সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকা প্রকাশ করল IFFHS: শীর্ষে কে?

সত্য নিউজ: সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকা প্রকাশ করল IFFHS, মেসি শীর্ষে
ফুটবলে "সর্বকালের সেরা" কে—এই প্রশ্নে চিরকালীন বিতর্ক থাকবেই। পেলে, ম্যারাডোনা, মেসি, নাকি রোনালদো? যুক্তি আর আবেগের লড়াই যেন থামেই না। এই চিরচেনা বিতর্কের মাঝেই ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (IFFHS) সম্প্রতি প্রকাশ করেছে সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকা। আর এই তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি।
১৯৮৪ সালে জার্মানির লাইপজিগে প্রতিষ্ঠিত IFFHS মূলত ফুটবল বিষয়ক পরিসংখ্যান, ইতিহাস ও রেকর্ড সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত একটি সংস্থা। যদিও ফিফার সঙ্গে তাদের সরাসরি কোনো সম্পর্ক নেই, তবু ফিফার ওয়েবসাইটে IFFHS-এর তথ্য ও পুরস্কারের উল্লেখ পাওয়া যায়। বিশ্বের ২১১টিরও বেশি ফুটবল খেলা দেশের প্রতিনিধিত্ব রয়েছে এই সংস্থায়। তবে এই তালিকা তৈরির পদ্ধতি IFFHS বিস্তারিত ব্যাখ্যা করেনি। ধারণা করা হচ্ছে, খেলোয়াড়দের দলীয় ও ব্যক্তিগত অর্জনের পরিসংখ্যানকে প্রাধান্য দিয়েই তৈরি হয়েছে এই তালিকা।
তালিকায় কারা আছেন:
১. লিওনেল মেসি – সর্বাধিক ৪৬টি দলীয় শিরোপা ও অসংখ্য ব্যক্তিগত পুরস্কার নিয়ে তালিকার শীর্ষে। আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ক্লাব ফুটবলে যেমন সফল, জাতীয় দল আর্জেন্টিনার হয়েও জিতেছেন কোপা আমেরিকা ও বিশ্বকাপ। খেলোয়াড় হিসেবে ইতিহাসের সবচেয়ে সফল বলা হয় তাকেই।
২. পেলে – মাত্র ২৯টি শিরোপা নিয়েই দ্বিতীয়। কিন্তু তিনবার বিশ্বকাপ জয়ের রেকর্ড এখনও অক্ষত। যদিও ব্যালন ডি’অর পাননি, ২০১৫ সালে ফ্রান্স ফুটবল একাধিকবার জানান যে নিয়ম থাকলে সাতবার পেতেন।
৩. ডিয়েগো ম্যারাডোনা – ১১টি শিরোপা সত্ত্বেও তালিকায় তিনে। কারণ একটাই—ফুটবলে তাঁর প্রভাব। ’৮৬ বিশ্বকাপে একক দক্ষতায় আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন, নাপোলিকে পরিণত করেন ইউরোপের পরাশক্তিতে।
৪. ক্রিস্টিয়ানো রোনালদো – ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (৯৩৫ গোল), ৩৫টি শিরোপা জিতলেও বিশ্বকাপ না জেতায় শীর্ষ তিনে জায়গা হয়নি। ইউরো জয়, পাঁচবার ব্যালন ডি’অরসহ অসংখ্য অর্জন রয়েছে তার।
৫. ইয়োহান ক্রুইফ – টোটাল ফুটবলের রূপকার। আয়াক্সকে টানা তিনবার ইউরোপসেরা বানানো, বার্সার কৌশলগত রূপান্তর এবং ফুটবলের দার্শনিক হিসেবে তার অবদান অবিস্মরণীয়। বিশ্বকাপ জিততে না পারলেও ১৯৭৪ বিশ্বকাপ ফাইনাল খেলে বিশ্বকে মুগ্ধ করেছেন।
৬. রোনালদো নাজারিও – ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন, কিন্তু ক্লাব পর্যায়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের অভাব তার স্থানকে প্রভাবিত করেছে।
৭. জিনেদিন জিদান – ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা এনে দেন, রিয়ালের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। মেধা, মাঠে নেতৃত্ব আর ক্লাচ পারফরম্যান্সের জন্য ফুটবল ইতিহাসে বিশেষ স্থান।
৮. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার – জার্মানির হয়ে বিশ্বকাপ জয় ও বায়ার্নকে ইউরোপে তিনবার শ্রেষ্ঠ বানানো ছাড়াও, রক্ষণভাগে 'লিবেরো' পজিশনের প্রচলন করেছেন।
৯. আলফ্রেড ডি স্টেফানো – একমাত্র খেলোয়াড় যিনি আর্জেন্টিনা, কলম্বিয়া ও স্পেনের হয়ে খেলেছেন। আন্তর্জাতিক সাফল্য কম হলেও, রিয়ালের হয়ে পাঁচবার ইউরোপিয়ান কাপ জিতে ইতিহাস গড়েছেন।
১০. রোনালদিনিও – একমাত্র ফুটবলার যিনি বিশ্বকাপ, কোপা আমেরিকা, কনফেডারেশনস কাপ, চ্যাম্পিয়নস লিগ, কোপা লিবার্তোদোরেস ও ব্যালন ডি’অর জিতেছেন। পরিসংখ্যান ছাড়াও বল পায়ে দর্শকদের বিনোদনের অনন্য এক নাম তিনি।
কোন দেশ থেকে কজন?এই তালিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের তিনজন করে, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও পর্তুগাল থেকে একজন করে আছেন। ১০ জনের মধ্যে সাতজনই বিশ্বকাপ জয়ী।
প্রতিটি তালিকার সঙ্গেই যেমন হয়, এই তালিকাকেও ঘিরে বিতর্ক উঠেছে। রোনালদোর চতুর্থ অবস্থান অনেকের কাছে অবিচার মনে হতে পারে, আবার কেউ কেউ মনে করছেন ম্যারাডোনার প্রভাবের তুলনায় পরিসংখ্যানের গুরুত্ব বেশি হওয়া উচিত ছিল। তবে একথা নিশ্চিত, ফুটবলপ্রেমীদের চিরচেনা এই বিতর্ক আবারও উত্তাল করে তুলেছে IFFHS-এর নতুন তালিকা।
সতীর্থকে চড় মারার অভিযোগ: নতুন বিতর্কে নেইমার জুনিয়র
মাঠের খেলার চেয়েও বর্তমানে মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে খবরের শিরোনাম হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। নিজের পুরনো ক্লাব সান্তোসের অনুশীলনের সময় এক তরুণ সতীর্থকে শারীরিকভাবে লাঞ্ছিত করার গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী ওই ফুটবলারের নাম রবিনহো জুনিয়র, যিনি নেইমারের সাবেক সতীর্থ ও ব্রাজিলের এক সময়ের তারকা ফরোয়ার্ড রবিনহোর ছেলে।
ইএসপিএন-এর বরাতে জানা গেছে, গত রোববার সান্তোসের অনুশীলন চলাকালীন এই অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়। অনুশীলনের এক পর্যায়ে রবিনহো জুনিয়র ড্রিবলিং করে নেইমারকে কাটিয়ে এগিয়ে যান। এতেই মেজাজ হারিয়ে ফেলেন নেইমার এবং তরুণ এই ফুটবলারের ওপর চড়াও হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নেইমার প্রথমে রবিনহোকে ধাক্কা দিয়ে ফেলে দেন, যা পরবর্তীতে উত্তপ্ত বাকবিতণ্ডায় রূপ নেয়। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে দলের অন্য সতীর্থরা এসে দুজনকে শান্ত করেন। তবে এই ঘটনায় রবিনহো জুনিয়র মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন বলে জানা গেছে।
গ্লোবোস্পোর্তের প্রতিবেদনে ঘটনার আরও বিস্তারিত তথ্য উঠে এসেছে। রবিনহো জুনিয়র নেইমারের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন, যার মধ্যে রয়েছে অকথ্য ভাষায় গালিগালাজ, সজোরে ধাক্কা মারা এবং থাপ্পড় দেওয়া। এই ঘটনার পর ক্লাবের ভেতর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এমনকি বর্তমান পরিস্থিতির কারণে সান্তোসের সঙ্গে নিজের চুক্তি বাতিলের বিষয়েও তিনি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করার পরিকল্পনা করছেন।
সান্তোস ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। ক্লাবের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, এক খেলোয়াড় কর্তৃক অন্য খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করার অভিযোগটি তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। পরিচালনা পর্ষদের নির্দেশে ক্লাবের আইন বিভাগ ইতোমধ্যে ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ক্লাবটি।
অন্যদিকে, এই বিতর্ক নিয়ে নেইমার নিজে সরাসরি সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। তবে তার ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, ঘটনার পর তিনি পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নিয়েছিলেন। এমনকি রবিনহো জুনিয়রের পরিবারের কাছে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বলেও শোনা যাচ্ছে। উল্লেখ্য, রবিনহো জুনিয়র চলতি মৌসুমে সান্তোসের হয়ে মোট আটটি ম্যাচ খেলেছেন এবং ক্লাবের উদীয়মান প্রতিভা হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছিল। মাঠের ভেতরে নেইমারের দক্ষতা নিয়ে সংশয় না থাকলেও, তার এমন আচরণ ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
/আশিক
চেলসি ম্যাচসহ আজ টিভিতে যত খেলা
দেশের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ আজ থেকে মাঠে গড়াচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই ক্রিকেটপ্রেমীরা পাচ্ছেন একসঙ্গে ছয়টি ম্যাচের উত্তেজনা। একই সঙ্গে ইউরোপিয়ান ফুটবলেও রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সব মিলিয়ে ক্রীড়াঙ্গনে আজ থাকছে জমজমাট এক দিন।
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড মুখোমুখি হবে লেপার্ডস ক্লাবের। সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। নতুন মৌসুমে শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে আবাহনী।
একই সময়ে মাঠে নামছে আরেক জনপ্রিয় দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের প্রতিপক্ষ সিটি ক্লাব। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এই দলগুলোর ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
এছাড়া গুলশান ক্রিকেট ক্লাব খেলবে বসুন্ধরা ক্রিকেট দলের বিপক্ষে। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টসের ইউটিউব প্ল্যাটফর্মে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এবারের ঢাকা প্রিমিয়ার লিগ জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে এবারের আসর আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে।
অন্যদিকে ফুটবলপ্রেমীদের জন্যও রয়েছে দারুণ উত্তেজনা। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি মুখোমুখি হবে নটিংহ্যাম ফরেস্টের। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।
রাতের সবচেয়ে আলোচিত ম্যাচে এভারটনের মাঠে খেলতে নামবে ম্যানচেস্টার সিটি। শিরোপা দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ পেপ গার্দিওলার দলের জন্য। ম্যাচটি শুরু হবে রাত ১টায় এবং সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।
স্প্যানিশ লা লিগাতেও রয়েছে গুরুত্বপূর্ণ লড়াই। সেভিয়া মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করতে দুই দলের কাছেই ম্যাচটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিগিন অ্যাপে।
-রাফসান
বিসিসিআই-এর সাথে ইগো দেখাতে গিয়ে আইসিসির সাথে যুদ্ধ বাঁধাল বিসিবি
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে ক্রিকেটপাড়ায় বিতর্ক থামছেই না। এই সিদ্ধান্তকে আবারও ‘ব্লান্ডার’ বা বড় ভুল হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর মতে, তৎকালীন সরকার ও বিসিবির নীতিনির্ধারকরা বিসিসিআই-এর সঙ্গে ব্যক্তিগত সমস্যার জেরে আইসিসির সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলেন, যার মাশুল দিতে হয়েছে পুরো দেশকে।
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে জোর করে ফিরিয়ে আনা এবং পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে সাকিব বলেন, বিসিসিআই বা কেকেআর মোস্তাফিজকে নিয়ে যে সিদ্ধান্তই নিক না কেন, সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। নিজের উদাহরণ টেনে সাকিব বলেন, “আমার ক্ষেত্রেও এমন হয়েছে যে সিরিজের কারণে খেলতে পারব না, তখন ওরাই যোগাযোগ করেছে।
পারস্পরিক সমঝোতায় আমি সরে দাঁড়িয়েছি। মোস্তাফিজের ক্ষেত্রেও তারা সুন্দরভাবে সমাধান করতে পারত।” তিনি আরও যোগ করেন, দুই বোর্ড চাইলে আলোচনার মাধ্যমে মোস্তাফিজ ইস্যুতে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারত।
সাকিব আল হাসান সরাসরি অভিযোগ তুলেছেন যে, তৎকালীন সরকার মানুষের দেশপ্রেম ও আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। তিনি বলেন, “সমস্যা লেগেছে বিসিসিআই-এর সঙ্গে, আর আমি যুদ্ধ লাগিয়ে দিলাম আইসিসির সঙ্গে—এটা তো কাজের কথা হলো না। এখানে পলিটিক্যাল গেম খেলা হয়েছে। মানুষের আবেগকে পুঁজি করে ফায়দা নেওয়ার চেষ্টা করেছে ওই সময়ের সরকার ও দায়িত্বপ্রাপ্তরা।” সাকিবের এই মন্তব্য বিসিবির তৎকালীন নেতৃত্বের অদূরদর্শিতা ও রাজনৈতিক হস্তক্ষেপকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
/আশিক
ক্রিকেটে ঠাসা সূচি; বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ও আইপিএলের উত্তাপ আজ
আজকের দিনের সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি। বর্তমানে সিরিজে ১-১ সমতা বিরাজ করায় আজকের ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে শান্ত-সাকিবরা নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়তে লড়বেন।
পাশাপাশি জ্যোতিদের নেতৃত্বে বাংলাদেশ নারী দলও শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে দুপুর দেড়টায়। ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে আজ রাতে থাকছে টুর্নামেন্টের সবচেয়ে বড় রাইভালি লড়াই—চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়া ইউরোপীয় ফুটবলে আর্সেনাল, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের মতো জায়ান্ট দলগুলো আজ মাঠে নামছে।
ক্রিকেট
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (৩য় ও শেষ টি-টোয়েন্টি)সময়: দুপুর ২টাসরাসরি: টি স্পোর্টস ও নাগরিক টিভি
বাংলাদেশ নারী দল বনাম শ্রীলঙ্কা নারী দল (৩য় টি-টোয়েন্টি)সময়: দুপুর ১টা ৩০ মিনিটসরাসরি: ইউটিউব/টি স্পোর্টস
আইপিএল: চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সসময়: রাত ৮টাসরাসরি: স্টার স্পোর্টস-১ ও টি স্পোর্টস
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ: আর্সেনাল বনাম ফুলহামসময়: রাত ১০টা ৩০ মিনিটসরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-১
লা লিগা: ওসাসুনা বনাম বার্সেলোনাসময়: রাত ১টাসরাসরি: বিগিন অ্যাপ
বুন্দেসলিগা: বায়ার্ন মিউনিখ বনাম হাইডেনহাইমসময়: সন্ধ্যা ৭টা ৩০ মিনিটসরাসরি: সনি স্পোর্টস ২
/আশিক
রাতজুড়ে ক্রিকেট উত্তেজনা, কোন ম্যাচ কখন দেখবেন জানুন সূচী
আজ শুক্রবার রাতের ক্রীড়াঙ্গন জমে উঠছে ক্রিকেট ও ফুটবলের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং ইংলিশ ফুটবলের আকর্ষণীয় লড়াই নিয়ে ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে ব্যস্ত এক রাত।
পিএসএলে আজ অনুষ্ঠিত হবে এলিমিনেটর-২ ম্যাচ। ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে হায়দরাবাদ ও ইসলামাবাদ। টুর্নামেন্টে টিকে থাকার জন্য দুই দলের কাছেই এটি ‘ডু অর ডাই’ ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে। ম্যাচটি শুরু হবে রাত ৮টায় এবং সরাসরি সম্প্রচার করবে T Sports।
ক্রিকেটপ্রেমীদের জন্য একই সময়ে থাকছে আইপিএলের আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ। শক্তিশালী রাজস্থান মুখোমুখি হবে দিল্লির। প্লে-অফ দৌড়ে টিকে থাকতে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ম্যাচটি রাত ৮টায় শুরু হবে এবং সম্প্রচার করবে Star Sports ১ ও ২ চ্যানেল।
বিশ্লেষকদের মতে, রাজস্থানের ব্যাটিং লাইনআপ ও দিল্লির বোলিং আক্রমণের দ্বৈরথ ম্যাচটিকে বাড়তি উত্তেজনা দেবে। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় দুই দলই জয় নিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে।
অন্যদিকে ফুটবলপ্রেমীদের জন্য গভীর রাতে রয়েছে ইংলিশ ফুটবলের আকর্ষণীয় ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে লিডস ইউনাইটেড ও বার্নলি। ম্যাচটি শুরু হবে রাত ১টায় এবং সরাসরি দেখা যাবে Star Sports সিলেক্ট ১ চ্যানেলে।
ফুটবল বিশ্লেষকদের মতে, লিগ টেবিলে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখতে দুই দলের কাছেই ম্যাচটি বেশ তাৎপর্যপূর্ণ। ফলে আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার আশা করছেন সমর্থকেরা।
ক্রীড়াপ্রেমীদের জন্য আজকের রাত তাই হতে যাচ্ছে টানটান উত্তেজনা, গুরুত্বপূর্ণ সমীকরণ এবং হাইভোল্টেজ লড়াইয়ে ভরপুর এক দীর্ঘ স্পোর্টস নাইট।
-রাফসান
দর্শকদের কষ্ট কমাতে তামিমের বড় উদ্যোগ: বদলে যাচ্ছে মিরপুর স্টেডিয়াম
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে বসে খেলা দেখা দর্শকদের জন্য এখন আর রোদ বা বৃষ্টির বিড়ম্বনা থাকবে না। বিসিবির অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবাল জানিয়েছেন, স্টেডিয়ামের পূর্ব পাশের বিশাল এলাকা জুড়ে বিশেষ ক্যানোপি শেড বা ছাউনি স্থাপন করা হবে। উল্লেখ্য যে, মিরপুর স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড বা ভিআইপি গ্যালারিগুলোতে আগে থেকেই ছাউনি থাকলেও পূর্ব দিকের সাধারণ গ্যালারিটি বরাবরই উন্মুক্ত ছিল।
ফলে সবচেয়ে কম মূল্যে টিকিট কেনা বিপুল সংখ্যক দর্শককে তীব্র গরম কিংবা বৃষ্টির মধ্যে খেলা দেখতে হতো। তামিম ইকবাল জানান, প্রায় ২৭ হাজার বর্গফুট এলাকা জুড়ে এই শেড বসানো হবে যাতে পুরো গ্যালারিটি ছায়ার নিচে চলে আসে। ইতিমধ্যে এই কাজের কারিগরি প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে এটি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে বোর্ড।
গ্যালারিতে ছাউনি দেওয়ার পাশাপাশি স্টেডিয়ামকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে সৌরবিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। আমিনুল হকের দেওয়া পরামর্শ অনুযায়ী, পুরো স্টেডিয়ামের ছাদ জুড়ে সোলার প্যানেল বসিয়ে নিজেদের বিদ্যুতের একটি বড় অংশ নিজস্বভাবে উৎপাদনের চিন্তা করছে বোর্ড। এতে স্টেডিয়ামের বিশাল বিদ্যুৎ বিল যেমন কমবে, তেমনি এটি একটি টেকসই মডেলে পরিণত হবে।
তামিম ইকবাল আরও জানান, গরমের সময় দর্শকদের কিছুটা স্বস্তি দিতে ক্লাব হাউজ এলাকায় পরীক্ষামূলকভাবে বড় ফ্যান স্থাপন করা হয়েছে। সোলার প্যানেলের বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে থাকলেও এর বিনিয়োগ ও উপযোগিতা যাচাই করে খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। স্টেডিয়ামের এই আধুনিকায়ন দর্শকদের স্টেডিয়ামমুখী করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
/আশিক
আমাকে বাংলাদেশে ফিরতেই হবে: সাকিব
দীর্ঘদিন ধরে বিদেশের মাটিতে অবস্থান করা বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে তাঁর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন। মুম্বাইয়ে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান, তিনি অত্যন্ত আশাবাদী যে ২০২৬ সালের শেষ নাগাদ সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং তিনি দেশে ফিরতে পারবেন।
সাকিবের ভাষ্যমতে, “আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি। তবে একটা বিষয় নিশ্চিত—আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে, সেটি কত দ্রুত সম্ভব হবে।” দেশের মাটিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার যে স্বপ্ন তিনি দীর্ঘদিন ধরে লালন করছেন, সেই স্বপ্নপূরণের পথেই তিনি হাঁটতে চান বলে ইঙ্গিত দেন। তবে কীভাবে এই প্রত্যাবর্তন সম্ভব হবে, তা নিয়ে এখনও তিনি পুরোপুরি নিশ্চিত নন।
সাক্ষাৎকারে বিসিবির বর্তমান ও পূর্ববর্তী ভূমিকার সমালোচনা করতেও ছাড়েননি ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার। তিনি অভিযোগ করেন যে, বোর্ড তাঁকে দেশে ফেরানোর ব্যাপারে মুখে অনেক কথা বললেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। সাকিবের ভাষায়, “মুখে বলা আর বাস্তবায়নের মধ্যে বড় পার্থক্য আছে। এখনও শুনি সবাই আমাকে ফেরাতে চায়, কিন্তু বাস্তবে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি।”
উল্লেখ্য যে, ২০২৪ সালের অক্টোবরে কানপুর টেস্টের পর থেকে সাকিবকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নিরাপত্তা এবং আইনি জটিলতার কারণে তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। তবে বছরের শেষে ফেরার এই ঘোষণা সাকিবের ভক্তদের মনে নতুন করে আশার আলো জড়াচ্ছে।
/আশিক
এটা বড় ব্লান্ডার, টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন সাকিব
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার বিষয়টি দেশের ক্রিকেট ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রয়েছে। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারত ও আইসিসির সাথে তৈরি হওয়া দ্বন্দ্বে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার যে কঠোর অবস্থান নিয়েছিল, তার খেসারত দিতে হচ্ছে ক্রিকেটার ও কোটি সমর্থকদের। সম্প্রতি এই ঐতিহাসিক ‘ভুল’ নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিনি এই সিদ্ধান্তকে স্রেফ আবেগপ্রসূত নয়, বরং দেশের ক্রিকেটের জন্য একটি ‘ব্লান্ডার’ বা সাংঘাতিক ভুল হিসেবে আখ্যায়িত করেছেন।
সাকিব আল হাসান তাঁর বক্তব্যে স্পষ্ট করেছেন যে, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর মতে, প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার, আর সমর্থকরাও তাদের প্রিয় দলকে বিশ্বমঞ্চে দেখতে মুখিয়ে থাকে। সাকিব আক্ষেপ করে বলেন, বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না—এটি কেবল একটি সুযোগ হারানো নয়, বরং এটি ছিল তৎকালীন সরকারের একটি চরম ভুল সিদ্ধান্ত। মূলত ক্রিকেটীয় কূটনীতি এবং জাতীয় গৌরবের দোহাই দিয়ে দল না পাঠানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা আজ দেশি-বিদেশি সব মহলেই তীব্রভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে।
তৎকালীন পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, আইপিএল ইস্যুতে ভারতের সাথে মনস্তাত্ত্বিক লড়াইয়ে জেতার চেষ্টা করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার বিশ্বমঞ্চ থেকে নিজেদের সরিয়ে নেয়। এর ফলে ভূ-রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনে বাংলাদেশ একঘরে হয়ে পড়েছিল।
বিশ্বকাপের সেই আসর শেষ হয়ে গেলেও সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের এই বিস্ফোরক মন্তব্য প্রমাণ করে যে, ড্রেসিংরুম থেকে শুরু করে সমর্থকদের মনে সেই আক্ষেপ ও কষ্টের দাগ এখনো মোছেনি। সাকিবের এই স্বীকারোক্তি আবারও প্রমাণ করল যে, খেলাধুলায় রাজনৈতিক জেদ বড় কোনো সুফল বয়ে আনে না।
/আশিক
আজই সিরিজ নিশ্চিতের মিশন! কিউইদের হারিয়ে ইতিহাস গড়ার দোরগোড়ায় বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয়ের পর আজ সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ লিটন বাহিনীর সামনে। চট্টগ্রামের রানপ্রসবা উইকেটে আজ ব্ল্যাক ক্যাপসদের হারাতে পারলেই এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা। দুপুর ২টা থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচ নিয়ে ক্রিকেট পাড়ায় এখন টানটান উত্তেজনা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজও নিজেদের পকেটে পুরতে চায় বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের বড় জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে লিটন দাসের দল। আজ বুধবার (২৯ এপ্রিল ২০২৬) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলেই ইতিহাস গড়বে টাইগাররা।
লিটনের ফর্ম ও ব্যাটিং শক্তির পরীক্ষা
টি-টোয়েন্টিতে বর্তমানে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন এই দলটির ভারসাম্য এখন প্রশংসনীয়। তবে দলের সেরা ব্যাটার লিটন দাসের বড় ইনিংস খেলা আজ দলের জন্য অত্যন্ত জরুরি। চট্টগ্রামের পিচ সাধারণত রানপ্রসবা হয়ে থাকে, তাই আগে ব্যাটিং করলে বড় পুঁজি গড়া এবং পরে ব্যাটিং করলে বড় রান তাড়া করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকতে হবে তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারীদের।
বোলিংয়ে রিপন মণ্ডলের চমক
বোলিং বিভাগে পেস এবং স্পিন—উভয় বিভাগেই ধারাবাহিকতা বজায় রেখেছেন টাইগার বোলাররা। প্রথম ম্যাচে অভিজ্ঞ বোলারদের অনুপস্থিতিতেও রিপন মণ্ডলের দুর্দান্ত শেষ ওভার টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়েছে। আজকের ম্যাচেও টাইগার একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
চাপে থাকা কিউই শিবির
অন্যদিকে নিউজিল্যান্ডের দলটি বেশ অনভিজ্ঞ। নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম ইনজুরি কাটিয়ে ফিরতে না পারলে আজও নিক কেলির কাঁধেই থাকবে নেতৃত্বের ভার। প্রথম ম্যাচে হারের পর আজ তাদের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। একাদশে ইশ সোধির পরিবর্তে স্পিনার জেডন লেনক্সকে নামিয়ে চমক দেওয়ার চেষ্টা করতে পারে কিউইরা।
বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টাইগারদের ছন্দ আর কিউইদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে শেষ হাসি কে হাসে, তা দেখতে মুখিয়ে আছে পুরো দেশ।
/আশিক
পাঠকের মতামত:
- কেরালার রাজনীতিতে ইতিহাস গড়লেন ৩৪ বছরের মুসলিম তরুণী ফাতিমা তাহিলিয়া
- সীমান্ত দিয়ে পুশ-ইন হলে আর ছাড় নয়! ভারতকে কড়া বার্তা পররাষ্ট্রমন্ত্রীর
- লুটপাট বন্ধে ডিসিদের হাতে বিশেষ ক্ষমতা? নির্বাচনের প্রস্তুতি নিয়ে যা বললেন মির্জা ফখরুল
- হারিনি, ভোট লুট হয়েছে: পদত্যাগ করবেন না বলে সাফ জানালেন মমতা
- যুদ্ধের উসকানি দিচ্ছে যুক্তরাষ্ট্র: আমিরাত সংকটে ইরানের বিস্ফোরক মন্তব্য
- ৫ মে: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ৫ মে: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ মে: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- লোডশেডিংমুক্ত এক সপ্তাহ: বিদ্যুৎ উৎপাদনে নতুন স্বস্তি
- অনলাইন লেনদেনে সাবধান! কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা জারি
- নবম পে-স্কেল নিয়ে পুনর্গঠিত কমিটির নতুন পরিকল্পনা ফাঁস
- কেন দ্রুত গরম হয়ে যাচ্ছে আপনার শখের আইফোন? ভুলেও যে কাজগুলো করবেন না
- সতীর্থকে চড় মারার অভিযোগ: নতুন বিতর্কে নেইমার জুনিয়র
- ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে: ট্রাম্পের নজিরবিহীন হুঁশিয়ারি
- মার্কিন হামলায় ইরানের ছয় যুদ্ধযান ধ্বংসের দাবি, উত্তপ্ত বিশ্ব রাজনীতি
- আজ দিনভর যেসব কর্মসূচিতে মুখর থাকবে রাজধানী
- শাপলা চত্বর অভিযান ইতিহাসের কলঙ্কজনক অধ্যায: জামায়াত আমির
- হাম নিয়ে ইউনিসেফের আগাম সতর্কবার্তা কানে তোলেনি অন্তর্বর্তী সরকার
- মমতার পতন না কি বিজেপির উত্থান? পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে ৫টি বড় কারণ
- ৬ জেলায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত: ৮০ কিমি বেগে আঘাত হানতে পারে ঝড়
- আমিরাতের তেল স্থাপনায় ইরানের হামলা: প্রতিশোধ নিতে মরিয়া আমিরাত
- স্বর্ণের বাজারে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব: আন্তর্জাতিক দরে ব্যাপক পতন
- মঙ্গলবার ঢাকার যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে
- জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- ১০০টিরও বেশি আসন লুট করা হয়েছে: মমতা
- স্বর্ণের বাজারে বড় ধস, ৪ ঘণ্টায় ১ শতাংশের বেশি দরপতন
- আজ রাত ১২টার মধ্যে দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কা
- গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর সর্বত্র পদ্ম! দিল্লির সদর দপ্তরে মোদির বিজয়োল্লাস
- কুমিল্লা চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ: আটক ৪
- মহাসড়কে চাঁদাবাজদের সরাসরি যুদ্ধের হুমকি সেতুমন্ত্রীর
- বিগত ১৬ বছর ভোটাধিকার বঞ্চিত ছিল জনগণ: হাফিজ উদ্দিন
- হরমুজে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম: মানবিক উদ্ধার না কি যুদ্ধের উসকানি?
- পশ্চিমবঙ্গে ক্ষমতার বদলে প্রভাব পড়বে না ঢাকা-দিল্লি সম্পর্কে: শামা ওবায়েদ
- পুরো হরমুজ প্রণালি এখন ইরানের কবজায়! নতুন মানচিত্র প্রকাশ ইরানের
- তেহরানের হাতে বিশ্ব অর্থনীতির চাবি: ৬৭ দিনে বদলে গেল ভূ-রাজনীতির মানচিত্র
- হামে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড: আতঙ্কে অভিভাবকরা
- হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা!
- দুই দশকের আধিপত্যের অবসান: বিপুল ব্যবধানে হেরে বিদায় নিচ্ছেন মমতা
- তামিল রাজনীতিতে বিজয় বিপ্লব: ডিএমকে-কে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে টিভিকে
- মাদক ও চাঁদাবাজদের দিন শেষ! সারাদেশে বিশেষ যৌথ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৪ মে: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ৪ মে: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ মে: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: ঢাকাসহ ৭ জেলায় ১ নম্বর সতর্কসংকেত
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব: রাতভর বোমা হামলায় লণ্ডভণ্ড সীমান্ত
- এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির
- প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: চরভদ্রাসনে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন
- দেবিদ্বারে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার
- তামিলনাড়ুতে কি তবে ‘বিজয়’ উৎসব? ম্যাজিক ফিগারের কাছে থালাপতি
- ছোটবেলার পরীক্ষার দিনের মতো পাশে ছিল নাহিদ: ডা. মিতু
- ঢাবিতে সাতক্ষীরার কালিগঞ্জ শিক্ষার্থীদের সংগঠন ‘কাঁকশিয়ালী’-র নতুন কমিটি গঠন
- স্বর্ণের দামে লাফ, তবে অপরিবর্তিত রুপা: বাজারদরের সবশেষ আপডেট
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নাটকীয় মোড়: কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল দাম
- সংসদের ১ম অধিবেশনের শেষদিনে প্রধানমন্ত্রীর নীতিনির্ধারণী সমাপনী বক্তব্য, হুবহু পড়ুন
- বন্ধ কারখানা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- টানা ২ বার কমার রেকর্ড! স্বর্ণের বাজারে কী ঘটছে? জানাল বাজুস
- জানুন রিজিক বৃদ্ধির শক্তিশালী আমল
- যুদ্ধবিরতিতে গোপনে অস্ত্র উদ্ধার করছে ইরান?
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দর
- শুক্রবারের নামাজের পূর্ণ সময়সূচি প্রকাশ
- আজকের নামাজের সময়সূচি: জানুন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সঠিক সময়
- ২৯ এপ্রিল: শেয়ারবাজার লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের বাজারে বিশাল পতন! বাজুসের নতুন ঘোষণায় সস্তা হলো সব মানের সোনা
- ৬ জেলায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত: ৮০ কিমি বেগে আঘাত হানতে পারে ঝড়
- যুদ্ধ শেষ নয়, ইরান হামলার ছক এখনো টেবিলে








