কুমিল্লায় ব্যাতিক্রমী গোলাপ প্রদর্শনী: মোস্তফা কামাল ফুলু ফাউন্ডেশনের

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি

১০টায় নগরীর উত্তর চর্থা এলাকার "মা" বাসভবনে ‘মোস্তফা কামাল ফুলু ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ?প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির ও রঙের গোলাপের টব নিয়ে অংশগ্রহণ করেন স্থানীয় শৌখিন বাগানীরা, যাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল জহির স্বপন।
তিনি তার বক্তব্যে নারীদের কেবল গৃহস্থালি কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ?"আমি চাই নারীরা কেবল ঘরকন্না বা সেবাযত্নেই সীমাবদ্ধ না থেকে গোলাপ চাষের মাধ্যমে নিজেদের সৃজনশীলতাকে বিকশিত করুক। ছাদ বা আঙিনায় গোলাপ চাষ করে তারা যেন মনের আনন্দ খুঁজে পায়। আমরা সন্তানদের যেভাবে লালন-পালন করি, একটি ফুলকেও সেভাবে বড় করতে হয়। এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আজকের এই আয়োজন।
"অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, লেখক ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী। তিনি আক্ষেপ ও আশা প্রকাশ করে বলেন, কুমিল্লায় প্রায় ৪১ বছর আগে এমন পুষ্প প্রদর্শনী হয়েছিল।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "প্রতিদিনের সংগ্রাম আর কষ্টের জীবনে প্রশান্তি আনে ফুল। যারা ফুল লালন-পালন করেন, তারা কোনো বৈষয়িক প্রাপ্তির আশা না করেই এক অদ্ভুত সুখ পান। মানুষের মনের ভেতরের ক্লেদ পরিষ্কার করতে ফুলের কোনো বিকল্প নেই। যারা ফুল ভালোবাসে, তাদের মনে পবিত্রতা ও সুন্দরের বাস থাকে। মোস্তফা কামাল ফুলু ফাউন্ডেশন এই সুন্দরের নেশাকে সম্মান জানিয়ে এক মহৎ কাজ করেছে।"
অনুষ্ঠানে অংশগ্রহণকারী আফসানা মিলি বলেন, গোলাপ ফুল প্রদর্শনীতে আসছি আজকে প্রথম। এসে অনেক ভালো লাগছে কারন অনেক ফুলের সমাহার দেখতে পাচ্ছি। ফুল আমাদের সুন্দর্যের প্রতীক, ফুল আমাদের মনমুগ্ধকর পরিবেশ তৈরি করে করে। এখন মানুষ ফুলের প্রতি অনেক সৌখিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট শাহনেওয়াজ সুলতানা, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবেশবাদী অসংখ্য গোলাপ প্রেমী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টুটুল।বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রদর্শনীর মাধ্যমে কুমিল্লার ঘরে ঘরে বাগান করার সংস্কৃতি আরও বেগবান হবে এবং যান্ত্রিক শহরের মাঝে এক টুকরো সবুজ ও সুন্দরের ছোঁয়া লেগে থাকবে।
আদালতের আদেশ অমান্য! কালিগঞ্জে মসজিদের জমি দখলে নিতেই তুলকালাম

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়নের মাদকাটি গ্রামে তপশীলভুক্ত বায়তুল মামুর জামে মসজিদের জমি জবরদখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পদক্ষেপ গ্রহণ করেছে।
গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে সরেজমিনে ও মামলা-অভিযোগ সূত্রে জানা যায়,গত (০৩ এপ্রিল ২০২৬) তারিখে মসজিদের তপশীলভুক্ত জমিতে জোরপূর্বক দখলের চেষ্টা চালায় দ্বিতীয় পক্ষের লোকজন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মাদকাটি গ্রামের মৃত গোলাম মোস্তফা গাজীর পুত্র মহব্বত আলী গাজী ও জাহাঙ্গীর আলী গাজী এবং জাহাঙ্গীর গাজীর স্ত্রী মোছাঃ আছমাউল হুচনা।
অভিযোগ ও মামলায় উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তারা বিভিন্ন কৌশলে উক্ত জমি আত্মসাতের অপচেষ্টা চালিয়ে আসছেন।প্রথম পক্ষের দাবি অনুযায়ী, একই গ্রামের মোঃ জিয়াদ আলীর পুত্রবধূ মোছাঃ সালমা বেগম,স্বামী কুয়েত প্রবাসী মোঃ জাফর গাজী, মসজিদের জমিদাতা হিসেবে আমমোক্তারনামার মাধ্যমে দীর্ঘদিন ধরে উক্ত সম্পত্তির তত্ত্বাবধান করে আসছেন।
স্থানীয়দের জ্ঞাতসারে ১২ বছরেরও অধিক সময় ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখলে থাকায় মসজিদের স্বত্ব প্রতিষ্ঠিত হয়েছে বলে তারা দাবি করেন।এলাকাবাসীর ভাষ্যমতে, অভিযুক্তরা কথিত ভুয়া ও জাল দলিল তৈরি করে জমি দখলের পাঁয়তারা করছে। মোঃ জিয়াদ আলী গাজীর পুত্র জাফর গাজী কুয়েত প্রবাসী থাকায় তার স্ত্রী মোছাঃ সালমা বেগমকে অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি-ধামকি প্রদান করে এবং ভবিষ্যতে জোরপূর্বক জমি দখল,ঘরবাড়ি নির্মাণসহ বিভিন্ন ধরনের বেআইনি কার্যক্রম চালানোর হুমকি দেয়।
পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ ও হিন্দু সম্প্রদায়ের ওপর জুলুম- নির্যাতন,জমি দখল ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগও তাদের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে।স্থানীয়দের আশঙ্কা, বিরোধটি যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে। ফলে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন বলেন, “বিজ্ঞ আদালতের নির্দেশে ১৪৫ ধারায় নোটিশ জারি করা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে নালিশি জমিতে কোনো ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত মোঃ মহব্বত আলী গাজী ও মোঃ জাহাঙ্গীর আলী গাজীর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।তপশীল সূত্রে জানা যায়, উক্ত জমি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন মাদকাটি মৌজায় অবস্থিত—জে.এল নং- ১৩৪,এসএ ৪৪/১ এবং বিআর এস ২১৮ নং খতিয়ানের অন্তর্ভুক্ত এসএ ১১ দাগ ও বিআরএস ২৩৪ দাগে মোট ১.৩৭ একর জমির মধ্যে উত্তর দিকে প্রায় ০.১৫ একর জমি নিয়ে এ বিরোধ সৃষ্টি হয়েছে।
আজ বুধবার: কেনাকাটার আগে জেনে নিন ঢাকার কোন কোন মার্কেট বন্ধ
আজ বুধবার (১৫ এপ্রিল), সপ্তাহের অন্যান্য দিনের মতোই রাজধানীর বেশ কিছু এলাকার দোকানপাট ও জনপ্রিয় শপিং মলগুলো বন্ধ থাকবে। কেনাকাটার জন্য বাসা থেকে বের হওয়ার আগে আপনার গন্তব্যস্থলের মার্কেটটি আজ খোলা কি না, তা একবার মিলিয়ে নেওয়া জরুরি।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু এলাকার সব দোকানপাট ও শপিং সেন্টার আজ বন্ধ থাকবে।
যেসব জনপ্রিয় মার্কেট আজ বন্ধ
বুধবার হওয়ার কারণে আজ যমুনা ফিউচার পার্কের মতো বড় শপিং মলসহ নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং মাসকট প্লাজা বন্ধ থাকবে। তাই কেনাকাটার পরিকল্পনা থাকলে বিকল্প এলাকার মার্কেটগুলো বেছে নিতে পারেন।
/আশিক
কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র্যালিতে উৎসবের আমেজ

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বিষ্ণুপুর ইউনিয়ন সর্বজনীন কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ৯টা থেকে দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে পান্তা-ভাত খাওয়ার আয়োজনের মাধ্যমে বাঙালির ঐতিহ্যকে ধারণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের গেট থেকে শুরু হয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়
র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।বিষ্ণুপুর ইউনিয়ন সর্বজনীন কমিটির আহ্বায়ক মৃন্ময় সরদার মধুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সঞ্জয় মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিশ্বজিৎ সরদার, ফিরোজ ঢালী, সুশান্ত সরদার, আব্দুল মজিদ, রবিউল ইসলাম, অভিজিৎ সরদার, অপু সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন ও যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর তারা গুরুত্বারোপ করেন।
কুমিল্লা ট্রাক খাদে পড়ে নিহত ৭

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) সালেক মিয়া (৪৫) একই জেলার বিরামপুর থানার সুমন মিয়া (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) এবং আব্দুর রশিদ(৫৫)।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং আহত হন আরও ছয়জন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের লাশ দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, মহাসড়কের হাসানপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে চালবাহি ট্রাক উলটে সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আমরা নিহতদের লাশ উদ্ধার করেছি। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছি।
তিনি বলেন, একদল শ্রমিক চালবাহী ট্রাকের ছাদে চড়ে চট্টগ্রাম যাচ্ছিল। হাসানপুর এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সম্ভবত চালক ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় সনাক্ত এবং আহতদের চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
নতুন ভোরের প্রতীক ‘মোরগ’: চারুকলার শোভাযাত্রায় ফুটে উঠল আগামীর স্বপ্ন
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ। বাংলা নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজন করেছে বর্ণাঢ্য ‘মঙ্গল শোভাযাত্রা’। এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবারের শোভাযাত্রাটি পেয়েছে এক অনন্য মাত্রা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে চারুকলা অনুষদের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা এক আনন্দঘন জনসমুদ্রে পরিণত হয়।
নিরাপত্তার স্বার্থে মাস্ক পরা নিষিদ্ধ থাকায় অংশগ্রহণকারীরা চারুকলার তৈরি মুখোশগুলো হাতে নিয়ে প্রদর্শন করেন। শোভাযাত্রার সম্মুখভাগে ছিল পুলিশের ১২টি সুসজ্জিত ঘোড়া এবং এর পেছনে ২০০ শিক্ষার্থীর হাতে শোভা পাচ্ছিল জাতীয় পতাকা।
এবারের শোভাযাত্রায় বাংলার লোক-ঐতিহ্য ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির মেলবন্ধনে পাঁচটি প্রধান মোটিফ বা প্রতীক তুলে ধরা হয়েছে। দীর্ঘ দুঃশাসনের পর নতুন ভোর ও জাগরণের প্রতীক হিসেবে ‘মোরগ’ মোটিফটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।
এছাড়া লোকজ সংগীতের প্রতি শ্রদ্ধায় ‘দোতারা’, শান্তির প্রতীক ‘পায়রা’, লোকশিল্পের আভিজাত্যে ‘কাঠের হাতি’ এবং গ্রামীণ ঐতিহ্যের স্মারক হিসেবে ‘টেপা ঘোড়া’ শোভাযাত্রাকে করে তুলেছিল প্রাণবন্ত। বাদ্যযন্ত্রের সুরে ‘এসো হে বৈশাখ’ গানে মুখরিত এই আয়োজন কেবল আনন্দ উৎসব নয়, বরং গণতন্ত্র ও আলোর পথে ফেরার এক বলিষ্ঠ সংকল্পে রূপ নেয়।
/আশিক
১৪ এপ্রিল মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে
আজ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ (পহেলা বৈশাখ)। নতুন বছরের প্রথম দিনে উৎসবের আমেজ থাকলেও রাজধানীর এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির নিয়ম অনুযায়ী বেশ কিছু বড় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। তাই বৈশাখি কেনাকাটা বা ঘুরতে বের হওয়ার আগে দেখে নিন আপনার গন্তব্যটি আজ খোলা আছে কি না।
রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া ও ধানমন্ডি এলাকার মার্কেটগুলো আজ সাপ্তাহিক ছুটির আওতায় থাকবে। বিশেষ করে বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা এবং মোতালেব প্লাজার মতো জনপ্রিয় শপিংমলগুলো আজ বন্ধ থাকবে। এছাড়া চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, ধানমন্ডি হকার্স এবং প্রিয়াঙ্গন শপিং সেন্টারেও আজ কেনাকাটা করা সম্ভব হবে না। ধানমন্ডি এলাকার রাইফেলস স্কয়ার, মেট্রো শপিং মল, রাপা প্লাজা এবং প্রিন্স প্লাজাও আজ বন্ধের তালিকায় রয়েছে।
এলাকাভিত্তিক দোকানপাট বন্ধের ক্ষেত্রে কাঁঠালবাগান, হাতিরপুল, ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকা আজ বন্ধ থাকবে। নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোডসহ শুক্রাবাদ, সোবহানবাগ ও ধানমন্ডি এলাকার অধিকাংশ দোকানপাট আজ খুলবে না। এছাড়া জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও মঙ্গলবারের সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে। তাই অযথা বিড়ম্বনা এড়াতে এসব এলাকা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে।
/আশিক
ধারণক্ষমতার ৪ গুণ যানবাহন চলাচল দেবে যাচ্ছে সড়ক বাড়ছে যানজট-দুর্ঘটনা

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ধারণক্ষমতার চেয়ে চারগুণ বেশি যানবাহন চলাচল করছে। ওভারলোড নিয়ে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন অংশ দেবে গেছে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বলছে, সড়কটির অধিকাংশ এলাকায় মাটির নিচে পানি এবং পলি মাটির স্তরের কারণে সড়কটি দেবে গেছে। এতে প্রতিবছর সংস্কারে কোটি কোটি টাকা গচ্চা যাচ্ছে।কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কটির কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত দূরত্ব ৬৫ কিলোমিটার। এর মধ্যে ৫৪ কিলোমিটার সড়ক কুমিল্লা সড়ক বিভাগের আওতাধীন। সিলেট থেকে চট্টগ্রামগামী পাথরবাহী ওভারলোডের ট্রাক চলাচলের কারণে সড়কের অধিকাংশ এলাকা দেবে গেছে। তাছাড়া অতিরিক্ত থ্রিহুইলার এবং যাত্রীবাহী বাস চলাচল করছে। এতে যানজটে যাত্রীদের ভোগান্তি এবং দুর্ঘটনা বাড়ছে।
কুমিল্লা সড়ক বিভাগ বলছে, ১৮ ফুট প্রস্থের ২ লেনের সড়কটি প্রতিবছর সংস্কার করা হলেও অতিরিক্ত এবং ভারী যানবাহনের চাপে মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী, পান্নারপুল, নিউমার্কেট, ফুলগাছতলা, কালিকাপুর, জাফরগঞ্জ, কংশনগর এলাকায় সড়ক দেবে যাচ্ছে। এসব এলাকায় প্রতিবছর ইট বালু কংক্রিট ফেলে উঁচু করা হলেও অল্প কিছুদিনের মধ্যেই তা থাকছে না। এসব এলাকায় সড়কের নিচে পানি এবং পলি মাটির স্তরের কারণে সড়ক ওভারলোড নিতে পারছে না। তাই সড়কের ওইসব অংশ নতুন করে সিসি ঢালাই প্রকল্পের আওতায় আনা হয়েছে। তবে এ সড়ক ফোরলেন না করা হলে যানজট নিরসন হবে না।
সওজ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ময়নামতি থেকে দেবিদ্বারের পাঁচটি বিপর্যস্ত এলাকায় ভাঙা সড়ক সংস্কারে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ময়নামতি, কংশনগর বাজার, দেবিদ্বার উপজেলার কালিকাপুর, বারেরা ফুলগাছতলা, দেবিদ্বার নিউমার্কেট ও ভিংলাবাড়ি অংশের সড়ক সংস্কারে বরাদ্দের ১০ কোটি টাকার মধ্যে দেবিদ্বার উপজেলা সদরের সংস্কারে ব্যয় হবে ৫ কোটি টাকা। বাকি ৫ কোটি টাকা অন্যান্য অংশের সড়ক সংস্কারে ব্যয় করা হবে।
সওজ সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সড়কে চট্টগ্রাম থেকে সিলেটগামী ৫-২০ টনের ট্রলি, ড্রাম ট্রাকসহ ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটি মরণফাঁদ ও জনদুর্ভোগে পরিণত হয়েছে। এ সড়কে পাথর বহনকারী পরিবহণসহ দেবিদ্বার, মুরাদনগর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জের গ্যাস ফিল্ডগুলোতে ভারী মালবাহী ও অন্যান্য প্রায় ১০ থেকে ১৫ হাজার পরিবহণ চলাচল করে। এসব পরিবহণের জন্য এখন আর এ সড়কটি কোনোভাবেই উপযোগী নয়।
সওজ সূত্র আরও জানায়, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ প্রকল্পটি অনুমোদিত হয়। মূল মহাসড়কটি হবে চারলেনের। ধীরগতির যানবাহন চলাচলের জন্য দুপাশে থাকবে সার্ভিস লেন। কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার ধরখার পর্যন্ত ৫৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার অংশ পড়েছে কুমিল্লা জেলায়। সড়কটি এখন ১৮ ফুট চওড়া। চারলেন হলে এটি প্রস্থে ৬০ ফুট হবে। প্রকল্পটির বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছিল ৭ হাজার ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা। ২০২২ সালেই প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা। তবে নানা জটিলতায় প্রকল্পের কাজ শুরুই হয়নি। প্রকল্পটি বাস্তবায়িত হলে কুমিল্লা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের যোগাযোগ মসৃণ হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, সড়কটির যেসব অংশ দেবে যাচ্ছে, সেসব অংশে সড়কের নিচের স্তরে পলি মাটি এবং পানি রয়েছে। জনদুর্ভোগ লাঘবে সড়কটি চারলেনে উন্নীত করা দরকার। সড়কের বিভিন্ন খানাখন্দ অংশে আপাতত সংস্কার কাজ চলছে।
সোমবার ঢাকার কোন কোন মার্কেট ও এলাকা বন্ধ? বের হওয়ার আগে জেনে নিন
আজ ১৩ এপ্রিল ২০২৬, সোমবার। কেনাকাটার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার আগে অবশ্যই জেনে নিন আপনার গন্তব্যের শপিংমল বা মার্কেটটি আজ খোলা আছে কি না। রাজধানীর এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির নিয়ম অনুযায়ী মিরপুর, গুলশান, বনানী এবং রামপুরাসহ বেশ কিছু এলাকার দোকানপাট ও বাণিজ্যিক কেন্দ্র আজ বন্ধ থাকবে।
মিরপুর এলাকার মধ্যে আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া এবং পল্লবীসহ মিরপুর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বরের সব মার্কেট আজ বন্ধ থাকবে। এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত ও কাফরুল এলাকাতেও কেনাকাটা করা সম্ভব হবে না। অভিজাত এলাকা গুলশান ১ ও ২, বনানী এবং মহাখালী কমার্শিয়াল এরিয়ার শপিংমলগুলোও সোমবারের সাপ্তাহিক ছুটির আওতায় রয়েছে। তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, নাখালপাড়া এবং কাকলি এলাকার দোকানপাটগুলোও আজ বন্ধের তালিকায় আছে।
অন্যদিকে রামপুরা, বনশ্রী, খিলগাঁও ও বাসাবো এলাকার মার্কেটগুলো আজ খুলবে না। এর সাথে মালিবাগের একাংশ, কমলাপুর, মুগদা, যাত্রাবাড়ীর একাংশ এবং শনির আখড়া থেকে রায়েরবাগ ও সানারপাড় পর্যন্ত সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। নির্দিষ্ট করে বলতে গেলে রামপুরার মোল্লা টাওয়ার ও সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট এবং কমলাপুর স্টেডিয়াম মার্কেটে আজ কেনাকাটা করা যাবে না। এছাড়া মেরাদিয়া বাজার, গোড়ান বাজার এবং দনিয়া এলাকার শপিং সেন্টারগুলোও আজ বন্ধ থাকবে। তাই সময় ও যাতায়াত খরচ বাঁচাতে এসব এলাকা এড়িয়ে চলাই ভালো।
/আশিক
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি? বের হওয়ার আগে জেনে নিন
আজ ১৩ এপ্রিল ২০২৬, সোমবার। রাজধানীর বিভিন্ন স্থানে আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যাতায়াতের সময় কিছুটা বাড়তি যানজটের সম্মুখীন হতে পারেন নগরবাসী।
জাতীয় সংসদ সচিবালয়ে আজ দিনভর থাকবে কূটনৈতিক তৎপরতা। সকাল সাড়ে ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং দুপুর ১২টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সংসদ ভবন এলাকায় যাতায়াতের সময় এই ভিভিআইপি মুভমেন্টের বিষয়টি মাথায় রাখা জরুরি।
পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) একটি সেমিনারের আয়োজন করেছে। এতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অন্যদিকে, বেসরকারি খাতের বাজেট প্রত্যাশা নিয়ে বেলা ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রাক-বাজেট আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। অনুষ্ঠানে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকবেন, যার ফলে শাহবাগ ও মিন্টো রোড এলাকায় দুপুরের দিকে যানবাহনের চাপ বাড়তে পারে।
সংস্কৃতি ও বাণিজ্য প্রসারে দুপুর ১২টায় বাংলা একাডেমিতে যৌথ সংবাদ সম্মেলন করবে বিসিক ও বাংলা একাডেমি। আসন্ন ‘বৈশাখি মেলা-১৪৩৩’ উপলক্ষে আয়োজিত এই সভায় মেলার বিস্তারিত তুলে ধরা হবে।
এছাড়া মানি মার্কেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে দুপুর ২টায় সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ব্যাংক। দিনের শেষভাগে সন্ধ্যা ৬টায় খিলগাঁও পল্লীমা সংসদে স্থানীয় সমস্যা নিয়ে মতবিনিময় করবেন সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। তাই সন্ধ্যায় খিলগাঁও ও এর আশপাশের এলাকায় চলাচলের ক্ষেত্রে হাতে বাড়তি সময় রাখা ভালো।
পাঠকের মতামত:
- জিনপিং আমাকে জড়িয়ে ধরবেন: চীনের প্রতি ট্রাম্পের নমনীয় বার্তায় অবাক বিশ্ব
- চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিন: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
- আদালতের আদেশ অমান্য! কালিগঞ্জে মসজিদের জমি দখলে নিতেই তুলকালাম
- আমেরিকাকে বুড়ো আঙুল! চড়া দামে বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে ইরানি তেল
- বিশ্ব কাঁপানো ১০০ ব্যক্তিতে তারেক রহমান: ‘টাইম’ ম্যাগাজিনে বাংলাদেশের জয়জয়কার
- রকেট বৃষ্টিতে কাঁপছে উত্তর ইসরায়েল!
- লোহিত সাগরও বন্ধের হুমকি! এবার কি তবে বিশ্ব বাণিজ্যে ধস নামাবে ইরান?
- দ্বিতীয় দফার সংকেত! তেহরানে পাকিস্তান প্রতিনিধিদের এন্ট্রি: উত্তাল মধ্যপ্রাচ্য
- ইংলিশ মিডিয়ামে বিপুল ফি: কড়া হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
- অমুক্তিযোদ্ধাদের ধরতে বড় অভিযান: বিপাকে হাজারো ভুয়া গেজেটধারী
- হরমুজ প্রণালী দিয়ে দাপটে পার হলো ইরানি সুপার ট্যাংকার
- সব শ্রেণি-পেশার মানুষের জন্য কিছু না কিছু রেখেছি: তারেক রহমান
- ট্রাম্পের দাবি বনাম বাস্তবতা: আগামী ২ দিনে কি আসলেই বসছে ইসলামাবাদ সংলাপ?
- অবশেষে বাংলাদেশে আসছে পেপাল! সংসদে বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
- পাঁচ জেলায় শুরু হবে ই-হেলথ সেবা কার্যক্রম, মিলবে যেসব সুবিধা
- ১৫ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ডিএসই আপডেট, শীর্ষ ১০ লুজার তালিকা
- ডিএসই আপডেট, লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ প্রধানমন্ত্রীর
- ২৩ কোটি ডলারের অত্যাধুনিক ড্রোন হারিয়ে দিশেহারা যুক্তরাষ্ট্র
- পাপড়ির আঘাতে কুপোকাত থালাপতি বিজয়! সাইকেল চালাতে গিয়ে একি কাণ্ড?
- কেন খাবেন পান্তা ভাত? জেনে নিন বৈশাখী এই খাবারের বিস্ময়কর উপকারিতা
- যুদ্ধ এখন শেষের পথে: ট্রাম্প
- রাশিয়া ও পর্তুগালে যাচ্ছেন বাংলাদেশি কর্মীরা? বড় পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
- ৫ম বৈশ্বিক মন্দার মুখে পৃথিবী! করোনা মহামারির চেয়েও ভয়ংকর পরিস্থিতির আশঙ্কা
- যুক্তরাষ্ট্রের ২ কঠিন শর্ত: মানলেই কেবল আলোচনায় বসবে ট্রাম্প প্রশাসন!
- টাকার বিপরীতে ডলার ও রিয়ালের আজকের রেট
- কাউন্টডাউন শুরু! যুদ্ধবিরতির মেয়াদ ফুরানোর আগেই বাড়ছে সংঘাতের মেঘ
- ৩৬ দেশে ভিসা ছাড়াই যাওয়ার সুযোগ: বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বড় আপডেট
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম! পাকিস্তানে ‘বড় কিছু’ ঘটার ঘোষণা দিলেন ট্রাম্প
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- আজ বুধবার: কেনাকাটার আগে জেনে নিন ঢাকার কোন কোন মার্কেট বন্ধ
- স্বর্ণের বাজারে ব্যাপক দরপতন: আজই কি কেনার সেরা সময়?
- আন্দামান সাগরে নৌকাডুবি, ২৫০ জন নিখোঁজ
- ইসরাইলে ১৩ লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহর হামলা
- আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সময় জানুন
- সতর্ক সংকেত! রাত ১টার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র্যালিতে উৎসবের আমেজ
- সেন্ট লুসিয়ার পার্লামেন্টের স্পীকারের সাথে ব্যারিস্টার নাজির আহমেদের মতবিনিময়
- কুমিল্লা ট্রাক খাদে পড়ে নিহত ৭
- যুদ্ধবিরতি শেষে শুরু হতে পারে মহাযুদ্ধ: ইরানের চূড়ান্ত হুঁশিয়ারি!
- ইসরায়েলে হিজবুল্লাহর মুহূর্মুহু রকেট হামলা: কাঁপছে উত্তরাঞ্চল
- এত দরদ থাকলে আগে আসলেন না কেন? টাঙ্গাইলে বিস্ফোরক প্রধানমন্ত্রী
- এক হাজার বছর আগের বিস্ফোরণ আজও কাঁপিয়ে দিচ্ছে মহাশূন্য
- ট্রাম্পের এক ঘোষণা পাল্টে দিল চিত্র: তেলের বাজারে হঠাৎ বড় পতন!
- বৃত্তি পরীক্ষা আগামীকাল: খুদে পরীক্ষার্থীদের জন্য ১০টি ‘লাইফ সেভিং’ টিপস
- তেল সংকটে স্তব্ধ ইস্টার্ন রিফাইনারি! নজিরবিহীন জ্বালানি সংকটের মুখে দেশ
- সেরেনা হোটেলের ২০ ঘণ্টা: ৮০% সফল হয়েও কেন ফিরল না শান্তি?
- ইসরায়েলকে ইতালির বড় ঝটকা! বাতিল হলো ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি
- ২ মাসের মাথায় প্রতিশ্রুতি পূরণ: জামালপুরে কার্ড হাতে হাসি ফুটল চাষিদের
- বাজুসের নতুন ঘোষণা, স্বর্ণে রেকর্ড উত্থান
- শান্তির খোঁজে ইরানের সঙ্গে সৌদির যোগাযোগ
- আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ডসহ ৩০ আসামির সাজা ঘোষণা
- ৪০ দিন পর খুলল আল-আকসা, আবেগে ভাসলেন মুসল্লিরা
- টানা দুই দিন ২০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ইরান যুদ্ধে কৌশলগত ব্যর্থতায় ইসরাইল, প্রশ্ন নেতৃত্বে
- আজ ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
- আজকের নামাজের সময়সূচি: জেনে নিন বিস্তারিত
- যুক্তরাষ্ট্রের চাপে যুদ্ধবিরতির মধ্যস্থতায় পাকিস্তান
- আজকের নামাজের সময়সূচি, দেখে নিন সম্পূর্ণ তালিকা
- রাতে ইউরোপ মাতাবে হাইভোল্টেজ ফুটবল, জানুন আজকের খেলাধুলা সূচি
- ৯ এপ্রিল: শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- আওয়ামী প্রশ্ন: নিষিদ্ধের রাজনীতি নাকি ফ্যাসিবাদী কাঠামোর ব্যবচ্ছেদ?
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো যত
- পাকিস্তান-ইসরাইল উত্তেজনা, কড়া প্রতিক্রিয়া ইসরাইলের








