চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

চট্টগ্রাম কারাগারে বন্দিনীদের হাতে জীবনের নতুন নকশা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ০৯:৫৩:৩৫
চট্টগ্রাম কারাগারে বন্দিনীদের হাতে জীবনের নতুন নকশা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের নারী ওয়ার্ডে বন্দি জীবন কাটাচ্ছেন অনেক নারী, যাঁরা একসময় অপরাধের দায়ে আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তবে এখন তাঁরা অপরাধের সেই অধ্যায় পেছনে ফেলে জীবনের নতুন মানে খুঁজে পেয়েছেন সুই-সুতোর সূক্ষ্ম কারিগরিতে। খুনের মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত লাকী আক্তার এখন নিজের সেই অপরাধী হাতেই সেলাই করছেন জীবনের নতুন গল্প। তাঁর বুননে ফুটে উঠছে নান্দনিক নকশিকাঁথা, যা বিক্রি হচ্ছে বাজারে, মিলছে আয়ের সুযোগও।

লাকীর মতো একই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হাসিনা বেগমও প্রতিদিন কয়েক ঘণ্টা ধরে কাঁথা সেলাইয়ের কাজে ব্যস্ত থাকেন। তাঁদের সঙ্গে আছেন ইয়াছমিন আক্তার, রনি বেগম ও জান্নাতুল ফেরদৌস। বিচারাধীন বন্দিদের মধ্যে রুমি আক্তার, প্রিয়াংকা, মারুফা বেগম, নুরজাহান বেগম ও মহিমা মোল্লাও এই কাজে যুক্ত। কারাগারে সুতি কাপড়ে তাঁদের নিখুঁত বুনন দেখে চোখ জুড়িয়ে যায়।

বর্তমানে চট্টগ্রাম কারাগারে নারী বন্দির সংখ্যা ১৬৫। এদের মধ্যে প্রায় অর্ধেকই সাজাপ্রাপ্ত। কারাগার কর্তৃপক্ষ জানায়, এদের মধ্যে অন্তত ১২ জন নারী বন্দি নিয়মিত নকশিকাঁথা তৈরি করেন। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই সৃজনশীল কাজ। কাপড়, সুঁই-সুতা ও অন্যান্য উপকরণ সরবরাহ করে কারা কর্তৃপক্ষ। কাঁথা বিক্রি করে যে আয় হয়, তার একটি অংশ বন্দিদের ব্যক্তিগত হিসাবে জমা রাখা হয়।

কারা জেলার মাসুদুর রহমান জুয়েল জানান, বন্দিদের তৈরি করা ৩০টি নকশিকাঁথা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে এবং ক্রেতারা এসবের প্রশংসা করেছেন। কারাবিধি অনুযায়ী এই কাজের মাধ্যমে সাজা রেওয়াতের সুবিধাও পাচ্ছেন তারা।

নারী ওয়ার্ডের নিচতলায় পাঁচজন বন্দি মিলে একটি কাঁথা তৈরি করেন, যাতে সময় লাগে ১০ থেকে ১২ দিন। প্রতিটি কাঁথার মাপ সাত ফুট প্রস্থ ও আট ফুট দৈর্ঘ্য। মাসে তিন থেকে চারটি কাঁথা তৈরি হয়। প্রতিটি কাঁথা বিক্রি হয় ৫ হাজার থেকে ৮ হাজার টাকায়। ব্যয় বাদ দিয়ে মুনাফার এক-তৃতীয়াংশ বন্দিদের জন্য বরাদ্দ থাকে।

প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বিচারাধীন বন্দি মহিমা মোল্লা জানান, কারাগারে বসেই এখন মাসে দুই থেকে তিন হাজার টাকা আয় করছেন। এই টাকায় ক্যান্টিন থেকে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ব্যবহার করেন। তিনি বলেন, “বাড়িতে থাকতে মাঝে মাঝে জামা কাপড় সেলাই করতাম। এখানে এসে নকশিকাঁথা সেলাই শিখছি। প্রশিক্ষণও দেওয়া হয়। সময় ভালোভাবে কাটে, আয়ও হয়—ভালোই লাগছে।”

বন্দিজীবনের একঘেয়েমি কাটিয়ে আত্মমর্যাদায় ফেরার এই প্রয়াস এখন শুধুই অর্থ উপার্জনের নয়, বরং তাঁদের জীবনের এক ইতিবাচক পালাবদল—যা হয়তো ভবিষ্যতের জন্য নতুন দরজা খুলে দেবে।

/আশিক


মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৬ ১৮:২৬:৪৬
মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি : শ‌হিদুল ইসলাম

স্বেচ্ছা‌সেবী সামা‌জিক ও মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার শহরের পানসি রেস্তোরাঁয় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৪ মে) বিকাল ৫টায় সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংগঠনের বিশিষ্ট ব্যক্তিত্ব মো. জোসেপ আলী চৌধুরীর সভাপতিত্বে সভাটি শুরু হয় ও গণমুক্তি পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার সভাটি সঞ্চালনা করেন। সভার শুরুতে প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।

সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন, এই ফাউন্ডেশন দুই অঞ্চলের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন শক্তিশালী করতে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী ও নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম শামীম, শেখ বোরহান উদ্দিন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এম. মহিবুর রহমান মুহিব, বিশিষ্ট সমাজকর্মী মনসুর আলম চৌধুরী টিপু, সংগঠক ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাংবাদিক পিন্টু দেবনাথ, সাংবাদিক মো. মোশাহিদ আহমেদ, সংগঠক তৌহিদ ইসলাম, বিশিষ্ট সমাজসেবক হেকিম জয়নাল মিয়া সংগঠক বিমলেন্দু মালাকার, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাংবাদিক বিকাশ দাস, সাংবাদিক মোঃ রুবেল আহমেদ সাংবাদিক গোবিন্দ গোস্বামী, সাংবাদিক স্বরণ সিং, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রিপন মিয়া প্রমুখ।

মতবিনিময় সভা চলাকালে বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদানকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ সহ সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সংগঠন এর আগামী দিনের পথচলায় সিলেট চট্টগ্রামবাসীর দেশে বিদেশের সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানিয়েছেন।

সভায় বক্তারা মৌলভীবাজার জেলা শাখাকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেন।


পায়ে ধরে ইজ্জত ভিক্ষা চেয়েও রক্ষা পাইনি: কুমিল্লায় গৃহবধূর পৈশাচিক আর্তনাদ

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৬ ১৮:২০:৪৩
পায়ে ধরে ইজ্জত ভিক্ষা চেয়েও রক্ষা পাইনি: কুমিল্লায় গৃহবধূর পৈশাচিক আর্তনাদ
ছবি : সংগৃহীত

কুমিল্লায় পায়ে পড়ে ইজ্জত ভিক্ষা চেয়েও রক্ষা পাননি পৃথক ঘটনায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী। ২০ দিনের ব্যবধানে জেলার পৃথক স্থানে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের ধর্ষণের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। স্থানীয়দের ধারণা, সামাজিক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে কোনো চক্র এমন ঘটনার ইন্ধন দিয়ে থাকতে পারে। ঘটনাগুলো আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

কুমিল্লার চান্দিনা উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। রোববার রাত ১২টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন চান্দিনার মাদারপুরের শাহজাহান মিয়ার ছেলে মো. আশিক, কামারখোলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান ওরফে তারেক, একই গ্রামের আলমাছ মিয়ার ছেলে মো. আরিফ ও জয়নাল আবেদীনের ছেলে মো. ইসমাইল।

ভুক্তভোগী নারী ও তার স্বামী বলেন, বরুড়া উপজেলা থেকে তারা রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় চান্দিনায় এক আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত ১০টার দিকে চান্দিনার মাদারখোলা এলাকায় অটোরিকশাটির চার্জ শেষ হয়ে যায়। এরপর তারা অটোরিকশাটি ঠেলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিন যুবক এসে তাদের পথ রোধ করে।

ওই নারীর স্বামী বলেন, মোটরসাইকেলে করে তিনজন এসেই আমাদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে। তারা ফোন করে আরও দুজনকে ডেকে আনে। তাদের মধ্যে কয়েকজন আমার স্ত্রীকে টেনেহিঁচড়ে পাশের ধানখেতে নিয়ে যায়। একজন আমাকে দূরে নিয়ে অন্ধকারে ছেড়ে দেয়। এ সময় আমি ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে আমার স্ত্রীকে উদ্ধার করে।

ঘটনার পর থেকে ওই নারী চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। মানসিকভাবে ভেঙে পড়েছেন।

ওই নারী বলেন, ওরা আমাকে ধর্ষণ করে। আমি তাদের পায়ে ধরেছি, চিৎকার করে কান্না করেছি। ইজ্জত ভিক্ষা চেয়েছি। কিন্তু আমার শেষ রক্ষা হয়নি। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। ১৫ এপ্রিল কুমিল্লার হোমনায় বাবার বাড়ি যাওয়ার পথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পৌর এলাকার কৃষি কলেজের অদূরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত যুবকেরা স্বামীর কাছ থেকে ওই নারীকে ছিনিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আশিকুর রহমানসহ আরও কয়েকজন তাকে ধর্ষণ করে।

ভুক্তভোগী নারী জানান, তাদের পায়ে পড়ে অনেক আকুতি-মিনতি করেছি। ইজ্জত ভিক্ষা চেয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। আমি আল্লাহর কাছে তাদের কঠিন বিচার চাই।

কুমিল্লার সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, সভ্যতার এ যুগে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা কীভাবে সম্ভব হয় তা বোধগম্য নয়। এগুলো অশনি সংকেত। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সামাজিক নিরাপত্তা এবং শৃঙ্খলা ভেঙে পড়বে।

চান্দিনা থানার ওসি আতিকুর রহমান বলেন, ওই নারীর ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় সংঘবদ্ধ ওই চক্রে পাঁচজন জড়িত। তাদের মধ্যে দুজন ধর্ষণ করেছে। বাকিরাও অপেক্ষমাণ ছিল। আমরা ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করেছি। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। আমরা আসামিদের কারাগারে পাঠিয়েছি। পলাতক অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, সংঘবদ্ধ ধর্ষণের দুটি ঘটনায় অভিযুক্তরা গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগ: কুমিল্লা

ধর্মপুর-ঝাগুরজুলি সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে কুমিল্লাবাসী

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৬ ১১:০০:৩৭
ধর্মপুর-ঝাগুরজুলি সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে কুমিল্লাবাসী
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ধর্মপুর থেকে ঝাগুরজুলি বিশ্বরোড পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে স্কুল, কলেজ, হাসপাতাল ও কর্মস্থলে যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার কাজের টেন্ডার হলেও দৃশ্যমান কোনো সংস্কার কার্যক্রম দেখা যাচ্ছে না।

স্থানীয়রা জানান, খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে অটোরিকশা ও ভ্যান চলাচলে বেশি ঝুঁকি তৈরি হয়েছে। এতে যাত্রী ও চালক উভয়েই চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

অটোরিকশা চালক শাহআলম বলেন, “প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করতে হয়। ভাঙা রাস্তার কারণে প্রায়ই গাড়ি নষ্ট হয়। আয় করার চেয়ে গাড়ি মেরামতেই বেশি খরচ হয়ে যাচ্ছে।

ভ্যান চালক রনি বলেন, “প্রতিদিন দুই-চারটি অটোরিকশা উল্টে যায়। অনেক মানুষ আহত হয়, কারও হাত-পা ভেঙে যায়। এমন পরিস্থিতিতে মানুষ কার ওপর ভরসা করবে?”শিক্ষার্থীর অভিভাবক মো. জাহাঙ্গীর আলম বলেন, “প্রতিদিন সন্তানকে স্কুলে নিয়ে যেতে ভয় লাগে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়েই এই পথ ব্যবহার করতে হচ্ছে।

সোমবার (৪ মে) সকালে সরেজমিনে দেখা যায়, বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টি হলে সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন বলেন, “জনগণের ভোগান্তির অন্যতম কারণ হলো নিম্নমানের কাজ। যাদেরকে রাস্তার কাজ দেওয়া হয় তারা অনেক সময় যথাযথভাবে কাজ না করে দায়সারা সংস্কার করে। ফলে কয়েক মাসের মধ্যেই রাস্তা আবার ভেঙে যায়। এর খেসারত দিতে হয় সাধারণ মানুষকে।

ট্যাগ: কুমিল্লা

বের হওয়ার আগে জেনে নিন আজকের বন্ধ মার্কেট তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৬ ০৯:৩২:০৮
বের হওয়ার আগে জেনে নিন আজকের বন্ধ মার্কেট তালিকা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে বিভিন্ন মার্কেট ও বাণিজ্যিক এলাকা বন্ধ থাকে। বুধবারও এর ব্যতিক্রম নয়। রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শপিং জোন, মার্কেট ও দোকানপাট আজ বন্ধ থাকায় কেনাকাটায় বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও ভোক্তারা।

বিশেষ করে রাজধানীর উত্তরাঞ্চল ও নতুন বাণিজ্যিক এলাকাগুলোর অনেক জনপ্রিয় মার্কেট বুধবার বন্ধ থাকায় অনেক ক্রেতাকেই বিড়ম্বনায় পড়তে হয়। তাই অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে আগেভাগেই পরিকল্পনা করে বের হওয়া জরুরি।

আজ যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এলাকা এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত বিস্তৃত অঞ্চল।

এছাড়া রাজধানীর কয়েকটি বড় শপিং কমপ্লেক্স ও মার্কেটও আজ সম্পূর্ণ বন্ধ থাকবে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যমুনা ফিউচার পার্ক। পাশাপাশি বন্ধ থাকবে নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং মাসকট প্লাজা।

রাজধানীর ব্যবসায়ীরা বলছেন, সাপ্তাহিক বন্ধের এই ব্যবস্থা দীর্ঘদিন ধরেই চালু রয়েছে, যাতে ব্যবসায়ী ও কর্মচারীরা বিশ্রামের সুযোগ পান। তবে অনেক ক্রেতা এখনো বিভিন্ন এলাকার বন্ধের দিন সম্পর্কে অবগত না থাকায় সমস্যায় পড়েন।

বিশেষজ্ঞদের মতে, অনলাইন শপিংয়ের প্রসার ঘটলেও রাজধানীর বড় মার্কেটগুলোতে সরাসরি কেনাকাটার চাপ এখনো অনেক বেশি। ফলে সাপ্তাহিক বন্ধের দিনগুলো সম্পর্কে আগে থেকে জানা থাকলে সময় ও যাতায়াত খরচ দুটোই বাঁচানো সম্ভব।

এদিকে বুধবার বন্ধ থাকলেও এসব এলাকার আশপাশে কিছু ছোট দোকান, ফার্মেসি ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

-রাফসান


মুরাদনগরে পুলিশের অ্যাকশন: ২ কেজি গাঁজাসহ হাতেনাতে ধরা দুই ভাই!

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৫ ১৯:২৬:৩৫
মুরাদনগরে পুলিশের অ্যাকশন: ২ কেজি গাঁজাসহ হাতেনাতে ধরা দুই ভাই!
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লা জেলা মুরাদনগরে গাঁজা উদ্ধার অভিযানে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

সোমবার (রাত সাড়ে ১০টা) উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় তারু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে শাহ আলম (২১) ও শুক্কুর আলী (১৯) নামের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশে সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ আল মাসুদ, এসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়া ও এএসআই কাজী সুলতানসহ একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবার একই কার্যক্রমে যুক্ত হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, “মুরাদনগর গাঁজা উদ্ধারসহ মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” পাশাপাশি মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের আহ্বান জানান তিনি।

ট্যাগ: কুমিল্লা

আজ দিনভর যেসব কর্মসূচিতে মুখর থাকবে রাজধানী

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৫ ১১:৩৫:১৪
আজ দিনভর যেসব কর্মসূচিতে মুখর থাকবে রাজধানী
ছবি : সংগৃহীত

রাজধানীসহ সারাদেশে আজ মঙ্গলবার (৫ মে) সরকারি দপ্তর, বিভিন্ন মন্ত্রণালয় এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনের শুরুতেই দেখে নিতে পারেন আজকের গুরুত্বপূর্ণ এসব ইভেন্টের সময়সূচী ও বিস্তারিত তথ্য।

ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ সকাল ৯টা থেকে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের কার্য-অধিবেশন শুরু হয়েছে। দিনের প্রথম সেশনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের কার্যক্রম নিয়ে আলোচনা হবে।

এরপর পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক, গৃহায়ন ও গণপূর্ত, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক ও টেলিযোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম নিয়েও আলোচনার সূচী রয়েছে। এছাড়া বিকেলে জেলা প্রশাসকদের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দিকনির্দেশনা গ্রহণের কথা রয়েছে। সবশেষে রাতে ভূমি মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনার মধ্য দিয়ে ডিসি সম্মেলনের আজকের অধিবেশন সমাপ্ত হবে।

সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও আজ বেশ কিছু নির্ধারিত কর্মসূচি রয়েছে। সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন বিকেল সাড়ে ৪টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি ব্যবসায়িক অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের আজ জোড়া কর্মসূচি রয়েছে। বেলা ১১টায় তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার সমতা বিষয়ক একটি সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. জুবাইদা রহমান। এছাড়া সন্ধ্যায় তিনি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রাজনৈতিক কর্মসূচির মধ্যে আজ বিকেলে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচারের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ শিবিরের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। দুপুর সাড়ে ৩টায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। সরকারি ও রাজনৈতিক এসব কর্মসূচির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কিছু কিছু পয়েন্টে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

/আশিক


মঙ্গলবার ঢাকার যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৫ ১০:২১:০৯
মঙ্গলবার ঢাকার যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে
ছবি : সংগৃহীত

ঢাকার সাধারণ মানুষকে প্রতিদিনের কেনাকাটা ও প্রাত্যহিক প্রয়োজনে বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয় কিন্তু নির্দিষ্ট দিনে এলাকাভিত্তিক মার্কেট ও দোকানপাট বন্ধ থাকায় অনেক সময় পড়তে হয় অনাকাঙ্ক্ষিত ভোগান্তিতে।

আজ মঙ্গলবার ৫ মে ২০২৬ ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে যার মধ্যে রয়েছে কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া এবং তেজকুনীপাড়া। এছাড়া ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন ও এলিফ্যান্ট রোডের মতো ব্যস্ত এলাকাগুলোতেও আজ দোকানপাট বন্ধ থাকবে।

ধানমন্ডি এলাকার বিশাল একটি অংশ যেমন শুক্রাবাদ, সোবহানবাগ, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়াতেও আজ সাপ্তাহিক ছুটি কার্যকর থাকবে। একই সাথে ঢাকার বেশ কিছু জনপ্রিয় শপিং মল বা মার্কেটে আজ কেনাকাটা করা সম্ভব হবে না যার তালিকায় শীর্ষে রয়েছে পান্থপথের বসুন্ধরা সিটি। হাতিরপুলের মোতালিব প্লাজা ও ইস্টার্ন প্লাজা এবং ফার্মগেটের সেজান পয়েন্টেও আজ তালা ঝুলবে।

এছাড়া সাধারণ ক্রেতাদের সবচাইতে পছন্দের নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া ও ধানমন্ডি হকার্স মার্কেট আজ পুরোপুরি বন্ধ থাকবে। দক্ষিণ ঢাকার অন্যান্য বড় মার্কেট যেমন বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট এবং রাইফেলস স্কয়ারেও আজ কোনো বেচাকেনা চলবে না। ধানমন্ডি এলাকার অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা ও অর্কিড প্লাজাতেও থাকবে সাপ্তাহিক ছুটি।

কাওয়ান বাজার ডিআইটি মার্কেটের ব্যবসায়ীরাও আজ তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখবেন। তাই অনর্থক সময় নষ্ট না করতে এবং ভোগান্তি এড়াতে আজ এসব এলাকায় কেনাকাটার পরিকল্পনা না করাই বুদ্ধিমানের কাজ হবে।

/আশিক


কুমিল্লা চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ: আটক ৪

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৪ ২১:১১:১৩
কুমিল্লা চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ: আটক ৪
ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ করেছে সংঘবদ্ধ একটি চক্র। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪জনকে আটক করেছে। রোববার (৩ মে) দিনগত রাত ১২টায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে ওই ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের আলমগীর হোসেন এর ছেলে মেহেদী হাসান তারেক (২৪), একই গ্রামের আলমাছ মিয়ার ছেলে মো. আরিফ (৩৪) ও মৃত জয়নাল আবেদীন এর ছেলে মো. ইসমাইল (৩৭)।

জানা যায়- কুমিল্লার বরুড়া উপজেলা সদরের বাসিন্দা দম্পতি রবিবার রাত ৯টায় ব্যাটারি চালিত একটি অটোরিক্সা যোগে চান্দিনার মাদারপুর গ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে। রাত অনুমান ১০টায় অটোরিক্সাটি মাদারপুর গ্রামের পাশ্ববর্তী কামাখোলা গ্রামে আসার পর ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা অটোরিক্সাটি ঢেলে রওয়ানা করে। এসময় মোটরসাইকেল যোগ তিনজন যুবক এসে তাদের পথরোধ করে।ভূক্তভোগীর স্বামী জানান- মোটরসাইকেল যোগে তারা তিনজন এসেই আমাদের সাথে খারাপ আচরণ শুরু করে। তারা ফোন করে আরও ২জনকে আনে।

তাদের মধ্যে কয়েকজন আমার স্ত্রীকে জোর পূর্র্বক টেনে হেঁচরে মাঠের একটি ভূট্টাক্ষেতে নিয়ে যায়। একজন আমাকে আরও দূরে নিয়ে রাতের অন্ধকারে ছেড়ে দেয়। এসময় আমি পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমার স্ত্রীকে উদ্ধার করে।ভূক্তভোগী নারী এক সন্তানের জননী (২৭) জানান- আমাকে তারা জোর পূর্বক ভূট্টক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ শুরু করে। আমি তাদের পায়ে ধরেছি, চিৎকার করে কান্না করেছি। কিন্তু কেউ আসেনি। এ কথা বলেই বাকরূদ্ধ হয়ে কান্না শুরু করে ওই নারী।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান- সংঘবদ্ধ ওই চক্রের সাথে পাঁচজন জড়িত। তাদের মধ্যে ২জন সরাসরি ধর্ষণ করে বাকিরাও অপেক্ষমান ছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে বাকিরা সুযোগ পায়নি। আমরা ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করেছি। এ ঘটনায় ভূক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ভূক্তভোগী নারীর ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিসে পাঠানো হচ্ছে। ঘটনার সাথে জড়িত অপর পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগ: কুমিল্লা

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: চরভদ্রাসনে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন

সাজ্জাদ হোসেন সাজু
সাজ্জাদ হোসেন সাজু
ফরিদপুর জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ মে ০৪ ১২:০২:৩৮
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: চরভদ্রাসনে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন
ছবি : সাজ্জাদ হোসেন সাজু

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় খাল খনন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার দুটি ইউনিয়নে মোট ৬ কিলোমিটার এলাকায় এ কর্মসূচী আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের সবুল্ল্যা শিকদার ডাঙ্গী গ্রামের জাকেরের সুরা ব্রিজ থেকে সর্দার বাড়ী ব্রিজের পশ্চিম পাড় পর্যন্ত ৩ কিলোমিটার এবং গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজার থেকে তেইলী বাড়ী গ্রামের রোকনের বাড়ী পর্যন্ত আরও ৩ কিলোমিটার খাল খনন করা হবে। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এবং মোড়ক উন্মোচনের মাধ্যমে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম মেশকাতুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এক সময় বাংলাদেশ ছিল নদীমাতৃক দেশ, যেখানে নদীতে মাছ এবং কৃষকের ঘরে ধানের প্রাচুর্য ছিল। কিন্তু বিভিন্ন কারণে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে গেছে। তিনি বলেন, নদী ও খাল পুনরুদ্ধারের মাধ্যমে দেশের পরিবেশ, কৃষি এবং জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব।

তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে কৃষিতে সেচের পানি সরবরাহ নিশ্চিত হবে, ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক থাকবে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য বজায় থাকবে। পাশাপাশি খালের দুই পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ আরও উন্নত করা হবে।

তিনি এ কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত:

৬ মে: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার

৬ মে: শেয়ারবাজারে লাভে থাকা শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের মাঝামাঝি লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশ কয়েকটি শেয়ারে শক্তিশালী উত্থান দেখা গেছে। বিশেষ করে সিরামিক, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস ও... বিস্তারিত