১ মে) রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ও ইভেন্টের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজকের প্রধান আয়োজনগুলোর মধ্যে রয়েছে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন প্রকাশ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বৃত্তি প্রদান এবং অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী আলোচনা।
বেলা ১১টায় মহাখালীর ব্র্যাক সেন্টারে একটি বিশেষ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে গত বছরের কার্যক্রমের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে কথা বলবেন।
দুপুর ১২টায় গুলশান-২ নম্বর এলাকায় অবস্থিত নগর ভবনের লেভেল-৬ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডিএনসিসির ‘শিক্ষা ও মেধাবী বৃত্তি নীতিমালা-২০১৭’ অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘সোনার বাংলা নীতি আলোচনা’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা’। এই গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভায় দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও তা উত্তরণের কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
/আশিক
কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়ক নির্মাণকাজের উদ্বোধন

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর এলাকায় আতিয়ার সরদারের বাড়ি হতে বেজুয়া ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৮০০ মিটার কার্পেটিং সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ এ সড়কের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এসময় তিনি বলেন,“গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব নয়। দীর্ঘদিন ধরে এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। কার্পেটিং কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত সহজ হবে এবং শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। জনগণের কল্যাণে উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস, ইউপি সদস্য জাহিদ আলম, প্রাক্তন ইউপি সদস্য আবু হানিফ, ইউপি সদস্যা পূর্ণিমা রানী মন্ডল, ঠিকাদার আসাদুর রহমান আসাদ, ০৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান মুজি, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ০৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসী আশাবাদী হয়ে উঠেছেন।তারা আরও বলেন, সড়কটির কার্পেটিং কাজ সম্পন্ন হলে স্থানীয় যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি এলাকার শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।
কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনি: তিনজনের মৃত্যু, পুড়ল পিকআপ
গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে জনরোষের শিকার হয়ে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এই গণপিটুনির ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেয়। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চোর চক্র পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হানা দেয়। চোররা গরু নিয়ে পালানোর চেষ্টা করলে বাড়ির মালিক টের পেয়ে চিৎকার শুরু করেন। তার ডাকে মুহূর্তের মধ্যে গ্রামবাসী জড়ো হয়ে চোরদের ধাওয়া দেয়। একপর্যায়ে চক্রের তিন সদস্যকে দেশীয় অস্ত্র ও তালা কাটার সরঞ্জামসহ ধরে ফেলে জনতা। সেখানেই তাদের ওপর গণপিটুনি চালানো হয় এবং তাদের ব্যবহৃত পিকআপটি পুড়িয়ে দেওয়া হয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
/আশিক
জেনে নিন রাজধানীর আজকের উল্লেখযোগ্য কর্মসূচির সূচি
সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা এবং রাজনৈতিক সংগঠনগুলোর নানামুখী কর্মসূচিতে আজ মুখর থাকবে রাজধানী। বৃহস্পতিবার (৭ মে) উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে নৌ-নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন এবং এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রম অন্যতম। দিনের শুরুতেই দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ সূচি
নৌ-নিরাপত্তা সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন
সকাল ১০টায় রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে নৌ-নিরাপত্তা সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে নৌপরিবহন অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। দেশের নৌ-যোগাযোগ নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে এই কর্মসূচিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসির লার্ভা জরিপ
বর্ষা মৌসুমের আগেই এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সকাল ১০টায় নগর ভবন অডিটোরিয়ামে প্রাক-বর্ষা এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জনগুরুত্বপূর্ণ কার্যক্রমের সূচনা করবেন।
/আশিক
রোববার ঢাকার কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ? জেনে নিন তালিকা
ঢাকার তীব্র যানজট ঠেলে নির্দিষ্ট কোনো গন্তব্যে গিয়ে যদি দেখা যায় মার্কেট বা দোকানপাট বন্ধ, তবে ভোগান্তির শেষ থাকে না। সময়ের অপচয় রোধে ঘর থেকে বের হওয়ার আগেই জেনে নেওয়া জরুরি আজ রোববার (১০ মে) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও বিপণিবিতানগুলো সাপ্তাহিক বন্ধ থাকবে।
রোববার যেসব এলাকার দোকানপাট বন্ধ
মিরপুর ও গুলশান সংলগ্ন বিশাল একটি অংশ আজ বন্ধের আওতায় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী এবং মিরপুর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর এলাকা। এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী (বাণিজ্যিক অঞ্চলসহ), নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী এবং তেজগাঁও শিল্প অঞ্চল ও ওল্ড এয়ারপোর্ট এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
একই সঙ্গে গুলশান-১ ও ২, বনানী, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল অঞ্চল, রামপুরা, বনশ্রী, খিলগাঁও এবং গোড়ান এলাকার মার্কেটগুলোও আজ বন্ধ। রাজধানীর দক্ষিণ ও পূর্বাংশের মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশসহ শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ এলাকার দোকানপাট সাপ্তাহিক ছুটিতে থাকবে।
বন্ধ থাকবে যেসব মার্কেট
কম্পিউটার বা গ্যাজেট কেনার পরিকল্পনা থাকলে আজ বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি) এড়িয়ে চলতে হবে। এছাড়া পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার ও রজনীগন্ধা মার্কেট আজ বন্ধ থাকবে। গুলশান ও বনানী এলাকার ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২) এবং গুলশান পিংক সিটি আজ খুলবে না।
পূর্বাঞ্চলের মার্কেটগুলোর মধ্যে মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট এবং তালতলা সিটি করপোরেশন মার্কেট বন্ধ থাকবে। এছাড়া কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেটেও আজ সাপ্তাহিক ছুটি।
/আশিক
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
রাজশাহীর বেশ কিছু এলাকায় আজ রোববার (১০ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তন করা হবে। এই উন্নয়নমূলক কাজের জন্যই সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড় এলাকায় এই ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ২টার পর কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হবে বলে নেসকোর পক্ষ থেকে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
/আশিক
পাঠকের মতামত:
- বিশ্বের ২০% জ্বালানি এখন ইরানের কবজায়? হরমুজ প্রণালি নিয়ে নতুন ‘যুদ্ধ’ শুরু
- অন্যায় আদেশে ‘না’ বলা শিখতে হবে পুলিশকে: হাসনাত আবদুল্লাহ
- হামে মৃত্যুর মিছিলে শিশুদের সংখ্যাই বেশি! স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
- মার্কিন প্রস্তাব অযৌক্তিক, ট্রাম্পের জবাব অগ্রহণযোগ্য: ইরান
- কুমিল্লা শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ
- গুণগত মান বজায় রেখে দেশে নতুন বিশ্ববিদ্যালয় চালু করার প্রক্রিয়া চলছে: শিক্ষামন্ত্রী
- অপরাধ দমনে জাতিসংঘের মানদণ্ড অনুসরণ করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- গোপন ফাইল অবমুক্ত করল মার্কিন যুদ্ধ বিভাগ: এলিয়েনরা কি সত্যিই আছে?
- আলোচনা মানে আত্মসমর্পণ নয়, জাতীয় স্বার্থ রক্ষার লড়াই: পেজেশকিয়ান
- গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ অসাংবিধানিক: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- বেইজিংয়ে ট্রাম্প-শি মেগা বৈঠক: আলোচনায় প্রাধান্য পাচ্ছে যেসব ইস্যু
- ধাপে ধাপে কার্যকর হচ্ছে নতুন পে স্কেল, বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ
- যুদ্ধবিরতির মাঝেই রণক্ষেত্র লেবানন: হিজবুল্লাহর পাল্টা আক্রমণে বিপর্যস্ত ইসরায়েল
- আজ সোমবার: ঢাকার যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে
- উপকূলীয় ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে সতর্কতা
- বাজুসের নতুন ঘোষণা: সোমবারও রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
- আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- রাজধানীতে আজ কোথায় কী: একনজরে সোমবারের প্রধান কর্মসূচিগুলো
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- নেতানিয়াহুর পদত্যাগ ও যুদ্ধ বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব
- পদ্মা ব্যারেজ নির্মাণে কাজ করছে সরকার: পানিসম্পদমন্ত্রী
- বিশ্বজুড়ে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে লঘুচাপ: প্রভাব পড়বে সারা দেশের আবহাওয়ায়
- আইসিসি-তে জোট বাঁধছে বাংলাদেশ ও পাকিস্তান: ভারতীয় গণমাধ্যমের খবর
- মধ্যপ্রাচ্যে কি তবে শান্তির সুবাতাস? ওয়াশিংটনে বার্তা পাঠাল ইরান
- হামে আরও ১১ শিশুর মৃ'ত্যু: ভয়াবহ রূপ নিচ্ছে প্রাদুর্ভাব
- কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়ক নির্মাণকাজের উদ্বোধন
- শিকড় ভুলে যাওয়ার দিন নয় আজ: অস্তিত্বের টানে ফিরে আসুক ভালোবাসা
- ইরানি সামরিক কমান্ডারের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক: এল নতুন নির্দেশনা
- জনগণের একটি টাকাও স্পর্শ করব না: থালাপতি বিজয়
- যেখানে পাবে সোজা গুলি করবে: শেখ হাসিনার নির্দেশনার প্রমাণ পেল ট্রাইব্যুনাল
- আজ রাতেই দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন এনসিপি মুখপাত্র
- পুলিশিং কার্যক্রম গতিশীল করতে একগুচ্ছ নতুন সুযোগ-সুবিধার ঘোষণা
- ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী শেখ রবিউল আলম
- ১০ মে: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ১০ মে: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ মে: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- সোনার বাজারে নতুন উল্লম্ফন
- নীরব ঘাতক কিডনি রোগ: যেসব লক্ষণ অবহেলা করলে পস্তাতে হতে পারে
- অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
- প্রথম সেশনে দাপুটে বোলিংয়ে পাকিস্তানের ওপর নিয়ন্ত্রণ বাংলাদেশের
- পুলিশকে আর ফ্যাসিবাদীদের হাতিয়ার হতে দেব না: প্রধানমন্ত্রী তারেক রহমান
- ইউক্রেন যুদ্ধ শেষের দিকে: বিজয় দিবসের কুচকাওয়াজে পুতিনের বড় ঘোষণা
- কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনি: তিনজনের মৃত্যু, পুড়ল পিকআপ
- তামিলনাড়ুতে ‘থালাপতি’ যুগের সূচনা: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়
- জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে সতর্কতা জারি
- স্বর্ণের দামে লাগামহীন ঊর্ধ্বগতি: আবারও ভরিতে বাড়ল বড় অঙ্কের টাকা
- জেনে নিন রাজধানীর আজকের উল্লেখযোগ্য কর্মসূচির সূচি
- কেন বাড়ছে সোনার দাম? রেকর্ড উচ্চতায় দাঁড়িয়ে দেশের জুয়েলারি বাজার
- কালিগঞ্জে বসতবাড়ির যাতায়াত পথ বন্ধ: এক বছরেরও বেশি সময় ধরে চরম ভোগান্তিতে পরিবার
- বিধানসভা নির্বাচনে বিজেপির ইতিহাস: মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম চূড়ান্ত
- ৬ জেলায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত: ৮০ কিমি বেগে আঘাত হানতে পারে ঝড়
- তামিলনাড়ুতে ‘থালাপতি’ যুগের সূচনা: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়
- কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়ক নির্মাণকাজের উদ্বোধন
- জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি প্রকাশ
- আজকের পাঁচ ওয়াক্ত নামাজের পূর্ণ সময়সূচি
- দেশের ইতিহাসে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- আজ রাতে আকাশের খেলা: হ্যালির ধূমকেতুর ছোঁয়ায় দেখা মিলবে উল্কাবৃষ্টির!
- ৬ মে: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- ২৭ না কি ২৮ মে? কোরবানির ঈদ নিয়ে যা জানাল বিভিন্ন দেশের আবহাওয়া দপ্তর
- জুমার ৫ আমল বদলে দিতে পারে পুরো সপ্তাহ








