বিশ্বজুড়ে এখন ‘থ্যাংক ইউ পাকিস্তান’! পাল্টে গেল শাহবাজ সরকারের ভাবমূর্তি

বিশ্বমঞ্চে পাকিস্তানের ভাবমূর্তি এখন এক নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের যুদ্ধবিরতি ঘোষণার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির প্রতি বিশ্ববাসীর দীর্ঘদিনের নেতিবাচক ধারণা এখন ইতিবাচক মনোভাবে রূপ নিয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ইপসোসের এক সাম্প্রতিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, গত মাসের শেষ দিকেও পাকিস্তানের কূটনৈতিক অবস্থান নিয়ে বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষের মনে নেতিবাচক ধারণা ছিল। তবে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে চিত্রটি সম্পূর্ণ বদলে গেছে।
বর্তমানে ৭০ শতাংশের বেশি মানুষ পাকিস্তানের বর্তমান কূটনৈতিক ভূমিকার বিষয়ে ইতিবাচক মত দিচ্ছেন। উল্লেখ্য, এর আগে পাকিস্তানের প্রতি সবচেয়ে বেশি নেতিবাচক মনোভাব ছিল যুক্তরাষ্ট্র, ভারত এবং খোদ পাকিস্তানের অভ্যন্তরীণ নাগরিকদের মধ্যে, যারা সরকারের বৈধতা ও রণকৌশল নিয়ে সন্দিহান ছিলেন।
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘থ্যাংক ইউ পাকিস্তান’ হ্যাশট্যাগটি ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মহল এই যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সমন্বিত উদ্যোগের ভূয়সী প্রশংসা করছে।
এমনকি ভারতের অনেক সাধারণ নাগরিকও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সরকারের ভূমিকার সমালোচনা করে পাকিস্তানের এই কূটনৈতিক সাফল্যের প্রশংসা করছেন। বিশ্বমঞ্চে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের এই নতুন উত্থান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: জিও নিউজ
ইসলামাবাদ লং মার্চ বাতিল ও ইমরান খানের মুক্তির দাবিতে সরগরম পাকিস্তান রাজনীতি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পুনর্বহালসহ একাধিক দাবির ভিত্তিতে পাকিস্তান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। প্রথম দফার বৈঠক শেষে বিরোধী দলের গঠন করা ছয় সদস্যের আলোচনাকারী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, পরবর্তী দফার সংলাপে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত করার বিষয়টিকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।
ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আয়াজ সাদিকের মধ্যস্থতায় শুক্রবার (২ অক্টোবর) সরকার, পিটিআই ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রতিনিধিদের মধ্যে প্রথম পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পিটিআই-এর পক্ষ থেকে দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ পুনরায় চালু করা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ আস্থাবর্ধক পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।
প্রথম দফার বৈঠক শেষে বিরোধী কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলাদাভাবে বসে পরবর্তী কৌশল নির্ধারণ করেন। দলীয় সূত্র থেকে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বাধা দূর করাই আগামী বৈঠকের মূল দাবি হবে। একই সঙ্গে ইমরান খানের বোনদের অবিলম্বে কারামুক্তি দেওয়া এবং ব্যক্তিগত হাসপাতালে তাঁর উন্নত চিকিৎসার বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ বাস্তবায়নের দাবিও সরকারের কাছে উপস্থাপন করেছে বিরোধী পক্ষ।
তবে বিরোধীদের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট বা ইতিবাচক কোনো সাড়া দেয়নি সরকার। বৈঠকে সরকারের পক্ষে রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ খান তাঁদের নিজস্ব অবস্থান ব্যাখ্যা করেন।
প্রথম দফার সংলাপ শেষ করে পিটিআই-এর ছয় সদস্যের প্রতিনিধিদল পেশোয়ারে গিয়ে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হয়। সেখানে সরকারের সঙ্গে আলোচনার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয় এবং পরবর্তী দফার কৌশল নিয়ে তাঁর পরামর্শ নেওয়া হয়। একই সময়ে বিরোধী কমিটি বৈঠকের হালনাগাদ অগ্রগতি মাহমুদ খান আচাকজাইকেও অবহিত করেছে। অন্যদিকে, সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি লাহোরে গিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আলোচনার সার্বিক বিষয় জানান।
আলোচনায় ইসলামাবাদ অভিমুখে পিটিআই-এর সম্ভাব্য লং মার্চ বা অবস্থান কর্মসূচির বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেছে সরকার। সূত্রের খবর, পিটিআইকে তাদের রাজধানীমুখী লং মার্চের পরিকল্পনা শতভাগ ও শর্তহীনভাবে বাতিল করার আহ্বান জানিয়েছে সরকারি প্রতিনিধিদল।
এর জবাবে বিরোধী প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দেন, দলীয় হাইকমান্ড তথা ইমরান খানের সরাসরি নির্দেশ ছাড়া লং মার্চ বাতিলের মতো বড় সিদ্ধান্ত নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। একই সঙ্গে তাঁরা প্রশ্ন তোলেন, লং মার্চ প্রত্যাহার করা হলে এর বিনিময়ে সরকার ঠিক কী ধরনের ছাড় বা পদক্ষেপ নেবে। জবাবে সরকারের পক্ষ থেকেও জানতে চাওয়া হয় যে, আন্দোলনের পথ ছাড়তে তারা সরকারের কাছ থেকে ঠিক কী ধরনের সুবিধা বা পদক্ষেপ প্রত্যাশা করছে।
তবে দুপক্ষের মধ্যে মতপার্থক্য থাকলেও রাজনৈতিক সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে। সূত্র জানায়, পরবর্তী আলোচনায় দুই পক্ষই একে অপরের উত্থাপিত দাবির আনুষ্ঠানিক জবাব দেবে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি মধ্যস্থতাকারী হিসেবে দুই পক্ষকে একটি সমঝোতায় আনার চেষ্টা করছেন। দুই পক্ষই রাজনৈতিক বিশৃঙ্খলা এড়াতে রাজি হলেও ইমরান খানের সাক্ষাৎ, বোনদের মুক্তি ও লং মার্চ বাতিলের মতো সংবেদনশীল ইস্যুগুলোতে এখনো বড় ধরণের দরকষাকষি চলছে।
সূত্র: সামা টিভি
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলা
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি সীমান্ত চেকপোস্টে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। রক্তক্ষয়ী এই হামলায় পুলিশ সদস্য ও পথচারীসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় সরকারি নিরাপত্তা বাহিনীর ওপর এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলোর বরাতে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (AP)।
প্রাদেশিক জরুরি চিকিৎসা ও উদ্ধার সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফাইজি গণমাধ্যমকে জানান, মহাসড়কের পাশে অবস্থানরত পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় আত্মঘাতী এক বোমারু। বিকট বিস্ফোরণে চেকপোস্টের একাংশ ও আশপাশের স্থাপনা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক, যার ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবান এক আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের মাধ্যমে এই রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেছে। মূলত খাইবার পাখতুনখাওয়া ও প্রতিবেশী বালুচিস্তান প্রদেশে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। টিটিপির পাশাপাশি বালুচ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মিও (বিএলএ) এই অঞ্চলে ধারাবাহিক আক্রমণ চালিয়ে আসছে।
আফগান তালেবানের সঙ্গে আদর্শিক মিত্রতা থাকা টিটিপি মূলত আফগানিস্তানের সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইসলামাবাদ। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কাবুল প্রশাসন তাদের ভূখণ্ডকে টিটিপির মতো সশস্ত্র গোষ্ঠীদের ব্যবহারের সুযোগ দিচ্ছে। যদিও আফগানিস্তানের তালেবান সরকার ধারাবাহিকভাবে পাকিস্তানের এই কূটনৈতিক অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস
মক্কা চুক্তি নিয়ে পাকিস্তানের বড় ঘোষণা, সতর্কবার্তা তেহরানের উদ্দেশে
সাম্প্রতিক হুতি হামলার প্রেক্ষাপটে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
পাকিস্তানি টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে খাজা আসিফ স্পষ্ট করেন যে, সৌদি আরব ও দেশটির পবিত্র স্থানগুলোর সার্বিক সুরক্ষায় পাকিস্তান দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এমনকি লিখিত কোনো চুক্তি না থাকলেও ইসলামের পবিত্র স্থানগুলো রক্ষা করা পাকিস্তানের নৈতিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, হুতিদের সম্ভাব্য হামলা ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগের মধ্যে সৌদি আরবের বিশেষ বার্তা ইতিমধ্যে তেহরানের কাছে পৌঁছে দিয়েছে ইসলামাবাদ।
আঞ্চলিক উত্তেজনার বিস্তার প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি রাষ্ট্র হিসেবে ইরান এই মুহূর্তে নতুন কোনো সংঘাতের ফ্রন্ট খুলবে বলে তিনি মনে করেন না; কারণ দেশটি ইতিমধ্যে এই অঞ্চলের জটিল সংঘাতে জড়িয়ে রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের পরিধি যাতে আরও বিস্তৃত না হয়, সে লক্ষ্যে কূটনৈতিক সমাধান নিশ্চিতে পাকিস্তান তার জোরালো প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
/আশিক
মক্কায় ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজের
পবিত্র নগরী মক্কায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার (১৬ সেপ্টেম্বর) জোটের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে হুতিদের ছোড়া একটি বিস্ফোরক ড্রোন মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই সফলভাবে ধ্বংস করা হয়েছে। সামরিক জোটের তথ্যমতে, এটি মক্কায় হুতিদের দ্বিতীয়বারের মতো সরাসরি হামলার অপচেষ্টা; এর পূর্বে ২০১৭ সালের ২৭ জুলাই তারা পবিত্র এই নগরী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।
মক্কায় ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এটিকে একটি জঘন্য ও কাপুরুষোচিত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ভাতৃপ্রতিম সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সর্বদাই তাদের পাশে থাকবে বলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। তবে সৌদি আরবের এই দাবিকে পুরোপুরি অসত্য ও সাজানো বলে উড়িয়ে দিয়েছে হুতি গোষ্ঠী। হুতিদের পলিটিক্যাল ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ দাবি করেন, মক্কায় হামলার অভিযোগটি একটি ডাহা মিথ্যা এবং বিশ্ববাসীকে বিভ্রান্ত করতে অতীতেও এমন ভিত্তিহীন দাবি তোলা হয়েছিল।
২০১৪ সালে গৃহযুদ্ধ শুরুর পর ২০১৫ সালে ইরান-সমর্থিত হুতিরা রাজধানী সানা দখল করলে এবং প্রেসিডেন্ট মনসুর হাদি রিয়াদে আশ্রয় নিলে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযান শুরু হয়। পরবর্তীতে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি হয়, যার ফলে দীর্ঘ চার বছর সেখানে পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে গত ১৩ জুলাই সানার আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি বাহিনীর নতুন করে হামলার পর থেকে দুই পক্ষের মধ্যকার পুরনো সংঘাত ও উত্তেজনা আবারও চরম আকার ধারণ করেছে।
সূত্র: আলজাজিরা
ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন থেকেই মধ্যপ্রাচ্য সংকটের শুরু: শাহবাজ শরিফ
ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের জেরে মধ্যপ্রাচ্যে যে তীব্র অস্থিতিশীলতা দেখা দিয়েছে, তা নিরসনের একমাত্র টেকসই উপায় কূটনীতি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি জোর দিয়ে বলেছেন, পাকিস্তান সর্বদা শান্তির পক্ষে অবস্থান নেয় এবং বর্তমান সংকট উত্তরণে গঠনমূলক মধ্যস্থতা ও সমঝোতা প্রতিষ্ঠায় নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবে ইসলামাবাদ। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এসসিও সদস্যরাষ্ট্র ইরান চলতি বছরের শুরুর দিকে সরাসরি হামলার মুখে পড়েছে, যা দেশটির সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। এই ঘটনা মধ্যপ্রাচ্যজুড়ে এক ভয়াবহ আঞ্চলিক সংকট ডেকে এনেছে। সংঘাতের ফলে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌ ও পরিবহন পথ বন্ধ বা বিঘ্নিত হওয়ায় বৈশ্বিক অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানসহ বিশ্বের বহু দেশ এর প্রত্যক্ষ নেতিবাচক শিকার হচ্ছে বলে তিনি জানান।
শাহবাজ শরিফ স্পষ্টভাবে জানান, সামরিক সংঘাত নয়, বরং কূটনৈতিক সংলাপই পারে এই গভীর খাদ থেকে উত্তরণ ঘটাতে। পাশাপাশি স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। সংকট সমাধানে পাকিস্তান যেকোনো আন্তরিক আলোচনার মধ্যস্থতায় সক্রিয় থাকতে প্রস্তুত।
সম্প্রতি পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে হওয়া বহুল আলোচিত যৌথ প্রতিরক্ষা চুক্তির বিষয়েও কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি আশ্বস্ত করে জানান, এই চুক্তিটি সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক এবং এটি কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে গঠন করা হয়নি। কোনো ধরনের সংঘাত উসকে দেওয়া কিংবা নতুন বিভাজন তৈরির কোনো উদ্দেশ্য এতে নেই।
এছাড়া ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের মানবিক পরিস্থিতির চরম অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন শাহবাজ শরিফ। তিনি অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর চলমান যুদ্ধ বন্ধের দাবি জানান। একই সঙ্গে ঐতিহাসিক প্রতিশ্রুতি অনুযায়ী ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়াতে এবং নিজেদের বৈশ্বিক দায়িত্ব পালন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।
/আশিক
ভারতের পূর্ব সীমান্তে ২৫০টি চিনা হাউইটজার মোতায়েন করল পাকিস্তান
ভারতের সীমান্তবর্তী পূর্ব সেক্টরে সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে চীনের তৈরি ২৫০টি 'এসএইচ-১৫' ট্রাক-মাউন্টেড সেলফ-প্রপেলড হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে জানা গেছে, ২০২৫ সালের মে মাসে ভারতের পরিচালিত 'অপারেশন সিন্দুর'-এর পর নিজেদের সামরিক অবকাঠামো শক্তিশালী করতে ইসলামাবাদের নেওয়া বড় পদক্ষেপগুলোর মধ্যে এটি অন্যতম।
চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান ‘নরিনকো’ নির্মিত এই ১৫৫ মিলিমিটারের এসএইচ-১৫ হাউইটজারটিতে উন্নত প্রযুক্তি ও দ্রুত অবস্থান পরিবর্তনের সুবিধাসমূহ রয়েছে। ৬×৬ চ্যাসিসের ওপর স্থাপিত এই কামানটিতে ৪০০ হর্সপাওয়ারের ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি সাধারণ ন্যাটো-সামঞ্জস্যপূর্ণ গোলাবারুদ দিয়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে এবং রকেট-অ্যাসিস্টেড প্রজেক্টাইলের সহায়তায় এর সর্বোচ্চ পাল্লা ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। এছাড়া এতে থাকা আধুনিক স্বয়ংক্রিয় ফায়ার-কন্ট্রোল ও হাইড্রোলিক ব্যবস্থার মাধ্যমে খুব কম সময়ে অবস্থান পরিবর্তন করে প্রতি মিনিটে সর্বোচ্চ ছয় রাউন্ড পর্যন্ত গোলা বর্ষণ করা সম্ভব।
সামরিক বিশেষজ্ঞদের মতে, সীমান্তের কাছে ভারী এই কামানের উপস্থিতি বেইজিং ও ইসলামাবাদের মধ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া দ্বিপাক্ষিক কৌশলগত ও সামরিক সম্পর্কের স্পষ্ট প্রতিফলন। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির দুই দেশের মধ্যকার এই সম্পর্ককে অনন্য উচ্চতার বলে অভিহিত করেছেন। সামরিক আধুনিকায়নের এই ধারায় চলতি বছরে পাকিস্তান নিজেদের প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বৃদ্ধি করে ৩ ট্রিলিয়ন পাকিস্তানি রুপিতে উন্নীত করেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ইমরান খানকে সরাতে মার্কিন চাপের প্রমাণ দিল ড্রপ সাইট
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করা এবং ‘আগ্রাসী নিরপেক্ষতা’ বজায় রাখার জেরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে আমেরিকার সরাসরি চাপ ছিল—এমন এক বিস্ফোরক ও গোপন কূটনৈতিক তারবার্তা (সাইফার) প্রথমবারের মতো হুবহু ফাঁস করেছে মার্কিন অনুসন্ধানী গণমাধ্যম ‘ড্রপ সাইট’।
২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে নাটকীয়ভাবে অপসারণের প্রায় চার বছর পর, গত সোমবার (১৮ মে) ‘ফ্রম মিউচুয়াল সাসপিশন টু পলিটিক্যাল এমব্রেস: হাউ দ্য ইউএস লার্নড টু স্টপ ওয়ারিয়িং অ্যান্ড লাভ পাকিস্তান’ শিরোনামে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য ও মূল নথির অনুলিপি প্রকাশ করা হয়। প্রতিবেদনটিতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক তৎকালীন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ওয়াশিংটনে নিযুক্ত তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মজিদ খানের মধ্যকার গোপন ও আনুষ্ঠানিক কথোপকথনের হুবহু বিবরণ (ক্যাবল নম্বর: I-0678) তুলে ধরা হয়েছে, যা পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি ও বৈশ্বিক কূটনীতিতে নতুন করে মেগা ঝড় তুলেছে।
অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী যখন ইউক্রেনে প্রবেশ করে, কাকতালীয়ভাবে সেদিনই পূর্বনির্ধারিত দ্বিপক্ষীয় সফরে মস্কোতে অবস্থান করছিলেন ইমরান খান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দনরত তাঁর একটি ছবি বিশ্বজুড়ে ভাইরাল হয়। জো বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সফরের আগেই পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মইদ ইউসুফকে ফোন করে এই সফর বাতিলের কড়া তাগিদ দিলেও ইমরান খান তা উপেক্ষা করেন। পরবর্তীতে জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকে পাকিস্তান বিরত থাকলে ক্ষিপ্ত হন মার্কিন কর্মকর্তারা।
এর জের ধরে ২০২২ সালের ৭ মার্চ ওয়াশিংটনে এক মধ্যাহ্নভোজে পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মজিদ খানকে সরাসরি হুমকি দিয়ে মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু বলেন, “ইউক্রেন ইস্যুতে পাকিস্তানের এমন ‘আগ্রাসী নিরপেক্ষ’ অবস্থান বজায় রাখা ওয়াশিংটনের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তবে যদি প্রধানমন্ত্রীর (ইমরান খান) বিরুদ্ধে আনা অনাস্থা ভোট সফল হয়, তাহলে ওয়াশিংটনে সব কিছু ক্ষমা করে দেওয়া হবে (‘All will be forgiven in Washington’)।
অন্যথায় পাকিস্তানের জন্য সামনে কঠিন দিন অপেক্ষা করছে।” এই বৈঠকের পর পাকিস্তানি রাষ্ট্রদূত ইসলামাবাদে পাঠানো গোপন সাইফারে মূল্যায়ন করেছিলেন যে, হোয়াইট হাউসের স্পষ্ট অনুমোদন ছাড়া ডোনাল্ড লু এত বড় ও শক্তিশালী হুমকি দিতে পারতেন না এবং তিনি সরাসরি পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় অন্যায় হস্তক্ষেপ করেছেন।
এই সাইফার বৈঠকের ঠিক পরের মাসেই (৯ এপ্রিল, ২০২২) দেশটির শক্তিশালী সামরিক এস্টাবলিশমেন্টের প্রচ্ছন্ন সমর্থনে অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। ড্রপ সাইটের দাবি, ইমরান খানের পতনের পর তাঁর দল পিটিআই-এর ওপর যে নজিরবিহীন দমনপীড়ন চালানো হয় এবং ২০২৪ সালের নির্বাচনে কারচুপির মাধ্যমে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের যেভাবে কোণঠাসা করা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ভূ-রাজনৈতিক ফায়দা লুটতে তখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা পুরোপুরি এড়িয়ে যায়। বর্তমানে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও সাইফার মামলায় কারাবন্দী থাকলেও, সামরিক বাহিনী সমর্থিত বর্তমান শাহবাজ শরিফ সরকার ওয়াশিংটনকে সন্তুষ্ট করতে পর্দার আড়ালে বড় ধরনের আপস করেছে।
ফাঁস হওয়া অতি গোপন সামরিক নথি থেকে জানা যায়, ইমরান খান যা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, বর্তমান সরকার ক্ষমতায় বসেই তৃতীয় দেশের মধ্যস্থতাকারীদের মাধ্যমে গোপনে ইউক্রেনীয় বাহিনীর জন্য বিপুল পরিমাণ কামানের গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু করে। আর ইউক্রেনকে এই গোপন অস্ত্র সরবরাহের পুরস্কারস্বরূপ পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিলিয়ন ডলারের জরুরি বেইলআউট ঋণ পেতে ওয়াশিংটনের পূর্ণ ও একচেটিয়া সমর্থন লাভ করে।
/আশিক
এবার সংঘাত হবে কলকাতা পর্যন্ত! ভারতকে চরম হুমকি পাকিস্তানের
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ‘ফলস ফ্ল্যাগ’ অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। গতকাল শনিবার (৪ এপ্রিল ২০২৬) শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দিল্লির যেকোনো উস্কানির জবাবে এবার সংঘাত কেবল সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে কলকাতাকে লক্ষ্যবস্তু করা হবে।
খাজা আসিফ দাবি করেন, ভারত নিজের নাগরিকদের বা হেফাজতে থাকা পাকিস্তানি কয়েদিদের হত্যা করে জঙ্গি হামলার নাটক সাজিয়ে পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করতে পারে। তবে এই অভিযোগের পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, "ভারত যদি এবার কোনো অভিযান চালানোর চেষ্টা করে, তবে সংঘাত ২০০-২৫০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; ইনশাআল্লাহ আমরা তা কলকাতা পর্যন্ত নিয়ে যাব।" তিনি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে একে ভারতের 'হতাশার প্রতিফলন' হিসেবে বর্ণনা করেন।
খাজা আসিফের মতে, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ক্রমবর্ধমান আন্তর্জাতিক মর্যাদা ভারতকে অস্বস্তিতে ফেলেছে। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আঞ্চলিক শান্তির কথা বললেও সতর্ক করে দিয়ে বলেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হলে তার পরিণতি হবে ভয়াবহ এবং যেকোনো হঠকারী পদক্ষেপের বিরুদ্ধে পাকিস্তানের জবাব হবে দ্রুত ও চূড়ান্ত।
সূত্র: দ্য ডন, ইন্ডিয়া টুডে
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা! ৪০০ প্রাণহানির দাবি তালেবানের
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। সোমবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে কাবুলের ‘ওমিদ’ নামক ২ হাজার শয্যাবিশিষ্ট একটি নিরাময় কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন তালেবানের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরত। তাঁর দাবি অনুযায়ী, হামলায় হাসপাতালটির বড় একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকাজ এখনও চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তবে পাকিস্তান এই অভিযোগকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে পুরোপুরি উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দাবি, তারা সোমবার রাতে কাবুল ও নানগারহারে বেসামরিক স্থাপনায় নয়, বরং জঙ্গি আস্তানা ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে সুনির্দিষ্ট সামরিক অভিযান চালিয়েছে। তাদের অভিযানের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানের নাগরিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের পরিকাঠামো ধ্বংস করা। কোনো হাসপাতাল বা বেসামরিক নাগরিকের ওপর হামলার বিষয়টি তারা সাফ অস্বীকার করেছে।
প্রতিবেশী এই দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ ও সন্ত্রাসবাদ নিয়ে গত মাস থেকেই উত্তেজনা তুঙ্গে ছিল। পাকিস্তান অভিযোগ করে আসছে যে, তালেবান সরকার তাদের দেশে হামলাকারী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। সোমবারের এই পাল্টাপাল্টি অভিযোগ ও হামলা দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলেছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আফগানিস্তানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেট গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সূত্র : রয়টার্স
পাঠকের মতামত:
- গড়াই নদীতে আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- চম্পাফুলে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ
- বৈশ্বিক জ্বালানি বাজারে বড় অস্থিরতা: রেকর্ড বাড়ল তেলের দাম
- আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবাদের বিরোধী: আসিফ মাহমুদ
- জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পথে রূপপুরের প্রথম ইউনিট
- রাজনৈতিক ভাষণে স্ত্রীর দেয়া বিশেষ বার্তার কথা ফাঁশ করলেন ট্রাম্প
- ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে শোকাহত মঞ্জুরুল আহসান মুন্সী ও রিজভীউল হাসান মুন্সী
- ভারতীয় চলচ্চিত্রে গভীর শোকের ছায়া: হঠাৎ থমকে গেল এক রূপালী পথচলা
- বিশ্বজুড়ে মহাবিপর্যয়ের সংকেত: সতর্কবার্তা দিল জাতিসংঘ
- আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস: বর্ষার শেষে বৃষ্টির সম্ভাবনা কতটুকু?
- ইতালিয়ান ফুটবলে কিংবদন্তি তারকার নতুন অধ্যায়: সূচি নিয়ে জল্পনা
- এলপিজি আমদানিতে ফ্রেইট চার্জের নাটকীয়তা: বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিপিসি
- শিশু-কিশোরদের স্বাস্থ্যে বড় পদক্ষেপ: দুই মাসে দেশজুড়ে ১ হাজার খেলার মাঠের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ঢাবিতে শান্তি বৈঠক রূপ নিল সংঘর্ষে: সূর্যসেন ও জহুরুল হক হলের ৪ জন গুরুতর আহত
- শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর নির্দেশ গণশিক্ষা প্রতিমন্ত্রীর
- আবরার হত্যার আসামিদের আইনজীবী শিশির মনিরকে নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খাঁন
- রমজানে পণ্য সংকটের আশঙ্কা নেই: পর্যাপ্ত আমদানির আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত
- বিশ্বসাহিত্যের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করল সুইডিশ একাডেমি
- ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস: নদীবন্দরে ১ নম্বর সংকেত
- গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে ফোনালাপে মিলিত হলেন দুই বিশ্বনেতা
- ধর্ম-বর্ণ যেন নাগরিকের অধিকার ও সুযোগের বাধা না হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছাবে সরকার: এক বছরব্যাপী ক্যাম্পেইনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
- উচ্চদক্ষ প্রবাসীদের জন্য বড় স্বস্তি: কাজের ভিসার সাথেই মিলবে সৌদি পরিবারের এন্ট্রি ভিসা
- আবরারের রক্তে ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য ও গণপ্রতিরোধের জন্ম: রুহুল কবির রিজভী
- আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এক যুগের অবসান ঘিরে দেশে দেশে আবেগের ঢল
- যন্তর মন্তরে তুলকালাম: পুলিশি বাধা ঠেলে রাজপথে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা
- চিকিৎসা জার্নালে পুষ্টি ও লিভারের স্বাস্থ্য নিয়ে নতুন গবেষণা প্রকাশ
- রিয়াল মাদ্রিদের অভ্যন্তরীণ সংঘাত নিয়ে স্প্যানিশ গণমাধ্যমের নতুন খবর
- গুহাবাড়ির কঠিন লড়াই থেকে লাল চীনের মসনদ: শি জিনপিংয়ের ক্ষমতার রূপকথা
- জ্বালানি খাতে বিইআরসির নতুন দর পুনর্নির্ধারণের ঘোষণা
- জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অগ্রগতি ও অর্থ মন্ত্রণালয়ের পদক্ষেপ
- তিন বছর ধরে জ্বলছে গাজা: ৭ অক্টোবরের হামলার বার্ষিকীতে শোক ও অস্থিরতা
- ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববাজার: দরপতনের মুখে স্বর্ণের দাম
- দেশে মূল্যস্ফীতি ও মজুরি হারের নতুন তথ্য প্রকাশ করল বিবিএস
- নোবেল শান্তি পুরস্কার ২০২৬: মহাকাশ স্টেশন নাকি ট্রাম্প, আলোচনায় যাদের নাম
- শ্বাসনালির জমে থাকা মিউকাস দূর করতে পেঁয়াজ ও অলিভ অয়েলের জাদুকরী মিশ্রণ
- হামলা হলে আরও ভয়াবহ জবাবের হুঁশিয়ারি ইরানের, অস্ত্র উৎপাদন বাড়ল আড়াই গুণ
- সরকারের ভুল নীতি ও সিন্ডিকেটের খেসারত দিচ্ছে নিম্নবিত্ত: নাহিদ ইসলাম
- ইরানে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, সাথে থাকছে মার্কিন বাহিনী
- সংবিধানের অনুচ্ছেদ ১৪২ ও তত্ত্বাবধায়ক কাঠামো নিয়ে সরকারের নয়া ঘোষণা
- পাঁচ-ই লাগবে, নুরের নির্দেশ: ১০ কোটি টাকার মানহানি মামলায় গ্রেপ্তার ফারুক হোসেন
- গ্রাহকদের জন্য জরুরি নোটিশ, সাময়িকভাবে মিলবে না একাধিক কার্ড সেবা
- বিশ্বমঞ্চে অনিয়ম ঢাকার অভিযোগ, তোপের মুখে ফিফার শৃঙ্খলা কমিটি
- অনুশোচনা ছাড়া আওয়ামী লীগের সাথে মীমাংসা অসম্ভব: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
- সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা
- মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েল আগ্রাসন ও ইরানি উত্তেজনার মাঝে রিয়াদে নতুন কূটনৈতিক সেশন
- ছাত্রদলে ছাত্র নেই: সালমান মুক্তাদিরের মন্তব্যের কড়া জবাব দিলেন নাছির উদ্দীন নাছির
- ঐতিহাসিক আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্তিম পর্বে মেসি, প্রস্তুত ফুটবল বিশ্ব
- পাঁচ দিনের নতুন আবহাওয়া বুলেটিন প্রকাশ, দেশের বিভিন্ন প্রান্তে বর্ষণের আভাস
- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সম্পদ ও মামলা নিয়ে এনসিপি নেতার বিস্ফোরক পোস্ট
- দলীয় পরিচয় নিয়ে স্পষ্ট বার্তা: আখতারুজ্জামানকে নেতা মানতে রাজি নয় জামায়াত
- এলপিজি আমদানি পর্যাপ্ত, তবু ১৫৮৫ টাকার সিলিন্ডার ২৯০০: গ্যাস গেল কোথায়?
- ৩ মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপ নূরুল ইসলাম মনির
- ষড় ঋতুর পালাক্রমের ছোঁয়ায় কুবিতে শীতের আগমনী বার্তা
- বয়স বাড়লেই বাড়ে ঝুঁকি, জেনে নিন প্রস্রাব ধরে রাখতে না পারার মূল কারণ ও প্রতিকার
- বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝে ইয়েমেনে নতুন করে বিমান হামলা শুরু
- ভারতের সাথে গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, সিদ্ধান্ত নেবে ঢাকা
- ফেডের সিদ্ধান্তের আগে ডলারের সূচকে পতন, স্বর্ণের বাজারে নতুন মোড়
- প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে তোলপাড় দিল্লি, যন্তর মন্তরে বন্ধ ইন্টারনেট
- 'বিশ্বাসঘাতকতার প্রতিশোধ ঠান্ডা মাথায় ভালো': রোনালদোর ক্যাম্প ছাড়ার পর বোনের বিস্ফোরক মন্তব্য
- একদিনেই ৬১ বিলিয়ন ডলার বৃদ্ধি: ফের ট্রিলিয়ন ডলারের কাছাকাছি ইলন মাস্ক
- ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের
- পূর্ণ ক্ষমতায় রামপালের দুই ইউনিট, জাতীয় গ্রিডে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ সরবরাহ








