বিমানের শেষ ২ মিনিট ৫০ সেকেন্ড

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৭ ০৯:১৩:৩০
বিমানের শেষ ২ মিনিট ৫০ সেকেন্ড

সত্য নিউজ: কক্সবাজার থেকে উড্ডয়ন করার কিছুক্ষণ পরই একটি চাকা খুলে পড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ ফ্লাইটটির। আর সেই মুহূর্ত থেকে শুরু হয় এক নিঃশ্বাসে বলা যায় এমন এক উত্তেজনাকর ও প্রশংসাযোগ্য নিয়ন্ত্রণযজ্ঞ। ঢাকার আকাশে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ককপিট ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমের মধ্যে গড়ে ওঠে সমন্বয়ের এক সুদৃঢ় সেতু। শেষ পর্যন্ত দক্ষতা, আত্মবিশ্বাস ও পেশাগত সংবেদনশীলতার এক দুর্লভ উদাহরণ হয়ে উঠে এই ফ্লাইটের জরুরি অবতরণ।

রেকর্ডে ধরা পড়ে উত্তেজনার শেষ ২ মিনিট ৫০ সেকেন্ড

শুক্রবার (১৬ মে) দুপুর ২টা ১৯ মিনিটে ঢাকার আকাশে প্রবেশ করে ফ্লাইটটি। এটিসি তখন পাইলটকে জিজ্ঞেস করে, ‘আপনি কী এই অবস্থায় রানওয়ে ১৪ দিয়ে অবতরণের বিষয়টি কনফার্ম করছেন?’ ককপিট থেকে ক্যাপ্টেন জামিল বিল্লাহ নিশ্চয়তা দিয়ে জানান, “অ্যাফার্ম।” এরপর এটিসি জানায়, রানওয়ে প্রস্তুত তিনি অবতরণ করতে পারেন।

ঠিক ৯০ সেকেন্ড পর, দুপুর ২টা ২২ মিনিটে বিমানটি রানওয়েতে নিরাপদে অবতরণ করে। এক নিঃশ্বাসে এটিসির বার্তা শোনার পর ককপিট থেকে ভেসে আসে প্রশংসা ও কৃতজ্ঞতার বার্তা: “আলহামদুলিল্লাহ, আমরা নিরাপদে অবতরণ করেছি। কন্ট্রোল টাওয়ারকে অনেক ধন্যবাদ, আপনাদের সহযোগিতা ছিল প্রশংসনীয়।”

এটিসি নিশ্চিত হতে চায়, সবকিছু স্বাভাবিক কিনা। ক্যাপ্টেন জামিল আত্মবিশ্বাসের সঙ্গে জানান, “এভরিথিং ইজ অ্যাবসালুটলি ফাইন।” এর উত্তরে এটিসি জানায়, “আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে।” পাইলট তখন কক্সবাজার ও চট্টগ্রামের এটিসিকেও ধন্যবাদ জানান।

উড্ডয়নের সময়েই সংকেত

বিমানবন্দরের সূত্র অনুযায়ী, শুক্রবার বেলা ১টা ৩০ মিনিটে ফ্লাইটটি ৭১ যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। রানওয়ে থেকে টেক অফের সময় বাম পাশের একটি ল্যান্ডিং গিয়ার চাকা যান্ত্রিক ত্রুটির কারণে খুলে পড়ে যায়। তবুও পাইলট পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রেখে ফ্লাইটটিকে নিরাপদে ঢাকায় নিয়ে আসেন।

দক্ষতা ও প্রশিক্ষণের জয়

এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য পাইলটকে শুধু প্রশিক্ষণ নয়, মানসিক স্থিরতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকতে হয়। ক্যাপ্টেন জামিল বিল্লাহ তা যথার্থভাবে দেখিয়েছেন।

সাধারণত জরুরি অবতরণের আগে ফ্লাইটকে আকাশে চক্কর দিয়ে অতিরিক্ত জ্বালানি খরচ করে নিতে হয়, যাতে অবতরণের সময় আগুন লাগার ঝুঁকি না থাকে। তবে ক্যাপ্টেন জামিল আত্মবিশ্বাসের সঙ্গে সরাসরি অবতরণের সিদ্ধান্ত নেন এবং সফলভাবে সেটি সম্পন্ন করেন।

বিমানবন্দরে প্রস্তুতি ছিল সর্বোচ্চ মানের

জরুরি পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ফায়ার সার্ভিসসহ সব রকম প্রস্তুতি রাখা হয়। তবে শেষ পর্যন্ত তার কিছুই ব্যবহার করতে হয়নি—কারণ পাইলট ও এটিসির চমৎকার সমন্বয়েই ফ্লাইটটি মাটিতে ফিরে আসে নিরাপদে।

বিজি ৪৩৬ ফ্লাইটের এই সফল জরুরি অবতরণ কেবল প্রযুক্তিগত নয়, বরং মানবিক দৃঢ়তা, প্রশিক্ষণের গভীরতা এবং পেশাগত উৎকর্ষের এক অনন্য উদাহরণ হয়ে রইল বাংলাদেশের এভিয়েশন ইতিহাসে।


মঙ্গলবার সকালে বিদ্যুৎহীন থাকছে যেসব এলাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০৩ ২১:৩৫:১৯
মঙ্গলবার সকালে বিদ্যুৎহীন থাকছে যেসব এলাকা
ছবি : সংগৃহীত

বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য গোপালগঞ্জের কয়েকটি নির্দিষ্ট এলাকায় মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকো)।

ওজোপাডিকো কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঝড়-বৃষ্টির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা এবং আকস্মিক বিদ্যুৎ বিভ্রাট এড়াতেই এই ডালপালা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংস্কারকাজের জন্য গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দপ্তরের আওতাধীন ১১ কেভি ভার্সিটি ফিডারের অধীনস্থ এলাকাগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো—সোনাকুর, গোবরা, নীলার মাঠ, ইউনিভার্সিটি ক্যাম্পাস, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চর সোনাকুর এবং চাপাইল ব্রিজের সংলগ্ন এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই ডালপালা ছাঁটাইয়ের কাজ সম্পন্ন হলে পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করা হতে পারে, আবার কাজ শেষ হতে বিলম্ব হলে সময়ে কিছুটা পরিবর্তনও আসতে পারে। এই সাময়িক সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোর সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে সহযোগিতা চেয়েছে স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ।

/আশিক


শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ। 

রেজাউল মোস্তফা
রেজাউল মোস্তফা
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০৩ ২১:৩০:১১
শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ। 
ছবি : রেজাউল মোস্তফা

৭ই মে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার এর বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি হেল্থ ক্যাম্পে সেবা নেওয়া রোগীদের মধ্যে বাছাইকৃত রোগীদের গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার এবং Serve for Smile এর উদ্যোগে বিনামূল্যে ১৩০জনের মাঝে চশমা বিতরণ করা হয়।

সোমবার ৩ আগস্ট নগরীর গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।বিনামূল্যে চশমা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Serve for Smile সভাপতি সাইফুল্লাহ মনসুর সাধারণ সম্পাদক ডা: মেসবাহ উদ্দিন তুহিন এবং কোষাধক্ষ মোহাম্মদ সাইফুল।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, সুস্থ দৃষ্টিশক্তি মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।Serve for Smile ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের এই মহৎ উদ্যোগ সমাজের অন্যান্য প্রতিষ্ঠানকেও মানবসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

এই মানবিক উদ্যোগের মাধ্যমে দৃষ্টিসমস্যায় ভোগা শতাধিক মানুষ প্রয়োজনীয় চশমা পেয়ে উপকৃত হন। আয়োজকরা জানান, সমাজের অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন জানায়, মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদানই তাদের অন্যতম অঙ্গীকার, এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ নিয়মিত পরিচালনা করা হবে।

ট্যাগ: সারাদেশ

সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০২ ২০:৪৪:৪৩
সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বল্লভপুর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী *বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা* দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকটে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আগের সরকারের আমলেও প্রতিষ্ঠানটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের দাবি, বর্তমান ভবনের জরাজীর্ণ অবস্থার কারণে স্বাভাবিকভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে দ্রুত একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

জানা যায়, মাদ্রাসাটির শ্রেণিকক্ষগুলো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই টিনের ছাদ চুইয়ে পানি পড়ে, তখন পাঠদান বন্ধ রাখতে বাধ্য হন শিক্ষকরা। আবার প্রচণ্ড গরমে টিনের চালের অতিরিক্ত তাপে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসে পাঠ গ্রহণ করা কষ্টকর হয়ে পড়ে। এতে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হলেও বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা এখনো সেই উন্নয়নের সুফল থেকে বঞ্চিত। প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা দেখে মনে হয়, দীর্ঘদিন ধরে এখানে উল্লেখযোগ্য কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি।

এ অবস্থায় এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার জন্য দ্রুত একটি আধুনিক পাকা একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।

ডাকঘর: বল্লভপুর, উপজেলা: দেবিদ্বার, জেলা: কুমিল্লা। EIIN: 105643


টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০১ ২২:১৩:৫৪
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও আশপাশের গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য গোপালগঞ্জের বেশ কিছু এলাকায় রবিবার টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কবার্তা জারি করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি মোহাম্মদ পাড়া ফিডারের আওতাধীন এলাকাগুলোতে লাইনের নিরাপত্তা ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিতের লক্ষ্যে এই সাময়িক বিদ্যুৎ বিরতি নেওয়া হচ্ছে। উক্ত দিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টানা সাড়ে ৭ ঘণ্টা এই ফিডারের আওতায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না তার মধ্যে অন্যতম হলো—বটতলা, গো হাটা রোড, শিক্ষক পল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাঁদমারী, ব্যাংক পাড়া, হীরা বাড়ি, মোহাম্মদ পাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ি, ইসলামবাগ, মান্দারতলা এবং আশ্রম রোড এলাকা।

গ্রাহকদের আগাম সচেতন করতে এবং সাময়িক অসুবিধা এড়াতে ইতোমধ্যে এসব এলাকায় ওজোপাডিকোর পক্ষ থেকে মাইকিং চালানো হচ্ছে। লাইনের কাজ শেষ হওয়া মাত্রই পুনঃরায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ চালু করা হবে বলে নিশ্চিত করেছে স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ।

/আশিক


আগস্ট জুড়ে আবহাওয়া কেমন থাকবে? দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বিডব্লিউওটির বিশেষ বার্তা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০১ ২২:০০:৩৭
আগস্ট জুড়ে আবহাওয়া কেমন থাকবে? দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বিডব্লিউওটির বিশেষ বার্তা
ছবি : সংগৃহীত

চলতি আগস্ট মাসে দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগস্টজুড়ে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি)।

শনিবার (১ আগস্ট) আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করে সংস্থাটি।

পূর্বাভাস অনুযায়ী, আগস্টে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থান এবং ঢাকা ও সিলেটের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সাতক্ষীরা, গোপালগঞ্জ, পটুয়াখালী, ভোলা ও হবিগঞ্জে বেশি বৃষ্টির ঝুঁকি রয়েছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কিছুটা কম হতে পারে। এই মাসে কোনো বড় ধরনের ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই বললেই চলে।

উজানে ও দেশের ভেতরে টানা বর্ষণের দরুন উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বেড়ে অতি বন্যাপ্রবণ নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের উপকূলে জলাবদ্ধতা এবং চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি রয়েছে।

চার সপ্তাহের এলাকাভিত্তিক চিত্র

১–৮ আগস্ট: রংপুর, ময়মনসিংহ ও সিলেটসহ উত্তর চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

৯–১৬ আগস্ট: সাগরে লঘুচাপ সৃষ্টির কারণে সমুদ্র উত্তাল থাকার পাশাপাশি দক্ষিণাঞ্চলে বর্ষণ বাড়তে পারে।

১৭–২৪ আগস্ট: শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের কারণে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি বহাল থাকবে।

২৫–৩১ আগস্ট: নতুন মৌসুমি সিস্টেমের প্রভাবে দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে।

বিডব্লিউওটি জানায়, বর্ষণের বিরতিতে ভ্যাপসা গরম অনুভূত হলেও বড় কোনো খরা হবে না। এছাড়া এ মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সংঘটিত হলেও তার কোনোটিই বাংলাদেশ থেকে দেখা যাবে না।

/আশিক


সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০১ ২১:৩১:২৮
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা
ছবি : শ‌হিদুল ইসলাম

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে-এর নবনির্বাচিত (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে।

৩০ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের গ্রিনফিল্ড রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সিলেট ও চট্টগ্রাম কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম। সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা ও বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত (আংশিক) কমিটির নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, বার্ষিক সাধারণ সভা (AGM) এবং একটি মিলনোৎসব আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নবনির্বাচিত (আংশিক) কমিটি সভাপতি: সোহেল ইসলাম।

সি‌নিয়র সহ-সভাপতি গয়াস মিয়া গিয়াস, আব্দুল মালিক, গিয়াস উদ্দিন, শেখ জাহেদ, শাহিন আহমেদ চৌধুরী ও মো. আলী রেজা।

সাধারণ সম্পাদক: মো. মাসুদুর রহমান।

সহ-সাধারণ সম্পাদক: হেলেন ইসলাম।

কোষাধ্যক্ষ: মো. শফিকুল ইসলাম (জুয়েল)।

সাংগঠনিক সম্পাদক: মো. ইব্রাহিম জাহান।

প্রচার সম্পাদক: নূরুন্নবী আলী।

সহ-প্রচার সম্পাদক: নাজ নাছিমা।

মহিলা সম্পাদক: মীরা বড়ুয়া।

সহকারী মহিলা সম্পাদক: ফারজানা সামাদ জাদে।

সাংস্কৃতিক সম্পাদক: গোলাম মোস্তফা চৌধুরী।

সহকারী সাংস্কৃতিক সম্পাদক: আছমা আলম।

কার্যনির্বাহী কমিটির সদস্য: বাবুল মিয়া, মো. নজরুল ইসলাম, সিফা পুষ্প ও রহুল আমিন।

উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ:নূরুল ইসলাম, ব্যারিস্টার মনোয়ার হোসেন, শওকত মাহমুদ টিপু এবং কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি।

যুক্তরা‌জ্যের কা‌র্ডিফ থে‌কে সংগঠ‌নের কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ ম‌কিস মনসুর এবং বাংলা‌দেশ থে‌কে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপ‌তি ‌মো. শ‌হিদুল ইসলাম টে‌লি কনফারেন্স যুক্ত হ‌য়ে নবগ‌ঠিত ক‌মি‌টির সকল নেতৃবৃন্দ‌দের শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন।

সভায় বক্তারা বলেন, সিলেট ও চট্টগ্রামের মধ্যে সম্প্রীতি, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করবে। তারা সংগঠনের সফলতা কামনায় সকল প্রবাসী সিলেটি ও চট্টগ্রামবাসীর সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

ট্যাগ: , সারাদেশ

স্ত্রীর কবর খননকালে ২৪ বছর পর স্বামীর অক্ষত দেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ আগস্ট ০১ ২০:০২:১১
স্ত্রীর কবর খননকালে ২৪ বছর পর স্বামীর অক্ষত দেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় স্ত্রীর কবর খনন করতে গিয়ে প্রায় ২৪ বছর আগে দাফন করা স্বামী রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ অক্ষত অবস্থায় পাওয়ার দাবি করেছেন স্থানীয়রা। শুক্রবার (৩১ জুলাই) উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কৌতূহলী মানুষ কবরস্থানে ভিড় জমায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রমজান আলীর স্ত্রী বার্ধক্যজনিত কারণে মারা যান। পারিবারিক সিদ্ধান্তে স্বামী রমজান আলীর কবরের পাশেই তাঁর কবর খননের কাজ শুরু করা হয়। কবর খননকালে পাশে ২৪ বছর আগে দাফন করা রমজান আলীর কাফনে মোড়ানো দেহ প্রায় অপরিবর্তিত অবস্থায় দেখতে পাওয়ার দাবি করেন খননকারীরা।

এলাকাবাসীর তথ্যমতে, মরহুম রমজান আলী জীবদ্দশায় পেশায় একজন চাল-আটার ব্যবসায়ী ছিলেন। তিনি অত্যন্ত সৎ, ধার্মিক এবং নিয়মিত পঞ্চওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর ২৪ বছর পর কবরে কাফনের কাপড়সহ দেহ পাওয়ার ঘটনায় স্থানীয়রা গভীর বিস্ময় প্রকাশ করছেন।

খবর পেয়ে উলুপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, কবরের ভেতরে কাফন পরিহিত মরদেহ দেখার পর সেটিকে যে অবস্থায় ছিল সেভাবেই সুরক্ষিত রেখে পাশে তাঁর স্ত্রীর দাফন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।

ঘটনা প্রসঙ্গে উত্তর হাওলা ইউনিয়নের রাজনৈতিক ও সমাজসেবক নুরুল ইসলাম মিন্টু বলেন, "এমন ঘটনা দেখলে ইসলামি অনুশাসন অনুযায়ী সুধারণা পোষণ করাই উত্তম। তবে একই সাথে শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলে তা-ও স্বাভাবিকভাবে গ্রহণ করা যায়। এটা নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি না করাই সমীচীন।"

তবে দীর্ঘ সময় ধরে মরদেহ কিংবা কাপড় অক্ষত থাকার পেছনে মাটি বা ভূগর্ভস্থ পরিবেশগত কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে কি না—সে বিষয়ে স্থানীয় প্রশাসন বা বিশেষজ্ঞ পর্যায়ের কোনো আনুষ্ঠানিক মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

/আশিক


আগামী ৫ দিনের আবহাওয়া কেমন থাকবে? যা জানাল অধিদপ্তর

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ৩০ ২১:৪৪:০১
আগামী ৫ দিনের আবহাওয়া কেমন থাকবে? যা জানাল অধিদপ্তর
ছবি : সংগৃহীত

সক্রিয় মৌসুমি বায়ু এবং ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে কোনো কোনো অঞ্চলে বৃষ্টির তীব্রতা সাময়িকভাবে কিছুটা কমে আসতে পারে বলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরবর্তী ২৪ ঘণ্টায় (৩১ জুলাই সন্ধ্যা পর্যন্ত) রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এ দিন দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (১ আগস্ট) ও রোববার (২ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ বহাল থাকতে পারে। এ দুই দিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী দিন অর্থাৎ ৩ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অবশিষ্টাংশের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ দিন দিনের তাপমাত্রা ফের সামান্য বাড়তে পারে।

/আশিক


কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী 

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জুলাই ৩০ ২১:৩৭:৪৭
কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী 
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আগামীকাল (৩০ জুলাই) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মোট ১৭টি পদের মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একমাত্র প্রার্থী হওয়ায় রিপন চন্দ্র দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। বাকি ১৬টি পদে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়েছে।

সভাপতি পদে তিনজন প্রার্থী হলেন— কাজী এনামুল হক ফারুক (৭১ টিভি), মো. নজরুল ইসলাম দুলাল (ডেইলি অবজারভার) এবং মো. শহীদ উল্লাহ মিয়াজী (দৈনিক ভোরের আওয়াজ)।

সহ-সভাপতি পদে দুটি পদের বিপরীতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— মোহাম্মদ রফিকুল ইসলাম (দৈনিক বাংলার আলোড়ন), তাওহীদ হোসেন মিঠু (মোহনা টিভি), মোতাহার হোসেন মাহমুদ (দৈনিক শিরোনাম), মাহবুব আলম বাবু (দৈনিক আজকের কুমিল্লা) এবং সাদিক হোসেন মামুন (দৈনিক ইনকিলাব)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমতিয়াজ আহমেদ জিতু (দৈনিক আজকের কুমিল্লা) ও মো. জাহিদ হাসান (দৈনিক মানবজমিন)।

পাঠকের মতামত: