চবিতে ছাত্রলীগ থেকে ছাত্রশিবির নেতা, বিতর্কে মুখ খুললেন ফারাবী

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২১ ১১:৩৫:৪৪
চবিতে ছাত্রলীগ থেকে ছাত্রশিবির নেতা, বিতর্কে মুখ খুললেন ফারাবী
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী হল শাখার সভাপতি আবরার ফারাবীর পুরনো ফেসবুক পোস্ট ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। এসব পোস্টে তাকে একসময় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ও জামায়াত-শিবিরবিরোধী অবস্থানে দেখা গেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলোতে দেখা যায়, ‘N U Abrar Farabi’ নামের একটি ফেসবুক আইডি থেকে আবরার একাধিকবার ছাত্রলীগের নেতাদের প্রশংসা করেছেন। তিনি চবি ছাত্রলীগের সাবেক নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়কে 'প্রিয় ভাই' বলে উল্লেখ করেন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আজম নাছির উদ্দিন ও শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানান।

২০২২ সালের একটি পোস্টে আবরার লেখেন, “চবি ছাত্রলীগের দুঃসময়ের ত্যাগী নেতা ড. রবিউল হাসান ভূঁইয়া স্যার... উনার মত ত্যাগী মানুষের বিরুদ্ধে কেউ কথা বললে কষ্ট লাগে।”

এমনকি ২০২১ সালের ২৯ ডিসেম্বর দেওয়া একটি পোস্টে তিনি জামায়াত-শিবিরকে ‘খুনি’ আখ্যায়িত করে মরতুজা চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানান।

বিষয়টি নিয়ে জানতে চাইলে আবরার জানান, হলে থাকতে হলে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হতে হয় বলে তিনি কিছু সময়ের জন্য সেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার ভাষায়, “২০২২ সালের জুনে ছাত্রলীগ থেকে সরে আসি, এরপর ২০২৩ সালে শিবিরে যুক্ত হই।”

পুরনো পোস্টগুলো ডিলিট না করার বিষয়ে তিনি বলেন, “ছাত্রলীগের একটি পক্ষের চাপে ওই পোস্ট করতে হয়েছিল। রাজনীতি ছাড়ার পর আর খেয়াল করিনি।”

এ বিষয়ে চবি শিবিরের শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, “হলে থাকতে ছাত্রলীগ করতে হয়—এটা সবার জানা। তবে তিনি ২০২২ সালের আগেই আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। পরে সোহরাওয়ার্দী হল শাখার সভাপতি হন।”

চবি শিবির শাখার সভাপতি মোহাম্মদ আলীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

/আশিক


বুধবার টানা ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২১ ১৯:৪৩:১৪
বুধবার টানা ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

কুমিল্লা জেলার লাকসাম, লালমাই ও বরুড়া এলাকার গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। আগামীকাল বুধবার (২২ এপ্রিল ২০২৬) পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই অঞ্চলের বিশাল এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানিটি এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লাকসাম উপ-এলাকার গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম, লালমাই এবং বরুড়া উপজেলার সকল শ্রেণির গ্রাহকদের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে।

মেরামত কাজ চলাকালীন এসব এলাকায় গ্যাসের চাপ শূন্য থাকতে পারে। তবে কাজ শেষ হওয়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য বিজিডিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় রান্নার কাজ আগেভাগেই সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

/আশিক


টানা একদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২১ ১১:১৭:২৪
টানা একদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়!
ছবি : সংগৃহীত

সাভার, আশুলিয়া এবং মানিকগঞ্জসহ বিস্তীর্ণ শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় আগামী শুক্রবার থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) এক জরুরি বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ এপ্রিল শুক্রবার সকাল ৭টা থেকে পরদিন ২৫ এপ্রিল শনিবার সকাল ৭টা পর্যন্ত বিশাল এক এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এর ফলে রান্নাঘর থেকে শুরু করে কলকারখানা—সবই স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গ্যাস বিচ্ছিন্ন থাকবে যেসব এলাকায়

আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার দুই ধারের সব এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, ডলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের দুই পাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর এবং মানিকগঞ্জসহ পার্শ্ববর্তী সব এলাকা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উল্লিখিত এলাকাগুলোর পাশাপাশি এর আশপাশের এলাকাগুলোতেও ওই সময়ে গ্যাসের চাপ মারাত্মকভাবে কম থাকতে পারে। সপ্তাহান্তের ছুটির দিনে এমন নজিরবিহীন গ্যাস সংকটের কারণে গ্রাহকদের আগেভাগেই সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

/আশিক


ভোরের আলো ফুটতেই কাঁপল রাজধানীসহ সারাদেশ!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২১ ১০:৩৯:১৫
ভোরের আলো ফুটতেই কাঁপল রাজধানীসহ সারাদেশ!
ছবি : সংগৃহীত

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরের আলো ফুটতেই ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হানা মাঝারি মাত্রার এই ভূমিকম্পে বাংলাদেশে মৃদু কম্পন অনুভূত হয়েছে।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ‘আর্থকোয়াক ট্র্যাক’-এর তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টা ২৯ মিনিটে এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্ত সংলগ্ন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার গভীরে ছিল। কেন্দ্র অনেক গভীরে হওয়ায় ভূপৃষ্ঠে কম্পনের তীব্রতা তুলনামূলক কম অনুভূত হয়েছে, ফলে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সাতসকালে এমন কম্পনে ঘুমন্ত অনেক মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভৌগোলিকভাবে বাংলাদেশ মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের ভূমিকম্পপ্রবণ চ্যুতিরেখার কাছাকাছি হওয়ায় প্রায়ই এমন কম্পন অনুভূত হয়।

/আশিক


কুমিল্লাকে পাত্তাই দিল না বিএনপি: ২৯ প্রার্থী ফিরলেন খালি হাতে  

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২০ ২১:০৪:১১
কুমিল্লাকে পাত্তাই দিল না বিএনপি: ২৯ প্রার্থী ফিরলেন খালি হাতে  

কুমিল্লার দেবীদ্বারসহ জেলার সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করা ২৯ জনের কেউই শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। এতে দেবীদ্বার উপজেলায় ৫ জন প্রার্থী থাকলেও সেখান থেকেও কেউ তালিকাভুক্ত হতে পারেননি, যা স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্তদের তালিকা সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩৬ জনের নাম ঘোষণা করা হলেও কুমিল্লার ২৯ আবেদনকারীর কারোর নাম এতে স্থান পায়নি।

তবে ব্যতিক্রম হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বরিশালের বাবুগঞ্জ এলাকা থেকে আবেদন করে সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হয়েছেন। যদিও তিনি দেবীদ্বারের পুত্রবধূ হিসেবে স্থানীয়ভাবে পরিচিত।

ফোনালাপে সেলিমা রহমান জানান, তিনি নির্বাচিত হয়েছেন, তবে এখনো কোন জোনে দায়িত্ব দেওয়া হবে তা নির্ধারিত হয়নি। দায়িত্ব পেলে সংশ্লিষ্ট এলাকায় কাজ করবেন বলেও জানান তিনি।

ট্যাগ: কুমিল্লা

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে পরীক্ষার্থী চার বছর ধরে কমেছে 

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২০ ১৩:০৫:১০
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে পরীক্ষার্থী চার বছর ধরে কমেছে 
ছবি : সংগৃহীত

কুমিল্লা শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার গতবারের চেয়ে পরীক্ষার্থী কমেছে। এ বছর পরীক্ষা কেন্দ্র বেড়েছে চারটি। তিনটি বিভাগের মধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যাও বেশি। প্রতিবছরই এসএসসিতে পরীক্ষার্থী কমেছে। গত চার বছরে পরীক্ষার্থী কমেছে ৩৮ হাজার ৯৪ জন। কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক ( মাধ্যমিক) মো. কবির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল মঙ্গলবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সকাল ১০ টায় বাংলা প্রথমপত্র পরীক্ষা শুরু হবে।

পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর পরীক্ষার্থী ১ লাখ ৪৭ হাজার ১২ জন। ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। ২০২৪ সালে সব মিলিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮০ হাজার ৬৭৯ জন। ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন। গত চার বছরে পরীক্ষার্থীর সংখ্যা কমে এসেছে।

জানা গেছে, কুমিল্লা শিক্ষাবোর্ড কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলা নিয়ে। ছয় জেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্র ২৭৭ টি। এর মধ্যে সর্বোচ্চ কুমিল্লা জেলায় ১০২ টি। ফেনীতে সর্বনি কেন্দ্র ২১টি।এ বছর ১ লাখ ৪৭ হাজার ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮ হাজার ৬২ জন মেয়ে। ছেলে ৫৮ হাজার ৯৫০ জন। সব বিভাগে মেয়ে পরীক্ষার্থী বেশি। মোট পরীক্ষার্থীর তিন ভাগের এক ভাগেরও বেশি কুমিল্লা জেলা। এ জেলা থেকে ৫১ হাজার ৬৪৭ জন পরীক্ষা দিচ্ছে। এক লাখেরও কম পরীক্ষার্থী পাঁচ জেলার। গত বছর ২৭৩ টি পরীক্ষাকেন্দ্র ছিল।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, পরীক্ষা নীতিমালা মোতাবেক পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে হলে, পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা, নীতিমালা অনুযায়ী পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা হবে।এদিকে শিক্ষামন্ত্রী গত শনিবার সচিবালয়ে এক সভায় জানিয়েছেন, এসএসসিতে নীরব বহিস্কার হবে না। শিক্ষার্থীদের কোন ধরনের পরীক্ষা ভীতি যেন কাজ না করেন।


আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট ও এলাকা বন্ধ! বের হওয়ার আগে জেনে নিন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ২০ ১০:৩২:৫৮
আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট ও এলাকা বন্ধ! বের হওয়ার আগে জেনে নিন
ছবি : সংগৃহীত

রাজধানীর ব্যস্ত জীবনে কেনাকাটা বা ব্যক্তিগত প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার পর যদি গন্তব্যস্থল বন্ধ পাওয়া যায়, তবে সময়ের অপচয় ও ভোগান্তি দুই-ই চরমে ওঠে। ঢাকার বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাটের সাপ্তাহিক ছুটির দিন ভিন্ন ভিন্ন হওয়ায় এই বিভ্রান্তি প্রায়ই ঘটে। তাই আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) ঘর থেকে বের হওয়ার আগে একনজরে দেখে নিন রাজধানীর কোন কোন এলাকার বিপণিবিতান ও দর্শনীয় স্থানগুলো বন্ধ থাকবে।

আজ সোমবার হওয়ার কারণে রাজধানীর বড় একটি অংশের মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। বিশেষ করে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকার সব ধরনের শপিং মল সাপ্তাহিক ছুটিতে থাকবে। মিরপুর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বরসহ পল্লবী এলাকার মার্কেটগুলোও আজ খুলবে না। সামরিক এলাকাগুলোর মধ্যে ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালীসহ নিউ ও ওল্ড ডিওএইচএস এবং ক্যান্টনমেন্ট এলাকার মার্কেটগুলোও বন্ধের আওতায় থাকবে।

এছাড়া অভিজাত এলাকা গুলশান-১ ও ২, বনানী, কাকলী এবং তেজগাঁওয়ের ওল্ড এয়ারপোর্ট ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার বাণিজ্যিক কেন্দ্রগুলো আজ বন্ধ থাকবে।

রাজধানীর পূর্ব ও দক্ষিণ দিকের এলাকাগুলোর মধ্যে রামপুরা, বনশ্রী, খিলগাঁও ও গোড়ান এলাকার মার্কেটগুলো আজ খুলবে না। মালিবাগের একাংশসহ বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা ও কমলাপুর এলাকার দোকানপাটও আজ সাপ্তাহিক ছুটিতে থাকবে। যাত্রাবাড়ীর একাংশ থেকে শুরু করে শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার প্রধান প্রধান মার্কেটগুলোও আজ বন্ধ থাকবে।

নির্দিষ্ট কিছু শপিং কমপ্লেক্সের ক্ষেত্রেও আজ কড়াকড়ি থাকবে। রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট ও রামপুরা সুপার মার্কেট আজ বন্ধ থাকবে। মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট ও কমলাপুর স্টেডিয়াম মার্কেটেও আজ কোনো লেনদেন হবে না।

এছাড়া যারা বাজারে যেতে চান, তারা মনে রাখবেন আজ গোড়ান বাজার ও মেরাদিয়া বাজার বন্ধ থাকবে। যাত্রাবাড়ী ও দনিয়া এলাকার আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেটও আজ সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে।

/আশিক


মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৯ ২০:২২:৫০
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
ছবি : শ‌হিদুল ইসলাম

স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের লক্ষ্যে ও উন্নত আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৮ এপ্রিল ২০২৬, শ‌নিবার উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম আনসারের সভাপতিত্বে এবং ইনসানিয়া হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-রাজনগর আসনের সাংসদ এম. নাসের রহমান এমপি। অনুষ্ঠানের উদ্বোধক খ্যাতনামা আলেম ড. এনায়েত উল্লা আব্বাসী ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানৃর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ ছাড়াও এই মহতি পোগ্রামে ডা: রাকিবুল পলাশ, ডা: এনামুর রশিদ দিপু, ডা: ইয়াহিয়া মাহমুদ, ডা: ছাদিক আহমেদ, ইউসুফ আলী, আতাউর রহমান, আমিনুর চৌধুরী, মুহিবুর রহমান রাজু, ইসতিয়াক চৌধুরী ও ইমন আহমেদ সহ অন্যান্য ডিরেক্টর ও শেয়ার হোল্ডার বৃন্দ বক্তব্য রাখেন।

আধুনিক যন্ত্রপাতি, ও দক্ষ চিকিৎসক ধারা পরিচালিত নতুন এ প্রতিষ্ঠান চালুর ফলে মৌলভীবাজার জেলাবাসী সহজে উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

মধ্যাহ্নভোজন শেষে গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, চিকিৎসক,সাংবাদিক ও সমাজসেবী সহ আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এই প্রজেক্ট বাস্তবায়নে ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও সকল ডিরেক্টর এবং শেয়ার হোল্ডার সহ দেশে বিদেশে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মৌলভীবাজার জেলাবাসীর সেবার অঙ্গীকারে, মনোরম পরিবেশে ইনসানিয়াতের সাথে মানবতার কল্যাণে নির্ভরতার এক বিশ্বস্ত ঠিকানায় সবসময় মানুষের পাশে থাকার দীপ্ত শপথে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই হাসপাতাল প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে ইনসানিয়া হাসপাতালের আগামী দিনের পথচলায় বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।


নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৯ ২০:০৮:২৫
নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ
ছবি : শ‌হিদুল ইসলাম

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোন কর্তৃক এপ্রিল ২০২৬ (শনিবার) রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন বুড়িঘাট ইউনিয়নের আওতাধীন বুড়িঘাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে নানিয়ারচর জোনের পক্ষ থেকে লেঃ মোঃ সামিউল ইসলাম সিয়াম, ক্যাম্প কমান্ডার, বুড়িঘাট আর্মি ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য তাদের প্রস্তুত হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানের এক পর্যায়ে নানিয়ারচর জোনের পক্ষ থেকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ক্যাম্প কমান্ডার উক্ত বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


১ নম্বর সতর্কসংকেত জারি! সন্ধ্যার মধ্যেই যে অঞ্চলে শুরু হতে পারে ঝড়ের তান্ডব

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ এপ্রিল ১৯ ১২:৪২:৩৬
১ নম্বর সতর্কসংকেত জারি! সন্ধ্যার মধ্যেই যে অঞ্চলে শুরু হতে পারে ঝড়ের তান্ডব
ছবি : সংগৃহীত

সিলেটবাসীর জন্য জরুরি আবহাওয়া বার্তা! আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টার মধ্যে সিলেট অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই আকস্মিক ঝড়ের আশঙ্কায় সিলেটের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যার আগে নৌপথে চলাচলকারী যাত্রী ও চালকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

/আশিক

পাঠকের মতামত: