দেশের জ্বালানি খাতে আসছে নতুন গতি: ৪১৩ কোটি টাকার এক বড় চুক্তি

সরকার ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যয় হবে ৪১৩ কোটি ৪৪ লাখ টাকা। প্রতি ব্যারেলের মূল্য ধরা হয়েছে ৫.২০ মার্কিন ডলার।
অকটেন আমদানির অনুমোদন
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অকটেন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চলতি বছরের জুলাই-ডিসেম্বর সময়ে ৫০ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির লক্ষ্যে প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুযায়ী ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
আমদানির উৎস ও অর্থায়ন
জানা গেছে, ২০২৫ সালে আপৎকালীন মোট ৬ লাখ ৫০ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন)-এর চাহিদা প্রাক্কলন করা হয়। এ চাহিদার মধ্যে ১ লাখ ২৫ হাজার টন জিটুজি ভিত্তিতে, ১ লাখ ২৫ হাজার টন আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে এবং অবশিষ্ট ৪ লাখ টন স্থানীয়ভাবে সংগ্রহের পরিকল্পনা করা হয়।
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন থেকে ৫০ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৪১৩ কোটি ৪৪ লাখ টাকা। প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইসসহ প্রতি ব্যারেল গ্যাসোলিন ৯৫ আনলেডেডের (অকটেন) মূল্য ধরা হয়েছে ৫.২০ ডলার। বিপিসির নিজস্ব বাজেট বরাদ্দ, জ্বালানি তেল বিক্রয়লব্ধ অর্থ এবং অন্য উৎস থেকে ঋণ নেওয়ার মাধ্যমে জ্বালানি তেল আমদানির অর্থায়ন করা হবে।
জ্বালানি খাতে বড় ধরনের বেসরকারি বিনিয়োগের ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমাদের সরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি সরকার। পার্টিকুলারলি এনার্জি সেক্টরে প্রাইভেটের ইনভেস্টমেন্ট আমাদের জন্য অত্যন্ত জরুরি। সেই জন্যই আমাদের প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্টরের সবার সাথে বসছেন এবং আমি নিজেও বসেছি।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট : সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আমাদের দায়িত্বভার গ্রহণের পরে হঠাৎ করে মিডল ইস্টে যুদ্ধ হয়ে গেল। আমি বারবার বলা সত্ত্বেও যে আমার রিজার্ভ আছে আপনারা ভয় পায়েন না, আপনারা পেট্রল পাম্পে এত লাইন দিয়েন না এবং এই পেট্রল পাম্পে এমন বড় লাইন হলো যে আমার বাড়ির সামনে দুটো পেট্রল পাম্প আছে- তো সারারাত দেখলাম আমার বাড়ির সামনে মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। তো যা হোক আমরা অনেক চেষ্টা করে এটাকে বন্ধ করতে পেরেছিলাম। তেলের তো অভাব হয়নি।’
‘তারপরেও বিশাল লাইন। পরে দেখা গেল যে ব্ল্যাক মার্কেটিং শুরু হলো। পরে দেখা গেল অনলাইন ব্ল্যাক মার্কেটিং শুরু হলো যে অমুক জায়গায় এই এতো দামে তেল বিক্রি হবে অনলাইনে অর্ডার করলে তেল চলে গেল। এইটা দেখে আমি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করলাম যে আমরা তেলের ব্যবসাটা প্রাইভেটে দিয়ে দেই। আমরা তো আছিই আর যারা প্রাইভেট আছে, কারণ আমরা তো অলরেডি প্রাইভেট থেকে তেল কিনি। এই যে কম্প্রেসড করে অকটেন পেট্রল বিক্রি করে কিছু কোম্পানি, তাদের কাছ থেকে আমরা কিনি এবং আমরা কিন্তু অকটেন পেট্রল খুব কম আমদানি করি, দেশ থেকেই কিনি আমরা। তো যদি ওইটা হতে পারে তো আমরা সব ওদেরকেই দিয়ে দেই না কেন। থাকুক দেশে দুইটা পেট্রল পাম্প- থাকুক একটা পদ্মা মেঘনা যমুনা থাকুক আরেকটা বেসরকারি। যেমন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান ওয়েল আর রিলায়েন্স।’
মন্ত্রী বলেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী বারবার বলছেন, ‘এই জ্বালানি নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। অনেকে ষড়যন্ত্র করছে’। আমিও তাদেরকে অনুরোধ করব, পলিটিক্স আপনারাও করেন, দেশের স্বার্থে করেন। দেশের ক্রাইসিস বাড়িয়ে দিয়ে আপনারা কোনো কিছু হাসিল করতে পারবেন না।’’
তিনি আরও বলেন, ‘এখন একটা এফএসআরইউ বন্ধ হয়েছে আর সারা দেশে গ্যাসের জন্য হাহাকার লেগে গেছে। গ্যাস সংকট নিয়ে আমরা শিল্পমালিকদের সঙ্গে বসব। আমাদের দেশের শিল্পমালিকরা যেন বিপদে না পড়ে, সেদিকে আমরা খেয়াল রাখছি।’
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে আগাতে হবে। কেননা এগুলো করার কারণে অনেক ফাইন্যান্স বন্ধ হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘সোলারের ব্যাপারে আমরা অ্যাগ্রেসিভ। এটাকে বিজনেস অরিয়েন্টেড করার জন্য আমরা কাজ করেছি। দুই মাসের মধ্যে আমরা পলিসি তৈরি করেছি। আমরা যা পলিসিতে বলেছি, ওটাই বাস্তবায়ন হবে। ওপেক্স মডেলে ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশে সোলার ছড়িয়ে দেওয়া হবে।’
সরাসরি সম্প্রচার ও সরাসরি গণনা: যেভাবে জানা যাবে রাষ্ট্রপতি নির্বাচনের ফল
আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতিমূলক বৈঠক শেষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ফিরে সাংবাদিকদের কাছে ভোটের বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরেন ইসি সচিব।
আখতার আহমেদ জানান, কোনো সংসদ সদস্যের পৌঁছাতে দেরি হতে পারে—এমন সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় রেখেই বিকেল ৫টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ রাখা হয়েছে। ভোটগ্রহণের সময় সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে নিজ নিজ আসনেই অবস্থান করবেন এবং নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের কাছে সরাসরি ব্যালট পেপার পৌঁছে দেবেন।
তিনি ব্যালট পেপারের গঠন ব্যাখ্যা করে বলেন, প্রতিটি ব্যালট পেপারে মুড়ি অংশ ও মূল ব্যালট নামে দুটি অংশ থাকবে। মুড়ির অংশে প্রার্থীর ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের জায়গা নির্ধারিত থাকবে। অন্যদিকে মূল ব্যালটের ডানদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে এবং পাশে থাকা নির্ধারিত ফাঁকা স্থানে ভোটার (সংসদ সদস্য) তার পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। ভোটারদের সুবিধার জন্য অধিবেশন কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হবে, যার যেকোনো একটিতে তারা ভোট ফেলতে পারবেন।
ইসি সচিব আরও উল্লেখ করেন, বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অধিবেশন কক্ষের ভেতরেই ব্যালট বক্সগুলোর সামনে সরাসরি ভোট গণনা শুরু করা হবে। প্রাথমিক প্রক্রিয়ায় ৪ বা ৫ জনের একটি ব্যালট গণক দল ব্যালট পেপার বাছাই করে দ্রুত গণনার কাজ সম্পন্ন করবে। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধ বা বাতিল হয়েছে এবং কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধিবেশন কক্ষেই সরাসরি সবার সামনে ঘোষণা করবেন। পরবর্তীতে কমিশন সচিবালয় থেকে চূড়ান্ত ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, অধিবেশন কক্ষ থেকে পুরো ভোটগ্রহণের কার্যক্রম সরাসরি সম্প্রচার (লাইভ টেলিকাস্ট) করার সুব্যবস্থা রাখা হবে এবং সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের নির্ধারিত আসন থাকবে। এ ছাড়া নির্বাচন উপলক্ষে কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট ২০ জন কর্মকর্তাকে বিশেষ পরিচয়পত্র প্রদান করা হবে।
/আশিক
তারেক রহমানের সঙ্গে ভিসা প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ আলোচনা
বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও নগদবিহীন লেনদেন ব্যবস্থাকে আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভিসা-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে ডিজিটাল কমার্সের বিস্তার, নিরাপদ পেমেন্ট অবকাঠামো এবং বাংলাদেশের চলমান ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে বাংলাদেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ভবিষ্যৎ বিনিয়োগ ও সহযোগিতার সুযোগও আলোচনায় এসেছে। বিশেষ করে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানোর পাশাপাশি পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পায়। দ্রুত সম্প্রসারিত ই-কমার্স ও ডিজিটাল সেবার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক পেমেন্ট প্রযুক্তির ব্যবহার কীভাবে বাড়ানো যায়, সে বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করেছে।
স্টিফেন কারপিনের এই সফর এমন সময়ে হচ্ছে, যখন বাংলাদেশ আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সংযোগ আরও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছিলেন, বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যালের কার্যক্রম চালুর জন্যও একটি বিশেষ কমিটি কাজ করছে। ফলে আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্কের সঙ্গে দেশের আর্থিক খাতের সংযোগ বৃদ্ধি বর্তমানে সরকারের ডিজিটাল অর্থনীতি-সংক্রান্ত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সামনে এসেছে।
ভিসার পক্ষ থেকেও সাম্প্রতিক সময়ে এশিয়া প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ার বাজারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চলতি বছরের এপ্রিলে প্রতিষ্ঠানটি সুরেশ শেঠিকে ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়। তার দায়িত্বের আওতায় বাংলাদেশের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান রয়েছে। তিনি সরাসরি স্টিফেন কারপিনের অধীনে কাজ করছেন। ভিসা নিজেই দক্ষিণ এশিয়াকে তাদের অন্যতম গতিশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাজার হিসেবে উল্লেখ করেছে।
তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে পৌঁছান স্টিফেন কারপিন। তার সঙ্গে রয়েছেন সুরেশ শেঠি। সফরসূচি অনুযায়ী, ভিসার এশিয়া প্যাসিফিক প্রধান ১২ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এই সফরে সরকারি পর্যায়ের পাশাপাশি দেশের আর্থিক ও ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে।
বিশ্বজুড়ে পেমেন্ট প্রযুক্তিতেও বড় ধরনের পরিবর্তন আনছে ভিসা। প্রতিষ্ঠানটি ২০২৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্টেবলকয়েন এবং টোকেনভিত্তিক পেমেন্ট প্রযুক্তিতে একাধিক নতুন উদ্যোগ ঘোষণা করেছে। একই সঙ্গে স্মার্টফোনের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুযোগ বাড়াতে নতুন সক্ষমতাও চালু করেছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বাণিজ্যে নিরাপত্তা, আস্থা ও সহজ লেনদেন নিশ্চিত করা।
বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজিটাল পেমেন্টের বিস্তার শুধু নগদ অর্থের ওপর নির্ভরতা কমানোর বিষয় নয়। কার্যকর ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট অবকাঠামো ক্ষুদ্র ব্যবসা, ই-কমার্স, ফিনটেক, আন্তর্জাতিক লেনদেন এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে এর সঙ্গে সাইবার নিরাপত্তা, গ্রাহকের তথ্য সুরক্ষা, জালিয়াতি প্রতিরোধ এবং বিভিন্ন পেমেন্ট প্ল্যাটফর্মের মধ্যে আন্তঃসংযোগ নিশ্চিত করার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।
-রাফসান
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবে
দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। সেই আলোচনায় বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি সামনে আসছে। দলীয় ও রাজনৈতিক সূত্রের বরাতে তাকে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনার কথা বলা হলেও আনুষ্ঠানিক মনোনয়ন ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে বিষয়টিকে চূড়ান্ত হিসেবে দেখার সুযোগ নেই।
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হলে এর প্রভাব শুধু রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদেই সীমাবদ্ধ থাকবে না; বিএনপির সাংগঠনিক কাঠামো এবং সরকারের মন্ত্রিসভাতেও নতুন সমীকরণ তৈরি হতে পারে। বিশেষ করে তিনি বর্তমানে একই সঙ্গে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় তার সম্ভাব্য পদ পরিবর্তনের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে নতুন মুখ আসার আলোচনা শুরু হয়েছে।
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত হলে বিএনপির মহাসচিব পদে কে দায়িত্ব নেবেন, সেটিই দলের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক প্রশ্ন হয়ে উঠতে পারে। বিএনপির চেয়ারম্যানের পর মহাসচিব দলটির দৈনন্দিন রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে নতুন মহাসচিব নির্বাচন বা অন্তর্বর্তী সময়ে ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগের বিষয়টি দলীয় রাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
দলীয় সূত্রের বরাতে আলোচনায় দুটি নাম বিশেষভাবে সামনে এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মধ্যে কাউকে জাতীয় কাউন্সিলের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বেও পরিবর্তন অনিবার্য হয়ে উঠবে। সংশ্লিষ্ট মহলের আলোচনায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নাম সম্ভাব্য এলজিআরডিমন্ত্রী হিসেবে উঠে এসেছে। আরেকটি সম্ভাবনা হিসেবে বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিয়ে একই মন্ত্রণালয়ে রাখা হতে পারে বলে আলোচনা রয়েছে। সূত্রের দাবি, সরকার গঠনের প্রাথমিক পর্যায়েও সালাহউদ্দিন আহমদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহ ছিল।
সালাহউদ্দিন আহমদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নেওয়া হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন মন্ত্রী প্রয়োজন হবে। এই জায়গায় বর্তমান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম আলোচনায় রয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকেও সম্ভাব্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিবেচনার আলোচনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে পানিসম্পদ মন্ত্রণালয়েও পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে বর্তমান মন্ত্রিসভার অন্য কোনো সদস্যের দপ্তর পরিবর্তন করে পানিসম্পদে নেওয়া অথবা মন্ত্রিসভার বাইরে থেকে নতুন কাউকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ফলে একটি পরিবর্তনের সূত্র ধরে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ধারাবাহিক দপ্তর পুনর্বণ্টনের পরিস্থিতি তৈরি হতে পারে।
আলোচনায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামও রয়েছে। রাজনৈতিক মহলের একটি অংশের ধারণা, সাংগঠনিক দায়িত্বে পরিবর্তন না এলে তাকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় নেওয়ার সম্ভাবনাও বিবেচনায় থাকতে পারে। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন কিংবা আদৌ মন্ত্রিসভায় যুক্ত হবেন কি না—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
একই সঙ্গে বর্তমান মন্ত্রিসভায় আরও দুই থেকে তিনজন নতুন সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। সম্ভাব্য রদবদলে শুধু শূন্য হওয়া মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ নয়, কয়েকজন বর্তমান মন্ত্রীর দপ্তর পরিবর্তনের সম্ভাবনাও আলোচনায় রয়েছে। তবে এসব আলোচনা এখন পর্যন্ত সম্ভাবনার পর্যায়েই রয়েছে।
পুরো সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী করা হলে তার পরবর্তী ধাপে দলীয় নেতৃত্ব, মন্ত্রণালয়ের দায়িত্ব এবং মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণের বিষয়গুলো সামনে আসতে পারে। শেষ পর্যন্ত মন্ত্রিসভার রদবদল বা নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সাংবিধানিক এখতিয়ার এবং দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তাই আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সম্ভাব্য নাম ও দপ্তর বণ্টনের আলোচনাগুলোকে নিশ্চিত সিদ্ধান্তের পরিবর্তে রাজনৈতিক সূত্রনির্ভর সম্ভাবনা হিসেবেই বিবেচনা করা যুক্তিযুক্ত।
-রফিক
এসএসসির ফল পুনর্নিরীক্ষণ শুরু আজ, আবেদন করবেন যেভাবে
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর প্রকাশিত ফল নিয়ে কোনো শিক্ষার্থীর সংশয় থাকলে আজ মঙ্গলবার (১১ আগস্ট) থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ পাচ্ছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। তবে এ বছর সরাসরি শিক্ষা বোর্ডে গিয়ে কিংবা কাগজে লিখিত কোনো আবেদন জমা দেওয়ার সুযোগ নেই। সম্পূর্ণ প্রক্রিয়াটি নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শেষ করতে হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ৮ আগস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোও আবেদন পদ্ধতি, ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে। তাই আবেদন করার আগে নিজ শিক্ষা বোর্ডের নির্দেশনা ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা করে ফি দিতে হবে। তবে বাংলা ও ইংরেজির মতো যেসব বিষয়ে দুটি পত্র রয়েছে, সেসব বিষয়ের পুনর্নিরীক্ষণ চাইলে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। নির্ধারিত অর্থ বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে অনলাইনে পরিশোধের সুযোগ রয়েছে।
একবার কোনো বিষয়ের আবেদন সম্পন্ন করার পরও শিক্ষার্থী চাইলে নির্ধারিত সময়ের মধ্যে অন্য বিষয়ের জন্য আলাদাভাবে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। নতুন বিষয়ের আবেদনেও একই পদ্ধতিতে ফি দিতে হবে। তবে আগে ব্যবহৃত মোবাইল নম্বর থাকলে পুনরায় নতুন নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
আবেদনের ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ফি পরিশোধ করার আগে ভুল করে কোনো বিষয় নির্বাচন করা হলে সেটি পরিবর্তন করার সুযোগ থাকবে। ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে ভুল বিষয় বাদ দিয়ে কাঙ্ক্ষিত বিষয় পুনরায় নির্বাচন করা যাবে। কিন্তু একবার অর্থ পরিশোধ হয়ে গেলে নির্বাচিত বিষয় আর পরিবর্তন বা বাতিল করা যাবে না। জমা দেওয়া অর্থও ফেরত পাওয়ার সুযোগ থাকবে না।
পুনর্নিরীক্ষণের আবেদন করতে প্রথমে বোর্ডের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পাশাপাশি ড্রপডাউন তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। তথ্য ঠিকভাবে পূরণ করে ‘সাবমিট’ করলে আবেদন প্রক্রিয়ার পরবর্তী ধাপ সামনে আসবে।
এরপর শিক্ষার্থীকে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। এই নম্বরটি গুরুত্বপূর্ণ, কারণ পুনর্নিরীক্ষণ শেষে ফলাফলে কোনো পরিবর্তন হলে বা চূড়ান্ত ফল প্রকাশের পর সংশ্লিষ্ট তথ্য এসএমএসের মাধ্যমে ওই নম্বরে জানানো হবে।
পরবর্তী ধাপে পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল স্ক্রিনে দেখা যাবে। যে পত্র বা বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণ করাতে চান, সেগুলো টিক দিয়ে নির্বাচন করতে হবে। এরপর ‘ফি প্রদান করুন’ অপশনে গেলে নির্বাচিত পত্রের ভিত্তিতে মোট কত টাকা পরিশোধ করতে হবে, তা দেখানো হবে।
বিকাশ, নগদ কিংবা সোনালী সেবার যেকোনো একটি মাধ্যম ব্যবহার করে নির্ধারিত ফি জমা দেওয়া যাবে। অর্থ পরিশোধের পদ্ধতি বুঝতে অসুবিধা হলে আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশন থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেখা যাবে। পেমেন্ট সফল হওয়ার পর পুনরায় পোর্টালে গিয়ে ‘জমা দিন’ অপশনে ক্লিক করতে হবে। এই ধাপ সম্পন্ন হওয়ার পরই আবেদন চূড়ান্তভাবে জমা হয়েছে বলে বিবেচিত হবে।
এ ক্ষেত্রে শিক্ষার্থীদের মনে রাখা প্রয়োজন, ফল পুনর্নিরীক্ষণ সাধারণ অর্থে উত্তরপত্র নতুন করে মূল্যায়ন বা পুনরায় নম্বর দেওয়ার প্রক্রিয়া নয়। সাধারণত উত্তরপত্রের সব প্রশ্নের নম্বর যোগ করা হয়েছে কি না, প্রাপ্ত নম্বর সঠিকভাবে মোট নম্বরে অন্তর্ভুক্ত হয়েছে কি না এবং ফল প্রস্তুতের সময় কোনো কারিগরি বা হিসাবগত ত্রুটি হয়েছে কি না এসব বিষয় যাচাই করা হয়। ফলে আবেদন করলেই যে নম্বর বাড়বে, এমন নিশ্চয়তা নেই।
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ফলাফল সেবা, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন। এসএমএসে ফল পেতে নির্ধারিত নম্বরে পরীক্ষার নাম, বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে বার্তা পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ বলে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে। দাবি অনুযায়ী, গত ১৯ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন পাসের হার। এমন প্রেক্ষাপটে প্রত্যাশার তুলনায় কম নম্বর পাওয়া বা ফলাফল নিয়ে সংশয় থাকা শিক্ষার্থীদের একটি অংশ পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারেন।
-রফিক
শূন্য পদে রিজভী নাকি অন্য কেউ: বিএনপিতে আলোচনার ঝড়
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবিধান ও আইনগত বাধ্যবাধকতার কারণে তাকে দলীয় পদ ছাড়তে হতে পারে, যার ফলে শূন্য হতে যাওয়া মহাসচিব পদে আসার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনীত হলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন—তা নিয়ে বিএনপির নীতিনির্ধারণী মহলে জোর আলোচনা চলছে। এই পদের জন্য সবচেয়ে বেশি আলোচনায় আছেন সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে দলের কেন্দ্রীয় কার্যক্রম পরিচালনা এবং দুঃসময়েও দলের মুখপাত্র হিসেবে অবিচল ভূমিকা পালনের কারণে হাইকমান্ডের আস্থায় রয়েছেন তিনি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের শীর্ষ নীতিনির্ধারকদের ভাবনায় রিজভী আহমেদকে এই দায়িত্ব দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে। তবে এই পদের দৌড়ে সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাবিব-উন-নবী খান সোহেল এবং মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির মতো হেভিওয়েট নেতাদের নামও শোনা যাচ্ছে।
এ বিষয়ে রুহুল কবির রিজভী জানান যে রাষ্ট্রপতি প্রার্থী বা ভারপ্রাপ্ত মহাসচিবের বিষয়ে তার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই এবং কেউ এখনো তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেননি। দল তাকে যেভাবে মূল্যায়ন করবে, শীর্ষ নেতৃত্বের সেই সিদ্ধান্ত তিনি মেনে নেবেন বলে জানান।
বিএনপির সবশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর কাউন্সিল হওয়ার নিয়ম থাকলেও নানা কারণে তা গত ১০ বছর ধরে স্থগিত রয়েছে। তবে দলীয় সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে দলের পরবর্তী কাউন্সিল আয়োজনের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ওই কাউন্সিলেই দলের পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচন করা হতে পারে। ততদিন পর্যন্ত সাংগঠনিক গতিশীলতা রক্ষায় কাউকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে।
/আশিক
এসএসসি পরীক্ষার খাতার শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
সদ্য প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও দক্ষতার শতভাগ নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলের কৃত্রিমভাবে পাসের হার বা জিপিএ-৫ বাড়ানোর যে সংস্কৃতি ছিল, বর্তমান সরকার তা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে।
তিনি জানান, বর্তমান সরকার গঠনের মাত্র দুই মাস পর গত ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়। এবারই প্রথমবারের মতো দেশজুড়ে একক প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছে এবং কেন্দ্রে সিসিটিভি ও বডি-ওন ক্যামেরার মাধ্যমে কঠোর তদারকি নিশ্চিত করা হয়েছিল। খাতার মূল্যায়ন হয়েছে শতভাগ নির্মোহ ও নিরপেক্ষভাবে। তাই এই ফলাফলই শিক্ষার্থীদের প্রকৃত অর্জনের প্রতিফলন। বিগত ১৬ বছরে শিক্ষা ব্যবস্থার যে ক্ষতি হয়েছে তা রাতারাতি মেরামত সম্ভব না হলেও, আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থানমুখী আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এছাড়া আগামী শিক্ষাবর্ষের পাঠ্যক্রমে পরিমার্জনের অংশ হিসেবে নতুন চারটি বই যুক্ত করার তথ্যও তিনি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানসহ বিভিন্ন বোর্ডের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষা উপদেষ্টা ভালো ফলাফল অর্জনকারীদের পাশাপাশি ঘাটতি থাকা প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে শিক্ষার গুণগত মান বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
/আশিক
বিগত ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম ও ভুক্তভোগীদের নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রীর বড় ঘোষণা
আওয়ামী লীগ সরকারের বিগত ১৮ বছরের শাসনামলে আন্দোলন-সংগ্রাম, গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিরা বীরের মর্যাদা পাবেন বলে ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি জানিয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হচ্ছে, যার মাধ্যমে বিগত ১৮ বছরে নির্যাতিত সকলেই সরকারিভাবে গেজেটভুক্ত হবেন, স্বীকৃতি পাবেন এবং ভাতা সুবিধা লাভ করবেন।
সোমবার (১০ আগস্ট) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত ‘ফ্যাসিবাদী শাসনামলে আইনজীবীদের ওপর নির্যাতন’ শীর্ষক এক প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য জানান। বক্তব্যে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থগিত হয়ে যাওয়া ‘জুলাই যোদ্ধা’ গেজেট প্রক্রিয়া পুনর্বহাল করা হয়েছে এবং ‘জুলাই অধিদপ্তর’ প্রতিষ্ঠার মাধ্যমে পুনরায় আবেদন গ্রহণ শুরু হয়েছে। মন্ত্রী স্পষ্ট করে বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান কেবল ৩৬ দিনের ফসল নয়, বরং এটি দীর্ঘ ১৮ বছরের ধারাবাহিক আন্দোলন, রাজপথের ত্যাগ, হামলা-মামলা ও গুম-খুনের পুঞ্জীভূত ক্ষোভের চূড়ান্ত পরিণতি।
সরকারের সংস্কারমূলক কার্যক্রম প্রসঙ্গে আহমেদ আযম খান বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে ইতোমধ্যে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিএনপির তারেক রহমানের নির্দেশে দলটি প্রথম দল হিসেবে ঐতিহাসিক 'জুলাই সনদে' স্বাক্ষর করেছে। তিনি আরও দাবি করেন, এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না করলেও বিএনপি রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় পিপি ওমর ফারুক ফারুকীসহ আইনজীবী সমিতির শীর্ষ ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
/আশিক
শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের দ্রুত প্রত্যর্পণের তাগিদ দিল বাংলাদেশ
দায়িত্ব গ্রহণের দেড় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের বিভিন্ন দিক ও আলোচনার বিষয়বস্তু গণমাধ্যমের সামনে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণ করার দাবি জোরদার করা হয়েছে। বাংলাদেশ সরকার আশা প্রকাশ করেছে যে, এই প্রত্যর্পণ প্রক্রিয়ায় ভারত ইতিবাচক প্রতিক্রিয়া দেখাবে। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী উল্লেখ করেন, ভারত সরকার যেসব নথিপত্র চেয়েছিল তা আগেই হস্তান্তর করা হয়েছে। হাদি ইস্যুটিকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে অভিহিত করে গ্রেপ্তারকৃত সন্দেহভাজন খুনিদের দ্রুততম সময়ে বাংলাদেশের কাছে সোপর্দ করার অনুরোধ জানানো হয়েছে।
ব্রিফিংয়ে গত ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার দেওয়া ভার্চ্যুয়াল বক্তব্যের কড়া জবাব ও প্রতিবাদ প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি মন্তব্য করেন, একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হিসেবে শেখ হাসিনার বক্তব্য দেওয়া ছিল বাংলাদেশের বিচার বিভাগের প্রতি সরাসরি অবমাননা। ভারত সরকার যাতে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে কড়া বার্তা দেওয়া হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে উপলব্ধি করতে পেরেছে বলে আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। সর্বোপরি, দুই দেশের পারস্পরিক সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে একটি সহায়ক ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশ সৃষ্টির ওপর জোর দেওয়া হয়েছে।
/আশিক
পাঠকের মতামত:
- জ্বালানি খাতে বড় ধরনের বেসরকারি বিনিয়োগের ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর
- লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ৫ দিনের নতুন পূর্বাভাস
- সরাসরি সম্প্রচার ও সরাসরি গণনা: যেভাবে জানা যাবে রাষ্ট্রপতি নির্বাচনের ফল
- তারেক রহমানের সঙ্গে ভিসা প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ আলোচনা
- মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবে
- আজকের নামাজের সময়: ফজর থেকে ইশা একনজরে
- সৌদি যুবরাজকে ফোন জেলেনস্কির, ফোনালাপে যে চুক্তি আলোচনায়
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণ শুরু আজ, আবেদন করবেন যেভাবে
- স্বর্ণের বাজারে বড় লাফ, নতুন দাম জানাল বাজুস
- হাসিনা-কাদের-হাছানের নতুন কল রেকর্ড ট্রাইব্যুনালে
- বাংলাদেশের ৪৬ ধাপ পেছনের দেশ খেলবে বিশ্বকাপে
- আজ শপিংয়ের পরিকল্পনা? এই মার্কেটগুলো থাকবে বন্ধ
- দুর্বল ৫ ব্যাংকের পুরোনো মালিকানা ফেরার সুযোগ বন্ধ করল সরকার
- শূন্য পদে রিজভী নাকি অন্য কেউ: বিএনপিতে আলোচনার ঝড়
- চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব আবু তাহের চৌধুরী ও যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম নির্বাচিত
- কালিগঞ্জের কৃষ্ণনগরে বৃদ্ধের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ
- ফল নিয়ে অসন্তুষ্ট? জেনে নিন এসএসসি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের নিয়ম
- আরবের কাব্য থেকে বাস্তবে ফিরল মরুভূমির বিরল অনাগার
- তানজিদ তামিমের অনন্য অর্জন ও আন্তর্জাতিক স্বীকৃতি
- অধিকার কেড়ে নিলে পরিণতি ভালো হবে না: জামায়াত আমির
- শর্ত মানলেই কেবল খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা ইরানের
- সুদের হার বৃদ্ধির আশঙ্কায় কমলো স্বর্ণের দাম, বুধবার চোখ সিপিআই উপাত্তে
- ইরান সরকারের নীতি নির্ধারণী পরিষদের শীর্ষ পদে নতুন মুখ
- যশোর বোর্ডে ফেলের তালিকায় মানবিক বিভাগ, ছেলেদের টপকে শীর্ষে ছাত্রীরা
- এসএসসি পরীক্ষার খাতার শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
- বিগত ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম ও ভুক্তভোগীদের নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রীর বড় ঘোষণা
- শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের দ্রুত প্রত্যর্পণের তাগিদ দিল বাংলাদেশ
- আগারগাঁওয়ে পুলিশের অভিযান: গ্রেপ্তার হলেন সামাজিক মাধ্যমে আলোচিত ব্যবসায়ী
- ফ্যাসিবাদের আচরণ করলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: শফিকুর রহমান
- বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী তারেক রহমান
- যুক্তরাজ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাংবাদিকদের বিশেষ সৌজন্য সাক্ষাৎ
- দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির বড় সিদ্ধান্ত
- বিদেশ ভ্রমণকারীদের খরচ পরিশোধে এলো বড় সুখবর
- কঠোর অবস্থান থেকে সরছেন ট্রাম্প, ইরান যুদ্ধ সমাপ্তিতে নতুন মেরুকরণ
- সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে বড় অগ্রগতির খবর
- দেশ পরিচালনায় পূর্ণ সততা নিশ্চিতে হেফাজত আমিরের দোয়া চাইলেন প্রধানমন্ত্রী
- দিনেই নামবে আঁধার, মহাজাগতিক দৃশ্য ঘিরে বিজ্ঞানী মহলে তোলপাড়
- হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ইট-পাথর নিক্ষেপ, প্রাণরক্ষার দাবি
- ট্রাম্পের ১৫ দফার শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর
- চাঞ্চল্যকর হত্যা মামলায় অভিযুক্ত অভিনেতা গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে
- জাতির সঙ্গে বেইমানি করব না — ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা
- ৪১ লাখ মা পাবেন ফ্যামিলি কার্ড, বাঁশখালীতে গৃহহীনদের ঘর দিল সরকার
- হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে কঠিন শর্ত দিল ইরান
- ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে নতুন সামুদ্রিক রুট চুক্তির দ্বারপ্রান্তে ইরান
- এটা সংস্কার নয়, হস্তান্তর: নতুন জ্বালানি নীতি নিয়ে জামায়াতের তোপ
- শেখ হাসিনাকে ফেরাতে চাওয়া ৪০৪ শিক্ষকের ওপর নজরদারি করা হচ্ছে: ঢাবি উপাচার্য
- ত্বকের লাবণ্য ধরে রাখতে ভাইরাল হওয়া ঘরোয়া টোটকার কার্যকারিতা
- এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬: শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ
- কালিগঞ্জের কৃষ্ণনগরে বসতভিটার বিরোধে হামলা- ভাঙচুরের অভিযোগ
- মিরপুরে মালয়েশিয়াকে হারিয়ে সিরিজে শুভসূচনা করল বাংলাদেশ এইচপি দল
- ইরানকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র, যেটা মানলেই ছাড়
- জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে নতুন তথ্য, কী বলছে সিএনএন
- গণমাধ্যম শক্ত হলে গণতন্ত্রও টেকসই হবে: মির্জা ফখরুল
- তুরস্ক-সৌদি-পাকিস্তান চুক্তি কি নতুন সামরিক জোট? যা বললেন এরদোগান
- স্বর্ণের দাম কমল, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি
- আগস্টের শেষে চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
- প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে বিএনপিতে ব্যাপক প্রস্তুতি
- আজ টিভিতে যত খেলা: এলপিএল ফাইনালসহ জমজমাট সূচি
- প্রথম mRNA ফ্লু টিকা অনুমোদন, কারা নিতে পারবেন
- শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- আজকের নামাজের সময়সূচি, জেনে নিন পাঁচ ওয়াক্তের সময়
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণ শুরু আজ, আবেদন করবেন যেভাবে
- ৫ আগস্ট বিজয়ের দিন, ভিন্নমত যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
- মণিপুরের অমীমাংসিত সীমান্ত নিয়ে ভারত-মিয়ানমার আলোচনা








