বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
দ্বিতীয় ওয়ানডেতে সিরিজে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়া বাংলাদেশ দল আজ শনিবার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে। প্রথম ম্যাচে ৭৭ রানে হারের পর টাইগারদের সামনে এখন স্পষ্ট লক্ষ্য—সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মিডল অর্ডারে আবারও স্পষ্ট হয়েছে ভারসাম্যের অভাব। একাধিক ডানহাতি ব্যাটারের উপস্থিতিতে লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা যেন খেলা জমিয়ে নিয়েছিলেন—তার চার উইকেটই কার্যত বাংলাদেশ ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেয়। এই দুর্বলতা দূর করতে টিম ম্যানেজমেন্টের নজর এখন পরিবর্তনের দিকে। জানা গেছে, বাঁহাতি ব্যাটার শামীম হোসেনকে মিডল অর্ডারে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা চলছে, যাতে স্পিনের বিপক্ষে ব্যাটিংয়ে কিছুটা ভারসাম্য আসে।
তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না প্রধান কোচ ফিল সিমন্সকে। চিকিৎসাসংক্রান্ত কারণে তিনি লন্ডনে অবস্থান করছেন এবং ৭ জুলাই দলের সঙ্গে যোগ দেবেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন এক ম্যাচে প্রধান কোচের অনুপস্থিতি দলের পরিকল্পনায় কিছুটা প্রভাব ফেলতেই পারে।
প্রথম ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ হাসান (৬২ রান) নিজে যদিও বলছেন, তিনি দলের প্রয়োজন অনুযায়ী পারফর্ম করতে পারেননি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি ভালো খেলেছি বলতে পারি না। দলের চাহিদা পূরণ করতে পারিনি। তবে ফিরে আসার সুযোগ আছে, কারণ সিরিজ এখনো বাকি।” তিনি আরও বলেন, “আমরা একটি ভালো জুটি গড়ছিলাম, কিন্তু দুর্দান্ত এক ক্যাচ ও রান-আউটেই ম্যাচের মোড় ঘুরে যায়। যদি আরও ৩০-৪০ রান যোগ করতে পারতাম, তাহলে ম্যাচটা অনেক সহজ হতো।”
অন্যদিকে, প্রথম ম্যাচে চমৎকার জয় পাওয়া শ্রীলঙ্কা দল আত্মবিশ্বাসে উজ্জীবিত। কোচ সনাথ জয়সুরিয়া অবশ্য সতর্ক থাকতে বলছেন, কারণ সিরিজ নিশ্চিত করতে হলে দ্বিতীয় ম্যাচেও একই রকম ফোকাস বজায় রাখতে হবে। প্রথম ম্যাচে স্পিনাররা দারুণ সাফল্য পেলেও দলে আরও স্পিন বিকল্প আনতে পারে লঙ্কান শিবির। সম্ভাব্য পরিবর্তন হিসেবে ডুনিথ ওয়েল্লালাগে জায়গা পেতে পারেন, যিনি প্রথম ম্যাচে ছিলেন বারোতম খেলোয়াড়।
তবে শ্রীলঙ্কা দলকেও কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। পেসার লাহিরু কুমারা ইনজুরির কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি, এবং পুরো দলেই ভাইরাল জ্বরের হানা পড়েছে বলে জানা গেছে। ফলে ম্যাচদিনেই দল চূড়ান্ত করবে লঙ্কান ম্যানেজমেন্ট।
পিচ এবার আরও বেশি স্পিন সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে, ফলে দুই দলের ব্যাটারদেরই শুরুর ধাক্কা সামলে ইনিংস গঠন করাটা হবে গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে কলম্বোর গরম ও আর্দ্র আবহাওয়াও পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এটি কার্যত একটি ফাইনাল ম্যাচ। জিততেই হবে সিরিজে টিকে থাকতে। অপরদিকে, স্বাগতিক শ্রীলঙ্কা চাইবে ঘরের মাঠে আরেকটি সিরিজ জয় নিশ্চিত করে জয়রথ অক্ষুণ্ণ রাখতে।
-আলমগীর হোসেন, নিজস্ব প্রতিবেদক
মারাকানাকে ঘিরে বিশ্বকাপের বিরল রেকর্ড, সামনে নতুন অধ্যায়
এক যুগ আগে ব্রাজিলের রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ ফিফা বিশ্বকাপের ফাইনাল। প্রায় ১৩ বছর পর আবারও বিশ্বকাপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের আয়োজক হতে যাচ্ছে এই স্টেডিয়াম। ২০২৭ নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল—দুটিই অনুষ্ঠিত হবে মারাকানায়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ৩২ দলের এই বিশ্বকাপের অগ্রিম সূচি প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সূচি অনুযায়ী, আগামী ২৪ জুন মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। দক্ষিণ আমেরিকার মাটিতে এটিই হতে যাচ্ছে প্রথম নারী বিশ্বকাপ।
প্রায় এক মাসের প্রতিযোগিতা শেষে আগামী ২৫ জুলাই একই স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। অর্থাৎ টুর্নামেন্টের শুরু থেকে শেষ—দুটি গুরুত্বপূর্ণ ম্যাচই অনুষ্ঠিত হবে ঐতিহাসিক মারাকানায়।
বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামের সঙ্গে বিশ্বকাপের ইতিহাসও দীর্ঘদিনের। ১৯৫০ সালের পুরুষ বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে ব্রাজিলের পরাজয়ের সাক্ষী ছিল মারাকানা। এবার সেই একই মাঠে নারী বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ফিফা জানিয়েছে, ২০২৭ নারী বিশ্বকাপের আট আয়োজক শহরের প্রতিটিতে অন্তত সাতটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি শহরেই অন্তত একটি নকআউট ম্যাচ রাখা হয়েছে। ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফি ও সালভাদরে শেষ ষোলো পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হবে।
এরপর কোয়ার্টার-ফাইনালের ম্যাচ হবে বেলো হরিজন্তে, ফোর্তালেজা, রিও ডি জেনেইরো ও সাও পাওলোতে। সেমিফাইনালের আয়োজক শহর হিসেবে থাকছে রিও ডি জেনেইরো ও সাও পাওলো।
সূচি প্রকাশের মধ্য দিয়ে মারাকানা আরও একটি বিরল কীর্তির অংশ হতে যাচ্ছে। পুরুষ ও নারী—দুই ফিফা বিশ্বকাপের ফাইনাল আয়োজন করা তৃতীয় স্টেডিয়াম হবে এটি। এর আগে সুইডেনের রাসুন্দা স্টেডিয়াম এবং যুক্তরাষ্ট্রের পাসাডেনার রোজ বোল এই কীর্তি অর্জন করেছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ব্রাজিলিয়ান সমর্থকদের আবেগ, রং ও উচ্ছ্বাসের কথা ভাবলেই তিনি রোমাঞ্চিত হন। তাঁর মতে, আটটি আয়োজক শহর তাদের বৈচিত্র্যের মাধ্যমে বিশ্বকাপকে আনন্দময় ও স্মরণীয় করে তুলবে।
ব্রাজিলের সাবেক অধিনায়ক অ্যালিন পেলেগ্রিনোও মনে করেন, গ্যালারির উচ্ছ্বাসের প্রভাব মাঠের খেলায় পড়বে। তাঁর ভাষ্য, বিশ্বের সেরা খেলোয়াড়েরা সমর্থকদের কাছ থেকে পাওয়া সেই শক্তি অনুভব করবেন এবং মাঠের পারফরম্যান্সের মাধ্যমে তা ফিরিয়ে দেবেন। এতে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা অনুপ্রাণিত হবেন বলেও তিনি মনে করেন।
২০২৭ নারী বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি চলতি বছরের শেষ দিকে প্রকাশ করা হবে।
/আশিক
বিপিএল নিয়ে সব ধোঁয়াশার অবসান, যা জানাল বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসর আয়োজন নিয়ে চলমান আলোচনা ও ধোঁয়াশার অবসান ঘটেছে। চলতি বছরে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে না বলে স্পষ্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর লোকসান ও নানা জটিলতার কারণে জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন না করার যে অবস্থানের কথা জানিয়েছিলেন, সেটিই বহাল রেখেছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে ‘গেম ডেভেলপমেন্ট ট্রফি’র আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে বিপিএলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি।
সাংবাদিকদের তামিম ইকবাল বলেন, চলতি বছর বিপিএল আয়োজন করা সম্ভব হচ্ছে না। ঘরোয়া ক্রিকেটের জন্য সম্পূর্ণ নতুন একটি রূপরেখা ও ফর্মুলা নিয়ে বোর্ড কাজ করছে। পরিকল্পনার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ কাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ করা হবে। নতুন এই পরিকল্পনা আগের চেয়ে ভিন্ন এবং ক্রিকেটপ্রেমীদের জন্য আকর্ষণীয় হবে বলেও জানান তিনি।
এর আগে ফিক্সিং কেলেঙ্কারির কারণে ২০১৪ সালে এবং করোনা মহামারির কারণে ২০২১ সালে বিপিএল আয়োজন করা হয়নি। এবার টুর্নামেন্ট না হওয়ার পেছনে প্রশাসনিক, আর্থিক ও নীতিগত বিভিন্ন জটিলতার কথা তুলে ধরেছেন বিসিবি সভাপতি।
তামিম ইকবাল জানান, বিসিবির দায়িত্ব নেওয়ার পর বোর্ডের নির্বাচন দ্রুত সম্পন্ন করাই ছিল তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির গাফিলতি এবং এতে বিসিবির আর্থিক ক্ষতির বিষয়টিও তুলে ধরেন তিনি।
বিসিবি সভাপতি বলেন, বিপিএল বারবার সংকটে পড়ার অন্যতম প্রধান কারণ হলো নিয়ম-নীতির ক্ষেত্রে বড় ধরনের শিথিলতা। রংপুর ও রাজশাহী ছাড়া অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির স্থায়িত্ব ও নিয়ম মেনে চলার সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। রাজশাহী তাদের বকেয়া পরিশোধ করলেও সার্বিকভাবে নিয়ম মেনে চলার ক্ষেত্রে ঘাটতি ছিল বলে জানান তিনি।
লোকসান করে বিপিএল আয়োজনের বিপক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তামিম ইকবাল বলেন, কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলাকালে সরে গেলে বা নিয়ম ভঙ্গ করলে এর আর্থিক দায় শেষ পর্যন্ত বিসিবির ওপর পড়ে। গত দুই বছরে এভাবে বোর্ডের প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। তাঁর প্রশ্ন, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক একটি টুর্নামেন্ট থেকে বোর্ডের লাভ হওয়ার কথা থাকলেও কেন সেখানে ক্ষতি হবে?
তিনি বলেন, এসব মৌলিক সমস্যার স্থায়ী সমাধান না করে বিপিএল আয়োজন করা যুক্তিসঙ্গত হবে না।
তবে বিপিএল স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা বিসিবির নেই বলে জানিয়েছেন তামিম। তাঁর ভাষ্য, টুর্নামেন্টটি চালুর বিষয়ে বোর্ডের সদিচ্ছা রয়েছে। তবে দ্রুত আয়োজনের পরিবর্তে দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে প্রয়োজনে ছয় মাস বা এক বছর সময় নেওয়া হবে।
ইতোমধ্যে খেলাপি ও নিয়ম ভঙ্গকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান বিসিবি সভাপতি।
/আশিক
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের আগে ডোনাল্ডের মূল্যায়ন
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ড্রয়ের মানসিকতা পরিহার করে প্রথম ম্যাচের জয়ী রণকৌশল ধরে রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, প্রথম টেস্টে হারের ধাক্কা সামলে সিরিজ বাঁচাতে অজিরা মাঠে চরম আগ্রাসী মনোভাব দেখাবে। ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ, যা অস্ট্রেলিয়ার মাটিতে তাদের প্রথম এবং টেস্ট ইতিহাসে দুই দলের মুখোমুখি লড়াইয়ে দ্বিতীয় জয়।
দক্ষিণ আফ্রিকা থেকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক অডিও বার্তায় ৫৯ বছর বয়সি সাবেক এই পেস গুরু জানান, দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকার পর অনেক সময় দলগুলোর মধ্যে সিরিজ রক্ষার সুবিধাজনক মানসিকতা তৈরি হতে পারে। তবে বাংলাদেশের উচিত হবে ড্রয়ের চিন্তা না করে ডারউইনে যে ইতিবাচক পরিকল্পনা সাফল্য এনে দিয়েছিল, সেটিতেই অবিচল থাকা। মূল ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার ধাক্কা কাটিয়ে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, দলের সেই মানসিক দৃঢ়তার ভূয়সী প্রশংসা করেন তিনি।
টাইগারদের বর্তমান পেস আক্রমণ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ডোনাল্ড বিশেষ করে পেসার হাসান মাহমুদের সাম্প্রতিক ফর্মের প্রশংসা করেন। কয়েক বছর আগে নেটে প্রথম দেখার স্মৃতিচারণ করে তিনি উল্লেখ করেন, দুই দিকে সুইং করানোর পাশাপাশি নিখুঁত লেন্থে বল করার অসাধারণ নিয়ন্ত্রণ হাসানকে অন্যতম কার্যকর পেসারে পরিণত করেছে।
এছাড়া ডারউইন টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের গভীরতাও তাঁকে মুগ্ধ করেছে। চোটের কারণে পেসার নাহিদ রানা না থাকলেও একাদশে এসে এবাদত হোসেনের কার্যকর ভূমিকা পালনকে পেস ইউনিটের শক্তির বড় প্রমাণ হিসেবে দেখছেন তিনি। একজন মূল পেসারের অনুপস্থিতিতে অন্য কারও এসে দায়িত্ব নেওয়া দলটির বোলিং সক্ষমতা বাড়ার ইতিবাচক লক্ষণ বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ আগামী শনিবার কুইন্সল্যান্ডের ম্যাকেতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
ইসলাম গ্রহণের গুঞ্জনের মধ্যে কার্লোসের জন্য ড. ইয়াসির আদ-দোসারির দোয়া
ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর প্রকাশের পর তাঁকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কার্লোসের বর্তমান ও অতীতের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’ একই সঙ্গে সাবেক এই বিশ্বতারকার ঈমানের ওপর অবিচলতা ও হেদায়েতের জন্য বিশেষ দোয়া করেন তিনি।
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের এই বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে মঙ্গলবার, যখন তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। তিনি দাবি করেন, সম্প্রতি ব্রাজিল সফরের সময় স্থানীয় মুসলিম নেতৃবৃন্দের সাথে বৈঠকে শায়খ জিহাদ হাম্মাদের মাধ্যমে তিনি কার্লোসের ধর্মান্তরিত হওয়ার কথা জানতে পারেন। জানা গেছে, প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে শায়খ জিহাদ হাম্মাদের উপস্থিতিতে তিনি কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন।
আন্তর্জাতিক ফুটবলভিত্তিক গণমাধ্যম গোল ডটকমও এই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে তারা জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লেও রবার্তো কার্লোস ব্যক্তিগতভাবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
/আশিক
ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিশ্বরেকর্ড
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এক অনন্য ঐতিহাসিক কীর্তি গড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের মাত্র তৃতীয় টেস্টেই জয় তুলে নিয়ে সবচেয়ে দ্রুততম এশিয়ান দল হিসেবে এই মাঠে প্রথম টেস্ট জয়ের বিরল রেকর্ড নিজেদের করে নিল টাইগাররা।
অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের পরিসংখ্যানে এশিয়ার বাকি দলগুলোর তুলনায় টাইগারদের এই অর্জন একেবারেই অনন্য। এশিয়ার দলগুলোর মধ্যে এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে দ্রুততম জয়ের রেকর্ডটি ছিল পাকিস্তানের, যেখানে তাদের লেগেছিল ৭টি টেস্ট। অপরদিকে ভারতের লেগেছিল ১২টি টেস্ট এবং শ্রীলঙ্কা ১৫ বার চেষ্টা করেও এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট জয়ের স্বাদ পায়নি। সেখানে মাত্র ৩টি ম্যাচ খেলেই জয়ের দেখা পেল বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—এই চার পরাশক্তির মাটিতে এটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে ২০২২ সালে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমবার এমন ঐতিহাসিক সাফল্য পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বমোট সাতবারের দেখায় এটি বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয়; যার প্রথমটি এসেছিল ২০১৭ সালে মিরপুরের মাটিতে।
উইকেটের ব্যবধানে এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জয়। এর আগে ২০২৪ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটের ব্যবধানে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দাপুটে জয় এশিয়ান ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় ও মর্যাদাপূর্ণ করল।
/আশিক
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ২০২৫-২৭ চক্রের পয়েন্ট তালিকায় বড় ধরনের অগ্রগতি হয়েছে বাংলাদেশের। এই জয়ের ফলে টাইগারদের পয়েন্ট শতাংশ ৫৮.৩৩ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৬.৬৭ শতাংশে, যা বাংলাদেশকে টেবিলের চতুর্থ স্থানে তুলে এনেছে বলে জানিয়েছে এনডিটিভি।
পয়েন্ট তালিকার শীর্ষে এখনো অবস্থান করছে অস্ট্রেলিয়া, তবে বাংলাদেশের কাছে হেরে তাদের পয়েন্ট শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৭.৭৭-এ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৭৫.০০%) এবং তৃতীয় অবস্থানে নিউজিল্যান্ড (৭২.২২%)। বাংলাদেশের নিচে পঞ্চম স্থানে অবস্থান করছে ভারত (৪৮.১৫%)।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মানুযায়ী পয়েন্ট শতাংশের (পিসিটি) ভিত্তিতে শীর্ষ দুটি দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনালের দৌড়ে শক্ত অবস্থানে থাকতে বাকি ৭টি টেস্টের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিসাব অনুযায়ী, বাকি ৭ ম্যাচের সবকটিতে জিতলে বাংলাদেশের পিসিটি হবে ৮৬.১১ শতাংশ। ৬ জয় ও ১ হারে তা দাঁড়াবে ৭৭.৭৮ শতাংশে এবং ৬ জয় ও ১ ড্রতে হবে ৮০.৫৬ শতাংশ। এছাড়া ৫ জয় ও ২ ড্র করলে ৭৫ শতাংশ, ৫ জয়, ১ ড্র ও ১ হারে ৭২.২২ শতাংশ এবং ৫ জয় ও ২ হারে পিসিটি হবে ৬৯.৪৪ শতাংশ। ফলে অবশিষ্ট ম্যাচগুলোর মধ্যে অন্তত ৫-৬টিতে জয় নিশ্চিত করতে পারলে ফাইনালের মঞ্চে জায়গা করে নেওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হবে।
/আশিক
শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ফেসবুকে শ্রদ্ধা জানালেন সাকিব আল হাসান
শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই পোস্টে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি বিশেষ বার্তা যুক্ত করেন সাকিব। সেখানে তিনি জাতির পিতা ও তাঁর পরিবারের প্রয়াত সকল সদস্যের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং গভীর শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমান। সেই কালরাতেশেখ মুজিবুর রহমান ছাড়াও তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালকে হত্যা করা হয়। একই সঙ্গে ঘাতকদের হাতে প্রাণ হারান শেখ মুজিবুর রহমান একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হক।
একই দিনে পৃথক হামলায় প্রাণ হারান যুবলীগের তৎকালীন শীর্ষ নেতা শেখ ফজলুল হক মনি এবং তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি। এ ছাড়া আবদুর রব সেরনিয়াবাত, তাঁর কন্যা বেবি, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, ভ্রাতুষ্পুত্র সজীব সেরনিয়াবাত এবং আত্মীয় আবদুল নঈম খানও সেই নৃশংসতার শিকার হন। তবে সে সময় বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করায় প্রাণে বেঁচে যান শেখ মুজিবুর রহমান এর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।
আওয়ামী লীগ সরকারের আমলে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে সাধারণ ছুটি বহাল রাখা হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটার পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারি ছুটি বাতিল করে, যা বর্তমানেও বলবৎ রয়েছে।
/আশিক
ইতিহাসে নাম লেখানোর দিনে টাইগারদের লড়াকু ব্যাটিংয়ের প্রশংসায় হ্যাজলউড
শারীরিক চোটের কারণে অস্ট্রেলিয়ার সবশেষ ১৪টি টেস্ট ম্যাচের মধ্যে মাত্র ছয়টিতে মাঠে নামতে পেরেছিলেন তিনি। এমনকি বিগত এক বছর ধরে কোনো ধরণের টেস্ট ম্যাচ খেলেননি। বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের উদ্বোধনী টেস্টে স্কট বোল্যান্ডের পরিবর্তে একাদশে তার জায়গা পাওয়া নিয়ে নির্বাচকদের মাঝেও যথেষ্ট দোলাচল ছিল। তবে মাঠে নেমেই বল হাতে নিজের দক্ষতার প্রমাণ দিলেন অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড।
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে বল হাতে এক স্মরণীয় মাইলফলক অর্জন করেছেন এই অস্ট্রেলিয়ান পেসার। নিজের টেস্ট ক্যারিয়ারে ১৪তম বারের মতো পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ৩০০ উইকেটের অভিজাত ক্লাবে নিজের নাম লেখালেন তিনি। ব্যক্তিগত সাফল্যের পর সফরকারী বাংলাদেশের ব্যাটারদের লড়াইয়ের প্রশংসাও করেছেন হ্যাজলউড বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বাংলাদেশের ব্যাটিং দৃঢ়তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হ্যাজলউড বলেন, উইকেটে পেসারদের জন্য বোলিং করা বেশ কষ্টসাধ্য ছিল এবং সফরকারীরা দারুণ লড়াই করেছে। শেষ ভাগে রান তোলার গতি কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও উইকেট তুলে নেওয়া বেশ কঠিন ছিল, যা তাদের জন্য ইতিবাচক একটি দলীয় প্রচেষ্টা হিসেবে কাজ করেছে।
অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে নবম বোলার হিসেবে ৩০০ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন হ্যাজলউড। তার সঙ্গে টেস্টে এই ক্লাবের সদস্য হিসেবে রয়েছেন বর্তমান দলের আরও তিন সতীর্থ—নাথান লায়ন, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটিই প্রথম ও একমাত্র বোলিং আক্রমণ, যেখানে প্রত্যেকে তিন শতাধিক উইকেটের মালিক হয়েও একই সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। অস্ট্রেলিয়ার ৩০০ উইকেট পাওয়া ৯ জন বোলারের মধ্যে হ্যাজলউডের চেয়ে ভালো গড় রয়েছে কেবল গ্লেন ম্যাকগ্রা (২১.৬৪), প্যাট কামিন্স (২২.২১) ও ডেনিস লিলির (২৩.৯২); হ্যাজলউডের বোলিং গড় ২৪.০২।
ডারউইন টেস্ট শুরুর আগে হ্যাজলউডের নামের পাশে ছিল ২৯৫টি উইকেট। ম্যাচের প্রথম দিনের প্রথম ওভারেই তার বলে তানজিদ হাসানের ক্যাচ উঠলেও তা লুফে নিতে ব্যর্থ হন নাথান লায়ন। সেই সুযোগ কাজে লাগিয়ে শূন্য রানে জীবন পাওয়া তানজিদ ১০১ রানের নান্দনিক শতক হাঁকান। পরবর্তীতে দ্বিতীয় দিনের সকালে তানজিদ ও মুমিনুল হকের জুটি ভাঙেন হ্যাজলউড নিজেই, উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। এরপর দ্বিতীয় নতুন বলে দুর্দান্ত এক ডেলিভারিতে ৮৪ রানে থাকা নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে বড় জুটি ভাঙেন তিনি।
ম্যাচের তৃতীয় দিনে তীব্র গরমের মাঝে বাংলাদেশের লোয়ার অর্ডারের দৃঢ়তাও ভাঙেন হ্যাজলউড। একে একে হাসান মাহমুদকে এলবিডব্লিউ এবং বাড়তি বাউন্সে তাইজুল ইসলামকে ফিরিয়ে দেন। মধ্যাহ্ন বিরতির পর ফিরে এসে মেহেদী হাসান মিরাজকে সাজঘরে পাঠিয়ে স্পর্শ করেন ক্যারিয়ারের ৩০০তম টেস্ট উইকেট। এরপর ইবাদত হোসেনকে আউট করে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেওয়ার মাধ্যমে ৯ বছর পর টেস্টে ইনিংসে ছয় উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন এই অভিজ্ঞ পেসার।
/আশিক
অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্টে বাংলাদেশ, মুশফিকের নতুন রেকর্ড
অস্ট্রেলিয়ার ডারউইনে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ। এই ম্যাচের মধ্য দিয়েই অন্তত ১০০টি টেস্ট খেলেছেন এমন ক্রিকেটারদের তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সৌভাগ্য অর্জন করলেন মুশফিকুর রহিম। এর পাশাপাশি সাকিব আল হাসানকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সংখ্যক ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডে শীর্ষে উঠে এসেছেন তিনি। সাকিব তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বমোট ১০৭৫ জন ক্রিকেটারের সঙ্গে খেলেছিলেন, ডারউইন টেস্টে মুশফিকের ক্ষেত্রে এই সংখ্যাটি বেড়ে দাঁড়াল ১০৭৬ জনে।
ডারউইন টেস্ট শুরু হওয়ার আগে মুশফিকের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এমন ক্রিকেটারের সংখ্যা ছিল ১০৭৩। আজ মাঠে নামার মাধ্যমে নতুন করে ৩ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের নাম এই তালিকায় যুক্ত হয়। অস্ট্রেলিয়ার জেক ওয়েদারাল্ড, ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টারের সঙ্গে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে একই ম্যাচে মাঠে নামেন মুশফিক। এমনকি পেসার তাসকিন আহমেদের বলে ক্যামেরন গ্রিন আউট হওয়ার সময় তাঁর সহজ ক্যাচটি লুফে নেন মুশফিকুর রহিম নিজেই।
সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলার দিক থেকে মুশফিক কেবল বাংলাদেশেই নয়, পুরো এশিয়ার ক্রিকেটারদের মধ্যেও শীর্ষ স্থানে অবস্থান করছেন। এই তালিকায় মুশফিক ও সাকিবের ঠিক পরেই তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, যিনি নিজের দুই যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯৮৯ জন ক্রিকেটারের সঙ্গে খেলেছেন। তবে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার সার্বিক রেকর্ডটি রয়েছে আয়ারল্যান্ডের টপ অর্ডার ব্যাটার পল স্টার্লিংয়ের দখলে, যিনি ১১০০ জনেরও বেশি ক্রিকেটারের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
চলতি অস্ট্রেলিয়া সফর মুশফিকের সামনে আরও একটি বড় অর্জন গড়ে তোলার দারুণ সুযোগ এনে দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে আর মাত্র ১৯৪ রান করতে পারলেই প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করার অনন্য কীর্তি স্থাপন করবেন মুশফিকুর রহিম।
/আশিক
পাঠকের মতামত:
- ভোট না দিয়ে রুমিন ফারহানা বললেন, ‘এটা নির্বাচন নয়’
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো নিয়ে বড় খবর
- নতুন রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে থাকার আহ্বান চরমোনাই পীরের
- মারাকানাকে ঘিরে বিশ্বকাপের বিরল রেকর্ড, সামনে নতুন অধ্যায়
- বিপিএল নিয়ে সব ধোঁয়াশার অবসান, যা জানাল বিসিবি
- স্বামীর শেষ বিদায়ে অংশ নিয়ে আবার কারাগারে দীপু মনি
- মির্জা ফখরুলের জয়ে চীন ও যুক্তরাজ্যের অভিনন্দনবার্তা
- হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ, তেল পরিবহনে বড় পরিবর্তন
- আগামী পাঁচ দিনের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- মির্জা ফখরুলের পদত্যাগের পর বিএনপিতে নতুন দায়িত্ব পেলেন রিজভী
- দুই মাসের মধ্যে সর্বোচ্চে উঠে কমল স্বর্ণের দাম
- জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: নুর
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেননি ছয় সংসদ সদস্য
- রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান
- অলি আহমদকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী মির্জা ফখরুল
- সরকারি অনুদানের চেক গ্রহণ করলেন রেসডোর চেয়ারম্যান আবুল কালাম আজাদ
- অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের আগে ডোনাল্ডের মূল্যায়ন
- গ্যাস সরবরাহে আবারও বড় ধরনের বিপর্যয়
- ইসলাম গ্রহণের গুঞ্জনের মধ্যে কার্লোসের জন্য ড. ইয়াসির আদ-দোসারির দোয়া
- ইউটিউব কনটেন্ট নির্মাতাদের জন্য আসছে বড় পরিবর্তন
- অশ্রুসিক্ত বিদায়ী বক্তব্যে দল ও দেশের প্রতি অঙ্গীকার মির্জা ফখরুলের
- ট্রাম্প সীমা ছাড়লে রক্ষা পাবে না ইউরোপের লক্ষ্যবস্তুও: তেহরানের বার্তা
- ১৮০ দিনের কার্যক্রমে প্রধানমন্ত্রী ও সরকারের অ্যাপ্রুভাল রেটিং প্রকাশ
- চালকহীন পরিবহনে টেসলার নতুন পদক্ষেপ
- দুরেফিশানকে নিয়ে নেটপাড়ায় কটূক্তি, পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন হানিয়া
- ভারতের সঙ্গে সমমর্যাদা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: রিজভী
- ফেডের সুদের হার ও বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম
- ১ জুলাই থেকে কার্যকরের কথা থাকলেও পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে ধোঁয়াশা
- জাতীয় পর্যায়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের ব্যাপক উদ্যোগ
- দীর্ঘ তিন দশক পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রস্তুতি
- ছয় প্রতিষ্ঠানের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর
- আইন পেশার উন্নয়নে নতুন পরিকল্পনা নিয়ে সরকারের বার্তা
- আগামী পাঁচ দিনের আবহাওয়া নিয়ে অধিদপ্তরের নতুন বার্তা
- বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক ও জ্বালানি সরবরাহ পর্যালোচনার আশ্বাস ভারতের
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য
- স্মার্টফোন চার্জে দেওয়ার সময় যেসব সাধারণ ভুল এড়িয়ে চলবেন
- আবারও ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’: পাইরেটস ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন জনি ডেপ?
- পাঁচ দশকের সব রেকর্ড ভাঙল হরমুজ সংকট, জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা
- দুপুরের আকাশে জ্বলজ্বল করবে তারা: বিরল সূর্যগ্রহণে রেকর্ড গড়বে লুক্সর
- বিআরটিসির ‘পিংক বাসে’ এবার স্টারলিংকের হাই-স্পিড স্যাটেলাইট ইন্টারনেট
- মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝে কিম জং উনের প্রতি ট্রাম্পের বার্তা
- তারেক রহমানের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, দেশেই সব উৎসর্গ: রিজভী
- বিশ্ববাজারে স্বর্ণ ও মূল্যবান ধাতুর দামের সর্বশেষ পরিস্থিতি
- শিক্ষকদের পে স্কেল পর্যালোচনা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- ফ্যাসিবাদমুক্ত দেশে এবার বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
- ডলার সংকটের মুখে অবিশ্বাস্য সুখবর: রেমিট্যান্স বাড়ল ৩২ শতাংশেরও বেশি!
- নেতাদের জুয়ার মূল্য নগদে শোধ করছে মার্কিন পরিবারগুলো: ইরান
- সুরক্ষা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব: বিরোধীদলীয় চিফ হুইপ
- বাণিজ্য বাধা দূর করতে ঢাকায় ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল
- ২০২৮-২৯ থেকে নতুন অর্থবছর: ৯ মাসের অন্তর্বর্তী বাজেট ২০২৭-২৮ অর্থবছরে
- ছয় প্রতিষ্ঠানের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর
- কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ: এমপি আমির হামজার গাড়িতে হামলা
- জননিরাপত্তা নিশ্চিতে রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান দিলেন এমপি বকুল
- কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে যেসব অভ্যাস বর্জনীয়
- মধ্যরাতের মধ্যে যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে
- সরকারের ছয় মাস পূর্তিতে চরমোনাই পীরের ৬ দফা পরামর্শ
- ১৯৫৩ সালের পর আনুষ্ঠানিক সমাপ্তি? উত্তর কোরিয়ার কোর্টে বল ঠেলল দক্ষিণ কোরিয়া
- টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
- বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর ছিলেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
- ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিশ্বরেকর্ড
- শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ফেসবুকে শ্রদ্ধা জানালেন সাকিব আল হাসান
- সংগ্রামের পথ পেরিয়ে নেতৃত্বের সর্বোচ্চ শিখরে—ত্যাগ, যোগ্যতা ও আনুগত্যের ঐতিহাসিক স্বীকৃতি
- গত ১৭ বছরের সব হত্যাকাণ্ডের বিচার করা হবে: আইনমন্ত্রী
- ইরানকে পরমাণু অস্ত্রহীন রাখতে বাড়তি তেলের দামও মেনে নেওয়া যায়: ট্রাম্প
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটতে কমপক্ষে দুই বছর লাগবে: আমীর খসরু মাহমুদ চৌধুরী








