পর্যটন দিবসে কক্সবাজার: উৎসবে আমেজ, সেন্টমার্টিন নিয়ে অনিশ্চয়তা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে শুরু হয়েছে পর্যটন মৌসুমের আমেজ। হোটেল-মোটেল, গেস্ট হাউস ও বিভিন্ন পর্যটনসেবী প্রতিষ্ঠান নতুন সাজে সেজেছে। বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ট্যুরিস্ট পুলিশ। শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যেও দেখা দিয়েছে নতুন আশার আলো। আজ (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালিও বের করা হয়।
বিতর্কিত সিদ্ধান্তে প্রত্যাহার হলেন যারা
এই আনন্দঘন পরিবেশের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ক্ষোভ ও সমালোচনা। অভিযোগ উঠেছে—‘বিচ ম্যানেজমেন্ট কমিটি’ নামে জেলা প্রশাসনের একটি সংস্থা আত্মীয়স্বজনকে কার্ড দিয়ে সৈকতে যত্রতত্র ব্যবসার সুযোগ করে দিয়েছিল। এর জের ধরে ব্যাপক প্রতিক্রিয়ার পর জেলা প্রশাসক সালাউদ্দিনকে প্রত্যাহার করা হয়।
একইভাবে, ‘টমটম ও মিশুক’ নামের বাহনের লাইসেন্স দেওয়ার অভিযোগে কক্সবাজার পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজকেও প্রত্যাহার করা হয়। এই বিতর্কে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিনের নামও উঠে আসে এবং তাকে পরে রাঙামাটি বদলি করা হয়। তবে তাদের সময়ে নেওয়া বহু বিতর্কিত সিদ্ধান্ত এখনো বহাল থাকায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।
সেন্টমার্টিন নিয়ে চরম অনিশ্চয়তা
দেশের অন্যতম পর্যটন আকর্ষণ প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিরাজ করছে চরম অনিশ্চয়তা। গত বছর সরকারি বিধিনিষেধের কারণে ভরা মৌসুমেও মাত্র দুই মাস দৈনিক দুই হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পেয়েছিলেন। এবার এখনো স্পষ্ট কোনো নির্দেশনা নেই—কতজন পর্যটক দ্বীপে যেতে পারবেন কিংবা জাহাজ চলাচল কবে থেকে শুরু হবে।
দ্বীপের স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলছেন, প্রতিদিন অন্তত পাঁচ হাজার পর্যটকের ভ্রমণ নিশ্চিত করা গেলে তাদের বছরের আয়ের পথ উন্মুক্ত হবে। কিন্তু অনিশ্চয়তার কারণে এ বছর হোটেল-রিসোর্ট সংস্কার বা মৌসুমি প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি।
সেন্টমার্টিন হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শিবলী আজম কোরেশি বলেন, “কখন পর্যটক আসবেন, জাহাজ চলবে কি না—এ বিষয়ে এখনো কোনো বার্তা নেই। এতে ব্যবসায়ীরা চরম দুশ্চিন্তায় আছেন।”
প্রশাসনের আশ্বাস
কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, “আমি নতুন দায়িত্ব নিয়েছি। এবারের সিদ্ধান্ত এখনো হয়নি। তবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত গত বছরের নিয়মেই পর্যটক পরিবহন চলবে।”
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়ন প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সৈকত এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সারা বছরই নিরাপত্তা থাকে, তবে এখন তা আরও জোরদার করা হয়েছে।”
ধলবাড়িয়া ইউনিয়নের আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন। এই জনপদের মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না আর উন্নয়নের সাথে যে পরিবারটি নিবিড়ভাবে জড়িয়ে আছে, তা হলো গাজী পরিবার অর্থ্যাৎ খোরশেদ চেয়ারম্যানের পরিবার। দীর্ঘ ৫৫ বছর ধরে এই ইউনিয়নের মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করে আসছেন এই পরিবারটি। আর এই ধারাবাহিকতার বর্তমান প্রতিকৃতি ও আগামী নির্বাচনেও চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন।
ধলবাড়িয়া ইউনিয়নের মানুষের ভাগ্যোন্নয়নে যার শুরুটা হয়েছিল, তিনি গাজী শওকাত হোসেনের প্রয়াত পিতা-সাবেক সফল চেয়ারম্যান গাজী খোরশেদ আলম। তিনিও দীর্ঘকাল এই ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা দিয়ে গেছেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে পুত্র গাজী শওকাত হোসেন আজও জনমানুষের আস্থার ঠিকানায় পরিণত হয়েছেন।১৯৭৭ সাল থেকে ২০২৬ সাল-এই দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক ও প্রশাসনিক পরিক্রমায় মাত্র ১১ বছর বাদে বাকি ৩৭ বছর ধরে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সেবক হিসেবে দায়িত্ব পালন করে আসছে এই পরিবারটি।
অনেক চড়াই-উৎরাই এবং নানান প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে আজ তিনি সত্যিকারের জনসেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।২০২১ সালের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে 'ঘোড়া' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন গাজী শওকাত হোসেন। সেবার তিনি ৫,৩৮৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকের প্রার্থী সজল মুখার্জীকে ১,১০৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ভোটের এই ব্যবধান ও জনসমর্থন ধলবাড়িয়া ইউনিয়নে মানবিক সেবার এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে।ধলবাড়িয়া ইউনিয়নের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি।
দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু-মুসলিম সকলে মিলে এখানে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। এই মেলবন্ধন রক্ষায় এবং সবার বিপদে-আপদে অভিভাবকের মতো পাশে থেকে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন গাজী শওকাত হোসেন।সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং ধলবাড়িয়া ইউনিয়নের সামগ্রিক অগ্রযাত্রায় এই পরিবারটির আত্মত্যাগ ও সেবা স্থানীয় ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায় হয়ে থাকবে।বর্তমান চেয়ারম্যান হিসেবে গাজী শওকাত হোসেন ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ পরিচালনা করছেন।
বর্তমানে এলাকায় প্রায় ৪৯টি রাস্তার নির্মাণ ও সংস্কার কাজ চলমান রয়েছে। আসন্ন নির্বাচনে জয়ী হলে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক 'ডিজিটাল ও মডেল ইউনিয়ন' হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তিনি বলেন, "আমি নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করব এবং ইউনিয়নবাসীকে একটি আধুনিক নাগরিক সুবিধা উপহার দেব।
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
সারা দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চলমান দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতাকে সরকার ও ক্ষমতাসীন দলের জন্য চরম অশনিসংকেত বলে আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এসব অপকর্মে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পাশাপাশি সারাদেশে ক্ষমতাসীন দল বিএনপির অভ্যন্তরে কঠোর ‘আত্মশুদ্ধি অভিযান’ পরিচালনা করা জরুরি।
সংবাদমাধ্যমে প্রকাশিত নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান রাজধানীর ‘রাড্ডা এমসিএইচ-এফপি’ স্বাস্থ্যকেন্দ্রে পুলিশের উপস্থিতিতে মধ্যরাতে হামলা, লুটপাট ও জবরদখল, কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত এবং সম্প্রতি একজন কনটেন্ট ক্রিয়েটরের অফিসে তাণ্ডব ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের এক সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতায় শত শত মানুষের সামনে গরিব ও অসহায় মা-শিশুদের চিকিৎসা কেন্দ্র দখলের ঘটনা ক্ষমতাসীন দলের জন্য চরম বিব্রতকর। ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের নেতাকর্মীরা বিগত আওয়ামী লীগ সরকারের মতো একই ধরনের স্বেচ্ছাচারী আচরণ করলে তা জনগণের কাছে নেতিবাচক বার্তা পাঠাবে।
টিআইবি জানায়, ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকার সায়েদাবাদ, গাবতলী ও মহাখালীসহ চট্টগ্রাম, সিলেট ও খুলনার বাস টার্মিনাল, ফুটপাত, হাটবাজার, বালুমহাল, জলমহাল, ইন্টারনেট ও ডিশ ব্যবসা থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও চাঁদাবাজির কেবল হাতবদল ঘটেছে। কোনো কোনো মন্ত্রী যখন চাঁদাবাজিকে ‘দুর্নীতি নয়, সমঝোতার লেনদেন’ বলে মন্তব্য করেন এবং সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তখন এই অপরাধ রাষ্ট্রীয়ভাবে স্বাভাবিকতা পায়।
টিআইবি স্পষ্ট করে বলেছে, কেবল দলীয় পদ থেকে বহিস্কারের মতো লোকদেখানো ব্যবস্থা যথেষ্ট নয়। অপরাধীদের প্রত্যক্ষ বা পরোক্ষ দলীয় পরিচয়ের কারণে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা নিতে পারছে না, যার ফলে বিচারহীনতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। অবিলম্বে প্রতিটি অপরাধের সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা না নিলে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।
/আশিক
১১ জেলায় শুক্রবার রাত পর্যন্ত তীব্র ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
দেশের প্রায় ১১টি জেলায় আগামীকাল শুক্রবার রাত পর্যন্ত অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ প্রবল বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সাথে নদী অববাহিকা ও উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে তীব্র বেগে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে শুক্রবার দিবাগত রাত ১টা পর্যন্ত রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে নৌ চলাচল নিরাপদ রাখতে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি কিছুটা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রত্যক্ষ প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। যার ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানের পানি বৃদ্ধি ও বৃষ্টির কারণে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা নদীর পানি পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সতর্কসীমায় পৌঁছাতে পারে। বিগত ২৪ ঘণ্টায় ধরলা ও দুধকুমার নদীর পানি অপরিবর্তিত থাকলেও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হয়ে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
/আশিক
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ শ্রীপুরে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে চান পাপিয়া পারভীন

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৪ নম্বর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মোছা. পাপিয়া পারভীন।পাপিয়া পারভীন দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য মো. মাহমুদ আলম মন্টুর সহধর্মিণী। নির্বাচনকে সামনে রেখে তিনি সংশ্লিষ্ট তিনটি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এ সময় তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছেন।পাপিয়া পারভীন বলেন, “জনগণের সেবা করার সুযোগ পেলে এলাকার নারী, শিশু ও সাধারণ মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব।
জনগণের পাশে থেকে তাদের প্রয়োজন ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরাই হবে আমার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থন পেলে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবেন। ওয়ার্ডবাসীর যেকোনো প্রয়োজনে সাধ্য অনুযায়ী পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।পাপিয়া পারভীন এ সময় আসন্ন নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।
বৃহস্পতিবার দীর্ঘ ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টানা ৬ ঘণ্টা রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ লাইনের উপরিভাগ ও সংলগ্ন গাছপালার ডালপালা ছাঁটাইসহ ১১ কেভি লাইনের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার তালিকাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে সাগরপাড়া, কেদুর মোড়, পঞ্চবটি, শাহ মখদুম কলেজ এলাকা, শেখেরচক, বোসপাড়া, মতিহার, ধরমপুর, জাহাজঘাট, মিজানের মোড়, ফুলতলা, সোরাফানের মোড়, বিনোদপুর, কাজলা ও মির্জাপুরসহ তৎসংলগ্ন আশপাশের এলাকা।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের পূর্বে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য সংস্থাটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
/আশিক
দ্রুত উপকূলের দিকে ধেয়ে আসছে নতুন আবহাওয়া দুর্যোগ
বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে এক বিশাল মেঘের জটলা, যা ক্রমান্বয়ে ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপে পরিণত হচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। উপকূলে আঘাত হানার পূর্বে এটি যদি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে বিশ্ব আবহাওয়া সংস্থার নিয়মানুযায়ী এর নামকরণ করা হবে ‘অর্ণব’। বাংলা ‘অর্ণব’ শব্দের অর্থ সমুদ্র, এবং তালিকা অনুযায়ী এই নামটি আগে থেকেই নির্ধারণ করে রেখেছিল বাংলাদেশ।
বর্তমানে এই নিম্নচাপটি ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে প্রায় দুই থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এটি দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে এবং বুধ ও বৃহস্পতিবারের (২৩ ও ২৪ সেপ্টেম্বর) মধ্যবর্তী গভীর রাতে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলভাগ অতিক্রম করতে পারে।
এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু এলাকায় প্রায় ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কার পাশাপাশি ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। অতিবর্ষণের ফলে নিচু অঞ্চল প্লাবিত হওয়ার এবং স্থানীয় নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার ঝুঁকি রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ওড়িশা রাজ্য সরকার আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যের খুরদা, গঞ্জাম, গজপতি এবং জগৎসিংপুর—এই চার জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু যত্ন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে সমুদ্রসৈকত ও সংলগ্ন এলাকার জেলে এবং স্থানীয় অধিবাসীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
পাইপলাইন মেরামতের জন্য যেসব এলাকায় মঙ্গলবার গ্যাস থাকবে না
রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মোট পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
তিতাসের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ এর আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে। পাশাপাশি এই সমস্ত এলাকার কাছাকাছি স্থানগুলোতেও গ্যাসের স্বল্পচাপ অনুভূত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জরুরি এই কাজের জন্য সাময়িক এই অসুবিধার কারণে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
/আশিক
দেবিদ্বারে মানসিক ভারসাম্যহীন যুবকের তাণ্ডব: প্রাণ গেল মা ও শিশুর

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে মা কে কুপিয়ে ও আট মাস বয়সী ভাতিজিকে আছার মেয়ে হত্যা করেছে ছেলে। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ওই যুবকের ভাবী।সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবক ইমনকে (২৪) হাতেনাতে আটক করে ঘরে তালাবদ্ধ করে রাখে। আটক ইমন ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।নিহতরা হলেন ইমনের মা পিয়ারা বেগম এবং তার ছয় মাস বয়সী ভাতিজি ইসরাত জাহান। হামলায় গুরুতর আহত ভাবীর নাম রাবেয়া আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ইমন কোনো এক কারণে হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তার নিজ মা পিয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এরপর তার আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে মেরে ফেলে। এ সময় তাকে বাধা দিতে এগিয়ে এলে ভাবী রাবেয়াকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা এসে আহত রাবেয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় এবং ঘাতক ইমনকে পাশের একটি ঘরে আটকে রাখে।
ইমনের বড় ভাই মো. সুজন (৩৫) বলেন, ২০১৮ সাল থেকে ইমন পা ভাঙার কারণে বাড়িতে ছিলেন। তার দুইবার অপারেশন হয়েছে। এরপর থেকে তার মধ্যে মানসিক সমস্যার লক্ষণ দেখা দেয়। সোমবার সকাল ৭টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে খবর পান, তার মা ও ভাতিজিকে হত্যা এবং স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলের পৌছে ঘাতক ইমনকে আটক করি। প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করলেন এমপি নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে আদালতে হাজির করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে তাদের কঠোর নিরাপত্তায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত নজরুল ইসলামের চার দিন এবং মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করে।
শুনানির শুরুতেই তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার এসআই মোপ্রোমো মো. শামসুজ্জোহা আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান রিমান্ড বাতিল ও জামিন চেয়ে বলেন, নজরুল ইসলাম চারবারের নির্বাচিত সংসদ সদস্য, ৭৫ বছর বয়সী বয়স্ক মানুষ, হার্টের রোগী এবং একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি পালানোর লোক নন এবং ন্যায়বিচারের স্বার্থে তাকে জামিন দেওয়ার আবেদন জানান। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় নজরুল ইসলাম তার আইনজীবীকে স্মরণ করিয়ে দেন যে তিনি যেন তার বীর মুক্তিযোদ্ধা পরিচয়ের বিষয়টি আদালতকে জানান। এছাড়া আত্মহত্যার দিন তিনি কোর্টেই ছিলেন বলেও আইনজীবীকে জানান।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের জোর দাবি জানিয়ে আদালতকে জানান, মামলার আসামি নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। পিপি অভিযোগ করেন, আসামিরা বাদীর শ্যালককে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মরিয়মকে কবজায় নেয় এবং তাকে হোটেলে নিয়ে অসামাজিক কার্যকলাপ চালায়, যা পুরো জাতি দেখেছে। মরিয়মের মৃত্যুর পর ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার কথা স্পষ্ট রয়েছে। আইন সবার জন্য সমান উল্লেখ করে তিনি সর্বোচ্চ রিমান্ডের দাবি জানান।
গত রোববার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীত দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই সংসদ সদস্য ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত জুন মাসে নিহতের মামা ওবায়দুর রহমানের প্ররোচনায় ১৯ বছরের তরুণী মরিয়মের সঙ্গে সংসদ সদস্য নজরুলের বিয়ে হয়। এরপর থেকে ৫ নম্বর ন্যাম ভবনের ২০৩ নম্বর বাসায় তারা একসঙ্গে বসবাস করতেন। বিয়ের পর থেকেই নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম পরিবারকে জানিয়েছিলেন। ঘটনার দিন রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে নজরুল বাদীকে ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে বাবা মাসুম বিল্লাহ তার মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
মরদেহের পাশ থেকে মরিয়মের হাতের লেখা একাধিক চিরকুট বা সুইসাইড নোট উদ্ধার করা হয়। চিরকুটগুলোতে লেখা ছিল, তিনি বিশ্বাস করে যুদ্ধে নেমে বিপক্ষ সেনাপতির কাছে হেরে গেছেন, এবং তার এই মৃত্যুর কারণ ও ধ্বংসের পেছনে ওই নির্যাতনই দায়ী। এর আগে গত ২০ জুলাই মগবাজারের একটি হোটেলে তাদের একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যা নিয়ে তখন থেকেই ব্যাপক আলোচনা ও বিতর্ক চলে আসছে।
/আশিক
পাঠকের মতামত:
- বঙ্গোপসাগরের প্রাকৃতিক সম্পদ ও জ্বালানি সম্ভাবনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ মন্তব্য
- জুলাই যোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে আমরা ব্যথিত: ন্যায়বিচারের আশ্বাস রাশেদ খাঁনের
- পারমাণবিক অস্ত্রের পথ খোলা রাখছে সৌদি আরব: মার্কিন গোয়েন্দা রিপোর্টে তোলপাড়
- ধলবাড়িয়া ইউনিয়নের আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা
- মুখে সিঙ্গাপুর-অস্ট্রেলিয়ার ফাঁকা বুলি নয়, বাসযোগ্য ঢাকা চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম
- দিনভর শারীরিক অলসতা ও ক্লান্তি: চিকিৎসকদের নতুন স্বাস্থ্য পরামর্শ
- হরমুজ প্রণালিতে নতুন সামুদ্রিক উত্তেজনা: আন্তর্জাতিক সামরিক অঙ্গনে বড় খবর
- জাতীয় দল ও ইতালিয়ান ক্লাবের টানাপোড়েন: বড় সিদ্ধান্তের মুখে বিশ্বজয়ী তারকা
- তেলের পর পানির জন্য যুদ্ধ হবে, টাকা দিয়েও মিলবে না পানি: পানিসম্পদমন্ত্রী
- সন্ত্রাসবাদের সাথে বন্ধুত্ব চলতে পারে না: জাতিসংঘে পাকিস্তানকে জয়শঙ্করের তোপ
- ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার ও নতুন নেতৃত্ব নির্বাচন: মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় খবর
- দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ ৪ জন গ্রেপ্তার
- ক্রিকেট খেলায় নতুন দিগন্ত: সারা দেশে ট্রায়াল পর্বের সূচনা
- আমরা জয়ী হয়েছি তবে বিজয় সুসংহত করতে হবে: তেহরানে ইরানি সেনাপ্রধান
- চার দিনে ৩০টি কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী: বিশ্বমঞ্চে ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে কড়া বার্তা
- ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’
- বিশ্বমঞ্চে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে বিরাট কোহলি
- বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলা
- ফিলিস্তিন শাসন করবে ফিলিস্তিনিরাই: জাতিসংঘ সাধারণ পরিষদে বার্তা দিল চীন
- ১,৪৯৮টি পর্যটন আকর্ষণ নিয়ে তৈরি হচ্ছে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
- দেশের সব বিদ্যুৎকেন্দ্রে কড়া নিরাপত্তার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- দেশের সব বিদ্যুৎকেন্দ্রে কড়া নিরাপত্তার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- লাখ লাখ বছরের পুরনো রহস্য উন্মোচিত: বিজ্ঞানীরা পেলেন নতুন তথ্য
- যুক্তরাষ্ট্রে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় আইনি পদক্ষেপ: আদালতের নতুন সিদ্ধান্ত
- মাথার কাছে মোবাইল রেখে ঘুমানো: ব্রেন টিউমার ও রেডিয়েশন দাবির বৈজ্ঞানিক বাস্তবতা
- ইসরায়েলি মানচিত্রের ভুলে গাজার উচ্চ রেজল্যুশনের স্যাটেলাইট ছবি ফাঁস
- প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরও বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চে নয়, আদালতে: ইস্তাম্বুলে এরদোয়ান
- ৩০ বিলিয়ন ডলার শুল্ক কমাতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র: এআই নিয়ে শুরু হচ্ছে নতুন সংলাপ
- সরকারি কর্মচারীদের সঞ্চয় ও অনুদান তহবিলে নতুন অর্থবছরীয় নির্দেশনা জারি
- বাংলাদেশ এখন ব্যবসার জন্য পুরোপুরি প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমান
- বৈশ্বিক সংকট ও জ্বালানি বাজার: কোন পথে বাংলাদেশ ও বিশ্ব?
- মার্কিন ঘাঁটিতে হামলার নেপথ্যে চীনা প্রযুক্তি? সিএনএনের চাঞ্চল্যকর প্রতিবেদন
- সাবেক ওসিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য: আদালতের নতুন নির্দেশনা
- বিশ্বমঞ্চে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা
- বিমানেই কাটবে ৫০ ঘণ্টা: ফুটবলের আড়ালে দীর্ঘ ভ্রমণের গল্প
- হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মিসরের
- জাতিসংঘে গুরুত্বপূর্ণ দায়িত্বে জাইমা রহমান: ৮১তম সাধারণ পরিষদের লিগ্যাল অফিসার তিনি
- ১১ জেলায় শুক্রবার রাত পর্যন্ত তীব্র ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- রাজারবাগ থেকে সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে
- টেস্ট ক্রিকেটে নতুন স্বপ্ন ও বাংলাদেশ দলের অবস্থান নিয়ে বড় তথ্য
- দেশের বাজারে নতুন সমন্বয়: অলঙ্কার কিনতে গুণতে হবে বাড়তি টাকা
- জাতীয় গ্রিডে গ্যাসের চরম সংকট: কার্গো স্থানান্তর বন্ধে কমলো এলএনজি সরবরাহ
- গ্যাস্ট্রিক বা দুর্বলতা ভেবে ভুল করছেন না তো? জেনে নিন হার্ট অ্যাটাকের সূক্ষ্ম ৪ লক্ষণ
- আট মাসের বিএনপি সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ রুহুল কবির রিজভীর
- যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধ ভারত মহাসাগরে ছড়ানোর হুমকি ইরানের
- অতীত আর বর্তমানের মিল: দেশজুড়ে আবার কি এক-এগারোর ছায়া?
- হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান
- কম বয়সে চুল পড়ার প্রধান তিনটি কারণ ও এর প্রতিকার
- হরমুজ প্রণালি নিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন কূটনৈতিক প্রস্তাব
- আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করলেন এমপি নজরুল
- নাসীরুদ্দীন পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে বাসে আগুনের রহস্য: রাশেদ খাঁন
- আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ শ্রীপুরে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে চান পাপিয়া পারভীন
- জাতিসংঘের মঞ্চে জিয়া পরিবারের তৃতীয় উত্তরাধিকার
- তেহরানের আকাশে রহস্যময় আলোর পিণ্ড: নতুন করে জল্পনা শুরু
- আন্তর্জাতিক মহলের সমালোচনার মধ্যেই রাশিয়ার নির্বাচন সম্পন্ন
- বিশ্ববাজারের প্রভাবে দেশে জ্বালানি খাতে বড় আর্থিক চাপ
- নতুন সামরিক সক্ষমতা দেখে বিশ্ব চমকে যাবে: আইআরজিসির চরম হুঁশিয়ারি
- 'হাসিনার সময় পদত্যাগ চাইতাম, এখন চাওয়া ঠিক হবে না': জাহেদ উর রহমান
- জাতিসংঘের অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে জলবায়ু সংকট নিয়ে কড়া বার্তা
- পাসপোর্ট খোয়া গেলে বা নষ্ট হলে যেসব নিয়ম মানতে হবে
- বাংলাদেশে অফিস খোলার প্রক্রিয়ায় মেটার নতুন অগ্রগতি
- দ্রুত উপকূলের দিকে ধেয়ে আসছে নতুন আবহাওয়া দুর্যোগ








