অনিয়ম ও দুর্নীতির অভিযোগে: ময়মনসিংহে এনসিপির ৪ নেতার পদত্যাগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৫ ২১:০৮:২১
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে: ময়মনসিংহে এনসিপির ৪ নেতার পদত্যাগ
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা কমিটি থেকে পদত্যাগ করেছেন। সংগঠনের নীতি, নৈতিকতা ও আদর্শের অভাবকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করে সোমবার (২৫ আগস্ট) তারা লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন— এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি এবং মোহাম্মদ উল্লাহ।

এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য কাওছার আহম্মেদ জিসান জাগো নিউজকে বলেন, 'সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকার কারণে আমরা পদত্যাগ করেছি।' তিনি আরও অভিযোগ করেন, উপজেলা পর্যায়ের এনসিপির কিছু নেতা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। তিনি জানান, তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এনসিপির ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী জাবেদ রাসিন জানান, তিনি এখনো পদত্যাগের বিষয়টি জানেন না এবং এর কারণ জানতে চেষ্টা করছেন।

/আশিক


শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর মৃত্যু: স্থগিত হলো সংসদ নির্বাচন 

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৪ ১১:৩৩:৪৮
শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর মৃত্যু: স্থগিত হলো সংসদ নির্বাচন 
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ নুরুজ্জামান বাদলের (৫১) আকস্মিক মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী এই আসনটির ভোটগ্রহণ স্থগিতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নুরুজ্জামান বাদল শেষনিশ্বাস ত্যাগ করেন। শেরপুর-২ আসনের জামায়াত প্রার্থী ভিপি মুহাম্মদ গোলাম কিবরিয়া তাঁর মৃত্যুর সংবাদটি প্রথম নিশ্চিত করেন। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে দ্রুত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে ময়মনসিংহ শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নুরুজ্জামান বাদলের ভাই মাসুদ বাদল জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। এদিকে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় জানানো হয়েছে, আলহাজ্জ নুরুজ্জামান বাদল কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। দলটির পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তাঁর এই আকস্মিক প্রয়াণে শেরপুর জেলা জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করে স্থগিত হওয়া এই আসনের নির্বাচনের পরবর্তী তফসিল যথাসময়ে ঘোষণা করা হবে।


আজ ঢাকায় যেসব এলাকার মার্কেট ও দোকান বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৪ ০৯:২০:৩৪
আজ ঢাকায় যেসব এলাকার মার্কেট ও দোকান বন্ধ
ছবি : সংগৃহীত

কেনাকাটা করতে আমরা প্রতিদিন কোথাও না কোথাও গিয়ে থাকি। তবে দেখা গেল, পরিকল্পনা করে আপনি রাজধানীর কোনো একটি এলাকায় কেনাকাটা করতে গিয়ে দেখলেন সেখানকার মার্কেট বন্ধ, তখনই পড়তে হয় মহাবিপাকে। আপনার যাত্রা যেন বিড়ম্বনামুক্ত হয়, সেজন্য আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে, তা দেখে নিন।

বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট রাজধানীর উত্তর অংশে অবস্থিত বেশ কিছু বড় শপিংমল ও মার্কেট আজ সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে যমুনা ফিউচার পার্ক, উত্তরার মাসকট প্লাজা, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা এবং কুশল সেন্টার।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে মার্কেটের পাশাপাশি আজ বুধবার রাজধানীর বেশ কিছু এলাকার স্থানীয় দোকানপাটও বন্ধ থাকবে। এলাকাগুলো হলো— বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল এবং বসুন্ধরা আবাসিক এলাকা। এ ছাড়া মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকার অধিকাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকানপাট আজ সাপ্তাহিক বন্ধের আওতায় থাকবে।

তাই আজ কেনাকাটা বা ব্যক্তিগত প্রয়োজনে বের হওয়ার আগে গন্তব্যস্থলের দোকানপাট খোলা আছে কি না, তা নিশ্চিত হয়ে বের হওয়াই বুদ্ধিমানের কাজ হবে।


রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৪ ০৯:১৫:৪১
রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা
ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশের কারণে বিভিন্ন সড়কে যানজট ও চলাচলে বিড়ম্বনা তৈরি হয়। বিশেষ করে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকা ও ঢাকার বাইরে রাজনৈতিক দলগুলোর ব্যাপক কর্মসূচি রয়েছে। ঘর থেকে বের হওয়ার আগে আজকের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিগুলো দেখে নিন।

বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মসূচি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার দুটি বড় নির্বাচনী জনসভায় অংশ নেবেন। বেলা ১২টায় তিনি বরিশালের বেলস পার্কে এবং দুপুর ১টা ৪৫ মিনিটে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এদিকে রাজধানীতে দুপুর ২টায় হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে পেশাজীবীদের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

সকাল ১১টায় গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পেশাজীবী মিছিল বের করা হবে। দুপুর ১২টায় ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমানের পক্ষে গণসংযোগ করবেন আব্দুস সালাম ও হুমায়ুন কবির। ঢাকার বাইরে সকাল ৯টায় বগুড়ার গোকুল ইউনিয়নে বগুড়া-৬ আসনের প্রার্থীর পক্ষে গণসংযোগ করবেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা আজ দুটি বড় রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। বিকেল ৩টায় পুরান পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন। অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৬টায় জামায়াতে ইসলামী তাদের ইশতেহার ঘোষণা করবে। এই অনুষ্ঠানে দেশি-বিদেশি রাষ্ট্রদূত, রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা রয়েছে।

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ ঢাকা-১৩ আসনের প্রার্থী ববি হাজ্জাজ বিকেল সাড়ে ৩টায় ঢাকা উদ্যান থেকে শ্যামলী পর্যন্ত প্রচারণা চালাবেন। ঢাকা-১৪ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি বিকেল ৩টায় দক্ষিণ পাইকপাড়ায় নারী সমাবেশ এবং বিকেল ৪টায় কল্যাণপুরে তরুণদের সমাবেশে যোগ দেবেন। সন্ধ্যা ৬টায় তিনি শাহ আলী মডেল হাই স্কুল প্রাঙ্গণে বক্তব্য রাখবেন।

ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুল হক সকাল ১০টায় পল্লবী ৫ নম্বর ওয়ার্ডের আদর্শ নগর এলাকায় গণসংযোগ করবেন। ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম দুপুর ১২টা থেকে রাত পর্যন্ত মাটির মসজিদ, বউবাজার, চৌধুরীপাড়া ও মালিবাগ এলাকায় গণসংযোগ এবং বিভিন্ন মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময় ও উঠান বৈঠক করবেন।

সংবাদ সম্মেলন ও অন্যান্য সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান চলাচল স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে দুপুর ১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করবে যুক্তরাজ্য বিএনপি। এতে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।


আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৪ ০৮:৫৬:৫৪
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

নরসিংদীর শিবপুরসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় আজ বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই লোডশেডিং বা শাটডাউন কার্যকর থাকবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সমিতির পক্ষ থেকে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার কথা জানিয়ে সতর্ক করা হয়েছে।

বিদ্যুৎ বন্ধ থাকার কারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক বর্তমানে বিদ্যমান বিদ্যুৎ লাইন স্থানান্তরের কাজ চলছে। এই উন্নয়নমূলক কাজের স্বার্থেই নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হচ্ছে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন থেকে শিবপুর ও মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার এবং ইটাখোলা সুইচিং স্টেশন থেকে মরজাল আউটগোয়িং ও নারায়ণপুর ৩৩ কেভি ফিডার শাটডাউনে থাকবে। এর ফলে শিবপুর ও আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

এ ছাড়াও শিলমান্দী উপকেন্দ্রের অধীনে থাকা শিবপুর, দাসপাড়া ও শিলমান্দী ১১ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া ও সৈয়দনগর ১১ কেভি ফিডারের আওতায় থাকা সকল গ্রাহক এই বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে পড়বেন। মূলত রাস্তা সম্প্রসারণ কাজের জন্য লাইনের অবস্থান পরিবর্তন করতে এসব ফিডারগুলো বন্ধ রাখা হচ্ছে।

সন্ধ্যা ৬টার মধ্যে কাজ শেষ হওয়া সাপেক্ষে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। কাজ চলাকালীন গ্রাহকদের ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।


নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসহায়‌দের মা‌ঝে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৩ ২২:০৪:১০
নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসহায়‌দের মা‌ঝে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান
ছবি : শ‌হিদুল ইসলাম

রাঙ্গামাটি পার্বত্য জেলা'র নানিয়ারচর সেনা জোন (১৭ই বেংগল) এর উদ্যোগে নানিয়ারচর উপজেলার দুর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত জনগণের মাঝে এই তীব্র শীতের কষ্ট লাঘব করার জন্য নানিয়ারচর জোন সদরে বিনামূল্যে শীতবস্ত্র সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার ১১ টায় জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর উপস্থিতিতে নানিয়ারচর জোন সদরে ১৮ জন পাহাড়ী এবং ১৪ জন বাঙালিদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

জোন কমান্ডার, নানিয়ারচর জোন, বলেন যে, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সেনাবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নানিয়ারচর উপজেলার এলাকার স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শীতার্তদের মাঝে নিয়মিত শীতবস্ত্র সামগ্রী বিতরণ এবং এমন উদ্যোগ নিয়মিত প্রদানের জন্য জোন কমান্ডারের নিকট আবেদন করেন।

বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।


ঢাকাসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৩ ২১:৫৫:২২
ঢাকাসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাতে এই ভূকম্পন আঘাত হানে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ০।

ইএমএসসির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের ২০ দশমিক ৪৮৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৩ দশমিক ৯৫৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৭ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের মূল উৎপত্তিস্থল। কেন্দ্রস্থলটি মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে শহর থেকে প্রায় ১১৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ইয়েনানগিয়াং শহর থেকে প্রায় ৯৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

এই শক্তিশালী কম্পনে মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের কয়েকটি জেলা বেশ জোরে কেঁপে ওঠে। প্রাথমিক তথ্যে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য জেলাগুলোতে কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। রাজধানী ঢাকাতেও কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন বহুতল ভবনের বাসিন্দারা। অনেক জায়গাতেই মানুষজন আতঙ্কে ঘর ছেড়ে খোলা রাস্তায় বেরিয়ে আসেন।

মিয়ানমারের অভ্যন্তরে শক্তিশালী কেন্দ্রস্থল হওয়ায় এবং এর গভীরতা তুলনামূলক বেশি থাকায় কম্পনটি বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। তবে এই শক্তিশালী ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম বা সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের সুনির্দিষ্ট সংবাদ পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


অচল চট্টগ্রাম বন্দর: আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ 

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১৭:২৪:২৭
অচল চট্টগ্রাম বন্দর: আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ 
চট্টগ্রাম বন্দর। ছবি : কালবেলা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছেন শ্রমিক-কর্মচারীরা। সম্পাদিত চুক্তি বাতিলসহ তিন দফা দাবিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) থেকে ২৪ ঘণ্টার সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন তারা। এর ফলে দেশের প্রধান এই সমুদ্রবন্দরের পণ্য আমদানি-রপ্তানি ও অপারেশনাল কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

স্থবির বন্দর ও ৩ দফা দাবি এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়ার প্রতিবাদে গত শনিবার থেকে প্রতিদিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করছিলেন শ্রমিকরা। তবে সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর না মেলায় আজ থেকে তারা ২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ কর্মবিরতিতে গেছেন। তাদের প্রধান তিন দফা দাবি হলো— আন্দোলনের কারণে বদলি হওয়া ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে পুনঃবহাল, বিডা ও বন্দর চেয়ারম্যানের অপসারণ এবং এনসিটি টার্মিনাল বিদেশিদের হাতে না দেওয়া।

অপারেশনাল কার্যক্রম ও সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত কর্মবিরতির ফলে এনসিটি ছাড়াও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থে সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। সকালের দিকে সীমিত পরিসরে কাজ চললেও পৌনে ১০টার দিকে আন্দোলনকারীরা টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) পরিচালনাকারীদের কাজ থেকে সরিয়ে দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বর্তমানে বন্দরের জেটিতে জাহাজ থেকে পণ্য খালাস এবং ইয়ার্ড থেকে কনটেইনার সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বিক্ষোভ ও বিজিএমইএ’র উদ্বেগ আজ সকালে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। মিছিলটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এদিকে বন্দরের এই অচলাবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বিজিএমইএ’র সহসভাপতি সেলিমুর রহমান জানিয়েছেন, গত চার দিন ধরে জেটিতে জাহাজগুলো আটকে থাকায় আমদানি ব্যয় কয়েক গুণ বাড়ছে এবং তৈরি পোশাক খাতের রপ্তানি শিডিউল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বন্দর রক্ষা সংগ্রাম কমিটির অবস্থান বন্দর রক্ষা সংগ্রাম কমিটির সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন এবং স্কপের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল অভিযোগ করেছেন যে, সরকার কোনো ধরনের আলোচনা ছাড়াই লাভজনক এই টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা দিচ্ছে। তাঁরা সাফ জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং এনসিটিকে কোনোভাবেই বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়া হবে না।


রাজধানীসহ ৪৮ স্থানে কম দামে মাংস-দুধ-ডিম বিক্রি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১১:০৬:১৯
রাজধানীসহ ৪৮ স্থানে কম দামে মাংস-দুধ-ডিম বিক্রি
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জন্য আমিষজাত পণ্যের সরবরাহ সহজলভ্য ও সাশ্রয়ী রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে রোজাদারদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নাগালের মধ্যে রাখতে গত বছরের ধারাবাহিকতায় এবারও কম দামে গরুর মাংস, দুধ, ডিম ও মুরগির মাংস বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত সম্প্রতি অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর এক সভায় গৃহীত হয়। সভায় গত বছরের অভিজ্ঞতা পর্যালোচনা করে এবার বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো এবং কর্মসূচির পরিসর বিস্তৃত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাণিসম্পদ অধিদপ্তর-এর তত্ত্বাবধানে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ৪৮টি নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে এসব পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। এর মাধ্যমে শহর ও আশপাশের এলাকার পাশাপাশি বিভিন্ন জেলা পর্যায়ের ভোক্তারাও এই সুবিধার আওতায় আসবেন।

রমজান মাসে রোজাদারদের বাজার ব্যয় ও দৈনন্দিন ভোগান্তি কমানোর লক্ষ্যেই সরকার এই বিশেষ বিক্রয় কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে সরবরাহব্যবস্থা, পরিবহন এবং বিক্রয় ব্যবস্থাপনা নিয়ে কাজ শুরু করেছে।

নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি কেজি গরুর মাংস বিক্রি করা হবে ৬৫০ টাকায় এবং ড্রেসড মুরগির মাংস পাওয়া যাবে ২৫০ টাকায়। পাশাপাশি প্রতি লিটার তরল দুধের দাম নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা এবং প্রতিটি ডিম বিক্রি হবে মাত্র ৮ টাকায়। বাজারের প্রচলিত দামের তুলনায় এসব মূল্য উল্লেখযোগ্যভাবে কম হওয়ায় নিম্নআয় ও মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এই কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট পণ্য সরবরাহকারী, খামারি ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আগেই সমন্বয় সভা সম্পন্ন করা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন, গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও সুশৃঙ্খল ও বিস্তৃত পরিসরে সেবা দেওয়া সম্ভব হবে।

সরকারি কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য শুধু স্বল্পমূল্যে পণ্য বিক্রি নয়; বরং রমজান মাসে বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যবৃদ্ধি রোধ করা, পাশাপাশি সাধারণ মানুষের পুষ্টি নিশ্চিত করা। বিশেষ করে আমিষজাত খাবারের যোগান স্বাভাবিক রাখার মাধ্যমে বাজারে স্থিতিশীলতা বজায় রাখাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।

-রাফসান


আজ ঢাকায় যেসব এলাকার মার্কেট ও দোকান বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৩ ০৯:২৮:২৫
আজ ঢাকায় যেসব এলাকার মার্কেট ও দোকান বন্ধ
ছবি : সংগৃহীত

রাজধানীতে কেনাকাটা করতে যাওয়ার আগে নির্দিষ্ট এলাকার মার্কেট ও শপিংমল খোলা আছে কি না, তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। সাপ্তাহিক ছুটির কারণে মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার দোকানপাট ও নামী-দামী শপিংমল বন্ধ থাকবে। পাঠকদের সুবিধার্থে আজকের বন্ধ এলাকার তালিকা নিচে দেওয়া হলো।

যেসব এলাকার দোকানপাট ও শপিংমল বন্ধ

সাপ্তাহিক ছুটির নিয়মানুযায়ী আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি, ফার্মগেট ও নিউমার্কেট সংশ্লিষ্ট এলাকাগুলোর দোকানপাট বন্ধ থাকবে। এলাকাগুলো হলো: কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মনিপুরীপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া।

আজ যেসব জনপ্রিয় মার্কেট বন্ধ থাকবে

উপরে উল্লিখিত এলাকাগুলোর ছোট-বড় সব মার্কেটের পাশাপাশি নিচের প্রধান শপিংমলগুলো আজ তাদের কার্যক্রম বন্ধ রাখবে

বসুন্ধরা সিটি শপিং মল (পান্থপথ)

নিউমার্কেট, চাঁদনী চক, গাউছিয়া ও চন্দ্রিমা মার্কেট

ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট ও প্রিয়াঙ্গন শপিং সেন্টার

মেট্রো শপিং মল, রাপা প্লাজা ও আনাম র‌্যাংগস প্লাজা

মোতালিব প্লাজা, সেজান পয়েন্ট ও কারওয়ান বাজার ডিআইটি মার্কেট

রাইফেলস স্কয়ার (সীমান্ত সম্ভার), অর্চাড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট ও ধানমন্ডি প্লাজা

নগরবাসীকে কেনাকাটার পরিকল্পনা করার সময় এই তালিকাটি দেখে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অপ্রয়োজনীয় বিড়ম্বনায় পড়তে না হয়।

পাঠকের মতামত: