চাঁদা দাবির ভাইরাল অডিওতে নাম জড়াল জাকির খানের

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নাম ব্যবহার করে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক মিনিট ১৫ সেকেন্ডের এই রেকর্ডে ফোনদাতা নিজেকে জাকির খান পরিচয় দিয়ে এক অজ্ঞাত ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা দাবি করে ভয়ভীতি দেখাতে শোনা যায়।
তবে ভাইরাল হওয়া কলের সাথে জাকির খানের কোনো সম্পর্ক নেই দাবি করে তার পক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলা জজ কোর্টের আইনজীবী রাজিব মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভাইরাল অডিওর ব্যক্তিটি জাকির খান নন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের কল রেকর্ড ভাইরাল করে তার সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে।”
এ সংক্রান্ত লিখিত অভিযোগপত্র বুধবার (৪ জুন) জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের কাছে জমা দেওয়া হয়েছে। জেলা আইনজীবী সমিতির প্রতিনিধিরাও এসময় উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়, সম্প্রতি তিনটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে বিভিন্ন গার্মেন্টস মালিক ও ব্যবসায়ীদের ফোন দিয়ে নিজেদের জাকির খান পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে একটি সংঘবদ্ধ চক্র। কলগুলোতে ভয়ভীতি, গালিগালাজ এবং ‘৫ মিনিটের মধ্যে দেখা করতে না এলে বিপদ হবে’ এমন হুমকিও রয়েছে।
কল রেকর্ডে শোনা যায়—“৫ মিনিটের মধ্যে তুই আমার বাসায় না এলে আমার পোলাপান তোর বাসায় যাবে। তুই চ্যালেঞ্জ করছস না আমার সঙ্গে। তোকে আমি দেখতেছি। তুই ৫ মিনিটের মধ্যে আয়, তোর টাকা লাগবে না। তারপর দেখ তোকে কী করি।”
এতে ফোনের অপর প্রান্তে থাকা ব্যবসায়ী বলেন, “আমার জাকির ভাই ২০ হাজার টাকা নেওয়ার লোক না। আমি একটু পরে আসতেছি।”
জাকির খানের পক্ষ থেকে দাবি করা হয়, এই কল রেকর্ড ও চাঁদা চাওয়ার ঘটনা পূর্বপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। তারা মনে করেন, অতীতে যেসব মহল জাকির খানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করেছিল, তারাই ফের সক্রিয় হয়ে উঠেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, “জাকির খান রাজনৈতিকভাবে সক্রিয় এবং জনপ্রিয় নেতা। আগেও ষড়যন্ত্র হয়েছে, এবারও একই কৌশলে তাকে বিপদে ফেলার চেষ্টা চলছে।”
জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সাংবাদিকদের জানান, “বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিজিটাল যুগে এ ধরনের কণ্ঠ নকল করে অপপ্রচারের ঘটনা বাড়ছে। ফলে প্রযুক্তিগতভাবে ভয়েস অ্যানালাইসিস ও ডিজিটাল ফরেনসিকের মাধ্যমে সত্যতা যাচাই করে অপরাধী শনাক্ত করা জরুরি হয়ে পড়েছে।a
তিতাসের জরুরি বিজ্ঞপ্তি: মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) গাজীপুর ও টাঙ্গাইলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। সোমবার (৬ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির পক্ষ থেকে এক জরুরি অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈড় এবং টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি উচ্চচাপের গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজ পরিচালিত হবে। এই বিশেষ কারিগরি মেরামতের কারণে নির্ধারিত সময়জুড়ে উল্লিখিত এলাকাগুলোতে সব ধরনের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রাখা হবে।
এই দীর্ঘমেয়াদি শাটডাউনের প্রভাবে জয়দেবপুর থেকে শুরু করে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় অবস্থিত সব ধরনের শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং সিএনজি রিফুয়েলিং স্টেশনের গ্যাস সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকবে। পাশাপাশি এর আশপাশের সংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের চাপ (প্রেসার) স্বাভাবিকের চেয়ে অনেক কমে যেতে পারে বলে সতর্ক করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
পাইপলাইন মেরামতের এই অনিবার্য কারণে গ্রাহকদের সাময়িক যে ভোগান্তি হবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস পিএলসি। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কারিগরি কাজ শেষ করে দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক করার জোরালো আশ্বাস দিয়েছে সংস্থাটি।
/আশিক
নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
রাঙ্গামাটির নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে "সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং চক্ষু পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
৬ জুলাই ২০২৬, সোমবার সকাল ১০ টা হইতে ২ ঘটিকা পর্যন্ত উক্ত কর্মসূচিতে রাঙ্গামাটি সিএমএইচ এর মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহসেনা নাজবিন শিপা, নানিয়ারচর সেনা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মাকসুদুল হাসান এবং তাদের মেডিক্যাল টিম স্থানীয় জনগণকে চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় মোট ৯২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। একই সঙ্গে নানিয়ারচর সেনা জোনের তত্ত্বাবধানে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম কর্তৃক বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমের মাধ্যমে দুর্গম পার্বত্য অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত ১২৯ জন জনগণের জন্য বিশেষায়িত চক্ষু চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়।
সর্বমোট ২২১ জন ব্যক্তি বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ঔষধ এবং চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এছাড়াও, নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। তিনি বলেন, "দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বাংলাদেশ সেনাবাহিনী এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে"।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি জনসাধারণের কল্যাণে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
৩ বাহিনীর প্রধানের উপস্থিতিতে পিজিআর সদর দপ্তরে কেক কেটে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
রবিবার ঢাকা পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটা হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।একটি জাতির শ্রেষ্ঠ সম্পদ তার শহীদরা। আর সেই শহীদদের রক্তের উপর দাঁড়িয়েই একটি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র টিকে থাকে। দেবিদ্বারের বারেরা গ্রামের কৃতি সন্তান শহীদ নায়েক আবু তাহের তেমনি একজন দেশপ্রেমিক সৈনিক। যিনি ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন।
শহীদ আবু তাহের শুধু একজন সৈনিকই ছিলেন না, তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে সেক্টর-২ এর অধীনে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করেছেন। পরবর্তীতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গর্বিত সদস্য হিসেবে দেশের সর্বোচ্চ নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান। যথা: সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং কমান্ডেন্ট প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট’র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল আলম প্রমুখ।
প্রতিবছর সেনাবাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হন তার পরিবারের সদস্যরা।
শহীদ নায়েক মোঃ আবু তাহের ১৯৫২ সালের ২৫ জানুয়ারি কুমিল্লা দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সাদির বক্স। তিনি ১৯৭০ সালের ০১ জুলাই পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন।
তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে সেক্টর-২ এর অধীনে সক্রিয়ভাবে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে একজন গর্বিত গার্ডস সদস্য হিসেবে যোগদান করেন। সাহসী ও কর্তব্যপরায়ণ এই সদস্য তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
শহীদ নায়েক আবু তাহের’র ২ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছেন। তাদের মধ্যে *মো. সেলিম রসুলী এনএসআই’র ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত, অপর ছেলে মো. মাসুম রসুলী এনএসআই’র ফিল্ড অফিসার পদে কর্মরত এবং কন্যা সেলিনা আক্তার গৃহিণী।
এই সাক্ষাৎ প্রসঙ্গে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এফএম তারেক মুন্সি বলেন, "শহীদদের রক্তের ঋণ আসলে শোধ করা যায় না। তবে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে সেই ঋণের প্রতি সম্মান জানাতে বদ্ধপরিকর।"
দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন বলেন, "শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও দেবিদ্বার উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি। শহীদ পরিবারগুলোই আমাদের রাজনীতির মূল শক্তি।"
নেতারা আরও বলেন, "শহীদ আবু তাহের মতো দেশপ্রেমিকদের আত্মত্যাগের কারণেই আজ আমরা গণতন্ত্রের কথা বলতে পারি। শহীদ তাদের পরিবারের পাশে বিএনপি সবসময় আছে এবং থাকবে।"
ডেঙ্গুর নতুন হটস্পট ১৪ জেলা, বাড়ছে বড় শঙ্কা
বর্ষা মৌসুম শুরু হতেই দেশে আবারও ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে ডেঙ্গু সংক্রমণ। একসময় রাজধানীকেন্দ্রিক রোগ হিসেবে পরিচিত হলেও বর্তমানে পরিস্থিতির বড় পরিবর্তন ঘটেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এখন ডেঙ্গুর বিস্তার দ্রুত জেলা শহর ও পৌর এলাকাগুলোতে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ঢাকার বাইরে অন্তত ১৪টি জেলায় আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, যা আগামী দুই মাসে আরও বড় জনস্বাস্থ্য সংকটের ইঙ্গিত দিচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ১৯ জন। জুন মাসেই শনাক্ত হয়েছে ২ হাজার ৯০৭ জন, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ মাসিক সংক্রমণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার মূল সময় এখনও বাকি থাকায় জুলাই ও আগস্টে আক্রান্তের সংখ্যা আরও দ্রুত বাড়তে পারে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার জানিয়েছেন, বর্তমানে বরিশাল, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, পটুয়াখালী, মাদারীপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়ছে। তাঁর মতে, এসব এলাকা ধীরে ধীরে এডিস মশার নতুন হটস্পটে পরিণত হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, এখনই সমন্বিত উদ্যোগ না নিলে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিশেষ করে জেলা ও পৌরসভাগুলোর অধিকাংশের কাছে পর্যাপ্ত বাজেট, আধুনিক যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত জনবল না থাকায় মশা নিয়ন্ত্রণ কার্যক্রম কাঙ্ক্ষিত মাত্রায় পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, মোট আক্রান্তের প্রায় ৭৭ শতাংশই ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে (১,৭৩৫ জন)। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ (১,২০১ জন), ঢাকার বাইরের ঢাকা বিভাগ (৭৯৮ জন), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (৯৩১ জন) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (৫৪৯ জন)।
জেলাভিত্তিক সংক্রমণের দিক থেকেও উদ্বেগ বাড়ছে। বর্তমানে পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী এবং চট্টগ্রাম ডেঙ্গুর উচ্চ ঝুঁকির তালিকায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব এলাকায় বর্ষাকালে জমে থাকা পানি, অপরিকল্পিত নগরায়ণ এবং দুর্বল মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ।
ডেঙ্গু মোকাবিলায় সরকারের প্রস্তুতির বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, গত দুই মাস ধরে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সিটি করপোরেশনগুলোর সঙ্গে সমন্বয় করে এডিস মশার লার্ভা ধ্বংসে বিশেষ ট্যাবলেট ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে কীটতত্ত্ববিদের ঘাটতি। দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে মাত্র একটি—ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন পূর্ণকালীন কীটতত্ত্ববিদ রয়েছেন। বাকি সিটি করপোরেশনগুলোতে এ ধরনের কোনো বিশেষজ্ঞ নেই। এছাড়া জেলা পর্যায়ের বহু অনুমোদিত পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বিভাগীয় কার্যালয় ও সদর দপ্তরসহ অনুমোদিত ৩৩টি কীটতত্ত্ববিদ পদের মধ্যে অন্তত ১৮টি এখনও শূন্য। ফলে মশার প্রজাতি শনাক্ত, প্রজননস্থল চিহ্নিতকরণ, কীটনাশকের কার্যকারিতা মূল্যায়ন এবং ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণে বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুধু ফগার মেশিন দিয়ে ধোঁয়া ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। কার্যকর প্রতিরোধের জন্য নিয়মিত লার্ভা ধ্বংস, পরিবেশ ব্যবস্থাপনা, নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত টায়ার ও প্লাস্টিক বর্জ্য পরিষ্কার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা, বর্ষার মূল মৌসুম এখনো বাকি। তাই এখনই কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ, পর্যাপ্ত অর্থায়ন এবং বৈজ্ঞানিক মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ না করলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
-রফিক
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সোমবার (৬ জুলাই) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আওতাধীন কয়েকটি এলাকায় টানা প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। বিদ্যুৎ বিতরণ লাইনের নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নকাজের অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং শিল্প-কারখানাগুলোকে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতেই সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আব্দুল্লাহপুর ফিডার ও কালীগঞ্জ ফিডারের আওতায় থাকা হাসনাবাদ হাউজিং, বেয়ারা, মজিদ বেয়ারা, জিন্দাপীর মাজার, জিএস তলা, তেঘরিয়া এবং ইকুরিয়া এলাকায় এ সময় বিদ্যুৎ থাকবে না।
এ ছাড়া জাজিরা ফিডারের অন্তর্ভুক্ত স্ট্যান্ড বাজার, নতুন বাক্তার চর, পুরান বাক্তার চর, কোন্ডার চর, খুনের চর, মধ্যের চর এবং মোল্লা বাজার এলাকাও একই সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের মাধ্যমে বিতরণ লাইন আরও নির্ভরযোগ্য ও নিরাপদ করা হবে। নিয়মিত এ ধরনের কাজের ফলে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাট কমানো এবং সেবার মান উন্নত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। তবে আবহাওয়া বা কারিগরি পরিস্থিতির কারণে কাজের সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে যাতে সাধারণ মানুষ অপ্রস্তুত না হন, সে জন্য মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি আগে থেকেই চার্জ দিয়ে রাখা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা প্রস্তুত রাখা এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা হবে।
-রাফসান
আজ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
কেনাকাটা, ব্যাংকিং, ব্যবসায়িক প্রয়োজন কিংবা দৈনন্দিন নানা কাজে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন মার্কেট ও বাণিজ্যিক এলাকায় মানুষের ভিড় থাকে। তবে সপ্তাহের নির্ধারিত ছুটির কারণে ঢাকার বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট ভিন্ন ভিন্ন দিনে বন্ধ থাকে। আগে থেকে এ তথ্য জানা না থাকলে অনেকেই গন্তব্যে পৌঁছে অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে পড়েন।
সোমবার (৬ জুলাই) রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ও শপিং কমপ্লেক্স সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি কিছু মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে। তাই প্রয়োজনীয় কেনাকাটা বা ব্যবসায়িক কাজে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সময়সূচি জেনে নেওয়াই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
আজ আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১, গুলশান-২, বনানী, মহাখালী কমার্শিয়াল এলাকা, নাখালপাড়া, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একটি অংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একটি অংশ, যাত্রাবাড়ীর একটি অংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ এবং সানারপাড় এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
এ ছাড়া আজ অর্ধদিবস বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি জনপ্রিয় শপিং সেন্টার ও বাজার। এর মধ্যে রয়েছে পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।
রাজধানীর বিভিন্ন মার্কেটের সাপ্তাহিক ছুটির দিন একেক এলাকায় একেক রকম হওয়ায় ব্যবসায়ী ও ক্রেতাদের আগেভাগেই সময়সূচি জেনে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এতে সময় যেমন সাশ্রয় হবে, তেমনি অপ্রয়োজনীয় যাতায়াত ও ভোগান্তিও এড়ানো সম্ভব হবে।
বিশেষ করে গুলশান, বনানী, মিরপুর, মহাখালী ও তেজগাঁও এলাকার বড় শপিং জোনগুলোতে যাদের নিয়মিত যাতায়াত রয়েছে, তাদের জন্য সাপ্তাহিক বন্ধের তালিকা আগে থেকে জেনে রাখা কার্যকর হতে পারে। এতে প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ব্যবসায়িক কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করা সহজ হবে।
-রফিক
সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
বৈদ্যুতিক লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৬ জুলাই) দেশের নির্দিষ্ট কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে এই বিদ্যুৎ বিভ্রাট বজায় থাকবে।
রোববার (৫ জুলাই) এক জরুরি অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সমিতির হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন প্রধান বিদ্যুৎ লাইনের বার্ষিক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থেই মূলত এই সাময়িক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তবে এই দীর্ঘ সময়জুড়ে হাসনাবাদ জোনাল অফিসের অধীন সব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে না। গ্রাহকদের সুবিধার্থে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কিছু এলাকার নাম প্রকাশ করা হয়েছে, যেখানে এই ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক বা সচল থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল থাকবে
আব্দুল্লাহপুর ও কালীগঞ্জ ফিডার
এই দুই ফিডারের আওতাভুক্ত হাসনাবাদ হাউজিং, জিন্দাপীর মাজার, জিএস তলা, বেয়ারা, মজিদ বেয়ারা, তেঘরিয়া এবং ইকুরিয়া এলাকায় বিদ্যুৎ সচল থাকবে।
জাজিরা ফিডার
এই ফিডারের অধীন নতুন বাক্তার চর, পুরান বাক্তার চর, কোন্ডার চর, স্ট্যান্ড বাজার, খুনের চর, মধ্যের চর ও মোল্লা বাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনের কারিগরি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হওয়া মাত্রই সংশ্লিষ্ট এলাকাগুলোতে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করে দেওয়া হবে। এই সাময়িক ও অনিবার্য বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেছে।
/আশিক
বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই কুমিল্লার উন্নয়ন হয়: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, দেশের মানুষ জানে, বিএনপি যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই দেশের কাঙ্খিত উন্নয়ন হয়েছে। কুমিল্লাও প্রতিবার উন্নয়নের সুফল পেয়েছে। উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, ইনশাআল্লাহ এবারও তার ব্যতিক্রম হবে না। গত নির্বাচনে কুমিল্লার ৯টি সংসদীয় আসন বিএনপিকে উপহার দেওয়ায় কুমিল্লাবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।
গতকাল শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার গঠনের পর প্রথম অধিবেশনেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস হয়েছে। এটি কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন। বিশেষ করে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য একজন স্বপ্নদ্রষ্টা মানুষ। রাজনীতিতে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। কীভাবে এলাকার উন্নয়নের জন্য কাজ আদায় করতে হয়, সেটিও তার কাছ থেকেই শিখেছি।
তিনি বলেন, দেশের প্রতিটি বিভাগে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের জন্য একটি বৃহৎ প্রকল্প নেওয়া হচ্ছে। কুমিল্লা এখনো বিভাগ না হলেও এখানে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের প্রকল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে।
জাকারিয়া তাহের আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার অভ‚তপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। সেই কারণেই আজ দীর্ঘ সময় পর মুক্ত পরিবেশে নাগরিক সমাবেশ করা সম্ভব হচ্ছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উন্নয়ন প্রস্তাবনা তুলে ধরেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। বিগত সরকারের আমলে এ জেলার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। এখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে। এবার কুমিল্লাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। কারণ বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে।
মনিরুল হক চৌধুরী বলেন, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি। অত্যন্ত আশাব্যঞ্জক বিষয় হলো, সদ্য ঘোষিত বাজেটে এ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চাঁদপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আরও সহজ হবে এবং যাতায়াতের সময় প্রায় তিন ঘণ্টা কমে আসবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাত্র তিন মাসেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও ওয়াসা গঠন করা হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণের কাজও চলমান। সরকারের প্রতি আস্থা রাখুন। তারেক রহমানের নেতৃত্বে দেশ সঠিক পথেই এগিয়ে যাবে।
সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, ডা. মিনহাজুর রহমান তারেকসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি এবং জেলা ও মহানগর বিএনপির নেতারা।
সমাবেশ সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন এবং সাবেক যুগ্ম আহবায়ক মোজাহিদ চৌধুরী।
আজ রাজধানীতে যেসব গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি
রাজধানীতে আজ (রোববার, ৫ জুলাই) বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, সংস্থা ও প্রতিষ্ঠানের উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ক্রীড়া উন্নয়ন, মানবিক সহায়তা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের সম্প্রসারণকে কেন্দ্র করে আয়োজিত এসব অনুষ্ঠানে সরকারের দুই মন্ত্রী অংশ নেওয়ার কথা রয়েছে।
দিনের প্রথম গুরুত্বপূর্ণ আয়োজনটি অনুষ্ঠিত হবে মতিঝিলের যুব ভবনে। সকাল ১০টা ৩০ মিনিটে সেখানে চট্টগ্রাম বিভাগের অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিশ্রুতিশীল এই তরুণ ক্রিকেটারের চিকিৎসা ব্যয় বহনে সরকারি সহায়তার অংশ হিসেবে এই আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। তরুণ ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে দিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি অনুষ্ঠিত হবে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত বিসিক ভবনে। দুপুর ২টা ৩০ মিনিটে সেখানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত বর্ষা মেলার উদ্বোধন, বিসিক শিল্পনগরীর কর্মকর্তাদের সম্মেলন এবং কর্মশালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আয়োজকরা জানিয়েছেন, দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পনগরীগুলোর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এ সম্মেলন ও কর্মশালার আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, বিপণন এবং নতুন বাজার তৈরিতে বিসিকের এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন এবং শিল্প ব্যবস্থাপনায় নতুন দিকনির্দেশনা নিয়েও কর্মশালায় আলোচনা হওয়ার কথা রয়েছে।
সরকারি সূত্র বলছে, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশেই প্রতিদিন নানা কর্মসূচি পালিত হলেও রাজধানীতে অনুষ্ঠিত এসব আয়োজন প্রশাসনিক, ক্রীড়া ও শিল্প উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে।
-রফিক
পাঠকের মতামত:
- তিতাসের জরুরি বিজ্ঞপ্তি: মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- ৩ বাহিনীর প্রধানের উপস্থিতিতে পিজিআর সদর দপ্তরে কেক কেটে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ইরানের সাথে বৈষম্যের পর এবার ট্রাম্পের ক্ষমতার খেল, ২০২৬ বিশ্বকাপের সৌন্দর্য নষ্টের নেপথ্যে
- বোলাররা জেতালেও ব্যাটাররা ডোবাল, তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে হতাশাজনক পরাজয়
- গাজায় দীর্ঘ ২০ বছরের শাসনের অবসান, নিজেদের শাসন কমিটি বিলুপ্ত করল হামাস
- আমাদের সালাহ ও ২৬ জন মেসি আছে: আর্জেন্টিনার ম্যাচের আগে মিশরীয় কোচের হুংকার
- গ্রাম ও শহর সবখানেই ৯ শতাংশের উপরে মূল্যস্ফীতি, খরচের চাপে সীমিত আয়ের মানুষ
- প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরা মন্ত্রীরাও তাই করি: সখীপুরে আযম খান
- ব্রাজিল বধের নায়ক হালান্ডের দানবীয় শক্তির অদ্ভুত রহস্য ফাঁস
- খামেনির জানাজার মাঠে ‘কিল ট্রাম্প’ স্লোগান, তেহরানে প্রতিশোধের আগুনে উত্তপ্ত লাখো জনতা
- গুলশান-বনানী লেকের দূষণ রোধ ও বর্জ্য ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ
- এক আঘাতেই খতম করার ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের সভ্যতা নিয়ে খোঁচা দিল ইরান
- ‘ভূতুড়ে বিলের’ সুনির্দিষ্ট কারণ ও অভিযোগ সমাধানের উপায় জানালেন বিদ্যুৎ সচিব
- অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভায় ভোটের সম্ভাবনা
- ৬ জুলাই ২০২৬: আজকের শেয়ারবাজারের বিস্তারিত বিশ্লেষণ
- ৬ জুলাই ২০২৬: শেয়ারবাজারের দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ জুলাই ২০২৬: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার
- খামেনির শোক র্যালিতে জনসমুদ্র, প্রতিশোধের লাল পতাকায় মুখর তেহরান
- সহিহ হাদিসে জান্নাতের দরজা উন্মুক্ত হওয়ার ১২ আমল
- ‘আমেরিকাই একমাত্র নয়, ভারতের মতো বড় বন্ধু আছে’-ভ্যান্সকে জবাব নেতানিয়াহুর
- বেসরকারি ক্লিনিক-হাসপাতালের জন্য স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশ, না মানলে বাতিল হবে লাইসেন্স
- তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রে অন্তত ২৫ জনের মৃত্যু, এবার ঝড়-বন্যার নতুন শঙ্কা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক
- আজকের ক্রীড়া সূচি, একদিনে তিন বড় লড়াই
- হালান্ডের আঘাতে ভাঙল ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্ন, কান্নাভেজা বিদায় নেইমারের
- অ্যাজটেকার আগুনে ইংল্যান্ডের বেঁচে ফেরা, মেক্সিকোকে কাঁদিয়ে শেষ আটে টুখেলের দল
- প্রিয় দল হেরেছে? মন ভালো রাখার ৭ কার্যকর উপায়
- কলকাতার সেনা আবাসিকে কেন তিন বাংলাদেশি জেনারেল? নতুন তথ্য ঘিরে বাড়ছে নানা প্রশ্ন
- ডেঙ্গুর নতুন হটস্পট ১৪ জেলা, বাড়ছে বড় শঙ্কা
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আজ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- খামেনির জানাজায় জনস্রোত, তেহরানের বার্তা কী?
- ৬ জুলাইয়ের নামাজের সময় প্রকাশ, জেনে নিন এখনই
- স্বর্ণ কিনতে বাড়তি খরচ, কার্যকর নতুন মূল্যতালিকা
- আমির-গৌরীর বিয়ে, আলোচনায় গৌরীর সম্পদের পরিমাণ
- সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না ঠেলে, পিজিআরকে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ওপারে তীব্র যুদ্ধ ও আতঙ্কের মাঝে মিয়ানমার সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের ঘোষণা
- বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই কুমিল্লার উন্নয়ন হয়: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
- মেক্সিকোর মাটিতে বিশ্বকাপের শেষ ম্যাচ ঘিরে চরম উত্তেজনা, সর্বোচ্চ সতর্কতায় প্রশাসন
- অত্যন্ত বিপজ্জনক ও রাক্ষুসে রূপ নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’
- ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনে দেশজুড়ে সরকারের বহুমাত্রিক কর্মসূচি ঘোষণা
- নির্ভরযোগ্য ডাটাই সঠিক পরিকল্পনা ও জাতীয় উন্নয়নের মূল ভিত্তি: আমির খসরু
- সারা দেশের আওয়ামী লীগের পার্টি অফিস ছাত্রদল-বিএনপি পুড়িয়ে দিয়েছিল: রাকিব
- আজ রাতে ইতিহাস বদলানোর মিশনের আগেই বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল
- ওসলো থেকে মার্সেই: নরওয়ের বিপক্ষে ব্রাজিলের জয়হীন থাকার চার ঐতিহাসিক কারণ
- পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানালেন ইরানি রাষ্ট্রদূত
- জুলাই হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচারেই রক্তাক্ত অধ্যায়ের অবসান ঘটবে: ভিপি নুর
- পণ্যবাহী জাহাজে অজ্ঞাত হামলাকারীদের হানা, লোহিত সাগরের নৌপথে নতুন উত্তেজনা
- নরওয়ের বিপক্ষে নেইমার খেলবেন? জানালেন আনচেলত্তি
- ‘ইরান এখন সমঝোতায় মরিয়া’, খামেনির দাফনে ‘এক সপ্তাহ সময়’ দিলাম: ট্রাম্প
- আরাগচি-গালিবাফ হত্যাচেষ্টার খবর নাকচ ইসরায়েলের
- আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ কত ভরি
- এলপিজির নতুন দর নিয়ে বড় ঘোষণা আজ
- স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের নতুন মূল্য
- রোনালদোর ম্যাচসেরা পুরস্কার ঘিরে তুমুল বিতর্ক
- দোহায় আজ ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক, দাবি ট্রাম্পের
- ‘নেতানিয়াহু জানেন, আসল বস কে’- ট্রাম্প
- দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ ইরানের
- খামেনির কফিন ঘিরে আবেগে ভাসছে তেহরান
- আবারও বাড়ল স্বর্ণের দাম
- ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’: সবুজ ভবিষ্যৎ গড়ার শিক্ষা
- আরাগচি-গালিবাফকে ঘিরে হত্যার পরিকল্পনা ইসরায়েলের, ইরানকে আগাম সতর্ক যুক্তরাষ্ট্রের
- সপ্তাহজুড়ে শেয়ারবাজারে গতি, সূচকে শক্তিশালী উত্থান








