পাবনায় মাটি খুঁড়ে উদ্ধার ৭৪ কেজির কষ্টি পাথরের মূর্তি, আটক ১

সত্য নিউজ: পাবনার বেড়া উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের যৌথ অভিযানে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে ৭৪ কেজি ওজনের একটি প্রাচীন কষ্টি পাথরের মূর্তি। এ ঘটনায় রাজু আহমেদ বাবু (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে আমিনপুর থানার অন্তর্গত চক আব্দুস শুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১২ ও সিপিসি-১ কুষ্টিয়ার সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ফারহান-উজ-জামান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে রাজু আহমেদের বাড়িতে অভিযান চালানো হয়। তার বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে একটি বিশাল আকৃতির কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। পরে রাজুকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধারকৃত মূর্তিসহ তাকে হস্তান্তর করা হয় আমিনপুর থানায়।
গ্রেপ্তার হওয়া রাজু আহমেদ বাবু আমিনপুর থানার কাজি শরীফপুর এলাকার মৃত মকছেদ শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূর্তিটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল- তা জানতে তদন্ত চলছে।
প্রাচীন ও মূল্যবান কষ্টি পাথরের মূর্তি সাধারণত বিদেশে চোরাচালানের উদ্দেশ্যে গোপনে মজুত করা হয়ে থাকে। উদ্ধার হওয়া এই মূর্তিটিরও আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকৃত মূর্তিটি প্রাথমিকভাবে প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে বিবেচনায় নিয়ে যথাযথ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।
আজ মঙ্গলবার বন্ধ যেসব মার্কেট, বের হওয়ার আগে দেখুন
রাজধানীতে সপ্তাহের প্রতিটি দিনে নির্ধারিত সাপ্তাহিক ছুটির কারণে বিভিন্ন এলাকার মার্কেট, শপিংমল ও দোকানপাট বন্ধ থাকে। তাই কেনাকাটা, ব্যবসায়িক কাজ বা প্রয়োজনীয় পণ্য সংগ্রহের জন্য বাসা থেকে বের হওয়ার আগে কোন কোন মার্কেট খোলা এবং কোনগুলো বন্ধ থাকবে, তা জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। এতে অপ্রয়োজনীয় সময়, ভোগান্তি এবং যাতায়াতের খরচ এড়ানো সম্ভব হবে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর অন্যতম জনপ্রিয় কয়েকটি শপিংমল ও পাইকারি মার্কেটে সাপ্তাহিক ছুটি পালন করা হচ্ছে। ফলে এসব স্থানে নিয়মিত বেচাকেনা বন্ধ থাকবে। বিশেষ করে পোশাক, প্রসাধনী, ইলেকট্রনিকস, জুতা, গৃহস্থালি পণ্য এবং বিভিন্ন লাইফস্টাইল সামগ্রী কিনতে যাওয়া ক্রেতাদের বিকল্প মার্কেট বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আজ বন্ধ থাকা মার্কেটগুলোর মধ্যে রয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার (বর্তমান সীমান্ত স্কয়ার), অর্চাড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট এবং অর্চিড প্লাজা।
শুধু মার্কেট নয়, রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অধিকাংশ দোকানপাটও মঙ্গলবার বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া এলাকার উল্লেখযোগ্য সংখ্যক দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।
বিশেষ করে নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদনী চক ও ধানমন্ডি এলাকার মার্কেটগুলোতে প্রতিদিন বিপুল সংখ্যক ক্রেতার সমাগম হয়। সাপ্তাহিক বন্ধের কারণে এসব এলাকায় যানজট তুলনামূলক কম থাকলেও কেনাকাটার জন্য গেলে অনেকেই বন্ধ দোকান ও মার্কেটের কারণে বিড়ম্বনায় পড়তে পারেন।
ব্যবসায়ীরা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন মার্কেটে ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি কার্যকর থাকায় ক্রেতাদের আগে থেকেই সংশ্লিষ্ট মার্কেটের ছুটির দিন সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত। বিশেষ করে উৎসব, পারিবারিক অনুষ্ঠান বা জরুরি কেনাকাটার ক্ষেত্রে পরিকল্পনা করে বের হলে সময় ও অর্থ—দুই-ই সাশ্রয় করা সম্ভব।
নগরজীবনের ব্যস্ততার মধ্যে সাপ্তাহিক ছুটির এই সূচি শুধু ব্যবসা পরিচালনার সুবিধার জন্য নয়, কর্মীদের বিশ্রাম ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই রাজধানীর বিভিন্ন মার্কেটে যাওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটির দিন জেনে নেওয়া সবসময়ই বুদ্ধিমানের কাজ।
-রাফসান
মঙ্গলবার সকালে বিদ্যুৎহীন থাকছে যেসব এলাকা
বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য গোপালগঞ্জের কয়েকটি নির্দিষ্ট এলাকায় মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকো)।
ওজোপাডিকো কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঝড়-বৃষ্টির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা এবং আকস্মিক বিদ্যুৎ বিভ্রাট এড়াতেই এই ডালপালা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংস্কারকাজের জন্য গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দপ্তরের আওতাধীন ১১ কেভি ভার্সিটি ফিডারের অধীনস্থ এলাকাগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো—সোনাকুর, গোবরা, নীলার মাঠ, ইউনিভার্সিটি ক্যাম্পাস, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চর সোনাকুর এবং চাপাইল ব্রিজের সংলগ্ন এলাকা।
তবে নির্ধারিত সময়ের আগেই ডালপালা ছাঁটাইয়ের কাজ সম্পন্ন হলে পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করা হতে পারে, আবার কাজ শেষ হতে বিলম্ব হলে সময়ে কিছুটা পরিবর্তনও আসতে পারে। এই সাময়িক সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোর সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে সহযোগিতা চেয়েছে স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ।
/আশিক
শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ।

রেজাউল মোস্তফা
স্টাফ রিপোর্টার
৭ই মে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার এর বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি হেল্থ ক্যাম্পে সেবা নেওয়া রোগীদের মধ্যে বাছাইকৃত রোগীদের গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার এবং Serve for Smile এর উদ্যোগে বিনামূল্যে ১৩০জনের মাঝে চশমা বিতরণ করা হয়।
সোমবার ৩ আগস্ট নগরীর গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।বিনামূল্যে চশমা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Serve for Smile সভাপতি সাইফুল্লাহ মনসুর সাধারণ সম্পাদক ডা: মেসবাহ উদ্দিন তুহিন এবং কোষাধক্ষ মোহাম্মদ সাইফুল।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, সুস্থ দৃষ্টিশক্তি মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।Serve for Smile ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের এই মহৎ উদ্যোগ সমাজের অন্যান্য প্রতিষ্ঠানকেও মানবসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে দৃষ্টিসমস্যায় ভোগা শতাধিক মানুষ প্রয়োজনীয় চশমা পেয়ে উপকৃত হন। আয়োজকরা জানান, সমাজের অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন জানায়, মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদানই তাদের অন্যতম অঙ্গীকার, এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ নিয়মিত পরিচালনা করা হবে।
সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বল্লভপুর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী *বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা* দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকটে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আগের সরকারের আমলেও প্রতিষ্ঠানটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের দাবি, বর্তমান ভবনের জরাজীর্ণ অবস্থার কারণে স্বাভাবিকভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে দ্রুত একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
জানা যায়, মাদ্রাসাটির শ্রেণিকক্ষগুলো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই টিনের ছাদ চুইয়ে পানি পড়ে, তখন পাঠদান বন্ধ রাখতে বাধ্য হন শিক্ষকরা। আবার প্রচণ্ড গরমে টিনের চালের অতিরিক্ত তাপে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসে পাঠ গ্রহণ করা কষ্টকর হয়ে পড়ে। এতে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হলেও বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা এখনো সেই উন্নয়নের সুফল থেকে বঞ্চিত। প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা দেখে মনে হয়, দীর্ঘদিন ধরে এখানে উল্লেখযোগ্য কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি।
এ অবস্থায় এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার জন্য দ্রুত একটি আধুনিক পাকা একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।
ডাকঘর: বল্লভপুর, উপজেলা: দেবিদ্বার, জেলা: কুমিল্লা। EIIN: 105643
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও আশপাশের গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য গোপালগঞ্জের বেশ কিছু এলাকায় রবিবার টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কবার্তা জারি করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি মোহাম্মদ পাড়া ফিডারের আওতাধীন এলাকাগুলোতে লাইনের নিরাপত্তা ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিতের লক্ষ্যে এই সাময়িক বিদ্যুৎ বিরতি নেওয়া হচ্ছে। উক্ত দিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টানা সাড়ে ৭ ঘণ্টা এই ফিডারের আওতায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না তার মধ্যে অন্যতম হলো—বটতলা, গো হাটা রোড, শিক্ষক পল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাঁদমারী, ব্যাংক পাড়া, হীরা বাড়ি, মোহাম্মদ পাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ি, ইসলামবাগ, মান্দারতলা এবং আশ্রম রোড এলাকা।
গ্রাহকদের আগাম সচেতন করতে এবং সাময়িক অসুবিধা এড়াতে ইতোমধ্যে এসব এলাকায় ওজোপাডিকোর পক্ষ থেকে মাইকিং চালানো হচ্ছে। লাইনের কাজ শেষ হওয়া মাত্রই পুনঃরায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ চালু করা হবে বলে নিশ্চিত করেছে স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ।
/আশিক
আগস্ট জুড়ে আবহাওয়া কেমন থাকবে? দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বিডব্লিউওটির বিশেষ বার্তা
চলতি আগস্ট মাসে দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগস্টজুড়ে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি)।
শনিবার (১ আগস্ট) আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করে সংস্থাটি।
পূর্বাভাস অনুযায়ী, আগস্টে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থান এবং ঢাকা ও সিলেটের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সাতক্ষীরা, গোপালগঞ্জ, পটুয়াখালী, ভোলা ও হবিগঞ্জে বেশি বৃষ্টির ঝুঁকি রয়েছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কিছুটা কম হতে পারে। এই মাসে কোনো বড় ধরনের ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই বললেই চলে।
উজানে ও দেশের ভেতরে টানা বর্ষণের দরুন উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বেড়ে অতি বন্যাপ্রবণ নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের উপকূলে জলাবদ্ধতা এবং চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি রয়েছে।
চার সপ্তাহের এলাকাভিত্তিক চিত্র
১–৮ আগস্ট: রংপুর, ময়মনসিংহ ও সিলেটসহ উত্তর চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
৯–১৬ আগস্ট: সাগরে লঘুচাপ সৃষ্টির কারণে সমুদ্র উত্তাল থাকার পাশাপাশি দক্ষিণাঞ্চলে বর্ষণ বাড়তে পারে।
১৭–২৪ আগস্ট: শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের কারণে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি বহাল থাকবে।
২৫–৩১ আগস্ট: নতুন মৌসুমি সিস্টেমের প্রভাবে দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে।
বিডব্লিউওটি জানায়, বর্ষণের বিরতিতে ভ্যাপসা গরম অনুভূত হলেও বড় কোনো খরা হবে না। এছাড়া এ মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সংঘটিত হলেও তার কোনোটিই বাংলাদেশ থেকে দেখা যাবে না।
/আশিক
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে-এর নবনির্বাচিত (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে।
৩০ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের গ্রিনফিল্ড রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সিলেট ও চট্টগ্রাম কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম। সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা ও বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত (আংশিক) কমিটির নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, বার্ষিক সাধারণ সভা (AGM) এবং একটি মিলনোৎসব আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নবনির্বাচিত (আংশিক) কমিটি সভাপতি: সোহেল ইসলাম।
সিনিয়র সহ-সভাপতি গয়াস মিয়া গিয়াস, আব্দুল মালিক, গিয়াস উদ্দিন, শেখ জাহেদ, শাহিন আহমেদ চৌধুরী ও মো. আলী রেজা।
সাধারণ সম্পাদক: মো. মাসুদুর রহমান।
সহ-সাধারণ সম্পাদক: হেলেন ইসলাম।
কোষাধ্যক্ষ: মো. শফিকুল ইসলাম (জুয়েল)।
সাংগঠনিক সম্পাদক: মো. ইব্রাহিম জাহান।
প্রচার সম্পাদক: নূরুন্নবী আলী।
সহ-প্রচার সম্পাদক: নাজ নাছিমা।
মহিলা সম্পাদক: মীরা বড়ুয়া।
সহকারী মহিলা সম্পাদক: ফারজানা সামাদ জাদে।
সাংস্কৃতিক সম্পাদক: গোলাম মোস্তফা চৌধুরী।
সহকারী সাংস্কৃতিক সম্পাদক: আছমা আলম।
কার্যনির্বাহী কমিটির সদস্য: বাবুল মিয়া, মো. নজরুল ইসলাম, সিফা পুষ্প ও রহুল আমিন।
উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ:নূরুল ইসলাম, ব্যারিস্টার মনোয়ার হোসেন, শওকত মাহমুদ টিপু এবং কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি।
যুক্তরাজ্যের কার্ডিফ থেকে সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ মকিস মনসুর এবং বাংলাদেশ থেকে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম টেলি কনফারেন্স যুক্ত হয়ে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন।
সভায় বক্তারা বলেন, সিলেট ও চট্টগ্রামের মধ্যে সম্প্রীতি, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করবে। তারা সংগঠনের সফলতা কামনায় সকল প্রবাসী সিলেটি ও চট্টগ্রামবাসীর সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
স্ত্রীর কবর খননকালে ২৪ বছর পর স্বামীর অক্ষত দেহ উদ্ধার
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় স্ত্রীর কবর খনন করতে গিয়ে প্রায় ২৪ বছর আগে দাফন করা স্বামী রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ অক্ষত অবস্থায় পাওয়ার দাবি করেছেন স্থানীয়রা। শুক্রবার (৩১ জুলাই) উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কৌতূহলী মানুষ কবরস্থানে ভিড় জমায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রমজান আলীর স্ত্রী বার্ধক্যজনিত কারণে মারা যান। পারিবারিক সিদ্ধান্তে স্বামী রমজান আলীর কবরের পাশেই তাঁর কবর খননের কাজ শুরু করা হয়। কবর খননকালে পাশে ২৪ বছর আগে দাফন করা রমজান আলীর কাফনে মোড়ানো দেহ প্রায় অপরিবর্তিত অবস্থায় দেখতে পাওয়ার দাবি করেন খননকারীরা।
এলাকাবাসীর তথ্যমতে, মরহুম রমজান আলী জীবদ্দশায় পেশায় একজন চাল-আটার ব্যবসায়ী ছিলেন। তিনি অত্যন্ত সৎ, ধার্মিক এবং নিয়মিত পঞ্চওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর ২৪ বছর পর কবরে কাফনের কাপড়সহ দেহ পাওয়ার ঘটনায় স্থানীয়রা গভীর বিস্ময় প্রকাশ করছেন।
খবর পেয়ে উলুপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, কবরের ভেতরে কাফন পরিহিত মরদেহ দেখার পর সেটিকে যে অবস্থায় ছিল সেভাবেই সুরক্ষিত রেখে পাশে তাঁর স্ত্রীর দাফন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে উত্তর হাওলা ইউনিয়নের রাজনৈতিক ও সমাজসেবক নুরুল ইসলাম মিন্টু বলেন, "এমন ঘটনা দেখলে ইসলামি অনুশাসন অনুযায়ী সুধারণা পোষণ করাই উত্তম। তবে একই সাথে শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলে তা-ও স্বাভাবিকভাবে গ্রহণ করা যায়। এটা নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি না করাই সমীচীন।"
তবে দীর্ঘ সময় ধরে মরদেহ কিংবা কাপড় অক্ষত থাকার পেছনে মাটি বা ভূগর্ভস্থ পরিবেশগত কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে কি না—সে বিষয়ে স্থানীয় প্রশাসন বা বিশেষজ্ঞ পর্যায়ের কোনো আনুষ্ঠানিক মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
/আশিক
আগামী ৫ দিনের আবহাওয়া কেমন থাকবে? যা জানাল অধিদপ্তর
সক্রিয় মৌসুমি বায়ু এবং ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে কোনো কোনো অঞ্চলে বৃষ্টির তীব্রতা সাময়িকভাবে কিছুটা কমে আসতে পারে বলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী ২৪ ঘণ্টায় (৩১ জুলাই সন্ধ্যা পর্যন্ত) রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এ দিন দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (১ আগস্ট) ও রোববার (২ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ বহাল থাকতে পারে। এ দুই দিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
পরবর্তী দিন অর্থাৎ ৩ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অবশিষ্টাংশের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ দিন দিনের তাপমাত্রা ফের সামান্য বাড়তে পারে।
/আশিক
পাঠকের মতামত:
- বাদ পড়ছে ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙানোর বাধ্যবাধকতা
- সৌদি আরবের সাথে কৌশলগত দীর্ঘমেয়াদি সম্পর্ক চান প্রধানমন্ত্রী তারেক রহমান
- মার্কিন অর্থনীতি ও ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় আন্তর্জাতিক ধাতুর বাজার
- শেখ হাসিনার বক্তব্য প্রচারের আয়োজনে সম্পৃক্ততা নেই দিল্লির: রণধীর জয়সোয়াল
- সিট দখল ঘিরে আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ
- মঙ্গলবারের পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি
- স্বর্ণ কিনবেন আজ? দেখে নিন বাজুসের সর্বশেষ দর
- ৫ আগস্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ
- স্বর্ণের সঙ্গে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম
- আজ মঙ্গলবার বন্ধ যেসব মার্কেট, বের হওয়ার আগে দেখুন
- ফের বাড়ল তেলের দাম
- শেখ হাসিনা ইস্যুতে ভারতকেই অবস্থান স্পষ্ট করতে হবে: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে ইউক্রেনে হামলা থামাল ইরান, কেন?
- সন্তানকে সম্পত্তি দিলেও কাড়তে পারবে না অধিকার: সম্পত্তি হস্তান্তর আইনের নতুন খসড়া
- জীবনহানি এড়াতে ট্রাম্পের নতুন কৌশল: হরমুজ প্রণালি নিয়ে কী চুক্তি হতে যাচ্ছে?
- বিদ্যুৎ বিল নিয়ে রটনা নাকি সত্য? নতুন বিজ্ঞপ্তিতে যা জানাল মন্ত্রণালয়
- মঙ্গলবার সকালে বিদ্যুৎহীন থাকছে যেসব এলাকা
- শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ।
- সমকামিতা কি মানসিক ব্যাধি? আন্তর্জাতিক সংস্থাগুলোর মতামত
- সেপ্টেম্বরের মেগা টুর্নামেন্টে বড় চমক: কাকে উড়িয়ে আনা হচ্ছে ঢাকায়?
- ভারতের পূর্ব সীমান্তে ২৫০টি চিনা হাউইটজার মোতায়েন করল পাকিস্তান
- নবম পে-স্কেল বাস্তবায়নে দেরি হওয়ার নেপথ্যে যেসব মূল কারণ!
- তেলের দাম কমায় বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল স্বর্ণের দর
- ওয়াশিংটনের সঙ্গে আলোচনার গুজব উড়িয়ে দিল তেহরান: নেপথ্যে কী কারণ?
- অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ ও পরিবেশবান্ধব করার কড়া নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫ আগস্ট নতুন রাজনৈতিক বার্তা নিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আসছেন সাবেক প্রধানমন্ত্রী?
- পুরো পুলিশ টিম একসঙ্গে চা-বিশ্রামে যাওয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সতর্কতা
- মঞ্চের পর্দার আড়াল থেকে ব্যান্ডেজ চোখে ফিরে এলেন এনসিপি সমন্বয়ক!
- বয়স্ক ও বিধবা ভাতার আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
- ‘মানুষ হত্যা চাই না’, ইরানের সঙ্গে চুক্তি চান ট্রাম্প
- ডলারের দাম কেন বাড়ছে, সামনে কী অপেক্ষা করছে
- ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় বদলে গেল তেলের বাজার
- দুই বছর পর প্রকাশ্যে শেখ হাসিনা, কী বলবেন?
- তেলের দাম কমতেই লাফ দিল স্বর্ণের বাজার
- যেসব দেশে দিনদুপুরে নেমে আসবে রাতের অন্ধকার!
- মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির জোরালো প্রস্তাব দিল বাংলাদেশ
- ৪০ মিলিয়ন ইউরোয় ইতালি পাড়ি জমাচ্ছেন আর্জেন্টাইন তারকা
- এমপি লুনার সঙ্গে সাক্ষাৎ করলেন ‘ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’-এর ট্রাস্টিবৃন্দ
- সরকারের উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- কীভাবে এলো এই বিশেষ দিন: বন্ধু দিবসের অজানা কথা
- এশিয়ান গেমস ফুটবলের সূচি প্রকাশ, কোন গ্রুপে বাংলাদেশ?
- হাইকোর্টে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- ভারতের গণতান্ত্রিক উদাহরণ টেনে মির্জা ফখরুলের বক্তব্য
- হুতি চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি জোটে বাংলাদেশ, জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়
- অপারেশন শরতের তুফান: ৮ বছর পর ট্রাইব্যুনালে উঠে এল কোন চাঞ্চল্যকর তথ্য?
- সাবেক সরকারের মতো একই আচরণ ধারণ করছে বর্তমান শাসকগোষ্ঠী: জামায়াত আমির
- ইরানের কঠোর অবস্থানের পর হামলা থেকে সরে এলেন ট্রাম্প
- আরব আমিরাতে জামিন পেলেন সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ
- ফের পরিবর্তন এলপিজি গ্যাসের দামে: রোববার সন্ধ্যা থেকে নতুন রেট কার্যকর
- টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় বদলে গেল তেলের বাজার
- ‘মানুষ হত্যা চাই না’, ইরানের সঙ্গে চুক্তি চান ট্রাম্প
- বিশ্ব-ব্যবস্থা তত্ত্ব: পুঁজিবাদী বিশ্ব-অর্থনীতি, নির্ভরতা ও বাংলাদেশের অবস্থান
- মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির জোরালো প্রস্তাব দিল বাংলাদেশ
- তেলের দাম কমতেই লাফ দিল স্বর্ণের বাজার
- দুই বছর পর প্রকাশ্যে শেখ হাসিনা, কী বলবেন?
- ডলারের দাম কেন বাড়ছে, সামনে কী অপেক্ষা করছে
- গোপন ভিডিও কাণ্ডে গাজী নজরুলের বিরুদ্ধে গাড়িচালকের চাঞ্চল্যকর অভিযোগ
- সিলেটে গাড়িবহরে হামলা: খালেদা জিয়ার ওপর অতীত হামলার সাথে তুলনা নাহিদ ইসলামের
- ছাত্রদলের পদ থাকাটাই এখন চাকরির প্রধান কোয়ালিফিকেশন
- যানজট নিরসন ও যাতায়াত সহজ করতে সমন্বিত গণপরিবহন নেটওয়ার্কের পথে বাংলাদেশ
- বিএনপির নেতাকর্মীদের অভিযুক্ত করে বাহুবল পুলিশ ফাঁড়িতে এনসিপির লিখিত অভিযোগ
- জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক হামলা, ভূপাতিত করল প্রতিরক্ষা ব্যবস্থা
- পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর
- নেতৃত্বের রদবদল: বিসিবির বোর্ড সভায় নতুন ওয়ানডে অধিনায়কের ঘোষণা








