৫ আগস্ট ২০২৫, বাংলাদেশি টাকায় আজকের আন্তর্জাতিক মুদ্রার রেট

আজ ৫ আগস্ট ২০২৫, দেশের ব্যাংকিং খাতে প্রকাশিত হয়েছে বৈদেশিক মুদ্রার সর্বশেষ বিনিময় হার। আন্তর্জাতিক অর্থনৈতিক বাজারের পরিবর্তন এবং বৈশ্বিক মুদ্রানীতির চাপে মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ডসহ বেশ কয়েকটি প্রধান মুদ্রার মান বাংলাদেশের টাকার বিপরীতে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এই উত্থান শুধু আমদানিনির্ভর পণ্যের দামে প্রভাব ফেলবে না, বরং প্রবাসী আয়, বৈদেশিক ঋণ ও বিনিয়োগ হিসাবেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
বর্তমানে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিচের মতো নির্ধারিত হয়েছে:
মার্কিন ডলার (USD): ১২১.৪২ টাকা
ব্রিটিশ পাউন্ড (GBP): ১৬২.৩১ টাকা
ইউরো (EUR): ১৪০.৩০ টাকা
কুয়েতি দিনার (KWD): ৩৯৭.৪০ টাকা
ওমানি রিয়াল (OMR): ৩১৫.৩৮ টাকা
বাহরাইনি দিনার (BHD): ৩২২.২২ টাকা
সংযুক্ত আরব আমিরাতের দিরহাম (AED): ৩৩.০৭ টাকা
সৌদি রিয়াল (SAR): ৩২.৩৮ টাকা
কাতারি রিয়াল (QAR): ৩৩.২৮ টাকা
মালয়েশিয়ান রিংগিত (MYR): ২৮.৬৭ টাকা
সিঙ্গাপুর ডলার (SGD): ৯৪.৩২ টাকা
ব্রুনাই ডলার (BND): ৯৪.৩০ টাকা
কানাডিয়ান ডলার (CAD): ৮৭.৯৫ টাকা
অস্ট্রেলিয়ান ডলার (AUD): ৭৮.৫৫ টাকা
চাইনিজ ইউয়ান (CNY): ১৬.৪৭ টাকা
জাপানি ইয়েন (JPY): ০.৭৬ টাকা
দক্ষিণ কোরিয়ান ওন (KRW): ০.০৯ টাকা
ইরাকি দিনার (IQD): ০.০৯ টাকা
লিবিয়ান দিনার (LYD): ২২.২৭ টাকা
মালদ্বীপীয় রুপি (MVR): ৭.৮৩ টাকা
দক্ষিণ আফ্রিকান র্যান্ড (ZAR): ৬.৭২ টাকা
তুর্কি লিরা (TRY): ২.৯৮ টাকা
ভারতীয় রুপি (INR): ১.৩৮ টাকা
এই হারের পরিবর্তন প্রতিনিয়তই ঘটে এবং তা নির্ভর করে বৈশ্বিক বাজারের চাহিদা, বৈদেশিক বাণিজ্য ভারসাম্য, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা এবং প্রবাসী আয়ের প্রবাহের ওপর।
স্বর্ণের পর এবার রুপার দামে বড় লাফ! আজ থেকে কার্যকর নতুন দর
দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের পরিবর্তনের খবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। টানা দুই দফা কমানোর পর এবার রুপার দাম ভরিতে ১৭৫ টাকা এবং স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১০টা থেকেই এই নতুন দাম সারা দেশে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপা ও স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৩৪ বারই দাম বাড়ানো হয়েছে। গত ২০২৫ সালেও স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বেড়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও লেগেছে চড়া দামের হাওয়া। এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা কিনতে গুণতে হবে ৫ হাজার ৬৫৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৮ এপ্রিল রুপার দাম কমানো হলেও কয়েক দিনের মাথায় তা আবার বাড়ল। উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ৩৭ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২০ বারই দাম বৃদ্ধির ঘটনা ঘটেছে।
/আশিক
১ লাখ ৯৬ হাজার টাকায় মিলবে এক ভরি স্বর্ণ, জানুন বিস্তারিত
দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বর্তমানে ভালো মানের এক ভরি সোনা কিনতে ক্রেতাদের ব্যয় করতে হচ্ছে প্রায় আড়াই লাখ টাকা, যা সাধারণ মানুষের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।
দেশে সোনা ও রুপার মূল্য নির্ধারণকারী সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৫ মে সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর করেছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা দেশে এই দামেই সোনা ও রুপা বিক্রি হবে।
বাজুস নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকায়। একইসঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে ব্যয় হবে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
শুধু স্বর্ণ নয়, রুপার বাজারেও উচ্চমূল্যের ধারা অব্যাহত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৯০ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৯১ টাকায়।
এদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা।
স্বর্ণ ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হারের চাপ এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দেশের বাজারেও দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনাও স্বর্ণের বাজারে বড় প্রভাব ফেলছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বর্তমানে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে বেশি বিনিয়োগ করছেন। এর ফলে বিশ্ববাজারে চাহিদা বাড়ছে এবং সেই প্রভাব স্থানীয় বাজারেও পড়ছে।
বিয়ের মৌসুম সামনে থাকায় বাড়তি দামে স্বর্ণ কিনতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। অনেকেই এখন কম ওজনের অলংকার অথবা বিকল্প হিসেবে রুপার অলংকারের দিকে ঝুঁকছেন।
ব্যবসায়ীদের একাংশের ধারণা, যদি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমে এবং ডলারের বাজার স্থিতিশীল হয়, তাহলে দেশের বাজারেও স্বর্ণের দামে কিছুটা স্বস্তি ফিরতে পারে।
-রাফসান
নবম পে-স্কেল নিয়ে পুনর্গঠিত কমিটির নতুন পরিকল্পনা ফাঁস
দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। পে-স্কেল সংক্রান্ত পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশমালা প্রণয়নের কাজ শুরু করেছে এবং খুব দ্রুতই এটি সরকারের উচ্চপর্যায়ে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বর্তমান অর্থনীতির ওপর বাড়তি চাপ এবং উচ্চ মূল্যস্ফীতির কথা মাথায় রেখে নতুন এই বেতন কাঠামো এককালীন কার্যকর না করে আগামী তিন বছরে ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব করা হবে। প্রস্তাবনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫০ শতাংশ কার্যকরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে। এই বিশাল ব্যয়নির্বাহের জন্য আগামী বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের সুপারিশ করবে অর্থ বিভাগ। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে নির্ধারিত পে-স্কেলের প্রায় ৩৩ শতাংশ বাস্তবায়িত হতে পারে।
সূত্রমতে, প্রথম বছর বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু হওয়ার পর পরবর্তী দুই অর্থবছরে পর্যায়ক্রমে অবশিষ্ট মূল বেতন এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতাগুলো কার্যকর করা হবে। অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পুনর্গঠিত কমিটির প্রাথমিক বৈঠকে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না এলেও সদস্যরা এই বেতন কাঠামো বাস্তবায়নের পক্ষেই মত দিয়েছেন। বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে আসা জোরালো দাবির পরিপ্রেক্ষিতে কমিটি দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে।
উল্লেখ্য যে, চলতি অর্থবছরের বাজেটে পে-স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ থাকলেও তা শেষ পর্যন্ত ব্যবহার করা হয়নি। তবে আগামী অর্থবছরের বাজেটে এই খাতের জন্য বড় অঙ্কের বাড়তি বরাদ্দ রাখার কাজ চলছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সম্মেলন শেষে অর্থমন্ত্রী দেশে ফিরলে কমিটির পক্ষ থেকে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। চূড়ান্ত অনুমোদনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে অর্থমন্ত্রীর একটি বিশেষ বৈঠকের কথা রয়েছে।
সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদের মতে, নবম পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হলো প্রয়োজনীয় অর্থের জোগান নিশ্চিত করা। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ এবং বাজেট ঘাটতির বাস্তবতায় একবারে পুরো পে-স্কেল কার্যকর করা ঝুঁকিপূর্ণ হতে পারে। সেক্ষেত্রে তিন থেকে চার ধাপে এটি বাস্তবায়ন করাকেই তিনি সবচেয়ে যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান বলে মনে করছেন।
/আশিক
স্বর্ণের বাজারে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব: আন্তর্জাতিক দরে ব্যাপক পতন
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তজনা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও মুদ্রাস্ফীতির আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের পরিবর্তে ডলারের দিকে ঝুঁকেছেন। এর ফলে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস নেমেছে। আজ মঙ্গলবার ৫ মে ২০২৬ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক শতাংশের বেশি কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫৩ ডলার ৫৩ সেন্টে লেনদেন হচ্ছে। তবে বাংলাদেশে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাজুস (BAJUS) গত ৩০ এপ্রিল সন্ধ্যা ৭টায় যে দাম নির্ধারণ করেছিল, তা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।
বাজুসের বর্তমান মূল্য অনুযায়ী বাংলাদেশে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায়।
কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের বর্তমান বাজারমূল্য ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা। আন্তর্জাতিক বাজারে দামের এমন পতন ঘটলেও স্থানীয় বাজারে এর প্রভাব জানতে হলে বাজুসের নতুন সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। সাধারণত স্থানীয় বাজারে ‘তেজাবী স্বর্ণের’ দাম ওঠানামার ওপর ভিত্তি করে বাজুস এই দাম সমন্বয় করে থাকে।
বাজার বিশ্লেষকরা জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ার কারণে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বজুড়ে নতুন করে মুদ্রাস্ফীতির উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তেলের দাম ইতিমধ্যে ব্যারেলপ্রতি ১১৩ ডলার অতিক্রম করেছে। এর ফলে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে স্বর্ণ বিক্রি করে দিয়ে ডলার সংগ্রহ করছেন, যা ডলারকে আরও শক্তিশালী করে তুলছে এবং স্বর্ণের বাজারে বড় ধাক্কা দিচ্ছে। দেশের বাজারেও স্বর্ণের এই দরপতনের প্রভাব পড়ার জোরালো সম্ভাবনা রয়েছে কারণ চলতি বছর ইতিমধ্যে কয়েক ডজন বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
/আশিক
স্বর্ণের বাজারে বড় ধস, ৪ ঘণ্টায় ১ শতাংশের বেশি দরপতন
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমান্তরালে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। সোমবার (৪ মে) লেনদেন শুরুর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম ১ শতাংশের বেশি কমে গেছে। মূলত ডলার শক্তিশালী হওয়া এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা এখন স্বর্ণের বদলে ডলারকেই নিরাপদ বিনিয়োগ মনে করছেন।
রয়টার্সের তথ্য অনুযায়ী, আজ গ্রিনিচ মান সময় (জিএমটি) বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১.৩ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে প্রতি আউন্স স্বর্ণের মূল্য এখন ৪ হাজার ৫৫৩ ডলার ৫৩ সেন্টে নেমে এসেছে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার বা ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম ১.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৫ ডলার ৪০ সেন্টে লেনদেন হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, কয়েক ঘণ্টার ব্যবধানে এটি স্বর্ণের বাজারে অন্যতম বড় ধস।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে, যার প্রভাবে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৩ ডলার ছাড়িয়েছে। বায়বিটের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান জানান, “সংঘাতের উদ্বেগে স্বর্ণের বাজার বড় ধাক্কা খেয়েছে। বিনিয়োগকারীরা এখন ঝুঁকি এড়াতে স্বর্ণ ছেড়ে মার্কিন ডলারের দিকে ঝুঁকছেন, যার ফলে ডলারের মান বাড়ছে এবং স্বর্ণের দাম কমছে।”
/আশিক
ডলার থেকে রিয়াল: জেনে নিন আজকের সর্বশেষ মুদ্রার বিনিময় হার
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজ সোমবার (৪ মে, ২০২৬) বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত বৈদেশিক মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ দেশের বাজারে ইউএস ডলারের ক্রয় ও বিক্রয় মূল্য উভয়ই ১২২ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অর্থাৎ প্রতি ডলারের গড় বিনিময় হার ১২২.৭৫ টাকা।
ইউরোপীয় মুদ্রা ইউরোর ক্ষেত্রে ক্রয়মূল্য ১৪৩ টাকা ৮৬ পয়সা এবং বিক্রয়মূল্য ১৪৩ টাকা ৮৮ পয়সা।
ব্রিটিশ পাউন্ডের বিনিময় হার দাঁড়িয়েছে ক্রয়মূল্যে ১৬৬ টাকা ৫৯ পয়সা এবং বিক্রয়মূল্যে ১৬৬ টাকা ৬৮ পয়সা।
অন্যান্য গুরুত্বপূর্ণ মুদ্রার মধ্যে সৌদি রিয়েলের ক্রয়মূল্য ৩২ টাকা ৭৭ পয়সা এবং বিক্রয়মূল্য ৩২ টাকা ৭৯ পয়সা।
ভারতীয় রুপির বিনিময় হার ১ টাকা ২৯ পয়সা (ক্রয় ও বিক্রয়)।
সিঙ্গাপুর ডলারের ক্রয়মূল্য ৯৬ টাকা ৩৫ পয়সা এবং বিক্রয়মূল্য ৯৬ টাকা ৪০ পয়সা।
এছাড়া অস্ট্রেলিয়ান ডলার ৮৮ টাকা ৪১ পয়সা (ক্রয়) ও ৮৮ টাকা ৪৭ পয়সা (বিক্রয়) এবং কানাডিয়ান ডলার ৯০ টাকা ৩৩ পয়সা দরে বিনিময় হচ্ছে।
জাপানি ইয়েনের ক্রয় ও বিক্রয় মূল্য আজ ০.৭৮ টাকা নির্ধারিত হয়েছে।
উল্লেখ্য যে, বাজার পরিস্থিতি অনুযায়ী মুদ্রার এই বিনিময় হার যেকোনো সময় পরিবর্তন হতে পারে।
/আশিক
স্বর্ণের দামে লাফ, তবে অপরিবর্তিত রুপা: বাজারদরের সবশেষ আপডেট
স্বর্ণের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। গত এপ্রিলের শেষ দিকে টানা চার দফায় ভরিতে প্রায় ১০ হাজার টাকা কমানোর পর আবারও দাম বাড়ানোর পথে হাঁটল বাজুস। সোমবার সপ্তাহের শুরুর দিনে বাজারে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দরে স্বর্ণের ভরি কত?
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৯৩৯ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
স্বর্ণের দাম দফায় দফায় ওঠানামা করলেও রুপার বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে। সবকটি ক্যারেটেই রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের অস্থিরতা এবং স্থানীয় চাহিদা বৃদ্ধির কারণেই বাজুসকে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। বিয়ের মৌসুম এবং বিনিয়োগের ক্ষেত্র হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের পকেটে বাড়তি চাপের সৃষ্টি হচ্ছে।
/আশিক
রেমিট্যান্সে বিশ্বরেকর্ড বাংলাদেশের! দেশে রেমিট্যান্স আসার সব রেকর্ড তছনছ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি দিচ্ছে প্রবাসীদের পাঠানো আয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদায়ী এপ্রিল মাসে দেশে ৩১২ কোটি ৭০ লাখ (৩.১২ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে। এর মাধ্যমে গত ডিসেম্বর থেকে টানা পাঁচ মাস ধরে প্রতি মাসে ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসার ধারাবাহিকতা বজায় থাকল। রোববার (৩ মে ২০২৬) কেন্দ্রীয় ব্যাংক এই প্রতিবেদন প্রকাশ করে।
ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা মনে করছেন, গত মাসে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ায় প্রবাসীরা তাঁদের পরিবার-পরিজনের কাছে অন্য সময়ের তুলনায় বেশি অর্থ পাঠিয়েছেন। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা মাথায় রেখেও অনেকে সঞ্চিত অর্থ দেশে পাঠাচ্ছেন। পাশাপাশি ব্যাংকগুলোতে ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় প্রবাসীরা এখন আগের চেয়ে বেশি টাকা পাচ্ছেন, যা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে তাঁদের উৎসাহিত করছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত ডিসেম্বর মাসে ৩২২ কোটি, জানুয়ারিতে ৩১৭ কোটি, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি এবং মার্চ মাসে রেকর্ড সর্বোচ্চ ৩৭৫ কোটি ডলারের রেমিট্যান্স দেশে আসে। এপ্রিলের ৩১২ কোটি ডলার যুক্ত হওয়ায় দেশের অর্থনীতির ভিত আরও শক্তিশালী হলো। আসন্ন ঈদুল আজহার মৌসুমেও এই ইতিবাচক ধারা বজায় থাকবে বলে আশা করছেন ব্যাংকাররা। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, কেবল রেমিট্যান্সে খুশি না থেকে বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় আরও কৌশলী ও সতর্ক হওয়া জরুরি।
/আশিক
সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে এলপিজির নতুন মূল্য তালিকা
গত মাসে দুই দফায় বড় ধরনের মূল্যবৃদ্ধির পর মে মাসে এসে গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবর দিল বিইআরসি। মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা তেই অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, গত ১৯ এপ্রিল নির্ধারিত দামই এই মাসে বহাল থাকছে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে দুইবার এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। প্রথমে ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয় এবং পরবর্তীতে ১৯ এপ্রিল তা আরও বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল।
তবে রান্নার গ্যাসের দাম না বাড়লেও যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামে সামান্য পরিবর্তন এসেছে। মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ পয়সা বাড়িয়ে মূসকসহ ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। এর আগে এপ্রিল মাসেও অটোগ্যাসের দাম দুই দফায় বাড়ানো হয়েছিল। গত ২ এপ্রিল প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা এবং ১৯ এপ্রিল তা বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা করা হয়েছিল।
আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামের ওপর ভিত্তি করে প্রতি মাসেই এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করে বিইআরসি। তবে মে মাসে এসে ১২ কেজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন না আনায় সাধারণ ব্যবহারকারীদের জন্য তা কিছুটা স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
/আশিক
পাঠকের মতামত:
- নির্ধারিত স্থান ছাড়া বসবে না পশুর হাট: প্রতিমন্ত্রী
- অনিদ্রায় ভুগছেন? এই ৫টি অভ্যাস বদলে দেবে আপনার জীবন
- অনুপ্রবেশ রুখতে 'অ্যাকশন মোডে' বিজেপি: ৪৫ দিনেই সীমান্তে জমি বরাদ্দের ঘোষণা
- এরদোগানের বড় চমক: ইস্তাম্বুলে প্রকাশ্যে এলো দানবীয় ক্ষেপণাস্ত্র ‘ইলদিরিমহান’
- স্বর্ণের পর এবার রুপার দামে বড় লাফ! আজ থেকে কার্যকর নতুন দর
- ২৪ ডিগ্রি না কি ২৬ ডিগ্রি? কোন তাপমাত্রায় এসি চালালে বিদ্যুৎ বিল কমবে
- রাহুল গান্ধীর সমর্থন পেলেন থালাপতি বিজয়: বদলে যাচ্ছে তামিলনাড়ুর রাজনীতির রঙ
- দ্বিগুণ হতে পারে সরকারি চাকুরের বেতন, যা আছে নতুন সুপারিশে
- ধর্মপুর-ঝাগুরজুলি সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে কুমিল্লাবাসী
- বাংলাদেশ হবে বিশ্বের সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
- মেয়র হতে চান নীলা ইসরাফিল: ঢাকা দক্ষিণের নির্বাচনী লড়াইয়ে নতুন মুখ
- পরাজয় অস্বীকার মমতার: ভোট লুটের অভিযোগ উড়িয়ে যা জানাল কমিশন
- আমাদের আত্মসমর্পণ করানো অসম্ভব: ইরানের প্রেসিডেন্ট
- যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি!
- মধ্যপ্রাচ্যে নাটকীয় মোড়: পাকিস্তানের অনুরোধে কি নমনীয় হলেন ট্রাম্প?
- আজ ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে
- ১ লাখ ৯৬ হাজার টাকায় মিলবে এক ভরি স্বর্ণ, জানুন বিস্তারিত
- বের হওয়ার আগে জেনে নিন আজকের বন্ধ মার্কেট তালিকা
- আজকের পাঁচ ওয়াক্ত নামাজের পূর্ণ সময়সূচি
- ফুটবল-ক্রিকেটে জমজমাট আজকের ক্রীড়ারাত, জানুন সূচী
- আজ রাতে আকাশের খেলা: হ্যালির ধূমকেতুর ছোঁয়ায় দেখা মিলবে উল্কাবৃষ্টির!
- কেমন পশু কিনলে কুরবানি শুদ্ধ হবে না? শরিয়তের কড়া নির্দেশনা দেখে নিন
- রাতেই ধেয়ে আসছে ৬০ কিমি বেগে ঝড়: ১১ অঞ্চলে আবহাওয়া অফিসের জরুরি বার্তা
- ইতিহাসে সেরা নির্বাচন! সেনাপ্রধানের কণ্ঠে অসামরিক প্রশাসনের জয়গান
- বাড়ি ফিরতে দুশ্চিন্তা শেষ! দেখে নিন আপনার রুটের ঈদ স্পেশাল ট্রেনের সময়সূচী
- পুলিশে বড় রদবদল: চট্টগ্রামের নতুন এসপি আলোচিত মাসুদ আলম
- টাকা নষ্টের মেগা প্রকল্প আর নয়: সেতুমন্ত্রী
- অন্তর্বর্তী সরকারের চেয়ে অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
- মুরাদনগরে পুলিশের অ্যাকশন: ২ কেজি গাঁজাসহ হাতেনাতে ধরা দুই ভাই!
- কেরালার রাজনীতিতে ইতিহাস গড়লেন ৩৪ বছরের মুসলিম তরুণী ফাতিমা তাহিলিয়া
- সীমান্ত দিয়ে পুশ-ইন হলে আর ছাড় নয়! ভারতকে কড়া বার্তা পররাষ্ট্রমন্ত্রীর
- লুটপাট বন্ধে ডিসিদের হাতে বিশেষ ক্ষমতা? নির্বাচনের প্রস্তুতি নিয়ে যা বললেন মির্জা ফখরুল
- হারিনি, ভোট লুট হয়েছে: পদত্যাগ করবেন না বলে সাফ জানালেন মমতা
- যুদ্ধের উসকানি দিচ্ছে যুক্তরাষ্ট্র: আমিরাত সংকটে ইরানের বিস্ফোরক মন্তব্য
- ৫ মে: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ৫ মে: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ মে: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- লোডশেডিংমুক্ত এক সপ্তাহ: বিদ্যুৎ উৎপাদনে নতুন স্বস্তি
- অনলাইন লেনদেনে সাবধান! কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা জারি
- নবম পে-স্কেল নিয়ে পুনর্গঠিত কমিটির নতুন পরিকল্পনা ফাঁস
- কেন দ্রুত গরম হয়ে যাচ্ছে আপনার শখের আইফোন? ভুলেও যে কাজগুলো করবেন না
- সতীর্থকে চড় মারার অভিযোগ: নতুন বিতর্কে নেইমার জুনিয়র
- ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে: ট্রাম্পের নজিরবিহীন হুঁশিয়ারি
- মার্কিন হামলায় ইরানের ছয় যুদ্ধযান ধ্বংসের দাবি, উত্তপ্ত বিশ্ব রাজনীতি
- আজ দিনভর যেসব কর্মসূচিতে মুখর থাকবে রাজধানী
- শাপলা চত্বর অভিযান ইতিহাসের কলঙ্কজনক অধ্যায: জামায়াত আমির
- হাম নিয়ে ইউনিসেফের আগাম সতর্কবার্তা কানে তোলেনি অন্তর্বর্তী সরকার
- মমতার পতন না কি বিজেপির উত্থান? পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে ৫টি বড় কারণ
- ৬ জেলায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত: ৮০ কিমি বেগে আঘাত হানতে পারে ঝড়
- আমিরাতের তেল স্থাপনায় ইরানের হামলা: প্রতিশোধ নিতে মরিয়া আমিরাত
- ঢাবিতে সাতক্ষীরার কালিগঞ্জ শিক্ষার্থীদের সংগঠন ‘কাঁকশিয়ালী’-র নতুন কমিটি গঠন
- স্বর্ণের দামে লাফ, তবে অপরিবর্তিত রুপা: বাজারদরের সবশেষ আপডেট
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নাটকীয় মোড়: কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল দাম
- সংসদের ১ম অধিবেশনের শেষদিনে প্রধানমন্ত্রীর নীতিনির্ধারণী সমাপনী বক্তব্য, হুবহু পড়ুন
- বন্ধ কারখানা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- যুদ্ধবিরতিতে গোপনে অস্ত্র উদ্ধার করছে ইরান?
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দর
- শুক্রবারের নামাজের পূর্ণ সময়সূচি প্রকাশ
- আজকের নামাজের সময়সূচি: জানুন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সঠিক সময়
- ৬ জেলায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত: ৮০ কিমি বেগে আঘাত হানতে পারে ঝড়
- ২৯ এপ্রিল: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- যুদ্ধ শেষ নয়, ইরান হামলার ছক এখনো টেবিলে
- ২৯ এপ্রিল: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ক্রিকেটে ঠাসা সূচি; বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ও আইপিএলের উত্তাপ আজ
- ২৯ এপ্রিল: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ








