আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৩ ০৮:৩৭:৫০
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং উন্নয়ন প্রকল্পের কাজের জন্য মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শহরের বড় একটি অংশে দীর্ঘ ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২২ ডিসেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় লাইনের সংরক্ষণ ও গাছপালার শাখা-প্রশাখা কাটার কারণে এই সাময়িক ভোগান্তি তৈরি হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। ১১ কেভি সেনপাড়া ফিডারের অধীনে থাকা সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা ও এমসি কলেজ এলাকায় এই সময় বিদ্যুৎ থাকবে না। এছাড়া ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া ও রাজপাড়াসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও সরবরাহ বন্ধ থাকবে। রায়নগর ফিডারের অধীনে সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার ও খারপাড়া এলাকায় মঙ্গলবার দিনভর বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে গ্রাহকরা।

একইভাবে ১১ কেভি কুমারপাড়া ফিডারের আওতাধীন যতরপুর, মিরাবাজার, উদ্দীপন, আগপাড়া ও ঝেরঝেরিপাড়া এবং উপশহর ফিডারের আওতাভুক্ত ব্লক এ, বি, সি, ডি, এবিসি পয়েন্ট, তেররতন ও সাদারপাড়াসহ বিস্তীর্ণ জনপদে সরবরাহ বন্ধ থাকবে। দীর্ঘ সময়ের এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে ওই অঞ্চলের মানুষের প্রাত্যহিক কাজকর্মে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যুৎ লাইনগুলোকে সচল বা চালু বলেই গণ্য করার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে যাতে কোনো অসাবধানতায় দুর্ঘটনা না ঘটে।

বিউবো কর্তৃপক্ষ গ্রাহকদের আশ্বস্ত করে জানিয়েছে যে নির্ধারিত সময়ের আগে যদি মেরামতের কাজ শেষ হয়ে যায় তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হবে তার জন্য নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই উন্নয়নমূলক ও সংরক্ষণমূলক কাজগুলো জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় বসবাসরত গ্রাহকদের এই সময়ের প্রয়োজনীয় প্রস্তুতি রাখার জন্য অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।


কুমিল্লা সদর দক্ষিণে গভীর রাতে শ্বাসরুদ্ধকর অভিযান

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২১ ১২:২০:০০
কুমিল্লা সদর দক্ষিণে গভীর রাতে শ্বাসরুদ্ধকর অভিযান
কুমিল্লা সদর দক্ষিণ অভিযান/ছবি : মোঃ মাসুদ রানা

কুমিল্লা সদর দক্ষিণে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে ফসলি জমিতে মাটি কাটার দায়ে ৩টি এক্সক্যাভেটর (ভেকু) জব্দ করেছেন উপজেলা প্রশাসন।শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকা থেকে এই ৩টি এক্সক্যাভেটর (ভেকু) জব্দ করা হয়। মোবাইল কোর্টের বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। জব্দকৃত ৩টি এক্সক্যাভেটর (ভেকু) আনার সুযোগ না থাকায় ২টি অকেজো ও অপর ১টি জব্দ করে উপজেলা পরিষদের মাঠে রাখা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার জানান, জনস্বার্থে কৃষিজমির মাটিকাটা প্রতিরোধে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত যানবাহনটির ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।


আজ শনিবার; রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২১ ১০:১২:৪৮
আজ শনিবার; রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
ছবি : সংগৃহীত

রাজধানীতে কেনাকাটার পরিকল্পনা করছেন? যাওয়ার আগে জেনে নেওয়া ভালো—আজ আপনার পছন্দের মার্কেট খোলা নাকি বন্ধ। ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। তাই অযথা ভোগান্তি এড়াতে আগে থেকেই জেনে নেওয়া প্রয়োজন। বিশেষ করে পুরান ঢাকা ও দক্ষিণ ঢাকার বড় একটি অংশে শনিবার সাপ্তাহিক ছুটি পালন করা হয়।

শনিবার যেসব এলাকার দোকানপাট বন্ধ

শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিমাংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারীবাজার। এসব এলাকায় সাধারণত শনিবার পূর্ণদিবস দোকানপাট বন্ধ থাকে।

শনিবার যেসব মার্কেট বন্ধ

ইসলামপুরের কাপড়ের দোকানপাট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজারের পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শরীফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট। কেনাকাটায় বের হওয়ার আগে দিনের ভিত্তিতে বন্ধের তালিকা জেনে নিন—তাহলেই আপনার মূল্যবান সময় ও ভোগান্তি দুটোই বাঁচবে।

/আশিক


আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি: জেনে নিন সকালে বের হওয়ার আগে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২১ ০৯:৩৬:০৫
আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি: জেনে নিন সকালে বের হওয়ার আগে
ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন। আজ ২১ ফেব্রুয়ারি রাজধানীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান রয়েছে যা যানজটের ওপর প্রভাব ফেলতে পারে।

শিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচি

আজ বিকাল ৩টায় মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের এলাকাবাসীর পক্ষ থেকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এক বিশাল গণসংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খোদ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের ব্যাপক জমায়েতের সম্ভাবনা রয়েছে।

এফডিসিতে কর্মসূচি

এদিকে, ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর বিজয়ী দলগুলোর সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। আজ সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ে এফডিসি ৮নং ফ্লোরে এ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় লোকসমাগম ও ট্রাফিক কিছুটা ধীর হতে পারে।

/আশিক


রমজানে অর্ধশত পরিবারের পাশে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

শ‌হিদুল ইসলাম
শ‌হিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২০ ১৬:৩১:১৪
রমজানে অর্ধশত পরিবারের পাশে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন
ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন–এর ইতালি শাখার উদ্যোগে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের ইতালি শাখার যুগ্ম আহ্বায়ক এবং সমাজসেবক ইতালি প্রবাসী আতিকুর রহমান তার প্রয়াত পিতা মরহুম ফারুক মিয়ার স্মরণে এই কর্মসূচির আয়োজন করেন।

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৪টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের জিবদাড়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রায় অর্ধশত অসহায় পরিবারকে রমজানের উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। বিতরণকৃত প্যাকেজে ছিল খেজুর, চাল, ডাল, তেল, ছোলা, বেসন, চিনি, মুড়ি ও চিড়া—যা রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব মো. আলাউদ্দীনের সভাপতিত্বে এবং সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নূরুদ্দীন রাসেলের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন মুছিবুর রহমান, মোস্তাক আহমদ, খোকন মিয়া, দবির তালুকদার ও শামসুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, রমজান আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ চর্চার মাস। এ সময়ে সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো কেবল দান নয়, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ। ইতালি প্রবাসী আতিকুর রহমানের উদ্যোগে এই খাদ্য বিতরণ কার্যক্রম স্থানীয় দরিদ্র পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যান্য বক্তারাও এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, প্রবাসীদের মানবিক সহায়তা গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ফাউন্ডেশনটি শান্তিগঞ্জসহ আশপাশের এলাকায় সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

আয়োজকরা জানান, রমজানের শুরুতেই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল যাতে অসহায় পরিবারগুলো সিয়াম সাধনার মাসে ন্যূনতম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে। স্থানীয়রা এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।


মুরাদনগরে পাওনা টাকা নিয়ে বিরোধে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

মাসুদ রানা
মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২০ ১৬:২৩:৪৩
মুরাদনগরে পাওনা টাকা নিয়ে বিরোধে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে এক নির্মাণ শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম রুবেল ইসলাম। এ ঘটনায় সহকর্মী আক্কাশ আলী ওরফে আকাশকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রুবেল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বেলপুকুর গ্রামের বাসিন্দা এবং সাইফুল ইসলামের একমাত্র সন্তান। অভিযুক্ত আক্কাশ আলী একই উপজেলার চন্দনা উজিরপুর গ্রামের সাহাদাতের ছেলে। কাজের সুবাদে তারা দুজনসহ আরও কয়েকজন শ্রমিক মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জুর গ্রামের বেলতলী বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাওনা টাকা নিয়ে রুবেল ও আকাশের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে আকাশ লোহার তৈরি একটি বস্তু দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। সহকর্মী কামাল মিয়া জানান, তিনি বাইরে থেকে ঘরে ঢোকার সময় অভিযুক্তকে দ্রুত স্থান ত্যাগ করতে দেখেন। ঘরে প্রবেশ করে রুবেলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বুধবার রাতে নিহতের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি বলেন, কৃষিকাজ করে কোনোমতে সংসার চালান। দুই মাস আগে সংসারের আর্থিক অবস্থার উন্নতির আশায় ছেলেকে কাজের জন্য মুরাদনগরে পাঠিয়েছিলেন। এখন একমাত্র সন্তানকে হারিয়ে তিনি শোকাহত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্বাস কবির চৌধুরী জানান, স্থানীয়দের সহায়তায় বুধবার রাতেই গুঞ্জুর গ্রাম থেকে অভিযুক্ত আকাশকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাওনা টাকার বিরোধের কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের প্রকৃত কারণ ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে।


বের হওয়ার আগে জেনে নিন আজ যেসব মার্কেট বন্ধ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২০ ০৯:৪৩:৩৬
বের হওয়ার আগে জেনে নিন আজ যেসব মার্কেট বন্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনের মতো আজও নানা প্রয়োজন নিয়ে অসংখ্য মানুষ বাজার ও শপিং সেন্টারে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে শুক্রবার হওয়ায় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেট ও পাইকারি ব্যবসাকেন্দ্র সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে। আগে থেকে এ তথ্য জানা না থাকলে তীব্র যানজট পেরিয়ে গিয়েও ক্রেতাদের ফিরে আসতে হতে পারে।

আজ বন্ধ রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট এবং শ্যামবাজারের পাইকারি দোকানপাট। একই সঙ্গে সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট ও দয়াগঞ্জ বাজারেও কেনাবেচা বন্ধ থাকবে। এছাড়া ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার ও কাপ্তান বাজারেও শুক্রবার সাপ্তাহিক ছুটি পালিত হচ্ছে।

পুরান ঢাকার গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্রগুলোর মধ্যেও আজ লেনদেন বন্ধ। রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকানপাট, ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেটও আজ বন্ধ রয়েছে।

এদিকে রাজধানীর কয়েকটি জনপ্রিয় দর্শনীয় স্থানও শুক্রবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়। বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ সামরিক জাদুঘর বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। একইভাবে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে; শনি থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি খোলা থাকে এবং প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা। অন্যদিকে বাংলাদেশ শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে আজ খোলা নেই; রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকার সাপ্তাহিক ছুটি ভিন্ন ভিন্ন দিনে নির্ধারিত থাকায় বের হওয়ার আগে সময়সূচি যাচাই করা জরুরি। এতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব হবে এবং সময়ও সাশ্রয় হবে।

-রফিক


দুপুরের নির্জনতা ভেঙে হঠাৎ কেঁপে উঠল সিলেট: বড় কোনো দুর্যোগের পূর্বাভাস?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৬:৩২:১৯
দুপুরের নির্জনতা ভেঙে হঠাৎ কেঁপে উঠল সিলেট: বড় কোনো দুর্যোগের পূর্বাভাস?
ছবি : সংগৃহীত

দেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ১ ছিল বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উৎপত্তি বলে জানিয়েছে ইএমএসসি।

এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আর মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ১০ ছিল জানিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন গণমাধ্যমকে বলেছেন, এর গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার গভীরে। তবে এই ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

/আশিক


স্বাধীনতার পর প্রথম মন্ত্রী: কুমিল্লা বরুড়াবাসীর স্বপ্ন পূরণ করতে চান জাকারিয়া তাহের 

মোঃ মাসুদ রানা
মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৬:০৭:৫৩
স্বাধীনতার পর প্রথম মন্ত্রী: কুমিল্লা বরুড়াবাসীর স্বপ্ন পূরণ করতে চান জাকারিয়া তাহের 
ছবি : সংগৃহীত

স্বাধীনতার পর এই প্রথম মন্ত্রী পেলেন কুমিল্লার বরুড়াবাসী। কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এতে ওই উপজেলায় দল-মত নির্বিশেষে সকলের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এর আগে বাংলাদেশ সৃষ্টির পর এ আসন থেকে কেউ মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রী হতে পারেনি। এতে সুমনকে নিয়ে গর্ববোধ করছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে এমন চিত্র লক্ষ্য করা যায়। উপজেলা সদরের ব্যবসায়ী এমদাদুল হক বলেন, স্বাধীনের পর এই প্রথম আমরা মন্ত্রী পেলাম। দল-মত নির্বিশেষে আমরা বিষয়টি নিয়ে গর্ববোধ করছি। সুমন সাহেব একজন নম্র-ভদ্র এবং নির্লোভ মানুষ। আমরা জানি, উনার দ্বারা কোন অনিয়ম দুর্নীতি হবে না। বাজারের অপর ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, জাকারিয়া তাহের সুমন একজন সৎ মানুষ। উনার দ্বারা কোন অনিয়ম দুর্নীতি হবে না। উনি বিএনপি সরকারের ভাবমূর্তির পাশাপাশি বরুড়া উপজেলাবাসীর ভাবমূর্তি উজ্জ্বল করবে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।জাকারিয়া তাহের সুমন ২০০৪ সালের ডিসেম্বরে উপ-নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের এ আসন থেকে তিনবারের সংসদ সদস্য ছিলেন। ২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর ৭২ বছর বয়সে সংসদ সদস্য থাকা অবস্থায় মারা যান একেএম আবু তাহের। বাবার মৃত্যুর ৩ মাস পর উপ-নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হন সুমন।

অপরদিকে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় বরুড়া উপজেলা। উপজেলা গঠনের ৭৮ বছর পর জাকারিয়া তাহের সুমন প্রথম কোনো মন্ত্রী হলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।তার মন্ত্রিত্বের খবরে বরুড়া পৌর সদরসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করা হয়। মিছিল শেষে মিষ্টি বিতরণও করেন উচ্ছ্বসিত উপজেলার বিভিন্ন স্তরের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।


আজ বৃহস্পতিবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ? বের হওয়ার আগে দেখে নিন তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৯ ০৯:২৯:২৬
আজ বৃহস্পতিবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ? বের হওয়ার আগে দেখে নিন তালিকা
ছবি : সংগৃহীত

রাজধানীতে কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি যে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কোনো এলাকার মার্কেটগুলো বন্ধ থাকবে। ঢাকার একেক এলাকায় ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি থাকায় অনেক সময় না জেনে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। আজকের দিনের এলাকাভিত্তিক বন্ধের তালিকাটি নিচে দেওয়া হলো।

বৃহস্পতিবার যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর এবং আসাদগেট এলাকায় আজ সাধারণ ছুটি। এছাড়া ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর ও শান্তিনগর এলাকার বিপণিবিতানগুলো আজ বন্ধ থাকবে। পাশাপাশি শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা এবং হাইকোর্ট ভবন এলাকাতেও আজ সাপ্তাহিক ছুটি পালিত হবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট

কেনাকাটার জন্য আজ মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং (মোহাম্মদপুর) এবং শ্যামলী হল মার্কেটে না যাওয়াই ভালো। মিরপুর ও মাজার রোডের মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপার মার্কেট এবং মিরপুর স্টেডিয়াম মার্কেট আজ বন্ধ থাকবে। এছাড়া মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিং মল, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার এবং ইস্টার্ন প্লাস মার্কেটেও আজ ছুটি। গুলিস্তান ও পল্টন এলাকার বায়তুল মোকাররম মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, পীর ইয়ামেনি মার্কেট এবং খদ্দর মার্কেটের কার্যক্রম আজ বন্ধ থাকবে।

পরিকল্পনা করে বের হওয়ার আগে এই তালিকাটি মিলিয়ে নিলে আপনার মূল্যবান সময় ও শ্রম—উভয়ই সাশ্রয় হবে।

/আশিক

পাঠকের মতামত: