ব্যাংকিং খাতে মহাসংকট, এক বছরে খেলাপি ঋণ দ্বিগুণ

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের চাপ অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে বিতরণকৃত মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে। এই হার ২০০০ সালের পর সর্বোচ্চ। অর্থাৎ প্রায় এক-তৃতীয়াংশ ঋণ এখন ব্যাংকগুলোর জন্য ‘ঝুঁকিপূর্ণ সম্পদে’ পরিণত হয়েছে।
গত বছরের একই সময়ে খেলাপি ঋণের হার ছিল মাত্র ১৬ দশমিক ৯৩ শতাংশ। এক বছরে খেলাপি ঋণ দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়াকে বিশ্লেষকরা ব্যাংকিং খাতে সুশাসনহীনতা ও দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার বড় ব্যর্থতা হিসেবে দেখছেন। তারা বলছেন, দীর্ঘদিনের ‘ঋণখেলাপি সংস্কৃতি’ এখন ব্যাংক খাতকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।
সেপ্টেম্বর শেষে সমগ্র ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। জুনে যে পরিমাণ ছিল ৬ লাখ ৮ হাজার ৩৪৫ কোটি, মাত্র তিন মাসেই খেলাপি বেড়েছে ৩৬ হাজার ১৬৯ কোটি টাকা। এই অস্বাভাবিক বৃদ্ধিকে অর্থনীতিবিদরা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন।
বাংলাদেশ ব্যাংকের তালিকা অনুযায়ী, বর্তমানে বিতরণকৃত মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ১৮ লাখ ৩ হাজার ৮৩৯ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৩৬ শতাংশই খেলাপি। সাম্প্রতিক সময়ের ইতিহাসে, কোনো ত্রৈমাসিকে এমন ঊর্ধ্বগতি দেখা যায়নি।
অন্যদিকে প্রকৃত খেলাপির চিত্র আরও উদ্বেগজনক। প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ১৫ হাজার ৮০৫ কোটি টাকা, যা প্রকৃত বিতরণকৃত ঋণের প্রায় ২৬ দশমিক ৪০ শতাংশ। অথচ একই সময়ে প্রকৃত ঋণ বিতরণ বেড়েছে ২৬ হাজার কোটি টাকা। কিন্তু খেলাপি বেড়েছে ২৭ হাজার কোটি। অর্থাৎ ঋণ যত বৃদ্ধি পাচ্ছে, খেলাপির গতি তার থেকেও বেশি।
রাইট-অফ, পুনঃতফসিল, আদালতে চলমান ঋণ এবং স্থগিত সুদসহ ব্যাংক খাতে মোট ‘ডিস্ট্রেসড অ্যাসেট’ শিগগিরই ১০ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে শুধুমাত্র স্থগিত সুদের পরিমাণই সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৩৪৩ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের অনুযায়ী, খেলাপি ঋণের সর্বোচ্চ হার ছিল ১৯৯৯ সালে ৪১ দশমিক ১ শতাংশ। এরপর নানা সংস্কার ও নীতিমালার কারণে তা কমে আসে ২০১১ সালে ৬ দশমিক ১ শতাংশে। কিন্তু গত এক দশকে ধীরে ধীরে বাড়তে থাকা খেলাপি এখন আবার সেই পুরনো সংকটের কাছাকাছি পৌঁছে গেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, “সম্পদ পুনর্মূল্যায়ন ও আন্তর্জাতিক নিয়ম-কানুন মেনে খেলাপির হিসাব করার কারণে প্রকৃত চিত্র সামনে এসেছে। ব্যাংকগুলো খেলাপি আদায় করতে না পারায় নতুন বিনিয়োগেও সক্ষমতা হারাচ্ছে।”
তবে ব্যাংক খাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে প্রভিশন সংকট। ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বর শেষে প্রয়োজনীয় প্রভিশন ছিল ৪ লাখ ৭৪ হাজার ৫৯৭ কোটি টাকা। কিন্তু ব্যাংকগুলো সংরক্ষণ করতে পেরেছে মাত্র ১ লাখ ৩০ হাজার ৩৬৬ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৩ লাখ ৪৪ হাজার ২৩১ কোটি টাকা। এই বিশাল ঘাটতি ব্যাংকগুলোর স্থিতিশীলতার ওপর সরাসরি প্রভাব ফেলছে।
অর্থনীতিবিদদের মতে, এই পরিস্থিতির মূল কারণ
- রাজনৈতিক প্রভাবশালী ঋণগ্রহীতাদের দায়মুক্তি
- পুনঃতফসিলের নামে দায় এড়ানোর সুযোগ
- ব্যাংক পরিচালনায় দুর্বল সুশাসন
- ঋণ ঝুঁকি মূল্যায়নে ঘাটতি
- কেন্দ্রীয় ব্যাংকের শিথিল তদারকি
তারা বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে ব্যাংক খাতে তারল্য সংকট থেকে সাধারণ মানুষের আমানত পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়তে পারে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের চাপ আরও বেশি।
একজন সিনিয়র অর্থনীতিবিদ মন্তব্য করেন, “এটি কেবল ব্যাংক খাতের সংকট নয়, এটি জাতীয় অর্থনীতির জন্য বড় হুমকি। খেলাপি ঋণ যত বৃদ্ধি পাবে, বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ততই ব্যাহত হবে।”
ব্যাংকিং খাতের এই অভীষণ অবস্থাকে বিশেষজ্ঞরা ‘অর্থনৈতিক নিরাপত্তার জন্য বড় হুমকি’ হিসেবে উল্লেখ করছেন। তারা মনে করেন, জরুরি ভিত্তিতে রাজনৈতিক সদিচ্ছা, কঠোর আইন প্রয়োগ এবং স্বচ্ছ আর্থিক শৃঙ্খলা ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয়।
আজ কোন দেশের মুদ্রায় কত লাভ? জেনে নিন ২৮ ফেব্রুয়ারির আপডেট দর
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ক্রমাগত প্রসারিত হওয়ার ফলে আন্তর্জাতিক লেনদেনে বৈদেশিক মুদ্রার গুরুত্ব বেড়েই চলেছে। বিশেষ করে আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশি টাকার বিপরীতে বিদেশি মুদ্রার সঠিক বিনিময় হার জানা ব্যবসায়ী ও প্রবাসীদের জন্য অত্যন্ত জরুরি। আজ শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আন্তর্জাতিক মুদ্রা বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশি টাকার বিপরীতে বিভিন্ন শক্তিশালী ও জনপ্রিয় মুদ্রার বিনিময় হারে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। বৈদেশিক মুদ্রার এই ওঠানামা সরাসরি দেশের আমদানি খরচ এবং প্রবাসীদের পাঠানো আয়ের ওপর প্রভাব ফেলে।
আজকের বিনিময় হার অনুযায়ী, প্রতি ইউএস ডলারের বিপরীতে বাংলাদেশি ১২২ টাকা পাওয়া যাচ্ছে।
এছাড়া ইউরোপীয় একক মুদ্রা ইউরোর দাম দাঁড়িয়েছে ১৪৪ টাকা ২০ পয়সা এবং ব্রিটিশ পাউন্ডের বিনিময় হার ১৬৪ টাকা ৫৫ পয়সা।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কুয়েতি দিনারের মান বরাবরের মতোই শীর্ষে রয়েছে, যার বর্তমান বিনিময় হার ৩৯৮ টাকা ৪৫ পয়সা। সৌদি রিয়াল ৩২ টাকা ৫৭ পয়সা এবং ওমানি রিয়াল ৩১৭ টাকা ৬৬ পয়সায় কেনাবেচা হচ্ছে।
এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতীয় রুপির বিনিময় হার ১ টাকা ৩৪ পয়সা এবং মালয়েশিয়ান রিঙ্গিত ৩১ টাকা ৩৯ পয়সা নির্ধারিত হয়েছে।
বৈদেশিক মুদ্রার এই বিনিময় হার কেবল বাণিজ্যিক লেনদেন সহজ করে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতির গতিপ্রকৃতি বুঝতেও সাহায্য করে।
জাপানি ইয়েন বর্তমানে ৭৮ পয়সায় বিনিময় হচ্ছে এবং চীনা ইউয়ানের মান ১৭ টাকা ৮৫ পয়সা।
উল্লেখ্য যে, এই বিনিময় হারগুলো যে কোনো সময় আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং ব্যাংকিং ব্যবস্থার ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। তাই বড় ধরণের লেনদেনের ক্ষেত্রে সর্বশেষ বাজার দর যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। নিচে আজকের গুরুত্বপূর্ণ মুদ্রাসমূহের বিনিময় হারের তালিকাটি সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হলো যাতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সহজেই সিদ্ধান্ত নিতে পারেন।
(সূত্র: গুগল)
আবারও বাড়ল স্বর্ণের দাম: জেনে নিন আজ ভরিপ্রতি লেটেস্ট রেট
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে, যার ফলে গয়না কেনা এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আজ শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকায় দাঁড়িয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাম বৃদ্ধির ঘোষণা দেয়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্ত ও উচ্চবিত্ত উভয়ের মধ্যেই অস্বস্তি ছড়িয়ে পড়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট ছাড়াও অন্যান্য মানের স্বর্ণের দামও সমানুপাতিক হারে বেড়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা। বাজুস আরও স্পষ্ট করেছে যে, এই বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাকে বাধ্যতামূলকভাবে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং জুয়েলার্স অ্যাসোসিয়েশন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি প্রদান করতে হবে। অর্থাৎ, ভ্যাট ও মজুরি যোগ করলে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের অলঙ্কার কিনতে ক্রেতাকে প্রায় ২ লাখ ৯০ হাজার টাকার কাছাকাছি গুনতে হবে।
স্বর্ণের এই ঊর্ধ্বগতির পেছনে আন্তর্জাতিক বাজারের অস্থিরতাকে বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর আগে গত ২১ ফেব্রুয়ারিও স্বর্ণের দাম একদফায় ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুবার দাম বাড়ার ফলে স্বর্ণ এখন বিনিয়োগের সবচেয়ে ব্যয়বহুল খাতে পরিণত হয়েছে। তবে স্বর্ণের দাম আকাশচুম্বী হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৭০৭ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য সামান্য হলেও স্বস্তির খবর।
/আশিক
এসএমই তহবিল শিল্পে না গিয়ে ট্রেজারি বন্ডে, মুনাফায় বিদেশ সফর
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়ার লক্ষ্যে গঠিত বাংলাদেশ ব্যাংকের একটি পুনরর্থায়ন প্রকল্প নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, শিল্প খাতে অর্থায়ন না করে প্রকল্পের অব্যবহৃত তহবিল সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়। সেই বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার একটি অংশ দিয়ে কর্মকর্তাদের সুইজারল্যান্ড সফরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন দেন বিদায়ি গভর্নর আহসান এইচ মনসুর, যিনি অন্তর্বর্তী সরকারের আমলে দায়িত্বে ছিলেন।
প্রকল্পটির নাম ‘সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট’ বা এসএমইডিপি-২। এটি বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত একটি পুনরর্থায়ন কর্মসূচি। লক্ষ্য ছিল গ্রামীণ ও শহরাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও এসএমই খাতের প্রবৃদ্ধি বাড়ানো। ২০৩০ সালের মধ্যে প্রায় ১৫ হাজার নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের একটি ঘূর্ণায়মান তহবিল অব্যবহৃত থাকায় তা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে শিল্প খাতে বিতরণ না করে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করা হয়। এই বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য মুনাফা অর্জিত হয়। প্রায় ২৬ কোটি ৭৬ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয় এবং ১০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হিসাবে রাখা হয়। ওই হিসাবে জমা থাকা অর্থ থেকে বিনিয়োগ কমিটি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নের জন্য ‘গ্লোবাল বেঞ্চমার্কিং ভিজিট অন এসএমই ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম’ শীর্ষক বিদেশ সফরের প্রস্তাব দেয়।
ফেব্রুয়ারির শুরুতে অর্থ বিভাগে সরকারি আদেশ জারির জন্য চিঠি পাঠানো হয়। তবে সুইস দূতাবাসে ভিসার শিডিউল না পাওয়া এবং জিও ইস্যুতে বিলম্বের কারণে সফরটি অনিশ্চয়তায় পড়েছে বলে জানা গেছে।
সমালোচকদের মতে, প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল শিল্প খাতে অর্থায়ন সম্প্রসারণ। সেই অর্থ বন্ডে বিনিয়োগ করে পরে মুনাফার অংশ বিদেশ সফরে ব্যয় করা প্রকল্পের নীতিগত লক্ষ্য থেকে বিচ্যুতি। বিশেষ করে ডলার সংকট ও সরকারি ব্যয়ে সংযমের প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয়ের বিদেশ সফর সংক্রান্ত কড়াকড়ি নির্দেশনার সঙ্গে এই সিদ্ধান্ত সাংঘর্ষিক হতে পারে।
অন্যদিকে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন, বিনিয়োগ কমিটির সিদ্ধান্ত ইনভেস্টমেন্ট পলিসি অনুসারেই নেওয়া হয়েছে। তাঁদের মতে, অব্যবহৃত তহবিল সুদ ও বিনিময় হার কমে যাওয়ায় মূলধন ক্ষয়ের ঝুঁকিতে ছিল। অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের পরামর্শে ট্রেজারি বিলে বিনিয়োগ করা হয় এবং মুনাফা অর্জিত হয়। সেই মুনাফা থেকেই সক্ষমতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, এতে কোনো অতিরিক্ত সরকারি ব্যয় জড়িত নয়।
বিদায়ি গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
-রাফসান
আবারও বাড়ল স্বর্ণের দাম! জানুন নতুন মূল্যতালিকা
দেশীয় বাজারে আবারও স্বর্ণের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ায় ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। সোমবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন দর সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং শুক্রবার পর্যন্ত সারাদেশে একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর ওঠানামা এবং আমদানি ব্যয়ের প্রভাবও স্থানীয় দামে প্রতিফলিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
২১ ক্যারেটের ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা।
১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গয়নার নকশা, কারিগরি মান ও ওজনভেদে মজুরি বাড়তে বা কমতে পারে।
স্বর্ণের বিপরীতে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৮২ টাকা নির্ধারিত রয়েছে।
স্বর্ণের দাম বৃদ্ধি ভোক্তা ও গয়না ব্যবসায়ীদের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে বিয়ে মৌসুম ও উৎসবের আগে দামের এই ঊর্ধ্বগতি ক্রেতাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে। একই সঙ্গে বিনিয়োগ হিসেবেও স্বর্ণের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ অনিশ্চিত অর্থনৈতিক পরিবেশে অনেকেই নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে ঝুঁকছেন।
-রাফসান
খুচরা বিক্রেতাদের কারসাজি শেষ: এলপিজি নিয়ে বড় ঘোষণা দিলেন বাণিজ্যমন্ত্রী
বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে সচিবালয়ে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই সুখবর জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন যে, এলপিজির বর্তমান সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক হলেও বাজারে কৃত্রিম চাহিদা তৈরি করে কিছু খুচরা বিক্রেতা বা রিটেলার বাড়তি দাম নেওয়ার চেষ্টা করছেন। ভোক্তা পর্যায়ে এই ভোগান্তি নিরসনে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার মনিটরিং বা নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর ফলে এলপিজির দাম দ্রুতই সরকার নির্ধারিত পর্যায়ে ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে আমদানিকারকরা তাঁদের ব্যবসায়িক কার্যক্রম সচল রাখার ক্ষেত্রে কিছু সমস্যার কথা তুলে ধরলে সরকার সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে। বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন যে, ৫ আগস্ট পরবর্তী সময়ে অনেক আমদানিকারক নিষ্ক্রিয় হয়ে পড়ায় বাজারে কিছুটা শূন্যতা তৈরি হয়েছিল, যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।
যদিও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নিজস্ব স্টোরেজ সক্ষমতা কিছুটা কম, তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিয়ে সরবরাহ ব্যবস্থা সচল রাখা হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে, আমদানিকারকদের দাবিগুলো তথ্য-উপাত্তের ভিত্তিতে বিচার করা হবে, তবে এই মুহূর্তে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় কোনোভাবেই এলপিজির দাম বাড়ানো হবে না। সরবরাহ চেইন ঠিক রেখে অসাধু ব্যবসায়ীদের মার্কেট অ্যাবিউজ বা কারসাজি রুখতে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা আরও বাড়ানো হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
/আশিক
কথায় নয়, কাজেই দক্ষতা প্রমাণ করতে চাই: নতুন গভর্নর
দেশের ১৪তম গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকের গুরুদায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাকুর রহমান। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছেন যে বর্তমানে তাঁর মূল লক্ষ্য হবে কাজ করা, অহেতুক কথা বলে সময় নষ্ট করা নয়। আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বেলা ১১টার দিকে তিনি প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করেন এবং সেখানে উপস্থিত ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন।
কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের সময় অপেক্ষমাণ সাংবাদিকদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নতুন গভর্নর বলেন যে তিনি কথায় নয়, বরং কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে চান। তিনি আরও উল্লেখ করেন যে যেহেতু তিনি মাত্রই দায়িত্ব গ্রহণ করেছেন, তাই আগে কাজ শুরু করে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান এবং পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন।
আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ব্যাংকে যোগদানের আগে মোস্তাকুর রহমান সকালে অর্থ মন্ত্রণালয়ে গিয়ে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন। এর আগে গত বুধবার বিকেলে রাষ্ট্রপতির আদেশে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে আগামী চার বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার।
একই প্রজ্ঞাপনে বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয় এবং মোস্তাকুর রহমান তাঁর স্থলাভিষিক্ত হন। উল্লেখ্য যে, এই নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিশেষ করে বিরোধী দল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। তবে নতুন গভর্নর সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে তাঁর প্রশাসনিক ও আর্থিক সংস্কারের মাধ্যমে ব্যাংকিং খাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
/আশিক
আজকের মুদ্রার বিনিময় হার: জেনে নিন কোন দেশের মুদ্রায় কত টাকা
বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার মান পরিবর্তিত হয়।
আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের সবশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মুদ্রা ইউএস ডলারের বিনিময় হার ১২১ টাকা ৬৬ পয়সা এবং ইউরোপীয় ইউরোর দাম ১৪৩ টাকা ৮৯ পয়সা নির্ধারিত হয়েছে।
এছাড়া ব্রিটিশ পাউন্ড ১৬৫ টাকা ১৩ পয়সা এবং অস্ট্রেলিয়ান ডলার ৮৬ টাকা ৭৪ পয়সায় লেনদেন হচ্ছে।
জাপানি ইয়েনের মান বর্তমানে ৭৮ পয়সা এবং কানাডিয়ান ডলারের বিনিময় হার ৮৯ টাকা ২৭ পয়সা।
সুইডিশ ক্রোনা ১৩ টাকা ৫১ পয়সা এবং সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৫৭ পয়সায় দাঁড়িয়েছে।
চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্যের প্রেক্ষিতে চীনা ইউয়ান রেনমিনবি আজ ১৭ টাকা ৭৮ পয়সায় বিনিময় হচ্ছে।
প্রতিবেশী দেশ ভারতের রুপি ১ টাকা ৩৪ পয়সা এবং শ্রীলঙ্কান রুপি ২ টাকা ৫৩ পয়সা হিসেবে লেনদেনের হার পাওয়া গেছে।
অন্যদিকে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের মুদ্রাগুলোর মধ্যে কুয়েতি দিনারের মান আজ ৩৯৮ টাকা ৩৯ পয়সা যা বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে।
সৌদি রিয়াল ৩২ টাকা ৪৩ পয়সা এবং মালয়েশিয়ান রিঙ্গিত ৩১ টাকা ৩৯ পয়সায় কেনাবেচা হচ্ছে।
এছাড়া সিঙ্গাপুর ডলারের হার কোনো কোনো ক্ষেত্রে ৯৬ টাকা ৬৭ পয়সা পর্যন্ত দেখা যাচ্ছে।
উল্লেখ্য যে ব্যাংক ও মানি এক্সচেঞ্জ ভেদে এবং বৈদেশিক মুদ্রার লেনদেনের ধরন অনুযায়ী এই হার কিছুটা কম-বেশি হতে পারে। বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে এই বিনিময় হার আপডেট করে থাকে যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। তাই বড় লেনদেনের ক্ষেত্রে অনুমোদিত ডিলার বা ব্যাংকের মাধ্যমে হালনাগাদ হার যাচাই করে নেওয়া শ্রেয়।
(সূত্র : গুগল)
সোনার বাজারে উত্তাপ: এক ধাক্কায় বাড়ল ২ হাজার ২১৬ টাকা
দেশের বাজারে আবারও রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬ সারাদেশে এই নতুন দর কার্যকর রয়েছে। এর আগে গত সোমবার ২৩ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই দাম বৃদ্ধির ঘোষণা দেয় এবং ওই দিন সকাল ১০টা থেকেই নতুন মূল্য কার্যকর করা হয়। বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ার কারণেই আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, বাজারে আজ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৬১ হাজার ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এখন থেকে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় কেনা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্ত হিসেবে যোগ করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে ভিন্নতা থাকতে পারে। এদিকে স্বর্ণের দাম আকাশচুম্বী হলেও রুপার দাম আপাতত অপরিবর্তিত রাখা হয়েছে। বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৮২ টাকাতেই স্থির রয়েছে।
/আশিক
আন্দোলনের মুখে বিদায় নিতে হলো আহসান এইচ মনসুরকে
বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ইতিমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে উপস্থাপন করেছে এবং তিনি তাতে প্রাথমিক সম্মতি প্রদান করেছেন।
এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বিষয়টি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে এবং সেখান থেকে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। সম্ভাব্য নতুন গভর্নর মোস্তাকুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন বলে জানা গেছে। আজ বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর পৌনে দুইটার দিকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান যে এ বিষয়ে বিস্তারিত জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের অন্দরমহলে আজ দুপুর থেকেই এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। দুপুর ২টার দিকে ড. আহসান এইচ মনসুরকে তড়িঘড়ি করে বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এ সময় পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান যে তিনি নিজে পদত্যাগ করেননি এবং তাঁকে আনুষ্ঠানিকভাবে অপসারণও করা হয়নি; তবে গণমাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার খবর দেখে তিনি নিজ উদ্যোগে বাসায় চলে যাচ্ছেন।
উল্লেখ্য যে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার আহসান এইচ মনসুরকে এই পদে নিয়োগ দিয়েছিল। তবে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ তাঁর অপসারণের দাবিতে আন্দোলন করে আসছিল। এমনকি তাঁকে ‘স্বৈরাচার’ আখ্যা দেওয়াকে কেন্দ্র করে কয়েকজন কর্মকর্তাকে শোকজ ও বদলি করায় আজ ব্যাংকের অভ্যন্তরে ব্যাপক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আন্দোলনরত কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা না হয়, তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে তারা পূর্ণাঙ্গ কলম-বিরতিতে যাবেন। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের চেইন অফ কমান্ড পুনরুদ্ধারে নতুন গভর্নর নিয়োগের এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পথে হাঁটছে সরকার।
/আশিক
পাঠকের মতামত:
- ইফতারে যে ভুলগুলো ডেকে আনতে পারে বড় বিপদ
- আজ কোন দেশের মুদ্রায় কত লাভ? জেনে নিন ২৮ ফেব্রুয়ারির আপডেট দর
- রক্তক্ষয়ী বড় সংঘাতে পাকিস্তান-আফগানিস্তান
- আজ জামায়াতের ইফতারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আবারও বাড়ল স্বর্ণের দাম: জেনে নিন আজ ভরিপ্রতি লেটেস্ট রেট
- উপদেষ্টা পরিষদের বাইরে থেকেই আসত সরকারের বড় সিদ্ধান্ত: সাখাওয়াত হোসেন
- সাকিবের জাতীয় পতাকা বহন করার কোনো নৈতিক অধিকার নেই: আসিফ মাহমুদ
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে যেসব এলাকা
- আজ রাজধানীর কোথায় কোন কর্মসূচি? একনজরে গুরুত্বপূর্ণ তালিকা
- সবুজ পোশাকে সেজেছে ব্রাহ্মণপাড়ার বোরো মাঠ: কৃষকের চোখে এখন সোনালি দিনের স্বপ্ন
- আজ ১০ রমজান: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
- বিপজ্জনক অবস্থানে বাংলাদেশ! ঘন ঘন ঝাঁকুনিতে বড় প্রলয়ের অশনিসংকেত
- শিশুর প্রশ্ন-আংকেল রোজা রাখেন? প্রধানমন্ত্রীর উত্তর-জ্বি সবগুলো রেখেছি
- স্বজনপ্রীতি নয়, যাচাই করে ফ্যামিলি কার্ড বিতরণ
- জেদ্দায় বৈঠক: রিয়াদ সফরে আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের
- পাকিস্তান–আফগান সংঘাতে জাতিসংঘের উদ্বেগ
- ভূমিকম্পে যে দোয়া পড়তে বলেছিলেন রাসূল (সা.)
- শনিবার একাধিক এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
- মাধবদীতে কিশোরী হত্যা: ইউনিয়ন নেতাসহ পাঁচজন গ্রেপ্তার
- ডিএসইতে সাপ্তাহিক পতনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান
- ডিএসইতে সপ্তাহের বাজারে সেরা ১০ পারফরমার
- এসএমই তহবিল শিল্পে না গিয়ে ট্রেজারি বন্ডে, মুনাফায় বিদেশ সফর
- ইউনূস সরকারের আমলে ৬৫টি প্রকল্পে প্রায় ৮০ হাজার কোটি টাকা ব্যয় বৃদ্ধি
- রাজধানীতে তাপমাত্রার হালনাগাদ তথ্য
- আবারও বাড়ল স্বর্ণের দাম! জানুন নতুন মূল্যতালিকা
- পাকিস্তানের ‘অপারেশন গজব লিল হক’, আফগানিস্তানে বিমান হামলার দাবি
- কোথায় দেখবেন আজকের সব ম্যাচ?
- আজ নামাজের সময়সূচি জানুন
- আওয়ামী আমলেও এমনটা দেখিনি: ছাত্র রাজনীতির নতুন কালচার নিয়ে ক্ষুব্ধ সারজিস
- ডিএমপিতে বড় ধামাকা! এক প্রজ্ঞাপনেই বদলে গেল ঢাকার পুলিশি কমান্ড
- গণভোটের ফলাফলে নাটকীয় মোড়: এক ঝটকায় কমলো হ্যাঁ ভোটের সংখ্যা
- খুচরা বিক্রেতাদের কারসাজি শেষ: এলপিজি নিয়ে বড় ঘোষণা দিলেন বাণিজ্যমন্ত্রী
- মহাজাগতিক বিস্ময়: আকাশে দেখা গেল মানুষের মস্তিষ্কের মতো তারা
- গোসল ফরজ রেখেই কি সেহরি খাওয়া যাবে? জেনে নিন ইসলামের বিধান
- কথা রাখলেন তারেক রহমান: ১২ লাখ কৃষকের ঋণের বোঝা শেষ!
- দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করার মিশন: প্রধানমন্ত্রী
- টিউলিপকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ
- জনবল সংকট মেটাতে পুলিশের মেগা নিয়োগের ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- পর্দার প্রেম এবার বাস্তবে: উদয়পুরের প্রাসাদে সাত পাকে বাঁধা পড়লেন ভিরোশ
- ইফতারে পানিশূন্যতা দূর করবে জাদুকরী ৭টি শরবত
- যমুনা ছাড়ার দিনক্ষণ চূড়ান্ত: এবার বিশ্বজয়ে নামছেন ইউনূস!
- নতুন রাষ্ট্রপতি নিয়োগের আইনি নোটিশ: বিপাকে মোঃ সাহাবুদ্দিন
- ঢাকাসহ দেশজুড়ে ভূমিকম্প অনুভূত
- ২৬ ফেব্রুয়ারি শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ২৬ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরপতনের শেয়ার
- ২৬ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরবৃদ্ধিকারী শেয়ার
- যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী, মন্ত্রী–প্রতিমন্ত্রীদের আবাস বরাদ্দের পূর্ণ তালিকা
- জুনিয়র বৃত্তিপ্রাপ্তরা কত টাকা ভাতা পাবে
- ঈদে কত দিনের ছুটি পাবেন চাকরিজীবীরা
- অনলাইনে ও মোবাইলে যেভাবে দেখবেন জুনিয়র বৃত্তির ফলাফল
- স্বর্ণের দামে ফের রেকর্ড! ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম: নতুন দরে নাকাল সাধারণ ক্রেতারা
- বন্ধকী কূটনীতির দেশে স্বাধীন পররাষ্ট্রনীতির স্বপ্ন
- ৫ আগস্টের সেই ৪০ মিনিট! বঙ্গভবনের ভেতর যা ঘটেছিল জানালেন রাষ্ট্রপতি
- সব রেকর্ড ভাঙল স্বর্ণ! আজ থেকে নতুন রেট কার্যকর
- তালসরায় গাউসিয়া কমিটির মানবিক উদ্যোগ: দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
- ফ্যামিলি কার্ডের জন্য প্রস্তুত ১৩ জেলা: উদ্বোধনের তারিখ জানালেন প্রধানমন্ত্রী
- তিন স্তরের যাচাই শেষে ফ্যামিলি কার্ড: জেনে নিন আবেদনের সব নিয়ম
- সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসন: নেতাকর্মীদের পছন্দের শীর্ষে সেতারা নাসরিন নিশি
- জাকাত ও ফিতরা কত দেবেন? জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
- শ্রদ্ধা ও ভালোবাসায় অমর একুশে পালন করল কালিগঞ্জবাসী: বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
- ইফতারের পরই মাথাব্যথা? জেনে নিন মুক্তির ৫টি সহজ উপায়
- বাহরাইন প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সম্রাট নজরুল ও সম্পাদক নোমান সিদ্দিকী
- মঈন খানের হাত ধরে নতুন রাষ্ট্রপতি? গুঞ্জন নিয়ে যা বললেন স্থায়ী কমিটির সদস্য








