বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভারতেরও ব্যাপার: নির্বাচন নিয়ে শ্রিংলার কড়া বার্তা

বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচনকে ঘিরে ভারতের নীতিনির্ধারক ও বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সম্প্রতি দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে (আইআইসি) আয়োজিত এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের করণীয় নিয়ে বিভিন্ন সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। এই আলোচনায় ভারতের সাবেক শীর্ষস্থানীয় আমলা জহর সরকার, সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এবং আন্তর্জাতিক সম্পর্কের গবেষক শ্রীরাধা দত্ত অংশ নেন।
বাংলাদেশের পরিস্থিতি মানতে হবে: জহর সরকার
প্রসার ভারতী বোর্ডের সাবেক সিইও জহর সরকার মনে করেন, বাংলাদেশের ক্ষমতা হঠাৎ করে পরিবর্তিত হওয়ায় ভারত অনেকটা ‘শকড’ হয়েছিল। এখন এই বাস্তবতা মেনে নিতে হবে যে, বাংলাদেশের জনগণ যাকে শাসক হিসেবে বেছে নেবে, ভারতকেও তাকেই মেনে নিতে হবে। তিনি বলেন, “বাংলাদেশের এখনকার পরিস্থিতি আমাদের মানতে হবে, বুঝতে হবে। বোঝার থেকেও বেশি কথা হলো মানতে হবে।” এই মুহূর্তে কোনো ধরনের প্ররোচনায় পা না দিয়ে ভারতের উচিত হবে নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করা।
যদি বাংলাদেশের নতুন সরকার ভারতবিরোধী হয়, এমন প্রশ্নের জবাবে জহর সরকার বলেন, “এগুলো পরের কথা… কে আসবে কে যাবে, কেউ জানে না।” তিনি বলেন, কিছু ক্ষ্যাপা লোকের মন্তব্যের ভিত্তিতে দ্রুত প্রতিক্রিয়া জানানো ঠিক নয়। তার মতে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নির্বাচন সম্পন্ন করা, অহেতুক বেশি কথা বলা বা বিতর্ক সৃষ্টি করা নয়।
‘ভারতের স্বার্থ জড়িত, তাই এড়িয়ে যাওয়া যাবে না’
তবে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা মনে করেন, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয় বলে ভারতের পক্ষে তাদের পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব নয়, কারণ এতে ভারতের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী স্বার্থ জড়িত। তিনি বলেন, “যদি ভুল একটি সরকার সত্যিই ক্ষমতায় এসে যায়, তাহলে আমাদের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি স্বার্থের জন্য তার পরিণতি কী হতে পারে সেটা ভেবে আমি সত্যিই দ্বিধান্বিত।”
শ্রিংলা বলেন, “যেই জিতুক আমরা তাদের সঙ্গেই কাজ করব—এটা বলা সহজ, কিন্তু সেই ‘যেই হোক’ যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তখন তো আপনাকে অবহিত থাকতে হবে।” তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, অভিন্ন সীমান্ত থাকা দেশের পরিস্থিতিকে ভারতের পক্ষে কখনোই ‘অভ্যন্তরীণ ব্যাপার’ বলে এড়িয়ে যাওয়া উচিত নয়।
জামায়াত কি বদলাচ্ছে?
আলোচনায় অংশ নেওয়া গবেষক শ্রীরাধা দত্ত সম্প্রতি ঢাকা সফর করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তার মতে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সম্ভাবনা নেই এবং ভারতের উচিত এই বাস্তবতা মেনে নেওয়া। তিনি বলেন, গত তিনটি নির্বাচনে ভারত যেভাবে নীরব সমর্থন দিয়েছে, তাতে তাদের নৈতিক অবস্থান দুর্বল হয়েছে। তাই এখন ভারতের উচিত হবে বাংলাদেশের জনগণের সিদ্ধান্তকে সম্মান জানানো।
তবে জামায়াতে ইসলামীর শক্তিবৃদ্ধি নিয়ে তিনি সতর্ক মন্তব্য করেন। তিনি জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করে বলেন, জামায়াত নেতারা তাদের একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চেয়েছেন এবং দাবি করেছেন যে, ক্ষমতায় গেলে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। তবে শ্রীরাধা দত্তের উপসংহার, “ওরা আসলে দারুণ ‘চার্ম অফেনসিভ’, কথায় আপনাকে মুগ্ধ করে দেবে। কিন্তু আসলে ওরা বাস্তবে কী করছে সেটা অবশ্য অন্য গল্প!”
এ বিষয়ে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, জামায়াত আসলে মুসলিম ব্রাদারহুডের অংশ। তিনি বলেন, “চিতাবাঘ আসলে কখনোই তাদের গায়ের ডোরা বদলায় না। জামায়াতও আসলে কখনোই পাল্টাবে না।”
আমিরাতের তেল স্থাপনায় ইরানের হামলা: প্রতিশোধ নিতে মরিয়া আমিরাত
যুদ্ধবিরতির রক্তচক্ষু উপেক্ষা করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ জোনে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সোমবার (৪ মে) এই হামলায় তেল স্থাপনায় ভয়াবহ আগুন ধরে যায় এবং তিনজন ভারতীয় নাগরিক আহত হন। আমিরাত এই ঘটনাকে 'বিশ্বাসঘাতকতা' হিসেবে আখ্যায়িত করে এর কড়া জবাব দেওয়ার অধিকার রাখে বলে হুঙ্কার দিয়েছে। এই হামলার মধ্য দিয়ে ৮ এপ্রিল ঘোষিত ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চরম হুমকির মুখে পড়ল।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা একঝাঁক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ফুজাইরার স্পর্শকাতর অর্থনৈতিক অঞ্চলে আঘাত হানে। যদিও তারা দাবি করেছে যে, ১২টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র, ৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন তারা আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে, কিন্তু কিছু ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। আহত তিন ভারতীয়কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইরান এই হামলার বিষয়ে সরাসরি দায় স্বীকার না করলেও তাদের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো ইঙ্গিত দিয়েছে যে, এটি যুক্তরাষ্ট্রের ‘সামরিক দুঃসাহসিকতার’ ফল হতে পারে। তাদের দাবি, তেল স্থাপনায় হামলার কোনো পূর্ব পরিকল্পনা তাদের ছিল না। এদিকে, পরিস্থিতির গুরুত্ব বুঝে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানে থাকা মার্কিন বাহিনী জানিয়েছে, বাণিজ্যিক জাহাজের পথরোধ করার চেষ্টাকালে তারা ইরানের ৬টি ছোট সামরিক নৌকা ডুবিয়ে দিয়েছে।
গত ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে থাকার পর এই যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি দিলেও নতুন এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই সংঘাতের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদী সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
/আশিক
গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর সর্বত্র পদ্ম! দিল্লির সদর দপ্তরে মোদির বিজয়োল্লাস
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে উচ্ছ্বসিত ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৪ মে) আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, বিশাল এই জয়ের পর দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়ে মোদি বলেন, “গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর—সর্বত্র পদ্ম ফুটেছে। বিহার নির্বাচনের দিনই বলেছিলাম, গঙ্গা বিহার হয়ে গঙ্গাসাগরে যায়, আজ সেই স্বপ্ন পূরণ হলো।”
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে পশ্চিমবঙ্গের ৯৩ শতাংশ ভোটদানের হারকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এটি গণতন্ত্র এবং সংবিধানের জয়। এই জয়ের মধ্য দিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা শান্তি পেয়েছে। আজ থেকে বাংলা ভয়মুক্ত হলো এবং সেখানে পরিবর্তনের সূচনা হলো।” নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গজুড়ে বিজেপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে।
এদিকে ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি ১৯৮টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করায় এখন সবার নজর পরবর্তী মুখ্যমন্ত্রীর দিকে। তৃণমূল কংগ্রেস মাত্র ৮৯টি আসনে থমকে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন ভূমিপুত্র। বর্তমানে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সবচাইতে এগিয়ে আছেন নন্দীগ্রাম ও ভবানীপুরের নেতা শুভেন্দু অধিকারী। তালিকায় আরও রয়েছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং স্বপন দাশগুপ্তর মতো নেতারা।
বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মানবিক রাজনীতি’ এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প সত্ত্বেও তৃণমূলের এই ভরাডুবির মূলে রয়েছে মাঠপর্যায়ের পুঞ্জীভূত জনঅসন্তোষ। ২০১১ সাল থেকে ‘বাংলার ঘরের মেয়ে’ হিসেবে মমতার যে আবেগ কাজ করত, এবার তার বিপরীতে বিজেপির সুশৃঙ্খল রাজনৈতিক গণিত কাজ করেছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো অ-আঞ্চলিক দল হিসেবে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে, যা ভারতীয় রাজনীতিতে ‘পদ্মফুলের উত্থান’ হিসেবে এক নতুন অধ্যায়ের সূচনা করল।
/আশিক
হরমুজে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম: মানবিক উদ্ধার না কি যুদ্ধের উসকানি?
বিশ্বের সবচাইতে স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালি এখন এক বিশাল রণক্ষেত্রে পরিণত হওয়ার অপেক্ষায়। সোমবার (৪ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে এক বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছেন। তাঁর দাবি অনুযায়ী, এটি একটি ‘মানবিক পদক্ষেপ’, যার মাধ্যমে এই অবরুদ্ধ জলপথে আটকে পড়া জাহাজ ও সাধারণ নাবিকদের নিরাপদে বের করে আনা হবে। তবে আলোচনার আড়ালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিশাল সামরিক প্রস্তুতি ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে দাবি করেছেন, এই অভিযানে ইরানসহ মধ্যপ্রাচ্যের সব পক্ষেরই স্বার্থ রয়েছে। তিনি বলেছেন, ‘যারা কোনো সংঘাতে জড়িত নয়, তাদের জাহাজ ও নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনা আমাদের প্রধান লক্ষ্য।’ কিন্তু এই ‘মানবিক’ কাজের জন্য ১৫ হাজার সেনা সদস্য, ১০০টিরও বেশি যুদ্ধবিমান এবং একঝাঁক যুদ্ধজাহাজ মোতায়েন করার বিষয়টি বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। অনেকেই একে ‘শান্তি মিশন’-এর আড়ালে ইরানের ওপর চরম সামরিক চাপ প্রয়োগ হিসেবে দেখছেন।
হরমুজ প্রণালি বন্ধ হওয়া মানেই বিশ্ব অর্থনীতির হৃদপিণ্ডে রক্তক্ষরণ। বিশ্বের ২০ শতাংশ জ্বালানি তেল ও এলএনজি এই রুট দিয়ে প্রবাহিত হয়। ইতিমধ্যে সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে। দীর্ঘমেয়াদে এই অবরোধ ও সামরিক উত্তেজনা বজায় থাকলে বৈশ্বিক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ট্রাম্প তাঁর পোস্টে ইরানকে সহযোগিতার কথা বললেও, একইসাথে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো বাধার সৃষ্টি হলে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে। অন্যদিকে ইরান ইতিমধ্যে এই জলপথে কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে। ট্রাম্পের এই ‘প্রজেক্ট ফ্রিডম’ কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে সমাধান আনবে, না কি পারস্য উপসাগরকে আগুনের কুণ্ডলীতে পরিণত করবে—তা নিয়ে এখন পুরো বিশ্ব চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছে।
/আশিক
পুরো হরমুজ প্রণালি এখন ইরানের কবজায়! নতুন মানচিত্র প্রকাশ ইরানের
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে চলা দীর্ঘ উত্তেজনার মাঝে এবার নতুন মানচিত্র প্রকাশ করে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। সোমবার প্রকাশিত এই মানচিত্রে ইরানের নিয়ন্ত্রিত এলাকার নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে ইরান সাফ জানিয়ে দিয়েছে, এই জলসীমায় তেহরানের অনুমতি ছাড়া যেকোনো বিদেশি সামরিক চলাচলকে সরাসরি ‘আগ্রাসন’ হিসেবে গণ্য করা হবে।
প্রকাশিত নতুন মানচিত্র অনুযায়ী, ইরানের নিয়ন্ত্রিত এলাকাটি পশ্চিমে কেশম দ্বীপের পশ্চিম প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কোয়াইন পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে, পূর্ব দিকে এই সীমানা ইরানের মাউন্ট মোবারক থেকে ফুজাইরাহ আমিরাত পর্যন্ত একটি রেখা দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই ভৌগোলিক অবস্থানের মাধ্যমে ইরান কার্যত বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান এই করিডোরের প্রবেশ ও বের হওয়ার মুখ পুরোপুরি নিজেদের কবজায় রাখার বার্তা দিয়েছে।
ইরানের ‘খাতামুল আনাম্বিয়া (স.) কেন্দ্রীয় সদর দপ্তর’-এর কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি এক কঠোর বিবৃতিতে বলেছেন, “হরমুজ প্রণালির নিরাপত্তা আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে। যেকোনো নৌ-চলাচল অবশ্যই ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ের মাধ্যমে হতে হবে।” তিনি বিশেষভাবে মার্কিন সেনাবাহিনীকে সতর্ক করে বলেন, কোনো আগ্রাসী শক্তি যদি এই প্রণালির কাছে আসার বা প্রবেশের চেষ্টা করে, তবে তাদের সরাসরি লক্ষ্যবস্তু বানানো হবে।
ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণার পর ইরানের এই নতুন মানচিত্র প্রকাশ এবং সরাসরি মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করার হুমকি পারস্য উপসাগরে এক ভয়াবহ সামরিক সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল মানচিত্র নয়, বরং ওয়াশিংটনকে তেহরানের দেওয়া এক চূড়ান্ত ‘রেড লাইন’।
/আশিক
তেহরানের হাতে বিশ্ব অর্থনীতির চাবি: ৬৭ দিনে বদলে গেল ভূ-রাজনীতির মানচিত্র
আধুনিক ইতিহাসে নজিরবিহীন এক বাস্তবতার মুখোমুখি বিশ্ব। গত ৬৭ দিন ধরে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতে থাকায় বিশ্ব জ্বালানি ব্যবস্থা এখন কার্যত পঙ্গু। পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথটি এখন আর কেবল একটি নৌপথ নয়, বরং তেহরানের হাতে থাকা বিশ্বের সবচাইতে শক্তিশালী রাজনৈতিক অস্ত্র। এই অবরোধ প্রমাণ করেছে যে, অস্ত্রের চেয়েও ভৌগোলিক অবস্থান ব্যবহার করে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
টানা দুই মাসের বেশি সময় ধরে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হয়েছে। সমুদ্রপথে বিমা খরচ এবং জাহাজ ভাড়া কয়েক গুণ বেড়ে যাওয়ায় প্রতিটি পণ্যের উৎপাদন ও সরবরাহ খরচ বেড়েছে। তেলবাহী জাহাজের দীর্ঘ সারি আর দীর্ঘ বিকল্প পথে যাতায়াতের ফলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল (Supply Chain) এখন ভেঙে পড়ার উপক্রমে।
এই সংকট সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। একদিকে নৌবহর মোতায়েন রাখার বিশাল খরচ, অন্যদিকে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি—সব মিলিয়ে ওয়াশিংটন এখন দিশেহারা। দীর্ঘদিনের মিত্র উপসাগরীয় দেশগুলো এখন দেখছে যে, আমেরিকার সামরিক সুরক্ষা তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ।
এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে চীন। বেইজিং এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে নতুন ভরসা হিসেবে আবির্ভূত হচ্ছে, যা দেশগুলোকে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে চীনের ওপর আরও নির্ভরশীল করে তুলছে।
হরমুজের এই নিয়ন্ত্রণ বিশ্বকে এক বহুমেরু ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে। উপসাগরীয় দেশগুলো এখন নিরাপত্তার জন্য কেবল পশ্চিমের দিকে না তাকিয়ে পূর্বমুখী হচ্ছে। ইরানের এই ‘অর্থনৈতিক–ভূরাজনৈতিক সংঘাত’ প্রমাণ করেছে যে, সামরিক শক্তি দিয়ে সব সময় জয়ী হওয়া যায় না। যদি এই অবরোধ আরও দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্ব বাণিজ্যের কাঠামো, বিনিয়োগের ধারা এবং কৌশলগত জোটগুলো চিরতরে বদলে যাবে। বিশ্ব এখন কেবল একটি নৌপথ বন্ধ হওয়া দেখছে না, দেখছে নতুন এক বিশ্বব্যবস্থার জন্ম।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা!
পারস্য উপসাগরে উত্তেজনার এক নতুন ও ভয়ংকর অধ্যায় শুরু হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সোমবার (৪ মে) হরমুজ প্রণালির জাস্ক দ্বীপের কাছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি মার্কিন যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি’র থামার নির্দেশ উপেক্ষা করে নৌ-নিরাপত্তা বিধি লঙ্ঘন করায় জাহাজটিতে হামলা চালানো হয় এবং এর ফলে জাহাজটি পিছু হটতে বাধ্য হয়েছে।
ইরানের এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলার ঘটনা ঘটেনি। আমেরিকার পক্ষ থেকে একে ইরানের পক্ষ থেকে ছড়ানো ‘ভুল তথ্য’ হিসেবে অভিহিত করা হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তাদের সতর্কবার্তা অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই হামলার খবরটি এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সকাল থেকেই ‘প্রজেক্ট ফ্রিডম’ (Project Freedom) শুরু করার ঘোষণা দিয়েছিলেন। এই প্রকল্পের আওতায় হরমুজ প্রণালিতে আটকে পড়া প্রায় ৮৫০টি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে বের করে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযান সফল করতে ১৫ হাজার সেনা সদস্য, ১০০টির বেশি যুদ্ধবিমান এবং গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করেছে মার্কিন সেন্টকম।
হরমুজ প্রণালিতে এই উত্তেজনার খবরের সাথে সাথেই বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার ছাড়িয়ে গেছে। প্রণালীটি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহ হয়। ফলে এখানে যেকোনো ধরনের সামরিক সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামাতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। ট্রাম্প যেখানে দাবি করছেন যে ইরানের সঙ্গে আলোচনা ‘ইতিবাচক’ হচ্ছে, সেখানে এই ক্ষেপণাস্ত্র হামলার দাবি পরিস্থিতিকে আবারও যুদ্ধের কিনারে নিয়ে দাঁড় করিয়েছে।
সূত্র: আলজাজিরা।
দুই দশকের আধিপত্যের অবসান: বিপুল ব্যবধানে হেরে বিদায় নিচ্ছেন মমতা
পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের যবনিকা ঘটল। ২০১১ সাল থেকে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর এবার বড় ব্যবধানে পরাজিত হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ‘বাংলার মেয়ে’ হিসেবে যে আবেগের দেওয়াল মমতা তুলেছিলেন, দুর্নীতির অভিযোগ আর প্রশাসনিক স্থবিরতার ধাক্কায় তা তাসের ঘরের মতো ভেঙে পড়ল।
নির্বাচন কমিশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিজেপি ১৯৮টি আসনে জয়ী হয়ে সরকার গঠনের ‘ম্যাজিক ফিগার’ (১৪৮) অনায়াসেই পার করে গেছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস থমকে গেছে মাত্র ৮৯টি আসনে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মূল শক্তি ছিল সরাসরি সাধারণ মানুষের সাথে সংযোগ। কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী বা রূপশ্রীর মতো প্রকল্পের মাধ্যমে তিনি প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু এবারের নির্বাচনে দেখা গেল, সাধারণ মানুষের সেই ‘মায়া’ আর কাজ করেনি।
মাটির নিচে জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভ, বেকারত্ব এবং মাঠপর্যায়ে তৃণমূলের দলীয় ক্যাডারদের দৌরাত্ম্যের বিরুদ্ধে মানুষ এবার নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছে। রাজনীতির সেই নির্মম আয়নায় আজ ধরা পড়ল যে, কেবল জনকল্যাণের ভাষা দিয়ে সবসময় ক্ষমতার মসনদ ধরে রাখা যায় না, যদি সেখানে স্বচ্ছতা ও সুশাসনের অভাব থাকে।
পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। একে কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং বাংলার রাজনৈতিক দর্শনের এক আমূল পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বাম আমলের ৩৪ বছর আর মমতার ১৫ বছর—সব মিলিয়ে প্রায় অর্ধশতাব্দীর আঞ্চলিক ও বামপন্থী ঘরানার রাজনীতি থেকে বেরিয়ে বাংলা এখন ‘ডাবল ইঞ্জিন’ সরকারের পথে। ক্ষমতার এই রং বদল যতটা নিশ্চিত ছিল, তার চেয়েও বেশি চমকপ্রদ হলো মমতার মতো একজন জননেত্রীর এমন শোচনীয় পরাজয়।
/আশিক
তামিল রাজনীতিতে বিজয় বিপ্লব: ডিএমকে-কে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে টিভিকে
তামিলনাড়ুর রাজনীতির দীর্ঘদিনের মেরুকরণ ভেঙে এবার নতুন এক শক্তির উত্থান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন থালাপতি বিজয়ের দলের প্রার্থীরা। কাভুন্দামপালায়ম কেন্দ্রের প্রার্থী কানিমোঝি সন্থোষ সোমবার পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই নির্বাচনে বিজয়ের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসাই প্রধান ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তাঁর মতে, মানুষ বিজয়কে কেবল একজন নেতা হিসেবে নয়, বরং হৃদয়ের মানুষ হিসেবে গ্রহণ করেছে।
সাক্ষাৎকারে কানিমোঝি বলেন, “আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মানুষ থালাপতির সঙ্গে মানসিকভাবে কতটা গভীরভাবে যুক্ত। এটি বিজয়ের জন্য একটি ঐতিহাসিক দিন হতে চলেছে।” তিনি আরও জানান যে, ভোট গণনার শুরু থেকে যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে এটা স্পষ্ট যে সন্ধ্যা নাগাদ তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের ‘তামিলাগা ভেত্রি কাড়ঘম’ (টিভিকে) এক অভাবনীয় বিজয় উদযাপন করবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের প্রতি তরুণ প্রজন্মের এই প্রবল আবেগ এবং কানিমোঝির মতো প্রার্থীরা যেভাবে জয়ের পথ পরিষ্কার হওয়ার দাবি করছেন, তাতে ডিএমকে এবং এআইএডিএমকে-র মতো প্রতিষ্ঠিত দলগুলোর কপালে এখন চিন্তার ভাঁজ। আজকের দিনের প্রথমার্ধ শেষ হতেই বিজয়ের দলের এই অগ্রগামিতা তামিল রাজনীতিতে এক নতুন যুগের সূচনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব: রাতভর বোমা হামলায় লণ্ডভণ্ড সীমান্ত
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আলোচনার মাঝেই দক্ষিণ লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার রাতভর খিয়াম ও কানতারা শহরে সরাসরি বিমান হামলা চালানো হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে পার্শ্ববর্তী এলাকাগুলোও কেঁপে ওঠে। আকাশপথে ইসরায়েলি ড্রোনের নিরবচ্ছিন্ন টহল ও গোয়েন্দা নজরদারি স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
ইসরায়েলি সেনারা রাতে ব্রাচিত এলাকায় বিপুল পরিমাণ ফ্লেয়ার বা আলোকবর্তিকা নিক্ষেপ করে পুরো এলাকা দিনের মতো আলোকিত করে ফেলে, যার পরপরই শুরু হয় ব্যাপক গোলাবর্ষণ। সাফাদ এল বাত্তিখ, ইয়াতের, মাজদেল সেলম এবং চাইতিয়াহ শহরের উপকণ্ঠে বৃষ্টির মতো গোলা আছড়ে পড়েছে। সোমবার সকাল পর্যন্ত আকাশজুড়ে ইসরায়েলি ড্রোনের আনাগোনা এবং নজরদারি অব্যাহত রয়েছে।
হামলায় বেশ কিছু আবাসিক ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেলেও হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। লেবাননের উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের 'প্রজেক্ট ফ্রিডম' ঘোষণার সমান্তরালে লেবানন ফ্রন্টে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ইরান ইতিমধ্যে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের শর্ত দিয়েছে, যা এই নতুন হামলার ফলে অনিশ্চয়তার মুখে পড়ল।
সূত্র- আল জাজিরা
পাঠকের মতামত:
- ৬ জেলায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত: ৮০ কিমি বেগে আঘাত হানতে পারে ঝড়
- আমিরাতের তেল স্থাপনায় ইরানের হামলা: প্রতিশোধ নিতে মরিয়া আমিরাত
- স্বর্ণের বাজারে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব: আন্তর্জাতিক দরে ব্যাপক পতন
- মঙ্গলবার ঢাকার যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে
- জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- ১০০টিরও বেশি আসন লুট করা হয়েছে: মমতা
- স্বর্ণের বাজারে বড় ধস, ৪ ঘণ্টায় ১ শতাংশের বেশি দরপতন
- আজ রাত ১২টার মধ্যে দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কা
- গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর সর্বত্র পদ্ম! দিল্লির সদর দপ্তরে মোদির বিজয়োল্লাস
- কুমিল্লা চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ: আটক ৪
- মহাসড়কে চাঁদাবাজদের সরাসরি যুদ্ধের হুমকি সেতুমন্ত্রীর
- বিগত ১৬ বছর ভোটাধিকার বঞ্চিত ছিল জনগণ: হাফিজ উদ্দিন
- হরমুজে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম: মানবিক উদ্ধার না কি যুদ্ধের উসকানি?
- পশ্চিমবঙ্গে ক্ষমতার বদলে প্রভাব পড়বে না ঢাকা-দিল্লি সম্পর্কে: শামা ওবায়েদ
- পুরো হরমুজ প্রণালি এখন ইরানের কবজায়! নতুন মানচিত্র প্রকাশ ইরানের
- তেহরানের হাতে বিশ্ব অর্থনীতির চাবি: ৬৭ দিনে বদলে গেল ভূ-রাজনীতির মানচিত্র
- হামে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড: আতঙ্কে অভিভাবকরা
- হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা!
- দুই দশকের আধিপত্যের অবসান: বিপুল ব্যবধানে হেরে বিদায় নিচ্ছেন মমতা
- তামিল রাজনীতিতে বিজয় বিপ্লব: ডিএমকে-কে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে টিভিকে
- মাদক ও চাঁদাবাজদের দিন শেষ! সারাদেশে বিশেষ যৌথ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৪ মে: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ৪ মে: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ মে: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: ঢাকাসহ ৭ জেলায় ১ নম্বর সতর্কসংকেত
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব: রাতভর বোমা হামলায় লণ্ডভণ্ড সীমান্ত
- এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির
- প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: চরভদ্রাসনে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন
- দেবিদ্বারে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার
- তামিলনাড়ুতে কি তবে ‘বিজয়’ উৎসব? ম্যাজিক ফিগারের কাছে থালাপতি
- ছোটবেলার পরীক্ষার দিনের মতো পাশে ছিল নাহিদ: ডা. মিতু
- ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই: শুভেন্দুর তান্ডবে কি তবে সিংহাসন হারাবেন মমতা?
- ডলার থেকে রিয়াল: জেনে নিন আজকের সর্বশেষ মুদ্রার বিনিময় হার
- বিলাসবহুল জাহাজ এখন ভাসমান মৃত্যুপুরী! প্রমোদতরীতে রহস্যময় ভাইরাসের ছোবল
- স্বর্ণের দামে লাফ, তবে অপরিবর্তিত রুপা: বাজারদরের সবশেষ আপডেট
- এক্সে ছবি পোস্ট করে ট্রাম্পের রহস্যময় বার্তা: সব কার্ড আমার কাছে
- যুক্তরাষ্ট্রে স্বপ্নভঙ্গ! পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহবাহী বিমান এখন ঢাকায়
- বিশ্ব অর্থনীতি বাঁচাতে ট্রাম্পের তুরুপের তাস: প্রজেক্ট ফ্রিডম নিয়ে উত্তাল পারস্য উপসাগর
- সোমবার রাজধানীর কোথায় কোথায় মার্কেট বন্ধ
- যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন ১৪ দফা প্রস্তাব
- ফজর থেকে এশা, আজকের পূর্ণ নামাজ সূচি
- ঢাকাসহ যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির সতর্কতা
- চেলসি ম্যাচসহ আজ টিভিতে যত খেলা
- বিসিসিআই-এর সাথে ইগো দেখাতে গিয়ে আইসিসির সাথে যুদ্ধ বাঁধাল বিসিবি
- হাকালুকিতে কৃষকের স্বপ্নভঙ্গ! সোনালী ধান এখন অথৈ পানির
- রেমিট্যান্সে বিশ্বরেকর্ড বাংলাদেশের! দেশে রেমিট্যান্স আসার সব রেকর্ড তছনছ
- স্ক্রিন আসক্তিতে বাড়ছে মানসিক অস্থিরতা: সুস্থ থাকতে আজই বদলান এই অভ্যাস
- ঢাবিতে সাতক্ষীরার কালিগঞ্জ শিক্ষার্থীদের সংগঠন ‘কাঁকশিয়ালী’-র নতুন কমিটি গঠন
- কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুম আটক: থানা ঘেরাও ও বিক্ষোভে উত্তাল শহর
- সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
- ঢাবিতে সাতক্ষীরার কালিগঞ্জ শিক্ষার্থীদের সংগঠন ‘কাঁকশিয়ালী’-র নতুন কমিটি গঠন
- স্বর্ণের দামে লাফ, তবে অপরিবর্তিত রুপা: বাজারদরের সবশেষ আপডেট
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নাটকীয় মোড়: কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল দাম
- সংসদের ১ম অধিবেশনের শেষদিনে প্রধানমন্ত্রীর নীতিনির্ধারণী সমাপনী বক্তব্য, হুবহু পড়ুন
- বন্ধ কারখানা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- টানা ২ বার কমার রেকর্ড! স্বর্ণের বাজারে কী ঘটছে? জানাল বাজুস
- জানুন রিজিক বৃদ্ধির শক্তিশালী আমল
- যুদ্ধবিরতিতে গোপনে অস্ত্র উদ্ধার করছে ইরান?
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দর
- শুক্রবারের নামাজের পূর্ণ সময়সূচি প্রকাশ
- আজকের নামাজের সময়সূচি: জানুন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সঠিক সময়
- স্বর্ণের বাজারে বিশাল পতন! বাজুসের নতুন ঘোষণায় সস্তা হলো সব মানের সোনা
- ২৯ এপ্রিল: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- সৌদি-দুবাইয়ে ভরিতে ৪০ হাজার টাকা কম! জানুন কেন বাংলাদেশের সাধারণ ক্রেতারা ঠকছেন
- ২৮ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ








