কালিগঞ্জে ধানের শীষের জনসমুদ্র: সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীনের হুঙ্কার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৮ ২০:৩৮:৩৫
কালিগঞ্জে ধানের শীষের জনসমুদ্র: সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীনের হুঙ্কার
কালিগঞ্জে বিএনপির উদ্যোগে ধানের শীষের নির্বাচনী জনসভা:বিজয়ের প্রত্যয় কাজী আলাউদ্দীনের/ছবি : শিমুল হোসেন

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী জোয়ার আরও বেগবান করতে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী পার্ক ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের যৌথ সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মনিরুল ইসলাম মনু, সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বাপ্পি, যুক্তরাজ্য প্রবাসী যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শেখ নাসির উদ্দিন,কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম ও জি এম রবিউল্লাহ বাহার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন,আসন্ন ১২ তারিখের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনগণের রায়ে বিএনপি ও তারেক রহমান বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। তিনি বলেন, "বিভ্রান্ত হবেন না। সকাল সকাল উঠে ধানের শীষে ভোট দিয়ে আমাদের বিজয় নিশ্চিত করুন। যত দিন যাচ্ছে ধানের শীষের জোয়ার ততই বাড়ছে।তিনি আরও বলেন, বিগত দিনে আশাশুনি ও কালিগঞ্জের উন্নয়নে তিনি যে ভূমিকা রেখেছেন, পুনরায় নির্বাচিত হলে সেই উন্নয়নের ধারাবাহিকতা আরও গতিশীল করবেন। একই সঙ্গে চাঁদাবাজি,দখলবাজি ও লুটতরাজের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন।

প্রধান বক্তা ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল তার বক্তব্যে বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান পরিবর্তন করা হবে। তিনি বলেন,“ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও চিকিৎসা কার্ড পৌঁছে দেওয়া হবে। নাগরিক সেবা পেতে আর কারও দ্বারে দ্বারে ঘুরতে হবে না।জনসভায় নেতাকর্মীদের স্লোগান ও বিপুল জনসমাগমে পুরো সোহরাওয়ার্দী পার্ক জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, জনগণের ঐক্যবদ্ধ সমর্থনে আসন্ন নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।


চট্টগ্রাম বন্দর পুরো অচল! ৮ হাজার কোটি টাকার পণ্য নিয়ে চরম অনিশ্চয়তা 

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১০:০০:৫১
চট্টগ্রাম বন্দর পুরো অচল! ৮ হাজার কোটি টাকার পণ্য নিয়ে চরম অনিশ্চয়তা 
ছবি : সংগৃহীত

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে গত এক সপ্তাহ ধরে চলা অচলাবস্থা নিরসনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স (ইউরোচ্যাম বাংলাদেশ)। আজ রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে নতুন করে ‘লাগাতার ধর্মঘট’ শুরু হওয়ায় এই সংকট আরও ঘনীভূত হয়েছে। ইউরোচ্যাম জানিয়েছে, বন্দরের এই অচল পরিস্থিতির কারণে প্রায় ১৩ হাজার কনটেইনারে ৬৬০ মিলিয়ন ডলার বা প্রায় আট হাজার কোটি টাকার রপ্তানি পণ্য আটকে আছে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-কে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করছে ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসে দুদিন কর্মবিরতি স্থগিত থাকলেও, দাবি পূরণ না হওয়ায় আজ সকাল ৮টা থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। এবারের ধর্মঘটে বন্দরের ভেতরে কাজ বন্ধ থাকার পাশাপাশি বহির্নোঙরে পণ্য খালাসও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

ইউরোচ্যাম বাংলাদেশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বন্দরের এই স্থবিরতার কারণে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বাংলাদেশের ওপর আস্থা কমছে। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে না পারায় রপ্তানিসূচি ভেঙে পড়ছে এবং লজিস্টিক খরচ বহুগুণ বেড়ে যাচ্ছে। উল্লেখ্য, দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯০ শতাংশই পরিচালিত হয় এই বন্দরের মাধ্যমে। স্বাভাবিক সময়ে প্রতিদিন এখান দিয়ে ২,০০০ থেকে ২,৫০০ কনটেইনার রপ্তানি হয়, যা এখন প্রায় শূন্যের কোঠায়।

ব্যবসায়ী সংগঠনগুলো জানিয়েছে, বর্তমানে ১১৯টি জাহাজ বহির্নোঙরে আটকা পড়ে আছে, যার মধ্যে ২৭টি কনটেইনারবাহী এবং ২২টি খাদ্যপণ্যবাহী জাহাজ। আসন্ন রমজান ও জাতীয় নির্বাচনের আগে পণ্য খালাস বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দর কর্তৃপক্ষ আজ সকালে আন্দোলনকারী নেতাদের বৈঠকে ডাকলেও সংকটের স্থায়ী সমাধান এখনো মেলেনি।


আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৮ ০৯:৩০:২৭
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
ছবি : সংগৃহীত

রাজশাহী মহানগরীর বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার স্বার্থে আজ রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় টানা প্রায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। মূলত বৈদ্যুতিক লাইনের ওপর ঝুলে থাকা গাছপালার ডালপালা কাটার উদ্দেশ্যে এই সাময়িক শাটডাউন ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১/০.৪ কেভি বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তন ও লাইন পরিষ্কার রাখার জন্য আজ সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

রাজশাহী নগরীর পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া ও মহলদার পাড়া এলাকায় আজ দিনের শুরুতে বিদ্যুৎ থাকবে না। এছাড়া শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, দেবেশিংপাড়া আমবাগান, ভদ্রা ও উপর-ভদ্রা এলাকাতেও এই শাটডাউন কার্যকর হবে। তালিকায় আরও রয়েছে শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুরমোড় এবং মুন্নাফের মোড়সহ এর আশেপাশের বিস্তীর্ণ এলাকা।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, সঞ্চালন লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে এই রক্ষণাবেক্ষণ কাজ অপরিহার্য। তবে টানা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের সাময়িক যে অসুবিধা হবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাসও দেওয়া হয়েছে।


রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৮ ০৯:২৬:৪০
রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার ব্যস্ততম জীবনে যানজট আর জনসমাগমের কারণে প্রতিনিয়তই সাধারণ মানুষকে রাস্তায় বেরিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হয়। বিশেষ করে রাজনৈতিক কর্মসূচি কিংবা সরকারি বড় কোনো অনুষ্ঠান থাকলে অনেক সময় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যাতায়াত স্থবির হয়ে পড়ে। তাই আজকের কর্মব্যস্ত দিনটি শুরু করার আগে একনজরে দেখে নিন রোববারের (৮ ফেব্রুয়ারি ২০২৬) গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো।

আজ রোববার রাজধানীর বিভিন্ন স্থানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পাশাপাশি প্রধান রাজনৈতিক দলগুলোর ইশতেহার ঘোষণা ও গোলটেবিল আলোচনার সূচি রয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের আধুনিকায়নে আজ বড় একটি কর্মসূচি রয়েছে। দুপুর ২টায় রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সেখানে মোট আটটি ‘অটোমেশন উদ্যোগ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এর ফলে জ্বালানি খাতে সেবার মান আরও উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে।

আজ দুটি ভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন ব্যারিস্টার জাইমা রহমান। দিনের শুরুতে বেলা ১১টায় পুরোনো এলিফ্যান্ট রোডে অবস্থিত বিআইআইএসএস অডিটোরিয়ামে এক গোলটেবিল মতবিনিময় সভায় তিনি অংশ নেবেন। এই সভায় তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন প্রথিতযশা আইনবিদ ব্যারিস্টার সারা হোসেন। পরবর্তীতে বিকেল সাড়ে ৩টায় গুলশান সোসাইটি লেক পার্কে নারী প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে জাইমা রহমানের।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ দুটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। দুপুর ১২টায় পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার তুলে ধরবে দলটি। অন্যদিকে, বিকেল সাড়ে ৩টায় বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) তাদের ইশতেহার প্রকাশ করবে। ‘বাংলাদেশ বদলাবে, নতুন নেতৃত্বে’ শীর্ষক এই অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে দেশের উন্নয়নে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।


রোববার ঢাকায় বন্ধ যেসব বাজার ও এলাকা, জেনে নিন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৮ ০৯:২০:৩১
রোববার ঢাকায় বন্ধ যেসব বাজার ও এলাকা, জেনে নিন
ছবি : সংগৃহীত

কেনাকাটা কিংবা জরুরি প্রয়োজনে রাজধানী ঢাকার ব্যস্ত রাজপথে প্রতিদিন অসংখ্য মানুষকে বের হতে হয়। সুশৃঙ্খল পরিকল্পনা নিয়ে বের হওয়ার পরও অনেক সময় দেখা যায় কাঙ্ক্ষিত গন্তব্য বা মার্কেটটি সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ রয়েছে। এতে কেবল মূল্যবান সময় নষ্ট হয় না, বরং পোহাতে হয় চরম বিড়ম্বনা। তাই ঘর থেকে বের হওয়ার আগেই জেনে নেওয়া দরকার সপ্তাহের এই দিনে রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬)। রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা এবং বড় শপিং মলগুলোর সাপ্তাহিক ছুটি আজ। সময় বাঁচাতে এবং বিড়ম্বনা এড়াতে একনজরে দেখে নিন আজকের বন্ধের তালিকা

বন্ধ থাকবে যেসব শপিং মল ও মার্কেট

কম্পিউটার পণ্যের জন্য জনপ্রিয় আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), মিরপুরের ঐতিহ্যবাহী বেনারসি পল্লি, পল্লবী সুপার মার্কেট এবং ইব্রাহীমপুর বাজার আজ বন্ধ থাকবে। এছাড়া কচুক্ষেতের রজনীগন্ধা মার্কেট, বনানী সুপার মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, গুলশান-১ এবং ২-এর ডিসিসি মার্কেট, গুলশান পিংক সিটি ও মোল্লা টাওয়ারেও আজ কেনাকাটা করা যাবে না। তালতলা সিটি করপোরেশন মার্কেট, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা ও মালিবাগ সুপার মার্কেট এবং কমলাপুর স্টেডিয়াম মার্কেটও আজ তাদের কার্যক্রম বন্ধ রাখবে। গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেটের মতো জায়গাগুলোতেও আজ সাপ্তাহিক ছুটি।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

মার্কেটের পাশাপাশি আজ নির্দিষ্ট কিছু এলাকার সাধারণ দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে—আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া ও কাজীপাড়া। মিরপুরের ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর সেক্টরের দোকানপাটসহ পল্লবী এলাকাও আজ নিস্তব্ধ থাকবে। এছাড়া কচুক্ষেত, কাফরুল, ইব্রাহিমপুর, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী এবং তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর ও শিল্প এলাকার সব বাণিজ্যিক কার্যক্রম আজ বন্ধ। গুলশান-১, ২, বনানী ও মহাখালী কমার্শিয়াল এরিয়ার দোকানপাটও আজকের এই তালিকায় রয়েছে। নাখালপাড়া, বনশ্রী, রামপুরা, খিলগাঁও, গোড়ান, বাসাবো এবং মালিবাগের একাংশেও আজ কেনাকাটা বন্ধ থাকবে। রাজধানীর দক্ষিণ-পূর্বাঞ্চলের ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, দনিয়া, শনির আখড়া, রায়েরবাগ এবং সানারপাড় এলাকার বাজারগুলোও আজ সাপ্তাহিক ছুটিতে থাকবে।


সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল নির্বাচন নিশ্চিতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৭ ২১:২৩:২৫
সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল নির্বাচন নিশ্চিতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাতক্ষীরা নির্বাচন প্রশিক্ষণ ২০২৬/ছবি : শিমুল হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে নারী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সাতক্ষীরায় “জেন্ডার সংবেদনশীলতা” বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ কাঠামো শক্তিশালীকরণ (GRIP) প্রকল্পের আওতায় আজ শুক্রবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সিদরাতুল মুনতাহা ও মনিটরিং অফিসার রেজা মাহমুদ তুষারের সহযোগিতায় পুরো কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাদিরুজ্জামান, শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার এবং মোঃ আব্দুল্লাহ আল মামুন।জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা মোঃ হযরত আলী, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, সিভিল সোসাইটি সদস্য, গণমাধ্যমকর্মী, প্রতিবন্ধী প্রতিনিধি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও দলিত প্রতিনিধি এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে জেন্ডার সংবেদনশীল নির্বাচন ব্যবস্থাপনা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার নিশ্চিতকরণ, ভোটকেন্দ্রে হয়রানি ও সহিংসতা প্রতিরোধ, অভিযোগ গ্রহণ ও প্রতিকার ব্যবস্থা এবং সংশ্লিষ্ট আইন ও নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তাঁদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জেন্ডার সংবেদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ ও সম্মানজনক ভোটাধিকার নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।”প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ কর্মক্ষেত্রে অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে সহিংসতামুক্ত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন পরিবেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১৮:২৩:২৫
কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
ছবি : মারুফ মিয়া

কুমিল্লায় মারুফ মিয়া নামের এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয়।এর আগে বুধবার শহরতলীর নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারুফ মিয়া (২২) নেত্রকোনা জেলা সদরের মশুয়া গ্রামের আওলাদ হোসেন মুন্সীর ছেলে।

পুলিশ এবং স্থানীয়রা জানান, নোয়াপাড়া এলাকায় নির্মাণাধীন একটি আবাসিক ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিল মারুফ মিয়াসহ একদল শ্রমিক। বুধবার দুপুরে এলাকার বখাটে যুবকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় মারুফসহ ৪ জনকে পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় মারুফকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী শামসুল হক বলেন, আমরা নেত্রকোনার বাসিন্দা। এখানে নির্মাণ শ্রমিকের কাজ করছি। বুধবার আমাদের কাছে মাদক রয়েছে- এমন অভিযোগ করে তিনজন বখাটে আমাদের ওপর আক্রমণ করে। তারা প্রথমে এসে পুলিশ পরিচয় দেয়। এরপর আমাদের মারধর করে।এ সময় মারুফকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আমরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে অপহরণের চেষ্টা করে। এ সময় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোতোয়ালি মডেল থানার এসআই মিল্টন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ হত্যাকাণ্ড নিয়ে এখনো কেউ মুখ খুলছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য আমরা চেষ্টা করছি।কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, নিহত শ্রমিক মারুফ মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ: ,কুমিল্লা

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না  যেসব এলাকায় 

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১৭:৩৬:০১
রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না  যেসব এলাকায় 
ছবি : সংগৃহীত

রাজশাহীর বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিরাপত্তায় ১১/০.৪ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার ডালপালা কাটার কাজ চলবে। এই কাজের সুবিধার্থে রোববার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত মোট ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না তার মধ্যে উল্লেখযোগ্য হলো— পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদার পাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া ও দেবেশিংপাড়া আমবাগান। এছাড়া ভদ্রা, উপর-ভদ্রা, শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুরমোড়, মুন্নাফের মোড় এবং এর আশেপাশের এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকো কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং কাজ শেষ হওয়ার পরপরই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।


রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৭ ০৯:২৯:০৮
রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা
ছবি : সংগৃহীত

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানী ঢাকা ও এর আশপাশে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। বিশেষ করে ১২ ফেব্রুয়ারির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা ও গণসংযোগ তুঙ্গে। রাস্তায় বের হওয়ার আগে যানজট এড়াতে একনজরে দেখে নিন আজকের কর্মসূচির তালিকা

দুপুর ১২টা: বিএনপির নয়াপল্টনস্থ নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদী আমিন।

বেলা ১১টা: ভাষানটেকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি মহাখালী কড়াইল এলাকায় চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করবেন।

বেলা ১১টা: জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দলের অবস্থান কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সকাল ১০টা ৪৫ - বিকেল ৫টা: ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক মিরপুর ১২-এর ডি-ব্লক, ই-ব্লক, কুর্মিটোলা ক্যাম্প, কেটিসি ক্যাম্প এবং মুরাপাড়া ক্যাম্প এলাকায় ব্যাপক গণসংযোগ চালাবেন।

বেলা ১১টা: ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যানের পক্ষে কড়াইল বস্তিতে গণসংযোগ করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান।

বিকেল ৩টা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ইলেকশন অবজার্ভার সোসাইটির (ইওএস) সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ‘দেশব্যাপী সার্বিক অবস্থা ও স্থানীয় পর্যবেক্ষকদের অবস্থান’ তুলে ধরবেন তারা।


শনিবার ঢাকায় বন্ধ যেসব বাজার ও এলাকা, জেনে নিন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৭ ০৮:২৯:১৯
শনিবার ঢাকায় বন্ধ যেসব বাজার ও এলাকা, জেনে নিন
ছবি: সংগৃহীত

যানজটপ্রবণ ঢাকা শহরে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানেই সময় ও শক্তির অপচয়। বিশেষ করে কেনাকাটা কিংবা ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক ছুটির তথ্য জানা না থাকলে ভোগান্তি অনিবার্য হয়ে ওঠে। এ কারণে নাগরিকদের জন্য আগেভাগে বন্ধের তালিকা জানা অত্যন্ত জরুরি।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার দক্ষিণ ও পুরান ঢাকার বিস্তৃত অংশে দোকানপাট ও বাজার সাপ্তাহিক ছুটির আওতায় রয়েছে। ফলে এসব এলাকায় আজ বাণিজ্যিক কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে স্থবির থাকবে।

দক্ষিণ ও পুরান ঢাকার যেসব এলাকায় দোকান বন্ধ

আজ যেসব এলাকায় খুচরা ও পাইকারি দোকানপাট বন্ধ থাকবে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণাংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা এবং যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ।

এ ছাড়া টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার এলাকাতেও আজ বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ থানা ও ঐতিহাসিক এলাকার দোকান

কোতোয়ালি থানা এলাকার আওতাধীন দোকানপাট, পাশাপাশি লালবাগ ও আহসান মঞ্জিলসংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোও আজ সাপ্তাহিক বন্ধ পালন করছে। ফলে এসব এলাকায় কেনাকাটার উদ্দেশ্যে গেলে হতাশ হয়ে ফিরতে হতে পারে।

ছুটিতে পাইকারি ও বড় বাজারগুলো

শনিবারের ছুটির তালিকায় রয়েছে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পাইকারি বাজার। এর মধ্যে নয়াবাজার, ইসলামপুরের কাপড়ের পাইকারি দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজারের পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট ও কাপ্তান বাজার আজ বন্ধ থাকবে।

এ ছাড়া রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট ও বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া ও ইদ্রিস সুপার মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার ও শারিফ ম্যানসনেও আজ কেনাবেচা বন্ধ থাকবে।

বিনোদন ও শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ

সাপ্তাহিক নিয়ম অনুযায়ী রাজধানীর শিশু একাডেমি এবং জাতীয় জাদুঘর শুক্রবার ও শনিবার বন্ধ থাকে। ফলে আজ এসব স্থানে দর্শনার্থীদের প্রবেশের সুযোগ নেই।

বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন সাপ্তাহিক ছুটি থাকায় বের হওয়ার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এতে সময় বাঁচবে, যানজট কমবে এবং অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব হবে।

-রফিক

পাঠকের মতামত: