উল্লাপাড়ায় রাজনৈতিক মেলবন্ধন: জামায়াতের মঞ্চে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত ১২ জুন জামায়াতের একটি কর্মীসভায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে সরব উপস্থিত থাকতে দেখা গেছে। উল্লাপাড়া সদর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত ওই সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি ছিলেন। সভায় ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেনও উপস্থিত ছিলেন, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
জাকারিয়া হোসেন, যিনি বজ্রাপুর গ্রামের আব্দুল মতিনের পুত্র ও আকবর আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী, জামায়াতের এ কর্মীসভায় অংশগ্রহণ করায় নেটিজেনরা নানা ধরনের সমালোচনা ও প্রশ্ন তুলেছেন। তার এই কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মেহেদী হাসান ফেসবুকে লিখেছেন, ‘উল্লাপাড়ায় জামায়াতের কর্মসূচিতে ছাত্রলীগের এক নেতার উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং নীতি বিচ্যুতিমূলক। বিশেষ করে গত জুলাই বিপ্লবের সময় উল্লাপাড়া ছাত্রলীগের দমনমূলক কর্মকাণ্ডের পর এমন ঘটনা রাজনৈতিক আদর্শ ও নৈতিকতার পরিপন্থি।’
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, ওই ছাত্রলীগ নেতা জামায়াতের নেতাদের সঙ্গে গোপনে সখ্যতা গড়ে তুলেছেন এবং বিভিন্ন সভায় তাকে নিয়েও যাওয়া হয়। যদিও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি পতিত আওয়ামী লীগের সংসদ সদস্য তানভীর ইমামের নির্দেশে ছাত্র-জনতার ওপর হামলা ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হয়রানি করতেন।
অপরদিকে, নিজেই জামায়াতের সভায় উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করে জাকারিয়া হোসেন জানান, ‘আমার বাবা ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একজন রোকন এবং পল্টন থানার কর্মপরিষদের সদস্য। ঈদে বাড়ি আসার সময় বাবা আমাকে ওই সভায় নিয়ে গিয়েছিলেন। আমি আগে ছাত্রলীগ করলেও বর্তমানে কোনো সম্পৃক্ততা নেই।’
এই ঘটনাকে কেন্দ্র করে উল্লাপাড়া ও সিরাজগঞ্জের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও জিজ্ঞাসা চলছে, যা আগামী দিনের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।
—আশিক নিউজ ডেস্ক
নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসহায়দের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
রাঙ্গামাটি পার্বত্য জেলা'র নানিয়ারচর সেনা জোন (১৭ই বেংগল) এর উদ্যোগে নানিয়ারচর উপজেলার দুর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত জনগণের মাঝে এই তীব্র শীতের কষ্ট লাঘব করার জন্য নানিয়ারচর জোন সদরে বিনামূল্যে শীতবস্ত্র সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার ১১ টায় জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর উপস্থিতিতে নানিয়ারচর জোন সদরে ১৮ জন পাহাড়ী এবং ১৪ জন বাঙালিদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
জোন কমান্ডার, নানিয়ারচর জোন, বলেন যে, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সেনাবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নানিয়ারচর উপজেলার এলাকার স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শীতার্তদের মাঝে নিয়মিত শীতবস্ত্র সামগ্রী বিতরণ এবং এমন উদ্যোগ নিয়মিত প্রদানের জন্য জোন কমান্ডারের নিকট আবেদন করেন।
বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।
ঢাকাসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাতে এই ভূকম্পন আঘাত হানে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ০।
ইএমএসসির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের ২০ দশমিক ৪৮৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৩ দশমিক ৯৫৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৭ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের মূল উৎপত্তিস্থল। কেন্দ্রস্থলটি মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে শহর থেকে প্রায় ১১৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ইয়েনানগিয়াং শহর থেকে প্রায় ৯৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
এই শক্তিশালী কম্পনে মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের কয়েকটি জেলা বেশ জোরে কেঁপে ওঠে। প্রাথমিক তথ্যে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য জেলাগুলোতে কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। রাজধানী ঢাকাতেও কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন বহুতল ভবনের বাসিন্দারা। অনেক জায়গাতেই মানুষজন আতঙ্কে ঘর ছেড়ে খোলা রাস্তায় বেরিয়ে আসেন।
মিয়ানমারের অভ্যন্তরে শক্তিশালী কেন্দ্রস্থল হওয়ায় এবং এর গভীরতা তুলনামূলক বেশি থাকায় কম্পনটি বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। তবে এই শক্তিশালী ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম বা সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের সুনির্দিষ্ট সংবাদ পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
অচল চট্টগ্রাম বন্দর: আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছেন শ্রমিক-কর্মচারীরা। সম্পাদিত চুক্তি বাতিলসহ তিন দফা দাবিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) থেকে ২৪ ঘণ্টার সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন তারা। এর ফলে দেশের প্রধান এই সমুদ্রবন্দরের পণ্য আমদানি-রপ্তানি ও অপারেশনাল কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।
স্থবির বন্দর ও ৩ দফা দাবি এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়ার প্রতিবাদে গত শনিবার থেকে প্রতিদিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করছিলেন শ্রমিকরা। তবে সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর না মেলায় আজ থেকে তারা ২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ কর্মবিরতিতে গেছেন। তাদের প্রধান তিন দফা দাবি হলো— আন্দোলনের কারণে বদলি হওয়া ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে পুনঃবহাল, বিডা ও বন্দর চেয়ারম্যানের অপসারণ এবং এনসিটি টার্মিনাল বিদেশিদের হাতে না দেওয়া।
অপারেশনাল কার্যক্রম ও সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত কর্মবিরতির ফলে এনসিটি ছাড়াও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থে সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। সকালের দিকে সীমিত পরিসরে কাজ চললেও পৌনে ১০টার দিকে আন্দোলনকারীরা টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) পরিচালনাকারীদের কাজ থেকে সরিয়ে দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বর্তমানে বন্দরের জেটিতে জাহাজ থেকে পণ্য খালাস এবং ইয়ার্ড থেকে কনটেইনার সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বিক্ষোভ ও বিজিএমইএ’র উদ্বেগ আজ সকালে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। মিছিলটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এদিকে বন্দরের এই অচলাবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বিজিএমইএ’র সহসভাপতি সেলিমুর রহমান জানিয়েছেন, গত চার দিন ধরে জেটিতে জাহাজগুলো আটকে থাকায় আমদানি ব্যয় কয়েক গুণ বাড়ছে এবং তৈরি পোশাক খাতের রপ্তানি শিডিউল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বন্দর রক্ষা সংগ্রাম কমিটির অবস্থান বন্দর রক্ষা সংগ্রাম কমিটির সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন এবং স্কপের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল অভিযোগ করেছেন যে, সরকার কোনো ধরনের আলোচনা ছাড়াই লাভজনক এই টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা দিচ্ছে। তাঁরা সাফ জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং এনসিটিকে কোনোভাবেই বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়া হবে না।
রাজধানীসহ ৪৮ স্থানে কম দামে মাংস-দুধ-ডিম বিক্রি
আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জন্য আমিষজাত পণ্যের সরবরাহ সহজলভ্য ও সাশ্রয়ী রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে রোজাদারদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নাগালের মধ্যে রাখতে গত বছরের ধারাবাহিকতায় এবারও কম দামে গরুর মাংস, দুধ, ডিম ও মুরগির মাংস বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত সম্প্রতি অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর এক সভায় গৃহীত হয়। সভায় গত বছরের অভিজ্ঞতা পর্যালোচনা করে এবার বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো এবং কর্মসূচির পরিসর বিস্তৃত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাণিসম্পদ অধিদপ্তর-এর তত্ত্বাবধানে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ৪৮টি নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে এসব পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। এর মাধ্যমে শহর ও আশপাশের এলাকার পাশাপাশি বিভিন্ন জেলা পর্যায়ের ভোক্তারাও এই সুবিধার আওতায় আসবেন।
রমজান মাসে রোজাদারদের বাজার ব্যয় ও দৈনন্দিন ভোগান্তি কমানোর লক্ষ্যেই সরকার এই বিশেষ বিক্রয় কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে সরবরাহব্যবস্থা, পরিবহন এবং বিক্রয় ব্যবস্থাপনা নিয়ে কাজ শুরু করেছে।
নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি কেজি গরুর মাংস বিক্রি করা হবে ৬৫০ টাকায় এবং ড্রেসড মুরগির মাংস পাওয়া যাবে ২৫০ টাকায়। পাশাপাশি প্রতি লিটার তরল দুধের দাম নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা এবং প্রতিটি ডিম বিক্রি হবে মাত্র ৮ টাকায়। বাজারের প্রচলিত দামের তুলনায় এসব মূল্য উল্লেখযোগ্যভাবে কম হওয়ায় নিম্নআয় ও মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এই কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট পণ্য সরবরাহকারী, খামারি ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আগেই সমন্বয় সভা সম্পন্ন করা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন, গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও সুশৃঙ্খল ও বিস্তৃত পরিসরে সেবা দেওয়া সম্ভব হবে।
সরকারি কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য শুধু স্বল্পমূল্যে পণ্য বিক্রি নয়; বরং রমজান মাসে বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যবৃদ্ধি রোধ করা, পাশাপাশি সাধারণ মানুষের পুষ্টি নিশ্চিত করা। বিশেষ করে আমিষজাত খাবারের যোগান স্বাভাবিক রাখার মাধ্যমে বাজারে স্থিতিশীলতা বজায় রাখাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।
-রাফসান
আজ ঢাকায় যেসব এলাকার মার্কেট ও দোকান বন্ধ
রাজধানীতে কেনাকাটা করতে যাওয়ার আগে নির্দিষ্ট এলাকার মার্কেট ও শপিংমল খোলা আছে কি না, তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। সাপ্তাহিক ছুটির কারণে মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার দোকানপাট ও নামী-দামী শপিংমল বন্ধ থাকবে। পাঠকদের সুবিধার্থে আজকের বন্ধ এলাকার তালিকা নিচে দেওয়া হলো।
যেসব এলাকার দোকানপাট ও শপিংমল বন্ধ
সাপ্তাহিক ছুটির নিয়মানুযায়ী আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি, ফার্মগেট ও নিউমার্কেট সংশ্লিষ্ট এলাকাগুলোর দোকানপাট বন্ধ থাকবে। এলাকাগুলো হলো: কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মনিপুরীপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া।
আজ যেসব জনপ্রিয় মার্কেট বন্ধ থাকবে
উপরে উল্লিখিত এলাকাগুলোর ছোট-বড় সব মার্কেটের পাশাপাশি নিচের প্রধান শপিংমলগুলো আজ তাদের কার্যক্রম বন্ধ রাখবে
বসুন্ধরা সিটি শপিং মল (পান্থপথ)
নিউমার্কেট, চাঁদনী চক, গাউছিয়া ও চন্দ্রিমা মার্কেট
ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট ও প্রিয়াঙ্গন শপিং সেন্টার
মেট্রো শপিং মল, রাপা প্লাজা ও আনাম র্যাংগস প্লাজা
মোতালিব প্লাজা, সেজান পয়েন্ট ও কারওয়ান বাজার ডিআইটি মার্কেট
রাইফেলস স্কয়ার (সীমান্ত সম্ভার), অর্চাড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট ও ধানমন্ডি প্লাজা
নগরবাসীকে কেনাকাটার পরিকল্পনা করার সময় এই তালিকাটি দেখে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অপ্রয়োজনীয় বিড়ম্বনায় পড়তে না হয়।
জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টায় প্রকাশিত এক পূর্বাভাসে জানানো হয়, মেঘলা আকাশ থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও বাতাসের গতিবেগ থাকবে স্বাভাবিক। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
তাপমাত্রা ও আর্দ্রতার পরিসংখ্যান গতকালের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সোমবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ, যার ফলে সকালের দিকে কিছুটা কুয়াশা ও আর্দ্রতা অনুভূত হয়েছে।
সারা দেশের আবহাওয়ার পূর্বাভাস আগামী ১২০ ঘণ্টার জন্য দেওয়া অধিদপ্তরের বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে দেশের বিভিন্ন নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিগত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধির এই প্রবণতা শীতের বিদায়ি আমেজ ও বসন্তের আগমনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা
রাজধানীতে প্রতিদিনের ব্যস্ততায় ঘর থেকে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি কোথায় কোন কর্মসূচি চলছে। রাজনৈতিক সভা-সমাবেশ কিংবা উচ্চপদস্থ কর্মকর্তাদের সফরের কারণে অনেক সময় যানজট বা রুট পরিবর্তনের সম্ভাবনা থাকে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি নিচে তুলে ধরা হলো।
উপদেষ্টাদের কর্মসূচি আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। এতে বিকেল সাড়ে ৩টায় সভাপতিত্ব করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অন্যদিকে, বিকেল ৩টায় সাভারে অনুষ্ঠিতব্য ‘Electoral Management Exercise’-এ উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসব এলাকার আশেপাশে চলাচলের ক্ষেত্রে কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হতে পারে।
বিএনপির একগুচ্ছ কর্মসূচি আজ মঙ্গলবার নয়াপল্টন থেকে মিরপুর ও গুলশান পর্যন্ত বিএনপির বেশ কিছু কর্মসূচি রয়েছে। বেলা ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এরপর বিকেল ৩টায় তিনি মিরপুর-১৩ নম্বরে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত দোয়া অনুষ্ঠানে এবং সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমিতে নির্বাচনী প্রচারণা সংগীত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
গুলশান এলাকায়ও আজ রাজনৈতিক তৎপরতা বেশ লক্ষ্যণীয়। বিকেল ৪টায় গুলশান-১-এর ইমানুয়েলস কমিউনিটি সেন্টারে ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠানে অংশ নেবেন আব্দুস সালাম। দুপুর ১২টায় গুলশান-২-এর নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করবেন মাহদী আমিন। এছাড়া বিকেল ৩টায় গুলশান সোসাইটি লেক পার্কে প্রতিবন্ধীদের সঙ্গে মতবিনিময় করবেন ব্যারিস্টার জাইমা রহমান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ পুরান ঢাকা ও কদমতলী এলাকায় বড় ধরনের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল ৩টা থেকে কদমতলী পাটেরবাগ পানির পাম্প সংলগ্ন এলাকায় জনসভা ও গণসংযোগ করবেন ঢাকা-৪ আসনের প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
নগরবাসীকে যাতায়াতের ক্ষেত্রে এসব এলাকার সম্ভাব্য ভিড় ও যানজট মাথায় রেখে সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
দেশে ফের ভূমিকম্প, কেঁপে ওঠে কয়েকটি জেলা
আজ ভোরে বাংলাদেশে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।
ইএমএসসি’র তথ্যমতে, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের সময় অনেক মানুষ ঘুমন্ত অবস্থায় থাকলেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় হালকা কাঁপুনি অনুভূত হয়।
ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থাটির ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট জানিয়েছে, এই ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল কলারোয়া, যা সাতক্ষীরা জেলার অন্তর্ভুক্ত।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ১৫০ কিলোমিটার গভীরে ছিল। গভীরতা বেশি হওয়ায় ভূমিকম্পটির প্রভাব তুলনামূলকভাবে কম অনুভূত হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এই ভূমিকম্পের কম্পন সাতক্ষীরা, খুলনা, **যশোর**সহ আশপাশের কয়েকটি এলাকায় মৃদুভাবে অনুভূত হয়। তবে কম্পনটি স্বল্পস্থায়ী হওয়ায় বড় ধরনের আতঙ্ক বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।
সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, এই ভূমিকম্পে কোথাও হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের কাছাকাছি অবস্থান করায় মাঝেমধ্যেই এ ধরনের মৃদু কম্পন অনুভূত হতে পারে। তবে বড় ধরনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বাড়ানোর ওপর তাঁরা গুরুত্ব দিচ্ছেন।
-রফিক
সদরপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

সাজ্জাদ হোসেন সাজু
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে এস্কেভেটর মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদরপুর থানায় আকোটেরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রায়হানুল ইসলাম তারেকের (৩২) বিরুদ্ধে মামলা করেন আকোটেরচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার ৩৪ নম্বর আকোটেরচর মৌজার মোলামের ডাঙ্গী এলাকায় দীর্ঘদিন ধরে পদ্মা নদীর চর থেকে এস্কেভেটর দিয়ে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন অভিযুক্ত ইউপি সদস্য। এলাকাটি পদ্মার তীরবর্তী ও ভাঙনপ্রবণ হওয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন বৃদ্ধি পাচ্ছিল এবং স্থানীয়ভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল।
বিষয়টি নজরে এলে ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায় একাধিকবার সরেজমিনে গিয়ে মৌখিকভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধের নির্দেশ দেন। তবে নিষেধ অমান্য করে অভিযুক্ত কার্যক্রম চালিয়ে যাওয়ায় ১ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ইউপি সদস্য রায়হানুল ইসলাম তারেকের বিরুদ্ধে সদরপুর থানায় মামলা দায়ের করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত এস্কেভেটর মেশিনটি জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, “দীর্ঘদিন ধরে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছিল। সরেজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
পাঠকের মতামত:
- নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসহায়দের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান
- ঢাকাসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- অজানা মহাবিশ্বের সন্ধানে এআই: হাবল আর্কাইভে মিলল শত শত নতুন গ্যালাক্সি
- অজানা মহাবিশ্বের সন্ধানে এআই: হাবল আর্কাইভে মিলল শত শত নতুন গ্যালাক্সি
- বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
- অপরাধীরা বাধা দিলেও ভোটাররা কেন্দ্রে যাবেই: সেনাপ্রধান
- প্রতিরক্ষা খাতে বাংলাদেশ-জাপান ঐতিহাসিক চুক্তি
- ক্রিকেট বিশ্ব যখন টালমাটাল, তখন ভারতকে নতুন আঘাত দিল পাকিস্তান
- রাষ্ট্রপতির কার্যালয়কে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল জামায়াত
- গায়ক নোবেল ও তাঁর মাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর
- বিটিআরসির নতুন বার্তা: পুরোনো মোবাইল ফোন বিক্রির আগে সাবধান!
- শেষ চমক দেখাতে কাল দক্ষিণে তারেক রহমান
- মুক্তিযোদ্ধাকে ‘ভাড়া’ করে সাইনবোর্ড দেখাচ্ছে জামায়াত: সালাহউদ্দিন আহমদ
- পাচারকারীদের পেটের ভেতর থেকে টাকা বের করে আনা হবে: জামায়াত আমির
- অচল চট্টগ্রাম বন্দর: আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ
- স্বর্ণের বাজারে নজিরবিহীন কাণ্ড! ৬ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল দাম
- আজকের শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- আজকের শীর্ষ দরপতনকারী ১০ শেয়ার
- আজকের শীর্ষ দরবৃদ্ধিকারী ১০ শেয়ার
- হঠ্যাৎ কী কারণে বদলে যাচ্ছে র্যাবের নাম
- ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মুখোমুখি? যা জানা গেল
- কোন সবজিতে কী পুষ্টি, জানুন বিস্তারিত
- শিক্ষাবৃত্তির আবেদন নিয়ে নতুন ঘোষণা, জানাল বোর্ড
- শবে বরাতের মহিমান্বিত রাতে ক্ষমা ও রহমত কামনায় তারেক রহমানের বার্তা
- আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা: জামায়াত আমির
- ফ্রিজে সবজি পচে যাওয়ার বড় কারণগুলো, জানুন সঠিক সংরক্ষণ পদ্ধতি
- প্রথম শিকারকে যেভাবে ফাঁদে ফেলেন কুখ্যাত এপস্টেইন ও তার প্রেমিকা
- মাদকসম্রাট ও হাসনাত আব্দুল্লাহ একসাথে থাকতে পারে না: দেবিদ্বারে হুঙ্কার
- চট্টগ্রামে বিএনপির নির্বাচনী পালে নতুন হাওয়া: ভোটের মাঠে ফিরলেন দুই হেভিওয়েট
- ভোটের মাঠে টাকার ঝনঝনানি: হলফনামার তথ্যে শীর্ষ ১০ ধনী প্রার্থী কারা?
- রাজধানীসহ ৪৮ স্থানে কম দামে মাংস-দুধ-ডিম বিক্রি
- বিশ্ববাজারে বাংলাদেশি পোশাকের দাপট: জানুয়ারিতে রেকর্ড আয়
- কুখ্যাত জেফ্রি অ্যাপস্টেইন ফাইলে শেখ হাসিনা ও বিএনপি নেতার নাম
- এপস্টেইন কেলেঙ্কারি: তদন্ত কমিটির মুখোমুখি হতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
- যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য যুদ্ধে ইতি! ট্রাম্পের ঘোষণার পরই চাঙ্গা ভারতের বাজার
- নির্বাচনি ব্যয়ের লাগাম টানার লড়াই: কালো টাকা রুখতে বিএফআইইউ-র কড়াকড়ি
- স্বর্ণের দামে বড় ধস: আজ থেকে কার্যকর হচ্ছে নতুন মূল্য তালিকা
- আজ ঢাকায় যেসব এলাকার মার্কেট ও দোকান বন্ধ
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- রাজধানীতে আজ কোথায় কী? বের হওয়ার আগে দেখে নিন কর্মসূচির তালিকা
- আজকের নামাজের সময়সূচি: জেনে নিন পাঁচ ওয়াক্তের ওয়াক্ত
- দেশে ফের ভূমিকম্প, কেঁপে ওঠে কয়েকটি জেলা
- শবে বরাতের রোজা ও তওবা-ইস্তিগফারের গুরুত্ব
- আজ পবিত্র শবেবরাত, খুলেছে রহমতের দরজা
- মঙ্গলের বুকে এআই-এর রাজত্ব: প্রথমবারের মতো মানুষের বদলে পথ দেখালো কৃত্রিম বুদ্ধিমত্তা
- বিশ্বজুড়ে তোলপাড়: এপস্টেইন ফাইলের ৩০ লাখ পৃষ্ঠায় ক্ষমতাধরদের অন্ধকার জগত
- রেমিট্যান্স ও রপ্তানি আয়ের সুফল: শক্তিশালী অবস্থানে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ
- নতুন নকশায় ১০ টাকার ব্যাংক নোট: এক নজরে দেখে নিন নিরাপত্তা বৈশিষ্ট্য
- সদরপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
- স্বর্ণের দামে বড় পতন, ট্রাম্পের ঘোষণায় স্বর্ণবাজারে অস্থিরতা
- তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের প্রতিবেদন: ‘Bangladesh’s Prodigal Son’
- বিশ্ববাজারে রেকর্ড দরপতন; দেশেও কমল স্বর্ণের দাম
- স্বস্তি ফিরলো স্বর্ণের বাজারে; আজ থেকে কার্যকর হচ্ছে নতুন দাম
- স্বর্ণের দামে বড় ধস: আজ থেকে কার্যকর হচ্ছে নতুন মূল্য তালিকা
- তিন দিনে ভরিতে বাড়ল ২৮ হাজার, স্বর্ণে রেকর্ড
- আজ ৫ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে একাধিক এলাকা
- রুপার দাম ইতিহাসের সর্বোচ্চ, ভরি ছাড়াল যত
- কালিগঞ্জে জমি বিরোধে সংঘবদ্ধ হামলা, চারজন গুরুতর আহত
- একদিনে দুই দফা স্বর্ণের দাম কমাল বাজুস, এক ভরিতে কমল যত
- রেকর্ড ভেঙে ছুটছে স্বর্ণ ও রুপা: নিরাপদ আশ্রয় খুঁজছে বৈশ্বিক বিনিয়োগকারীরা
- আজ প্রাইজবন্ডের ১২২তম ড্র: জেনে নিন প্রাইজবন্ডের ফলাফল দেখার সহজ নিয়ম
- আগামী পাঁচ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া
- রিয়েল এস্টেটে বড় স্বস্তি, ফ্ল্যাট ও জমি নিবন্ধনে বিরাট সুখবর
- শবেবরাত পালনে কী করবেন, কী করবেন না








