জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৩ ০৯:২২:৫৬
জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টায় প্রকাশিত এক পূর্বাভাসে জানানো হয়, মেঘলা আকাশ থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও বাতাসের গতিবেগ থাকবে স্বাভাবিক। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

তাপমাত্রা ও আর্দ্রতার পরিসংখ্যান গতকালের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সোমবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ, যার ফলে সকালের দিকে কিছুটা কুয়াশা ও আর্দ্রতা অনুভূত হয়েছে।

সারা দেশের আবহাওয়ার পূর্বাভাস আগামী ১২০ ঘণ্টার জন্য দেওয়া অধিদপ্তরের বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে দেশের বিভিন্ন নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিগত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধির এই প্রবণতা শীতের বিদায়ি আমেজ ও বসন্তের আগমনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।


রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৩ ০৯:১৯:১৭
রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা
ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনের ব্যস্ততায় ঘর থেকে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি কোথায় কোন কর্মসূচি চলছে। রাজনৈতিক সভা-সমাবেশ কিংবা উচ্চপদস্থ কর্মকর্তাদের সফরের কারণে অনেক সময় যানজট বা রুট পরিবর্তনের সম্ভাবনা থাকে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি নিচে তুলে ধরা হলো।

উপদেষ্টাদের কর্মসূচি আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। এতে বিকেল সাড়ে ৩টায় সভাপতিত্ব করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অন্যদিকে, বিকেল ৩টায় সাভারে অনুষ্ঠিতব্য ‘Electoral Management Exercise’-এ উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসব এলাকার আশেপাশে চলাচলের ক্ষেত্রে কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হতে পারে।

বিএনপির একগুচ্ছ কর্মসূচি আজ মঙ্গলবার নয়াপল্টন থেকে মিরপুর ও গুলশান পর্যন্ত বিএনপির বেশ কিছু কর্মসূচি রয়েছে। বেলা ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এরপর বিকেল ৩টায় তিনি মিরপুর-১৩ নম্বরে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত দোয়া অনুষ্ঠানে এবং সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমিতে নির্বাচনী প্রচারণা সংগীত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

গুলশান এলাকায়ও আজ রাজনৈতিক তৎপরতা বেশ লক্ষ্যণীয়। বিকেল ৪টায় গুলশান-১-এর ইমানুয়েলস কমিউনিটি সেন্টারে ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠানে অংশ নেবেন আব্দুস সালাম। দুপুর ১২টায় গুলশান-২-এর নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করবেন মাহদী আমিন। এছাড়া বিকেল ৩টায় গুলশান সোসাইটি লেক পার্কে প্রতিবন্ধীদের সঙ্গে মতবিনিময় করবেন ব্যারিস্টার জাইমা রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ পুরান ঢাকা ও কদমতলী এলাকায় বড় ধরনের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল ৩টা থেকে কদমতলী পাটেরবাগ পানির পাম্প সংলগ্ন এলাকায় জনসভা ও গণসংযোগ করবেন ঢাকা-৪ আসনের প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

নগরবাসীকে যাতায়াতের ক্ষেত্রে এসব এলাকার সম্ভাব্য ভিড় ও যানজট মাথায় রেখে সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


দেশে ফের ভূমিকম্প, কেঁপে ওঠে কয়েকটি জেলা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৩ ০৭:৪৯:৩৪
দেশে ফের ভূমিকম্প, কেঁপে ওঠে কয়েকটি জেলা
ছবি: সংগৃহীত

আজ ভোরে বাংলাদেশে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।

ইএমএসসি’র তথ্যমতে, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের সময় অনেক মানুষ ঘুমন্ত অবস্থায় থাকলেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় হালকা কাঁপুনি অনুভূত হয়।

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থাটির ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট জানিয়েছে, এই ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল কলারোয়া, যা সাতক্ষীরা জেলার অন্তর্ভুক্ত।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ১৫০ কিলোমিটার গভীরে ছিল। গভীরতা বেশি হওয়ায় ভূমিকম্পটির প্রভাব তুলনামূলকভাবে কম অনুভূত হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এই ভূমিকম্পের কম্পন সাতক্ষীরা, খুলনা, **যশোর**সহ আশপাশের কয়েকটি এলাকায় মৃদুভাবে অনুভূত হয়। তবে কম্পনটি স্বল্পস্থায়ী হওয়ায় বড় ধরনের আতঙ্ক বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, এই ভূমিকম্পে কোথাও হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের কাছাকাছি অবস্থান করায় মাঝেমধ্যেই এ ধরনের মৃদু কম্পন অনুভূত হতে পারে। তবে বড় ধরনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বাড়ানোর ওপর তাঁরা গুরুত্ব দিচ্ছেন।

-রফিক


সদরপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

সাজ্জাদ হোসেন সাজু
সাজ্জাদ হোসেন সাজু
ফরিদপুর প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৯:৩১:৩৭
সদরপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
ছবি : সদরপুর থানায় আকোটেরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রায়হানুল ইসলাম তারেক

ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে এস্কেভেটর মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদরপুর থানায় আকোটেরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রায়হানুল ইসলাম তারেকের (৩২) বিরুদ্ধে মামলা করেন আকোটেরচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার ৩৪ নম্বর আকোটেরচর মৌজার মোলামের ডাঙ্গী এলাকায় দীর্ঘদিন ধরে পদ্মা নদীর চর থেকে এস্কেভেটর দিয়ে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন অভিযুক্ত ইউপি সদস্য। এলাকাটি পদ্মার তীরবর্তী ও ভাঙনপ্রবণ হওয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন বৃদ্ধি পাচ্ছিল এবং স্থানীয়ভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল।

বিষয়টি নজরে এলে ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায় একাধিকবার সরেজমিনে গিয়ে মৌখিকভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধের নির্দেশ দেন। তবে নিষেধ অমান্য করে অভিযুক্ত কার্যক্রম চালিয়ে যাওয়ায় ১ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ইউপি সদস্য রায়হানুল ইসলাম তারেকের বিরুদ্ধে সদরপুর থানায় মামলা দায়ের করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত এস্কেভেটর মেশিনটি জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, “দীর্ঘদিন ধরে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছিল। সরেজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”


নির্বাচনী উত্তাপে ‘কুমিল্লা বিভাগ’; নাম নিয়ে দীর্ঘদিনের জট কি এবার খুলবে?

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৯:২৬:৩২
নির্বাচনী উত্তাপে ‘কুমিল্লা বিভাগ’; নাম নিয়ে দীর্ঘদিনের জট কি এবার খুলবে?

কুমিল্লা নামে বিভাগ ঘোষণা নিয়ে পানি কম ঘোলা হয়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সচিবালয় বক্তব্য বিবৃতি দিয়ে বেশ উত্তাপ ছড়িয়েছে। কুমিল্লা নামের আগে যেহেতু ‘কু’ রয়েছে তাই এই নামে বিভাগ হবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমনই বক্তব্য নিয়েও বিতর্ক হয়। রাজনীতির মাঠেও উত্তাপ ছড়ায়। তবে সব ছাপিয়ে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে আলোচনায় এসেছে ‘কুমিল্লা বিভাগ’।

নির্বাচনের পর এক মাসের মধ্যে কুমিল্লা নামে বিভাগ ঘোষণা হবে এমন বক্তব্য দেন সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এরপর গত শুক্রবার নোয়াখালীতে এক নির্বাচনী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নোয়াখালীকে বিভাগ করার ঘোষণা দেন। একই দিন রাতে তিনি কুমিল্লা টাউন হল মাঠের অপর সমাবেশে কুমিল্লা নামে বিভাগ করার কথাও জানান। এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও কুমিল্লার এক নির্বাচনী সমাবেশে বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগ ঘোষণা দেবে।’সূত্রমতে, কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবি দীর্ঘদিনের। ৯০ এর দশক থেকে কুমিল্লা বিভাগ আন্দোলন বেগবান হয়। আওয়ামী লীগ সরকারের সময়ে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং বৃহত্তর নোয়াখালী জেলার নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ ছয়টি জেলা নিয়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠার প্রক্রিয়া অনেকটা চূড়ান্ত হলেও শেষ বেলায় থমকে যায়।

২০২১ সালের ২১ অক্টোবর দুপুরে গণভবন থেকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের নতুন দুটি বিভাগ করার বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কুমিল্লার নামের শুরুতে ‘কু’ আছে। তাই ‘কু’ নামে কোনো বিভাগ নয়, বিভাগের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি। একটি পদ্মা, আরেকটি মেঘনা। এই দুই নামে দুইটা বিভাগ করতে চাই।’ শেখ হাসিনার এমন বক্তব্যের পর পরবর্তীকালে কুমিল্লা বিভাগের কার্যক্রম আটকে যায়।তবে একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার কুমিল্লা বিভাগ ঘোষণার কার্যক্রম আবারও শুরু করে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে ‘কুমিল্লা বিভাগ’ ঘোষণা শেষ সময়ে এসে আটকে যায়। নোয়াখালী কুমিল্লা বিভাগে থাকবে না বলে আপত্তি করে আন্দোলনে নামে।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি, জামায়াত ও এনসিপি থেকে আবারও কুমিল্লা বিভাগ ঘোষণার বিষয়টি আলোচনায় এসেছে। গত ২৫ জানুয়ারি রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী মাঠে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা নামেই বিভাগ গঠন করা হবে। গত ২৮ জানুয়ারি এনসিপির মুখপাত্র ও সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেবিদ্বারে এক পথসভায় বলেছেন, কুমিল্লাকে বিভাগ করার সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, এখন শুধু ঘোষণার অপেক্ষা।

নির্বাচনের এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে। গত ৩০ জানুয়ারি দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় নির্বাচনী জোটের জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নোয়াখালীকে বিভাগ করার ঘোষণা দেন। এদিন রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে অপর সমাবেশে স্থানীয় নেতারা কুমিল্লা বিভাগের বিষয়ে দাবি জানালে ডা. শফিকুর রহমান বলেন, ‘কুমিল্লা নামেই বিভাগ হবে। যেহেতু ঘোষণা দিয়েছি এটা পবিত্র দায়িত্ব। অন্য কেউ যদি সরকার গঠনও করে এটা আমরা করাতে বাধ্য করব।’

কুমিল্লার ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসবিষয়ক গবেষক ও সংগঠক আহসানুল কবীর জানান, একটি বিভাগ করার জন্য আয়তন, জনসংখ্যা, অর্থনীতি ও সরকারি-বেসরকারি স্থাপনার সবই আছে কুমিল্লায়। তাই কুমিল্লায় বিভাগ না হওয়ার বিষয়টি দুঃখজনক।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর ভাষ্য, বিএনপি নির্বাচিত হলে কুমিল্লা নামেই বিভাগ হবে।


খুলনায় বিএনপির সমাবেশে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০২ ১১:৫১:৩৫
খুলনায় বিএনপির সমাবেশে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়
খুলনায় তারেক রহমানের জনসমাবেশে নেতাকর্মীদের ঢল। ছবি : কালবেলা

দীর্ঘ ২২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১২টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারম্যানের এই আগমনকে কেন্দ্র করে আজ ভোর থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে গোটা খুলনা বিভাগে।

জনসভাস্থলে জনস্রোত ও উৎসবের আমেজ ভোর হতেই খুলনার রাজপথ মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে। নেতাকর্মীদের হাতে ধানের শীষ, তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড এবং জাতীয় পতাকা নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। বেলা ১১টার আগেই প্রভাতী স্কুলমাঠ এবং এর আশেপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়েছে। খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল ও মাগুরা থেকে বাস, ট্রাক এবং মোটরসাইকেল বহর নিয়ে নেতাকর্মীরা এই মহাসমাবেশে যোগ দিচ্ছেন। আয়োজকদের দাবি, অন্তত ৫ লাখ মানুষের উপস্থিতিতে এটি দক্ষিণাঞ্চলের ইতিহাসে সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশে রূপ নেবে।

সফরসূচি ও কর্মসূচি দলীয় সূচি অনুযায়ী, আজ বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে খুলনায় পৌঁছাবেন তারেক রহমান। দুপুর ১২টায় সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুলমাঠের জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই জনসভা থেকে তিনি বৃহত্তর খুলনার ১৪ জন ধানের শীষের প্রার্থীকে ভোটারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। এরপর দুপুর ১টায় তিনি হেলিকপ্টারযোগে যশোরের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১টা ৪০ মিনিটে যশোরের উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন এবং বিকেল ২টা ৪০ মিনিটে পুনরায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

তারেক রহমানের বার্তা ও স্থানীয় নেতাদের প্রত্যাশা খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু জানান, দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতার আগমন খুলনা বিএনপির সাংগঠনিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, তারেক রহমান কেবল প্রার্থীদের পরিচয়ই করিয়ে দেবেন না, বরং খুলনাসহ এই অঞ্চলের উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা এবং অবহেলিত শিল্পাঞ্চল সচল করার পরিকল্পনা তুলে ধরবেন।

সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে কয়েক স্তরের নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।


দুধ দিয়ে গোসল করে ধানের শীষ হাতে নিলেন আওয়ামী লীগ কর্মী

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০২ ১০:৫৩:৫৪
দুধ দিয়ে গোসল করে ধানের শীষ হাতে নিলেন আওয়ামী লীগ কর্মী
দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ কর্মী মো. আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ত্যাগ এবং বিএনপিতে যোগদানের একটি ব্যতিক্রমী ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর গণসংযোগকালে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী এই কাণ্ড ঘটান।

দুধ দিয়ে গোসল ও দলবদল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-১ আসনের বিএনপি প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা দলীয় নেতাকর্মীদের নিয়ে রামকৃষ্ণপুর ইউনিয়নে গণসংযোগে যান। এ সময় পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী মো. আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এক পর্যায়ে প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল একটি বালতি থেকে আসাদুলের মাথায় দুধ ঢেলে দেন। দুধ দিয়ে গোসল করার মাধ্যমে তিনি আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।

ভাইরাল ভিডিও ও স্থানীয় প্রতিক্রিয়া ব্যতিক্রমী এই দলবদলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। স্থানীয়রা জানান, আসাদুল হক রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ ও একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর এমন আকস্মিক দলবদলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আসাদুলের বক্তব্য নিজের সিদ্ধান্তের বিষয়ে আসাদুল হক বলেন, ‘আমার বংশের সবাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত, কেবল আমিই আওয়ামী লীগের রাজনীতি করতাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সম্পর্ক চুকিয়ে বিএনপিতে ফিরব। আজ সেই আশা পূর্ণ হয়েছে।’ তিনি আরও যোগ করেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির ভূমিকাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে।

বিএনপিতে যোগদানের সময় আসাদুলকে ফুল দিয়ে বরণ করে নেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান।


রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০২ ০৯:৫২:৩২
রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্মসূচি পালন করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোট ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করবেন সংশ্লিষ্ট নেতারা।

বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস আজ দুপুর ১টা থেকে তাঁর নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করবেন। তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে নিজের নির্বাচনী এজেন্ডা তুলে ধরবেন।

অন্যদিকে, ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আজ সকাল ১১টা থেকে রাজধানীর গেন্ডারিয়া থানার ৪৫ নং ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করতে আজ বিশেষ সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এখান থেকে গণভোটের প্রচারণার কার্যক্রম ঘোষণা, প্রতিটি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এজেন্ট নিয়োগ এবং সার্বিক নির্বাচনী বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।


আজ ঢাকায় যেসব এলাকার মার্কেট ও দোকান বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০২ ০৯:২২:৩৭
আজ ঢাকায় যেসব এলাকার মার্কেট ও দোকান বন্ধ
ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিদিন কেনাকাটা করতে গিয়ে অনেক সময় আমাদের পড়তে হয় মহাবিপাকে, বিশেষ করে যদি পছন্দের মার্কেটটি ওই দিনে বন্ধ থাকে। তাই কোনো বিশেষ পরিকল্পনা নিয়ে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল আজ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বন্ধ।

যেসব এলাকার দোকানপাট অর্ধদিবস বন্ধ থাকবে সোমবার ঢাকার মিরপুর ও পার্শ্ববর্তী অধিকাংশ এলাকার দোকানপাট অর্ধদিবস বন্ধ থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী এবং মিরপুর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর এলাকা। এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা এবং ক্যান্টনমেন্ট এলাকার মার্কেটগুলোও বন্ধ থাকবে। গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া ও রামপুরা এলাকার একাংশে আজ দোকানপাট বন্ধের শিডিউল রয়েছে। বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকাতেও সোমবার অর্ধদিবস বন্ধ কার্যকর থাকে।

যেসব মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে আপনি যদি আজ কম্পিউটার বা ইলেকট্রনিক্স কেনাকাটার কথা ভেবে থাকেন, তবে জেনে রাখুন বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি) আজ অর্ধদিবস বন্ধ থাকবে। এছাড়া পল্লবী সুপার মার্কেট, ঐতিহ্যবাহী মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার ও রজনীগন্ধা মার্কেটও বন্ধের তালিকায় রয়েছে। গুলশান ও বনানী এলাকার ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, এবং গুলশান পিংক সিটি আজ অর্ধদিবস বন্ধ থাকবে। রামপুরা-মালিবাগ জোনের মধ্যে রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট ও কমলাপুর স্টেডিয়াম মার্কেটে আজ কেনাকাটা করা যাবে না। এছাড়া গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার ও মিতালী সুপার মার্কেটও আজ অর্ধদিবস বন্ধ থাকবে।


আজ সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০২ ০৯:০১:৫৮
আজ সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন এবং ট্রান্সফরমার সংস্কার কাজের জন্য আজ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) নগরীর বেশ কিছু এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল রোববার সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি ফিডারের উন্নয়নমূলক কাজের জন্য আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। বিদ্যুৎ বন্ধ থাকার তালিকায় থাকা এলাকাগুলো হলো— অনন্তপুর, বাদেআলী, মাসুকবাজার, তাজপুর, সুকলামপুর, ছুনপাড়া ও মেদেনীমহল। এছাড়া বসন্তেরাগাঁও, মুন্সিরগাঁও, দিঘীরপাড়, পশ্চিম দর্শা, বাছিরপুর, মীরেরগাঁও, সুজাতপুরসহ এর আশপাশের এলাকাগুলোতেও গ্রাহকরা বিদ্যুৎ পাবেন না।

কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে যে, সংস্কার কাজ চলাকালীন সময়ে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করতে হবে। তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই নিয়মিত এই উন্নয়নমূলক কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

পাঠকের মতামত: