আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৮ ০৯:৩০:২৭
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
ছবি : সংগৃহীত

রাজশাহী মহানগরীর বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার স্বার্থে আজ রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় টানা প্রায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। মূলত বৈদ্যুতিক লাইনের ওপর ঝুলে থাকা গাছপালার ডালপালা কাটার উদ্দেশ্যে এই সাময়িক শাটডাউন ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১/০.৪ কেভি বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তন ও লাইন পরিষ্কার রাখার জন্য আজ সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

রাজশাহী নগরীর পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া ও মহলদার পাড়া এলাকায় আজ দিনের শুরুতে বিদ্যুৎ থাকবে না। এছাড়া শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, দেবেশিংপাড়া আমবাগান, ভদ্রা ও উপর-ভদ্রা এলাকাতেও এই শাটডাউন কার্যকর হবে। তালিকায় আরও রয়েছে শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুরমোড় এবং মুন্নাফের মোড়সহ এর আশেপাশের বিস্তীর্ণ এলাকা।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, সঞ্চালন লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে এই রক্ষণাবেক্ষণ কাজ অপরিহার্য। তবে টানা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের সাময়িক যে অসুবিধা হবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাসও দেওয়া হয়েছে।


দ্রুত উপকূলের দিকে ধেয়ে আসছে নতুন আবহাওয়া দুর্যোগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২২ ২০:০৭:৫২
দ্রুত উপকূলের দিকে ধেয়ে আসছে নতুন আবহাওয়া দুর্যোগ
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে এক বিশাল মেঘের জটলা, যা ক্রমান্বয়ে ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপে পরিণত হচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। উপকূলে আঘাত হানার পূর্বে এটি যদি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে বিশ্ব আবহাওয়া সংস্থার নিয়মানুযায়ী এর নামকরণ করা হবে ‘অর্ণব’। বাংলা ‘অর্ণব’ শব্দের অর্থ সমুদ্র, এবং তালিকা অনুযায়ী এই নামটি আগে থেকেই নির্ধারণ করে রেখেছিল বাংলাদেশ।

বর্তমানে এই নিম্নচাপটি ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে প্রায় দুই থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এটি দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে এবং বুধ ও বৃহস্পতিবারের (২৩ ও ২৪ সেপ্টেম্বর) মধ্যবর্তী গভীর রাতে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলভাগ অতিক্রম করতে পারে।

এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু এলাকায় প্রায় ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কার পাশাপাশি ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। অতিবর্ষণের ফলে নিচু অঞ্চল প্লাবিত হওয়ার এবং স্থানীয় নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার ঝুঁকি রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ওড়িশা রাজ্য সরকার আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যের খুরদা, গঞ্জাম, গজপতি এবং জগৎসিংপুর—এই চার জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু যত্ন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে সমুদ্রসৈকত ও সংলগ্ন এলাকার জেলে এবং স্থানীয় অধিবাসীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।


পাইপলাইন মেরামতের জন্য যেসব এলাকায় মঙ্গলবার গ্যাস থাকবে না 

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২১ ২১:৫৭:৩৩
পাইপলাইন মেরামতের জন্য যেসব এলাকায় মঙ্গলবার গ্যাস থাকবে না 
ছবি : সংগৃহীত

রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মোট পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

তিতাসের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ এর আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে। পাশাপাশি এই সমস্ত এলাকার কাছাকাছি স্থানগুলোতেও গ্যাসের স্বল্পচাপ অনুভূত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জরুরি এই কাজের জন্য সাময়িক এই অসুবিধার কারণে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

/আশিক


দে‌বিদ্বা‌রে মানসিক ভারসাম্যহীন যুবকের তাণ্ডব: প্রাণ গেল মা ও শিশুর

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২১ ২০:২১:১৭
দে‌বিদ্বা‌রে মানসিক ভারসাম্যহীন যুবকের তাণ্ডব: প্রাণ গেল মা ও শিশুর
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লার দেবিদ্বারে মা কে কুপিয়ে ও আট মাস বয়সী ভাতিজিকে আছার মেয়ে হত্যা করেছে ছেলে। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ওই যুবকের ভাবী।​সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবক ইমনকে (২৪) হাতেনাতে আটক করে ঘরে তালাবদ্ধ করে রাখে। আটক ইমন ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।​নিহতরা হলেন ইমনের মা পিয়ারা বেগম এবং তার ছয় মাস বয়সী ভাতিজি ইসরাত জাহান। হামলায় গুরুতর আহত ভাবীর নাম রাবেয়া আক্তার।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ইমন কোনো এক কারণে হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তার নিজ মা পিয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এরপর তার আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে মেরে ফেলে। এ সময় তাকে বাধা দিতে এগিয়ে এলে ভাবী রাবেয়াকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা এসে আহত রাবেয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় এবং ঘাতক ইমনকে পাশের একটি ঘরে আটকে রাখে।

ইমনের বড় ভাই মো. সুজন (৩৫) বলেন, ২০১৮ সাল থেকে ইমন পা ভাঙার কারণে বাড়িতে ছিলেন। তার দুইবার অপারেশন হয়েছে। এরপর থেকে তার মধ্যে মানসিক সমস্যার লক্ষণ দেখা দেয়। সোমবার সকাল ৭টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে খবর পান, তার মা ও ভাতিজিকে হত্যা এবং স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

​বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলের পৌ‌ছে ঘাতক ইমন‌কে আটক ক‌রি। প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করলেন এমপি নজরুল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২১ ১৯:৫০:১৬
আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করলেন এমপি নজরুল
ছবি : সংগৃহীত

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে আদালতে হাজির করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে তাদের কঠোর নিরাপত্তায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত নজরুল ইসলামের চার দিন এবং মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করে।

শুনানির শুরুতেই তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার এসআই মোপ্রোমো মো. শামসুজ্জোহা আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান রিমান্ড বাতিল ও জামিন চেয়ে বলেন, নজরুল ইসলাম চারবারের নির্বাচিত সংসদ সদস্য, ৭৫ বছর বয়সী বয়স্ক মানুষ, হার্টের রোগী এবং একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি পালানোর লোক নন এবং ন্যায়বিচারের স্বার্থে তাকে জামিন দেওয়ার আবেদন জানান। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় নজরুল ইসলাম তার আইনজীবীকে স্মরণ করিয়ে দেন যে তিনি যেন তার বীর মুক্তিযোদ্ধা পরিচয়ের বিষয়টি আদালতকে জানান। এছাড়া আত্মহত্যার দিন তিনি কোর্টেই ছিলেন বলেও আইনজীবীকে জানান।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের জোর দাবি জানিয়ে আদালতকে জানান, মামলার আসামি নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। পিপি অভিযোগ করেন, আসামিরা বাদীর শ্যালককে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মরিয়মকে কবজায় নেয় এবং তাকে হোটেলে নিয়ে অসামাজিক কার্যকলাপ চালায়, যা পুরো জাতি দেখেছে। মরিয়মের মৃত্যুর পর ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার কথা স্পষ্ট রয়েছে। আইন সবার জন্য সমান উল্লেখ করে তিনি সর্বোচ্চ রিমান্ডের দাবি জানান।

গত রোববার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীত দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই সংসদ সদস্য ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত জুন মাসে নিহতের মামা ওবায়দুর রহমানের প্ররোচনায় ১৯ বছরের তরুণী মরিয়মের সঙ্গে সংসদ সদস্য নজরুলের বিয়ে হয়। এরপর থেকে ৫ নম্বর ন্যাম ভবনের ২০৩ নম্বর বাসায় তারা একসঙ্গে বসবাস করতেন। বিয়ের পর থেকেই নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম পরিবারকে জানিয়েছিলেন। ঘটনার দিন রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে নজরুল বাদীকে ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে বাবা মাসুম বিল্লাহ তার মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

মরদেহের পাশ থেকে মরিয়মের হাতের লেখা একাধিক চিরকুট বা সুইসাইড নোট উদ্ধার করা হয়। চিরকুটগুলোতে লেখা ছিল, তিনি বিশ্বাস করে যুদ্ধে নেমে বিপক্ষ সেনাপতির কাছে হেরে গেছেন, এবং তার এই মৃত্যুর কারণ ও ধ্বংসের পেছনে ওই নির্যাতনই দায়ী। এর আগে গত ২০ জুলাই মগবাজারের একটি হোটেলে তাদের একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যা নিয়ে তখন থেকেই ব্যাপক আলোচনা ও বিতর্ক চলে আসছে।

/আশিক


অপরাধীদের মুখোশ উন্মোচনে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২১ ১৯:২৮:২৪
অপরাধীদের মুখোশ উন্মোচনে সামনে এল চাঞ্চল্যকর তথ্য
ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। নিখোঁজের পর সহযোগিতার ভান ধরা মোজাম্মেল হোসেন ফাহাদসহ প্রধান পরিকল্পনাকারী সাইফুল ইসলাম তুহিন ও মো. কামরুল হাসান আদালতে জবানবন্দিতে হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, আইফোন ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তির একপর্যায়ে অপ্রতিমকে বাঁশের লাঠি দিয়ে প্রথমে আঘাত করেন তুহিন এবং পরবর্তীতে ফাহাদ ও কামরুলও তাকে আঘাত করেন।

ঘটনার শুরু থেকেই ফাহাদ অত্যন্ত চতুরতার সঙ্গে অপ্রতিমের পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ফাহাদকে ফোন করলে তিনি অপ্রতিমের সঙ্গে দেখা হওয়ার কথা অস্বীকার করেন এবং তুহিন নামের এক যুবকের কথা বলে বিভ্রান্তি তৈরি করেন। এমনকি অপ্রতিমকে খুঁজে পেতে বিভিন্ন তথ্য দিয়ে ও গ্রুপে বার্তা পাঠিয়ে পরিবারের আস্থা অর্জন করেন ফাহাদ। ঘটনার মাত্র দুই সপ্তাহ আগে ১৪ হাজার টাকা বেতনে অপ্রতিমের বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে ডেলিভারিম্যান হিসেবে কাজ শুরু করেছিলেন ফাহাদ।

তবে সিসিটিভি ফুটেজে তুহিনের সঙ্গে অপ্রতিমকে দেখা যাওয়ার পর ফাহাদই সেই ব্যক্তিকে তুহিন হিসেবে শনাক্ত করেন। পরবর্তীতে অপ্রতিমের মরদেহ উদ্ধারের স্থানমুখী একটি মোটরসাইকেলে ফাহাদের উপস্থিতি, তার ফোন থেকে তুহিনের নম্বরে কল করার রেকর্ড এবং তার অসুস্থতার নাটক শেষ পর্যন্ত তাকে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ফেলে। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর কুবি সংলগ্ন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর বাবার ধারণা, বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুর পরও বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বিচার দাবি করার পাশাপাশি কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও জোর দাবি জানিয়েছেন।

/আশিক


আলোচিত সংসদ সদস্য ও তাঁর স্ত্রীর রিমান্ড মঞ্জুর

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২১ ১৮:০৩:৩৯
আলোচিত সংসদ সদস্য ও তাঁর স্ত্রীর রিমান্ড মঞ্জুর
ছবি : সংগৃহীত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন। রোববার গভীর রাতে নিহতের বাবা মাছুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীর পাশাপাশি মরিয়মের মামা ওবায়দুর রহমানকেও আসামি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের দোতলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ১৯ বছর বয়সী মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। ভবনটির এক নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে পিবিআই ও সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহ করার পর রাত ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এই ঘটনার আগেই জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত এই সংসদ সদস্যের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা শুরু হয়, যেখানে মরিয়ামকে তাঁর দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল। নৈতিক স্খলনের অভিযোগে গত জুলাইয়ে জামায়াত তাঁকে দল থেকে বহিষ্কার করে এবং সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠায়।

/আশিক


বিরলে পুষ্টি সংবেদনশীল হর্টিকালচার নার্সারি বিষয়ে প্রশিক্ষণ

শিমুল হোসেন
শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২০ ১৯:৪৬:৪৫
বিরলে পুষ্টি সংবেদনশীল হর্টিকালচার নার্সারি বিষয়ে প্রশিক্ষণ
ছবি : শিমুল হোসেন

দিনাজপুরের বিরল উপজেলায় ব্র্যাক আইডিপি কর্মসূচির উদ্যোগে পুষ্টি সংবেদনশীল হর্টিকালচার নার্সারি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে নার্সারি স্থাপন, চারা উৎপাদন, পরিচর্যা এবং পুষ্টিকর সবজি উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।প্রশিক্ষণ শেষে সদস্যদের মাঝে নার্সারি পরিচর্যার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে ছিল হ্যান্ড স্প্রে, পানি দেওয়ার ঝাঁঝরি, চারা উৎপাদনের ট্রে, সাইনবোর্ড ও বিভিন্ন ধরনের সবজি বীজ।উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক আইডিপি, বিরলের এরিয়া ম্যানেজার মাঈদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিইউপি সিনিয়র শাখার ব্যবস্থাপক মো. নুর ইসলাম এবং শাখা হিসাব কর্মকর্তা কৃষ্ণ কান্ত রায়।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি নার্সারি ও সবজি চাষকে আয়ের উৎস হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। এতে পরিবারগুলোর পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি তাদের আর্থিক সক্ষমতাও বৃদ্ধি পাবে।


বন্ধুত্বের আড়ালে চরম বিশ্বাসঘাতকতা! আইফোনের লোভে অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২০ ১৭:১৫:১৯
বন্ধুত্বের আড়ালে চরম বিশ্বাসঘাতকতা! আইফোনের লোভে অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়
আড্ডা-বন্ধুত্ব থেকেই মর্মান্তিক মৃত্যু, আসামিদের জবানবন্দিতে এলো লোমহর্ষক বর্ণনা

দামি আইফোন ছিনিয়ে নেওয়ার পূর্বপরিকল্পনা থেকেই পরিচিত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে কৌশলে নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় মূল তিন অভিযুক্ত তুহিন, ফাহাদ ও কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে; পাশাপাশি সিয়াম নামের আরেক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ সুপার জানান, অপ্রতিম নিখোঁজ সংক্রান্ত জিডির সূত্র ধরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন বনের দিকে যায়। প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তুহিনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে, আইফোন ছিনতাইয়ের ছক থেকেই অপ্রতিমকে সেখানে নেওয়া হয়েছিল এবং এ পরিকল্পনায় ফাহাদ ও কামরুল সরাসরি যুক্ত ছিল। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়।

স্বীকারোক্তি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে সানন্দা এলাকার গহিন জঙ্গলে অপ্রতিমের ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের ভারী লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় উপর্যুপরি আঘাত করে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে। এরপর মরদেহ ফেলে রেখে ফোন নিয়ে পালিয়ে যায় তারা। তুহিনের বিভ্রান্তিকর তথ্যের মুখে একাধিক অভিযানের পর অবশেষে তার নিজ বাড়ি থেকেই নিহত অপ্রতিমের আইফোনটি উদ্ধার করে পুলিশ। পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা মদতদাতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করে আলোচিত রামিসা হত্যা মামলার মতো এ মামলার বিচারকাজও দ্রুত নিষ্পত্তির বিশেষ আবেদন জানানো হবে।

/আশিক


পল্লবীতে সরকারি কলেজের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ সেপ্টেম্বর ২০ ১৭:১১:০৬
পল্লবীতে সরকারি কলেজের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা ‘পরিস্থান পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিরপুর জোনের উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে কলেজ সংলগ্ন সড়কে পার্ক করে রাখা বাসটিতে আগুন দেওয়া হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে তাঁর সাবেক চালক মুঠোফোনে বাসে আগুন লাগার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি ‘ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩’ নম্বরের বাসটি পুড়ে যেতে দেখেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

/আশিক

পাঠকের মতামত: