ঐকমত্য প্রতিষ্ঠা নয়, সমঝোতার জায়গায় পৌঁছাতে চায় কমিশন: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কমিশনের লক্ষ্য কোনো বিষয়ে চাপিয়ে দেওয়া নয়, বরং যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা সম্ভব, সেসব জায়গায় একত্রে আসার চেষ্টা করা। তিনি বলেন, “আমি বারবার বলেছি— কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না। সব বিষয়ে একমত হওয়া কখনোই সম্ভব নয়।”
সোমবার (৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের সূচনায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন সংলাপে আলোচনার বিষয় ছিল— উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব।
সংলাপে পূর্ববর্তী প্রস্তাবনায় সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের প্রসঙ্গ থাকলেও তা নিয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তির কারণে সংশোধিত প্রস্তাবে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানান রীয়াজ। একইভাবে চার প্রদেশে বিভাজনের প্রস্তাবও দলগুলোর দ্বিমতের কারণে বাদ দেওয়া হয়েছে। “সব বিষয়ে একমত হওয়া যাবে না, তবে যেখানে সম্ভব, সেখানেই ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করতে হবে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “সংলাপে বেশ কিছু অগ্রগতি হয়েছে, কিছু বিষয় ইতোমধ্যে আলোচনা হয়েছে, আবার কিছু এখনো উপস্থাপন করা হয়নি। আজ নতুন একটি বিষয় উপস্থাপন করা হবে।”
সংশোধিত প্রস্তাব তৈরিতে রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন আলী রীয়াজ। তিনি বলেন, “আমরা এমনভাবে সংশোধিত প্রস্তাব উপস্থাপন করতে চাই, যেখানে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও অনুভূতি প্রতিফলিত হবে। যেন কোনো বিভ্রান্তি বা ভুল ব্যাখ্যার সুযোগ না থাকে।”
তিনি জানান, সংশোধিত প্রস্তাব তৈরিতে ধারাবাহিকভাবে বৈঠক করছে কমিশন। দলগুলোর সময়সীমা ও রাজনৈতিক কর্মসূচি বিবেচনায় নিয়ে সংলাপ আয়োজনের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
সংলাপে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, যিনি সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
সত্য প্রতিবেদন/আশিক
আজকের ঢাকা: কোথায় কোন কর্মসূচি? যানজট এড়াতে জেনে নিন রুট ম্যাপ
রাজধানীতে প্রতিদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির কারণে সাধারণ মানুষকে প্রায়ই যানজটের বিড়ম্বনায় পড়তে হয়। বিশেষ করে শেরেবাংলা নগর, তেজগাঁও এবং মিরপুর এলাকায় আজ বেশ কিছু বড় কর্মসূচি রয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬), সকালে যারা ব্যক্তিগত বা পেশাগত কাজে বের হচ্ছেন, তাদের জন্য দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচির তালিকা নিচে দেওয়া হলো।
সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ঢাকা বার্ন ইউনিটে চট্টগ্রাম হালিশহরে দগ্ধদের দেখতে যাবেন। এরপর বেলা ১১টায় শেরেবাংলা নগরে নবনির্বাচিত এমপিদের নিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। একই সময়ে তেজগাঁও ভূমি ভবনে থাকবেন ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং শিল্পকলায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন একটি বইয়ের পাঠ উন্মোচনে অংশ নেবেন।
দুপুর ২টায় উত্তর ও দক্ষিণ সিটির নবনিযুক্ত দুই প্রশাসক জিয়া উদ্যানে শ্রদ্ধা জানাবেন। এছাড়া বিকেলে শেওড়াপাড়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিগুলোর কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যাতায়াতের সময় হাতে বাড়তি সময় রাখা বুদ্ধিমানের কাজ হবে।
/আশিক
কালিগঞ্জে জমি দখলের উত্তেজনা: মামলা-জিডির তোয়াক্কা করছে না প্রভাবশালীরা

শিমুল হোসেন
কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে দীর্ঘদিনের ভোগদখলীয় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমেই বাড়ছে। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪, ১৪৫ ও ১৪৭ ধারায় মামলা এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হলেও অভিযোগ উঠেছে-বিবাদীপক্ষ কোনো বাধা-নিষেধ মানছেন না এবং নালিশী জমিতে ঘর নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন।
অভিযোগকারী মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের মৃত: শেখ মোকছেদ আলী ছেলে এস.এম. আলম সিদ্দীকী জানান,ছনকা মৌজায় অবস্থিত এসএ ও বিআরএস রেকর্ডভুক্ত প্রায় ৭০ শতক জমি তিনি ও তার সহ-ওয়ারিশরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছেন। জমিতে ফলদ ও বনজ গাছ রোপণসহ নিয়মিত চাষাবাদ চলমান ছিল।তিনি আদালতে দাখিল করা পিটিশনে উল্লেখ করেন, একই গ্রামের আব্দুস শহীদের ছেলে মনিরুল ইসলাম , মৃত আব্দুল ওদুদ এর ছেলে রবিউল ইসলাম, হাবিবুর রহমান, মাহাবুবর রহমান, মোকলেছুর রহমান, সাইফুল ইসলাম সহ অজ্ঞাত কয়েকজন ব্যক্তি, গত (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১০টার দিকে সংঘবদ্ধভাবে জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখল নেন।
এ সময় জমির মাটি কেটে গর্ত করা, পাকা ঘর ও প্রাচীর নির্মাণ এবং গাছপালা কেটে ফেলার অভিযোগ তোলা হয়। বাধা দিলে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।এ ঘটনায় তিনি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরায় ফৌজদারি কার্যবিধির ১৪৪, ১৪৫ ও ১৪৭ ধারায় পিটিশন মামলা (নং-০৭/২৬, কালিগঞ্জ) দায়ের করেন। পাশাপাশি গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত মনিরুল ইসলামের কাছ থেকে প্রকাশ্যে গালিগালাজ ও খুন-জখমের হুমকি পাওয়ার অভিযোগে কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৯৯৩, তারিখে ২০/০১/২০২৬) করেন।
অভিযোগকারীর দাবি, আদালতের নির্দেশনা অনুযায়ী শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কথা থাকলেও বিবাদীপক্ষ তা উপেক্ষা করে নালিশী জমিতে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এতে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, জমিটি ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন বলেন,জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে এবং পরিস্থিতি নজরদারিতে রয়েছে।অন্যদিকে অভিযুক্তদের একজন রবিউল ইসলাম দাবি করেন, আদালতে মামলা বিচারাধীন এবং কোর্টের নোটিশ পাওয়ার পর তারা কাজ বন্ধ রেখেছেন। তবে অভিযোগকারী পক্ষ বলছে, বাস্তবে আদালতের নির্দেশনা ‘বুড়ো আঙুল দেখিয়ে’ নির্মাণকাজ অব্যাহত রাখা হয়েছে।উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আগেই কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা শহরের শাসনগাছা বাসটার্মিনাল ইজারার নামে এখতিয়ারবহির্ভূতভাবে সড়ক ও জনপদের সড়ক ইজারা দিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে কুমিল্লা জেলা পরিষদের বিরুদ্ধে। ওই সড়কে জোর করে ব্যাটারীচালিতত অটোরিকশা থেকে ১০টাকা করে আদায় করা হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে যানজট এবং অটোরিকশার ভাড়া বৃদ্ধির কারণে সাধারণ মানুষের যাতায়াত খরচ বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। এরই মধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার হওয়ার পর বিষয়টি নজরে আসে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের। এ নিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিনি জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, প্রতিবছর কুমিল্লা জেলা পরিষদের অধীন শাসনগাছা বাস টার্মিনাল দরপত্রের মাধ্যমে ইজারা প্রদান করে জেলা পরিষদ। গত বছর ৩০ জুন থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এক বছরের জন্য ৩৫ লাখ ৬৪ হাজার ৮৬৪ টাকায় শাসনগাছার মৃত রেশত আলীর মোঃ কামাল উদ্দিনকে চুক্তিপত্রের মাধ্যমে ইজারা প্রদান করা হয়। ওই চুক্তি পত্রে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসন গাছায় জেলা পরিষদের মালিকানাধীন ভূমিতে অবস্থিত স্ট্যান্ডসমূহ থেকে চলাচলকারী বাস মিনিবাস থেকে প্রতি ট্রিপে ২০ টাকা/ ৩০ টাকা, সিএনজি চালিত অটোরিকশা থেকে ১৫ টাকা আদায়ের শর্ত দেওয়া হয়।
সেই সাথে বলা হয় টোল আদায়ের জন্য মেইন রোড এশিয়া কাউন্টার থেকে পশ্চিম দিকে ধর্মপুর রোডের মাথা হয়ে বুড়িচং রোডের মাথা পর্যন্ত এবং বুড়িচং রোডের মাথা হতে উত্তর দিকে ডাকবাংলো সড়কের মাথা পর্যন্ত চৌহদ্দী এলাকা হতে সিএনজি/ ব্যাটারিচালিত অটোরিকশাসহ সকল প্রকার যানবাহন থেকে টোল আদাল করতে পারবে। জানা গেছে, জেলা পরিষদ যে সড়কগুলোর চৌহদ্দী নির্ধারণ করে দিয়েছে, সে সড়কগুলো জেলা পরিষদের অধীন নয়। এ সড়কগুলো সড়ক ও জনপথের।
শুধুমাত্র বাসটার্মিনালের ভূমি জেলা পরিষদের। ইজারা চুক্তিপত্রের এই চৌহদ্দীবলে ইজারাদার সড়ক ও জনপথের অধীন সড়ক থেকে জোরপূর্বক ছাপা রশিদের মাধ্যমে চাঁদা আদায় করে। শুধু তাই নয়, চৌহদ্দীর বাইরে গিয়ে শাসনগাছা রেলগেইট এলাকায় ৪/৫ জন জোরপূর্বক অটোরিকশা থামিয়ে ১০টাকা করে চাঁদা আদায় করে। এতে সৃষ্টি হয় যানজট; সেই সাথে এ সড়কে যাতায়াতকারী যাত্রীদের গুণতে হয় বাড়তি খরচ।
সূত্র জানায়, জেলা পরিষদ থেকে মৌখিকভাবে শুধুমাত্র বাসটার্মিনালের ভিতর থেকে টোল আদায় করতে বলা হলেও ইজারাদার লস হচ্ছে বলে সড়ক থেকে টোল আদায় করে। এ ব্যাপারে জানতে চাইলে টার্মিনালটির ইজারাদার মোঃ কামাল হোসেন জানান, চুক্তিপত্রে প্রদত্ত চৌহদ্দী অনুযায়ী তিনি টোল তুলেন। চৌহদ্দীর বাইরে টোল আদায়কারী গিয়ে থাকলে ভুল করেছে। জানা গেছে, প্রতিবারই আইনশৃঙ্খলাবাহিনী এ বিষয়ে ব্যবস্থা নিতে গেলে কৌশলে এই চৌহদ্দীর কথা বলা হয়। অথচ খতিয়ে দেখা হয় না যে, ওই সড়কে টোল আদায়ের জন্য ইজারা দেওয়ার ক্ষমতা কুমিল্লা জেলা পরিষদের আছে কি না?
অটোরিকশা চালক গাজীউল হক জানান, প্রতিদিনই একই সড়কে যাতায়াত করতে গিয়ে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এতে ভাড়া বাড়ানোর চাপ তৈরি হচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের উপর।এ বিষয়ে দ্রুত তদন্ত করে অবৈধ ইজারা বাতিল ও জেরপূর্বক টোল আদায় বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বিষয়টি নিয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা বলেন, এ বিষয়ে একটি প্রতিবেদন দেখে মাননীয় জেলা প্রশাসক আমাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। জেলা পরিষদের পক্ষ থেকে বিস্তারিত জেনে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। পরবর্তীতে জেলা প্রশাসক স্যার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
১৮ মাসের নীরবতা ভেঙে প্রকাশ্যে ছাত্রলীগ: মুকসুদপুরে উত্তেজনা
৫ আগস্টের গণঅভ্যুত্থান এবং পরবর্তীতে দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার দীর্ঘ ১৮ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুরে প্রকাশ্যে এলো আওয়ামী লীগ। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে উপজেলা সদরের চৌরঙ্গী এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় ছাত্রলীগের একদল নেতা-কর্মী। শুধু তাই নয়, কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করে তারা ঘোষণা দেন—"আজ থেকে আওয়ামী লীগের অফিস খোলা থাকবে।" এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কয়েকজনকে সাথে নিয়ে এই পতাকা উত্তোলন করেন। এ সময় তারা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' এবং 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে' বলে বিভিন্ন স্লোগান দেন। ভিডিওতে দেখা যায়, তিনজন তরুণ কার্যালয়ের সাইনবোর্ডের পাশে পাইপ দিয়ে পতাকা টাঙাচ্ছেন এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কার্যালয়ের ভেতর ঢুকে পড়ছেন। ১৮ মাস ধরে তালাবদ্ধ থাকা এই অফিসটি হঠাৎ খুলে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, পতাকা উত্তোলনের বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশজুড়ে দলটির অফিসগুলো বন্ধ ছিল এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। ঠিক এই সময়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘লীগ তো দোকান খোলা শুরু করছে’ মন্তব্যের দিনে গোপালগঞ্জের এই ঘটনা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ।
/আশিক
আজ সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ: জেনে নিন তালিকা
ঢাকা শহরে কেনাকাটার পরিকল্পনা করার আগে জেনে নেওয়া ভালো আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) আপনার গন্তব্যের মার্কেটটি খোলা আছে কি না। রাজধানীর এলাকাভেদে সাপ্তাহিক ছুটির ভিন্নতা থাকায় অনেক সময় সশরীরে গিয়ে ফিরে আসতে হয়। যানজট আর সময়ের অপচয় রোধে আজকের বন্ধ এলাকা ও মার্কেটগুলোর তালিকা নিচে দেওয়া হলো।
পূর্ণদিবস (আজ সোমবার) যেসব এলাকার দোকানপাট বন্ধ
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।
আজ যেসব মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে
পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স ও মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।
/আশিক
যানজট এড়াতে জেনে নিন আজকের রাজপথের সব কর্মসূচি
রাজধানীর চিরচেনা যানজট আর মিছিল-মিটিংয়ের বিড়ম্বনা এড়িয়ে চলতে আজকের (সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬) গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সরকারি কর্মসূচিগুলোর তালিকা নিচে দেওয়া হলো। সকালে ঘর থেকে বের হওয়ার আগে এই সূচিটি আপনাকে রাস্তার পরিস্থিতি বুঝতে সাহায্য করবে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে মাসব্যাপী 'ইসলামি বইমেলা'র উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ইসলামিক ফাউন্ডেশনের এই আয়োজনে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ওই এলাকায় বিকেলে কিছুটা ভিড় থাকতে পারে।
বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে (নয়াপল্টন) যাওয়ার কথা রয়েছে দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দলীয় নেতা-কর্মীদের উপস্থিতির কারণে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় যান চলাচলে কিছুটা ধীরগতি থাকতে পারে।
নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং বাজার মনিটরিং করতে আজ কারওয়ান বাজার এলাকায় বড় ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এই অভিযানে অংশ নেবেন। এই অভিযান সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে দুপুর ১২টায় কারওয়ান বাজারে অবস্থিত র্যাবের মিডিয়া সেন্টারে (র্যাব-২) ব্রিফিং করা হবে।
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইনের উন্নয়ন এবং গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সিলেট নগরীর বিশাল একটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই লোডশেডিং কার্যকর থাকবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩ কেভি শ্রীরামপুর ও গোটাটিকর এবং ১১ কেভি শিববাড়ি, চান্দাই ও বিসিক ফিডারের আওতাধীন এলাকাগুলো এই বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়বে। উল্লেখযোগ্য এলাকাগুলোর মধ্যে রয়েছে
মোমিনখলা, বারখলা, গালিমপুর, শিববাড়ি, জৈনপুর ও পৈত্যপাড়া।
ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি ও খোজারখোলা।
পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ষাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট ও পালপুর।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে যদি কাজ শেষ হয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। তবে রমজান মাসের এই সময়ে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি সংস্কার কাজের অংশ হিসেবেই এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিউবো জানিয়েছে।
/আশিক
দায়িত্ব শেষে চিরচেনা আঙ্গিনায় ড. ইউনূস: ফিরলেন কর্মস্থলে
দীর্ঘ ১৮ মাস সফলভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন শেষে নিজের চিরচেনা কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) তিনি কাজে যোগ দেন।
ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সকালে তার কর্মস্থলে ফেরার এই খবরটি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য যে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ২০২৪ সালের ৮ আগস্ট তিনি দেশের ক্রান্তিলগ্নে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।
রোববার সকালে মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছালে ড. ইউনূসকে তার দীর্ঘদিনের সহকর্মীরা অত্যন্ত আবেগঘন পরিবেশে উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালনের দীর্ঘ বিরতির পর তাকে কাছে পেয়ে সহকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। কর্মস্থলে ফিরেই তিনি থেমে থাকেননি; তাৎক্ষণিক এক বৈঠকে গ্রামীণ সংগঠন এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে মিলিত হন। সেখানে তিনি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সামাজিক ব্যবসায়িক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ বর্তমানে তার দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন। ফেসবুক পোস্টে আরও জানানো হয় যে, এই মাসের শেষের দিকে ড. ইউনূস ঢাকার গুলশানে তার নিজস্ব বাসভবনে স্থায়ীভাবে ফিরে আসার পরিকল্পনা করেছেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর আবারও সামাজিক ব্যবসা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তার ফিরে আসাকে আন্তর্জাতিক মহল ইতিবাচকভাবে দেখছে। ১৮ মাসের একটি সফল ও ঐতিহাসিক যাত্রা শেষে ড. ইউনূসের এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক উত্তরণের অধ্যায় সমাপ্ত হলো।
/আশিক
আজ রাজধানীর যেসব এলাকা ও শপিংমল বন্ধ থাকবে
দৈনন্দিন নানা প্রয়োজনে রাজধানীর বিভিন্ন মার্কেট ও দোকানে যেতে হয় নাগরিকদের। কিন্তু অনেক সময় সঠিক তথ্য না থাকায় নির্দিষ্ট গন্তব্যে গিয়ে দেখা যায় সংশ্লিষ্ট মার্কেট বা দোকানপাট বন্ধ রয়েছে। এতে সময় ও শ্রম—দুটোই অপচয় হয়। তাই সপ্তাহের কোন দিন কোন এলাকার মার্কেট বন্ধ থাকে, সেই তথ্য আগে থেকে জানা থাকলে অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়ানো সম্ভব। আজ রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার দোকানপাট ও বিপণিবিতান পূর্ণদিবস বন্ধ থাকবে। এছাড়া অনেকগুলো জনপ্রিয় মার্কেট ও শপিং কমপ্লেক্সের দরজা আজ অর্ধদিবসের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
আজকের সূচি অনুযায়ী রাজধানীর আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী এবং মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪ এলাকার দোকানপাট পূর্ণদিবস বন্ধ থাকবে। এছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকা এবং তেজগাঁও শিল্প এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও আজ বন্ধের তালিকায় রয়েছে। উত্তরার পাশাপাশি গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এলাকা, নাখালপাড়া, ক্যান্টনমেন্ট এবং মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন দোকানপাট আজ খোলা পাওয়া যাবে না। এর পাশাপাশি রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের আংশিক অংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের আংশিক, যাত্রাবাড়ীর আংশিক এলাকা এবং শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার ব্যবসায়িক কার্যক্রম আজ বন্ধ থাকবে।
পূর্ণদিবস এলাকা ভিত্তিক বন্ধের পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় মার্কেট আজ অর্ধদিবস বন্ধ থাকবে। যার মধ্যে রয়েছে পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স ও বনানী সুপার মার্কেট। গুলশান এলাকার জনপ্রিয় গুলশান-১ ও ২ ডিসিসি মার্কেট, গুলশান পিংক সিটি এবং মোল্লা টাওয়ারও আজ অর্ধদিবস বন্ধের তালিকায় রয়েছে। এছাড়া আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট ও কমলাপুর স্টেডিয়াম মার্কেটও নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেটে যাওয়ার পরিকল্পনা থাকলে আজ দিনের প্রথম ভাগে তা এড়িয়ে চলাই ভালো। যাতায়াত ও কেনাকাটার পরিকল্পনা আগে থেকে করে রাখলে রাজধানী ঢাকার এই ব্যস্ততম দিনে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব হবে।
/আশিক
পাঠকের মতামত:
- আজকের ঢাকা: কোথায় কোন কর্মসূচি? যানজট এড়াতে জেনে নিন রুট ম্যাপ
- আজ ৬ রমজান: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
- স্থানিয় নির্বাচনের আগে ইসিতে বড় রদবদল
- কালিগঞ্জে জমি দখলের উত্তেজনা: মামলা-জিডির তোয়াক্কা করছে না প্রভাবশালীরা
- রমজানের আগে কারওয়ান বাজারে বড় চমক: স্বস্তির খবর দিলেন ব্যবসায়ীরা
- যুক্তরাজ্যের নতুন বার্তা: ২৫ ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে ভিসা পাওয়ার নিয়ম
- সেহরি না কি ইফতার? রমজানে চিয়া সিড খাওয়ার সেরা সময় কোনটি?
- ইফতারের পর প্রথম টানই হতে পারে শেষ টান! জেনে নিন বিজ্ঞান কী বলে
- তিস্তা পাড়ে আর হাহাকার নয়: সমন্বিত মহাপরিকল্পনার ঘোষণা ত্রাণমন্ত্রীর
- সব পরাশক্তিই আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী: পররাষ্ট্রমন্ত্রী
- সংসদ সদস্য থেকে মেয়র হওয়ার দৌড়ে ইশরাক হোসেন!
- ঈদে টানা ছুটির মহা-প্ল্যান! এক নজরে ছুটির ক্যালেন্ডার
- ৫ আগস্টের পর ঢালাও মামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকশন
- কৃষকের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর বড় ধামাকা: আসছে বিশেষ কার্ড
- বড় সুখবর! ৪ ধরনের শিক্ষার্থীকে বিশেষ ভাতা দিচ্ছে সরকার: পাবেন যারা
- ২৩ ফেব্রুয়ারি শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ২৩ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরপতনের শেয়ার
- ২৩ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরবৃদ্ধিকারী শেয়ার
- একই দিনে ধুরন্ধর ২ ও টক্সিক: মুখোমুখি লড়াইয়ে বড় ক্ষতির শঙ্কা
- ৬ সিটি পেল নতুন ৬ প্রশাসক: দায়িত্বে বিএনপির একঝাঁক হেভিওয়েট নেতা
- সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রথম দিন: নতুন দিগন্তের সূচনা
- ভোটের সময় হলো বলে! সিটি নির্বাচন নিয়ে বড় আপডেট দিলেন ফখরুল
- টাকার বিপরীতে ডলারের দাপট: এক নজরে আজকের মুদ্রার রেট
- এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
- সব রেকর্ড ভাঙল স্বর্ণ! আজ থেকে নতুন রেট কার্যকর
- ১৮ মাসের নীরবতা ভেঙে প্রকাশ্যে ছাত্রলীগ: মুকসুদপুরে উত্তেজনা
- হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে: নাসীরুদ্দীন
- ববি হাজ্জাজের মন্তব্যে ক্ষুব্ধ খেলাফত মজলিস
- আড়ালে রাখা হয়েছে রাষ্ট্রপতিকে? ড. ইউনূসের বিরুদ্ধে বড় অভিযোগ
- জেন-জি’র মিছিলে উত্তাল তেহরান: স্বৈরাচারবিরোধী স্লোগানে কাঁপছে ইরান
- বৃষ্টি আসছে ৪ বিভাগে: আবহাওয়া দপ্তরের ৫ দিনের বড় সতর্কবার্তা
- আজ সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ: জেনে নিন তালিকা
- যানজট এড়াতে জেনে নিন আজকের রাজপথের সব কর্মসূচি
- আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
- পবিত্র রমজানের ৫ম দিন; জেনে নিন আজকের নামাজের সময়সূচি
- চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি : ডা. শফিক
- বইমেলার পর্দা উঠবে প্রধানমন্ত্রীর হাতে: দেবেন একুশে পদক
- ৫২ বছরের অপেক্ষা শেষ: আবারও চাঁদে যাচ্ছে মানুষ
- ক্রিকেট থেকে বিতাড়িত মঞ্জুরুল: জাহানারার অভিযোগে বড় অ্যাকশন!
- ইফতারের পরই মাথাব্যথা? জেনে নিন মুক্তির ৫টি সহজ উপায়
- তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সইবে না চীন: ঢাকার বৈঠকে কড়া বার্তা
- ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করতে বড় অভিযান শুরু
- তারেক রহমান সরকারের সাথে কাজ করতে আগ্রহী ভারত : প্রণয় ভার্মা
- দায়িত্ব শেষে চিরচেনা আঙ্গিনায় ড. ইউনূস: ফিরলেন কর্মস্থলে
- তিন স্তরের যাচাই শেষে ফ্যামিলি কার্ড: জেনে নিন আবেদনের সব নিয়ম
- ১৮-এর আগেই হাতে আসবে এনআইডি: ইসির নতুন বয়সের ঘোষণা
- ফুল দেবেন না, এখন কাজের সময়, কথা কম কাজ বেশি : অর্থ ও পরিকল্পনামন্ত্রী
- পুলিশে বড় পরিবর্তনের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর: আদাবর ইস্যুতে কঠোর বার্তা
- থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী
- হু হু করে কমল সোনার দাম
- আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম: নতুন দরে নাকাল সাধারণ ক্রেতারা
- চাকরির টাকায় সংসার না চললে ছেড়ে দিন, দুর্নীতির কোনো ক্ষমা নেই: আইনমন্ত্রী
- সব রেকর্ড ভাঙল স্বর্ণ! আজ থেকে নতুন রেট কার্যকর
- অগ্নিমূল্য স্বর্ণের বাজার, ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়লো ২২১৬ টাকা
- শিক্ষা মন্ত্রণালয়ের অভিভাবক হলেন এহসানুল হক মিলন
- আজকের বাজারে স্বর্ণের দর কত? জেনে নিন বাজুসের নতুন মূল্যতালিকা
- তিন স্তরের যাচাই শেষে ফ্যামিলি কার্ড: জেনে নিন আবেদনের সব নিয়ম
- তালসরায় গাউসিয়া কমিটির মানবিক উদ্যোগ: দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
- নতুন মন্ত্রিসভায় শপথের আমন্ত্রণ পেলেন যাঁরা
- বাজুসের নতুন সিদ্ধান্ত: আজ থেকেই কার্যকর হচ্ছে স্বর্ণের হ্রাসকৃত মূল্য
- আকাশছোঁয়া স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি: আজ থেকেই দাম কমছে
- স্বাধীনতার পর প্রথম মন্ত্রী: কুমিল্লা বরুড়াবাসীর স্বপ্ন পূরণ করতে চান জাকারিয়া তাহের
- স্বর্ণের বাজারে টানা দরপতন: দুই দফায় কমল প্রায় সাড়ে ৫ হাজার টাকা
- শেয়ারবাজারের সাপ্তাহিক পূর্ণাঙ্গ বিশ্লেষণ








