কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো

সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কালিগঞ্জ পোস্ট অফিস মোড় এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এএসপি আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহীন কবির, সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মেম্বার, উপজেলা কৃষকদলের সদস্যসচিব মো. আরিফুর রহমান ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা জাসাসের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-মামুন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বক্তারা বলেন, সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নানিয়ারচর জোন কর্তৃক শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদানে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকাদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা করেন।
১৩ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) ১১ ঘটিকার সময় নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর নির্দেশনায়, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নানিয়ারচর জোনের মেজর শেখ মোহাম্মদ নাঈম এবং লেফটেন্যান্ট শোয়াইব রহমান সাবিল উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত স্কুলে উপস্থিত, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি এবং নিয়মিত অধ্যবসায় এর মাধ্যমে নিজেদের মানসিকভাবে দৃঢ় এবং শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চাই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে আদর্শ মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। এই জোন সবসময় তরুণ প্রজন্মের উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে জনগণের পাশে থেকে কাজ করে যাবে।
এছাড়াও, তিনি শিক্ষকদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং শিক্ষার মানোন্নয়নের তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর। তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ সৌজন্য উপহার গ্রহণ করেন এবং এ ধরনের উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নানিয়ারচর জোনের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
টিকটকের মোহে নতুন জীবনের খোঁজে ঘর ছেড়েছিল চার স্কুলছাত্রী
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকের অপপ্রভাবে বিভ্রান্ত হয়ে পড়াশোনা ছেড়ে নতুন জীবন শুরু করার উদ্দেশ্য নিয়ে তারা বাসা থেকে পালিয়েছিল বলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে। বুধবার (১৪ অক্টোবর) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে কুমিল্লা জেলা পুলিশ।
উদ্ধার হওয়া এই চার শিক্ষার্থীর মধ্যে তিনজন পঞ্চম শ্রেণির এবং একজন তৃতীয় শ্রেণির ছাত্রী। পুলিশ জানায়, গত ১২ অক্টোবর সকালে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে তারা বাসা থেকে বের হলেও ক্লাসে উপস্থিত হয়নি। বিকেলে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ সুপারকে অবহিত করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা শাখা ও কোতোয়ালি থানা পুলিশ দ্রুত যৌথ অনুসন্ধানে নামে। পরবর্তীতে নিখোঁজ শিক্ষার্থীদের স্বজনরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তদন্তের অংশ হিসেবে পুলিশ সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে বিশ্লেষণ করে এবং দেশের সব থানায় ছবিসহ বার্তা প্রেরণ করে। এর ধারাবাহিকতায় ১৩ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে চুনারুঘাট থানা পুলিশের সক্রিয় সহায়তায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকা থেকে ওই চার ছাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে খোয়া যাওয়া স্বর্ণালংকার এবং কান্দিরপাড় বাহার মার্কেটে বিক্রি করে দেওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত শিক্ষার্থীরা জানায়, তাদের পড়াশোনার প্রতি অনীহা ছিল এবং তারা নিয়মিত মোবাইল ফোনে সামাজিক মাধ্যম বিশেষ করে টিকটকে ভিডিও আপলোড করত। টিকটক ও বিভিন্ন মাধ্যমে পরিচিত আবু হুজাইফা, মারজান, হৃদয়, জিসান, সুজন, মিনহাজ, মোফাজ্জল ও শোয়েব নামের কয়েকজন তরুণের সঙ্গে তাদের ভার্চুয়াল সখ্য গড়ে উঠেছিল। তবে ওই তরুণদের প্রকৃত পরিচয় বা সুনির্দিষ্ট ঠিকানা সম্পর্কে শিক্ষার্থীদের কোনো ধারণাই ছিল না।
সামাজিক যোগাযোগমাধ্যমের মোহ এবং চরম বিভ্রান্তির বশবর্তী হয়ে তারা নিজেরা উপার্জন করে স্বাধীনভাবে জীবনযাপনের পরিকল্পনা করে এবং পরিচিত ছেলেদের সঙ্গে নতুন জীবন শুরুর উদ্দ্যেশে বাড়ি ছাড়ে। বাসা থেকে বের হওয়ার সময় তারা সঙ্গে করে কিছু স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। প্রথমে তারা কুমিল্লার কান্দিরপাড় বাহার মার্কেটে মাইশার একটি অ্যান্ড্রয়েড ফোন চার হাজার টাকায় বিক্রি করে ঢাকায় পাড়ি জমায়। কিন্তু ঢাকায় তাদের সেই পরিকল্পনা সফল না হওয়ায় সেদিনই তারা এক শিক্ষার্থীর দাদার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে চলে যায়।
কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল আলম শাহ এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে জানান, মূলত পারিবারিক সচেতনতার অভাবেই এ ধরনের অপ্রীতিকর ঘটনা বারবার ঘটছে। অপ্রাপ্তবয়স্ক সন্তানদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের সর্বদা সর্বোচ্চ সজাগ ও সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
/আশিক
সাভারের হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন
সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন মাদানী সুপার মার্কেটে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট কাজ করছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নের এই মার্কেটে আগুন লাগার সূত্রপাত হয়। তবে এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ট্যানারি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. তুষার আহমেদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ছয়টার দিকে ওই মার্কেটে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্যানারি ফায়ার সার্ভিসের তিনটি এবং সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কীভাবে বা ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে ফায়ার সার্ভিস কিংবা স্থানীয় ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি।
/আশিক
আগামীকাল আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
গাছের ডালপালা ছাঁটাই ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নির্দিষ্ট কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বুধবার (১৪ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের অধীনস্থ ২ নম্বর ফিডারের আওতাধীন আগ্রান এবং পারকোল এলাকার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে স্থগিত থাকবে। সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই রক্ষণাবেক্ষণ কাজ চলবে। তবে কাজের পরিস্থিতি ও সার্বিক অগ্রগতির ওপর ভিত্তি করে নির্ধারিত এই সময়ের ব্যাপ্তি কিছুটা হ্রাস বা বৃদ্ধি পেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
/আশিক
আবহাওয়ার নতুন বার্তায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সম্ভাব্য লঘুচাপের প্রভাবে দেশের চার বিভাগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামীকাল বুধবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে গত ২৪ ঘণ্টার আবহাওয়ার তথ্য তুলে ধরে জানানো হয়েছে, গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর একই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যার পরিমাণ ১৯ দশমিক ৩ মিলিমিটার।
/আশিক
সাজেক পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা প্রশাসনের
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকভ্যালিতে পর্যটক প্রবেশ ও অবস্থানের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কিছু কারণবশত রোববার সন্ধ্যা ৬টা থেকে সাজেকভ্যালি পর্যটন কেন্দ্রটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এই নির্দেশনার ফলে পরবর্তী ঘোষণা আসার পর্যন্ত নতুন করে কোনো পর্যটক সেখানে যেতে পারবেন না।
এদিকে বর্তমানে যারা সাজেক পর্যটন এলাকায় অবস্থান করছেন, তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে উক্ত এলাকা ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।
/আশিক
রাজশাহীর পুঠিয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্বামী আশরাফুল ইসলামের (৩৫) গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় বাসচালক ও হেলপার আশরাফুল ইসলামের গ্রামের বাড়ি পুঠিয়ার তারাপুর গ্রামে, যেখানে তার প্রথম স্ত্রী বসবাস করেন। তবে দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনের জন্য তিনি মাহিন্দ্রা বাজার এলাকায় আলাদা একটি বাসা ভাড়া নিয়েছিলেন। প্রায়ই প্রথম স্ত্রীর কাছে যাতায়াত করা নিয়ে দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার ভোরে কথাকাটাকাটির একপর্যায়ে রেখা খাতুন ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ উঠেছে। আশরাফুলের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত রেখা খাতুনকে আটক করে পুলিশে খবর দেন।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি রামেক হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর পাশে প্রথম স্ত্রী অবস্থান করছেন। অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশি হেফাজতে আটক রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং থানায় নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
/আশিক
চম্পাফুলে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নে আলোচনা সভা ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার চম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজার-সংলগ্ন চান্নি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল চম্পাফুল ইউনিয়ন শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সাতক্ষীরা জেলা সভাপতি ও চম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এম. ডি. আলমগীর কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা তরুণ দলের সহসভাপতি জালাল হোসেন, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, সহকারী অধ্যাপক গোলাম ফারুক ও জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক আবু মুসাসহ অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণরাই একটি দেশের ভবিষ্যৎ। দেশ ও সমাজের উন্নয়নে তরুণদের ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং পরিবেশ রক্ষায় তরুণদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও সামাজিক কল্যাণে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে আসছে। আগামী দিনেও সংগঠনের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে চম্পাফুল ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত নারীদের মাঝে ৪০০টি আমের চারা বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা তরুণ দলের সভাপতি এম. ডি. আলমগীর কবির নিজ হাতে এসব চারা বিতরণ করেন।এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, তরুণ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে শোকাহত মঞ্জুরুল আহসান মুন্সী ও রিজভীউল হাসান মুন্সী

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর জুনিয়র আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ ও আইনজীবী।ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে গঠিত খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি তথ্য অনুযায়ী, তিনি ১৯৯১ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ১৯৯৬ সালের ১৯ মার্চ পর্যন্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্রবীণ ও খ্যাতিমান আইনজীবী ছিলেন। বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন। রাজনৈতিক ও আইনজীবী জীবনে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বিভিন্ন সময়ে তিনি কুমিল্লা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।শোক প্রকাশ
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এবং ব্যারিস্টার রিজভীউল হাসান মুন্সী।এক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।তাঁরা বলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যু বিএনপির রাজনীতি, আইন অঙ্গন এবং দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনের অবদান দলীয় নেতাকর্মীসহ দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেন।
পাঠকের মতামত:
- নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণে নতুন সুযোগ তৈরির সম্ভাবনা
- দেশ ও সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: রুহুল কবির রিজভী
- নানিয়ারচর জোন কর্তৃক শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত
- টিকটকের মোহে নতুন জীবনের খোঁজে ঘর ছেড়েছিল চার স্কুলছাত্রী
- সৌদি আরবে হামলায় ইরাকি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
- সাভারের হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন
- সৌদি বিমানবন্দরে হামলার জেরে ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল
- আগামীকাল আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- ব্যক্তিগত উদ্যোগে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের
- ভিডিওর জন্য ঘরে বসেই এআই দিয়ে ভয়েসওভার তৈরির সহজ উপায়
- বিশ্ববাজারে টানা তৃতীয় সেশনে কমল স্বর্ণের দাম
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে বড় যুদ্ধের আশঙ্কা দেখছে ইরান
- ইরানে নতুন করে হামলা চালানো এখন উপযুক্ত নয়: বেনিয়ামিন নেতানিয়াহু
- প্রথম মাসে ফ্রিতে ব্যবহার করুন বাংলালিংকের স্যাটেলাইটভিত্তিক মোবাইল নেটওয়ার্ক
- সরকারি চাকরি ও ইঙ্গিতপূর্ণ পোস্টকে কেন্দ্র করে সারজিস-ফারুকের তীব্র বাকযুদ্ধ
- জ্বালানি সংকট নিরসনে জিটুজি চুক্তিতে ৯ কার্গো এলএনজি আনছে সরকার
- ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে জনপ্রিয় ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’
- অপারেশন ক্লিন হার্ট বা বিশেষ কোনো যৌথ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর আমন্ত্রণে বিশেষ বৈঠকে ‘ইন্ডিয়া’ জোটের নেতারা
- ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির শফিকুর রহমান
- বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা ও সহিংসতার বিচার চেয়ে সাদপন্থিদের ৬ দফা দাবি
- জেএফকে বিমানবন্দরে হেনস্তার পর ড. ইউনূসকে নিয়ে বড় আপডেট দিলেন লামিয়া মোর্শেদ
- সানায় আক্রমণের পাল্টা জবাবে সৌদির ৩ গুরুত্বপূর্ণ স্থাপনায় হুথিদের হামলার হুশিয়ারি
- আত্মপ্রকাশের দুই বছরে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি
- বোলারদের ব্যর্থতা ও ক্যাচ মিসে জয় হাতছাড়া নাজমুল হোসেন শান্তদের
- প্রতিদিনের খাদ্যতালিকায় যে ফলগুলো ভিটামিন সি-এর ঘাটতি মেটায়
- ২০২৭ সালে কবে শুরু রোজা? সম্ভাব্য তারিখ জানাল আমিরাত
- জনমতের আশঙ্কায় ইসরায়েলি সহায়তা নিতে নারাজ মোহাম্মদ বিন সালমান
- আর কখনো ক্যাম্পাসে না ফেরার শর্তে চুয়েট ছাড়লেন নতুন উপাচার্য
- রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয়ের ভাবমূর্তিতে বড় ধাক্কা
- আবহাওয়ার নতুন বার্তায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
- দিল্লিতে আটক নারী আন্দোলনকারীদের ওপর পুলিশি নির্যাতনের গুরুতর অভিযোগ
- বিএনপি জনগণের সরকার হতে পারেনি, নিজেদের মধ্যেই সীমাবদ্ধ আছে: সারজিস আলম
- হামলার পূর্বভাস কেন দেওয়া হলো না? সৌদি সরকারের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন
- যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ডা. শফিকুর রহমানের
- ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করল বিমান
- দিল্লিতে ২০ হাজার আধাসামরিক বাহিনী আরও এক মাস রাখার সিদ্ধান্ত
- চোরের মন পুলিশ-পুলিশ: জামায়াত আমিরের রহস্যময় ফেসবুক পোস্টে তোলপাড়
- মক্কা-মদিনায় হুমকি এলে হাত গুটিয়ে বসে থাকবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ন্যাটো ভূখণ্ডে হামলা হলে সবকিছু ধ্বংস করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি কমান্ডারের
- বিচ্ছেদের পরও সাবেক স্ত্রীর নতুন জীবনের পাশে স্পাইডার-ম্যান
- মেয়েদের বিয়ের বয়স কমানোর তদবির চলছে: ববি হাজ্জাজ
- ওজন ও ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু তিন ধরনের সালাদ
- রাশিয়ার ডিজেল চুক্তির পরও আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম
- ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
- কত পুলিশ আনবেন আনুন, ভয় পাই না: অমিত শাহকে রাহুল গান্ধীর কড়া বার্তা
- সর্বকালের সেরা কে? নিজেই নিজের নাম ঘোষণা করলেন রোনালদো
- ফ্যামিলি কার্ড ও ভাতা পেতে পিএমটি স্কোর কত লাগবে?
- চুয়েটের ভিসি একজন গুন্ডা: সংবর্ধনা অনুষ্ঠানে বিস্ফোরক হাসনাত আবদুল্লাহ
- ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- মন ভালো রাখতে দৈনন্দিন জীবনে যে ছোট্ট পরিবর্তনগুলো আনা জরুরি
- জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পথে রূপপুরের প্রথম ইউনিট
- ঢাবিতে শান্তি বৈঠক রূপ নিল সংঘর্ষে: সূর্যসেন ও জহুরুল হক হলের ৪ জন গুরুতর আহত
- মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যে জানা গেল রোজা শুরুর সম্ভাব্য সময়
- ভোটাধিকার রক্ষায় দিল্লিতে বড় ধরনের বিক্ষোভের ডাক দিল ইন্ডিয়া জোট
- হরমুজ প্রণালিতে তেলবাহী সুপারট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন
- বিশ্বজুড়ে মহাবিপর্যয়ের সংকেত: সতর্কবার্তা দিল জাতিসংঘ
- রমজানে পণ্য সংকটের আশঙ্কা নেই: পর্যাপ্ত আমদানির আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
- শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর নির্দেশ গণশিক্ষা প্রতিমন্ত্রীর
- ভারতীয় চলচ্চিত্রে গভীর শোকের ছায়া: হঠাৎ থমকে গেল এক রূপালী পথচলা
- ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে শোকাহত মঞ্জুরুল আহসান মুন্সী ও রিজভীউল হাসান মুন্সী
- রাজশাহীর পুঠিয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে
- আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস: বর্ষার শেষে বৃষ্টির সম্ভাবনা কতটুকু?
- চম্পাফুলে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ
- ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস: নদীবন্দরে ১ নম্বর সংকেত








