দেশে ফের ভূমিকম্প, কেঁপে ওঠে কয়েকটি জেলা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৩ ০৭:৪৯:৩৪
দেশে ফের ভূমিকম্প, কেঁপে ওঠে কয়েকটি জেলা
ছবি: সংগৃহীত

আজ ভোরে বাংলাদেশে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।

ইএমএসসি’র তথ্যমতে, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের সময় অনেক মানুষ ঘুমন্ত অবস্থায় থাকলেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় হালকা কাঁপুনি অনুভূত হয়।

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থাটির ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট জানিয়েছে, এই ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল কলারোয়া, যা সাতক্ষীরা জেলার অন্তর্ভুক্ত।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ১৫০ কিলোমিটার গভীরে ছিল। গভীরতা বেশি হওয়ায় ভূমিকম্পটির প্রভাব তুলনামূলকভাবে কম অনুভূত হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এই ভূমিকম্পের কম্পন সাতক্ষীরা, খুলনা, **যশোর**সহ আশপাশের কয়েকটি এলাকায় মৃদুভাবে অনুভূত হয়। তবে কম্পনটি স্বল্পস্থায়ী হওয়ায় বড় ধরনের আতঙ্ক বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, এই ভূমিকম্পে কোথাও হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের কাছাকাছি অবস্থান করায় মাঝেমধ্যেই এ ধরনের মৃদু কম্পন অনুভূত হতে পারে। তবে বড় ধরনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বাড়ানোর ওপর তাঁরা গুরুত্ব দিচ্ছেন।

-রফিক


সদরপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

সাজ্জাদ হোসেন সাজু
সাজ্জাদ হোসেন সাজু
ফরিদপুর প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৯:৩১:৩৭
সদরপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
ছবি : সদরপুর থানায় আকোটেরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রায়হানুল ইসলাম তারেক

ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে এস্কেভেটর মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদরপুর থানায় আকোটেরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রায়হানুল ইসলাম তারেকের (৩২) বিরুদ্ধে মামলা করেন আকোটেরচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার ৩৪ নম্বর আকোটেরচর মৌজার মোলামের ডাঙ্গী এলাকায় দীর্ঘদিন ধরে পদ্মা নদীর চর থেকে এস্কেভেটর দিয়ে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন অভিযুক্ত ইউপি সদস্য। এলাকাটি পদ্মার তীরবর্তী ও ভাঙনপ্রবণ হওয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন বৃদ্ধি পাচ্ছিল এবং স্থানীয়ভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল।

বিষয়টি নজরে এলে ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায় একাধিকবার সরেজমিনে গিয়ে মৌখিকভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধের নির্দেশ দেন। তবে নিষেধ অমান্য করে অভিযুক্ত কার্যক্রম চালিয়ে যাওয়ায় ১ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ইউপি সদস্য রায়হানুল ইসলাম তারেকের বিরুদ্ধে সদরপুর থানায় মামলা দায়ের করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত এস্কেভেটর মেশিনটি জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, “দীর্ঘদিন ধরে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছিল। সরেজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”


নির্বাচনী উত্তাপে ‘কুমিল্লা বিভাগ’; নাম নিয়ে দীর্ঘদিনের জট কি এবার খুলবে?

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৯:২৬:৩২
নির্বাচনী উত্তাপে ‘কুমিল্লা বিভাগ’; নাম নিয়ে দীর্ঘদিনের জট কি এবার খুলবে?

কুমিল্লা নামে বিভাগ ঘোষণা নিয়ে পানি কম ঘোলা হয়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সচিবালয় বক্তব্য বিবৃতি দিয়ে বেশ উত্তাপ ছড়িয়েছে। কুমিল্লা নামের আগে যেহেতু ‘কু’ রয়েছে তাই এই নামে বিভাগ হবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমনই বক্তব্য নিয়েও বিতর্ক হয়। রাজনীতির মাঠেও উত্তাপ ছড়ায়। তবে সব ছাপিয়ে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে আলোচনায় এসেছে ‘কুমিল্লা বিভাগ’।

নির্বাচনের পর এক মাসের মধ্যে কুমিল্লা নামে বিভাগ ঘোষণা হবে এমন বক্তব্য দেন সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এরপর গত শুক্রবার নোয়াখালীতে এক নির্বাচনী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নোয়াখালীকে বিভাগ করার ঘোষণা দেন। একই দিন রাতে তিনি কুমিল্লা টাউন হল মাঠের অপর সমাবেশে কুমিল্লা নামে বিভাগ করার কথাও জানান। এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও কুমিল্লার এক নির্বাচনী সমাবেশে বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগ ঘোষণা দেবে।’সূত্রমতে, কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবি দীর্ঘদিনের। ৯০ এর দশক থেকে কুমিল্লা বিভাগ আন্দোলন বেগবান হয়। আওয়ামী লীগ সরকারের সময়ে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং বৃহত্তর নোয়াখালী জেলার নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ ছয়টি জেলা নিয়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠার প্রক্রিয়া অনেকটা চূড়ান্ত হলেও শেষ বেলায় থমকে যায়।

২০২১ সালের ২১ অক্টোবর দুপুরে গণভবন থেকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের নতুন দুটি বিভাগ করার বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কুমিল্লার নামের শুরুতে ‘কু’ আছে। তাই ‘কু’ নামে কোনো বিভাগ নয়, বিভাগের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি। একটি পদ্মা, আরেকটি মেঘনা। এই দুই নামে দুইটা বিভাগ করতে চাই।’ শেখ হাসিনার এমন বক্তব্যের পর পরবর্তীকালে কুমিল্লা বিভাগের কার্যক্রম আটকে যায়।তবে একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার কুমিল্লা বিভাগ ঘোষণার কার্যক্রম আবারও শুরু করে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে ‘কুমিল্লা বিভাগ’ ঘোষণা শেষ সময়ে এসে আটকে যায়। নোয়াখালী কুমিল্লা বিভাগে থাকবে না বলে আপত্তি করে আন্দোলনে নামে।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি, জামায়াত ও এনসিপি থেকে আবারও কুমিল্লা বিভাগ ঘোষণার বিষয়টি আলোচনায় এসেছে। গত ২৫ জানুয়ারি রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী মাঠে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা নামেই বিভাগ গঠন করা হবে। গত ২৮ জানুয়ারি এনসিপির মুখপাত্র ও সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেবিদ্বারে এক পথসভায় বলেছেন, কুমিল্লাকে বিভাগ করার সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, এখন শুধু ঘোষণার অপেক্ষা।

নির্বাচনের এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে। গত ৩০ জানুয়ারি দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় নির্বাচনী জোটের জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নোয়াখালীকে বিভাগ করার ঘোষণা দেন। এদিন রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে অপর সমাবেশে স্থানীয় নেতারা কুমিল্লা বিভাগের বিষয়ে দাবি জানালে ডা. শফিকুর রহমান বলেন, ‘কুমিল্লা নামেই বিভাগ হবে। যেহেতু ঘোষণা দিয়েছি এটা পবিত্র দায়িত্ব। অন্য কেউ যদি সরকার গঠনও করে এটা আমরা করাতে বাধ্য করব।’

কুমিল্লার ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসবিষয়ক গবেষক ও সংগঠক আহসানুল কবীর জানান, একটি বিভাগ করার জন্য আয়তন, জনসংখ্যা, অর্থনীতি ও সরকারি-বেসরকারি স্থাপনার সবই আছে কুমিল্লায়। তাই কুমিল্লায় বিভাগ না হওয়ার বিষয়টি দুঃখজনক।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর ভাষ্য, বিএনপি নির্বাচিত হলে কুমিল্লা নামেই বিভাগ হবে।


খুলনায় বিএনপির সমাবেশে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০২ ১১:৫১:৩৫
খুলনায় বিএনপির সমাবেশে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়
খুলনায় তারেক রহমানের জনসমাবেশে নেতাকর্মীদের ঢল। ছবি : কালবেলা

দীর্ঘ ২২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১২টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারম্যানের এই আগমনকে কেন্দ্র করে আজ ভোর থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে গোটা খুলনা বিভাগে।

জনসভাস্থলে জনস্রোত ও উৎসবের আমেজ ভোর হতেই খুলনার রাজপথ মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে। নেতাকর্মীদের হাতে ধানের শীষ, তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড এবং জাতীয় পতাকা নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। বেলা ১১টার আগেই প্রভাতী স্কুলমাঠ এবং এর আশেপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়েছে। খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল ও মাগুরা থেকে বাস, ট্রাক এবং মোটরসাইকেল বহর নিয়ে নেতাকর্মীরা এই মহাসমাবেশে যোগ দিচ্ছেন। আয়োজকদের দাবি, অন্তত ৫ লাখ মানুষের উপস্থিতিতে এটি দক্ষিণাঞ্চলের ইতিহাসে সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশে রূপ নেবে।

সফরসূচি ও কর্মসূচি দলীয় সূচি অনুযায়ী, আজ বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে খুলনায় পৌঁছাবেন তারেক রহমান। দুপুর ১২টায় সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুলমাঠের জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই জনসভা থেকে তিনি বৃহত্তর খুলনার ১৪ জন ধানের শীষের প্রার্থীকে ভোটারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। এরপর দুপুর ১টায় তিনি হেলিকপ্টারযোগে যশোরের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১টা ৪০ মিনিটে যশোরের উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন এবং বিকেল ২টা ৪০ মিনিটে পুনরায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

তারেক রহমানের বার্তা ও স্থানীয় নেতাদের প্রত্যাশা খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু জানান, দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতার আগমন খুলনা বিএনপির সাংগঠনিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, তারেক রহমান কেবল প্রার্থীদের পরিচয়ই করিয়ে দেবেন না, বরং খুলনাসহ এই অঞ্চলের উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা এবং অবহেলিত শিল্পাঞ্চল সচল করার পরিকল্পনা তুলে ধরবেন।

সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে কয়েক স্তরের নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।


দুধ দিয়ে গোসল করে ধানের শীষ হাতে নিলেন আওয়ামী লীগ কর্মী

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০২ ১০:৫৩:৫৪
দুধ দিয়ে গোসল করে ধানের শীষ হাতে নিলেন আওয়ামী লীগ কর্মী
দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ কর্মী মো. আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ত্যাগ এবং বিএনপিতে যোগদানের একটি ব্যতিক্রমী ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর গণসংযোগকালে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী এই কাণ্ড ঘটান।

দুধ দিয়ে গোসল ও দলবদল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-১ আসনের বিএনপি প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা দলীয় নেতাকর্মীদের নিয়ে রামকৃষ্ণপুর ইউনিয়নে গণসংযোগে যান। এ সময় পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী মো. আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এক পর্যায়ে প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল একটি বালতি থেকে আসাদুলের মাথায় দুধ ঢেলে দেন। দুধ দিয়ে গোসল করার মাধ্যমে তিনি আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।

ভাইরাল ভিডিও ও স্থানীয় প্রতিক্রিয়া ব্যতিক্রমী এই দলবদলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। স্থানীয়রা জানান, আসাদুল হক রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ ও একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর এমন আকস্মিক দলবদলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আসাদুলের বক্তব্য নিজের সিদ্ধান্তের বিষয়ে আসাদুল হক বলেন, ‘আমার বংশের সবাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত, কেবল আমিই আওয়ামী লীগের রাজনীতি করতাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সম্পর্ক চুকিয়ে বিএনপিতে ফিরব। আজ সেই আশা পূর্ণ হয়েছে।’ তিনি আরও যোগ করেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির ভূমিকাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে।

বিএনপিতে যোগদানের সময় আসাদুলকে ফুল দিয়ে বরণ করে নেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান।


রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০২ ০৯:৫২:৩২
রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্মসূচি পালন করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোট ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করবেন সংশ্লিষ্ট নেতারা।

বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস আজ দুপুর ১টা থেকে তাঁর নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করবেন। তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে নিজের নির্বাচনী এজেন্ডা তুলে ধরবেন।

অন্যদিকে, ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আজ সকাল ১১টা থেকে রাজধানীর গেন্ডারিয়া থানার ৪৫ নং ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করতে আজ বিশেষ সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এখান থেকে গণভোটের প্রচারণার কার্যক্রম ঘোষণা, প্রতিটি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এজেন্ট নিয়োগ এবং সার্বিক নির্বাচনী বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।


আজ ঢাকায় যেসব এলাকার মার্কেট ও দোকান বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০২ ০৯:২২:৩৭
আজ ঢাকায় যেসব এলাকার মার্কেট ও দোকান বন্ধ
ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিদিন কেনাকাটা করতে গিয়ে অনেক সময় আমাদের পড়তে হয় মহাবিপাকে, বিশেষ করে যদি পছন্দের মার্কেটটি ওই দিনে বন্ধ থাকে। তাই কোনো বিশেষ পরিকল্পনা নিয়ে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল আজ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বন্ধ।

যেসব এলাকার দোকানপাট অর্ধদিবস বন্ধ থাকবে সোমবার ঢাকার মিরপুর ও পার্শ্ববর্তী অধিকাংশ এলাকার দোকানপাট অর্ধদিবস বন্ধ থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী এবং মিরপুর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর এলাকা। এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা এবং ক্যান্টনমেন্ট এলাকার মার্কেটগুলোও বন্ধ থাকবে। গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া ও রামপুরা এলাকার একাংশে আজ দোকানপাট বন্ধের শিডিউল রয়েছে। বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকাতেও সোমবার অর্ধদিবস বন্ধ কার্যকর থাকে।

যেসব মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে আপনি যদি আজ কম্পিউটার বা ইলেকট্রনিক্স কেনাকাটার কথা ভেবে থাকেন, তবে জেনে রাখুন বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি) আজ অর্ধদিবস বন্ধ থাকবে। এছাড়া পল্লবী সুপার মার্কেট, ঐতিহ্যবাহী মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার ও রজনীগন্ধা মার্কেটও বন্ধের তালিকায় রয়েছে। গুলশান ও বনানী এলাকার ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, এবং গুলশান পিংক সিটি আজ অর্ধদিবস বন্ধ থাকবে। রামপুরা-মালিবাগ জোনের মধ্যে রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট ও কমলাপুর স্টেডিয়াম মার্কেটে আজ কেনাকাটা করা যাবে না। এছাড়া গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার ও মিতালী সুপার মার্কেটও আজ অর্ধদিবস বন্ধ থাকবে।


আজ সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০২ ০৯:০১:৫৮
আজ সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন এবং ট্রান্সফরমার সংস্কার কাজের জন্য আজ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) নগরীর বেশ কিছু এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল রোববার সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি ফিডারের উন্নয়নমূলক কাজের জন্য আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। বিদ্যুৎ বন্ধ থাকার তালিকায় থাকা এলাকাগুলো হলো— অনন্তপুর, বাদেআলী, মাসুকবাজার, তাজপুর, সুকলামপুর, ছুনপাড়া ও মেদেনীমহল। এছাড়া বসন্তেরাগাঁও, মুন্সিরগাঁও, দিঘীরপাড়, পশ্চিম দর্শা, বাছিরপুর, মীরেরগাঁও, সুজাতপুরসহ এর আশপাশের এলাকাগুলোতেও গ্রাহকরা বিদ্যুৎ পাবেন না।

কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে যে, সংস্কার কাজ চলাকালীন সময়ে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করতে হবে। তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই নিয়মিত এই উন্নয়নমূলক কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে।


আজ ঢাকায় যেসব এলাকার মার্কেট ও দোকান বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০১ ০৯:৩২:১৭
আজ ঢাকায় যেসব এলাকার মার্কেট ও দোকান বন্ধ
ছবি : সংগৃহীত

ব্যস্ত জীবনে প্রয়োজনীয় কেনাকাটা করতে গিয়ে যদি দেখেন পছন্দের মার্কেট বা দোকানটি বন্ধ, তবে কেবল শ্রম নয়, সময়েরও বড় অপচয় হয়। বিশেষ করে বর্তমান সময়ে রাজনৈতিক ও সামাজিক নানা কর্মসূচির কারণে চলাচলে বাড়তি সতর্কতা প্রয়োজন। তাই ঘরের বাইরে বের হওয়ার আগে আজ রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা জেনে নেওয়া জরুরি।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

আজ রোববার রাজধানীর উত্তর ও পূর্বাঞ্চলের একটি বড় অংশে দোকানপাট বন্ধ থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হলো—আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া ও কাজীপাড়া। মিরপুরের বিশাল এলাকা যেমন—মিরপুর-১০, ১১, ১২, ১৩ এবং ১৪ নম্বর সেক্টরের দোকানপাট বন্ধ থাকবে। এছাড়া পল্লবী, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী এবং ডিওএইচএস (ওল্ড ও নিউ) অঞ্চলের বিপণিবিতানগুলো আজ খুলবে না।

ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, কাকলী এবং নাখালপাড়া এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আজ সাপ্তাহিক ছুটি পালন করবে। রাজধানীর পূর্ব দিকে রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা এবং যাত্রাবাড়ী ও কমলাপুরের একাংশের দোকানপাট আজ বন্ধ থাকবে। এছাড়া শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ এলাকার মার্কেটগুলোও আজ বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট ও শপিং সেন্টার

এলাকাভিত্তিক ছুটির কারণে আজ বেশ কিছু জনপ্রিয় মার্কেট ও কম্পিউটার সিটি বন্ধ থাকবে। আইটি পণ্যের জন্য বিখ্যাত বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি) আজ খুলবে না। মিরপুর বেনারসী পল্লী এবং পল্লবী সুপার মার্কেটও আজ বন্ধ থাকবে।

অন্যান্য বন্ধ থাকা মার্কেটের মধ্যে রয়েছে—রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, গুলশান পিংক সিটি এবং গুলশান-১ ও ২-এর ডিসিসি মার্কেট। রামপুরা ও মালিবাগ সুপার মার্কেটসহ তালতলা সিটি করপোরেশন মার্কেট এবং কমলাপুর স্টেডিয়াম মার্কেটও আজ তাদের কার্যক্রম বন্ধ রাখবে। এছাড়া গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট আজ সাপ্তাহিক ছুটিতে থাকবে।

তবে মনে রাখবেন, এলাকার এই সাধারণ ছুটির মধ্যেও বেশিরভাগ পাড়া-মহল্লার মুদি দোকান, ওষুধের দোকান এবং কাঁচাবাজার খোলা থাকে। তাই জরুরি প্রয়োজনে সাধারণ কেনাকাটায় খুব একটা সমস্যা হবে না।


রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০১ ০৯:২৭:৪৩
রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা
ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনের চলাচলের ক্ষেত্রে ট্রাফিক জ্যাম ও বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক কর্মসূচি বড় ধরনের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় রাজপথে গণসংযোগ ও সভা-সমাবেশের সংখ্যা বেড়েছে। ঘর থেকে বের হওয়ার আগে আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো দেখে নিন, যা আপনাকে যানজট এড়াতে বা রুট পরিবর্তনে সহায়তা করবে।

আজ রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর বিভিন্ন স্থানে যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, তার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো

নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কর্মসূচি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস আজ দিনভর সরব থাকবেন। সকাল ১১টা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তিনি নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করবেন।

অন্যদিকে, ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক তাঁর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিরপুর-১১ ও এর আশপাশের এলাকায় ব্যস্ত সময় পার করবেন। তাঁর এই গণসংযোগ ও পথসভা চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

১১-দলীয় জোটের পক্ষ থেকেও আজ বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিকেল সাড়ে ৪টা থেকে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন। এছাড়া, ঢাকা-৮ আসনে ‘ঐক্যবদ্ধ জোটের’ মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রধান নির্বাচনী কার্যালয় আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সকাল সাড়ে ১০টায় ফকিরাপুল মোড়ের পারাবত হোটেলের নিচে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সেমিনার ও সম্মেলন

রাজধানীর সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে আজ ‘জাস্ট এনার্জি ট্রানজিশন কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এই সম্মেলনটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। জ্বালানি রূপান্তর বিষয়ক এই সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগ ও যোগদান অনুষ্ঠান

৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবনিযুক্ত চিকিৎসকদের যোগদান অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হবে। শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল পৌনে ১০টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন চিকিৎসকদের স্বাগত জানাবেন। শাহবাগ এলাকায় এই অনুষ্ঠানের কারণে যানবাহনের বাড়তি চাপ থাকতে পারে।

পাঠকের মতামত: