নদী শুধু ভিটে ভাঙেনি, ভেঙেছে প্রজন্মের স্বপ্নও: চরের এক তরুণের জীবনভাঙা বয়ান

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৮ ১৬:২৪:১০
নদী শুধু ভিটে ভাঙেনি, ভেঙেছে প্রজন্মের স্বপ্নও: চরের এক তরুণের জীবনভাঙা বয়ান

নদী যদি শুধু পানি হতো, তাহলে হয়তো এতটা ভয় লাগত না। কিন্তু নদী যখন গিলে খায় জমি, ভিটা, বংশানুক্রমিক স্মৃতি আর জীবনের বিনিয়োগ—তখন সেটি কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, হয়ে ওঠে মানবিক ট্র্যাজেডি। এমনই এক নদীর নাম মেঘনা। আর সেই মেঘনার তীরে দাঁড়িয়ে এক তরুণ তার জীবনের গল্প শোনান—যেখানে ঘর হারানোর যন্ত্রণা গিলে নেয় তার শৈশব, যৌবন এবং ভবিষ্যতের স্বপ্ন।

ভিটে যেখানে ছিল, নদী এখন সেখানে

হাতিয়ার তমরদ্দি বাজার থেকে এক সময় হেঁটে নদী পর্যন্ত যেতে লাগত প্রায় ঘণ্টাখানেক। কিন্তু বছর ঘুরতে ঘুরতে মেঘনা নিজেই এগিয়ে আসে মানুষের ঘরসংসারের দিকে। কেউ বুঝে ওঠার আগেই নদী গিলে খেতে শুরু করে শত বছরের বসতভিটা।

একজন তরুণ বলেন, “আমাদের বাড়ি ছিল বাজারের কাছেই। কিন্তু বড় হতে হতে দেখলাম, নদীই চলে এসেছে আমাদের দরজার সামনে। বাবা তখন ২০০৫ সালে সুবর্ণচরের লাগোয়া এক নবজাগ্রত চরে এক খণ্ড জমি কিনলেন। সেই জমিতে ২০০৯ সালে আমরা পুরোনো ভিটা ছেড়ে নতুন জীবনের পথে পা রাখি।”

পুরোনো স্মৃতি ছেড়ে, নতুন স্বপ্নে যাত্রা

চরের জীবনের শুরুটা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু একরকম স্নেহশীলও। ছোটবেলার বন্ধু, আত্মীয়, খেলার মাঠ, উঠোনের আমগাছ ছেড়ে আসা সহজ ছিল না। তারপরও স্বপ্ন ছিল—এই নতুন চরে জীবন গড়ে তোলা যাবে, শান্তিতে থাকা যাবে। নদীভাঙা আরও অনেক পরিবার এসে ঘর বাঁধে। জমি, পুকুর, বাড়ি—সবকিছু মিলিয়ে এক নতুন আশার আলো ফুটেছিল সবার চোখে।

কিন্তু নদী থেমে থাকেনি

পাঁচ-ছয় বছর যেতে না যেতেই সেই চরে শুরু হয় নতুন ভাঙন। আবারও আশঙ্কা, আবারও উদ্বেগ। সেই তরুণ বলেন, “গত বছর নদী এসে দাঁড়াল আমাদের নতুন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে। আমরা জানতাম কী আসছে। তাই আগেভাগেই জায়গা খুঁজতে শুরু করলাম।”

চরের মানুষের কাছে জায়গা বদল মানে শুধুই ঠিকানা বদল নয়, এটা মানে আত্মপরিচয়ের এক টুকরো হারিয়ে ফেলা।

নতুন সন্তানের জন্ম, পুরোনো ভিটার মৃত্যু

সেই বাড়িতে সদ্য বাবা হয়েছেন তিনি। ঘরজুড়ে ছিল নবজাতকের কান্না আর স্বপ্নের হাসি। কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই মেঘনা গিলে খেল সেই স্বপ্নের বাসস্থান।

“বাবার সারা জীবনের উপার্জন, আমাদের জমা স্মৃতি, সদ্য তৈরি দালান—সব কিছু নদীর তলায়। আমি তখনই বাবার মতো, আবার নতুন ভিটা খুঁজছি। আমাদের মতো আরও অনেক পরিবার—যারা এক জীবনে বারবার ‘পুনর্বাসিত’ হয়, কিন্তু একবারও ‘স্থায়ী’ হতে পারে না।”

চরের মানুষের জীবন মানেই: উঠে দাঁড়াও, আবার ভাঙো

এই যে বারবার গৃহহীন হয়ে নতুন জীবন শুরু, এর নামই যেন ‘চরের জীবন’। নদীভাঙা মানুষ কখনো শিকড় গাঁথতে পারে না। প্রতিবার তারা গড়তে যায় একটা নতুন ঘর, অথচ জানে এই ঘরও চিরস্থায়ী নয়।

প্রতিদিন যেখানে আমরা ভাবি, নদী মানে প্রকৃতি, সেখানে চরের মানুষ ভাবেন—নদী মানে অনিশ্চয়তা। নদী শুধু জমি নয়, ঘরবাড়ি নয়, তা গিলে খায় স্বপ্ন, স্থিরতা, ভালোবাসা, এমনকি নতুন শিশুর নিরাপদ ভবিষ্যৎও। এটি কেবল একার গল্প নয়, এটি বাংলাদেশের লক্ষ লক্ষ নদীভাঙা মানুষের জীবনের প্রতিচ্ছবি।


কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড চরভদ্রাসন, ব্যাপক ক্ষয়ক্ষতি

সাজ্জাদ হোসেন সাজু
সাজ্জাদ হোসেন সাজু
ফরিদপুর জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৪ ১২:৪২:৩১
কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড চরভদ্রাসন, ব্যাপক ক্ষয়ক্ষতি
ছবি : সাজ্জাদ হোসেন সাজু

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া ঝড় প্রায় ৪০ মিনিট ধরে তাণ্ডব চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। অনেক স্থানে গাছ সড়কের ওপর পড়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। এছাড়া ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন ফসলি জমিরও ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের সময় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বেশ কিছু এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় অন্ধকার নেমে আসে।

ঝড়ের পরপরই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ এবং সড়কে পড়ে থাকা গাছ অপসারণের কাজ শুরু করেন।

এদিকে কৃষকরা জানান, হঠাৎ এই ঝড়ে বোরো ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের ক্ষতি হওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছেন। স্থানীয়রা দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।


আজ বৃহস্পতিবার: ঢাকার কোন কোন এলাকার মার্কেট বন্ধ জানুন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৪ ১০:৩৪:২৪
আজ বৃহস্পতিবার: ঢাকার কোন কোন এলাকার মার্কেট বন্ধ জানুন
ছবি : সংগৃহীত

রাজধানীতে কেনাকাটা বা জরুরি কোনো কাজে বের হওয়ার আগে এলাকার সাপ্তাহিক ছুটির তালিকা জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ তারিখে ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার বড় বড় শপিং মল এবং দোকানপাট বন্ধ থাকবে। সময়ের অপচয় ও বিড়ম্বনা এড়াতে বের হওয়ার আগেই তালিকাটি দেখে নেওয়া প্রয়োজন।

আজ রাজধানীর পশ্চিমাঞ্চলের একাংশ এবং বাণিজ্যিক এলাকাগুলোর একটি বড় অংশ বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী ও কল্যাণপুর এলাকা। এ ছাড়া মধ্য ও দক্ষিণ ঢাকার মগবাজার, ইস্কাটন, বেইলি রোড, শান্তিনগর, মালিবাগের একাংশ, পল্টন ও মতিঝিল এলাকার সব বাণিজ্যিক প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে। টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর এবং সেগুনবাগিচা এলাকাতেও আজ সাপ্তাহিক ছুটি কার্যকর।

মোহাম্মদপুর ও শ্যামলী এলাকার মধ্যে মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, শ্যামলী হল মার্কেট ও মুক্তিযোদ্ধা সুপার মার্কেট আজ বন্ধ থাকবে। মিরপুর রোড ও সংলগ্ন এলাকার মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স ও শাহ্ আলী সুপার মার্কেটও আজ খুলবে না। অন্যদিকে শান্তিনগর ও মৌচাক এলাকার জনপ্রিয় মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিং মল, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার ও ইস্টার্ন প্লাস মার্কেটে আজ সাপ্তাহিক ছুটি। পল্টন ও মতিঝিল এলাকার বায়তুল মোকাররম মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, পল্টন সুপার মার্কেট, গুলিস্তান কমপ্লেক্স, পীর ইয়ামেনি মার্কেট ও খদ্দর মার্কেটও আজ বন্ধ থাকবে।

সাফল্যের সাথে কাজ শেষ করতে যাওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার মার্কেটের ছুটির দিনটি যাচাই করে নেওয়া সময় সাশ্রয়ী। বিশেষ করে ঢাকার যানজটের কথা মাথায় রাখলে সঠিক পরিকল্পনা ছাড়া বের হওয়া বড় বিড়ম্বনার কারণ হতে পারে।

/আশিক


ডোনাল্ড ট্রাম্পের পর এবার নেতানিয়াহু: নারায়ণগঞ্জের খামারে দর্শনার্থীদের ভিড়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৩ ২২:০২:৩৭
ডোনাল্ড ট্রাম্পের পর এবার নেতানিয়াহু: নারায়ণগঞ্জের খামারে দর্শনার্থীদের ভিড়
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের পশুর হাটে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর পর এবার নতুন আলোচনার জন্ম দিয়েছে আক্রমণাত্মক মেজাজের এক অ্যালবিনো মহিষ, যার নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’। বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার ‘এস এস ক্যাটেল ফার্মে’র এই মহিষটি তার তীক্ষ্ণ চাহনি এবং যুদ্ধংদেহী আচরণের জন্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

খামারি ও দর্শনার্থীদের মতে, এই মহিষটির মেজাজ সবসময় গরম থাকে। এমনকি যারা নিয়মিত তাকে যত্ন করেন, তাদের দিকেও সে তেড়ে আসে। ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার চুল ও চোখের আকৃতির সাথে মিল খুঁজে পাওয়ায় খামার কর্তৃপক্ষ শখের বশে এর নাম রেখেছেন ‘নেতানিয়াহু’। খামারের ব্যবস্থাপক মেহেদি জানান, তাদের কাছে এমন মোট ৬টি মহিষ আছে এবং স্বভাবগত মিল থাকায় তাদের ‘নেতানিয়াহু-১’ থেকে শুরু করে ‘নেতানিয়াহু-৬’ পর্যন্ত নামকরণ করা হয়েছে।

অ্যালবিনো জাতের এই মহিষটির ওজন বর্তমানে ৭৫০ কেজির বেশি। এর লালন-পালনেও কোনো কমতি রাখছে না খামার কর্তৃপক্ষ। ঘাস ও ভুসির পাশাপাশি তাকে নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়া হয় এবং দিনে দুবার গোসল করিয়ে পরিপাটি রাখা হয়। তবে সবসময় আক্রমণাত্মক ভঙ্গিতে শিং নাড়িয়ে তেড়ে আসার কারণে রাখালরা একে খাবার দেওয়ার সময়ও নিরাপদ দূরত্ব বজায় রাখেন।

নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের খবর ছড়িয়ে পড়ার পর এবার ‘নেতানিয়াহু’কে দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করছেন। দর্শনার্থীরা বলছেন, মহিষটির উগ্র স্বভাব এবং আক্রমণাত্মক মনোভাবের কারণেই এই নামকরণ সার্থকতা পেয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে এই ব্যতিক্রমী মহিষটি এখন বন্দরের সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রে।

/আশিক


মৃত ঘোষণা, কবর খোঁড়ার পর নড়েচড়ে উঠলেন যুবক

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৩ ২১:৫২:০৮
মৃত ঘোষণা, কবর খোঁড়ার পর নড়েচড়ে উঠলেন যুবক
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণার প্রায় তিন ঘণ্টা পর নড়েচড়ে উঠেছেন খোকন নামের এক যুবক। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। শাহাদাত হোসেন খোকন (৪০) উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে ও গ্রামপুলিশ কালুর ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে খোকন অসুস্থতা অনুভব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। পরে দুপুরে আবারও অসুস্থতা অনুভব করলে তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা খোকনকে বাড়িতে নিয়ে গিয়ে কবর খোঁড়ার কাজ শুরু করেন এবং জানাজার জন্য মাইকিংও শুরু করা হয়। এরই মধ্যে বিকাল সাড়ে ৫টার দিকে খোকন নড়েচড়ে ওঠেন। পরে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে যান। সেখানেও চিকিৎসকরা খোকনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফিয়া মজুমদার বলেন, উনাকে সকালে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়েছে।

কিন্তু উনি বাড়িতে চলে যান। পরে বিকালে আবার অসুস্থতা অনুভব করলে পুনরায় হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। মানুষ মারা যাওয়ার ৬ ঘণ্টা পর্যন্ত শরীরের কোনো কোনো অংশ নড়াচড়া করতে পারে। কারণ তখনো শরীরের সব নার্ভ মারা যায় না।


নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক অসুস্থ রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৩ ১৭:২৭:২৮
নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক অসুস্থ রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান
ছবি : শ‌হিদুল ইসলাম

জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর পক্ষ থেকে নানিয়ারচর হাসপাতাল এলাকার (পুরান বাজার) মোঃ আমিনুল ইসলাম এবং বিহারপাড়া এলাকার মোছাঃ নাছিমা বেগম'কে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

রাঙ্গামাটি নানিয়ারচর ১৩ মে ২০২৬, বুধবার সকাল ১১ ঘটিকায় উক্ত কর্মসূচীতে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি কর্তৃক বর্ণিত ব্যক্তিদ্বয়ের নিকট আর্থিক সহায়তা হস্তান্তর করেন।

উল্লেখ্য যে, মোঃ আমিনুল ইসলাম দীর্ঘদিন কিডনি ও লিভার এবং মোছাঃ নাছিমা বেগম দীর্ঘদিন যাবৎ জরায়ু ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি উক্ত এলাকার জনপ্রতিনিধি কর্তৃক জোনকে অবগত করায়, জোন কমান্ডার বর্নিত রোগীদের উন্নত চিকিৎসার নিমিত্তে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় জোন জোন কমান্ডার মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।সহায়তা প্রাপ্ত মোঃ আমিনুল ইসলাম এবং মোছাঃ নাছিমা বেগম নানিয়ারচর জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তা তার চিকিৎসা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং এই এলাকার জনগণের সাথে সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


পশুর হাটে এবার প্রেসিডেন্ট হাজির! ট্রাম্প দেখতে মানুষের ঢল

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৩ ১২:৪৯:৩০
পশুর হাটে এবার প্রেসিডেন্ট হাজির! ট্রাম্প দেখতে মানুষের ঢল
ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটে বরাবরই বিচিত্র সব পশু ও তাদের বাহারি নাম নিয়ে মাতামাতি হয়। তবে এবার সব আলোচনা ও কৌতূহলকে ছাপিয়ে লাইমলাইটে চলে এসেছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’। মানুষের মুখে মুখে এখন মার্কিন প্রেসিডেন্টের নাম শোনা গেলেও, এটি আসলে কোনো ব্যক্তি নয়—নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি খামারে পালিত বিরল গোলাপি রঙের এক এলবিনো মহিষ।

রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির প্রধান আকর্ষণ এর মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুল। মহিষটির চুলের এই বিশেষ স্টাইলটি অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার হেয়ার স্টাইলের সঙ্গে মিলে যাওয়ায় খামার কর্তৃপক্ষ শখের বশে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই মহিষটি এখন টক অব দ্য টাউন।

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, গত কোরবানির ঈদের পর তিনি রাজশাহী থেকে এই ব্যতিক্রমী এলবিনো মহিষটি সংগ্রহ করেন। গত ১০ মাস ধরে দেশীয় পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে একে বড় করা হয়েছে। এর খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, তিলের খৈল, গমের ভুসি ও তাজা ঘাস। মহিষটির গায়ের রঙ গোলাপি হওয়ায় রোদের তীব্রতা থেকে বাঁচাতে একে বিশেষ ছায়াযুক্ত স্থানে রাখা হয় এবং নিয়মিত গোসল করানো হয়।

‘নারায়ণগঞ্জের ট্রাম্প’কে একনজর দেখতে পাইকপাড়ার ওই খামারে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। কেউ মহিষটির সঙ্গে সেলফি তুলছেন, আবার কেউ লাইভে এসে পরিচিতদের দেখাচ্ছেন। খামার কর্তৃপক্ষ আশা করছে, কোরবানির হাটে এই ভিন্নধর্মী মহিষটি কেবল আকর্ষণই নয়, ভালো দামেও বিক্রি হবে।

/আশিক


কেনাকাটায় বের হওয়ার আগে জেনে নিন: আজ রাজধানীর কোন মার্কেটগুলো বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১৩ ১০:১৫:৪১
কেনাকাটায় বের হওয়ার আগে জেনে নিন: আজ রাজধানীর কোন মার্কেটগুলো বন্ধ
ছবি : সংগৃহীত

রাজধানীর তীব্র যানজট ঠেলে কোনো গন্তব্যে গিয়ে যদি দেখা যায় কাঙ্ক্ষিত মার্কেট বা দোকানটি বন্ধ, তবে ভোগান্তির শেষ থাকে না। সময়ের অপচয় রোধে এবং নির্বিঘ্ন কেনাকাটার সুবিধার্থে আজ বুধবার (১৩ মে) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে, তা জেনে রাখা জরুরি।

মার্কেট ও শপিং সেন্টার যা বন্ধ থাকবে

আজ বুধবার রাজধানীর বেশ কিছু বড় শপিং মল ও বাণিজ্যিক কেন্দ্র সাপ্তাহিক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে দেশের অন্যতম বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক। এছাড়া পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট ও আমির কমপ্লেক্স বন্ধ থাকবে। উত্তরার গুরুত্বপূর্ণ শপিং মল মাসকট প্লাজাও আজ সাপ্তাহিক ছুটিতে থাকবে।

এলাকাভিত্তিক দোকানপাট যা বন্ধ থাকবে

মার্কেটের পাশাপাশি আজ বুধবার রাজধানীর উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকার সাধারণ দোকানপাটও বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল এবং খিলক্ষেত এলাকা। এছাড়া মধ্য ও উত্তর বাড্ডা, শাহজাদপুর, সাঁতারকুল, জগন্নাথপুর এলাকার দোকানপাট আজ বন্ধ থাকবে। রাজধানীর উত্তর দিকের উত্তরখান, দক্ষিণখান, আশকোনা, জোয়ার সাহারা এবং বিমানবন্দর সড়ক থেকে শুরু করে উত্তরা হয়ে টঙ্গী সেতু পর্যন্ত এলাকার অধিকাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান আজ সাপ্তাহিক ছুটির আওতায় থাকবে।

/আশিক


রূপপুরে ঐতিহাসিক মাইলফলক: বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রথম ইউনিট

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১২ ২১:৩৫:১৫
রূপপুরে ঐতিহাসিক মাইলফলক: বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রথম ইউনিট
ছবি : সংগৃহীত

বাংলাদেশের জ্বালানি খাতের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে প্রকল্প সূত্র এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের বিষয়টি নিশ্চিত করেছে। এর মাধ্যমে দেশ প্রথমবারের মতো পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপের খুব কাছাকাছি পৌঁছে গেল।

গত ২৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়। ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে মোট ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়েছে। রূপপুর প্রকল্পের পরিচালক ও এটমস্ট্রয়এক্সপোর্ট-এর ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি জানান, আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড এবং কঠোর পরিচালনা বিধিমালা অনুসরণ করেই এই কাজ সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন এবং ইন-কোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করা হবে। এরপর শত শত কারিগরি পরীক্ষা শেষে রিঅ্যাক্টরকে বিদ্যুৎ উৎপাদন স্তরে নেওয়া হবে।

রাশিয়ার আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় নির্মিত রূপপুর প্রকল্পে মোট ২,৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ‘ভিভিইআর-১২০০’ (VVER-1200) রিঅ্যাক্টর থাকছে। জেনারেশন-থ্রি প্লাস প্রজন্মের এই অত্যাধুনিক রিঅ্যাক্টরগুলো সব ধরনের আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড পূরণে সক্ষম। রসাটম-এর ইঞ্জিনিয়ারিং বিভাগ এই প্রকল্পের জেনারেল ডিজাইনার এবং কন্ট্রাক্টর হিসেবে কাজ করছে। এই ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরু হলে দেশের জাতীয় গ্রিডে বড় ধরনের স্থিতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

/আশিক


নানিয়ারচর জোন কর্তৃক স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ১২ ১৯:৫৮:২৪
নানিয়ারচর জোন কর্তৃক স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
ছবি : শ‌হিদুল ইসলাম

রাঙ্গামাটি নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নোয়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

১২ মে ২০২৬ মঙ্গলবার ১০ ঘটিকায় নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর নির্দেশনায়, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে নানিয়ারচর জোনের পক্ষ থেকে বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম, জোন উপ-অধিনায়ক, নানিয়ারচর জোন উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত স্কুলে উপস্থিত, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি এবং নিয়মিত অধ্যবসায় এর পাশাপাশি শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মানসিকভাবে দৃঢ় এবং শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চাই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে আদর্শ মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। এই জোন সবসময় তরুণ প্রজন্মের উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে জনগণের পাশে থেকে কাজ করে যাবে।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নানিয়ারচর জোনের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

পাঠকের মতামত: