মিরপুর-উত্তরায় ১৮% কেন্দ্রই ঝুঁকিপূর্ণ: কঠোর বার্তা দিল সেনাবাহিনী!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার মিরপুর ও উত্তরার তিনটি নির্বাচনী আসনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের মোট ভোটকেন্দ্রের ১৮ শতাংশই বর্তমানে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী এলাকার কেন্দ্রগুলোকে নিরাপত্তা বিবেচনাই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: সাধারণ, মধ্যম এবং অধিক ঝুঁকিপূর্ণ। লেফটেন্যান্ট কর্নেল ফুয়াদ মাসরুর বলেন, “ঢাকা-১৪ ও ১৬ আসনকে সামগ্রিকভাবে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই এলাকার ১৮ শতাংশ কেন্দ্র ঝুঁকির তালিকায় রয়েছে, যার মধ্যে দুটি কেন্দ্রকে অত্যন্ত স্পর্শকাতর বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।”
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি জানান, নির্বাচনের দিন সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করবে। কেউ যদি মিথ্যা তথ্য বা গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করার পাশাপাশি যেকোনো উসকানিমূলক বা ভুল সংবাদ পরিবেশন রোধে তথ্য যাচাইয়ের (Fact-checking) ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি প্রার্থীদের এবং গণমাধ্যমকর্মীদের যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেন।
ড. কাইয়ুমের বিরুদ্ধে শেষ চাল নাহিদ ইসলামের: নজর এখন আপিলে
ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে আইনি লড়াই এখন দেশের সর্বোচ্চ আদালতে গড়িয়েছে। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা আপিল আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। এর আগে গত ৩ ফেব্রুয়ারি ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের দায়ের করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছিলেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্টের সেই আদেশকে চ্যালেঞ্জ করেই এখন আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
আইনি এই লড়াই শুরু হয় গত ২ ফেব্রুয়ারি, যখন নাহিদ ইসলাম অভিযোগ করেন যে ড. কাইয়ুম তাঁর দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করেছেন। রিটে কাইয়ুমের প্রার্থিতা স্থগিত করার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও মোহাম্মদ হোসেন লিপু। অন্যদিকে, ড. কাইয়ুমের পক্ষে আইনি লড়াই পরিচালনা করছেন অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ একদল জ্যেষ্ঠ আইনজীবী। উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন এই দুই প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল। ঢাকা-১১ আসনের এই হেভিওয়েট লড়াইয়ের ভাগ্য এখন সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের ওপর ঝুলে রইল।
যুক্তরাজ্যের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল ব্রিটিশ হাইকমিশন
যুক্তরাজ্যে গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পদ্ধতিতে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) এক বিশেষ বার্তায় জানানো হয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যের ভিসা কার্যক্রম সম্পূর্ণ নতুন এবং ডিজিটাল ব্যবস্থায় পরিচালিত হবে। এই পরিবর্তনের ফলে দীর্ঘদিনের প্রচলিত পাসপোর্টে ভিসা স্টিকারের প্রথা বন্ধ হয়ে যাচ্ছে।
ব্রিটিশ হাইকমিশনের বার্তায় জানানো হয়েছে, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থাকে আধুনিক ও সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য আবেদনকারী বাংলাদেশি নাগরিকরা আর পাসপোর্টে কোনো কাগজের ভিসা স্টিকার পাবেন না। এর পরিবর্তে তাদের জন্য ‘ই-ভিসা’ (eVisa) ব্যবস্থা চালু করা হবে। ই-ভিসা হলো একজন ব্যক্তির অভিবাসন স্থিতির একটি ডিজিটাল রেকর্ড, যা অনলাইনে সংরক্ষিত থাকবে এবং পাসপোর্টের সঙ্গে ডিজিটাল পদ্ধতিতে সংযুক্ত থাকবে।
হাইমিশন আরও স্পষ্ট করেছে যে, ডিজিটাল রূপান্তরের এই প্রক্রিয়ায় আবেদনকারীদের সুবিধার্থে বিস্তারিত তথ্য ও নির্দেশিকা প্রদান করা হয়েছে। ভিসা আবেদনকারী এবং বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত যারা নিজেদের ই-ভিসা স্ট্যাটাস পরীক্ষা বা আপডেট করতে চান, তাদের ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (www.gov.uk/eVisa) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন ব্যবস্থার ফলে ভিসা প্রক্রিয়াকরণ আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
শিল্পকারখানার ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের
শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঘোষিত সাধারণ ছুটি নিয়ে নতুন ব্যাখ্যা ও বাস্তবায়ন নির্দেশনা দিয়েছে সরকার। নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শিল্পকারখানায় সাধারণ ছুটি কার্যকর হলেও, সেই ছুটি পরবর্তীতে একদিন অতিরিক্ত কাজ করিয়ে সমন্বয় করার সুযোগ থাকছে বলে সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, তা কার্যকরকারী কারখানাগুলো প্রয়োজনে পরবর্তী যেকোনো কর্মদিবসে শ্রমিকদের দিয়ে একদিন অতিরিক্ত কাজ করিয়ে ওই ছুটির সমন্বয় করতে পারবে।
এর ফলে শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকরা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিন ছুটির সুবিধা পাচ্ছেন। কারণ ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় নির্বাচনী সময়ে শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১০ ফেব্রুয়ারির ছুটি স্থায়ীভাবে অতিরিক্ত সুবিধা হিসেবে গণ্য না হয়ে সমন্বয়যোগ্য হিসেবে বিবেচিত হবে।
প্রেস উইং আরও জানায়, পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)–এর আবেদনের প্রেক্ষিতেই উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিল্পকারখানার উৎপাদন ধারাবাহিকতা ও রপ্তানিনির্ভর খাতের স্বার্থ বিবেচনায় রেখেই এই নমনীয় ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়।
এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় নতুন সিদ্ধান্তটি যুক্ত হওয়ায় ছুটি ও কাজের ভারসাম্য নিয়ে কারখানা মালিক ও শ্রমিক উভয় পক্ষই স্পষ্ট ধারণা পাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
-রাফসান
নির্বাচন ঘিরে সরকারি কর্মচারীদের টানা চার দিনের ছুটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। নির্বাচন উপলক্ষে সরকার আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করায়, এর সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ছুটি যোগ হয়ে সরকারি দপ্তরগুলোতে দীর্ঘ বিরতি তৈরি হচ্ছে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সম্প্রতি জানিয়েছেন, নির্বাচন নির্বিঘ্নভাবে আয়োজন ও ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই দুই দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর পরের দিন ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) এবং ১৪ ফেব্রুয়ারি (শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একটানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন। ফলে নির্বাচনের সময় ও পরবর্তী সময়ে সরকারি কর্মচারীদের কর্মসূচিতে স্বাভাবিকভাবেই স্থবিরতা দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিল্পাঞ্চলে শ্রমিকদের ছুটির আলাদা ব্যবস্থা
নির্বাচন উপলক্ষে শিল্প খাতেও আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাধারণ ছুটি থাকবে। এর ফলে শ্রমিকরা টানা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—মোট তিন দিন ছুটি পাবেন।
তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১০ ফেব্রুয়ারির সাধারণ ছুটি ভোগ করার পর কারখানা কর্তৃপক্ষ পরবর্তী সময়ে শ্রমিকদের দিয়ে অতিরিক্ত এক দিন কাজ করাতে পারবে। এতে করে শিল্প উৎপাদনে দীর্ঘমেয়াদি প্রভাব এড়ানোর চেষ্টা করা হয়েছে।
২০২৬ সালের সরকারি ছুটির সামগ্রিক চিত্র
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ৯ দিনই শুক্র ও শনিবারের সঙ্গে মিলে গেছে, ফলে কার্যদিবসের প্রকৃত ক্ষতি তুলনামূলক কম হবে।
এ ছাড়া ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে। তালিকা অনুযায়ী-
মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন,
হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন,
খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ৮ দিন,
বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৭ দিন,
এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি নির্ধারিত রয়েছে।
বিশ্লেষকদের মতে, নির্বাচনকে ঘিরে এই দীর্ঘ ছুটির ফলে একদিকে যেমন ভোটারদের অংশগ্রহণ সহজ হবে, অন্যদিকে প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে ধীরগতির হতে পারে। তবে সামগ্রিকভাবে নির্বাচন ব্যবস্থাপনার স্বার্থেই এই ছুটি প্রয়োজনীয় বলে মনে করছে সরকার।
ভোটকেন্দ্র জানুন অ্যাপে, মিলবে প্রার্থী ও ফলাফলের তথ্য
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার সেবা আরও সহজ, দ্রুত ও তথ্যভিত্তিক করতে একটি নতুন ডিজিটাল উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ‘Smart Election Management BD’ নামে চালু হওয়া এই মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটাররা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে মুহূর্তেই নিজেদের ভোটকেন্দ্রের অবস্থানসহ প্রয়োজনীয় নির্বাচনসংক্রান্ত তথ্য জানতে পারবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে উন্মুক্ত রয়েছে, ফলে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ব্যবহারকারীরাই এটি ডাউনলোড করতে পারবেন।
ইসি জানায়, অ্যাপটিতে ভোটকেন্দ্রের জিও-লোকেশন, কেন্দ্রের ছবি, দূরত্বের হিসাব এবং ইন্টারেক্টিভ ম্যাপ–সহ বিস্তারিত তথ্য এক জায়গায় পাওয়া যাবে। এতে ভোটাররা আগেভাগেই কোন কেন্দ্রে কখন এবং কীভাবে যেতে হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা নিতে পারবেন। নির্বাচন দিবসে ভোগান্তি কমাতে এই ফিচারগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে কমিশন।
শুধু ভোটকেন্দ্রের তথ্যেই সীমাবদ্ধ নয় এই অ্যাপ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা, প্রার্থীদের হলফনামা, নির্বাচনী নির্দেশনা, এমনকি ফলাফল সংক্রান্ত আপডেটও দেখা যাবে। ফলে ভোটারদের পাশাপাশি সাধারণ নাগরিক, গবেষক ও আগ্রহী পর্যবেক্ষকরাও নির্বাচনসংক্রান্ত তথ্য সহজে সংগ্রহ করতে পারবেন।
ব্যবহার প্রক্রিয়া সহজ রাখতে অ্যাপটি একবার ইনস্টল করার পর জন্মতারিখ ও ভোটার আইডি নম্বর দিলেই প্রয়োজনীয় সব তথ্য প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে বর্তমানে কোন পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ব্যবহারকারীর এনআইডি নম্বর, নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা, ভোট দেওয়ার সিরিয়াল নম্বর, এবং প্রার্থীদের প্রতীকসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য।
ইসি কর্মকর্তাদের মতে, এই অ্যাপ চালুর মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নাগরিক অংশগ্রহণ আরও বাড়বে। ডিজিটাল সেবার সম্প্রসারণ ভোটারদের সচেতন সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে এবং নির্বাচন প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে।
-রফিক
ভোটের পরেই বিদায়! মেয়াদের ধোঁয়াশা কাটিয়ে সময় জানাল প্রধান উপদেষ্টার দপ্তর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আগামী ১৫ বা ১৬ ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “সবচেয়ে দ্রুততম সময়ে দায়িত্ব হস্তান্তর করা হবে। যদি নির্বাচনের তিন দিনের মধ্যে সংসদ সদস্যরা (এমপি) শপথ গ্রহণ করেন, তবে এরপরই সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে আমন্ত্রণ জানানো হবে। আমাদের ধারণা, এটি ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হতে পারে। কোনোভাবেই এই প্রক্রিয়া ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে যাওয়ার কথা নয়।” তবে এ বিষয়ে চূড়ান্ত আইনি ব্যাখ্যা আইন মন্ত্রণালয় এবং আইন উপদেষ্টা প্রদান করবেন বলেও তিনি উল্লেখ করেন।
ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে ছড়ানো বিভিন্ন তথ্যের বিষয়ে স্পষ্টীকরণ করা হয়। উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার অভিযোগ করেন যে, ‘অন্তর্বর্তী সরকার নির্বাচনের পর আরও ১৮০ দিন ক্ষমতা ধরে রাখবে’—এমন একটি অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, “যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ ও উদ্দেশ্যমূলক। সরকার প্রথম থেকেই জনগণকে নিশ্চিত করেছে যে, নির্বাচন শেষ হওয়ার পর যারাই নির্বাচিত হবেন, তাঁদের হাতে রাষ্ট্র পরিচালনার ভার তুলে দিয়ে সরকার দায়িত্ব থেকে সরে যাবে। এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নেই।”
১৮০ কার্যদিবসের বিষয়টি ব্যাখ্যা করে আবুল কালাম আজাদ মজুমদার আরও জানান, নবনির্বাচিত সংসদ সদস্যরা সমান্তরালভাবে ১৮০ কার্যদিবস ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সরকারের পক্ষ থেকে এর আগেও বিষয়টি পরিষ্কার করা হয়েছে। অর্থাৎ, নতুন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বুঝে নিলেও সংসদ সদস্যরা নির্দিষ্ট মেয়াদে সংবিধান সংস্কারের বিশেষ কাজে যুক্ত থাকবেন। সরকারের এই ঘোষণার মাধ্যমে নির্বাচনের পরবর্তী ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে সব ধরনের বিভ্রান্তি দূর করার চেষ্টা করা হলো।
সেনাসদস্যদের ভোটকেন্দ্রের আঙিনায় টহলের অনুমতি: ইতিহাসে এই প্রথম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা ও আস্থার পরিবেশ নিশ্চিত করতে এক অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী। প্রথমবারের মতো নির্বাচনের দিন ভোটকেন্দ্রের একেবারে আঙিনা পর্যন্ত সেনাসদস্যরা টহল দেবেন। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন এ ঘোষণা দেন।
সেনা সদর দপ্তর জানিয়েছে, এবারের নির্বাচনে দেশজুড়ে প্রায় ১ লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে, যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের সর্বোচ্চ। ব্রিগেডিয়ার জেনারেল মনজুর হোসেন জানান, বিগত নির্বাচনগুলোতে সাধারণত ৪০ থেকে ৪২ হাজার সেনাসদস্য মোতায়েন থাকত এবং তাঁরা মূলত ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দূরে অবস্থান করতেন। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। ভোটারদের আতঙ্ক দূর করতে এবং নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার পরিবেশ তৈরিতে সেনাসদস্যদের ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেওয়ার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। গত ২০ জানুয়ারি থেকেই এই বর্ধিত সেনা মোতায়েন কার্যকর রয়েছে এবং নির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সেনাবাহিনী প্রধান ন্যূনতম প্রয়োজনীয় সদস্যকে ব্যারাকে রেখে বাকি প্রায় সব সদস্যকে ভোটের মাঠে নিয়োজিত করেছেন। যানবাহনের কিছুটা অপ্রতুলতা থাকলেও অসামরিক প্রশাসনের সহায়তা এবং প্রয়োজনে বেসরকারি গাড়ি ভাড়া করে টহল কার্যক্রম জোরদার রাখা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মনজুর বলেন, “সেনাসদস্যরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন শুধুমাত্র একটি উদ্দেশ্যে—ভোটারদের আস্থার জায়গাটি শক্ত করা এবং একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।” আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে সেনাবাহিনী পুরো নির্বাচনী সময়জুড়ে পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক সহায়তা প্রদানে সতর্ক অবস্থানে থাকবে।
পবিত্র রমজানে নতুন অফিস সময় নির্ধারণ
আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।
নতুন সময়সূচি অনুযায়ী, পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্ব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস কার্যক্রম সকাল ৯টায় শুরু হবে এবং শেষ হবে বিকেল সাড়ে ৩টায়। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে ব্যাংক, বিমা, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সুবিধা ও বিধিবিধান অনুযায়ী অফিসের সময়সূচি নির্ধারণ করতে পারবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের রমজান মাস আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। প্রতি বছর রমজান মাসে কর্মকর্তা-কর্মচারীদের সিয়াম সাধনা ও ইবাদতের সুবিধার্থে সরকারের পক্ষ থেকে এভাবে কর্মঘণ্টা পুনর্বিন্যাস করা হয়। আজকের বৈঠকে এই সময়সূচি অনুমোদনের মাধ্যমে রমজান মাসের প্রশাসনিক কার্যক্রমের প্রস্তুতি চূড়ান্ত করা হলো।
সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে? আইনি ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর বিষয়ে আইনি ব্যাখ্যা প্রদান করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, নির্বাচিত সদস্যদের শপথ পড়ানোর ক্ষেত্রে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি অথবা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দায়িত্ব পালন করতে পারবেন।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, বর্তমান পরিস্থিতিতে শপথ গ্রহণ করানোর ক্ষেত্রে দুটি প্রধান বিকল্প বা অপশন রয়েছে। তিনি স্পষ্ট করে জানান যে, সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের মাধ্যমে শপথ পাঠ করানোর কোনো সুযোগ বা স্কোপ বর্তমানে নেই। আইন উপদেষ্টার ব্যাখ্যা অনুযায়ী, নির্বাচনের ফলাফল সরকারিভাবে ঘোষণা হওয়ার পরবর্তী তিন দিনের মধ্যে যদি নবনির্বাচিতদের শপথ পড়াতে হয়, তবে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি এই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, বর্তমান প্রধান বিচারপতি যদি রাজি থাকেন, তবে তিনি এই দায়িত্ব পালন করতে পারেন।
অন্যদিকে, যদি কোনো অনিবার্য কারণে নির্বাচনের পর প্রথম তিন দিনের মধ্যে শপথ গ্রহণ করানো সম্ভব না হয়, তবে এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন বলেও জানান আইন উপদেষ্টা। তফশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের অব্যবহিত পরেই সংসদের কার্যকারিতা শুরু করতে শপথ গ্রহণের এই আইনি প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপদেষ্টার এই বক্তব্যের মাধ্যমে সংসদ সদস্যদের শপথ গ্রহণ নিয়ে তৈরি হওয়া সব ধরনের আইনি ধোঁয়াশা ও অনিশ্চয়তা দূর হলো বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
- মিরপুর-উত্তরায় ১৮% কেন্দ্রই ঝুঁকিপূর্ণ: কঠোর বার্তা দিল সেনাবাহিনী!
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- বাংলাদেশহীন বিশ্বকাপে দর্শকখরা: ইডেনের গ্যালারি এখন খাঁ খাঁ মরুভূমি
- দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগানে উত্তাল শাহবাগ
- কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
- বংশানুক্রমিক রাজার ছেলে রাজা হওয়ার প্রথা বদলাতে চাই: জামায়াত আমির
- ড. কাইয়ুমের বিরুদ্ধে শেষ চাল নাহিদ ইসলামের: নজর এখন আপিলে
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান
- শিল্প, কৃষি ও আইটি হাব গড়ার ঘোষণা তারেক রহমানের
- আজকের বাংলাদেশ দেখলে শহীদ ভাইরা মুক্তিযুদ্ধে যেত না: জামায়াত আমির
- স্বর্ণবাজারে নতুন রেকর্ড, রুপার দামে কী অবস্থা
- রাজনীতি যারা পেশা বানিয়েছে, তারাই আজ দেশ লুট করছে: জামায়াত আমির
- পুলিশ বাহিনীকে সম্পূর্ণ লীগমুক্ত করতে হবে: সাদিক
- এপস্টেইন-বারাক গোপন অডিও: ইসরাইলি প্রধানমন্ত্রীর ষড়যন্ত্র ফাঁস
- রাশিয়ান তেল না কি ট্রাম্পের বন্ধুত্ব? বড় বাজি ধরলেন মোদি!
- যুক্তরাজ্যের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল ব্রিটিশ হাইকমিশন
- মুক্তির আগেই রেকর্ড ব্রেকিং ব্যবসা: যশের টক্সিক ঘিরে রহস্য ও উন্মাদনা!
- বিটকয়েনে বড় ধস: এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ডিজিটাল মুদ্রার দাম
- নির্বাচনের পর জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়
- বেকার ভাতা ও ফ্যামিলি কার্ড: সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে বিএনপির ৫১ দফা
- পুরুষের নীরব ঘাতক প্রোস্টেট ক্যানসার: জেনে নিন ক্যানসারের ঝুঁকি এড়ানোর উপায়
- আপনার সন্তান মনোযোগ হারাচ্ছে? জেনে নিন সমাধান
- সকালে দুধ চা পানের আগে সাবধান: পাকস্থলীতে হতে পারে বড় ক্ষতি
- আজ ৩ জেলায় জামায়াত আমিরের জনসভা
- রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা
- জয়ের দৌড়ে বিএনপি ফেভারিট জানাল দ্য ইকোনমিস্ট
- যাকাত ফরজ হওয়ার শর্ত ও সঠিক হিসাব পদ্ধতি
- ইনসাফ কায়েম হলে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীও আইনের ঊর্ধ্বে থাকবেন না: জামায়াত আমির
- যুদ্ধ কৌশল ফাঁস: বিশ্ব অর্থনীতিতে আঘাত হেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে পেরে উঠবে কি ইরান?
- বাংলাদেশ–পাকিস্তান জোট প্রশ্নে সতর্ক ভারতের সংসদ
- ঢাকার আবহাওয়া আজ কেমন? জানাল আবহাওয়া অফিস
- শীত কাটেনি, চার জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত
- শনিবারের নামাজের সময়: কখন কোন ওয়াক্ত
- আজ টিভিতে কোন খেলা কখন দেখবেন, দেখে নিন সূচি
- স্বর্ণের দামে বড় ধাক্কা, ভরি মিলবে ২ লাখ ৮ হাজার ২০২ টাকাতে
- শনিবার ঢাকায় বন্ধ যেসব বাজার ও এলাকা, জেনে নিন
- ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমান, জনসভা ঘিরে উচ্ছ্বাস
- আজ শুরু টি–টোয়েন্টি বিশ্বকাপ, প্রথম দিনেই তিন ম্যাচ
- টিকিট ছাড়াই বিশ্বকাপ উদ্বোধন, দর্শকদের জন্য বড় চমক
- জান্নাতের বাস স্টেশন কোথায় জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন
- শিল্পকারখানার ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের
- মামলাবাজদের ছাড় নয়, দুর্নীতিতে আপস নেই: শফিকুর রহমান
- বিএনপির ইশতেহারে জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্ব ও বড় পরিকল্পনা
- পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ বিএনপির বড় ৯ অঙ্গীকার
- হজের ভিসা নিয়ে বড় ঘোষণা সৌদি কর্তৃপক্ষের
- সাপ্তাহিক শেয়ারবাজার বিশ্লেষণে ইতিবাচক ইঙ্গিত
- নির্বাচন ঘিরে সরকারি কর্মচারীদের টানা চার দিনের ছুটি
- বিশ্ববাজারে তেলের দরপতন, ভূরাজনীতি নাকি চাহিদাই কারণ?
- জাকসুর সাবেক ভিপি যোগ দিলেন বিএনপিতে
- স্বর্ণের দামে বড় ধাক্কা, ভরি মিলবে ২ লাখ ৮ হাজার ২০২ টাকাতে
- বাজুসের নতুন রেকর্ড: ৫ ঘণ্টার ব্যবধানে দুই দফায় বাড়ল স্বর্ণের দাম
- স্বস্তি ফিরলো স্বর্ণের বাজারে; আজ থেকে কার্যকর হচ্ছে নতুন দাম
- আবেগ নয়, অর্থনৈতিক বাস্তবতা: জামায়াতের নারী শ্রমনীতি কেন আত্মঘাতী
- স্বর্ণের দামে বড় ধস: আজ থেকে কার্যকর হচ্ছে নতুন মূল্য তালিকা
- কুখ্যাত জেফ্রি অ্যাপস্টেইন ফাইলে শেখ হাসিনা ও বিএনপি নেতার নাম
- একদিনে দুই দফা স্বর্ণের দাম কমাল বাজুস, এক ভরিতে কমল যত
- আজ প্রাইজবন্ডের ১২২তম ড্র: জেনে নিন প্রাইজবন্ডের ফলাফল দেখার সহজ নিয়ম
- শবেবরাত পালনে কী করবেন, কী করবেন না
- ১৭ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প: বড় কোনো বিপদের সংকেত দিচ্ছে প্রকৃতি?
- বিশ্বজুড়ে তোলপাড়: এপস্টেইন ফাইলের ৩০ লাখ পৃষ্ঠায় ক্ষমতাধরদের অন্ধকার জগত
- স্বর্ণের বাজারে বড় ধস; ২৪ ঘণ্টায় তিন দফায় কমলো দাম
- ৯ আসনে নেই ধানের শীষ: সমঝোতা ও আইনি মারপ্যাঁচে ব্যালট থেকে উধাও বিএনপির প্রতীক
- গ্যাস্ট্রিকের ওষুধের ওপর নির্ভরতা কমান: জেনে নিন ৫টি ঘরোয়া সমাধান
- ১ ফেব্রুয়ারি শীর্ষ দরবৃদ্ধিকারী ১০ শেয়ার








