প্রবাস জীবন

বাহরাইনে জাতীয়তাবাদী শক্তির পুনর্জাগরণ: গ্যালালী শাখায় নতুন নেতৃত্ব

মোঃ মাহির তালুকদার আলম
মোঃ মাহির তালুকদার আলম
বাহরাইন প্রতিনিধি
প্রবাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৩ ১৭:০২:৪৫
বাহরাইনে জাতীয়তাবাদী শক্তির পুনর্জাগরণ: গ্যালালী শাখায় নতুন নেতৃত্ব

জাতীয়তাবাদী দল বিএনপির বাহরাইন কেন্দ্রীয় কমিটির আওতাধীন গ্যালালি শাখা কমিটির অভিষেক ও পরিচিতি সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মে সোমবার স্থানীয় সময় রাত ৮টায় গ্যালালী আল মালেক কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করে।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব আহমেদ আলী মুকিব। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ১৩৬ সদস্য বিশিষ্ট নবগঠিত গ্যালালি শাখা বিএনপি কমিটি ঘোষণা করা হয়, যেখানে আনোয়ার হোসেন সভাপতি, হুমায়ুন আবু জাহের সাধারণ সম্পাদক এবং এস এম জালাল আব্দুল আজিদ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

হারিসুল হক রিপনের সঞ্চালনা এবং আলী আমজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে ছিলেন সিনিয়র সহ-সভাপতি জনাব আকবর হোসেন কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সাবের আহমেদ, খ. ম. আশরাফ উদ্দিন এবং মিজানুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব নাসির উদ্দিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্যালালি শাখা বিএনপির সহ-সভাপতি কাজী মোহাম্মদ শাহাদাত ও আবু আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সফিক মোসলেম মিয়া এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

বক্তারা নবগঠিত গ্যালালি শাখা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সকলকে দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।


সৌদি প্রবাসীদের দেশে ফেরা নিয়ে বড় সুখবর

প্রবাস ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ৩০ ১৫:৫৮:২৭
সৌদি প্রবাসীদের দেশে ফেরা নিয়ে বড় সুখবর
ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য স্বল্প ব্যয়ে দেশে যাতায়াত নিশ্চিত করতে একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ রুটে একমুখী বিমানের টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা, যা দীর্ঘদিনের প্রবাসী ভোগান্তি লাঘবে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় এই উদ্যোগের বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই বিশেষ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে সৌদি আরব ও বাংলাদেশ রুটে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে একদিকে যেমন প্রবাসী কর্মীরা কম খরচে দেশে যাতায়াতের সুযোগ পাবেন, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর্থিকভাবে উল্লেখযোগ্যভাবে লাভবান হবে।

শেখ বশিরউদ্দীন বলেন, এতদিন হজ মৌসুমে সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরার সময় অনেক একমুখী ফ্লাইট ফাঁকা অবস্থায় পরিচালিত হতো। নতুন এই ব্যবস্থার ফলে সেই ফাঁকা আসনগুলো কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে। এর মাধ্যমে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত ১০০ কোটি টাকার বেশি আয় অর্জনের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশেষ ভাড়া কাঠামো অনুযায়ী, মদিনা–ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে মদিনা–ঢাকা–মদিনা এবং জেদ্দা–ঢাকা–জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ৪২ হাজার টাকা।

সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশে আগমনের ক্ষেত্রে এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত। আর বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ সময়কালে।

এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতির একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে আখ্যায়িত করে এর জন্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা আরও সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

তবে অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা সতর্ক করেন যে, প্রবাসীদের স্বার্থে নেওয়া অনেক ভালো উদ্যোগ সঠিক বাস্তবায়ন ও তদারকির অভাবে টেকসই হয়নি। তাই এই কর্মসূচি যেন শতভাগ কার্যকর থাকে এবং ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ নজর রাখার আহ্বান জানান তিনি।

-রাফসান


বাহরাইনের মানামায় বিএনপির নতুন পথচলা: ঘটা করে ঘোষণা হলো নতুন কমিটি

মাহির তালুকদার
মাহির তালুকদার
বাহরাইন প্রতিনিধি
প্রবাস ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১৫ ০৮:৫৫:২০
বাহরাইনের মানামায় বিএনপির নতুন পথচলা: ঘটা করে ঘোষণা হলো নতুন কমিটি
ছবি : সংগৃহীত

রাজধানী মানামায় স্থানীয় একটি হোটেলে মোহাম্মদ আক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে যৌথ সঞ্চালনা করেন, সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সী,ও জিয়াউল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহরাইন কেন্দ্রীয় বিএনপির' সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সহ সভাপতি আকবর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির প্রধান উপদেষ্টা সাবের আহমেদ, প্রধান বক্তা বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোকবুল হোসেন মুকুল, আনোয়ার হোসেন, নাজমুল হাসান সোহাগ, আহসান উল্লাহ,সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী,মানামা মহানগর বিএনপির প্রধান উপদেষ্টা মোবারক রজব,উপদেষ্টা হারুনর রশীদ,

এ ছাড়াও উপস্থিত ছিলেন, আব্দুল জলিল, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ মাসুদ, সাইদুর রহমান সহ অনেকে,,

অনুষ্ঠানে নতুন কমিটি হস্তান্তর করা হয়, শেষে মরহুমা বেগম খালেদা জিয়া সহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।


মালয়েশিয়ায় বিদেশি কর্মীর ব্যাপক চাহিদা: নতুন আবেদনের সময় জানুন

প্রবাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ৩১ ১১:৫৮:০৪
মালয়েশিয়ায় বিদেশি কর্মীর ব্যাপক চাহিদা: নতুন আবেদনের সময় জানুন
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়াকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে বিশেষ আবেদনের সময়সীমা বৃদ্ধির ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন)। ২০২৫ সালের কোটা বরাদ্দের অংশ হিসেবে এবং শিল্পের জরুরি চাহিদা মেটাতে আগামী ১৯ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত এই বিশেষ সুযোগ কার্যকর থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সাধারণ আবেদন প্রক্রিয়া ৩১ ডিসেম্বর শেষ হলেও অনেক নিয়োগকর্তার অনুরোধে জানুয়ারি থেকে এই অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের নিয়োগ প্রক্রিয়ায় সবচাইতে বড় চমক হলো অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের অধীনে থাকা পরিষেবা খাতসহ অন্যান্য বন্ধ থাকা সাব-সেক্টরগুলোকেও এই বিশেষ আবেদনের আওতায় আনা হয়েছে। গত ১ অক্টোবর সরকার কর্তৃক অনুমোদিত সকল সেক্টর ও সাব-সেক্টরেই এখন বিদেশি কর্মী নিয়োগের সুযোগ থাকবে। নিয়োগকর্তারা ১৯ জানুয়ারি থেকে কেডিএন-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করে সরাসরি আবেদন জমা দিতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়াকে এজেন্ট বা তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত রাখতে এবার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়ার ‘মাদানি’ সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো এজেন্টের সাহায্য ছাড়াই নিয়োগকর্তাদের সরাসরি কেডিএন-এর ‘ওয়ান স্টপ সেন্টারে’ উপস্থিত হয়ে আবেদন সম্পন্ন করতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অনিয়ম রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এর ফলে মালয়েশিয়াগামী কর্মীদের খরচ কমবে এবং প্রতারিত হওয়ার ঝুঁকিও অনেক হ্রাস পাবে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল শিল্প ও সেবা খাতের নিয়োগকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে সঠিক পদ্ধতি অনুসরণ করে আবেদন করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়ার শিল্প খাতের জনবল সংকট যেমন মিটবে, তেমনি হাজারো বাংলাদেশি কর্মীর জন্য দেশটিতে কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।


লন্ডনে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন: সম্মানিত হলেন ড. তসর উদ্দিন

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
প্রবাস প্রতিবেদক
প্রবাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৯ ১৮:১৬:৩৩
লন্ডনে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন: সম্মানিত হলেন ড. তসর উদ্দিন

বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার লন্ডনের হাউস অব লর্ডস-এর কমিটি রুম–১ এ। এই অনুষ্ঠানে বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের পাশাপাশি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, কমিউনিটি লিডার এবং স্কটল্যান্ডে বাংলাদেশের সম্মানসূচক কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই, ডিবিএ, ডি.লিট-এর অসামান্য অবদানকে বিশেষভাবে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে নর্থ্যাম্পটন ব্রিটিশ বাংলাদেশি বিজনেস চেম্বার। এতে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাউস অব লর্ডসের সদস্য, সংসদ সদস্য, কাউন্সিলর, ব্যবসায়ী নেতা, পেশাজীবী এবং কমিউনিটি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, স্কটল্যান্ড থেকে প্রতিনিধিত্ব করেন আগামী স্কটিস পার্লাম্যান্ট নির্বাচনে আলবা পার্টি স্কটল্যান্ডের সম্ভাব্য এম পি পদপ্রার্থী আবু মিরন বিশিষ্ট ব্যবসায়ী এম ডি মতিন ও আব্দুল মতলিব চৌধুরী।

অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নর্থ্যাম্পটন ব্রিটিশ বাংলাদেশি বিজনেস চেম্বারের সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান। এরপর পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লর্ড রামি রেঞ্জার, হাউস অব লর্ডসের সদস্য। উদ্বোধনী বক্তব্য রাখেন কাউন্সিলর নাজ ইসলাম, নর্থ্যাম্পটন টাউন কাউন্সিল ও ব্রিটিশ বাংলাদেশি বিজনেস চেম্বারের প্রেসিডেন্ট।

অনুষ্ঠানে জাতীয় ও কমিউনিটি পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে ছিলেন মুজাহিদ খান এমবিই ডিএল, ব্যারোনেস পোলা উদ্দিন, মাইক রিডার এমপি, আপসানা বেগম এমপি, মিসেস রুহালি উদ্দিন কাউন্সিলর ওহিদ আহমেদ, কাউন্সিলর রীতা বেগম, প্রফেসর ড. সানাওয়ার চৌধুরী, অলি খান এমবিই, মিতু চৌধুরী, টিপু রহমান, রফিক হায়দার, শাহাগীর বখত ফারুক, প্রফেসর ড. রইস আলী, কামাল ইয়াকুব, ড. মিশবাউর রহমান এবং সালিম শরীফ। বক্তারা বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং ব্যবসা, দাতব্য কার্যক্রম ও কমিউনিটি নেতৃত্বে ড. উদ্দিনের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই-এর মূল বক্তব্য। তিনি ১৯৭১ সালের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ঐক্য, সেবা ও যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সলিসিটার সাদিক চৌধুরী এলএল.এম-এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে। পরিশেষে মোহাম্মদ মুজিবুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন। সার্বিকভাবে, এই অনুষ্ঠানটি বাংলাদেশের বিজয় দিবস উদযাপন এবং একজন ব্যতিক্রমী কমিউনিটি নেতাকে সম্মান জানানোর এক স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে সমাপ্ত হয়।


প্রবাসী ভোটারদের জন্য সুখবর!

প্রবাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৫ ১৪:৪২:৩৭
প্রবাসী ভোটারদের জন্য সুখবর!
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ভোটাররা এখন ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। বুধবার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এই সময়সীমা বৃদ্ধির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী পোস্টাল ভোটে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫ নির্ধারণ করা হয়েছে। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে এই সময় বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এক বার্তায় জানান, আগের প্রচারিত বার্তা সংশোধন করে নতুন তারিখ অনুযায়ী ৩১ ডিসেম্বরকে নিবন্ধনের চূড়ান্ত সময় হিসেবে প্রচার করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা শুরুতে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সেটি বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা এখনো পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেননি, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন শেষ করতে পারবেন। নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

-শরিফুল


রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ, কোন ব্যাংকে কত এসেছে

প্রবাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০২ ০৯:৪৭:৪৫
রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ, কোন ব্যাংকে কত এসেছে
ছবি: সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে দেশে প্রবাসী আয়ের ধারায় উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে মোট ১৩ দশমিক ০৪ বিলিয়ন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ০৭ শতাংশ বেশি।

সোমবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে জানানো হয়, এই সময়ে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩০৩ কোটি ৮২ লাখ ৯০ হাজার ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ১১৩ কোটি ৭০ লাখ ৯০ হাজার ডলার অর্থাৎ বছরওয়ারি বৃদ্ধি হয়েছে প্রায় ১৯০ কোটি ১২ লাখ ডলার।

নভেম্বরে রেমিট্যান্সে নতুন রেকর্ড

নভেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, যা চলতি অর্থবছরের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাহ। রেমিট্যান্স উৎস অনুযায়ী হিসাব করলে দেখা যায়:

  • রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক: ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার
  • বিশেষায়িত ব্যাংক: ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার
  • বেসরকারি ব্যাংক: ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার
  • বিদেশি খাতের ব্যাংক: ৫৯ লাখ ৪০ হাজার ডলার

বিশ্লেষকদের মতে, ব্যাংকিং চ্যানেলের আকর্ষণ বাড়ানো, প্রণোদনা অব্যাহত রাখা এবং হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি বৃদ্ধির কারণে রেমিট্যান্সে ইতিবাচক গতি ফিরেছে।

২০২৪-২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত।

রেমিট্যান্সের এ ধারাবাহিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ, অর্থনৈতিক স্থিতিশীলতা, এবং আমদানি ব্যয় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছে অর্থনৈতিক বিশ্লেষকেরা।

-শরিফুল


প্রবাসী ভোটে বড় ধাক্কা, ৭ দেশে নিবন্ধন স্থগিত

প্রবাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২৭ ১৫:২৪:২০
প্রবাসী ভোটে বড় ধাক্কা, ৭ দেশে নিবন্ধন স্থগিত
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো প্রবাসীদের ডাকযোগে ভোটদানের সুযোগ সৃষ্টি হলেও, সংশ্লিষ্ট দেশগুলোর বিপুলসংখ্যক বাংলাদেশির নিবন্ধনপত্রে ঠিকানা ত্রুটির কারণে প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসি জানায়, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে যে ঠিকানা দিয়েছেন, তার বেশিরভাগই অসম্পূর্ণ, অসংলগ্ন বা ডাকযোগে ব্যালট প্রেরণযোগ্য নয়। ফলে ব্যালট পাঠানো সম্ভব হচ্ছে না। তাই নিবন্ধন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হয়েছে কমিশন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানাবিহীন আবেদন গ্রহণ করলে ব্যালটপত্র পৌঁছানোর নিশ্চয়তা থাকে না এবং এতে সম্পূর্ণ প্রক্রিয়াই ব্যাহত হয়। পরবর্তী করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট দেশগুলোর ভোটারদের খুব শিগগিরই নতুন নির্দেশনা দেওয়া হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৫৩ হাজার ৯৬ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী ভোট যোগ হওয়ায় সামগ্রিক ভোটার কাঠামো আরও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রথমবারের মতো ডাকযোগে প্রবাসী ভোট পুরো নির্বাচন প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করলেও, ইসি বলছে সঠিক ও যাচাইযোগ্য তথ্য ছাড়া এই প্রক্রিয়া পরিচালনা করা অসম্ভব। তাই নিবন্ধন পুনরায় চালুর আগে প্রযুক্তিগত যাচাই, ঠিকানা ভ্যালিডেশন ও কনট্যাক্ট ভেরিফিকেশন ব্যবস্থা জোরদার করা হবে।

সূত্র: বাসস


মালয়েশিয়ায় জেলের ঘানি টেনে অবশেষে দেশে ফিরতে হলো ৪৯ বাংলাদেশিকে

প্রবাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২৪ ১৪:২১:৩৭
মালয়েশিয়ায় জেলের ঘানি টেনে অবশেষে দেশে ফিরতে হলো ৪৯ বাংলাদেশিকে
ছবিঃ সংগৃহীত

সাজার মেয়াদ শেষ হওয়ায় ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। নভেম্বরের তৃতীয় সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদের প্রত্যাবাসন সম্পন্ন করা হয়।

সোমবার ২৪ নভেম্বর জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত নোটিশে জানানো হয় ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশের ৪৯ জন ছাড়া আরও রয়েছেন ইন্দোনেশিয়ার ২৪ নেপালের ১২ পাকিস্তানের ৯ কম্বোডিয়ার ৪ ভারতের ৪ চীনের ৩ এবং লাওস ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ২ জন করে প্রবাসী।

প্রবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ১ ও ২ সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ দেশে পাঠানো হয়েছে।

প্রত্যাবাসন প্রক্রিয়ায় ব্যবহৃত বিমান ও ফেরির টিকিটের ব্যয় বন্দিদের ব্যক্তিগত সঞ্চয় পরিবারের আর্থিক সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে বহন করা হয়েছে বলে জানানো হয়।

জোহর স্টেট ইমিগ্রেশন বিভাগ জানায় সাজা শেষ হওয়া বিদেশি বন্দিদের মালয়েশিয়ায় অতিরিক্ত অবস্থান রোধে নিয়মিতভাবেই এমন প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


প্রবাসী ভোটে নতুন রেকর্ড শীর্ষে যে দুই দেশ

প্রবাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২৪ ১২:১৬:৪০
প্রবাসী ভোটে নতুন রেকর্ড শীর্ষে যে দুই দেশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোট অংশগ্রহণের প্রথম ধাপে নিবন্ধন ব্যাপক সাড়া ফেলেছে। চালুর পাঁচ দিনের মাথায় পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের অনলাইন পোর্টালের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত নিবন্ধন করেছেন ২০ হাজার ৩৮৫ জন প্রবাসী বাংলাদেশি। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ায় অবস্থানকারী ভোটাররা, আর আসনভিত্তিক তালিকায় শীর্ষে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন।

নির্বাচন কমিশনের নিবন্ধন অ্যাপ portal ocv gov bd report এ দেখা যায়, পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়। রোববার মধ্যরাত থেকে যুক্ত হয়েছে উত্তর আমেরিকা ও ওশেনিয়ার দেশগুলোও। সব মিলিয়ে ৭১টি দেশে প্রবাসী বাংলাদেশিরা এখন নিবন্ধন করছেন, এবং ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ২৮ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। এর আগে রোববার মধ্যরাতে এই পর্ব শেষ হওয়ার কথা থাকলেও সাড়া বিবেচনায় আরও পাঁচ দিনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।

ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমদ খান বলেন, যুক্তরাষ্ট্র ও ওশেনিয়া অঞ্চলের দেশগুলোতে রোববার রাত থেকে নিবন্ধন শুরু হয়েছে। একই সঙ্গে পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতেও নিবন্ধন সময়সীমা বাড়ানো হয়েছে। তিনি জানান, বিভিন্ন অঞ্চলভিত্তিক ধাপে ধাপে এই নিবন্ধন কর্মসূচি চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

পোস্টাল ভোট বিডি অ্যাপ চালুর পর থেকে প্রবাসীদের মধ্যে বিপুল সাড়া লক্ষ্য করা গেছে। ১৯ নভেম্বর থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২০ হাজার ৩৮৫ জন নিবন্ধন করেন, যার মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৮৪ জন, এবং বাকিরা নারী। দেশভিত্তিক হিসাবে দক্ষিণ কোরিয়া শীর্ষে রয়েছে ৭ হাজার ৯৯০ জন নিবন্ধনের মাধ্যমে। দ্বিতীয় স্থানে জাপান ৫ হাজার ৩১ জন, এরপর দক্ষিণ আফ্রিকা ৩ হাজার ১৮০ জন, এবং চীন ১ হাজার ৪০৮ জন।

জেলাভিত্তিক তথ্য বলছে, প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা জেলার নিবন্ধন ২ হাজার ৩৪৮ জন। এরপর কুমিল্লা ১ হাজার ৬৬১ জন, নোয়াখালী ১ হাজার ৪০১ জন, এবং চাঁপাইনবাবগঞ্জ ৯৯৯ জন।

আসন অনুযায়ী নিবন্ধন তালিকায় শীর্ষে চাঁপাইনবাবগঞ্জ ৩, যেখানে নিবন্ধন করেছেন ৭৪১ জন ভোটার। এরপর নোয়াখালী ৩-এর ৪০৫ জন, নোয়াখালী ১-এর ৩৯৮ জন, মুন্সিগঞ্জ ৩-এর ৩৯৬ জন, ফেনী ৩-এর ৩৬৩ জন, এবং চট্টগ্রাম ১৬-এর ৩১৬ জন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান পাঁচ দিন করে প্রতিটি অঞ্চলে নিবন্ধনের সময় বরাদ্দ করা হয়েছে যাতে বিশ্বের সব অঞ্চল থেকে প্রবাসীরা অংশ নিতে পারেন।

এদিকে দেশে অবস্থানকারী তিন ধরনের ভোটার যেমন কর্মস্থলভিত্তিক দায়িত্বে থাকা সদস্যরা, গুরুতর অসুস্থ, এবং দীর্ঘমেয়াদে কর্ম–সংশ্লিষ্ট কারণে এক স্থান থেকে অন্য স্থানে চলাচলকারী ব্যক্তিরাও ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট নিবন্ধনের আওতায় আসবেন। একই সময়ে বাদ পড়া প্রবাসীদের জন্যও পুনরায় নিবন্ধনের সুযোগ থাকবে।

-রাফসান

পাঠকের মতামত: