ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নলতা শরীফ ক্রিকেট একাডেমির নতুন কমিটি

শিমুল হোসেন
কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো

সাতক্ষীরার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট মাঠকেন্দ্রিক নলতা শরীফ ক্রিকেট একাডেমির দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিদ্যালয়ের এডিশনাল ভবনের হলরুমে এক আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া সংগঠক শেখ অজিবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. রমজান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক দোলন, বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মনিরুল ইসলাম, শেরে বাংলা ক্লিনিকের সহ-পরিচালক মো. গোলাম মোস্তফা, কালিগঞ্জ ক্রিকেট একাডেমির পরিচালক মো. সাইফুল ইসলাম, একাডেমির প্রধান কোচ মো. রবিউল ইসলাম, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক মো. রফিকুল ইসলাম, দ্যা ডেইলি পোস্ট পত্রিকার সাংবাদিক আবুল কালাম বিন আকবারসহ একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।সভাপতির বক্তব্যে মো. রমজান হোসেন বলেন, “নলতায় দীর্ঘদিন ধরে বিভিন্ন খেলাধুলার চর্চা অব্যাহত রয়েছে। তবে আমাদের প্রত্যাশা, এই একাডেমি থেকে ভবিষ্যতে দক্ষ ও যোগ্য খেলোয়াড় তৈরি হবে, যারা জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে এক সময় জাতীয় দলেও স্থান করে নেবে।
একাডেমির সার্বিক উন্নয়নে আমরা সবসময় পাশে থাকবো এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবো।অন্যান্য বক্তারাও একাডেমির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে গঠনমূলক বক্তব্য উপস্থাপন করেন এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।পরে প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক দোলন দুই বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ডা. মো. আকছেদুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ অজিবর রহমান এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তারিকুল ইসলাম (তপু)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. রমজান হোসেন, সহ-সভাপতি মো. মাসুম ইবনে মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম বিন আকবার, প্রধান কোচ মো. রবিউল ইসলাম। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. গোলাম মোস্তফা, আলহাজ মো. শফিকুল ইসলাম, আলহাজ মো. ইকবাল হোসেন, মো. আকরাম হোসেন, মো. মিজানুর রহমান, মো. মনিরুল ইসলাম, মো. সাইফুল হোসেন ও মাহমুদুল হক দোলন।অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।স্থানীয় ক্রীড়ানুরাগীরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে নলতা শরীফ ক্রিকেট একাডেমি আরও সুসংগঠিত ও গতিশীল হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাস্থ্যখাতে দুর্নীতির শাস্তি বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতির নতুন নিয়ম মন্ত্রীর
স্বাস্থ্যখাতে কোনো ধরনের দুর্নীতি ও চিকিৎসায় অবহেলার ক্ষেত্রে বদলি বা ট্রান্সফার নয়, বরং সরাসরি চাকরিচ্যুতির কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কোনোভাবেই দুর্নীতি ও ঘুষ বাণিজ্যকে সরকার প্রশ্রয় দেবে না।
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ‘‘দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্লানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্যখাতে এই বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছি আমরা। যাতে করে জনগণের প্রকৃত উন্নয়ন করা যায়।’’ এবারের বাজেটকে টাকার বাজেট নয়, বরং ‘আদর্শের বাজেট’ আখ্যা দিয়ে তিনি তা দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের অঙ্গীকার করেন।
নরসিংদীর চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বড় ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছরই ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আপাতত নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে মেডিকেল কলেজের ক্লাস হবে এবং নার্সিং ইনস্টিটিউটের নিজস্ব ক্লাসগুলো ২৫০ শয্যা জেলা হাসপাতালের নতুন ভবনে স্থানান্তরিত হবে। মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের জন্য দ্রুতই জমি নির্ধারণ করে নতুন ভবনের কাজ শুরু হবে। এছাড়া চীনের সহযোগিতায় দেশে যে ১৮টি অত্যাধুনিক হাসপাতাল নির্মিত হবে, তার একটি নরসিংদী শহরের আশপাশে স্থাপন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যরা।
/আশিক
শনিবারের মার্কেট বন্ধের তালিকা প্রকাশ
সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা, পাইকারি বাজার কিংবা প্রয়োজনীয় পণ্য সংগ্রহের পরিকল্পনা করেন অনেকেই। তবে গন্তব্যে পৌঁছে মার্কেট বা দোকানপাট বন্ধ দেখতে হলে সময়, শ্রম ও অর্থ—সবই নষ্ট হতে পারে। তাই অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে রাজধানীর কোন কোন এলাকায় শনিবার (৪ জুলাই) দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা আগে থেকেই জেনে নেওয়া জরুরি।
ঢাকা মহানগরের সাপ্তাহিক ছুটির নির্ধারিত সূচি অনুযায়ী, আজ পুরান ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা এবং পাইকারি বাজারে দোকানপাট বন্ধ থাকবে। বিশেষ করে পুরান ঢাকায় কাপড়, নির্মাণসামগ্রী, বৈদ্যুতিক পণ্য, পাইকারি খাদ্যপণ্য ও বিভিন্ন দৈনন্দিন পণ্যের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক বেচাকেনা বন্ধ থাকবে।
শনিবার যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণাংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, ধোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিমাংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ এবং শাঁখারীবাজার।
একই সঙ্গে রাজধানীর বেশ কয়েকটি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ মার্কেটও আজ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে নয়াবাজার, ইসলামপুরের কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি বাজার, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার এবং শরিফ ম্যানসন।
বিশেষ করে ইসলামপুর, শ্যামবাজার, নবাবপুর, চকবাজার ও সদরঘাট এলাকাগুলো রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি বাণিজ্যকেন্দ্র। পোশাক, ইলেকট্রিক সামগ্রী, হার্ডওয়্যার, নির্মাণসামগ্রী, মসলা, গৃহস্থালি পণ্য এবং বিভিন্ন ব্যবসায়িক সরঞ্জামের জন্য প্রতিদিন হাজারো মানুষ এসব এলাকায় আসেন। তাই আজ এসব এলাকায় যাওয়ার আগে বন্ধের বিষয়টি মাথায় রাখা প্রয়োজন।
-রাফসান
আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই পরিবার-পরিজনকে নিয়ে কেনাকাটা, বাজার কিংবা ঘুরতে বের হওয়ার পরিকল্পনা করেন। তবে গন্তব্যে পৌঁছে মার্কেট বা দোকানপাট বন্ধ দেখতে হলে পুরো পরিকল্পনাই ভেস্তে যেতে পারে। তাই অপ্রয়োজনীয় সময় ও ভোগান্তি এড়াতে রাজধানীর কোন কোন এলাকায় শুক্রবার (৩ জুলাই) সাপ্তাহিক ছুটির কারণে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকবে, তা আগে থেকেই জেনে নেওয়া জরুরি।
আজ সাপ্তাহিক ছুটির কারণে পুরান ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অধিকাংশ দোকানপাট বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিমাংশ, ওয়ারী, আহসান মঞ্জিল সংলগ্ন এলাকা, লালবাগ, কোতোয়ালি, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণাংশ।
একই সঙ্গে রাজধানীর বেশ কয়েকটি জনপ্রিয় পাইকারি ও খুচরা বিপণিবিতানও আজ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি বাজার, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শরীফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।
বিশেষ করে ইসলামপুর, শ্যামবাজার, নবাবপুর, চকবাজার ও কাপ্তানবাজার দেশের অন্যতম বড় পাইকারি বাণিজ্যকেন্দ্র হওয়ায় এসব এলাকায় ব্যবসায়িক কার্যক্রম আজ বন্ধ থাকবে। ফলে পাইকারি কেনাকাটা, নির্মাণসামগ্রী, বৈদ্যুতিক পণ্য, কাপড়, মসলা ও বিভিন্ন ভোগ্যপণ্য কিনতে গেলে ক্রেতাদের বিকল্প পরিকল্পনা রাখা প্রয়োজন।
-রফিক
ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসায় নানিয়ারচর সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
নানিয়ারচর জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় জোনের পক্ষ থেকে ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার ১০:৩০ মিনিটে এ উপলক্ষে নানিয়ারচর জোন সদর দপ্তরে আয়োজিত এক কর্মসূচীর মাধ্যমে নানিয়ারচর জোনের আওতাধীন উত্তর সাপমারা এলাকার বাসিন্দা বাসনা চাকমার হাতে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য আর্থিক অনুদান তুলে দেন নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার, লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি। উল্লেখ্য যে, বর্ণিত ভুক্তভোগী দীর্ঘদিন যাবৎ ব্রেন টিউমার এ আক্রান্ত থাকায় স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সহায়তার বিষয়টি নানিয়ারচর জোনকে অবগত করে। যার ফলশ্রুতিতে, নানিয়ারচর জোনের জোন কমান্ডার দ্রুত সম্ভব সময়ে উক্ত রোগীকে উন্নত চিকিৎসা ও ব্রেন টিউমারের অস্ত্রোপচারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা, শিক্ষা এবং জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রদত্ত এ আর্থিক সহায়তা রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা পালন করবে।
স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কুমিল্লা বোর্ডে এইচএসি শুরু আজ: পরীক্ষার্থী ৯৫ হাজার ৭০২ জন

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সকাল ১০টা থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসি ও সমমান পরীক্ষা। এবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৪৬৪টি প্রতিষ্ঠানের ৯৫ হাজার ৭০২ জন শিক্ষার্থী ১৯৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।
বোর্ড সূত্র জানায়, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৩৭ হাজার ৬০৬ জন এবং মেয়ে ৫৭ হাজার ১৯৬ জন। অর্থাৎ ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থী ১৯ হাজার ৫৯০ জন বেশি। গত বছর দ্বাদশ শ্রেণিতে বোর্ডে ১ লাখ ২ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছিল।
কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. শফিকুল ইসলাম জানান, নকল ও অনিয়ম ঠেকাতে সব কেন্দ্রের চারপাশে ১৪ ধারা জারি এবং সিসি ক্যামেরা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে মোমবাতি, চার্জলাইট ও সোলার প্রস্তুত রাখতে বলা হয়েছে।
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার পারভেজ বলেন, "নকল ও অনিয়মুক্ত পরীক্ষা উপহার দিতে আমরা বদ্ধপরিকর। ভিজিলেন্স টিম সব কেন্দ্র পরিদর্শন করবে।"
এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসি হবে। সারাদেশে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এবারই প্রথমবারের মতো কেন্দ্রের পুলিশ কর্মকর্তাদের কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। মন্ত্রণালয়ে গঠন করা হয়েছে মনিটরিং সেল।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন জানান, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে। শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, নতুন শিক্ষাক্রমে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াকে প্রাধান্য দেওয়া হবে।
দিবাগত রাত ১টার মধ্যেই ১৪ অঞ্চলে ঝড়ের তণ্ডব ও সতর্কসংকেত জারি
দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে দিবাগত রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা এক অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর বিশেষ পূর্বাভাসে এই সতর্কবার্তা জারি করা হয়।
পূর্বাভাস অনুযায়ী— ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি উপ-অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। বর্তমানে এই মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় বিরাজ করছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।
লঘুচাপের প্রভাব ও পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও প্রবল বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।
/আশিক
১৮ দিনেও মেলেনি রাজুর সন্ধান, পথ চেয়ে দিন কাটছে বৃদ্ধ মা-বাবার

ওয়ালিউল্লাহ রাইসুল
নাজিরপুর উপজেলা প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের উত্তর কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা মো. রাজু আহমদ গত ১৪ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ ১৮ দিন অতিবাহিত হলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। মানসিকভাবে অসুস্থ রাজুর খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর বৃদ্ধ মা-বাবা, ভাই-বোন ও স্বজনদের।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে গর্ভে অনাগত সন্তান রেখে রাজুর প্রথম স্ত্রী হঠাৎ মৃত্যুবরণ করেন। প্রিয়জনকে হারানোর সেই গভীর শোক সহ্য করতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। দীর্ঘদিন চিকিৎসা ও নিয়মিত ওষুধ সেবনের পর কিছুটা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
পরবর্তীতে পরিবারের উদ্যোগে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন এবং বড় ভাইদের সঙ্গে কাঁচামালের ব্যবসায় যুক্ত হন। কিন্তু নিয়মিত ওষুধ সেবন বন্ধ হয়ে গেলে তাঁর মানসিক অবস্থার অবনতি ঘটে। এ সময় পারিবারিক কলহের একপর্যায়ে দ্বিতীয় স্ত্রীও তাঁকে ছেড়ে চলে যান। এতে তিনি আবারও গভীর মানসিক সংকটে পড়েন।
স্বজনরা জানান, গত ১৪ জুলাই ভোররাতে কাউকে কিছু না জানিয়ে রাজু বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি নিয়মিত ওষুধের ওপর নির্ভরশীল হওয়ায় পরিবারের উদ্বেগ আরও বেড়েছে।
প্রতিদিন বাড়ির উঠানে বসে ছেলের ফেরার অপেক্ষায় থাকেন তাঁর বৃদ্ধ মা-বাবা। তাঁদের একটাই আশা—একদিন হয়তো দরজায় কড়া নেড়ে ফিরে আসবে তাঁদের হারিয়ে যাওয়া সন্তান।
রাজুর সন্ধান পেলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের দেওয়া মোবাইল নম্বরে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। একটি তথ্য বা একটি ফোনকলই হয়তো ফিরিয়ে দিতে পারে একটি অসহায় পরিবারের হারিয়ে যাওয়া সদস্যকে। তাই মানবিক দায়িত্ববোধ থেকে বিষয়টি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বজনরা।
মাসজুড়ে ৮ থেকে ৯ দিন বজ্রঝড়ের পূর্বাভাস, উত্তরাঞ্চলসহ ৩ বিভাগে বন্যার আগাম সতর্কতা
বিদায়ী জুন মাসে সারা দেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের তুলনায় ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে সদ্য শুরু হওয়া জুলাই মাসে বঙ্গোপসাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে প্রবল ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ভারী বৃষ্টির কারণে নদ-নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নিচু এলাকায় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। একই সঙ্গে চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার মধ্যে যেকোনো একটি শক্তিশালী মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।
বুধবার (১ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে চলতি জুলাই মাসের এই দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ঝড় সতর্কীকরণ কেন্দ্রে আবহাওয়া বিশেষজ্ঞ কমিটির নিয়মিত মাসিক সভায় গত জুন মাসের যাবতীয় তথ্য-উপাত্ত ও বৈশ্বিক আবহাওয়া মডেল পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে এই পূর্বাভাস চূড়ান্ত করা হয়।
পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর স্পষ্ট জানিয়েছে, জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকলেও জুলাই মাসে সারা দেশে গড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাসজুড়ে অন্তত ৮ থেকে ৯ দিন দেশজুড়ে তীব্র বজ্রঝড় ও বজ্রপাত হতে পারে। বৃষ্টিপাতের পাশাপাশি জুলাই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বা উত্তপ্ত থাকতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এক বা একাধিক মৃদু তাপপ্রবাহ (মাইল্ড হিটওয়েভ) বয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নদ-নদীর সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জুলাইয়ের মৌসুমি ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে দেশের প্রধান প্রধান নদ-নদীর পানির স্তর সামগ্রিকভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে ভারি বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী অববাহিকার কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে। দেশের কৃষি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে— জুলাই মাসে দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ থাকবে ২.৫ থেকে ৪.৫ মিলিমিটার এবং দৈনিক গড় সূর্যকিরণকাল ৩.৭৫ থেকে ৫.৭৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
এদিকে সদ্য সমাপ্ত জুন মাসের আবহাওয়া পর্যালোচনা করে অধিদপ্তর জানায়, গত মাসে সারা দেশে সার্বিকভাবে স্বাভাবিকের তুলনায় ২৯.৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে ভৌগোলিক কারণে ময়মনসিংহ ও সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি এবং রংপুর বিভাগে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
গত জুন মাসে দেশের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত ১৭৮ মিলিমিটার রেকর্ড করা হয়েছিল নেত্রকোনায় (১২ জুন)। একই মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা ৪ জুন যশোরে রেকর্ড করা হয়। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯ জুন নরসিংদীতে রেকর্ড করা হয়। জুলাই মাসজুড়ে এমন দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাত, কালবৈশাখী স্টাইলের বজ্রঝড় এবং নদ-নদীর পানি বৃদ্ধির বিষয়ে দেশের সব অঞ্চলের সংশ্লিষ্ট প্রশাসনিক ও সাধারণ জনগণকে আগাম সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
/আশিক
দেবিদ্বারে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চলতি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৪০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারি কৃষি সহায়তা বিতরণ করা হয়েছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে আবাদ বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিনামূল্যে উন্নত জাতের বীজ, রাসায়নিক সার, জৈব সার, ফলদ চারা ও পেঁয়াজ সংরক্ষণের আধুনিক যন্ত্রপাতি দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার উপকরণ তুলে দেন দেবিদ্বার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অশোক বিক্রম চাকমা।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক প্রতিনিধি ও সুবিধাভোগীরা অংশ নেন।
অনুষ্ঠানে ইউএনও অশোক বিক্রম চাকমা বলেন, কৃষিবান্ধব সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে কৃষকের উৎপাদন ব্যয় কমছে এবং কৃষি খাত আরও শক্তিশালী হচ্ছে। সময়মতো প্রণোদনা বিতরণের মাধ্যমে কৃষকদের আবাদে উৎসাহিত করা এবং কাঙ্ক্ষিত উৎপাদন অর্জন সম্ভব হবে।সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায় বলেন, চলতি মৌসুমে উপজেলার মোট ৪ হাজার ৪০৫ জন কৃষককে সাতটি ক্যাটাগরিতে সহায়তার আওতায় আনা হয়েছে। উন্নত বীজ ও সারের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে এ অঞ্চলে ফসলের বাম্পার ফলন পাওয়া সম্ভব।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, রোপা আমন খাতে ২ হাজার ৪০০ কৃষককে ধান বীজ ও সার, সবজি খাতে ১ হাজার ৫০০ কৃষককে বিভিন্ন জাতের সবজি বীজ ও সার দেওয়া হয়েছে। এছাড়া বৃক্ষরোপণে ২৯০ জন কৃষককে চারা, বাঁশের খুঁটি ও জৈব সার, পেঁয়াজ ও মরিচ চাষে ১৬০ জন কৃষককে বীজ ও সার এবং লেবু চাষে ৪০ জন কৃষককে চারা ও জৈব সার দেওয়া হয়েছে।
এ ছাড়া পেঁয়াজ সংরক্ষণে বিশেষ ‘এয়ার ফ্লো’ প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫ জন কৃষককে আধুনিক সংরক্ষণ যন্ত্র ও অবকাঠামো উন্নয়নের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।কৃষি বিভাগ জানিয়েছে, ইউনিয়ন পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে পুরো উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সরকারি এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা।
পাঠকের মতামত:
- ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’: সবুজ ভবিষ্যৎ গড়ার শিক্ষা
- দাফন চলাকালীন হামলার চেষ্টা হলে আমেরিকা-ইসরায়েলকে ধ্বংস করার হুমকি তেহরানের
- ইতিহাসে আর্জেন্টিনার জন্য সুখবর, ব্রাজিল শিবিরে তাড়া করছে জয়হীন দুঃসংবাদ
- ফ্যাসিবাদ ও মৌলবাদকে দেশের সার্বভৌমত্বের জন্য যৌথ হুমকি: আইনমন্ত্রী
- জাতিসংঘের অকাট্য প্রমাণের পরও গাজা গণহত্যা আর কতদিন চেপে রাখবে পশ্চিমা বিশ্ব ?
- খামেনিকে শেষ বিদায় দিতে প্রার্থনাকক্ষের বাইরে রাতভর অবস্থান হাজারো ইরানির
- মার্কিন ফেডারেল রিজার্ভের এক সিদ্ধান্তেই আন্তর্জাতিক স্বর্ণবাজারে বড় ধসের শঙ্কা
- ট্রাম্পের ‘বাস্তববাদী নেতৃত্ব’ ও দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা
- নরওয়ে ম্যাচের আগে নেইমারের ফিটনেস নিয়ে কার্লো আনচেলত্তির মেগা আপডেট
- গোল উদযাপনে মাঠ ছেড়ে সোজা গ্যালারির দিকে দৌড়, কে এই নারী যাকে জড়িয়ে ধরলেন ক্যাব্রাল
- ৪০ বছরের বুড়ো হাড়ে মেসির আক্রমণ ঠেকিয়ে দেওয়া ভোজিনিয়ার অবিশ্বাস্য রূপকথা
- আমরা দয়ালু বলেই খামেনির দাফনের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি: ট্রাম্প
- ভঙ্গুর অর্থনীতি মেরামতের মাঝেই ১ ট্রিলিয়ন ডলারের মেগা লক্ষ্যের ঘোষণা অর্থমন্ত্রীর
- ঘণ্টায় ২৭৮ কিমি গতির সুপার টাইফুন ‘বাভি’ ধেয়ে আসার পূর্বাভাস
- স্বাস্থ্যখাতে দুর্নীতির শাস্তি বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতির নতুন নিয়ম মন্ত্রীর
- বর্তমান সরকারকে বিগত ফ্যাসিবাদের আয়না বলে জি এম কাদেরের কড়া সমালোচনা
- ‘ইরান এখন সমঝোতায় মরিয়া’, খামেনির দাফনে ‘এক সপ্তাহ সময়’ দিলাম: ট্রাম্প
- দেশে ৯০ দিনের তেল মজুত, বড় পরিকল্পনা সরকারের
- ডেঙ্গু শনাক্তে কোন পরীক্ষা কখন করবেন? পূর্ণ গাইড
- ৯ জেলায় সন্ধ্যার আগে ঝড়ের সতর্কতা, ১ নম্বর সংকেত
- ১ আগস্ট থেকে অনলাইনে বয়স্ক-প্রতিবন্ধী ভাতার আবেদন, জানুন নিয়ম
- আরাগচি-গালিবাফ হত্যাচেষ্টার খবর নাকচ ইসরায়েলের
- আজ দুই মহারণ, আজকের জমজমাট ক্রীড়া সূচি জেনে নিন
- নরওয়ের বিপক্ষে কি একাদশে ফিরছেন নেইমার?
- আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সময় জেনে নিন
- শনিবারের মার্কেট বন্ধের তালিকা প্রকাশ
- আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ কত ভরি
- জীর্ণ ও ছেঁড়া আল-কোরআন অপসারণের শরিয়তসম্মত বিধান: অবমাননা রোধে কী করণীয়?
- জুলাই-আগস্টে বড় বন্যার শঙ্কা, সতর্ক এফএফডব্লিউসি
- খামেনির ৬ দিনের রাষ্ট্রীয় বিদায়ে থাকছে যেসব আনুষ্ঠানিকতা
- ২০০৬ সালের ভিসানীতিতে বড় সংস্কার
- যে ৮ জেলায় সন্ধ্যার আগে ঝড়ের সতর্কবার্তা
- স্থানীয় নির্বাচনে একক পথে হাঁটতে চায় এনসিপি
- আরাগচি-গালিবাফকে ঘিরে হত্যার পরিকল্পনা ইসরায়েলের, ইরানকে আগাম সতর্ক যুক্তরাষ্ট্রের
- পে স্কেলের গেজেট কবে? যা জানা গেল
- রোনালদোর ম্যাচসেরা পুরস্কার ঘিরে তুমুল বিতর্ক
- সপ্তাহজুড়ে শেয়ারবাজারে গতি, সূচকে শক্তিশালী উত্থান
- আবারও বাড়ল স্বর্ণের দাম
- খামেনির কফিন ঘিরে আবেগে ভাসছে তেহরান
- আজকের খেলার সূচি, মাঠে নামছে মেসির আর্জেন্টিনা
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ শুক্রবারের নামাজের সময়সূচি, দেখে নিন
- শীর্ষ দলগুলোর ওলটপালট, বিশ্বকাপের মাঝেই সিংহাসন হারাল আর্জেন্টিনা
- ২০০৬ সালের পুরোনো আইন ভেঙে নতুন ‘ভিসানীতি-২০২৬’ অনুমোদন দিল মন্ত্রিসভা
- ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসায় নানিয়ারচর সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান
- কুমিল্লা বোর্ডে এইচএসি শুরু আজ: পরীক্ষার্থী ৯৫ হাজার ৭০২ জন
- দিবাগত রাত ১টার মধ্যেই ১৪ অঞ্চলে ঝড়ের তণ্ডব ও সতর্কসংকেত জারি
- নতুন নেতার অধীনেই ওয়াশিংটনকে রুখতে তেহরানের রণপ্রস্তুতি
- তীব্র লোডশেডিংয়ের মাঝেই বিদ্যুৎ বিভাগের নতুন পদক্ষেপ
- সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে বড় ধাক্কা? জেনে নিন সঞ্চয়পত্রের নতুন নিয়ম
- ‘ইরান এখন সমঝোতায় মরিয়া’, খামেনির দাফনে ‘এক সপ্তাহ সময়’ দিলাম: ট্রাম্প
- আরাগচি-গালিবাফ হত্যাচেষ্টার খবর নাকচ ইসরায়েলের
- এলপিজির নতুন দর নিয়ে বড় ঘোষণা আজ
- আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ কত ভরি
- স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের নতুন মূল্য
- দোহায় আজ ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক, দাবি ট্রাম্পের
- রোনালদোর ম্যাচসেরা পুরস্কার ঘিরে তুমুল বিতর্ক
- দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ ইরানের
- খামেনির কফিন ঘিরে আবেগে ভাসছে তেহরান
- আবারও বাড়ল স্বর্ণের দাম
- আরাগচি-গালিবাফকে ঘিরে হত্যার পরিকল্পনা ইসরায়েলের, ইরানকে আগাম সতর্ক যুক্তরাষ্ট্রের
- সপ্তাহজুড়ে শেয়ারবাজারে গতি, সূচকে শক্তিশালী উত্থান
- ২০০৬ সালের ভিসানীতিতে বড় সংস্কার
- স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের সর্বশেষ দাম
- স্বর্ণের পর এবার কমল রুপার দাম, প্রকাশ নতুন তালিকা








