কুমিল্লা চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ: আটক ৪

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ করেছে সংঘবদ্ধ একটি চক্র। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪জনকে আটক করেছে। রোববার (৩ মে) দিনগত রাত ১২টায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে ওই ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের আলমগীর হোসেন এর ছেলে মেহেদী হাসান তারেক (২৪), একই গ্রামের আলমাছ মিয়ার ছেলে মো. আরিফ (৩৪) ও মৃত জয়নাল আবেদীন এর ছেলে মো. ইসমাইল (৩৭)।
জানা যায়- কুমিল্লার বরুড়া উপজেলা সদরের বাসিন্দা দম্পতি রবিবার রাত ৯টায় ব্যাটারি চালিত একটি অটোরিক্সা যোগে চান্দিনার মাদারপুর গ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে। রাত অনুমান ১০টায় অটোরিক্সাটি মাদারপুর গ্রামের পাশ্ববর্তী কামাখোলা গ্রামে আসার পর ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা অটোরিক্সাটি ঢেলে রওয়ানা করে। এসময় মোটরসাইকেল যোগ তিনজন যুবক এসে তাদের পথরোধ করে।ভূক্তভোগীর স্বামী জানান- মোটরসাইকেল যোগে তারা তিনজন এসেই আমাদের সাথে খারাপ আচরণ শুরু করে। তারা ফোন করে আরও ২জনকে আনে।
তাদের মধ্যে কয়েকজন আমার স্ত্রীকে জোর পূর্র্বক টেনে হেঁচরে মাঠের একটি ভূট্টাক্ষেতে নিয়ে যায়। একজন আমাকে আরও দূরে নিয়ে রাতের অন্ধকারে ছেড়ে দেয়। এসময় আমি পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমার স্ত্রীকে উদ্ধার করে।ভূক্তভোগী নারী এক সন্তানের জননী (২৭) জানান- আমাকে তারা জোর পূর্বক ভূট্টক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ শুরু করে। আমি তাদের পায়ে ধরেছি, চিৎকার করে কান্না করেছি। কিন্তু কেউ আসেনি। এ কথা বলেই বাকরূদ্ধ হয়ে কান্না শুরু করে ওই নারী।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান- সংঘবদ্ধ ওই চক্রের সাথে পাঁচজন জড়িত। তাদের মধ্যে ২জন সরাসরি ধর্ষণ করে বাকিরাও অপেক্ষমান ছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে বাকিরা সুযোগ পায়নি। আমরা ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করেছি। এ ঘটনায় ভূক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ভূক্তভোগী নারীর ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিসে পাঠানো হচ্ছে। ঘটনার সাথে জড়িত অপর পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: চরভদ্রাসনে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন

সাজ্জাদ হোসেন সাজু
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় খাল খনন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার দুটি ইউনিয়নে মোট ৬ কিলোমিটার এলাকায় এ কর্মসূচী আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের সবুল্ল্যা শিকদার ডাঙ্গী গ্রামের জাকেরের সুরা ব্রিজ থেকে সর্দার বাড়ী ব্রিজের পশ্চিম পাড় পর্যন্ত ৩ কিলোমিটার এবং গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজার থেকে তেইলী বাড়ী গ্রামের রোকনের বাড়ী পর্যন্ত আরও ৩ কিলোমিটার খাল খনন করা হবে। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এবং মোড়ক উন্মোচনের মাধ্যমে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম মেশকাতুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এক সময় বাংলাদেশ ছিল নদীমাতৃক দেশ, যেখানে নদীতে মাছ এবং কৃষকের ঘরে ধানের প্রাচুর্য ছিল। কিন্তু বিভিন্ন কারণে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে গেছে। তিনি বলেন, নদী ও খাল পুনরুদ্ধারের মাধ্যমে দেশের পরিবেশ, কৃষি এবং জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব।
তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে কৃষিতে সেচের পানি সরবরাহ নিশ্চিত হবে, ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক থাকবে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য বজায় থাকবে। পাশাপাশি খালের দুই পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ আরও উন্নত করা হবে।
তিনি এ কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
দেবিদ্বারে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় মুকবুল হোসেন মুকুল নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (৪ মে) সকাল ১০টায় নিজ ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান, গ্রেপ্তার হওয়া মুকবুল হোসেন ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, সরকার পতনের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলা ও ছাব্বির হত্যার ঘটনার মামলার আসামী আসামি তিনি। এছাড়াও তার বিরুদ্ধে ৪টি সিআর মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, জুলাই আন্দোলনে সাব্বির হত্যা মামলার আসামী মুকুল চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে- কোর্ট হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
সোমবার রাজধানীর কোথায় কোথায় মার্কেট বন্ধ
রাজধানীতে কেনাকাটার পরিকল্পনা থাকলে বাসা থেকে বের হওয়ার আগে আজ কোন কোন এলাকার দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে, তা জেনে নেওয়া জরুরি। সাপ্তাহিক বন্ধের কারণে অনেক সময় ক্রেতাদের ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে ঈদ, উৎসব কিংবা মাসের শুরুতে কেনাকাটার চাপ বেড়ে গেলে এই বিড়ম্বনা আরও বাড়ে।
সোমবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, শপিং জোন ও আবাসিক এলাকার বেশিরভাগ দোকানপাট এবং মার্কেট বন্ধ থাকবে। একইসঙ্গে কিছু মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আজ পুরোপুরি বন্ধ থাকবে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩ ও মিরপুর-১৪ এলাকার অধিকাংশ মার্কেট ও দোকানপাট। এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী এবং তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।
একইসঙ্গে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১, গুলশান-২, বনানী ও মহাখালী কমার্শিয়াল এলাকার বিভিন্ন শপিং সেন্টার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও সাপ্তাহিক ছুটি পালন করা হবে। নাখালপাড়া, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানও আজ বন্ধ থাকবে।
রাজধানীর পূর্বাঞ্চলেও থাকবে একই চিত্র। রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের কিছু এলাকা, যাত্রাবাড়ীর অংশবিশেষ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার দোকানপাটও আজ বন্ধ থাকবে।
অন্যদিকে কয়েকটি মার্কেট ও শপিং কমপ্লেক্স অর্ধদিবস বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট এবং গুলশান-১ ও ২ নম্বরের ডিসিসি মার্কেট।
এছাড়া গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট এবং তালতলা সিটি করপোরেশন মার্কেটও দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকবে।
কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেটেও আংশিক সময়ের জন্য কেনাবেচা বন্ধ থাকবে বলে জানা গেছে।
-রাফসান
হাকালুকিতে কৃষকের স্বপ্নভঙ্গ! সোনালী ধান এখন অথৈ পানির

মোঃ সামছুল ইসলাম
স্টাফ রিপোর্টার
হাকালুকি হাওরজুড়ে এখন হাসিমুখে ধান কাটার উৎসব হওয়ার কথা ছিলো। সোনালী ধানের মৌ মৌ গন্ধে কৃষকের আঙিনা ভরে ওঠার কথা । কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস ! সিলেট বিভাগের দিগন্তজোড়ে ফসলের মাঠ এখন অথৈ পানির নিচে। যে ধান গোলায় তুলে সারা বছরের অন্নের জন্য নিশ্চিন্ত হওয়ার কথা, সেই ধান এখন পানির নিচ ।
বুকফাটা আর্তনাদে আকাশ ভারি হচ্ছে কৃষকের। সিলেট বিভাগের মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন হাওর এলাকায় দেখা গেছে কৃষকের হাহাকার। অনেক জায়গায় ধান কাটার সময়টুকুও দেয়নি অকাল বন্যায়। আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন এলাকার চাষিরা। পানিতে ভিজে যাওয়া সেই ধান থেকে চাল পাওয়া যাবে কি না, তা নিয়েও রয়েছে চরম শঙ্কা।
হাকালুকি হাওর পারের কৃষক খছরূ মিয়া (৫৪) আমজাদ হোসেন (৫৫) আলী হোসেনসহ আরো অনেকে বলেন, "আমাদের সারা বছরের হাড়ভাঙা খাটুনির ফসল আজ পানিতে তলিয়ে গেছে। এনজিও থেকে ঋণ নিয়ে আর ধার-দেনা করে বোরো ধান চাষ করেছিলাম। কিন্তু অকাল বন্যায় তা হারিয়ে গেছে।এখন পরিবারের( মূহে) মুখে কী দেব ? আর ঋণই বা শোধ করব কীভাবে,সেই চিন্তায় (চউকে) চোখে (মুহে) মুখে ঘুম (নাই) নেই।" এখন আমরা কিতা (খরতাম) করতাম রেবা।
টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে শত শত হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়ে গেছে। কৃষকের এই কান্না কেবল এক অঞ্চলের নয়, এটি সারা দেশের খাদ্য নিরাপত্তায় হুমকি স্বরূপ।জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, চলতি বছর উপজেলায় প্রায় ৬ হাজার ১শ ৮৭ হেক্টর বোরো ধান আবাদ করা হয়েছে। ফসলও ভালো হয়েছিল। কিন্তু হঠাৎ টানা ভারি বর্ষণে ও পাহাড়ী ঢলের কারণে জুড়ী নদী দিয়ে হাকালুকি হাওরে পানি প্রবেশের কারণে বোরো ধান তলিয়ে যায়। এ পর্যন্ত প্রায় ১৭৪ হেক্টর ধান পানিতে তলিয়ে গেছে। তবে যাদের ধান পানিতে তলিয়ে গেছে সে সব কৃষকদের কে সরকার প্রনোধনার ব্যবস্থা করবে।
ঢাবিতে সাতক্ষীরার কালিগঞ্জ শিক্ষার্থীদের সংগঠন ‘কাঁকশিয়ালী’-র নতুন কমিটি গঠন

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন, কাঁকশিয়ালী’র ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের মোছা. তানিয়া আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. ফয়সাল আহমেদ আগামী এক বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছে। তানিয়া আক্তার মনোবিজ্ঞান বিভাগের কবি সুফিয়া কামাল হল এবং ফয়সাল আহমেদ একাউন্টিং বিভাগের মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ০২ মে, ২০২৬ তারিখে কাঁকশিয়ালী’র সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ঢাবি বিএনসিসি সেনা শাখার সাবেক সিইও এবং কাঁকশিয়ালীর সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সভাপতি হাফিজুর রহমান (হাফিজ) প্রমুখ।
গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বনে তারা উভয়ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজ নিজ পদে বিজয়ী হন। বিজয় একাত্তর হল সংসদের এজিএস এবং সদ্য বিদায়ী কমিটির সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্ব এবং সঞ্চালনায় এই বিশেষ সভায় নতুন নেতৃত্বের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।
কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুম আটক: থানা ঘেরাও ও বিক্ষোভে উত্তাল শহর

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, কুমিল্লা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন তাঁর অনুসারী বিএনপির নেতাকর্মী ও পরিবহন শ্রমিকেরা।
এ ঘটনার প্রতিবাদে কুমিল্লা শহরতলির শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছেন পরিবহন চালক ও শ্রমিকেরা। এ অবস্থায় টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে।
রেজাউল শাসনগাছা বাস টার্মিনাল নিয়ন্ত্রণ করেন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী। বিএনপির একটি অংশের নেতাকর্মীরা তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে তাঁকে আটকের পেছনে জড়িত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, সরকারের একজন মন্ত্রী ও একজন এমপি নেপথ্যে থেকে তাঁকে আটক করান।
কুমিল্লার শাসনগাছা এলাকার বাসা থেকে আজ রোববার দুপুরে তাঁকে আটক করে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা। এরপর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে তাঁর অনুসারীরা থানা ঘেরাও করেন।
দুপুরে কুমিল্লা কোতোয়ালি থানা গিয়ে দেখা গেছে, শতাধিক নেতা-কর্মীরা থানায় ঘেরাও করেছেন। তাঁদের মধ্যে অনেকে পরিবহনশ্রমিক। এ সময় তাঁদের ‘রেজাউল ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘জেলের তালা ভাঙব, রেজাউল ভাইকে আনব’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে দেখা গেছে। নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে থানার প্রধান ফটক আটকে দেওয়া হয়েছে। বাইরে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারকে বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা গেছে। তবে উত্তেজিত নেতা-কর্মীদের কেউই পুলিশের কথা শুনছেন না। তাঁরা বিএনপি নেতাকে ছাড়িয়ে নিতে অটল অবস্থায় রয়েছেন।
ওসি বলেন, ‘সিনিয়র অফিসাররা রেজাউল কাইয়ুমকে আটক করে থানায় আনতে বলেছেন। কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সেটি তাঁরা ভালো বলতে পারবেন।’কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, ‘আমরা তাঁকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের করার জন্য আটক করেছি।’
রেজাউল কাইয়ুম কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের অনুসারী।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
মানবিক-সামাজিক- স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে ২ মে ২০২৬, শনিবার, বিকালে বোয়ালখালী উপজেলাধীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।
গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ মুছা আলম খান চৌধুরী।
আকতার হোসেন নিজামীর সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুহাম্মদ সোলায়মান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, নজিব চৌধুরী, মো. মুজিবুর রহমান, মোহাম্মদ আসিফ, মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বছরে পাঁচ কোটি চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। বর্তমান বৈশ্বিক ও দেশের জলবায়ু সংকট মোকাবিলায় এ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। সরকারের এ কর্মসূচি সফল ও সার্থক করতে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সকলকে বাসাবাড়ির খালি জায়গায়, যেখানে চারা লাগানোর জায়গা রয়েছে, সেখানে সকলকে ফলজ, বনজ ও ঔষুধি চারা রোপণের আহ্বান জানান। অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে প্রায় ২০০টি বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে অনুষ্ঠানের সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আরিফ উল্লাহ।
আজ রাজধানীতে কোথায় কোন কর্মসূচি? বের হওয়ার আগে সতর্ক থাকুন
আজ রোববার (৩ মে ২০২৬), সপ্তাহের প্রথম কার্যদিবসেই রাজধানীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি ও সামাজিক কর্মসূচি রয়েছে। বিশেষ করে ওসমানী স্মৃতি মিলনায়তনে বড় ধরনের সম্মেলন থাকায় সচিবালয় ও প্রেসক্লাব সংলগ্ন এলাকায় ট্রাফিক চাপ বাড়তে পারে। তাই ঘর থেকে বের হওয়ার আগে একনজরে দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো
প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ বৈঠক
আজকের দিনের সবচেয়ে বড় আকর্ষণ ‘ডিসি সম্মেলন-২০২৬’। সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে মাঠপর্যায়ের নানা প্রশাসনিক সমস্যা ও পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বিকেল ৩টা থেকে পর্যায়ক্রমে স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রীর সঙ্গেও ডিসিদের বৈঠক রয়েছে। দিনের শেষভাগে সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা।
কোরবানির পশুর চাহিদা ও পরিবহন নিয়ে সংবাদ সম্মেলন
আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানির পশুর সঠিক চাহিদা নিরূপণ, সরবরাহ এবং নিরবচ্ছিন্ন পরিবহন নিশ্চিত করতে দুপুর দেড়টায় সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন ডেকেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এতে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত থাকবেন। সাধারণ মানুষের জন্য কোরবানির বাজার ব্যবস্থাপনা কেমন হবে, তা নিয়ে সরকারের অবস্থান আজ স্পষ্ট করা হবে।
পাদুকা প্রস্তুতকারক সমিতির দাবি ও সংবাদ সম্মেলন
সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পলের ওপর থেকে ভ্যাট বা মূল্য সংযোজন কর প্রত্যাহারের দাবিতে তারা এই কর্মসূচির আয়োজন করেছে।
/আশিক
আজ রোব্বার ঢাকার যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
ঢাকার মিরপুর ও গুলশান অঞ্চলের বড় একটি অংশ আজ ছুটির আওতায় থাকবে। এর মধ্যে রয়েছে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী এবং মিরপুর-১০ থেকে ১৪ নম্বর পর্যন্ত সব এলাকা। এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী এবং তেজগাঁও শিল্প অঞ্চল ও ওল্ড এয়ারপোর্ট এলাকার দোকানপাট আজ বন্ধ।
বনানী, গুলশান-১ ও ২, নাখালপাড়া এবং মহাখালী বাণিজ্যিক অঞ্চলেও আজ সাপ্তাহিক ছুটি। রাজধানীর পূর্ব ও দক্ষিণ দিকের রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ এবং যাত্রাবাড়ী ও শনির আখড়া থেকে রায়েরবাগ এলাকার দোকানপাটও আজ বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব মার্কেট
মার্কেটের তালিকায় আজ বেশ কিছু জনপ্রিয় শপিং সেন্টার রয়েছে। বিশেষ করে প্রযুক্তি পণ্যের জন্য পরিচিত বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি) আজ বন্ধ। এছাড়া মিরপুর বেনারসী পল্লী, পল্লবী সুপার মার্কেট, রজনীগন্ধা মার্কেট, ইব্রাহীমপুর বাজার ও ইউএই মৈত্রী কমপ্লেক্স আজ খুলবে না। গুলশান ও বনানী এলাকার বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি এবং আল-আমিন সুপার মার্কেট আজ সাপ্তাহিক বন্ধ পালন করবে।
পাশাপাশি রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, ঢাকা শপিং সেন্টার ও মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেটসহ সংশ্লিষ্ট বিপণিবিতানগুলো আজ বন্ধ থাকবে। তাই কেনাকাটার পরিকল্পনা থাকলে এই এলাকাগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে।
/আশিক
পাঠকের মতামত:
- কুমিল্লা চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ: আটক ৪
- মহাসড়কে চাঁদাবাজদের সরাসরি যুদ্ধের হুমকি সেতুমন্ত্রীর
- বিগত ১৬ বছর ভোটাধিকার বঞ্চিত ছিল জনগণ: হাফিজ উদ্দিন
- হরমুজে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম: মানবিক উদ্ধার না কি যুদ্ধের উসকানি?
- পশ্চিমবঙ্গে ক্ষমতার বদলে প্রভাব পড়বে না ঢাকা-দিল্লি সম্পর্কে: শামা ওবায়েদ
- পুরো হরমুজ প্রণালি এখন ইরানের কবজায়! নতুন মানচিত্র প্রকাশ ইরানের
- তেহরানের হাতে বিশ্ব অর্থনীতির চাবি: ৬৭ দিনে বদলে গেল ভূ-রাজনীতির মানচিত্র
- হামে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড: আতঙ্কে অভিভাবকরা
- হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা!
- দুই দশকের আধিপত্যের অবসান: বিপুল ব্যবধানে হেরে বিদায় নিচ্ছেন মমতা
- তামিল রাজনীতিতে বিজয় বিপ্লব: ডিএমকে-কে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে টিভিকে
- মাদক ও চাঁদাবাজদের দিন শেষ! সারাদেশে বিশেষ যৌথ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৪ মে: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ৪ মে: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ মে: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: ঢাকাসহ ৭ জেলায় ১ নম্বর সতর্কসংকেত
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব: রাতভর বোমা হামলায় লণ্ডভণ্ড সীমান্ত
- এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির
- প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: চরভদ্রাসনে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন
- দেবিদ্বারে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার
- তামিলনাড়ুতে কি তবে ‘বিজয়’ উৎসব? ম্যাজিক ফিগারের কাছে থালাপতি
- ছোটবেলার পরীক্ষার দিনের মতো পাশে ছিল নাহিদ: ডা. মিতু
- ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই: শুভেন্দুর তান্ডবে কি তবে সিংহাসন হারাবেন মমতা?
- ডলার থেকে রিয়াল: জেনে নিন আজকের সর্বশেষ মুদ্রার বিনিময় হার
- বিলাসবহুল জাহাজ এখন ভাসমান মৃত্যুপুরী! প্রমোদতরীতে রহস্যময় ভাইরাসের ছোবল
- স্বর্ণের দামে লাফ, তবে অপরিবর্তিত রুপা: বাজারদরের সবশেষ আপডেট
- এক্সে ছবি পোস্ট করে ট্রাম্পের রহস্যময় বার্তা: সব কার্ড আমার কাছে
- যুক্তরাষ্ট্রে স্বপ্নভঙ্গ! পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহবাহী বিমান এখন ঢাকায়
- বিশ্ব অর্থনীতি বাঁচাতে ট্রাম্পের তুরুপের তাস: প্রজেক্ট ফ্রিডম নিয়ে উত্তাল পারস্য উপসাগর
- সোমবার রাজধানীর কোথায় কোথায় মার্কেট বন্ধ
- যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন ১৪ দফা প্রস্তাব
- ফজর থেকে এশা, আজকের পূর্ণ নামাজ সূচি
- ঢাকাসহ যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির সতর্কতা
- চেলসি ম্যাচসহ আজ টিভিতে যত খেলা
- বিসিসিআই-এর সাথে ইগো দেখাতে গিয়ে আইসিসির সাথে যুদ্ধ বাঁধাল বিসিবি
- হাকালুকিতে কৃষকের স্বপ্নভঙ্গ! সোনালী ধান এখন অথৈ পানির
- রেমিট্যান্সে বিশ্বরেকর্ড বাংলাদেশের! দেশে রেমিট্যান্স আসার সব রেকর্ড তছনছ
- স্ক্রিন আসক্তিতে বাড়ছে মানসিক অস্থিরতা: সুস্থ থাকতে আজই বদলান এই অভ্যাস
- ঢাবিতে সাতক্ষীরার কালিগঞ্জ শিক্ষার্থীদের সংগঠন ‘কাঁকশিয়ালী’-র নতুন কমিটি গঠন
- কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুম আটক: থানা ঘেরাও ও বিক্ষোভে উত্তাল শহর
- সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
- ৩০ দিনের চূড়ান্ত ডেডলাইন! যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান
- জান্নাতে পৌঁছেও মানুষের মনে আক্ষেপ থাকবে? কেন এই গভীর আফসোস?
- কওমি শিক্ষার্থীরা আলাদা থাকবে না, মূলধারায় ফেরাতে সরকারের নতুন উদ্যোগ
- মার্কিন রণতরী হবে কবরস্থান!আমেরিকাকে চূড়ান্ত যুদ্ধের হুঁশিয়ারি ইরানের
- সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে এলপিজির নতুন মূল্য তালিকা
- ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়: আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদী সতর্কতা
- সংস্কারের বদলে নিয়ন্ত্রণে ব্যস্ত সরকার: হাসনাত আবদুল্লাহ
- ট্রাম্পের সামনে মাত্র দুটি পথ! আইআরজিসি-র হুঁশিয়ারিতে কাঁপছে ওয়াশিংটন
- অ্যাপ নামালেই ব্যাংক অ্যাকাউন্ট সাফ! সাইবার দস্যুদের নতুন কৌশলে দিশেহারা মানুষ
- ঢাবিতে সাতক্ষীরার কালিগঞ্জ শিক্ষার্থীদের সংগঠন ‘কাঁকশিয়ালী’-র নতুন কমিটি গঠন
- আবারও সস্তা হলো সোনা: আজ থেকেই নতুন মূল্য কার্যকর
- স্বর্ণের দামে লাফ, তবে অপরিবর্তিত রুপা: বাজারদরের সবশেষ আপডেট
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নাটকীয় মোড়: কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল দাম
- সংসদের ১ম অধিবেশনের শেষদিনে প্রধানমন্ত্রীর নীতিনির্ধারণী সমাপনী বক্তব্য, হুবহু পড়ুন
- বন্ধ কারখানা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- টানা ২ বার কমার রেকর্ড! স্বর্ণের বাজারে কী ঘটছে? জানাল বাজুস
- জানুন রিজিক বৃদ্ধির শক্তিশালী আমল
- যুদ্ধবিরতিতে গোপনে অস্ত্র উদ্ধার করছে ইরান?
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দর
- শুক্রবারের নামাজের পূর্ণ সময়সূচি প্রকাশ
- স্বর্ণের বাজারে বিশাল পতন! বাজুসের নতুন ঘোষণায় সস্তা হলো সব মানের সোনা
- ২৯ এপ্রিল: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- আজকের নামাজের সময়সূচি: জানুন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সঠিক সময়
- সৌদি-দুবাইয়ে ভরিতে ৪০ হাজার টাকা কম! জানুন কেন বাংলাদেশের সাধারণ ক্রেতারা ঠকছেন








