মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা-৪ (দেবীদ্বার) বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র (ইসি) বাতিল ঘোষণা করলেও আশা ছাড়েনি দলের নেতাকর্মী। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে তার প্রার্থিতা বাতিলের রায় দেয় (ইসি)।
তবে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। এদিকে বিএনপির দলীয় সূত্রে জানা যায়, হাইকোর্টের রায়ে তিনি প্রার্থিতা ফিরে পেতে পারেন,তবে নেতাকর্মীদের ঐক্য বদ্ধ হয়ে থাকার আহবান করেন। মন্জুরুল আহসান মুন্সীর তার ভেরিফাই আইডি থেকে দেবীদ্বার বাসির উদ্দেশ্য লিখেন' প্রিয় দেবিদ্বারবাসী ও আমার দলের নেতাকর্মী ভাইয়েরা,দৃঢ় বিশ্বাস ও ধৈর্য রাখুন।
আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্সের করা পৃথক আবেদনের (লিভ টু আপিল) শুনানি নিয়ে ৮ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত আট সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে মঞ্জুরুল আহসান আবেদন করেন, যা বুধবার চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান ও আইনজীবী মুহাম্মদ সাইফুল্লাহ মামুন শুনানিতে ছিলেন। আইডিএলসি ফাইন্যান্সের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন এবং প্রিমিয়ার ব্যাংকের পক্ষে আইনজীবী বিভূতি তরফদার শুনানিতে ছিলেন।
পরে আইনজীবী মুহাম্মদ সাইফুল্লাহ মামুন বলেন, প্রিমিয়ার ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স থেকে মাম পাওয়ার লিমিটেড ঋণ নেয়। মাম পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আহসান। প্রিমিয়ার ব্যাংককে ইতিমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছে। ব্যাংক ঋণ পুনঃ তফসিল করেছে। আইডিএলসির সঙ্গেও সেটেলমেন্ট হয়েছে; এর অংশ হিসেবে ডাউনপেমেন্ট দেওয়া হয়েছে। এ মামলার সঙ্গে তাঁর (মঞ্জুরুল আহসান) মনোনয়নের সম্পর্ক নেই।এদিকে সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলা উত্তর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী তার ভেরিফাই আইডি থেকে দেবীদ্বার বাসির উদ্যোগে বলেন- প্রিয় সহযোদ্ধারা,আশা হারাবেন না। এটা এখানেই শেষ নয়, এটা একটি আইনি প্রক্রিয়ার অংশ মাত্র।
আজ নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত এসেছে,সেটাই চূড়ান্ত নয়। আমাদের মামলা এখন উচ্চ আদালতের বিবেচনায় রয়েছে, এবং মামলার মেরিটের ওপরই সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, উচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করবে এবং আমাদের মনোনয়ন পুনর্বহাল হবে। ধৈর্য রাখুন,ঐক্যবদ্ধ থাকুন। ষড়যন্ত্রের সামনে মাথা নত নয় আইনের পথেই আমরা এগোবো। সত্যের শক্তি আমাদের সঙ্গেই আছে। ইনশাআল্লাহ, বিজয় আমাদেরই হবে। এই আসনে ‘১০ দলীয় নির্বাচনী জোট’ থেকে নির্বাচন করছেন এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন।তার সে আপিল নামঞ্জুর হয়। ফলে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল থাকছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এ আসনটিতে আরো প্রতিদ্বন্দ্বিতা করবেন, ইরফানুল হক সরকার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ); মোহাম্মদ মজিবুর রহমান (খেলাফত মজলিস); মো. আবু জসিম উদ্দিন (গণঅধিকার পরিষদ- জিওপি), মোফাজ্জল হোসেন (বাংলাদেশ খেলাফত মজলিস)। এই আসনে জামায়াতে ইসলামী,এনসিপির সঙ্গে নির্বাচনী জোট হওয়ায় হাসনাত আব্দুল্লাকে আসন ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে গেছেন,জামায়াতে ইসলামীর নেতা সাইফুল শহিদ।
দেবিদ্বারে আ.লীগ নেতাদের পুনর্বাসন করছেন হাসনাত আব্দুল্লাহ?

মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ও বর্তমান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের এক মতবিনিময় সভাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দলীয় পুনর্বাসনের এই কথিত উদ্যোগের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে উপজেলা বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে দেবিদ্বার উপজেলার সংচাইল এলাকায় অবস্থিত বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আউয়াল চেয়ারম্যানের ‘প্রভাতী ফিসারিজ’-এর অফিস কক্ষে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, এই মতবিনিময় সভায় বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আউয়াল চেয়ারম্যান ছাড়াও সাধারণ সম্পাদক আহসানুর রশিদ শামীম, ছোটশালঘর আওয়ামী লীগের নেতা মো. শাজাহান মাস্টারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের বিতর্কিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও জনসেবাসংক্রান্ত বিষয় নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এমপি হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি উত্থাপিত বিভিন্ন সমস্যার বিবরণ নিজ হাতে একটি ডায়েরিতে নোট করেন এবং দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এই দৃশ্য প্রকাশ পাওয়ার পরই মূলত ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সাধারণ নেতাকর্মীদের মাঝে।"মুখের কথা ও কাজের মিল নেই" — ফুঁসে উঠেছে বিএনপিআওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।"হাসনাত আব্দুল্লাহর মুখের কথার সাথে কাজের কোনো মিল নেই। সে জনসমক্ষে বা মাঠে বলে একরকম, আর ভেতরে কাজ করে অন্যরকম। সে কীভাবে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি এবং সাধারণ সম্পাদককে নিয়ে টেবিল বৈঠক করে? জনগণ তার এমন দ্বিমুখী আচরণে চরমভাবে ক্ষুব্ধ।"— জসিম উদদীন সরকার, আহ্বায়ক, দেবিদ্বার উপজেলা বিএনপিঅনুরূপ ক্ষোভ প্রকাশ করে দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন:"হাসনাত আব্দুল্লাহ সংসদে আওয়ামী লীগের বিরুদ্ধে বড় বড় গরম বক্তব্য দেন, আর দেবিদ্বারে এসে সেই আওয়ামী লীগকে নিয়েই ঘর-সংসার করছেন! বর্তমানে তার দলের ৮০% লোকই হলো সুযোগসন্ধানী আওয়ামী লীগের নেতা।"
ফোন ধরেননি অভিযুক্তরাএই বৈঠকের নেপথ্য কারণ জানতে বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আউয়াল চেয়ারম্যানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকের বিষয়ে জানতে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর হোয়াটসঅ্যাপে খোদে বার্তা (Message) পাঠানো হলেও তাঁর কোনো উত্তর পাওয়া যায়নি এবং ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
শহীদ আবু সাঈদ হলেন জুলাই বিপ্লবের ইমাম ও রূহানী নেতৃত্ব: নাহিদ ইসলাম
২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর আবু সাঈদকে জুলাইয়ের সকল শহীদের ‘ইমাম’ এবং সামগ্রিক জুলাই বিপ্লবের ‘রূহানী নেতৃত্ব’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
২০২৪ সালের সেই রক্তঝরা দিনটিকে স্মরণ করে তিনি বলেন, আবু সাঈদের বুকের রক্ত আর অকুতোভয় আত্মত্যাগের মধ্য দিয়েই মূলত বাংলাদেশের সাধারণ মানুষের গণআন্দোলন এক সর্বাত্মক গণঅভ্যুত্থান ও চূড়ান্ত সফল বিপ্লবের রূপ পরিগ্রহ করেছিল।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রংপুরের পীরগঞ্জে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের পবিত্র মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন।
সাংবাদিকদের ব্রিফিংকালে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, "আজকের এই ঐতিহাসিক দিনে, ২০২৪ সালের এই ১৬ জুলাইয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় ছাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বর্বর দমন নীতির বিরুদ্ধে এক অনন্য প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
তিনি কোনো অস্ত্রের পরোয়া না করে, রাজপথে দুই হাত প্রসারিত করে বুক চিতিয়ে বীরের মতো দাঁড়িয়েছিলেন এবং স্বৈরাচারের বুলেট বুকে নিয়ে শাহাদাত বরণ করেছেন। আবু সাঈদ আমাদের মুক্তির মন্দিরের সোপানতলে অকাতরে প্রাণ বিসর্জন দেওয়া হাজারো শহীদের অগ্রসেনানী এবং আমাদের সকলের মহান পূর্বসূরী।"
তিনি আবু সাঈদের পাশাপাশি জুলাই বিপ্লবের অন্যতম প্রতীক শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফারহান ফাইয়াজ, শিশু শহীদ নাঈমা সুলতানা, শহীদ রিয়া গোপ ও শহীদ হৃদয় চন্দ্র তরুয়াসহ আন্দোলনের সকল শহীদ ও প্রায় ত্রিশ হাজার আহত ভাই-বোনের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। একই সাথে তিনি আবু সাঈদের বীরত্বে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নেমে আসা দেশের সর্বস্তরের শ্রমিক, পেশাজীবী, শিক্ষক, সাংবাদিক, আলেম সমাজ, অভিভাবক এবং স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-জনতার অবদানের কথা উল্লেখ করেন।
শহীদদের স্মৃতিকে কেবল আনুষ্ঠানিক শ্রদ্ধা ও স্মরণের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, "আমরা যারা আজ বেঁচে আছি, তারা প্রত্যেকেই আবু সাঈদের রেখে যাওয়া উত্তরসূরি। তাই আমাদের প্রধানতম জাতীয় দায়িত্ব হলো শহীদদের রক্তের সাথে বেইমানি না করে একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে যাওয়া।"
তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে স্পষ্ট ভাষায় বলেন, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে জনগণের মূল প্রত্যাশা ছিল তিনটি—সুষ্ঠু বিচার, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। অত্যন্ত দুঃখের বিষয়, দেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও জুলাইয়ের শহীদদের কাঙ্ক্ষিত বিচার এবং কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের পূর্ণ স্বাদ বাংলাদেশের সাধারণ জনগণ এখনও পায়নি।
তিনি আবু সাঈদ হত্যা মামলার বিচারিক দীর্ঘসূত্রতার সমালোচনা করে বলেন, নিম্ন আদালতে আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করা হলেও তা কার্যকরের ক্ষেত্রে বড় ধরনের স্থবিরতা দেখা যাচ্ছে। উচ্চ আদালতে দায়ের হওয়া আপিলসমূহ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করে খুনিদের শাস্তি অবিলম্বে কার্যকর করার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান। নাহিদ ইসলাম আরও বলেন, "যেহেতু আবু সাঈদ হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা ও প্রধান আসামি স্বৈরাচার শেখ হাসিনা, তাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বর্তমান সরকার যেন দ্রুততম সময়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করে।"
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত সম্পন্ন করার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃবৃন্দ শহীদ সাঈদের পরিবারের সদস্যদের সাথে তাদের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন। এ সময় নেতারা সাঈদের বৃদ্ধ পিতা-মাতা ও ভাইদের জড়িয়ে ধরে সমবেদনা জানান এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন।
এই বিশেষ জিয়ারত ও মতবিনিময় কর্মসূচিতে বিরোধীদলীয় চিফ হুইপের সাথে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
/আশিক
আল্লাহর কসম, জীবন দেব কিন্তু চব্বিশের অর্জন হারাতে দেব না: জামায়াত আমির
জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের চেতনাকে যেকোনো মূল্যে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কসম দিয়ে বলছি, নিজেদের জীবন দেব কিন্তু ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অর্জনকে কিছুতেই হারিয়ে যেতে দেব না।
তিনি আক্ষেপ করে বলেন, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রতিবার সাধারণ মানুষ, ছাত্র, তরুণ, যুবক ও মেহনতি শ্রমিকেরা রাজপথে জীবন দিয়ে বড় বড় অর্জন এনে দেন, আর পরবর্তীতে কিছু সুবিধাবাদী লুটেরা সেই কাঙ্ক্ষিত অর্জন ছিনিয়ে নেয়। অত্যন্ত দুঃখজনকভাবে আজও চক্রান্তকারীদের মাধ্যমে চব্বিশের গণঅভ্যুত্থানের সেই মহান অর্জন নস্যাৎ করার গভীর চেষ্টা চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিবি মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। শহীদ বীর আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের স্মরণে এই সভার আয়োজন করা হয়।
বক্তব্যের শুরুতে জাতীয় রাজনীতির বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে জামায়াত আমির বলেন, আজকে দেশে যে নতুন জাতীয় সংসদ ও জনআকাঙ্ক্ষার সরকার গঠিত হয়েছে, তা যে চব্বিশের গণঅভ্যুত্থানের ফসল—সেটি দেশের প্রতিটি মানুষ ও আন্তর্জাতিক মহল একবাক্যে স্বীকার করে।
অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বর্তমানে কেউ কেউ সুকৌশলে বলতে চাচ্ছেন যে চব্বিশের ছাত্র-জনতার বিপ্লব তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, বরং এর আগের অংশটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কখনোই অতীতের লড়াই ও ত্যাগকে ছোট করে দেখিনি। স্বৈরাচারবিরোধী দীর্ঘ আন্দোলনে আমরা নিজেরা আমাদের ১১ জন শীর্ষ নেতাকে হারিয়েছি, শত শত সহকর্মীকে শাহাদাতবরণ করতে হয়েছে, হাজারো মানুষ বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী চাকরি হারিয়ে স্বাচ্ছন্দ্যে ঘরে থাকতে পারেননি।
আমরা সেই গৌরবময় ত্যাগের ইতিহাসকে অস্বীকার করি না, কিন্তু এটিও চরম বাস্তব সত্য যে ২০২৪ সালের গণঅভ্যুত্থান সফল না হলে আজ আমি এখানে দাঁড়িয়ে বক্তৃতা দিতে পারতাম না, সংসদে বিরোধীদলীয় নেতা হতে পারতাম না। ঠিক একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আজ দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না। চব্বিশের গণঅভ্যুত্থানের অবদানকে খাটো করে দেখা মানে সেই আত্মত্যাগকে অস্বীকার করা।
জুলাই বিপ্লবের মূল চেতনা ও রাষ্ট্র সংস্কারের গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমান বলেন, এই গণ-অভ্যুত্থানের সবচেয়ে বড় জাতীয় দাবি ছিল বাংলাদেশে যেন আর কখনো কোনো ধরনের ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে না পারে। আর এই লক্ষ্য অর্জনে রাষ্ট্রযন্ত্রের কাঠামোগত সংস্কার ও নতুন বাংলাদেশ গড়া অত্যন্ত জরুরি ছিল। আমাদের অতীতের সেই কলুষিত ও পচা রাজনীতিকে চিরতরে বিদায় দিয়ে একটি পরিচ্ছন্ন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। সম্প্রতি অনুষ্ঠিত গণভোটের যৌক্তিকতা নিয়ে সরকারের সমালোচনার জবাবে তিনি বলেন, কেউ কেউ খোঁড়া যুক্তি দিয়ে বলছেন যে সংবিধানে গণভোটের কোনো বিধান নেই।
আবার কেউ কেউ দাবি করছেন, গণভোটে রাখা চারটি প্রশ্ন এতটাই জটিল ছিল যে মানুষের তা বুঝতে নাকি চার ঘণ্টা সময় লেগেছে। প্রশ্ন হলো, তাহলে দেশের কোটি কোটি সাধারণ মানুষ কীভাবে এত স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলেন? এই চারটি প্রশ্ন তো ভোটের অনেক আগে থেকেই প্রতিটি গণমাধ্যমে বিশদভাবে প্রচার ও ব্যাখ্যা করা হয়েছিল। তাহলে কি আপনারা বলতে চান যে বুদ্ধি ও মেধা শুধু আপনাদের মতো কতিপয় নেতার মাথাতেই আছে, দেশের ১৮ কোটি সাধারণ মানুষের কোনো বুদ্ধি নেই? এ ধরনের মন্তব্য এ দেশের আপামর জনগোষ্ঠীকে চরমভাবে অপমান করার শামিল। আমি নিজে মূর্খ হতে পারি, কিন্তু আমার দেশের সাধারণ জনগণ কোনোভাবেই মূর্খ নয়।
তিনি দেশের কিছু নেতার রাজনৈতিক ভণ্ডামির কঠোর সমালোচনা করে বলেন, যে রাজনীতিবিদরা সাধারণ মানুষের সহজ ৪টি প্রশ্ন বুঝতে না পারার দোহাই দেন, তারা নিজেরা আবার ৩১টি প্রশ্ন জনগণকে বোঝানোর গালভরা কথা বলেন। এগুলো আসলে রাজনৈতিক গোঁজামিল ও চরম ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। ইতোমধ্যে একজন দায়িত্বশীল নেতা প্রকাশ্যে বলেছেন যে, নির্বাচনে মানুষের ভোট পাওয়ার জন্য তারা পূর্বে সবকিছুই আগেভাগে মেনে নিয়েছিলেন।
আরেকজন তো বলেই দিয়েছেন যে টোল মওকুফের ঘোষণাটি দেওয়া হয়েছিল স্রেফ নির্বাচনি বৈতরণী পার হওয়ার ও ভোট পাওয়ার কৌশল হিসেবে। দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা যদি এভাবে প্রতিনিয়ত জনগণের সাথে প্রকাশ্য প্রতারণা ও মিথ্যাচার করেন, তাহলে দেশের সাধারণ মানুষ শেষ পর্যন্ত কার ওপর ভরসা করবে? যারা দেশ পরিচালনা করবেন ও পবিত্র সংসদে বসে আইন প্রণয়ন করবেন, তাদের ন্যূনতম নৈতিক মানদণ্ড ও রাজনৈতিক সততা থাকা উচিত।
বিরোধীদলীয় নেতা গণভোটের ফলাফল ও বর্তমান সংসদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, সাধারণ নির্বাচনের আগে দেশের সব রাজনৈতিক দলই কিন্তু গণভোটের পক্ষে জোরালো সায় দিয়েছিল এবং দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ‘হ্যাঁ’ সূচক রায় দিয়েছেন। অথচ এখন যুক্তি দেখানো হচ্ছে যে যেহেতু ৫১ শতাংশ ভোট পেয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে, তাই ৭০ শতাংশ মানুষের ওই বিশাল গণরায় মানা হবে না।
আমি সরল অংকে জানতে চাই, ৫১ বড় সংখ্যা নাকি ৭০ বড় সংখ্যা? বর্তমান সরকার ও তাদের সহযোগীরা কীভাবে ভোট পেয়ে ক্ষমতায় এসেছে, সেই বিতর্ক রাজনৈতিক ইতিহাসে চিরকাল থেকে যাবে। ভোটের দিন মাত্র সাড়ে তিন ঘণ্টা ইন্টারনেট ও বিদ্যুৎ ব্ল্যাকআউট করে পর্দার আড়ালে কী কী খেলা সম্পন্ন করা হয়েছে, তা দেশের প্রতিটি সচেতন নাগরিক খুব ভালো করেই জানেন। সময় আসুক, দেশের দীর্ঘ ইতিহাস ও সাধারণ মানুষ একদিন সবকিছুর উপযুক্ত বিচার করবে।
চলমান সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রক্রিয়াকে বেআইনি আখ্যা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এখন আমাদেরও আহ্বান জানানো হচ্ছে যে আমরা যেন সংসদীয় রীতিনীতির নামে এই অগ্রাহ্যের মিছিলে শামিল হই। সংসদে দাঁড়িয়ে আমাদের সংবিধানের সবক দেওয়া হচ্ছে।
আমি বিনীতভাবে জানতে চাই, সংবিধান সংশোধন কমিটি নামের কোনো বিশেষ কমিটির অস্তিত্ব কি আমাদের বিদ্যমান সংবিধানের কোথাও লেখা আছে? যদি না থাকে, তবে কার স্বার্থে এটি তৈরি করা হয়েছে? এটি মূলত চব্বিশের জুলাই বিপ্লবকে সাধারণ মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়ার এবং গণভোটের ঐতিহাসিক রায়কে ধামাচাপা দেওয়ার একটি অপকৌশল মাত্র।
তিনি এ বিষয়ে জামায়াতে ইসলামীর সংসদীয় দলের অনড় অবস্থানের কথা উল্লেখ করে বলেন, আমরা অত্যন্ত পরিষ্কারভাবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছি। কুচক্রী মহল যদি নিজেদের স্বার্থে জনগণের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে অপমান করতে চায়, তবে তারা তা করুক; জনগণই তাদের চূড়ান্ত বিচার করবে। জামায়াতে ইসলামী সব সময় এ দেশের সাধারণ মানুষের সাথে আছে এবং জনগণের প্রতিটি রায়ের পক্ষে আমাদের অবস্থান সুদৃঢ় থাকবে। আমরা এই বৈষম্যবিরোধী লড়াই রাজপথে ও সংসদে সমানভাবে চালিয়ে যাব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইনশাআল্লাহ ৭০ শতাংশ মানুষের দেওয়া সেই ঐতিহাসিক গণরায় কখনোই বৃথা যাবে না, অদূর ভবিষ্যতে তা বাস্তবায়িত হবেই।
নিজের বক্তব্যের শেষাংশে একটি রূপক উদাহরণ টেনে তিনি বলেন, চিংড়ি মাছ যখন লাফ দেয়, তখন সে সব সময় পেছনের দিকে যায়; সে সামনে এগিয়ে যাওয়ার কোনো পথ খুঁজে পায় না। আমাদের জাতি যদি সব সময় অতীতের দিকেই মুখ ফিরিয়ে তাকিয়ে থাকে, তাহলে আমরা সামনের দিকে এগোব কীভাবে? আমরা বরাবরই সব রাজনৈতিক পক্ষকে আহ্বান জানিয়েছি—আসুন, অতীত ভুলে সামনের দিকে তাকাই এবং ২০২৪ সালের চব্বিশের গণঅভ্যুত্থানের যে পবিত্র অঙ্গীকার ও স্বপ্ন, তা বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।
তিনি প্রতিবেশি রাষ্ট্র ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বলেন, অনেকেই বর্তমান সরকারের প্রতিবেশি দেশের প্রতি মাত্রাতিরিক্ত আনুগত্য নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। জামায়াতে ইসলামীই একমাত্র দল, যাদের ওই প্রতিবেশি রাষ্ট্রটি কোনোভাবেই পছন্দ করে না। তারা বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলকে ভারতের মাটিতে রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানালেও, কেবল জামায়াতে ইসলামীর জন্য রেখেছে ‘লাল কার্ড’। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা ভারতের সেই লাল কার্ডের বিন্দুমাত্র পরোয়া করি না। আমরা কখনোই ভারতের মাটিতে গিয়ে রাজনৈতিক আশ্রয় বা মদদ নেওয়ার হীন চিন্তাও করি না। এই সোনার বাংলাদেশই আমাদের একমাত্র প্রিয় মাতৃভূমি এবং এ দেশের ১৮ কোটি মুক্তিকামী মানুষের ভালোবাসার বন্ধন ও অন্তরই আমাদের পরম আশ্রয়স্থল।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের অত্যন্ত সাবলীল সঞ্চালনায় এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। সভায় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
/আশিক
স্বামীবাগে রথযাত্রার অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে অংশ নেওয়ার সময় হঠাৎ তীব্র শারীরিক অসুস্থতা অনুভব করেছেন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তাঁকে দ্রুত উত্তরার বাসভবনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে ব্যক্তিগত চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বামীবাগে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্য দেওয়ার পরপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হলে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা দল ও দলের নেতাকর্মীরা দ্রুত তাঁকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে উত্তরার বাসভবনে নিয়ে যান। সেখানে কার্ডিওলজিস্টসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, বিএনপি মহাসচিব হঠাৎ অতিরিক্ত গরম ও শারীরিক ক্লান্তির কারণে অসুস্থতা বোধ করেন। তিনি বর্তমানে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন এবং দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে আন্তরিক দোয়া চেয়েছেন।
এদিকে, দুপুরের এই অনাকাঙ্ক্ষিত অসুস্থতার কারণে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সচিবালয়ে অনুষ্ঠিতব্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার (ক্যাবিনেট) নিয়মিত সাপ্তাহিক বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অংশ নেওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
/আশিক
সংসদকে মজলুমের মিলনমেলা বানাতে হবে: ড. শফিকুর রহমান
জাতীয় সংসদকে দেশের মজলুম ও অধিকারবঞ্চিত সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার এক অনন্য ‘মিলনমেলা’ হিসেবে গড়ে তোলার জোরালো আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি সংসদকে জনগণের হতাশা দূর ও রাষ্ট্রের প্রতি আস্থা ফিরিয়ে আনার প্রধান চাবিকাঠি হিসেবে বর্ণনা করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বিরোধীদলীয় নেতা রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ, সুষম উন্নয়ন, সংসদের কার্যকারিতা বৃদ্ধি এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের নীতিগত ও কার্যকর উদ্যোগ দাবি করেন।
সংসদের মর্যাদা ও গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, এই সংসদটি অত্যন্ত ব্যতিক্রমী এবং আমরা এটিকে মজলুমের মিলনমেলা বলে বিশ্বাস করি। সংসদের কার্যক্রম যত বেশি সুন্দর, কার্যকর ও নিয়মতান্ত্রিকভাবে চলবে, দেশের মানুষের মন থেকে হতাশা তত দ্রুত দূর হবে, তাদের আস্থা ও ভরসা বৃদ্ধি পাবে এবং তারা দেশ গড়ার মহৎ কাজে অনুপ্রাণিত হবে। এ সময় তিনি স্পিকারের অভিভাবকত্বকে আরও বলিষ্ঠ করার অনুরোধ জানিয়ে বলেন, সংসদের কার্যপ্রণালী বিধি ও নীতিমালার পরিপালন নিশ্চিত করতে স্পিকারকে একজন ‘বলিষ্ঠ কমান্ডারের’ ভূমিকা পালন করতে হবে।
বাজেট ও গুরুত্বপূর্ণ বিল পাশের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, সম্প্রতি একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিল সংসদে পাস হয়েছে, যা দেশের বেকারত্ব দূরীকরণে ও কর্মসংস্থান সৃষ্টিতে জরুরি ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিলটির ওপর বিস্তারিত আলোচনা ও অংশ নেওয়ার সুনির্দিষ্ট সুযোগ থেকে বিরোধী দলকে বঞ্চিত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের প্রতিবন্ধকতা বহাল রাখলে সংসদে বসা এবং জনগণের অর্থ ও সময়ের অপচয় ছাড়া আর কোনো লাভ হবে না। তিনি বিরোধী দলের সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার অনুরোধ জানান।
সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় নিয়ে গভীর দুঃখ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে বন্যায়, ভূমিধসে ও পানিতে ডুবে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এবারের বন্যায় চারটি বিভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চট্টগ্রামের ক্ষয়ক্ষতি ছিল সবচেয়ে ভয়াবহ। তিনি নিহতদের পরিবারকে বিশেষ আর্থিক প্রণৌদনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সরাসরি দৃষ্টি আকর্ষণ করেন। অর্থমন্ত্রী চট্টগ্রামের সন্তান হিসেবে এই প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত দায়িত্বশীলতার পরিচয় দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজধানী ঢাকার নাজুক পানি নিষ্কাশন ব্যবস্থা ও কৃত্রিম জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, একটু বৃষ্টি হলেই ঢাকা শহর ময়লা ও ড্রেনের পানিতে ভেসে যায়, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ময়লা পানি অনেক সময় সুপেয় পানির লাইনের সঙ্গে মিশে পানি দূষিত করছে। ঢাকাকে দেশের ‘চেহারা’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, বিদেশী অতিথিরা যখন বাংলাদেশে আসেন, তখন ঢাকা দেখেই তারা পুরো দেশ সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পান। তাই ঢাকাকে তিলোত্তমা ও দৃষ্টিনন্দন করতে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা এবং একটি সুনির্দিষ্ট ও সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি প্রাথমিক ও উচ্চশিক্ষার ওপর সর্বোচ্চ জোর দেওয়ার কথা উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, প্রাথমিক স্তরে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। এটি সব ধর্মের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য, কারণ ধর্ম মানুষকে শালীনতা, দেশপ্রেম ও সৎ হতে শেখায়। প্রাথমিক বিদ্যালয় থেকেই ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করা এবং অবহেলিত স্বতন্ত্র মাদ্রাসাসমূহের উন্নয়নে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক বিবেচনায় অযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার সংস্কৃতি থেকে বের হয়ে এসে সঠিক যোগ্যতার ভিত্তিতে যাচাই-বাছাই করার অনুরোধ জানান।
উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে সুষম বণ্টনের দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, সরকারের বিভিন্ন উন্নয়ন ও আর্থিক পদক্ষেপে বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি ইনসাফ করা হয়নি। সংরক্ষিত আসনের সরকারি দলের সদস্যদের বড় অংকের ফান্ড বা বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের কাউকে তা দেওয়া হয়নি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিএনপির ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারে সুষম উন্নয়নের প্রতিশ্রুতি রয়েছে; আমরা সেই সুষম বণ্টনটাই প্রত্যাশা করি। রাজনৈতিক বৈষম্যের কারণে যেন সাধারণ জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি তিনি সরাসরি প্রধানমন্ত্রীর নজরে আনেন।
সরকারি অর্থ অপচয় এবং উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের নামফলক বসানোর প্রাচীন কালচার নিয়ে কঠোর সমালোচনা করে তিনি বলেন, সরকারি টাকায় কোনো ব্যক্তি বা রাজনীতিকের নামে স্থাপনার নামফলক বসানোর সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। সরকারের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে শত শত কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট করে নামফলক পরিবর্তনের এই অপরাজনীতি দেশের জন্য চরম ক্ষতি ডেকে আনে। কারো যদি নিজের নামের মোহ থাকে, তবে তিনি নিজের টাকা ও জমিতে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে নাম দিতে পারেন, তাতে কারও আপত্তি থাকবে না। কিন্তু জনগণের টাকায় কোনো আত্মপ্রচার গ্রহণযোগ্য নয়।
দেশের অন্যতম প্রধান সমস্যা ‘দুর্নীতি’ নিয়ে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান ড. শফিকুর রহমান। বর্তমান অর্থমন্ত্রীর পূর্ববর্তী সফল কর্মযজ্ঞের প্রশংসা করে তিনি বলেন, অর্থমন্ত্রী একজন গতিশীল মানুষ এবং তিনি চাইলে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন। তবে এর জন্য দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে হবে। প্রধানমন্ত্রী যেখানে বলেছেন দুর্নীতির টুটি চেপে ধরবেন, সেখানে ড. শফিকুর রহমান পরামর্শ দেন, আপাতত দুর্নীতির হাত চেপে ধরুন এবং হাতকড়া পরিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করুন, যাতে আর কেউ জনসম্পদ লুটের সাহস না পায়।
জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে অগ্রিম ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে সংসদ সচিবালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ নিয়মিত রেওয়াজ অনুযায়ী এক মাসের মূল বেতনের সমপরিমাণ বিশেষ ইনসেন্টিভ বা বোনাস প্রদানের জোর দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা তাঁর বক্তব্যের সমাপ্তি টানেন।
/আশিক
সংবিধান সংশোধনে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী, আইনশৃঙ্খলার উন্নয়নে তৎপরতা নেই: নাহিদ ইসলাম
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সংবিধান সংশোধনের মতো রাজনৈতিক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অত্যন্ত সক্রিয় থাকলেও, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার উন্নয়নে তাঁর কোনো কার্যকর তৎপরতা বা দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়ছে না।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এনসিপি আয়োজিত ‘জুলাই নারী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি সরকারের এই দুর্বলতা তুলে ধরেন।
নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে—এমনটাই প্রত্যাশা ছিল সাধারণ মানুষের। কিন্তু বাস্তবে মাঠপর্যায়ের পরিস্থিতি আরও অবনতি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অন্যান্য নানান কাজে এবং বিশেষ করে সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে অতিরিক্ত ব্যস্ত সময় পার করছেন, যার ফলে দেশের ভেতরের আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নয়ন ঘটছে না।
ঐতিহাসিক জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে বিরোধীদলীয় হুইপ বলেন, ১৪ জুলাই ছিল আন্দোলনের ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। সেই সময় রাজপথে নারীদের অভূতপূর্ব ও সক্রিয় অংশগ্রহণের কারণেই পরবর্তী দিনগুলোতে স্বৈরাচারী শক্তির পক্ষ থেকে আন্দোলনরত নারীদের লক্ষ্য করে বর্বরোচিত হামলা চালানো হয়েছিল, যা আন্তর্জাতিক মহলেও ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
নারী অধিকার ও স্পেস নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানে নারীদের অসামান্য অবদান ও আত্মত্যাগের কথা আমরা সবসময় স্মরণ করি। সরকারি চাকরিতে প্রচলিত নারী কোটার বৈষম্যের বিরুদ্ধে গিয়ে একটি যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে ছাত্র-জনতা তথা নারী-পুরুষ নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিল। নারীরা এই আন্দোলনের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছিল বলেই স্বৈরাচারের পেটুয়া বাহিনী তাদের ওপর পরিকল্পিতভাবে নির্যাতন চালায়।
তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো, আন্দোলন সফল হওয়ার পরবর্তী সময়ে আমরা রাষ্ট্র ও সমাজে নারীদের জন্য সেই কাঙ্ক্ষিত কাজের পরিবেশ বা স্পেস তৈরি করে দিতে পারিনি। তা সত্ত্বেও নারীরা এখনো আমাদের সামগ্রিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। নারী শক্তির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীদের রাজনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিশেষ করে দেশের প্রান্তিক অঞ্চলের নারীদের বিভিন্ন মৌলিক দাবি বাস্তবায়নে রাষ্ট্রকে আরও কার্যকর ও টেকসই উদ্যোগ নিতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়েও নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মূল ভবন থেকে সরিয়ে নেওয়ার যে প্রশাসনিক সিদ্ধান্ত হয়েছে, তা জনমনে নানামুখী প্রশ্নের জন্ম দিয়েছে। এ ছাড়া সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আদালতে ১০ বছরের কারাদণ্ড হওয়ার বিষয়টি নিয়েও তিনি পথসভায় মন্তব্য করেন।
/আশিক
শিক্ষামন্ত্রীর বক্তব্য অনাকাঙ্ক্ষিত, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর
চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর আলোকপাত করে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য এবং বিএনপির রাজনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দেওয়া বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে অবিলম্বে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সি-এ অফিস বাসস্ট্যান্ড এলাকায় এনসিপি আয়োজিত ‘জুলাই পথসভা’য় তিনি এই দাবি তোলেন।
পথসভায় দেওয়া বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির রাজনৈতিক ভূমিকারও সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, দলটির বর্তমান নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে ভারতের সাথে রাজনৈতিক সমন্বয় করে চলছেন।
বিগত শেখ হাসিনা সরকারের আমলে বগুড়া অঞ্চলে সংঘটিত সকল গুম ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করার পাশাপাশি তিনি ওসমান হাদি হত্যারও দ্রুত বিচার নিশ্চিতের তাগিদ দেন। একই সাথে গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে বলে তিনি মন্তব্য করেন। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা হলে সে বিষয়ে এনসিপি কোনো ধরনের আপস করবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও বক্তব্য রাখেন। দেশের বর্তমান সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, বিভিন্ন গণমাধ্যমে বিএনপির প্রভাব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই সুযোগে গণমাধ্যমগুলোকে ব্যবহার করে পরোক্ষভাবে আওয়ামী লীগের পক্ষে একটি রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা চালানো হচ্ছে।
সারজিস আলম আরও উল্লেখ করেন যে, যথাযথ সংস্কার কিংবা গণভোটের ম্যান্ডেট ছাড়া কোনো সরকারের পক্ষেই পূর্ণ বৈধতা পাওয়া সম্ভব নয়। এই প্রসঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের প্রেক্ষাপটও তাঁর বক্তব্যে উঠে আসে। রাষ্ট্র পরিচালনায় পুলিশ ও সাধারণ প্রশাসনের কর্মকর্তাদের সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব বরদাশত করা উচিত নয়। সভায় এনসিপির স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
/আশিক
লক্ষণ খুব ভালো নয়, অপরাধীদের শাস্তি নিয়ে সংশয় প্রকাশ জামায়াত আমিরের
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, বর্তমান সরকার দেশের সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে, যার ফলে সাধারণ মানুষকে এখন নিজেদের সুরক্ষার উপায় নিয়ে নিজেদেরই ভাবতে হচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি এসব মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, এই হামলার সাথে জড়িত ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তা অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করা উচিত। একই সাথে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
তবে অপরাধীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে কি না, তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করে জামায়াতের আমির তাঁর পোস্টে লিখেছেন, ‘লক্ষণ খুব ভালো নয়।’
সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে তিনি আরও দাবি করেন, সরকার জনগণের কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। ফলে সাধারণ জনগণকে এখন নিজেদের আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা বেছে নিতে হচ্ছে। দেশে একের পর এক নতুন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রামের ওই হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুক পোস্টের শেষদিকে তিনি প্রশ্ন তোলেন, ‘এদের খুঁটির জোর কোথায়?’
/আশিক
বন্যায় মানুষ মরছে, আর প্রধানমন্ত্রী বরিশালে সফর করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় গৃহপালিত পশু ডুবে যাচ্ছে এবং মানুষ প্রাণ হারাচ্ছে, অথচ প্রধানমন্ত্রী দুর্গত এলাকায় না গিয়ে বরিশালে সফর করছেন। এর আগের দিন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সেলফি তুলেছেন বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, দেশের মানুষ সংস্কার বাস্তবায়ন, অপরাধীদের বিচার নিশ্চিত করা, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে শায়েস্তা করা এবং বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই সরকারকে ম্যান্ডেট দিয়েছে।
সোমবার সন্ধ্যায় নওগাঁর বদলগাছী ডাক বাংলো মোড়ে এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী চলমান এইচএসসি পরীক্ষার দুর্ভোগ তুলে ধরে বলেন, দেশের পরীক্ষার্থীরা সাঁতার কেটে কিংবা হাঁটু পানি ভেঙে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিচ্ছে। মা-বাবারা সন্তানদের নিয়ে যাতায়াতের সময় নোংরা পানি ও রাস্তার গর্তে পড়ছেন। শিক্ষা প্রতিমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, মন্ত্রীরা এসি রুমে বসে না থেকে যদি মাঠপর্যায়ে গিয়ে শিক্ষার্থীদের জন্য নৌকা বা বিকল্প যাতায়াতের ব্যবস্থা করতেন কিংবা বন্যা কবলিত কেন্দ্রগুলো অন্য কোথাও স্থানান্তরের উদ্যোগ নিতেন, তবে পরীক্ষার্থীরা এই চরম ভোগান্তি থেকে রক্ষা পেত। প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত বা পিছিয়ে দিলে কোনো ক্ষতি হতো না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, দেশের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি পুনর্গঠন করতে হলে বিশৃঙ্খল শক্তির হাত থেকে সমাজকে মুক্ত করতে হবে। এর পরিবর্তে সমাজের সবচেয়ে যোগ্য, সজ্জন এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিদের হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
এনসিপির নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পদযাত্রা সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
/আশিক
পাঠকের মতামত:
- দেবিদ্বারে আ.লীগ নেতাদের পুনর্বাসন করছেন হাসনাত আব্দুল্লাহ?
- 'জুলাই সনদ' কি কেবলই ক্ষমতার হাতিয়ার? ফখরুলের বক্তব্যে নতুন রাজনৈতিক বার্তা
- কুয়েতে ইরানি ড্রোন হামলা: সীমান্তে জ্বলছে আগুন, নেপথ্যে কী?
- হরমুজের সেতু উড়িয়ে দিল মার্কিন মিসাইল: ইরানে ভয়াবহ মার্কিন হামলা, কী ঘটছে মধ্যপ্রাচ্যে?
- শহীদ আবু সাঈদ হলেন জুলাই বিপ্লবের ইমাম ও রূহানী নেতৃত্ব: নাহিদ ইসলাম
- ঢাকার দোরগোড়ায় ৭.৫ মাত্রার মহা-ভূমিকম্পের শঙ্কা, ৩-৫ শত বছরের চক্র এখন পূর্ণ
- হরমুজের পর বাব আল-মান্দেবও অবরুদ্ধের ছক, বিশ্বজুড়ে দ্বিগুণ হবে জ্বালানি সংকট
- জিয়া হত্যার খুনি মোজাফফরের ৪৫ বছরের অন্তরাল: বেশির ভাগ সময় কেটেছে ভারতের মাটিতে
- ম্যাচ হেরে মাঠেই মেজাজ হারালেন বেলিংহাম, আর্জেন্টিনার বারকোর মাথায় চড়!
- কাতার বিশ্বকাপের চেয়ে ৬৫% বেশি প্রাইজমানি নিয়ে ইতিহাসের সবচেয়ে দামি বিশ্বকাপ
- রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
- মার্কিন হামলার জবাবে বাব আল-মান্দেব বন্ধের ছক: হুতিদের চূড়ান্ত নির্দেশ দিল তেহরান
- এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষা বোর্ডের নতুন বার্তা
- ইংল্যান্ডকে হারানোর পর বিতর্কিত ব্যানার প্রদর্শন আর্জেন্টাইন ফুটবলারদের
- আল্লাহর কসম, জীবন দেব কিন্তু চব্বিশের অর্জন হারাতে দেব না: জামায়াত আমির
- জিলা স্কুল থেকে বেরোবি গেট: ১৬ জুলাই রংপুরের রাজপথে পুলিশের বর্বরোচিত হামলা
- স্বামীবাগে রথযাত্রার অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
- জিয়াউর রহমান হত্যার ৪৫ বছর পর ডিওএইচএস থেকে খুনি মেজর মোজাফফর গ্রেপ্তার
- বেনজীর ও হাদী হত্যার আসামিদের দ্রুত ফেরত চায় বাংলাদেশ, আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী
- হরমুজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে পুরো মধ্যপ্রাচ্যের তেল-গ্যাস বন্ধের হুঁশিয়ারি ইরানের
- ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, ৫ দিনের আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ
- পিকঅ্যাক্স পর্বত গুঁড়িয়ে দেব, ইরানিদের প্রস্তুত থাকতে বলুন: ট্রাম্প
- দেশ স্বাধীনের পর শহীদ ও মুক্তিযোদ্ধাদের তালিকাকে রাজনীতিকরণ করা হয়েছিল: প্রধানমন্ত্রী
- স্পেনের ফাইনালের আনন্দের মাঝেই লামিনে ইয়ামালের বাড়িতে চুরির ব্যর্থ চেষ্টা
- ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' থেকে বেলিংহাম-মেসি দ্বৈরথ: ঐতিহ্যের নতুন অধ্যায়
- ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে বড় চমকের ইঙ্গিত স্কালোনির
- নিষেধাজ্ঞা এড়াতে ইরানের নিজস্ব কৌশলের কাছে হার মানল মার্কিন নিষেধাজ্ঞা
- ৩ দফা দাবিতে ঢাকাজুড়ে পরীক্ষার্থীদের লংমার্চ, শাহবাগ মোড়ে তীব্র উত্তেজনা
- সংসদকে মজলুমের মিলনমেলা বানাতে হবে: ড. শফিকুর রহমান
- তামিমের অধীনে কাজ করবেন ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তারা
- আমেরিকার সাথে কোনো আলোচনা নয়, হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতেই
- দুর্যোগে বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীরা আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন
- শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফেরামাত্র রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- পার্ক ও খেলার মাঠের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে, সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
- নতুন পে-স্কেলে বাড়ছে বেতন-ভাতা, কারা পাবেন বেশি
- রাস্তায় প্রস্রাব করলেই ডিজিটাল পর্দায় ছবি!
- যৌন নিপীড়ন মামলায় আদালতের রায়ে ৫৬ লাখ ডলার দিলেন ট্রাম্প
- আজকের নামাজের সময়সূচি, এক নজরে দেখে নিন
- ট্যালকট পার্সন্সের Pattern Variable তত্ত্ব: আধুনিকতা ও উন্নয়ন ভাবনার রাজনীতি
- যেদিন থেকে শিশুদের টাইফয়েডের নতুন টিকা শুরু
- বিদ্যুৎকেন্দ্র-সেতু হতে পারে পরবর্তী লক্ষ্য, দাবি ট্রাম্পের
- বের হওয়ার আগে জেনে নিন আজ কোথায় মার্কেট বন্ধ
- বাংলাদেশিদের ভালোবাসায় আবেগঘন বার্তা স্কালোনির
- আজ প্রাথমিক শিক্ষা পদক দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- স্বর্ণ কিনতে সুখবর, একদিনেই বড় মূল্যহ্রাস
- ১৪ জুলাইয়ের অদ্ভুত সমাপতন: ২০২৪-এ 'রাজাকার' আর ২০২৬-এ 'ফার্মের মুরগি' বিতর্ক
- হরমুজের পর এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি, বিশ্বজুড়ে চড়বে তেলের দাম
- সংবিধান সংশোধনে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী, আইনশৃঙ্খলার উন্নয়নে তৎপরতা নেই: নাহিদ ইসলাম
- শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই, গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
- মনে হচ্ছে এই বিশ্বকাপ আর্জেন্টিনার দিকেই পরিচালিত হচ্ছে: মিশরীয় কোচ
- শিক্ষকের মর্যাদা যখন প্রশ্নবিদ্ধ: সংকটে শিক্ষাঙ্গন, সংকটে আমাদের ভবিষ্যৎ
- ২০২৬ বিশ্বকাপ কাঁপানো ৫ বড় বিতর্ক এক নজরে
- ওয়াল্ট রস্টোর আধুনিকীকরণ তত্ত্ব ও বাংলাদেশের প্রেক্ষাপট
- সোনা-রুপার নতুন দাম কার্যকর, জানুন সর্বশেষ তালিকা
- ফ্রান্স-স্পেন মহারণ, সুপারকম্পিউটার কাকে এগিয়ে রাখছে
- বিশ্ববাজারে ৩ শতাংশ কমল স্বর্ণের দাম, বাংলাদেশেও কি কমবে?
- ‘আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বলুন’- রেফারিকে মেসি
- ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- ট্যালকট পার্সন্সের Pattern Variable তত্ত্ব: আধুনিকতা ও উন্নয়ন ভাবনার রাজনীতি
- এক ঘোষণায় কমল স্বর্ণের দাম, কত হলো নতুন মূল্য?
- স্বর্ণ কিনতে সুখবর, একদিনেই বড় মূল্যহ্রাস
- সৌদি-হুথি সংঘাত ফের তীব্র, ভেঙে গেল যুদ্ধবিরতি
- ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না, কোন এলাকাগুলো জানুন
- বর্ষণ কমলেও সামনে অপেক্ষা করছে নতুন দফার বৃষ্টি
- যৌন নিপীড়ন মামলায় আদালতের রায়ে ৫৬ লাখ ডলার দিলেন ট্রাম্প








