সবুজ পোশাকে সেজেছে ব্রাহ্মণপাড়ার বোরো মাঠ: কৃষকের চোখে এখন সোনালি দিনের স্বপ্ন

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বোরো মাঠজুড়ে এখন শুধু সবুজ আর সবুজ, যা দেখে মনে হবে যেন বিস্তীর্ণ বোরো মাঠ সবুজ পোশাক পরে সেজে উঠেছে। সবুজের বুকে ঢেউ খেলছে হালকা বাতাস। এই দৃশ্য যেন মন জুড়িয়ে যাওয়ার মতোই সুন্দর ও মনোরম। সবুজে ঘেরা এ বোরো মাঠ শুধু মন বা চোখের প্রশান্তিই দিচ্ছে না, কৃষকদের মনে ফিরিয়ে আনছে আশার আলো। ধান ক্ষেতের বুকে সবুজের এই ঢেউ খেলার দৃশ্যে কৃষকরা ভালো ফলনের স্বপ্নে উজ্জীবিত হয়ে উঠেছেন। কয়েক মাস পর সোনালি ধানে ভরে উঠবে এই প্রান্তর, এমন প্রত্যাশায় দিন গুণছেন কৃষক পরিবারগুলো।
সরেজমিনে উপজেলার বিভিন্ন বোরো মাঠ ঘুরে দেখা গেছে, বসন্তের নরম রোদ আর মৃদু বাতাসে দোল খাচ্ছে কচি ধানক্ষেত। বিস্তীর্ণ বোরো মাঠের চোখজুড়ানো এই দৃশ্য এখন নিত্যদিনের সঙ্গী। কোথাও কোথাও সেচের পানির চিকচিকে আভা আর কৃষকদের ব্যস্ত পদচারণায় মুখর হয়ে উঠেছে গ্রামীণ প্রান্তর। ভালো ফলনের আশায় কৃষকরা ফসলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। মাঠজুড়ে সবুজের খেলা আর কৃষকদের মুখে হাসির দৃশ্যে চিরচেনা বাঙালির চিত্রই যেন ফুটে উঠেছে গ্রামীণ প্রান্তরে। কৃষকরা বলছেন, এবার সময়মতো বীজতলা তৈরি, চারা রোপণ ও সেচের সুব্যবস্থায় বোরো আবাদ ভালো হয়েছে। মাঠজুড়ে কচি সবুজ ধানক্ষেত এবার ভালো ফলনের পূর্বাভাস দিচ্ছে। ফসলে এখন পর্যন্ত ক্ষতিকর পোকামাকড়ের তেমন কোনো আক্রমণ চোখে পড়ছে না তাদের। এবার ভালো ফলন প্রাপ্তির আশায় কৃষকরাও ফসলের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের কৃষক জামির হোসেন বলেন, এবছর এখন পর্যন্ত আবহাওয়া আমাদের পক্ষে রয়েছে। সময়মতো আমরা ইরিধান রোপণ করতে পেরেছি। ধান রোপণের পর থেকে সময়মতো ক্ষেতে সেচ পাওয়ায় ধানগাছ ভালোভাবে বেড়ে উঠছে। এখন পর্যন্ত খেতে তেমন রোগবালাই নেই। এরকম পরিস্থিতি থাকলে এ বছর ইরির ফলন ভালো হওয়ার আশা করছি। উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া এলাকার কৃষক আবু তাহের বলেন, ধানের জমিতে নিয়মিত পরিচর্যা করছি। সার ও কীটনাশক সময়মতো ব্যবহার করছি, যার ফলে ধান গাছের পাতা সবুজ ও শক্ত হয়ে উঠছে। এখন মাঠের দিকে তাকালে মন ভরে যায়। যদি প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে এবার ভালো ফলন পাব।
উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকার কৃষক তাজু মিয়া বলেন, আমাদের সারা বছরের সংসার অনেকটাই নির্ভর করে এই ইরি ধানের ফলনের ওপর। তাই ভালো ফলনের আশায় সবাই মিলেমিশে জমিতে কাজ করছি। এবার এই সবুজ মাঠ আমাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। আশা করছি আমাদের ভালো ফলনের স্বপ্ন এবার বাস্তবায়িত হবে।
ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মতিন বলেন, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৮ হাজার ৫৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠপর্যায়ে কাজ করছে উপজেলা কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদের নিরলস পরিশ্রমে এবছর ফসলের মাঠের চিত্র বেশ ভালো। আশা করছি এ বছর কৃষকরা তাদের কাঙ্খিত ফলন পাবেন। তিনি বলেন, ভালো ফলনের লক্ষ্যে কৃষকদের সচেতন করে তুলতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকলে এবং এভাবে পরিচর্যা অব্যাহত থাকলে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিপজ্জনক অবস্থানে বাংলাদেশ! ঘন ঘন ঝাঁকুনিতে বড় প্রলয়ের অশনিসংকেত
বাংলাদেশজুড়ে ভূমিকম্পের আতঙ্ক এখন চরমে পৌঁছেছে। গত এক মাসেই দেশবাসী অন্তত ১০ থেকে ১১ বার মৃদু ও মাঝারি মাত্রার কম্পন অনুভব করেছে। সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫২ মিনিটে মাঝারি মাত্রার একটি ভূকম্পনে কেঁপে ওঠে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ রাজধানী ঢাকা ও পূর্বাঞ্চলীয় জেলা চট্টগ্রাম। রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার এই কম্পনটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি এলাকায়, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার। জুমার নামাজের পরপরই হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হলে মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় কাঁচা ঘরবাড়ি ও টিনশেড ধসে পড়ার খবর পাওয়া গেছে, তবে বড় কোনো প্রাণহানির তথ্য এখনও মেলেনি।
আবহাওয়া অধিদপ্তর ও ভূতত্ত্ববিদদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি ফেব্রুয়ারির শুরু থেকেই একের পর এক কম্পন অনুভূত হচ্ছে। ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার কম্পন দিয়ে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি সাতক্ষীরা ও মিয়ানমার সীমান্তে একাধিকবার ঝাঁকুনি অনুভূত হয়। এরপর ৯, ১০, ১৯ ও ২৫ ফেব্রুয়ারি সিলেট, সুনামগঞ্জ ও মিয়ানমার সংলগ্ন এলাকায় দফায় দফায় ভূকম্পন রেকর্ড করা হয়। ২৬ ফেব্রুয়ারি ভারতের সিকিমে সৃষ্ট কম্পনও বাংলাদেশে অনুভূত হয়েছিল। মাত্র ২৭ দিনে এতবার মাটি কেঁপে ওঠাকে বিশেষজ্ঞরা বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস হিসেবে দেখছেন। গত নভেম্বরেও একইভাবে ঘন ঘন কম্পনের পর নরসিংদীতে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে ১০ জনের মৃত্যু ও কয়েকশ মানুষ আহত হন।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের অত্যন্ত ঝুঁকিপূর্ণ সংযোগস্থলে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের অধ্যাপক ড. জিল্লুর রহমান সতর্ক করেছেন যে, ছোট ছোট অজ্ঞাত ফল্ট লাইন থেকে সৃষ্ট এই কম্পনগুলো বড় বিপদের আগাম বার্তা হতে পারে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে যদি ৭ মাত্রার কোনো ভূমিকম্প আঘাত হানে, তবে তার ফলাফল হবে ভয়াবহ। জাইকার জরিপ বলছে, ঢাকায় শক্তিশালী কম্পন হলে অন্তত ৭২ হাজার ভবন ধসে পড়তে পারে। বিল্ডিং কোড অমান্য করে গড়ে ওঠা কয়েক লাখ ঝুঁকিপূর্ণ ভবন এখন রাজধানী ও বন্দর নগরীর মানুষের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বড় বিপর্যয় ঠেকাতে এখনই জাতীয় পর্যায়ে সচেতনতা ও প্রস্তুতি বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা।
/আশিক
শনিবার একাধিক এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
সিলেট নগর ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় শনিবার সকাল থেকে টানা প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত বার্ষিক জরুরি রক্ষণাবেক্ষণ, উপকেন্দ্র সংরক্ষণ কার্যক্রম এবং বিদ্যুৎ লাইনের নিরাপত্তাজনিত গাছের ডালপালা অপসারণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাক্কাতুরা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হলে সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করেছে সংস্থাটি।
উপকেন্দ্রের অধীনে থাকা ১১ কেভি ঘোপাশাল ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার এবং ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের আওতাভুক্ত অঞ্চলগুলো বিদ্যুৎবিহীন থাকবে।
এ তালিকায় রয়েছে ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার মসজিদ সংলগ্ন অংশ, পর্যটন এলাকা, ফরিণাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাটসহ পার্শ্ববর্তী অঞ্চল।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, উপকেন্দ্রভিত্তিক বার্ষিক মেরামতকাজের মাধ্যমে লাইন লস কমানো, যান্ত্রিক ত্রুটি শনাক্ত করা এবং ঝুঁকিপূর্ণ গাছপালা অপসারণের মাধ্যমে ভবিষ্যৎ বিভ্রাট প্রতিরোধ করা হয়। গ্রীষ্ম মৌসুমের আগে এই ধরনের কাজ সম্পন্ন করা হলে হঠাৎ লোডশেডিং বা বড় ধরনের যান্ত্রিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়।
সংশ্লিষ্টরা গ্রাহকদের বিকল্প প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক স্থাপনাগুলোকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
-রাফসান
মাধবদীতে কিশোরী হত্যা: ইউনিয়ন নেতাসহ পাঁচজন গ্রেপ্তার
নরসিংদীর মাধবদী এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় স্থানীয় এক ইউনিয়ন বিএনপি নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মহিসাষুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে মো. ইমরান দেওয়ান (৩২), মৃত সাহাবুদ্দিনের ছেলে এবাদুল্লাহ (৪০), মো. আজগর আলীর ছেলে মো. আইয়ুব (৩০) এবং মৃত মজিবুরের ছেলে গাফ্ফার (৩৪)।
স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী, প্রায় ১৫ দিন আগে একটি সংঘবদ্ধ দল কিশোরীকে তুলে নিয়ে যৌন নির্যাতন করে। ঘটনার পর বিচার চেয়ে পরিবার স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দ্বারস্থ হলে আপস-মীমাংসার চেষ্টা হয়। অভিযোগ রয়েছে, আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি চাপা দেওয়ার উদ্যোগ নেওয়া হয় এবং পরিবারকে এলাকা ছাড়ার চাপ দেওয়া হয়।
পরিবারের দাবি, বুধবার রাতে মেয়েটিকে আবারও জোর করে তুলে নেওয়া হয়। পরদিন দুপুরে স্থানীয়রা একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানিয়েছেন, ধর্ষণ ও হত্যা সংক্রান্ত মামলায় একাধিক আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
নরসিংদী সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।
সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতার ঘটনায় সামাজিক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার কর্মীদের মতে, এ ধরনের ঘটনায় দ্রুত তদন্ত, স্বচ্ছ বিচারপ্রক্রিয়া এবং সাক্ষী-ভুক্তভোগী সুরক্ষা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে স্থানীয় প্রভাব ও রাজনৈতিক পরিচয় যেন বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত না করে, সে বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন তারা।
-রাফসান
ঢাকাসহ দেশজুড়ে ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকায় আজ দুপুরের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২টা ৪ মিনিটে সংঘটিত এই ভূকম্পনে নগরীর বাসিন্দাদের মধ্যে ক্ষণিকের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।
এই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্য, যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত। উৎপত্তিস্থলটি বেশ দূরে হওয়ায় বাংলাদেশে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও উত্তরবঙ্গের জেলাগুলোতে কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।
ইউএসজিএস আরও জানিয়েছে যে এই ভূকম্পনটি কেবল বাংলাদেশ ও ভারতেই সীমাবদ্ধ ছিল না, বরং এর প্রভাব পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান এবং চীনের দক্ষিণ অঞ্চলেও টের পাওয়া গেছে। মাটির গভীরে এই ভূকম্পনের কেন্দ্রস্থল থাকায় কম্পনটি দীর্ঘক্ষণ স্থায়ী না হলেও ভবনগুলোর ওপরতলায় অবস্থানকারী মানুষ দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন।
আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সিকিমের পার্বত্য অঞ্চলে এই ধরণের মাঝারি মাত্রার ভূমিকম্প প্রায়ই দেখা যায় যা হিমালয় অঞ্চলের ভূ-প্রকৃতির একটি নিয়মিত অংশ। তবে ভূমিকম্পের পর পরবর্তী কয়েক ঘণ্টায় কোনো শক্তিশালী ‘আফটার শক’ বা পুনরায় কম্পনের খবর পাওয়া যায়নি। জানমালের নিরাপত্তা নিশ্চিতে এবং ভবনগুলোর ফাটল বা ঝুঁকি যাচাই করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
/আশিক
কেনাকাটায় যাওয়ার আগে জেনে নিন আজকের বন্ধ মার্কেটের তালিকা
সাপ্তাহিক ছুটির কারণে আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাজধানীর বেশ কিছু এলাকার মার্কেট, দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিশেষ করে মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী এবং গাবতলী এলাকার সব বড় বড় বিপণিবিতান আজ সাপ্তাহিক বন্ধের আওতায় থাকবে। এছাড়া টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট এবং ইস্কাটন এলাকার দোকানপাটও আজ খুলবে না।
রাজধানীর মধ্যাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী ও মালিবাগের একাংশসহ শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ ও শান্তিবাগের সব মার্কেট বন্ধ থাকবে। মতিঝিল, ফকিরাপুল, পল্টন, টিকাটুলী ও আরামবাগ এলাকার ব্যবসায়িক কার্যক্রমও আজ স্থবির থাকবে। সেই সাথে কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা এবং হাইকোর্ট ভবন সংলগ্ন এলাকার শপিংমলগুলোতে আজ সাপ্তাহিক ছুটি পালন করা হবে।
নির্দিষ্ট মার্কেটের তালিকায় আজ বন্ধ থাকবে মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট ও আড়ং-এর মোহাম্মদপুর শাখা। শ্যামলী হল মার্কেট ও মুক্তিযোদ্ধা সুপারমার্কেটও আজ খুলবে না। মিরপুর ও গাবতলী এলাকার মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট এবং মিরপুর স্টেডিয়াম মার্কেট আজ বন্ধ থাকবে।
কেনাকাটার জনপ্রিয় গন্তব্য মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল এবং কর্ণফুলী গার্ডেন সিটিতেও আজ সাপ্তাহিক ছুটি। এছাড়াও কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট এবং জোনাকি সুপার মার্কেটে কোনো কেনাকাটা করা যাবে না। পল্টন ও গুলিস্তান এলাকার গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২ এবং গুলিস্তান কমপ্লেক্সও আজ বন্ধ থাকবে। সেই সাথে রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট এবং দেশের অন্যতম প্রধান বায়তুল মোকাররম মার্কেট ও সাকুরা মার্কেটে আজ কোনো বাণিজ্যিক লেনদেন হবে না। তাই এসব এলাকায় যাওয়ার আগে অবশ্যই বিকল্প পরিকল্পনা নিয়ে বের হওয়া উচিত।
/আশিক
আজ রাজধানীর কোথায় কোন কর্মসূচি? একনজরে গুরুত্বপূর্ণ তালিকা
ব্যস্ত নগরী ঢাকায় প্রতিদিনের মতো আজও বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও প্রশাসনিক কর্মসূচি রয়েছে যা সড়কের যানজট ও চলাচলে প্রভাব ফেলতে পারে। আজ বৃহস্পতিবার দিনের শুরুতেই জেনে নিন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্যদের ব্যস্ততা ও রাজধানীর গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের তালিকা।
আজ বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের কৃতী সন্তানদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, সাংবাদিকতায় শফিক রেহমান, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর) এবং প্রথমবারের মতো কোনো ব্যান্ড দল হিসেবে ‘ওয়ারফেজ’-সহ মোট ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এই পদকে ভূষিত করা হচ্ছে। পদক প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দুপুর দেড়টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়ে ‘অমর একুশে বইমেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর এই দুই কর্মসূচির কারণে শাহবাগ, দোয়েল চত্বর এবং প্রেস ক্লাব এলাকায় বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে পারে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে সচিবালয়ে দুপুর সাড়ে ১২টায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং মো. রাজিব আহসান। ঈদযাত্রায় নৌ-দুর্ঘটনা রোধ এবং যাত্রীসেবা বাড়াতে এই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বিকেল সাড়ে ৩টায় ফার্মগেটের মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে ৪৪তম বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারে নবযোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। সরকারি চাকরিতে নতুন যোগ দেওয়া কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান ও সম্মাননা দেওয়ার মাধ্যমে এই কোর্সের সমাপ্তি ঘটবে।
/আশিক
বাহরাইন প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সম্রাট নজরুল ও সম্পাদক নোমান সিদ্দিকী

মাহির তালুকদার আলম
বাহরাইন প্রতিনিধি
বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইন-এর ২০২৬ইং সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানী মানামা-তে এক সাধারণ সভা ও মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়।
সভায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক তোফায়েল রেজাকে প্রধান উপদেষ্টা, বাংলা টিভির বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীকে সভাপতি ও ডিবিসি নিউজের বাহরাইন প্রতিনিধি নোমান সিদ্দিকীকে সাধারণ সম্পাদক, যমুনা টিভির বাহরাইন প্রতিনিধি স্বপন মজুমদারকে সহ সভাপতি, দৈনিক আলোকিত সকাল মাহির তালুকদারকে সাংগঠনিক সম্পাদক, নাগরিক টিভি বাহরাইন প্রতিনিধি মোহাম্মদ মিতুনকে অর্থ সম্পাদক, কিউ টিভির বাহরাইন প্রতিনিধি মনির হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক পূর্বকোণ বাহরাইন প্রতিনিধি দেব সুকান্তকে প্রচার সম্পাদক, চ্যানেল কর্ণফুলী বাহরাইন প্রতিনিধি ফয়জুল ইসলাম ফয়সালকে দপ্তর সম্পাদক, আব্দুল হালিম ফয়সালকে কার্যকরী সদস্য করে আগামী একবছরের জন্য কমিটি ঘোষণা করা হয়, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা সাংবাদিকদের পেশাগত উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার এবং সামাজিক উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে আরও সক্রিয় ভূমিকা রাখবে ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ সম্মাননা পেলেন কনস্টেবল আসাদুজ্জামান

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
অদ্য (২৫ ফেব্রুয়ারি ২০২৬)- তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেড-এ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জানুয়ারি ২০২৬ মাসের ব্যক্তিগত কর্মদক্ষতা মূল্যায়নে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরা-এর পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন মো: আসাদুজ্জামান, কনস্টেবল (৯৬১), কালিগঞ্জ থানা,সাতক্ষীরা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননায় ভূষিত হন। মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে তাঁর কার্যকর ভূমিকা প্রশংসিত হয়েছে। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা ও কর্মনিষ্ঠা জেলা পুলিশের নজরে আসে।এ বিষয়ে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল,বিপিএম বলেন,“জেলা পুলিশের প্রত্যেক সদস্যকে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দায়িত্ব পালন করতে হবে।
কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে মেধা ও সাফল্যকে স্বীকৃতি প্রদান করা হলে বাহিনীর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হয় এবং সেবার মান আরও উন্নত হয়। আমরা চাই জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে।জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন,এ ধরনের সম্মাননা সদস্যদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে
বিএনপির সংরক্ষিত আসনে দেবিদ্বারের সাহসী মুখ রেহেনা পারভীন

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রেহেনা পারভীনকে বিএনপির সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চান । তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আইন পেশায় অবদান এবং নির্যাতনের শিকার হওয়ার বাস্তব ইতিহাস বিবেচনায় তাঁকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া উচিত।
২৯শে ডিসেম্বর ২০১৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক ন্যক্কারজনক ঘটনার শিকার হন অ্যাডভোকেট রেহেনা পারভীন। আদালত প্রাঙ্গণেই আওয়ামী সরকারের সন্ত্রাসীদের হাতে তিনি গুরুতরভাবে মারধরের শিকার হন। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং দেশে-বিদেশে চিকিৎসা নিতে বাধ্য হন। এ ঘটনার পরও তিনি জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তিনি আইনপেশা ও রাজনৈতিক সচেতনতা থেকে দূরে সরে যাননি
দেবিদ্বার উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন একজন নির্যাতিত ও সংগ্রামী আইনজীবী হিসেবে রেহেনা পারভীন শুধু একটি ব্যক্তি নন, বরং তিনি আওয়ামী সরকারের সময়কার রাজনৈতিক নিপীড়নের একটি জীবন্ত সাক্ষ্য। এমন একজন সাহসী নারী নেত্রীকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিয়ে আসা হলে দেবিদ্বারের জনগণ সম্মানিত হবে এবং বিএনপিও একজন পরীক্ষিত, ত্যাগী নেত্রীকে মূল্যায়নের সুযোগ পাবে।
“রেহেনা পারভীন আপা শুধু একজন আইনজীবী নন, তিনি একজন সংগ্রামী নারী। তিনি নির্যাতনের শিকার হয়েও মাথা নত করেননি। আমরা চাই বিএনপি তাঁকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিক।” সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিএনপির জন্য কাজ করা এবং ত্যাগ স্বীকার করা নারীদের মধ্য থেকে রেহেনা পারভীন একজন উল্লেখযোগ্য মুখ।
পাঠকের মতামত:
- সবুজ পোশাকে সেজেছে ব্রাহ্মণপাড়ার বোরো মাঠ: কৃষকের চোখে এখন সোনালি দিনের স্বপ্ন
- আজ ১০ রমজান: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
- বিপজ্জনক অবস্থানে বাংলাদেশ! ঘন ঘন ঝাঁকুনিতে বড় প্রলয়ের অশনিসংকেত
- শিশুর প্রশ্ন-আংকেল রোজা রাখেন? প্রধানমন্ত্রীর উত্তর-জ্বি সবগুলো রেখেছি
- স্বজনপ্রীতি নয়, যাচাই করে ফ্যামিলি কার্ড বিতরণ
- জেদ্দায় বৈঠক: রিয়াদ সফরে আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের
- পাকিস্তান–আফগান সংঘাতে জাতিসংঘের উদ্বেগ
- ভূমিকম্পে যে দোয়া পড়তে বলেছিলেন রাসূল (সা.)
- শনিবার একাধিক এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
- মাধবদীতে কিশোরী হত্যা: ইউনিয়ন নেতাসহ পাঁচজন গ্রেপ্তার
- ডিএসইতে সাপ্তাহিক পতনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান
- ডিএসইতে সপ্তাহের বাজারে সেরা ১০ পারফরমার
- এসএমই তহবিল শিল্পে না গিয়ে ট্রেজারি বন্ডে, মুনাফায় বিদেশ সফর
- ইউনূস সরকারের আমলে ৬৫টি প্রকল্পে প্রায় ৮০ হাজার কোটি টাকা ব্যয় বৃদ্ধি
- রাজধানীতে তাপমাত্রার হালনাগাদ তথ্য
- আবারও বাড়ল স্বর্ণের দাম! জানুন নতুন মূল্যতালিকা
- পাকিস্তানের ‘অপারেশন গজব লিল হক’, আফগানিস্তানে বিমান হামলার দাবি
- কোথায় দেখবেন আজকের সব ম্যাচ?
- আজ নামাজের সময়সূচি জানুন
- আওয়ামী আমলেও এমনটা দেখিনি: ছাত্র রাজনীতির নতুন কালচার নিয়ে ক্ষুব্ধ সারজিস
- ডিএমপিতে বড় ধামাকা! এক প্রজ্ঞাপনেই বদলে গেল ঢাকার পুলিশি কমান্ড
- গণভোটের ফলাফলে নাটকীয় মোড়: এক ঝটকায় কমলো হ্যাঁ ভোটের সংখ্যা
- খুচরা বিক্রেতাদের কারসাজি শেষ: এলপিজি নিয়ে বড় ঘোষণা দিলেন বাণিজ্যমন্ত্রী
- মহাজাগতিক বিস্ময়: আকাশে দেখা গেল মানুষের মস্তিষ্কের মতো তারা
- গোসল ফরজ রেখেই কি সেহরি খাওয়া যাবে? জেনে নিন ইসলামের বিধান
- কথা রাখলেন তারেক রহমান: ১২ লাখ কৃষকের ঋণের বোঝা শেষ!
- দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করার মিশন: প্রধানমন্ত্রী
- টিউলিপকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ
- জনবল সংকট মেটাতে পুলিশের মেগা নিয়োগের ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- পর্দার প্রেম এবার বাস্তবে: উদয়পুরের প্রাসাদে সাত পাকে বাঁধা পড়লেন ভিরোশ
- ইফতারে পানিশূন্যতা দূর করবে জাদুকরী ৭টি শরবত
- যমুনা ছাড়ার দিনক্ষণ চূড়ান্ত: এবার বিশ্বজয়ে নামছেন ইউনূস!
- নতুন রাষ্ট্রপতি নিয়োগের আইনি নোটিশ: বিপাকে মোঃ সাহাবুদ্দিন
- ঢাকাসহ দেশজুড়ে ভূমিকম্প অনুভূত
- ২৬ ফেব্রুয়ারি শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ২৬ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরপতনের শেয়ার
- ২৬ ফেব্রুয়ারি ডিএসইতে শীর্ষ ১০ দরবৃদ্ধিকারী শেয়ার
- যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী, মন্ত্রী–প্রতিমন্ত্রীদের আবাস বরাদ্দের পূর্ণ তালিকা
- জুনিয়র বৃত্তিপ্রাপ্তরা কত টাকা ভাতা পাবে
- ঈদে কত দিনের ছুটি পাবেন চাকরিজীবীরা
- কথায় নয়, কাজেই দক্ষতা প্রমাণ করতে চাই: নতুন গভর্নর
- ইসরায়েলি পার্লামেন্টে বিরল সম্মানে ভূষিত মোদি
- ইফতারে ভাজাপোড়া নয়, স্বাস্থ্যকর ও সুস্বাদু চিকেন মোমো হতে পারে সেরা পছন্দ
- মহাকাশে বিরল মহোৎসব: বাংলাদেশ থেকে এক সারিতে দেখা যাবে ৬ গ্রহ!
- সরকারের মেগা প্রজেক্টে মির্জা আব্বাস
- একুশে পদক-২০২৬ প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আজকের মুদ্রার বিনিময় হার: জেনে নিন কোন দেশের মুদ্রায় কত টাকা
- গভর্নর সরিয়ে লুটপাটের পথ খুলল সরকার: নাহিদ ইসলাম
- ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুদকে অভিযোগের পাহাড়
- এমপিই নিরাপদ নন, সাধারণ মানুষের কী হবে? : জামায়াত নেতা
- অনলাইনে ও মোবাইলে যেভাবে দেখবেন জুনিয়র বৃত্তির ফলাফল
- স্বর্ণের দামে ফের রেকর্ড! ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম: নতুন দরে নাকাল সাধারণ ক্রেতারা
- বন্ধকী কূটনীতির দেশে স্বাধীন পররাষ্ট্রনীতির স্বপ্ন
- ৫ আগস্টের সেই ৪০ মিনিট! বঙ্গভবনের ভেতর যা ঘটেছিল জানালেন রাষ্ট্রপতি
- সব রেকর্ড ভাঙল স্বর্ণ! আজ থেকে নতুন রেট কার্যকর
- তালসরায় গাউসিয়া কমিটির মানবিক উদ্যোগ: দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
- ফ্যামিলি কার্ডের জন্য প্রস্তুত ১৩ জেলা: উদ্বোধনের তারিখ জানালেন প্রধানমন্ত্রী
- তিন স্তরের যাচাই শেষে ফ্যামিলি কার্ড: জেনে নিন আবেদনের সব নিয়ম
- সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসন: নেতাকর্মীদের পছন্দের শীর্ষে সেতারা নাসরিন নিশি
- জাকাত ও ফিতরা কত দেবেন? জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
- শ্রদ্ধা ও ভালোবাসায় অমর একুশে পালন করল কালিগঞ্জবাসী: বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
- ইফতারের পরই মাথাব্যথা? জেনে নিন মুক্তির ৫টি সহজ উপায়
- বাহরাইন প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সম্রাট নজরুল ও সম্পাদক নোমান সিদ্দিকী
- মঈন খানের হাত ধরে নতুন রাষ্ট্রপতি? গুঞ্জন নিয়ে যা বললেন স্থায়ী কমিটির সদস্য








