২০২৬ সালে কখন রমজান, ঈদ ও শবে বরাতের সম্ভাব্য সূচি

ইসলামি জীবনব্যবস্থায় সময় ও দিনের গুরুত্ব অপরিসীম। প্রতিটি মাস ও রজনী মুসলমানদের ইবাদত, আত্মশুদ্ধি ও নৈতিক অনুশীলনের সঙ্গে গভীরভাবে যুক্ত। ২০২৬ সালের সম্ভাব্য ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী বাংলাদেশে রমজান, ঈদ, শবে বরাত, শবে কদরসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসগুলো একটি নির্দিষ্ট ধারাবাহিকতায় পালিত হতে পারে। তবে ইসলামি শরিয়াহ অনুযায়ী এসব দিবসের চূড়ান্ত তারিখ সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল থাকবে।
২০২৬ সালে পবিত্র শব-ই-মেরাজ পালিত হতে পারে শুক্রবার, ১৬ জানুয়ারি দিবাগত রাতে। এই রজনী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যাত্রার স্মরণে পালিত হয়। মুসলমানরা এ রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। এরপর শব-ই-বরাত পালিত হওয়ার সম্ভাব্য তারিখ বুধবার, ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত। এই রাতকে ভাগ্য নির্ধারণের রজনী হিসেবে বিবেচনা করা হয় এবং এ উপলক্ষে মুসলমানরা ইবাদত, তওবা ও মৃতদের জন্য দোয়া করে থাকেন।
পবিত্র রমজান মাস ২০২৬ সালে শুরু হতে পারে বুধবার, ১৮ ফেব্রুয়ারি এবং শেষ হতে পারে বুধবার, ১৮ মার্চ। এই এক মাস সিয়াম সাধনার মাধ্যমে সংযম, তাকওয়া ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা গ্রহণ করা হয়। রমজানের শেষ শুক্রবার অর্থাৎ শুক্রবার, ১৩ মার্চ পালিত হতে পারে জুমাতুল বিদা, যা মুসলমানদের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। রমজানের শেষ দশকের অন্যতম ফজিলতপূর্ণ রাত শব-ই-কদর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে রোববার, ১৫ মার্চ দিবাগত রাতে, যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম বলে কোরআনে উল্লেখ রয়েছে।
এক মাস রোজা পালনের পর ঈদুল ফিতর উদযাপিত হতে পারে শুক্রবার, ১৯ মার্চ অথবা শনিবার, ২০ মার্চ ২০২৬। এ দিন মুসলমানরা ঈদের নামাজ আদায়, ফিতরা প্রদান এবং সামাজিক সৌহার্দ্য ও আনন্দ ভাগাভাগির মাধ্যমে উৎসব পালন করেন। এরপর হজ মৌসুম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার, ১৪ মে থেকে। সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে একবার পবিত্র হজ আদায় ফরজ। ঈদুল আজহা পালিত হতে পারে শনিবার, ১৬ মে ২০২৬, যা ত্যাগ ও কোরবানির মহান আদর্শে মুসলমানদের উদ্বুদ্ধ করে।
ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন আশুরা পালিত হতে পারে বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬। এই দিন কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে মুসলমানরা বিশেষ ইবাদত ও আত্মসংযম পালন করেন। এছাড়া মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত উপলক্ষে ঈদে মিলাদুন্নবী পালিত হওয়ার সম্ভাব্য তারিখ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬।
উল্লেখ্য, উপরোক্ত সব তারিখই সম্ভাব্য হিসাব অনুযায়ী নির্ধারিত। যেহেতু ইসলামি ক্যালেন্ডার চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই স্থানীয়ভাবে চাঁদ দেখা সাপেক্ষে এসব তারিখে এক বা দুই দিনের তারতম্য হতে পারে। সংশ্লিষ্ট সময়ে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ের ঘোষিত সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
-রফিক
নামাজ ও সূর্যোদয়-সূর্যাস্ত সময় জানুন আজ
আজ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬। বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ ৪ ফাল্গুন ১৪৩২ এবং হিজরি সনের হিসেবে ২৮ শাবান ১৪৪৭। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি নির্ধারিত হয়েছে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও ইসলামিক ফিকহের নির্ধারিত মানদণ্ড অনুসারে।
আজ জোহরের নামাজ শুরু হবে দুপুর ১২টা ১৬ মিনিটে। বিকেলের আসরের সময় শুরু হবে ৪টা ১৭ মিনিটে। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ আদায়ের সময় নির্ধারিত হয়েছে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে। রাতের এশার নামাজ শুরু হবে ৭টা ১২ মিনিটে।
আগামীকাল বুধবার ফজরের নামাজ শুরু হবে ভোর ৫টা ১৭ মিনিটে। আজ ঢাকায় সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩১ মিনিটে।
ধর্মীয় বিশ্লেষকদের মতে, শাবান মাসের শেষভাগে সময়ের এই পরিবর্তন রমজান আগমনের পূর্বাভাস বহন করে। ফলে নামাজের সময়সূচি নিয়মিত অনুসরণ এবং সঠিক সময়ে ইবাদত পালনের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রাজধানীবাসীকে নিজ নিজ এলাকার মসজিদের ঘোষিত সময়ের সঙ্গে মিলিয়ে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে, কারণ স্থানীয় পর্যায়ে সময়ের সামান্য তারতম্য হতে পারে।
সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা।
মুসলিমদের জন্য রমজান মাসের সূচনা: চাঁদ দেখার নিয়ম ও তারিখ
মক্কা, সৌদি আরব অনুযায়ী, পবিত্র রমজান মাসের প্রথম দিন হতে পারে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি। রমজানের সূচনাটি চাঁদদর্শনের ওপর নির্ভর করে নির্ধারিত হয়, তাই বিভিন্ন দেশে রমজান শুরু হওয়ার তারিখ ভিন্ন হতে পারে। কিছু দেশ চাঁদের অবস্থান গণনা করে সিদ্ধান্ত নিলে, অনেকে স্থানীয় চাঁদদর্শনের ঐতিহ্য অনুসরণ করে ঘোষণা দেয়।
ইসলামী চন্দ্র ক্যালেন্ডারের ভিত্তিতে রমজান মাস শুরু হয়। সৌদি আরবে চাঁদদর্শনের সাক্ষীর ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট চূড়ান্ত ঘোষণা দেয়। চাঁদ দেখা হলে রমজান শুরু হয় এবং মুসলিমরা পরবর্তী দিন থেকে রোজা পালন শুরু করেন। যদি চাঁদ দেখা না যায়, তবে শাবান মাসের ৩০ দিন পূর্ণ হলে পরের দিন রমজান শুরু হয়।
চাঁদদর্শনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা হয়
অন্তরাল (Elongation): সূর্য থেকে চাঁদ যথেষ্ট দূরে থাকতে হবে।
উচ্চতা (Altitude): চাঁদ যত বেশি উচ্চতায় থাকবে, তত সহজে দেখা যাবে।
সময় ব্যবধান (Lag time): সূর্যাস্তের পর চাঁদ অস্ত হওয়ার সময় পর্যাপ্ত হতে হবে, সাধারণত ৪৫ মিনিটের বেশি।
বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ
মধ্যপ্রাচ্য: সম্ভবত ১৮ ফেব্রুয়ারি
উত্তর আমেরিকা: ১৮ ফেব্রুয়ারি
ইউরোপ ও তুরস্ক: ১৯ ফেব্রুয়ারি
এশিয়া: ১৯ ফেব্রুয়ারি সম্ভাবনা বেশি
আফ্রিকা ও ওসিওনিয়া: ১৯ ফেব্রুয়ারি
রমজান মাস মুসলিমদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে। এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলিমরা উপবাস পালন করেন এবং খাবার, পানীয়, ধূমপান ও যৌন সম্পর্ক থেকে বিরত থাকেন। এটি আল্লাহর ভীতি ও সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম।
/আশিক
আজকের নামাজের সময়সূচি জানুন এক নজরে
আজ সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (৩ ফাল্গুন ১৪৩২ ও ২৭ শাবান ১৪৪৭)। রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোর ধর্মপ্রাণ মানুষের জন্য আজকের নামাজের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা।
সূচি অনুযায়ী, আজ জোহরের ওয়াক্ত শুরু হবে দুপুর ১২টা ১৬ মিনিটে এবং আসরের সময় শুরু হবে বিকেল ৪টা ১৭ মিনিটে।
মাগরিবের আজান হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে।
দিনের শেষ নামাজ এশার ওয়াক্ত শুরু হবে রাত ৭টা ১১ মিনিটে।
যারা আগামীকালকের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ফজরের ওয়াক্ত শুরু হবে ভোর ৫টা ১৮ মিনিটে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল ৬টা ৩১ মিনিটে। এই সময়সূচিটি মূলত ঢাকা ও এর আশপাশের জেলাগুলোর জন্য প্রযোজ্য।
/আশিক
চোখে দেখেন না, কিন্তু অন্তরে পুরো কোরআন: ১২ বছরের কিশোরীর অবিশ্বাস্য কৃতিত্ব
মাত্র ১২ বছর বয়সে পবিত্র কোরআনের সম্পূর্ণ হিফজ শেষ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন সৌদি আরবের এক দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী হিবা আল-সাফাদি। তবে তাঁর এই কৃতিত্ব কেবল কোরআন মুখস্থেই সীমাবদ্ধ নয়, একইসঙ্গে তিনি কোরআনের অত্যন্ত জটিল এবং মর্যাদাপূর্ণ ‘সাত কিরাআত’-এ অসাধারণ দক্ষতা অর্জন করেছেন। সৌদি আরবে অনুষ্ঠিত ‘কিং সালমান স্থানীয় কোরআন প্রতিযোগিতার’ ২৭তম আসরে হিবার এই বিস্ময়কর মেধা বিশেষভাবে সবার নজর কাড়ে।
দৃষ্টিপ্রতিবন্ধী শ্রেণির প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে হিবা আল-সাফাদি ‘শাতিবিয়্যা’ পদ্ধতিতে পূর্ণ সনদ ও নিখুঁত উচ্চারণের সঙ্গে কোরআন হিফজ সম্পন্ন করেছেন। এই বয়সে কোরআনের সাতটি ভিন্ন ভিন্ন এবং স্বীকৃত পঠন শৈলীতে পারদর্শিতা অর্জন করা একটি বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই প্রতিযোগিতায় হিবার এই সাফল্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য এক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।
প্রতিযোগিতার মঞ্চে হিবার কোরআন তিলাওয়াত উপস্থিত বিচারক এবং দর্শকদের আবেগপ্রবণ করে তোলে। অন্ধত্ব যে জ্ঞানের পথে কোনো বাধা হতে পারে না, হিবা আল-সাফাদি তাঁর অসামান্য মেধা ও একাগ্রতা দিয়ে সেটিই প্রমাণ করেছেন। ২৭তম কিং সালমান কোরআন প্রতিযোগিতায় তিনি কেবল একটি পুরস্কারই জেতেননি, বরং বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন।
সূর্যাস্ত-সূর্যোদয়সহ আজকের নামাজের সময়সূচী প্রকাশ
আজ রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ। বাংলা পঞ্জিকা অনুযায়ী ২ ফাল্গুন ১৪৩২ এবং হিজরি বর্ষপঞ্জিতে ২৬ শাবান ১৪৪৭। ঋতু পরিবর্তনের এই সময়ে দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়ছে, যার প্রভাব পড়ছে নামাজের সময়সূচিতেও।
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নির্ধারিত সালাতের সময়সূচি অনুযায়ী, জোহরের সময় শুরু হবে দুপুর ১২টা ১৬ মিনিটে। বিকেলের আসর শুরু হবে ৪টা ১৬ মিনিটে। সূর্যাস্তের পর মাগরিব আদায় করা যাবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিট থেকে। রাতের এশার নামাজ শুরু হবে ৭টা ১১ মিনিটে।
আগামীকাল ভোরের ফজরের নামাজ শুরু হবে ৫টা ১৯ মিনিটে। আজ ঢাকায় সূর্যাস্ত ঘটবে ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৫ মিনিটে।
-রফিক
জিন, জাদু, হিংসা ও মানসিক অস্থিরতার প্রতিকার: সূরা নাস
সূরা আন-নাস কুরআনুল কারিমের ১১৪তম ও সর্বশেষ সূরা। এটি মাত্র ৬টি সংক্ষিপ্ত অথচ গভীর তাৎপর্যপূর্ণ আয়াত নিয়ে গঠিত। এই সূরার মূল বিষয়বস্তু হলো—মানুষের অন্তরে প্রবেশকারী শয়তানি কুমন্ত্রণা, সন্দেহ, ভয় ও পাপপ্রবণ চিন্তা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা। অধিকাংশ তাফসিরকারের মতে এটি মক্কায় অবতীর্ণ, যদিও কিছু বর্ণনায় একে মাদানীও বলা হয়েছে। সূরা আল-ফালাকের সঙ্গে একত্রে এই দুই সূরাকে “মু‘আওয়িযাতাইন” বলা হয়, অর্থাৎ আশ্রয় প্রার্থনার দুটি সূরা।
এই সূরায় আল্লাহ তাআলা নবী করিম (সা.)-কে নির্দেশ দেন যেন তিনি ঘোষণা করেন: “আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের কাছে।” এখানে “রববিন্নাস” শব্দটি আল্লাহর পালনকর্তা ও প্রতিপালক সত্তাকে নির্দেশ করে। তিনি মানুষের স্রষ্টা, লালনকারী ও রক্ষাকর্তা। পরবর্তী আয়াতে বলা হয়েছে “মালিকিন্নাস”—অর্থাৎ মানুষের প্রকৃত অধিপতি ও শাসক। সব ক্ষমতা ও কর্তৃত্ব তাঁরই হাতে। এরপর বলা হয়েছে “ইলাহিন্নাস”—মানুষের একমাত্র উপাস্য। এই তিনটি গুণাবলির মাধ্যমে আল্লাহর সার্বভৌমত্ব, মালিকানা ও উপাস্যত্ব একত্রে ঘোষণা করা হয়েছে।
এরপর সূরার কেন্দ্রীয় বিষয়টি স্পষ্ট করা হয়েছে: “মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস”—সে কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে আশ্রয় চাই, যে গোপনে কুমন্ত্রণা দেয় এবং মানুষ আল্লাহকে স্মরণ করলে সরে যায়। “খান্নাস” শব্দটি নির্দেশ করে এমন এক সত্তাকে, যে সুযোগ বুঝে মানুষের অন্তরে সন্দেহ ও পাপের বীজ বপন করে, কিন্তু যিকির ও আল্লাহর স্মরণে পিছিয়ে যায়। পরবর্তী আয়াতে বলা হয়েছে, এই কুমন্ত্রণা মানুষের অন্তরে প্রবেশ করে। অর্থাৎ শয়তানি প্ররোচনা বাহ্যিক নয়, বরং অন্তর্গত—মনের গভীরে সূক্ষ্মভাবে কাজ করে। শেষ আয়াতে স্পষ্ট করা হয়েছে যে এই কুমন্ত্রণাদাতা কেবল জিনদের মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের মধ্যেও এমন অনেকে আছে, যারা অন্যদের পাপ ও বিভ্রান্তির দিকে প্ররোচিত করে।
শানে নুযূল বা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট
কিছু সহীহ হাদিসে বর্ণিত হয়েছে যে, লাবীদ ইবনে আসাম নামক এক ব্যক্তি নবী করিম (সা.)-এর ওপর জাদু প্রয়োগ করেছিল। এর প্রভাবে তিনি সাময়িক শারীরিক অসুস্থতায় ভুগেছিলেন। তখন আল্লাহ তাআলা সূরা আল-ফালাক ও সূরা আন-নাস নাযিল করেন। নবী (সা.) এই সূরাগুলো তিলাওয়াত করার মাধ্যমে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করেন এবং আল্লাহ তাঁর ওপর থেকে সেই প্রভাব দূর করে দেন। এই ঘটনা মুসলিমদের জন্য শিক্ষা দেয় যে, যেকোনো অদৃশ্য বা মানসিক অনিষ্ট থেকে রক্ষার প্রকৃত উপায় হলো আল্লাহর দিকে প্রত্যাবর্তন।
মর্যাদা ও ফজিলত
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য এই দুই সূরার সমতুল্য কিছু নেই। তিনি ফজর ও মাগরিবের নামাজের পর এবং শয়নের পূর্বে সূরা ইখলাস, সূরা আল-ফালাক ও সূরা আন-নাস পাঠ করতে উৎসাহিত করতেন। হাদিসে এসেছে, নিয়মিত পাঠ মানুষের জন্য জাদু, কুদৃষ্টি, হিংসা ও শয়তানি প্ররোচনা থেকে সুরক্ষার কারণ হয়।
সূরা আন-নাস বিশেষভাবে মানুষের অন্তর্জগতের নিরাপত্তার জন্য অবতীর্ণ হয়েছে। এটি কেবল বাহ্যিক বিপদ থেকে নয়, বরং সন্দেহ, অবিশ্বাস, ভয়, পাপপ্রবণ চিন্তা ও মানসিক অস্থিরতা থেকেও মুক্তির দোয়া। সংক্ষিপ্ত আয়াতগুলোর মধ্যে ঈমান, তাওহিদ ও আত্মরক্ষার গভীর দর্শন নিহিত রয়েছে।
সূরা আন-নাস মূলত এক আধ্যাত্মিক আশ্রয়স্থল। এটি ঈমানদারদের শেখায় যে মানুষের প্রকৃত শত্রু অনেক সময় অদৃশ্য এবং অন্তর্গত। তাই নিরাপত্তা কেবল বাহ্যিক শক্তিতে নয়, বরং আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতা ও স্মরণে নিহিত। নিয়মিত তিলাওয়াত ও অর্থ অনুধাবন করলে এই সূরা একজন মুসলিমের হৃদয়কে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করার শক্তিশালী দুর্গে পরিণত করে।
আজকের নামাজের সময়সূচি জানুন এক নজরে
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম এবং ইমান বা বিশ্বাসের পর এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। পরকালে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। তাই একজন মুমিনের জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা অত্যন্ত জরুরি। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরেও ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে যা আত্মিক প্রশান্তি ও সওয়াব অর্জনে সহায়ক। আজ শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি; ০১ ফাল্গুন ১৪৩২ বাংলা এবং ২৪ শাবান ১৪৪৭ হিজরি। রাজধানী ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের পূর্ণাঙ্গ সময়সূচি নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো।
ঢাকার নামাজের সময়সূচি (১৪ ফেব্রুয়ারি ২০২৬)
আজ জোহর নামাজের ওয়াক্ত শুরু হবে দুপুর ১২টা ১৬ মিনিটে।
আসর নামাজের সময় শুরু হবে বিকেল ৪টা ১৩ মিনিটে।
মাগরিবের আজান ও ইফতারের সময় (যদি কেউ রোজা রাখেন) হবে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে।
এশা নামাজের ওয়াক্ত শুরু হবে রাত ৭টা ০৮ মিনিটে।
এছাড়া আগামীকালের (রোববার) ফজর নামাজের ওয়াক্ত শুরু হবে ভোর ৫টা ১৯ মিনিটে।
বিভাগীয় সময়ের পার্থক্যঢাকার সময়ের সঙ্গে দেশের অন্যান্য বিভাগের মুসল্লিদের কিছু সময় যোগ বা বিয়োগ করে নিতে হবে। চট্টগ্রাম বিভাগের মুসল্লিদের ৫ মিনিট এবং সিলেট বিভাগের মুসল্লিদের ৬ মিনিট সময় বিয়োগ করতে হবে। অন্যদিকে, খুলনা বিভাগের ক্ষেত্রে ৩ মিনিট, রাজশাহী বিভাগের ক্ষেত্রে ৭ মিনিট, রংপুর বিভাগের ক্ষেত্রে ৮ মিনিট এবং বরিশাল বিভাগের ক্ষেত্রে ১ মিনিট সময় যোগ করে নামাজের ওয়াক্ত নির্ধারণ করতে হবে। সময়মতো নামাজ আদায় করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য, তাই নিজ নিজ এলাকার সঠিক সময় জেনে নামাজে শরিক হওয়ার জন্য অনুরোধ করা হলো।
জুমার দিন দরুদ পাঠের অফুরন্ত ফজিলত
ইসলামে জুমার দিনকে সাপ্তাহিক ঈদ হিসেবে গণ্য করা হয়। হাদিসে এ দিনের নানা ফজিলত ও আমলের কথা উল্লেখ আছে। প্রিয়নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে জুমার দিন বেশি বেশি দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন। বিভিন্ন হাদিসগ্রন্থে বর্ণিত আছে, এ দিনে পড়া দরুদ তাঁর দরবারে পেশ করা হয় এবং দরুদ পাঠকারী বান্দার প্রতি আল্লাহ তাআলা দশটি রহমত নাজিল করেন।
জুমার দিন দরুদ পাঠের মর্যাদা
হজরত আওস ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, জুমার দিন শ্রেষ্ঠ দিন। এ দিন হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এ দিনেই তাঁর ইন্তেকাল এবং কেয়ামতের শিঙ্গায় ফুঁক দেওয়ার ঘটনাও এ দিনেই সংঘটিত হবে। তাই এ দিনে নবির প্রতি অধিক দরুদ পাঠের তাগিদ দেওয়া হয়েছে। হাদিসে আরও উল্লেখ আছে, আল্লাহ তাআলা নবিগণের দেহকে জমিনের জন্য হারাম করে দিয়েছেন; ফলে উম্মতের দরুদ তাঁর নিকট পৌঁছানো হয়।
অন্য বর্ণনায় এসেছে, জুমার দিন ও জুমার রাতে বেশি পরিমাণে দরুদ পাঠ করলে বিশেষ সওয়াব অর্জিত হয়। যে ব্যক্তি একবার দরুদ পড়ে, আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন। আর কেউ যদি আসরের নামাজের পর নির্দিষ্ট দরুদ ৮০ বার পাঠ করে, তার বহু বছরের গুনাহ মাফ হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে—যদিও আলেমদের মতে, এখানে সগিরা গুনাহ উদ্দেশ্য।
দোয়া কবুলের বিশেষ সময়
জুমার দিনের অন্যতম বড় ফজিলত হলো এ দিনে এমন একটি সময় রয়েছে, যখন বান্দার দোয়া কবুল হয়। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এ দিনের একটি নির্দিষ্ট মুহূর্তে যদি কোনো মুমিন আল্লাহর কাছে কল্যাণকর কিছু প্রার্থনা করে, তা কবুল হওয়ার আশা থাকে। অধিকাংশ আলেমের মতানুসারে, আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টিই সে মহামূল্যবান মুহূর্ত।
হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত হয়েছে যে, এই সময়টিতে দোয়া খোঁজার নির্দেশ দিয়েছেন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাই মুসলমানরা এ সময় অধিক ইবাদত ও জিকিরে মনোনিবেশ করেন।
সুরা কাহফ তেলাওয়াতের আমল
জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো সুরা কাহফ তেলাওয়াত। হাদিসে উল্লেখ আছে, যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পাঠ করবে, তার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর হবে। অন্য বর্ণনায় এসেছে, এ তেলাওয়াত ফেতনা থেকে সুরক্ষার কারণ হয় এবং দাজ্জালের ফেতনা থেকেও রক্ষা পেতে সহায়ক।
দরুদ পাঠের অতিরিক্ত ফজিলত
বিভিন্ন রেওয়ায়েতে এসেছে, জুমার দিনে অধিক দরুদ পাঠকারী ব্যক্তি কেয়ামতের দিন রাসুলের নিকটতমদের অন্তর্ভুক্ত হবেন। হজরত আলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি ১০০ বার দরুদ পাঠ করে, কেয়ামতের দিন তার মুখমণ্ডল নূরে উজ্জ্বল থাকবে।
তাই জুমার দিনে নিম্নোক্ত দরুদ পাঠ করা উত্তম-
اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد
উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।
অর্থ: হে আল্লাহ! আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুন।
জুমার দিনটি তাই কেবল একটি সাপ্তাহিক ইবাদতের দিন নয়; বরং এটি আত্মশুদ্ধি, দরুদ পাঠ, দোয়া কবুলের প্রত্যাশা এবং কোরআন তেলাওয়াতের বিশেষ সুযোগের দিন। আলেমরা বলেন, এ দিনের সময়কে মূল্যায়ন করে ইবাদতে কাটালে দুনিয়া ও আখিরাতে কল্যাণ অর্জন সম্ভব।
আজকের নামাজের সময়সূচি জানুন এক নজরে
আজ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ। বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ এবং হিজরি সন অনুযায়ী ২৪ শাবান ১৪৪৭। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজকের নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আজ জুমার নামাজের সময় শুরু হবে দুপুর ১২টা ১৬ মিনিটে। সপ্তাহের বিশেষ এই দিনের খুতবা ও জামাতে অংশ নিতে মসজিদগুলোতে আগেভাগেই মুসল্লিদের সমাগম শুরু হয়। আসরের ওয়াক্ত শুরু হবে বিকেল ৪টা ১৫ মিনিটে। দিনের শেষভাগে মাগরিবের নামাজের সময় নির্ধারিত হয়েছে সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে, যা সূর্যাস্তের কিছুক্ষণ পর আদায় করা হবে। এশার নামাজ শুরু হবে রাত ৭টা ১০ মিনিটে।
এ ছাড়া আগামীকাল শনিবার ফজরের নামাজ শুরু হবে ভোর ৫টা ২০ মিনিটে। আজ ঢাকায় সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৫ মিনিটে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের ওপর ভিত্তি করেই দৈনিক নামাজের ওয়াক্ত নির্ধারিত হয়।
ইসলামি শরিয়াহ অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় করা ফরজ ইবাদতের অন্যতম শর্ত। তাই সঠিক সময় জেনে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শুক্রবার জুমার দিন হওয়ায় রাজধানীর বিভিন্ন মসজিদে অতিরিক্ত মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা।
পাঠকের মতামত:
- ভূমিকম্পে কেঁপে উঠল দেশের অংশবিশেষ
- নামাজ ও সূর্যোদয়-সূর্যাস্ত সময় জানুন আজ
- প্রাথমিকে রোজার ছুটি নিয়ে নতুন তথ্য জানাল অধিদপ্তর
- ভিসা ছাড়াই ৩৭ দেশে ভ্রমণ সুবিধা বাংলাদেশিদের
- আজ নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন যিনি
- শপথ ঘিরে ঢাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা
- মঙ্গলবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে এসেছি: প্রধান উপদেষ্টা
- দেশে আবার ভূমিকম্প অনুভূত
- সংসদীয় রাজনীতির নবযুগের অপেক্ষায় দেশ: জামায়াত আমির
- রাষ্ট্র সংস্কারের দলিলে চূড়ান্ত সই: নতুন সূর্যের অপেক্ষায় বাংলাদেশ
- বিভেদ ভুলে রাজপথে সক্রিয় হওয়ার শপথ নিলেন কালিগঞ্জের বিএনপি নেতারা
- মঙ্গলে প্রাণের অস্তিত্বের শক্তিশালী প্রমাণ পেল নাসা
- ব্রণমুক্ত ত্বক পেতে ঘরোয়া ৪টি সহজ টিপস
- বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন
- মুসলিমদের জন্য রমজান মাসের সূচনা: চাঁদ দেখার নিয়ম ও তারিখ
- বগুড়া-৬ আসন ত্যাগ করলেন তারেক রহমান
- বাংলাদেশে সর্বোচ্চ বয়সে প্রথমবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান
- ভোটের অনুপাতে উচ্চকক্ষ, বদলে যাবে সমীকরণ
- বিদায় নিলেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
- রমজানজুড়ে ছুটি নিয়ে আইনি টানাপোড়েন, উচ্চ আদালতে বড় পরিবর্তন
- চিকেন্স নেকে ভূগর্ভস্থ রেলপথ: উত্তর-পূর্বে ভারতের বড় কৌশলগত চাল
- কুমিল্লা চান্দিনার নজর কাড়ছে তিন গম্বুজ মসজিদ
- ১৬ ফেব্রুয়ারি শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ১৬ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরপতনের শেয়ার
- ১৬ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরবৃদ্ধিকারী শেয়ার
- হান্নান, আসিফ ও সাদিকদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে
- প্রধানমন্ত্রীর বাসভবন বিএনপির পছন্দে নির্ধারণ হবে
- নতুন মন্ত্রীদের জন্য ৩৭টি সরকারি বাসা ও ৫০টি গাড়ি প্রস্তুত
- তারেক রহমান জামায়াত আমিরকে দিলেন নির্দিষ্ট ৩টি গুরুত্বপূর্ণ আশ্বাস
- রমজানে শক্তি ধরে রাখার সেরা খেজুর–জানুন পুষ্টিবিদের পরামর্শ
- রমজানের আগে শারীরিক প্রস্তুতি: মাথাব্যথা ও ক্লান্তি এড়ানোর সহজ উপায়
- মাত্র ১৩ বছরের কিম জু অ্য হতে পারেন উত্তর কোরিয়ার পরবর্তী প্রধান
- বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশকে জাপানের অভিনন্দন
- বিশ্ববাজারের প্রভাব পড়ল দেশের স্বর্ণবাজারে: আবারও বাড়ল স্বর্ণের দাম
- জন্মহার কমায় রোবটনির্ভর উৎপাদনে ঝুঁকছে চীন
- অন্তর্বর্তী অধ্যায়ের শেষ: ইউনূস সরকারকে কীভাবে মনে রাখবে বাংলাদেশ
- নির্বাচনের ফলাফল গণমাধ্যমে খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে: জামায়াত আমির
- সিন্ডিকেট বনাম নতুন সরকার: জনমনে স্বস্তি ফেরানোই পাহাড়সম চ্যালেঞ্জ
- বুধবার না কি বৃহস্পতিবার থেকে রোজা? সৌদিতে চাঁদ দেখা নিয়ে সুপ্রিম কোর্টের বিশেষ বার্তা
- টাকার মান কত? দেখে নিন ১৬ ফেব্রুয়ারির বৈদেশিক মুদ্রার সর্বশেষ রেট
- সোমবার কেনাকাটায় সতর্কতা জরুরি, বহু মার্কেট বন্ধ আজ
- আজ বিকেলেই শুরু হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ: বাংলাদেশ থেকে কি দেখা যাবে?
- আজকের নামাজের সময়সূচি জানুন এক নজরে
- ড. সাইমুম পারভেজ ও বিএনপির ন্যারেটিভ রূপান্তর: ডিজিটাল রাজনীতির নতুন অধ্যায়
- দেড় বছরের সাধনা ও অধ্যবসায়ের ফল নিয়ে হাজির শায়খ আহমাদুল্লাহ
- খুলনায় খুলল আওয়ামী লীগ অফিস: জানাজানি হতেই রণক্ষেত্র শঙ্খ মার্কেট
- ড. ইউনূস বাংলাদেশে জালেম দের পুনর্বাসন করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- চোখে দেখেন না, কিন্তু অন্তরে পুরো কোরআন: ১২ বছরের কিশোরীর অবিশ্বাস্য কৃতিত্ব
- সাকিব-মাশরাফি কি নির্দোষ? হত্যার মামলা নিয়ে ইশরাক হোসেনের চাঞ্চল্যকর বক্তব্য
- আবার বাড়ছে স্বর্ণের দাম, কী কারণ?
- ২০০৮–এর পর প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন: গণতন্ত্রের গুণগত মানের এক ঐতিহাসিক পরীক্ষা
- জুয়েলারি দোকানে যাওয়ার আগে সাবধান: স্বর্ণের নতুন দাম কার্যকর
- বিশ্ববাজারের প্রভাবে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম
- স্বর্ণের বাজারে নতুন অস্থিরতা: আজ থেকে কার্যকর স্বর্ণের নতুন চড়া দাম
- নির্বাচনে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে লন্ডনে উদ্বেগ: ব্রিটিশ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
- বাজুসের নতুন দর! ২ লাখ ১৩ হাজারে মিলবে ১ ভরি সোনা
- ১০ ফেব্রুয়ারি আজকের শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- রমজানে স্কুল খোলা নিয়ে হাইকোর্টের বড় রায়: বদলে গেল ছুটির পুরো ক্যালেন্ডার
- কালিগঞ্জের ফতেপুরে দখলমুক্ত হল দুই দোকান, মালিক পরিবারের হাতে চাবি
- ঢাকা-১৭ আসনে তারেক রহমানের শুভ সূচনা: প্রথম কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে
- এবার সোনার দামে রেকর্ড উত্থান
- বিশ্ববাজারের প্রভাব পড়ল দেশের স্বর্ণবাজারে: আবারও বাড়ল স্বর্ণের দাম
- রুপা স্থির, তবে কেন অস্থির শুধু সোনা
- ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের দাপুটে সূচনা: প্রথম কেন্দ্রে বড় ব্যবধানে লিড








