শুক্রবার রাজধানীতে কোথায় কোন রাজনৈতিক কর্মসূচি

রাজধানী ঢাকা সহ সারাদেশে প্রতিদিন সরকারি দফতর, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নানামুখী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচির কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং নগরবাসীকে নানাবিধ ভোগান্তির মুখে পড়তে হয়। তাই দিনের শুরুতে কোথায় কোন কর্মসূচি রয়েছে, তা জানা থাকলে যাতায়াত পরিকল্পনা করা তুলনামূলক সহজ হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীতে একাধিক রাজনৈতিক কর্মসূচি ঘোষিত রয়েছে। দিনের শুরুতেই এসব কর্মসূচির সময় ও স্থান সম্পর্কে জেনে নেওয়া নগরবাসীর জন্য সহায়ক হতে পারে।
বিএনপির কর্মসূচি
আজ সকাল ১১টায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম–এর সমাধিস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ–এর।
একই সময় সকাল ১১টায় রাজধানীর গুলশান-২ এলাকার শাহাবুদ্দিন আহমেদ পার্কে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
এ ছাড়া দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও সংগ্রাম স্মরণে একটি নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সংসদ ভবন সংলগ্ন এলাকায় জনসমাগম এবং যান চলাচলে সাময়িক চাপ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি
অন্যদিকে, বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলটির নির্বাচনী সমঝোতা ও রাজনৈতিক অবস্থান সম্পর্কে বক্তব্য উপস্থাপন করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
নগরবাসীর জন্য সতর্কতা
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক কর্মসূচি থাকায় আজ কিছু সড়কে যানজটের আশঙ্কা রয়েছে। তাই নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পাশাপাশি যাতায়াতে বাড়তি সময় হাতে রেখে বের হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
-রফিক
কালিগঞ্জের পল্লীতে আদালতে নিষেধাজ্ঞা মামলা, থানায় জিডি-অভিযুক্তদের নাম প্রকাশ

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালীগঞ্জের পল্লীতে জমি জায়গা স্ংক্রান্ত বিরোধের জেরধরে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীর থানায় জিডি। বিষয়টি ঘীরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অথচ এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। অভিযোগ ও সরেজমিন সূত্রে জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর মৌজায় ১৫ একর জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। একই ঘটনায় প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রকৃত ঘটনা হচ্ছে, সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা নং ৩২৩/২০২৫ (তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৫) দায়ের করেন উপজেলার কৃষ্ণনগর গ্রামের রাজেন্দ্র নাথ ঘোষের পুত্র কেশব চন্দ্র ঘোষ। মামলায় বিবাদী করা হয়েছে কৃষ্ণনগর গ্রামের মৃত হরেন্দ্র নাথ ঘোষের পুত্র গোপাল চন্দ্র ঘোষ, গৌরপদ ঘোষ ও নিতাই পদ ঘোষকে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, এস.এ ৭১ নং খতিয়ানভুক্ত ১৪৫২ দাগে মোট ২.৪৯ একর জমির মধ্যে তফসিলভুক্ত ০.১৫ একর জমি নিয়ে বিরোধের সূত্রপাত। বাদীপক্ষের দাবি, আপোষ বণ্টনসূত্রে তার পিতা রাজেন্দ্র নাথ ঘোষ উক্ত জমির দক্ষিণাংশে ০.৪৮ একর সম্পত্তি ভোগ-দখলে পান এবং মৃত্যুর পর ওয়ারিশ হিসেবে বাদী দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগ করে আসছেন। সম্প্রতি বিবাদীরা জোরপূর্বক দখলের হুমকি প্রদান ও খারিজ খতিয়ান পরিবর্তনের অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়।
আরজিতে প্রার্থনা করা হয়েছে, বিবাদীপক্ষ যাতে তফসিলভুক্ত ১৫ একর সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশ, মাটি কাটা, গর্ত খোঁড়া, খতিয়ান পরিবর্তন বা নতুন স্থাপনা নির্মাণ করতে না পারেন—সেজন্য স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রদান করা হোক। নালিশী সম্পত্তির নোশন্যাল ভ্যালু ১৫ হাজার টাকা নির্ধারণ করে প্রযোজ্য কোর্ট ফি পরিশোধ করা হয়েছে।
এদিকে একই বিরোধের জের ধরে কালীগঞ্জ থানায় জিডি নং ১২৮৭ ঙ(তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬) করেন কেশব চন্দ্র ঘোষের পুত্র দিলীপ কুমার ঘোষ। জিডিতে তিনি অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৃষ্ণনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নেঙ্গি গ্রামের শেখ ইয়াদ আলীর পুত্র শেখ হাবিবুল্লাহ, মোঃ শেখ হাবিবুল্লাহর পুত্র শেখ মাছুম ও শেখ মারুফ বিল্লাল, আলমগীর হোসেনের স্ত্রী মোছাঃ ময়না খাতুন তার বসতবাড়ীর সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এমনকি গুলি করে হত্যারও হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়। এতে তার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন জানান, মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।
সোমবার ঢাকার কোন কোন এলাকার মার্কেট বন্ধ? জেনে নিন তালিকা
রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের দৈনন্দিন প্রয়োজনে প্রায়ই মার্কেট বা দোকানপাটে যেতে হয়। তবে তীব্র যানজট ঠেলে গন্তব্যে পৌঁছানোর পর যদি দেখা যায় কাঙ্ক্ষিত মার্কেটটি বন্ধ, তবে সময় ও শ্রম দুটোই বৃথা যায়। সপ্তাহের প্রতিটি দিনই ঢাকার নির্দিষ্ট কিছু এলাকার দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকে। সোমবার (২ মার্চ) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট পূর্ণ দিবস এবং কোনগুলো অর্ধদিবস বন্ধ থাকবে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
পূর্ণ দিবস বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট
আজ সোমবার হওয়ার কারণে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকার সব দোকানপাট বন্ধ থাকবে। মিরপুর এলাকার ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর সেক্টরসহ পল্লবী, ইব্রাহীমপুর, কচুক্ষেত ও কাফরুলের বিপণিবিতানগুলোও আজ খুলবে না। এছাড়া উত্তর ঢাকার মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা এবং তেজগাঁও শিল্প এলাকার মার্কেটগুলোও বন্ধ থাকবে। গুলশান-১ ও ২, বনানী, নাখালপাড়া ও ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দাদেরও আজ কেনাকাটার পরিকল্পনা এড়িয়ে চলতে হবে। অন্যদিকে রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ এবং যাত্রাবাড়ী থেকে শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ এলাকার দোকানপাটও আজ বন্ধ থাকবে।
অর্ধদিবস বন্ধ থাকবে যেসব মার্কেট
পুরো দিন বন্ধ না থাকলেও বেশ কিছু নামী মার্কেট আজ বেলা ২টার পর থেকে বন্ধ হয়ে যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পল্লবী সুপার মার্কেট, ঐতিহ্যবাহী মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার ও ইউএই মৈত্রী কমপ্লেক্স। বনানী সুপার মার্কেট, গুলশান ডিসিসি মার্কেট-১ ও ২, পিংক সিটি এবং মালিবাগ ও রামপুরা সুপার মার্কেটও আজ অর্ধদিবস খোলা থাকবে। এছাড়া তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, ঢাকা শপিং সেন্টার ও মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেটসহ সংশ্লিষ্ট বিপণিবিতানগুলো বিকেলের পর আর খোলা পাওয়া যাবে না। তাই এসব এলাকায় কেনাকাটার প্রয়োজন থাকলে দুপুরের আগেই কাজ সেরে নেওয়া ভালো।
/আশিক
আজকের ঢাকা: জ্যাম এড়াতে জেনে নিন কোন এলাকায় কী কর্মসূচি
আজ সোমবার (২ মার্চ ২০২৬) ঐতিহাসিক ‘পতাকা উত্তোলন দিবস’। এই বিশেষ দিনটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে আজ দিনভর নানা কর্মসূচি পালিত হবে। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে, যেখানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব। এছাড়া জেএসডি’র আয়োজনে জাতীয় প্রেস ক্লাবেও একই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির কারণে শাহবাগ ও সচিবালয় এলাকায় যানজট বাড়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী আজ দিনভর মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্টজনদের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে অংশ নেবেন। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গৃহায়ন, মুক্তিযুদ্ধ বিষয়ক, স্থানীয় সরকার, অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তাঁর নির্ধারিত বৈঠক রয়েছে। অন্যদিকে বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে ধানমন্ডির আইএসটি অডিটরিয়ামে ড. শাহিদা রফিকের স্মরণসভা, যেখানে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকাল ৪টায় চন্দ্রিমা মডেল টাউনে ‘আমরা বিএনপি পরিবার’-এর কর্মসূচিতে থাকবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিকালে ইফতারকে কেন্দ্র করেও রয়েছে বড় আয়োজন। বিকেল ৫টায় কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া সকালে মিরপুর ১১ নম্বর এলাকায় খাল খনন কর্মসূচিতে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এসব অনুষ্ঠানের কারণে যাতায়াতের সময় হাতে বাড়তি সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
/আশিক
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সিস্টেম উন্নয়ন, সঞ্চালন লাইনের রিকন্ডাক্টরিং এবং গাছের শাখা-প্রশাখা কর্তনসহ জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (২ মার্চ ২০২৬) সিলেটের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎ উন্নয়ন ও গ্রিড উপকেন্দ্রের সংস্কার কাজের জন্য সকাল সোয়া ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে সংশ্লিষ্ট এলাকাগুলো।
বিদ্যুৎহীন থাকার তালিকায় রয়েছে মোমিনখলা, বরইকান্দি, গালিমপুর, শিববাড়ী, জৈনপুর, পৈন্তাপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, স্বর্ণেরগাঁও রয়েল সিটি, খোজারখলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ঘাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট ও পালপুর এলাকা। এছাড়া ৩৩ কেভি শ্রীরামপুর, ৩৩ কেভি গোটাটিকর এবং ১১ কেভি বিসিক ফিডারসহ সংশ্লিষ্ট ফিডারগুলোর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিউবো কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে শাটডাউন চলাকালীন লাইন সচল বলে ধরে নিতে হবে। সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
/আশিক
কালিগঞ্জে সাবেক এমপি কাজী আলাউদ্দীনের বিশাল ইফতার মাহফিল

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা ও ইউনিয়নের দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ রোজাদারদের সম্মানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন সাবেক এমপি কাজী আলাউদ্দীন। সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের সার্বিক সহযোগিতায় রবিবার (০১ মার্চ -২৬) ১১ রমজান বিকাল ৫টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী উদ্যানে উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক ও জেলা সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সচিব শেখ শফিকুল ইসলাম বাবু'র সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল), জেলা বিএনপির সদস্য, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, জেলা সদস্য শেখ নুরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীন সাবেক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে তিনি বলেন পবিত্র রমজানের মহিমায় দীনের পথে আমাদের চলতে হবে। তিনি বলেন মানুষের ভালোবাসায় বিপুল ভোটে বিজয়ী হয়ে জনাব তারেক রহমান সরকার গঠন করেছেন।
তিনি জনগনের ভাগ্য উন্নয়নে কাজ শুরু করেছেন আপনারা তার জন্য দোয়া করবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী সাঁপুই, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ লুৎফর রহমান, কালিগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুল, সিনিঃ যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, জিএম রবিউল্লাহ বাহার, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠপুত্র কাজী সাজিদুর রহমান সাজু, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান, উপজেলা ওলামাদলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ, উপজেলা তাঁতিদলের সভাপতি শরীফ আব্দুর রাজ্জাক, জাসাস এর সভাপতি মুরশীদ আলী গাজী, মেম্বর ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম মিলন, কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন মেহেদী তাজসহ উপজেলার ১২টি উইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ তৃর্ণমূল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেণ সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন।
কালিগঞ্জে ১৬ শতাধিক পরিবারের মাঝে ইঞ্জিনিয়ার মুকুলের ইফতার সামগ্রী বিতরণ

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ১৬ শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মানবতার ঘর ফাউন্ডেশনের পরিচালক,সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এবং খুলনা বিভাগের জিয়া ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল)। রবিবার ( ১ মার্চ ২০২৬) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা কার্যক্রমের সমাপনী ধাপের ইফতার সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়,২০১৭ সাল থেকে নিজস্ব অর্থায়নে উপজেলার ১২টি ইউনিয়নে ধারাবাহিক ভাবে মানবিক সহায়তা প্রদান করে আসছেন ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। চলতি রমজানেও নিয়মিতভাবে সহায়তা কার্যক্রম পরিচালনা করে ইতোমধ্যে ১৬ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল—ছোলা ১ কেজি, সুজি ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি, মুড়ি ১ প্যাকেট, চিনি ১ কেজি ও চিঁড়া ১ কেজি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন মুকুল বলেন, “রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। এই মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি নৈতিক ও ধর্মীয় কর্তব্যও। ২০১৭ সাল থেকে আমি ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়নসহ সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) নির্বাচনী এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। ইফতার সামগ্রী ছাড়াও সেলাই মেশিন, চার্জারচালিত ভ্যান, শিক্ষার্থীদের বই ও বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের উচিত মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তবেই একটি সহমর্মিতাপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমান-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণে তাঁর নেতৃত্ব অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান রোকনসহ ১২টি ইউনিয়নের সভাপতি-সম্পাদক ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংসদের প্রথম অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ কুমিল্লার সন্তান

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশররফ হোসেন। ১২ মার্চ বেলা ১১টায় এ অধিবেশন বসবে। পাঁচবারের সংসদ সদস্য ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে এদিন নির্বাচিত হবে সংসদের নতুন স্পিকার।এছাড়া এদিন উত্থাপন করা হবে বিদায়ি অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো। পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন এবং শোক প্রস্তাব উত্থাপন করা হবে। এর আগে ১১ মার্চ সংসদীয় কমিটির বৈঠক হবে।
সংবিধান অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের জ্যেষ্ঠতার ভিত্তিতে অধিবেশনে সভাপতিত্ব করবেন। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার নির্দেশনাও রয়েছে সংবিধানে। বিদায়ি সংসদের স্পিকার পদত্যাগ করায় এবং ওই সংসদের ডেপুটি স্পিকার একাধিক মামলায় কারাগারে থাকায় এবারের অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন, কার সভাপতিত্বে নির্বাচিত হবে নতুন স্পিকার-তা নিয়ে আলোচনা চলছে।
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি অধিবেশনে সভাপতিত্ব করতে পারবেন। ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনের পর সরকারি দল এবং বিরোধী দলের আলোচনার ভিত্তিতে একজন জ্যেষ্ঠ সদস্যকে সভাপতির দায়িত্ব দেওয়ার নজির রয়েছে। এবারও সেই রীতি অনুসরণ করে ড. খন্দকার মোশাররফ হোসেনকে এ দায়িত্বে দেখা যেতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।বর্ষীয়ান রাজনীতিক, বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ও সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন ১৯৪৬ সালের ১ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান, গবেষক, ভূ-বিজ্ঞানী, লেখক ও কলামিস্ট। বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনে তার ঝুলিতে অর্জনের ভাণ্ডার বিশাল। তিন মেয়াদে মন্ত্রী এবং পাঁচবারের সংসদ-সদস্য থাকাকালে নির্বাচনি এলাকায় দাউদকান্দি পৌরসভা ও নতুন উপজেলা তিতাস প্রতিষ্ঠা, মেঘনা উপজেলা বাস্তবায়নসহ যুগান্তকারী উন্নয়ন করেছেন তিনি।এছাড়া তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন ও মৎস্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তিনি দেশ-বিদেশে স্বর্ণপদকসহ প্রচুর সম্মাননায় ভূষিত হয়েছেন। ড. মোশাররফ ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ রাজনৈতিক মামলায় ১৯৮৬, ১৯৯৬, ২০০৭, ২০১২ ও ২০১৪ সালে গ্রেফতার হয়ে প্রায় ৫ বছর কারাভোগ করেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭৯ সালে তিনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন এবং দলের বিভিন্ন গুরত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।১৯৯১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে নির্বাচনে অংশ নিয়ে সংসদ-সদস্য নির্বাচিত এবং মন্ত্রী হন। ১৯৯৪ সাল থেকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন তিনি।
ড. মোশাররফ বিএনপি সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। খন্দকার মোশাররফ হোসেনের লেখা ‘মুক্তিযুদ্ধে বিলাত প্রবাসীদের অবদান’, ‘প্লাবন ভূমিতে মৎস্যচাষ : দাউদকান্দি মডেল’, ‘সংসদে কথা বলা যায়’, ‘এই সময়ের কিছু কথা’, ‘ফখরুদ্দীন-মইনউদ্দিনের কারাগারে ৬১৬ দিন’, ‘রাজনীতির হালচাল’, ‘সময়ের ভাবনা’, ‘জরুরি আইনের সরকারের দুই বছর (২০০৭ ও ২০০৮)’, ‘মূল্যবোধ অবক্ষয়ের খণ্ডচিত্র’, ‘প্রগতি ও সত্যের সন্ধানে’, ‘করোনাকালে বাংলাদেশ : সংক্রমণের দশ মাস’, ‘স্মৃতির অ্যালবাম’ এবং ‘আমার রাজনীতির রোজনামচা’ নামের ১৩টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আদালতের নির্দেশে চট্টগ্রামের দুটি আসনের ফল এখনো ঘোষণা হয়নি। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। বাকি ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ এবং তাদের মিত্ররা তিনটি আসনে জয়ী হয়েছে। জামায়াতে ইসলামী জয় পেয়েছে ৬৮টি আসনে। তাদের জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২ এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়লাভ করে। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয় পেয়েছে।
কুমিল্লায় ব্যাতিক্রমী গোলাপ প্রদর্শনী: মোস্তফা কামাল ফুলু ফাউন্ডেশনের

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
১০টায় নগরীর উত্তর চর্থা এলাকার "মা" বাসভবনে ‘মোস্তফা কামাল ফুলু ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ?প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির ও রঙের গোলাপের টব নিয়ে অংশগ্রহণ করেন স্থানীয় শৌখিন বাগানীরা, যাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল জহির স্বপন।
তিনি তার বক্তব্যে নারীদের কেবল গৃহস্থালি কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ?"আমি চাই নারীরা কেবল ঘরকন্না বা সেবাযত্নেই সীমাবদ্ধ না থেকে গোলাপ চাষের মাধ্যমে নিজেদের সৃজনশীলতাকে বিকশিত করুক। ছাদ বা আঙিনায় গোলাপ চাষ করে তারা যেন মনের আনন্দ খুঁজে পায়। আমরা সন্তানদের যেভাবে লালন-পালন করি, একটি ফুলকেও সেভাবে বড় করতে হয়। এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আজকের এই আয়োজন।
"অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, লেখক ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী। তিনি আক্ষেপ ও আশা প্রকাশ করে বলেন, কুমিল্লায় প্রায় ৪১ বছর আগে এমন পুষ্প প্রদর্শনী হয়েছিল।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "প্রতিদিনের সংগ্রাম আর কষ্টের জীবনে প্রশান্তি আনে ফুল। যারা ফুল লালন-পালন করেন, তারা কোনো বৈষয়িক প্রাপ্তির আশা না করেই এক অদ্ভুত সুখ পান। মানুষের মনের ভেতরের ক্লেদ পরিষ্কার করতে ফুলের কোনো বিকল্প নেই। যারা ফুল ভালোবাসে, তাদের মনে পবিত্রতা ও সুন্দরের বাস থাকে। মোস্তফা কামাল ফুলু ফাউন্ডেশন এই সুন্দরের নেশাকে সম্মান জানিয়ে এক মহৎ কাজ করেছে।"
অনুষ্ঠানে অংশগ্রহণকারী আফসানা মিলি বলেন, গোলাপ ফুল প্রদর্শনীতে আসছি আজকে প্রথম। এসে অনেক ভালো লাগছে কারন অনেক ফুলের সমাহার দেখতে পাচ্ছি। ফুল আমাদের সুন্দর্যের প্রতীক, ফুল আমাদের মনমুগ্ধকর পরিবেশ তৈরি করে করে। এখন মানুষ ফুলের প্রতি অনেক সৌখিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট শাহনেওয়াজ সুলতানা, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবেশবাদী অসংখ্য গোলাপ প্রেমী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টুটুল।বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রদর্শনীর মাধ্যমে কুমিল্লার ঘরে ঘরে বাগান করার সংস্কৃতি আরও বেগবান হবে এবং যান্ত্রিক শহরের মাঝে এক টুকরো সবুজ ও সুন্দরের ছোঁয়া লেগে থাকবে।
আজকের ঢাকা: জ্যাম এড়াতে জেনে নিন কোন এলাকায় কী কর্মসূচি
ছুটির আমেজ কাটিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসেই ব্যস্ত হয়ে উঠছে ঢাকা। আজ রোববার ১ মার্চ ২০২৬ রাজধানীজুড়ে সরকারি ও রাজনৈতিক দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, যা সাধারণ মানুষের চলাচলে কিছুটা প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আগারগাঁও, বনানী ও ফার্মগেট এলাকায় বড় জমায়েত হওয়ার কথা রয়েছে। তাই রাস্তায় বের হওয়ার আগে আজকের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
দিনের শুরুতেই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দুপুর ২টায় কড়াইল বস্তি পরিদর্শনে যাবেন। পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজের তদারকি করতে তাঁর সাথে থাকবেন ঢাকা উত্তর সিটি
করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। অন্যদিকে, বিকেল ৩টায় বনানীর লা মেরিডিয়ান হোটেলে এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য সেখানে সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করা হবে।
রাজনৈতিক অঙ্গনেও আজ রয়েছে বেশ ব্যস্ততা। বিকেল ৩টায় কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। একই সময়ে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) ইফতার ও আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় যুবশক্তি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বর্তমান জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। প্রধান বক্তা হিসেবে থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। রাজধানীর এসব স্পটগুলো আজ বেশ জনবহুল থাকবে, তাই যাতায়াতে বাড়তি সময় হাতে রাখা জরুরি।
/আশিক
পাঠকের মতামত:
- হঠাৎ বদলাচ্ছে আবহাওয়া! রাজধানীসহ ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- তেহরানকে চীনের অভয়বাণী: সার্বভৌমত্ব রক্ষায় ইরানকে সব ধরনের সমর্থনের ঘোষণা
- রমজানে পানিশূন্যতা রুখতে জাদুকরী '৪-২-২-২' নিয়ম: পুষ্টিবিদের বিশেষ টিপস
- আরামের যাত্রায় বিঘ্ন ঘটলেই বিপদ! এসি কোচে কড়াকড়ি করছেন রেলমন্ত্রী
- পশ্চিমের সাথে সংলাপ নাকি সংঘাত? হাসান খোমেনির দিকে তাকিয়ে বিশ্বশক্তি
- উত্তপ্ত মধ্যপ্রাচ্যের মাঝে ৩ প্রভাবশালী দেশের ফোন: প্রবাসীদের নিয়ে বড় সিদ্ধান্ত
- ইফতারের প্রশান্তি কেড়ে নিচ্ছে মাথাব্যথা? জেনে নিন মুক্তির পূর্ণাঙ্গ গাইড
- জাতীয় সংসদে নতুন টিম: প্রজ্ঞাপনে ৬ হুইপকে রাজকীয় নিয়োগ
- খামেনি হত্যার চরম প্রতিশোধ! এবার খোদ প্রধানমন্ত্রীর দপ্তরে আঘাত হানল ইরান
- মার্চে রান্নার গ্যাসের দাম কত? বড় সুখবর দিল বিইআরসি
- নারীদের জন্য সুখবর! রাজধানীতে আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- কালিগঞ্জের পল্লীতে আদালতে নিষেধাজ্ঞা মামলা, থানায় জিডি-অভিযুক্তদের নাম প্রকাশ
- পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভিয়ে দিল বিদেশের যুদ্ধ
- জামায়াতকে ডেপুটি স্পিকার হওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী
- রেড ক্রিসেন্টের ভয়াবহ তথ্য: যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় ইরানে লাশের মিছিল
- ২ মার্চ ডিএসই: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ২ মার্চ ডিএসই: শীর্ষ ১০ দরপতনের তালিকা প্রকাশ
- ২ মার্চ ডিএসই: শীর্ষ ১০ গেইনারের তালিকা প্রকাশ
- আগামী দুই দিন ঢাকাসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- রুই মাছের ফিশ ফিঙ্গার: ইফতারের আড্ডায় আনবে নতুন চমক
- ইফতারে ভিন্ন স্বাদ: জেনে নিন টমেটো দিয়ে আলুর চপের রেসিপি
- ওয়াশিংটনের সাথে হবে না কোনো বৈঠক: ইরানের নিরাপত্তা প্রধান
- চট্টগ্রাম সমিতি সিলেটের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ কি কঠিন হচ্ছে? অভিবাসী ভিসায় নতুন স্থগিতাদেশ
- ইরানি হামলার আশঙ্কায় কাতার: বিস্ফোরণে কাঁপছে রাজধানী দোহা
- ইরানের বিরুদ্ধে এবার কি সরাসরি যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য?
- মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশের পুঁজিবাজারে বড় ধস
- খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
- স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থিরতা; এক বছরে দাম বাড়ল ৬৪ শতাংশ
- সোমবার ঢাকার কোন কোন এলাকার মার্কেট বন্ধ? জেনে নিন তালিকা
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- মৃত্যু গুজব উড়িয়ে দিলেন আহমাদিনেজাদ: নিরাপদ আছেন সাবেক প্রেসিডেন্ট
- শহীদ বাঘেরি কমপ্লেক্স লণ্ডভণ্ড: ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান
- আজকের ঢাকা: জ্যাম এড়াতে জেনে নিন কোন এলাকায় কী কর্মসূচি
- আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ১২ রমজানের নামাজের সময়: জেনে নিন পাঁচ ওয়াক্তের সূচি
- বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড উল্লম্ফন
- কালিগঞ্জে সাবেক এমপি কাজী আলাউদ্দীনের বিশাল ইফতার মাহফিল
- তেহরানের ওপর চটল সৌদি আরব: কূটনৈতিক সম্পর্কে চরম টানাপোড়েন
- আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত: কাঁপছে ইসরায়েল
- রমজানে মসজিদুল আকসা বন্ধ করল ইসরায়েল: তারাবি পড়তে পারলেন না হাজারো মুসল্লি
- স্ত্রী হত্যার প্ররোচনা মামলা: প্রধান আসামি অভিনেতা জাহের আলভী
- কালিগঞ্জে ১৬ শতাধিক পরিবারের মাঝে ইঞ্জিনিয়ার মুকুলের ইফতার সামগ্রী বিতরণ
- সংসদের প্রথম অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ কুমিল্লার সন্তান
- ইরানে হামলা গ্যাংস্টারসুলভ আগ্রাসন: উত্তর কোরিয়া
- ইফতারে প্রশান্তি পেতে ঝটপট তৈরি করুন স্বাস্থ্যকর ফ্রুট কাস্টার্ড
- সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে বলেছি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রণক্ষেত্র ইরান: ১ হাজার ২০০ বোমায় ধ্বংস হচ্ছে একের পর এক শহর
- সব শক্তি দিয়ে খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- ১৩ দিনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- অনলাইনে ও মোবাইলে যেভাবে দেখবেন জুনিয়র বৃত্তির ফলাফল
- স্বর্ণের দামে নতুন রেকর্ড: ভরিতে বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা
- স্বর্ণের দামে ফের রেকর্ড! ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- বন্ধকী কূটনীতির দেশে স্বাধীন পররাষ্ট্রনীতির স্বপ্ন
- মহাকাশে বিরল মহোৎসব: বাংলাদেশ থেকে এক সারিতে দেখা যাবে ৬ গ্রহ!
- ৫ আগস্টের সেই ৪০ মিনিট! বঙ্গভবনের ভেতর যা ঘটেছিল জানালেন রাষ্ট্রপতি
- স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থিরতা; এক বছরে দাম বাড়ল ৬৪ শতাংশ
- ক্ষমতার লড়াইয়ে ইরান: খামেনির আসনে বসতে আইআরজিসি’র চাপ
- ফ্যামিলি কার্ডের জন্য প্রস্তুত ১৩ জেলা: উদ্বোধনের তারিখ জানালেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসন: নেতাকর্মীদের পছন্দের শীর্ষে সেতারা নাসরিন নিশি
- আবারও বাড়ল স্বর্ণের দাম! জানুন নতুন মূল্যতালিকা
- জাকাত ও ফিতরা কত দেবেন? জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
- কালিগঞ্জে ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- শহীদ হলেন আয়াতুল্লাহ খামেনি
- ইরানে সরাসরি হামলা চালাল ইসরায়েল: মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের ভয়াবহ দামামা








