বিটিএমসিতে নবমসহ বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ

সত্য নিউজ: বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি), বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি সরকারি প্রতিষ্ঠান, সম্প্রতি বিভিন্ন ক্যাটাগরিতে নতুন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৪ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। উক্ত পদের জন্য আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি বিটিএমসির প্রধান কার্যালয়ে পাঠাতে হবে।
নিচে উল্লেখিত পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে:
পদের নাম ও যোগ্যতা:
-
উপসহকারী ব্যবস্থাপক
-
পদসংখ্যা: ১
-
যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি ও ডিপ্লোমা ইন পার্সোনেল ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট।
-
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
-
-
উপসহকারী প্রকৌশলী (পুর)
-
পদসংখ্যা: ১
-
যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রকৌশলীতে ডিপ্লোমা এবং ২ বছরের অভিজ্ঞতা।
-
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
-
-
সহকারী নিরীক্ষা কর্মকর্তা
-
পদসংখ্যা: ২
-
যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৬ বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্য স্নাতক।
-
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা
-
-
হিসাব সহকারী
-
পদসংখ্যা: ১
-
যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ কমপক্ষে স্নাতক ডিগ্রি।
-
বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা
-
-
এলডিএ কাম টাইপিস্ট
-
পদসংখ্যা: ২
-
যোগ্যতা: ইংরেজি ও বাংলা টাইপে যথাক্রমে ৩৫ ও ২৫ শব্দ প্রতি মিনিট এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।
-
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
-
-
ইলেকট্রিশিয়ান
-
পদসংখ্যা: ১
-
যোগ্যতা: নবম শ্রেণি পাস এবং ৩ বছরের অভিজ্ঞতা।
-
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
-
-
গাড়িচালক
-
পদসংখ্যা: ২
-
যোগ্যতা: ৩ বছরের অভিজ্ঞতা এবং ভারী যানবাহনের ড্রাইভিং লাইসেন্স।
-
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
-
-
অফিস সহায়ক
-
পদসংখ্যা: ৪
-
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
-
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
-
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের বিটিএমসির ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূর্ণ করে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে গেজেটেড কর্মকর্তার সত্যায়িত সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।
আবেদন ফি:
প্রত্যেক পদের জন্য আবেদন ফি আলাদা, যা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে বিটিএমসির অনুকূলে জমা দিতে হবে। ফি পরিশোধের বিস্তারিত:
-
১ম, ২য় পদের জন্য: ২০০ টাকা
-
৩য় ও ৪র্থ পদের জন্য: ১৫০ টাকা
-
৫ম, ৬ষ্ঠ ও ৭ম পদের জন্য: ১০০ টাকা
-
৮ম পদের জন্য: ৫০ টাকা
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
চেয়ারম্যান, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)
বিটিএমসি ভবন, ১৮, টাওয়ার-২, হোসেনী দালান, ঢাকা-১২০৫
আবেদনের শেষ সময়:
অন্তত ৯ মে ২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
বিনা মূল্যে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, রয়েছে চাকরির সুযোগ
দেশ ও আন্তর্জাতিক বাজারে তরুণদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৪তম রাউন্ডে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। বাংলাদেশ সরকার ও সৌদি আরবের জেদ্দাভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা প্রকৌশলীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের পেশাদার আইটি প্রশিক্ষণ দেওয়া হয়। গত ১৯ বছর ধরে পরিচালিত এ কার্যক্রমে এ পর্যন্ত ১৮ হাজার ৯৬৩ জন পেশাদার তৈরি হয়েছে, যার মধ্যে কোর্স সম্পন্নকারীদের ৯২ শতাংশই বর্তমানে দেশ-বিদেশে কর্মরত রয়েছেন।
৭৪তম রাউন্ডে মোট ১৩টি আধুনিক ট্র্যাকের ওপর স্কলারশিপ দেওয়া হচ্ছে। এর মধ্যে সাধারণ স্নাতকদের জন্য রয়েছে ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট (স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড, ফ্লাটার), পিএইচপি লারাভেল ও ফ্রন্টএন্ড ফ্রেমওয়ার্ক, এএসপি ডটনেট, ওরাকল ডেটাবেজ, নেটওয়ার্ক সলিউশন এবং গ্রাফিক্স-ভিডিও এডিটিং। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ক্যাড ডিজাইন, ক্লাউড কম্পিউটিং ও থ্রিডি ভিজ্যুয়ালাইজেশনসহ সাতটি বিশেষায়িত কোর্স রাখা হয়েছে, যার প্রশিক্ষণ কেবল ঢাকায় অনুষ্ঠিত হবে। কোর্স সমাপ্তির পর উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের নিজস্ব ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে কর্মসংস্থানে যুক্ত হতে সহায়তা করা হয়।
আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে পূর্ববর্তী কোনো রাউন্ডে যোগদান করা প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইট (apply.isdb-bisew.info) ভিজিট করে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতেএখানে ক্লিক করুন।
/আশিক
বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি: বড় পদে আবেদনের সময় শুরু
দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘ডাটাবেস ম্যানেজমেন্ট’ বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট লিড ইঞ্জিনিয়ার’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকেই এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। যারা প্রযুক্তিগত দক্ষতায় নিজেকে এগিয়ে রেখেছেন এবং বড় পরিসরে ডাটাবেস নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার সুযোগ।
এই পদের জন্য আবেদনকারীকে অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) অথবা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে (EEE) বিএসসি ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ থেকে ৮ বছরের পেশাদার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বিশেষ করে পরিচালনা পদ্ধতি, সুরক্ষা নীতি এবং প্রকৌশল মান সম্পর্কে গভীর জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মস্থল হবে ঢাকা এবং এটি একটি ফুলটাইম বা পূর্ণকালীন অফিসভিত্তিক চাকরি। নারী ও পুরুষ উভয় যোগ্য প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তবে মাসিক বেতন ছাড়াও বিকাশের নিজস্ব নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বোনাস, স্বাস্থ্যবীমা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আগামী ১০ মার্চের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিকাশের মতো একটি স্বনামধন্য ও দ্রুত বর্ধনশীল ফিনটেক প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার এই সুযোগ প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
ভালুকায় শিক্ষা বিপ্লব: রানার উদ্যোগে ঝরে পড়া শ্রমিকদের স্বপ্ন দেখাচ্ছে ই-লার্নিং একাডেমি

ইমন সরকার
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ভোরের আলো ফোটার আগেই ভালুকার শিল্পাঞ্চলে ভেসে আসে কারখানার সাইরেন। সেই শব্দে ঘুম ভাঙে হাজারো শ্রমজীবী মানুষের যাদের জীবনের বড় অংশ জুড়ে আছে দায়িত্ব, ক্লান্তি আর সময়ের সঙ্গে প্রতিদিনের নিরবচ্ছিন্ন লড়াই। এই লড়াইয়ের মাঝেই অনেকের জীবনে থেমে গেছে পড়াশোনার পথ। সংসারের দায়, পারিবারিক সংকট কিংবা বাস্তবতার চাপে কেউ দশ-পনেরো বছর আগেই স্কুল ছেড়েছিলেন। কিন্তু সেই থেমে যাওয়া জীবনগুলোকে আবার শিক্ষার মূল স্রোতে ফেরাতে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নীরবে কাজ করে যাচ্ছে এক ব্যতিক্রমী উদ্যোগ ‘ই-লার্নিং একাডেমি বাংলাদেশ’।
এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন তরুণ শিক্ষাউদ্যোক্তা এম এম রানা। তাঁর গড়ে তোলা এই একাডেমি কোনো প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি শিল্পাঞ্চলকেন্দ্রিক এক বাস্তবভিত্তিক ডিজিটাল শিক্ষাপ্ল্যাটফর্ম, যেখানে কর্মজীবী ও ঝরে পড়া মানুষরা বয়স, সময় কিংবা দীর্ঘ স্টাডি গ্যাপের সীমাবদ্ধতা পেরিয়ে আবার পড়াশোনায় ফিরছেন।
ভালুকা একটি শ্রমঘন শিল্পাঞ্চল। স্থানীয় সূত্র অনুযায়ী, এখানে সরাসরি ও পরোক্ষভাবে কয়েক লাখ মানুষ বিভিন্ন কারখানায় কর্মরত। এদের বড় একটি অংশ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে পারেননি। বাস্তবতা হলো দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কেবল শিক্ষাগত সনদের অভাবে অনেকেই বছরের পর বছর একই পদে আটকে থাকেন। এই সামাজিক বাস্তবতাই এম এম রানাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।
রানা বলেন, নিজের চারপাশে তিনি দেখেছেন এমন অসংখ্য মানুষ, যারা কাজে পারদর্শী হলেও এসএসসি বা এইচএসসি সনদ না থাকায় কাঙ্ক্ষিত পদোন্নতি কিংবা দায়িত্ব পাচ্ছেন না। বহু বছর আগে পড়াশোনা ছেড়ে দেওয়ায় তাদের পক্ষে আর নিয়মিত কোনো স্কুল বা কলেজে যাওয়া সম্ভব নয়। এই দীর্ঘ স্টাডি গ্যাপে আটকে থাকা মানুষগুলোর হতাশাই তাঁকে বিকল্প এক শিক্ষামডেল গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
ই-লার্নিং একাডেমির শিক্ষাব্যবস্থা সাজানো হয়েছে পুরোপুরি চাকরিজীবীদের বাস্তবতা মাথায় রেখে। দিনের কাজ শেষে রাতে অনলাইন ক্লাসে যুক্ত হন শিক্ষার্থীরা। কেউ সরাসরি উপস্থিত থাকেন, কেউ আবার জুম বা গুগল মিটের মাধ্যমে যুক্ত হন। পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে রয়েছে রেকর্ডেড ক্লাসের সুবিধা, যাতে কাজের চাপে কেউ পিছিয়ে না পড়েন। পাঠদানের ক্ষেত্রে জটিলতা এড়িয়ে সহজ ভাষা ও বাস্তব উদাহরণ ব্যবহার করা হয় যাতে দীর্ঘদিন পড়াশোনার বাইরে থাকা শিক্ষার্থীরাও আত্মবিশ্বাস ফিরে পান।
বর্তমানে এই একাডেমিতে ত্রিশ কিংবা চল্লিশ পেরোনো বহু শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করছেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অষ্টম শ্রেণি পাস ছাড়াই এসএসসি (ভোকেশনাল), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ ও বিএসএস, পাশাপাশি চাকরিজীবীদের জন্য বিশেষভাবে পরিকল্পিত ‘এক বছরে এইচএসসি’ প্রোগ্রাম ইতোমধ্যে শিল্পাঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ও কারিগরি ধারার বিভিন্ন কোর্সে ভর্তির গাইডলাইন ও একাডেমিক সহায়তাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে এমনকি প্রবাসীরাও ঘরে বসে তাদের অসমাপ্ত পড়াশোনা শেষ করার সুযোগ পাচ্ছেন।
অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সাধারণ মানুষের মনে যে ভীতি ও সংশয় কাজ করে, সেই জায়গা থেকে ই-লার্নিং একাডেমি বাংলাদেশ কাজ করছে শতভাগ স্বচ্ছতা ও আস্থার সঙ্গে। প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত আইন ও বিধি মেনে পরিচালিত। তাদের রয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বিটিসিএল কর্তৃক ভেরিফায়েড সরকারি ডোমেইন (www.elearningacademy.org.bd), হালনাগাদ ট্রেড লাইসেন্স ও টিআইএন সনদ।
শিক্ষার্থীদের কাছে এম এম রানা পরিচিত ‘রানা স্যার’ নামে। নাম প্রকাশে অনিচ্ছুক এক গার্মেন্টস সুপারভাইজার জানান, দীর্ঘদিন ধরে তাঁর ধারণা ছিল এই বয়সে পড়াশোনা আর সম্ভব নয়। কিন্তু রানার দিকনির্দেশনা ও নিয়মিত অনলাইন ক্লাসে যুক্ত হয়ে সেই ভয় কেটে গেছে। এখন তিনি এইচএসসি শেষ করে ডিগ্রিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
এক নারী শিক্ষার্থী বলেন, দিনের বেলায় কারখানার কাজ আর রাতে পড়াশোনা এই দুইয়ের ভারসাম্য তাঁর জীবনে নতুন আত্মবিশ্বাস এনেছে। আগে যেখানে নিজেকে সীমাবদ্ধ মনে হতো, এখন সেখানে ভবিষ্যৎ নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন।
প্রতিষ্ঠানের লক্ষ্য ও দর্শন সম্পর্কে এম এম রানা বলেন, “আমাদের লক্ষ্য শিক্ষার গণতান্ত্রিকায়ন। সার্টিফিকেটের অভাবে যেন কারো ক্যারিয়ার আটকে না থাকে। একজন মানুষ তার সুবিধামতো সময়ে পড়াশোনা করবে এই বিশ্বাস থেকেই আমাদের যাত্রা। আমরা শুধু ভর্তি করাই না, আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। আমাদের স্লোগান ‘যেখানে থেমেছে পথ, সেখান থেকেই হোক নতুন শুরু।’”
ভালুকার স্কয়ার মাস্টারবাড়ির এই ছোট্ট অনলাইন ক্লাসরুম আজ প্রমাণ করছে শিক্ষা কেবল শ্রেণিকক্ষের চার দেয়ালে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনের সম্ভাবনাকে নতুন করে সংজ্ঞায়িত করার এক শক্তিশালী হাতিয়ার। সেই সম্ভাবনার দরজাই খুলে দিচ্ছেন এম এম রানা ও তাঁর ই-লার্নিং একাডেমি বাংলাদেশ।
যোগাযোগ:
মোবাইল: ০১৭৮৫-৫৫৭৫৮৭
ওয়েবসাইট: www.elearningacademy.org.bd
ফেসবুক পেজ: E Learning Academy Bangladesh
অফিস: স্কয়ার মাস্টারবাড়ি, বিকাশ অফিসের বিপরীতে, ভালুকা, ময়মনসিংহ
চাকরি নিয়ে অসন্তুষ্টি? ৯০ মিনিটের এই সূত্র বদলে দিতে পারে আপনার জীবন
বর্তমান প্রতিযোগিতামূলক শ্রমবাজারে পেশাগত জীবনে অসন্তুষ্টি অনেক দক্ষ পেশাজীবীর জন্য এক বড় ধরণের মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিজের বর্তমান কর্মক্ষেত্র থেকে বেরিয়ে নতুন কোনো ক্যারিয়ার গড়ার কথা ভাবলেই মানুষের মনে একদিকে যেমন প্রবল উত্তেজনা কাজ করে, ঠিক তেমনি অজানা ভয়, অনিশ্চয়তা এবং অন্যদের থেকে পিছিয়ে পড়ার এক ধরণের নেতিবাচক আশঙ্কা ভিড় করে। ক্যারিয়ার বিশেষজ্ঞদের মতে, এই ধরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে হুটহাট বা আবেগের বশে চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তথ্যের অসঙ্গতি ও অদূরদর্শী পরিকল্পনা। ঠিক এই জায়গাতেই দিশারি হিসেবে কাজ করতে পারে একটি অত্যন্ত সহজ অথচ শক্তিশালী গাইডলাইন, যা বিশ্বজুড়ে এখন ‘৩০–৩০–৩০ রুল’ বা ৩০–৩০–৩০ নিয়ম হিসেবে পরিচিতি পাচ্ছে।
এই নিয়মটি আসলে কী এবং এটি কীভাবে কাজ করে তা নিয়ে বিশদ ব্যাখ্যা দিয়েছেন অভিজ্ঞ ক্যারিয়ার কোচরা। ৩০–৩০–৩০ নিয়মটি মূলত একটি ক্যারিয়ার ‘থাম্ব রুল’, যা কোনো ব্যক্তির পেশা পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে মানসিকভাবে এবং কৌশলগতভাবে যাচাই করতে সহায়তা করে। এটি কোনো আইনি বা সরকারি বাধ্যবাধকতা নয়, বরং এটি একটি সুশৃঙ্খল কাঠামো যা প্রতিদিনের মাত্র ৯০ মিনিট সময়কে তিনটি সমান ভাগে ভাগ করার পরামর্শ দেয়। এই ৯০ মিনিটের প্রথম ৩০ মিনিট বরাদ্দ থাকে নতুন কিছু শেখার জন্য। এই সময়ে সংশ্লিষ্ট পেশাজীবী তার কাঙ্ক্ষিত নতুন কর্মক্ষেত্রের মৌলিক ধারণা, বিশেষ পরিভাষা এবং আধুনিক কৌশল সম্পর্কে জ্ঞান অর্জনের ওপর জোর দেবেন। এক্ষেত্রে বিভিন্ন অনলাইন কোর্স করা, ইন্ডাস্ট্রি–সংক্রান্ত বিশেষ নিবন্ধ পড়া কিংবা খ্যাতনামা বিশেষজ্ঞদের বক্তৃতা শোনার মাধ্যমে নিজের তাত্ত্বিক ভিত্তি মজবুত করা যেতে পারে।
পরবর্তী ৩০ মিনিট সময়কে ধরা হয় নতুন দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে। এই ধাপে কেবল বই পড়া বা তথ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি বাস্তব কাজের মাধ্যমে শেখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এই সময়ে পেশাজীবীরা বিভিন্ন আধুনিক টুল ব্যবহার করা শিখতে পারেন, ছোট ছোট ডামি প্রজেক্ট তৈরি করতে পারেন কিংবা নিজের কাঙ্ক্ষিত ক্ষেত্রের বিভিন্ন কেস স্টাডি লিখে বাস্তব সমস্যার বিশ্লেষণ করতে পারেন। বিশেষজ্ঞরা মনে করেন, এই ধাপে হাতে-কলমে কাজ করার ফলে সংশ্লিষ্ট ব্যক্তির আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। এর পরেই আসে শেষ ৩০ মিনিটের কাজ, যা মূলত পেশাগত নেটওয়ার্কিং ও ভিজিবিলিটির জন্য নির্ধারিত। এই সময়ে লিংকডইনের মতো পেশাদার সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকা, সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং বিভিন্ন ভার্চুয়াল ইভেন্টে অংশ নেওয়ার মাধ্যমে নিজেকে ওই শিল্পের জন্য দৃশ্যমান করে তোলাই মূল লক্ষ্য থাকে।
বিশেষজ্ঞদের মতে, এই নিয়মের সাফল্যের মূল রহস্য হলো জ্ঞান, দক্ষতা এবং সুযোগ—এই তিনটি অপরিহার্য উপাদানের সঠিক সমন্বয়। যারা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাজ করেন, তাদের জন্যও প্রতিদিন মাত্র ৯০ মিনিট সময় বের করা খুব একটা কঠিন নয়। এই ক্ষুদ্র কিন্তু নিরবচ্ছিন্ন প্রচেষ্টার মাধ্যমে অত্যন্ত কম মানসিক চাপের মধ্যে থেকে নিজেকে নতুন ক্যারিয়ারের জন্য পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হয়। এই নিয়মের সবচেয়ে বড় সার্থকতা হলো এটি আবেগের বশে হঠাৎ করে বর্তমান চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা কমিয়ে দেয় এবং ব্যক্তিকে একটি যুক্তিনির্ভর সুচিন্তিত সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে। এর ফলে পেশাগত জীবনে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে এবং ক্যারিয়ারের স্থিতিশীলতা বজায় রাখা সহজ হয়।
তবে এই নিয়মের সীমাবদ্ধতা বা সতর্কতা নিয়েও আলোকপাত করেছেন ক্যারিয়ার কোচরা। তারা মনে করিয়ে দিয়েছেন যে, ৩০–৩০–৩০ নিয়মটি কোনো চিরন্তন বা একমাত্র ফর্মুলা নয়। ব্যক্তিগত প্রেক্ষাপট ভেদে এটি সবার ক্ষেত্রে একইভাবে কাজ নাও করতে পারে। বিশেষ করে যারা ক্যারিয়ার পরিবর্তনের বড় ঝুঁকি নিতে যাচ্ছেন, তাদের জন্য আর্থিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা এবং পারিবারিক দায়দায়িত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা অত্যন্ত জরুরি। তাই নিয়মটি অনুসরণের পাশাপাশি বাস্তব জীবনের রূঢ় পরিস্থিতিগুলো মোকাবিলা করার মতো সক্ষমতাও সাথে রাখা প্রয়োজন। মোটের ওপর, যারা একটি সুশৃঙ্খল ও পরিকল্পিত উপায়ে পেশাগত উত্তরণ ঘটাতে চান, তাদের জন্য এই নিয়মটি একটি আধুনিক এবং কার্যকরী পথনকশা হিসেবে কাজ করতে পারে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া লক্ষাধিক প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ খবর এসেছে। লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর–এর একটি দায়িত্বশীল সূত্র।
সূত্রটি জানায়, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যদিও এখনো নির্দিষ্ট কোনো দিন চূড়ান্ত করা হয়নি, তবে সংশ্লিষ্ট দপ্তরের অভ্যন্তরীণ প্রস্তুতির অগ্রগতি বিবেচনায় আগামী সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বলেন, ফল প্রকাশের বিষয়ে এই মুহূর্তে নির্দিষ্ট কোনো সময়সূচি জানানো সম্ভব নয়। তবে তিনি আশ্বস্ত করে বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশে অযথা বিলম্ব করা হবে না এবং এটি খুব শিগগিরই প্রকাশিত হবে।
তিনি আরও বলেন, পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধাপ সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে। সে কারণেই সময় নির্ধারণে কিছুটা সংযম দেখানো হচ্ছে।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া বিপুলসংখ্যক প্রার্থী দীর্ঘদিন ধরেই ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন। এই পরীক্ষার ফল ঘিরে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার সেগুলোকে ভিত্তিহীন বলে জানিয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ শীর্ষক এই নিয়োগ পরীক্ষার লিখিত ধাপটি অনুষ্ঠিত হয় গত ৯ জানুয়ারি বিকেলে। সারাদেশে একযোগে আয়োজিত এই পরীক্ষায় প্রায় ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী অংশ নেন, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ নিয়োগ পরীক্ষাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
নিয়োগ সংশ্লিষ্টরা বলছেন, ফল প্রকাশের পর পরবর্তী ধাপগুলোর সময়সূচি নিয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে প্রার্থীদের নিয়মিতভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও আনুষ্ঠানিক ঘোষণার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
-শরিফুল
চাকরিপ্রত্যাশীদের জন্য বড় সুযোগ, আসছে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে বড় ধরণের নিয়োগের প্রস্তুতি গ্রহণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে প্রাথমিকভাবে ৬৮ হাজার শূন্য পদের বিপরীতে নিয়োগের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) এনটিআরসিএর প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয় এই চাহিদাপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদন দিলেই বহুল প্রতীক্ষিত সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে যে টেলিটকের মাধ্যমে দেশব্যাপী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত প্রাথমিক শূন্য পদের সংখ্যা ছিল ৭২ হাজারের কিছু বেশি। তবে এই তথ্যের সঠিকতা যাচাইয়ের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়। দীর্ঘ যাচাই-বাছাই শেষে বর্তমানে ৬৮ হাজার শূন্য পদের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। এই বিশাল সংখ্যক পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের পাঠদান সমস্যা অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে ২০২৫ সালের ১৭ জুন ১ লাখ ৮২২ পদের বিপরীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের সুপারিশ করা সম্ভব হলেও বিপুল সংখ্যক পদ শূন্য থেকে যায়। যোগ্য প্রার্থী না পাওয়ায় বা কারিগরি জটিলতায় তখন সব পদ পূরণ করা সম্ভব হয়নি। এনটিআরসিএ সংশ্লিষ্টরা জানিয়েছেন যে এবারের সপ্তম গণবিজ্ঞপ্তিতে আগের ভুলগুলো শুধরে স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এখন কেবল মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা; সবুজ সংকেত পেলেই বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
লিখিত পরীক্ষা নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি
অনিবার্য পরিস্থিতির কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস) আয়োজিত সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সিনিয়র অফিসার পদের (Job ID-10220) লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণের উদ্ভব হওয়ায় পরীক্ষাটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী গ্রহণ করা সম্ভব হয়নি। ফলে পূর্বঘোষিত তারিখে পরীক্ষা আয়োজন বাতিল করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীদের এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির পরবর্তী বিজ্ঞপ্তির দিকে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন সময়সূচি নির্ধারণে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে তা দ্রুত প্রকাশ করা হবে।
-রফিক
ক্যারিয়ার গড়ুন বিকাশে
দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড নতুন জনবল নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ফুল স্ট্যাক ডেভেলপার পদে দক্ষ পেশাজীবী নিয়োগ করবে। পদটির নাম নির্ধারণ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লিড ইঞ্জিনিয়ার/লিড ইঞ্জিনিয়ার।
পদ ও সংখ্যা
এই পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীর অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বা সমমানের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও চাকরির ধরন
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এটি একটি ফুল টাইম চাকরি এবং নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়নি।
কর্মস্থল
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে রাজধানী ঢাকায় কাজ করতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা bKash Ltd-এর অফিসিয়াল লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ সেপ্টেম্বর ২০২৫।
সূত্র
এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডিজবস ডটকম-এ।
ভূমি মন্ত্রণালয়ে বড় নিয়োগ!
ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরিতে আগ্রহীদের জন্য এটি একটি বড় সুযোগ। বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচটি ভিন্ন পদে মোট ১২৪ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ ৫ অক্টোবর ২০২৫। দেশের সব জেলার স্থায়ী নাগরিকরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করতে হবে।
নিয়োগ সংক্রান্ত তথ্য এক নজরে
প্রতিষ্ঠানের নাম: ভূমি মন্ত্রণালয়
চাকরির ধরন: সরকারি চাকরি
প্রকাশের তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৫
পদসংখ্যা: ৫টি
মোট লোকবল: ১২৪ জন
আবেদন শুরু: ১১ সেপ্টেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৫
অফিসিয়াল ওয়েবসাইট: https://minland.gov.bd
ঘোষিত পদের বিস্তারিত
সিস্টেম অ্যানালিস্ট
পদসংখ্যা: ১টি
বেতন: ৬৬,০০০ টাকা (সাকল্যে)
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।
বাকি চারটি পদ সম্পর্কেও একই বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়েছে, যেখানে আইটি ও প্রযুক্তি সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষ নির্দেশনা
ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য প্রার্থীদের অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদেরকে অবশ্যই বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তাবলি ভালোভাবে পড়ে নিতে হবে।
পাঠকের মতামত:
- পরমাণু শক্তির নিরাপদ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ভিয়েনায় তুলে ধরলেন মন্ত্রী
- ব্যাট হাতে রূপকথার ঝড়, রেকর্ড বই তছনছ করে এলিট ক্লাবে তরুণ ভারতীয় তারকা
- শনিবার রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য, চূড়ান্ত হলো লংমার্চের দিনক্ষণ ও পথনকশা
- গেজেট প্রকাশের আগেই সামনে এলো নতুন পে-স্কেলের বিস্তারিত, কার কত বাড়ছে?
- এক সপ্তাহের ব্যবধানে পাল্টে গেল চিত্র, ব্যালন ডি’অরের মঞ্চে দুই তারকার সরাসরি লড়াই
- টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানী ও আশপাশের যেসব গুরুত্বপূর্ণ এলাকায়
- সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকারের মেগা ঋণ কর্মসূচি, মিলবে সাশ্রয়ী সুদে
- গাম্বিয়ার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ব্যারিস্টার নাজির আহমদের সৌজন্য সাক্ষাৎ
- কোষ্ঠকাঠিন্য দূর করতে ইসবগুলের ভুষি: সঠিক নিয়ম ও সতর্কতা
- মক্কা চুক্তি নিয়ে পাকিস্তানের বড় ঘোষণা, সতর্কবার্তা তেহরানের উদ্দেশে
- বাড়বে না হজের নিবন্ধনের সময়, চূড়ান্ত সময়সীমা নিয়ে জরুরি নির্দেশনা
- মক্কার ড্রোন হামলার ভিডিও নিয়ে তোলপাড় নেটদুনিয়া, যা জানা গেল ফ্যাক্ট চেকে
- বিদেশের আরাম নয়, দেশে ১০ বছর জেল খাটাই বেছে নেব: আসিফ মাহমুদ
- ‘শুধু পুরুষেরই কি তওবার অধিকার?’ এক সংলাপেই তোলপাড় পাকিস্তানি নাটক
- বঙ্গভবনে রাষ্ট্রপতি ও কাদের সিদ্দিকীর গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, যা আলোচনা হলো
- নিম্নমুখী প্রবণতার পরেই বিশ্ববাজারে স্বর্ণের বড় লাফ, বাড়ল রুপার দামও
- ৮ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ওয়াদা অস্বীকার করে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির
- ৬ জুনের মধ্যে দেশজুড়ে স্থানীয় সরকার ভোট সম্পন্ন করার লক্ষ্য ইসির
- আগামী মাসে রূপপুর থেকে গ্রিডে আসবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত
- সেপ্টেম্বরের শেষভাগে রাতের আকাশে চোখ জুড়ানো মহাজাগতিক দৃশ্য
- শেষ হতে চলেছে স্মার্টফোনের যুগ? রহস্যময় ডিভাইস নিয়ে আসছে ওপেনএআই
- তাপপ্রবাহের মাঝে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা
- এলএনজি, জ্বালানি তেল ও টিসিবির পণ্য কেনায় সরকারের মেগা অনুমোদন
- একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
- সুন্দরবনে ফাইভ-স্টার ‘ট্রি-হাউস’ ও আকাশপথে বাঘ দর্শনের মেগা পরিকল্পনা
- মধ্যপ্রাচ্যের সমীকরণে বড় মোড়, হুতি ঠেকাতে এক টেবিলে সৌদি ও ইসরায়েল?
- ২০৩১ সালের মধ্যে চালু হচ্ছে নতুন ইলেকট্রিক ট্রেন, মেগা বরাদ্দ একনেকে
- বিশ্বমঞ্চে লাল-সবুজের গর্জন, আইসিসির নতুন র্যাংকিংয়ে বাংলাদেশি ক্রিকেটারদের চমক
- ১ মিনিটের বিজ্ঞাপনে তোলপাড় নেটদুনিয়া, তীব্র সমালোচনার মুখে তারকা অভিনেত্রী
- নিম্নমুখী ধারার পর বিশ্ববাজারে স্বর্ণের বড় লাফ, কোন পথে হাঁটছে বাজার?
- ভারত ও চীনসহ ১০ দেশকে নিশানা করে মার্কিন কংগ্রেসে নতুন বিল
- মক্কায় ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজের
- ডেঙ্গুর প্রকোপে নতুন রেকর্ড, ২৪ ঘণ্টায় প্রাণহানি ও আক্রান্তের নতুন তথ্য
- হেবরনের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করল ইসরায়েল
- রক্তক্ষয়ী সংঘাতে লণ্ডভণ্ড পশ্চিম উপকূল, ইয়েমেনে তৈরি হচ্ছে বড় মানবিক বিপর্যয়
- রাজধানীতে আধুনিক যোগাযোগের মহাবিপ্লব, একনেক সভায় বিপুল অর্থ বরাদ্দ
- ভরদুপুরে সেলুনে ঢুকে এলোপাতাড়ি গুলি ও কোপ, সিসিটিভিতে ধরা পড়ল রোমহর্ষক দৃশ্য
- প্রধানমন্ত্রীর ব্রিকস আমন্ত্রণ নিয়ে ধোঁয়াশার অবসান, যা জানাল নয়াদিল্লি
- স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বার্তা
- আগামী কয়েক দিন কেমন থাকবে দেশের আবহাওয়া, জানাল অধিদপ্তর
- গ্যাস-বিদ্যুৎ বিভ্রাটে বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর মুখে দেশের পোশাক শিল্প
- চলমান সামরিক সংঘাতকে 'পবিত্র যুদ্ধ' আখ্যা দিয়ে যা বললেন উত্তর কোরিয়ার নেতা
- বিশ্বকাপ বর্জনের নেপথ্যে কী ঘটেছিল? চাঞ্চল্যকর তথ্য দিল তদন্ত কমিটি
- গণতন্ত্র টিকিয়ে রাখা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই প্রধান কাজ: রাষ্ট্রপতি
- ফজরের পর অল্প লোক নিয়ে ভিডিওর জন্য মিছিল করে নিষিদ্ধ লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২০২৭ সালের পবিত্র রমজান কবে শুরু? সামনে এলো সম্ভাব্য তারিখ
- প্রস্তুতির ঘাটতি নয়, বাংলাদেশ দুর্দান্ত খেলেই জিতেছে: প্যাট কামিন্স
- পশ্চিমাঞ্চলীয় তিন শহরে প্রশাসনের জরুরি বার্তা, যা ঘটল সৌদি আরবে
- ঢাকার যানজট ও রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপ
- দেশে শ্রমশক্তি ও কর্মসংস্থানের সর্বশেষ আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ
- কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা
- শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ ও গুমের নির্দেশদাতা: স্পিকার হাফিজ উদ্দিন
- ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থীর নাম চূড়ান্ত করল এনসিপি
- ‘শত্রুদের কোনো হুমকিকেই গুরুত্ব দেয় না ইরান’: প্রতিরক্ষামন্ত্রী ইবনুর রেজা
- ইন্টারনেট বা ডেটা ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের ৫টি সহজ উপায়
- টানা দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল ১ শতাংশের বেশি
- আমদানি ঘাটতির মুখে দেশের বিদ্যুৎ পরিস্থিতি ও লোডশেডিংয়ের ঝুঁকি
- দেড় বছরেই অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার: দুর্নীতির পোস্টার বয় আসিফ মাহমুদ
- কোনো নাগরিক যেন আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে ব্যবস্থা করেছি: আইনমন্ত্রী
- মধ্যপ্রাচ্যের যুদ্ধ সারা বিশ্বের জন্য ক্ষতিকর: ব্রিকস সম্মেলনে চীনা প্রেসিডেন্টের সতর্কবার্তা
- যোগ্যতা ছিল না, দুর্নীতির গন্ধ রয়েছে: পুতুলের নিয়োগ নিয়ে তোপ উপদেষ্টার
- ইরান-আমিরাত দ্বন্দ্ব মিটিয়ে ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় ঐকমত্য: বড় জয় দিল্লির
- দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি দিল ভারতের আমদানিকারকরা
- ডিসেম্বরে না ফিরলে শেখ হাসিনার রাজনীতির মৃত্যু ঘটবে








