রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এই ভূকম্পন সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। হঠাৎ এই ঝাঁকুনিতে নগরীর বহুতল ভবনগুলো কেঁপে উঠলে বাসিন্দারা হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) রাজধানী ঢাকায় এই ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। তবে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ঠিক কত ছিল এবং এর উৎপত্তিস্থল কোথায়, সে বিষয়ে সংস্থাটি তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইয়াসমিন গণমাধ্যমকে জানিয়েছেন, ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা কত ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আবহাওয়া অফিসের বিশেষজ্ঞরা দ্রুততম সময়ের মধ্যে এই ডেটা বা মাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক পরীক্ষা ও তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন।
চলতি জুন মাসেই দেশের সামগ্রিক ভূ-প্রকৃতিতে ঘন ঘন ভূকম্পন লক্ষ্য করা যাচ্ছে, যা জনমনে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে গত ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে দেশে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়া চলতি মাসের ১১ তারিখ রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রা এবং গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এটিসহ মোট চারবার ভূমিকম্প হওয়ায় বিশেষজ্ঞরা ভবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।
/আশিক
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব ও আগামী সপ্তাহের আবহাওয়ার সার্বিক রূপরেখা
আগামী ২-৩ দিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলেও ৯ আগস্টের পর থেকে এ বছর আর উল্লেখযোগ্য ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মতে, সেপ্টেম্বরের বাকি দিনগুলোতে কেবল বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদদের ভাষ্যমতে, ঋতুচক্র অনুযায়ী আষাঢ় ও শ্রাবণ বর্ষাকাল হলেও আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী জুন থেকে সেপ্টেম্বর—এই চার মাস জুড়ে বর্ষা মৌসুম বিবেচিত হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী দুই থেকে তিন দিন সারা দেশেই বৃষ্টিপাতের দাপট দেখা গেলেও আগস্টের ৯ তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পাবে।
এদিকে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাতের সতর্কবার্তা অব্যাহত রাখা হয়েছে। অতিভারী বর্ষণের মুখে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে। পরবর্তী কয়েক দিন দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ কিংবা অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
/আশিক
চার বিভাগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় আবহাওয়া দপ্তরের বিশেষ সতর্কতা
মৌসুমি বায়ুর প্রবল সক্রিয়তায় দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্যাপক বর্ষণের পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা জারি করা হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৯ মিমি বা তার বেশি) বৃষ্টিপাত হতে পারে।
টানা ও অতি ভারী বর্ষণের কারণে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের প্রবল আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
/আশিক
দেবিদ্বার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মিজানুর রহমান মাস্টার

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৬১নং ছোট আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান মাস্টার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার মাহাবুবুর রহমান পেয়েছেন ৭ ভোট এবং অধ্যাপক ফরিদ উদ্দিন পেয়েছেন ৩ ভোট।
মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যালয়ের অফিস কক্ষে ২১ জন অভিভাবক ও দাতা সদস্যের উপস্থিতিতে অধিবেশন সভা ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ ও গণনা কার্যক্রমে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম।
নির্বাচন শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যারিস্টার মাহাবুবুর রহমানকে বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি মোঃ মিজানুর রহমান মাস্টার দেবিদ্বার পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভোটগ্রহণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, দাতা সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মোঃ মিজানুর রহমান মাস্টার বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ লক্ষ্যে তিনি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটল বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়নে কার্যকর ম্যানেজিং কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে ম্যানেজিং কমিটিকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”
স্থানীয়দের প্রত্যাশা, নবগঠিত কমিটির নেতৃত্বে ১৬১নং ছোট আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আরও সমৃদ্ধি অর্জন করবে।
আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার চিত্র: ঝোড়ো বৃষ্টি নিয়ে সতর্কবার্তা
শ্রাবণের শেষভাগে এসেও দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষার দাপট অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই আবহাওয়ায় বুধবার (৫ আগস্ট) রাত ১টার মধ্যে দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুকের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার রাতের মধ্যে ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এসব অঞ্চলের নদীপথের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।
অন্যদিকে, আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টিপাতের ধারা বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আবহাওয়া পরিস্থিতির ব্যাখ্যায় জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর অপর একটি অংশ প্রসারিত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু বেশ সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় অবস্থান করছে।
এই আবহাওয়াগত অবস্থার ফলে বৃহস্পতিবার ও শুক্রবার (৬-৭ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির প্রভাবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
টানা ভারী বর্ষণের ফলে নিচু এলাকা ও জলাবদ্ধতাপ্রবণ স্থানগুলোতে সাময়িকভাবে পানি জমে দুর্ভোগের সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময়ে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং নদীপথে নৌযান চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
/আশিক
নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর

শিমুল হোসেন
কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রতনপুর ইউনিয়নের মোহাম্মদপুর– বাগমারী–তেলিখালী খালের ওপর নিজস্ব অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক শেখ আলমগীর হোসেন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় তিনি আনুষ্ঠানিকভাবে সাঁকোটির উদ্বোধন করেন।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে খালটির ওপর কোনো সেতু বা সাঁকো না থাকায় শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ, নারী ও বয়স্কসহ সাধারণ জনগণকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ত। বিষয়টি বিবেচনায় নিয়ে শেখ আলমগীর হোসেন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেন।
অল্প সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় এখন এলাকার শতাধিক মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে।সাঁকোর উদ্বোধনকালে শেখ আলমগীর হোসেন বলেন, “মানুষের কষ্ট লাঘব করা এবং তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করাই ছিল আমার এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মহান আল্লাহর অশেষ রহমতে কাজটি সম্পন্ন করতে পেরে আমি তাঁর দরবারে শুকরিয়া আদায় করছি।”তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান হতে পারি, আবার নাও হতে পারি; কিন্তু মানুষের সেবার অঙ্গীকার ইনশাআল্লাহ আজীবন অটুট থাকবে। রতনপুর ইউনিয়নের মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও আরও জনসেবামূলক কাজ করে যেতে চাই। এজন্য সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
পদ নয়—সেবা, ক্ষমতা নয়—দায়িত্ব; মানুষের কল্যাণই আমাদের পথচলার মূল লক্ষ্য।স্থানীয় বাসিন্দারা জানান, কোনো সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে শেখ আলমগীর হোসেনের এ জনকল্যাণমূলক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাঁদের মতে, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে তিনি যে উদ্যোগ নিয়েছেন, তা সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও তিনি এ ধরনের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী।
সাঁকো উদ্বোধন ও নির্মাণকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রতনপুর ইউনিয়ন শাখার আমির ক্বারী আফতাবুজ্জামান, সেক্রেটারি মোশারফ হোসেন, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি রফিকুল ইসলাম, পেশাজীবী সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে মঞ্জুরুল আহসান মুন্সীর উপস্থিতি ঘিরে চাঙ্গা দেবিদ্বার বিএনপি

মোঃ মাসুদ রানা
কুমিল্লা জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং দেবিদ্বারের অপরাজিত সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ এ সভায় বিভিন্ন সাংগঠনিক বিষয়, দলীয় কার্যক্রমের গতিশীলতা, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত থেকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার পরিচয় দিয়েছেন বলে নেতাকর্মীরা মনে করছেন।দেবিদ্বার উপজেলা ও কুমিল্লা উত্তর জেলার বিএনপির নেতাকর্মীদের অনেকেই মনে করছেন, কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সভায় তাঁর উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা বহন করছে। এ ঘটনাকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে এবং তাঁরা দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও বিশ্লেষণও দেখা যাচ্ছে। স্থানীয় নেতাকর্মীরা বলেন, দেবিদ্বারে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অবদান রয়েছে। তাঁর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় অংশগ্রহণকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশাবাদ সৃষ্টি হয়েছে। তাঁরা আশা করছেন, দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির কার্যক্রম আরও বেগবান হবে।
ফটিকছড়িতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি আজম নুর গ্রেপ্তার

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যবসায়ী কামাল উদ্দিনকে হত্যাচেষ্টা, মারধর, নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা নুরুল আজম নুর (আজম নুর)কে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিবিরহাট বাজারের বীর জাহানারা কমপ্লেক্সে ‘দুবাই বাবেকা হার্ডওয়্যার’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন কামাল উদ্দিন (৪৫)। দীর্ঘদিন ধরে অভিযুক্ত আজম নুরের সঙ্গে ওই ব্যবসাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে তার বিরোধ চলছিল।
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৮ আগস্ট রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা আজম নুরসহ ৪–৫ জন তার পথরোধ করে। একপর্যায়ে তারা এসএস পাইপ দিয়ে হামলা চালায়। এতে কামাল উদ্দিনের ডান হাত ও ডান পায়ে গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ভাই নাছির উদ্দিনকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে কামাল উদ্দিনের পকেটে থাকা দোকানের বিক্রির ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ না করলে পুনরায় হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
আহত কামাল উদ্দিনকে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে স্বজনদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার ভাই নাছির উদ্দিন।
মামলায় মো. নুরুল আজমের নাম উল্লেখ করে আরও ৪–৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। পরবর্তীতে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ফটিকছড়ি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এদিকে, নুরুল আজমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র ক্যাডার নিয়ে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে।
আরেকটি মামলার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই ও ৪ আগস্ট চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে সংঘবদ্ধ হামলার ঘটনায় নুরুল আজমের বিরুদ্ধে নেতৃত্ব, পরিকল্পনা, উসকানি এবং প্রত্যক্ষ সহযোগিতার অভিযোগ রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলার নথিতে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে চলমান আন্দোলন দমনে কয়েকশ সশস্ত্র ব্যক্তিকে নিয়ে মিছিলে হামলা চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর এবং হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এতে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার পর নুরুল আজম আত্মগোপনে থেকে সহযোগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন অপতৎপরতায় সম্পৃক্ত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। নাছির উদ্দিনের দায়ের করা মামলায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২ আগস্ট রাতে ফটিকছড়ির বিবিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নুরুল আজমের বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে রয়েছে নাছির উদ্দিন ও কামাল উদ্দিনের দায়ের করা চারটি মামলা, তার বড় ভাই নুরুল আলম নুরের স্ত্রীর দায়ের করা একটি মামলা, শহীদুল্লাহ চৌধুরীর করা চেক প্রতারণার মামলা, বিবিরহাট বাজারে দোকান দখলসংক্রান্ত মামলা এবং নুসরাত জাহানের দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলা।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে গ্রেপ্তার হওয়া নুরুল আজম কিংবা তার আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দেশের ১২ জেলার জন্য দুঃসংবাদ, নদ-নদীর পানি নিয়ে নতুন উদ্বেগ
দেশের কয়েকটি বিভাগে অনবরত ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রভাবে উত্তরাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং সীমান্তবর্তী ভারতীয় উজানে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে সুরমা-কুশিয়ারা, তিস্তা, ধরলা, দুধকুমার, কংস ও সোমেশ্বরীসহ প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম বা সতর্কসীমায় পৌঁছানোর প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলায় নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। ইতোমধ্যে সিলেট পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইসঙ্গে নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাওয়ায় সোমেশ্বরী ও কংস নদী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নেত্রকোণার নদীসংলগ্ন নিম্নাঞ্চলকে সাময়িকভাবে প্লাবিত করতে পারে এবং শেরপুর ও ময়মনসিংহের নিচু এলাকা সতর্কসীমায় পৌঁছাতে পারে।
অন্যদিকে উত্তরাঞ্চলের লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা ও দুধকুমার নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে, যার ফলে নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া ধরলা নদীর পানি সতর্কসীমায় পৌঁছে লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত করতে পারে।
একই সময়ে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে। সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলায় এই অববাহিকার নদীগুলোর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোর নদীসংলগ্ন লোকালয় ও নিচু এলাকাগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
/আশিক
৫ আগস্ট ঘিরে সারা দেশে কঠোর নজরদারি, মাঠে নামানো হয়েছে একাধিক গোয়েন্দা দল
জুলাই গণঅভ্যুত্থান দিবস কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ পুলিশ। এই বিশেষ দিনটিকে ঘিরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সাম্প্রতিক নানা ইস্যু ও বোমা উদ্ধারের মতো ঘটনার প্রেক্ষিতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের একাধিক বিশেষায়িত সংস্থা।
এদিকে, ৫ আগস্ট উপলক্ষে রাজনৈতিক অঙ্গনে বিশেষ তৎপরতা লক্ষ করা যাচ্ছে এবং দিনজুড়ে পালিত হতে যাচ্ছে বিভিন্ন আনুষ্ঠানিকতা। তবে দিবসটির আবহ ছড়িয়ে পড়ার সাথে সাথে রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে অপ্রত্যাশিত হামলা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা জনমনে কিছুটা উদ্বেগ তৈরি করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদর দপ্তর থেকে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানানো হয়েছে। সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন জানান, দিবসটি উদ্যাপনের সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, নাশকতা কিংবা জননিরাপত্তার বিঘ্ন ঘটার ঝুঁকি এড়াতে সার্বিক নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তবে কোনো ধরনের বড় সংকটের আশঙ্কা দেখছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৫ আগস্ট ঘিরে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তার হুমকি নেই। তবুও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে একাধিক গোয়েন্দা দল মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক তৎপরতার পাশাপাশি সাধারণ নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
/আশিক
পাঠকের মতামত:
- সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব ও আগামী সপ্তাহের আবহাওয়ার সার্বিক রূপরেখা
- ফ্যাসিবাদের কালো ছায়া তাড়াতে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন: ডা. শফিকুর রহমান
- দেশের নিরাপত্তা ব্যবস্থাপনায় আসছে বড় পরিবর্তন, নতুন আইনের রূপরেখা প্রকাশ
- আওয়ামী লীগ আমাদের শত্রু নয় মিত্র, তারা বিএনপির সঙ্গে মিশে যাবে: নাছির চৌধুরী এমপি
- ঘরে বসেই যেভাবে জানবেন এসএসসির ফলাফল, ১০ আগস্ট প্রকাশের ঘোষণা
- মার্কিন ইমিগ্রেশন সার্ভিস বিভাগে বড় পরিবর্তন, প্রবাসীদের জন্য জরুরি বার্তা
- ২০২৩ সালের ইসরায়েলি হামলার ক্ষত: আড়াই বছর পর উদ্ধার ৪০ শিশুর দেহাবশেষ
- জুলাই শহীদদের কবর বাঁধানোর বরাদ্দও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার: ইশরাক হোসেন
- শেয়ারবাজারে আর্থিক কেলেঙ্কারির তদন্তের বড় আপডেট জানাল দুদক
- যুদ্ধের বড় প্রস্তুতি নিচ্ছে ইরান, আকাশ প্রতিরক্ষা ও অস্ত্র ব্যবস্থার ব্যাপক আধুনিকায়ন
- চার বিভাগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় আবহাওয়া দপ্তরের বিশেষ সতর্কতা
- হাসিনাকে মাইক দেওয়ায় ভারতকে কাঠগড়ায় তুললেন সালাহউদ্দিন
- বিশ্ববাজারের পথ ধরে দেশীয় বাজারেও স্বর্ণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি
- গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন আশার খবর দিলেন জ্বালানিমন্ত্রী
- নদীদূষণ দূর করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফ্যাসিবাদবিরোধী সব শক্তির জাতীয় ঐক্য বজায় রাখা এখন সময়ের দাবি: মাহদী আমিন
- ইতিহাসের মালিকানা কারও একার নয়, ৫ আগস্টের বিজয় সাধারণ মানুষের: সাইদুর রহমান লিটল
- দেবিদ্বার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মিজানুর রহমান মাস্টার
- জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে, যেন তা হারিয়ে না যায়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ভারত সরকারের আলটিমেটামের মুখে নতিস্বীকার, ভুল স্বীকার করল মেটা
- লঙ্কা প্রিমিয়ার লিগে ভারতীয় কিংবদন্তির আগমন, মালিকানায় বড় চমক
- জুলাই কার-এ নিয়ে বিভাজন করলে অর্জন হারিয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার চিত্র: ঝোড়ো বৃষ্টি নিয়ে সতর্কবার্তা
- 'মানুষ ভোট দিয়ে এমপি বানিয়েছে, বিএনপিকে সত্য মেনে নিতে হবে': রুমিন ফারহানা
- ৫ আগস্টের ভরদুপুরে দেশত্যাগ: গণভবন থেকে ভারতের ফ্লাইট পর্যন্ত যা ঘটেছিল
- ভারতপ্রেমী হলে দাগি আসামির অপরাধও চোখ এড়িয়ে যায় দিল্লির: রুহুল কবির রিজভী
- বাংলাদেশ আর কোনো দেশের 'ক্লায়েন্ট স্টেট' থাকবে না: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
- এক ক্লিকেই ফোন-ল্যাপটপের নিয়ন্ত্রণ নিচ্ছে হ্যাকাররা, পপ-আপ আপডেট নিয়ে কড়া হুঁশিয়ারি
- চাঁদের পৃষ্ঠে ফ্যালকন-৯ রকেটের অনাকাঙ্ক্ষিত আঘাত
- আবু সাঈদের ছবি ছাড়া কোনো ডকুমেন্টারি হতে পারে না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে নতুন তথ্য, কী বলছে সিএনএন
- সালমানের অবয়ব পরিবর্তনের আসল কারণ ও ষাটোর্ধ্বদের ওজন কমানোর সঠিক নিয়ম
- ৫ আগস্ট বিজয়ের দিন, ভিন্নমত যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর
- কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে মঞ্জুরুল আহসান মুন্সীর উপস্থিতি ঘিরে চাঙ্গা দেবিদ্বার বিএনপি
- ফটিকছড়িতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি আজম নুর গ্রেপ্তার
- দেশের ১২ জেলার জন্য দুঃসংবাদ, নদ-নদীর পানি নিয়ে নতুন উদ্বেগ
- প্রশাসনিক সংকট ও আন্তর্জাতিক চাপ: ট্রাম্পের বড় রাজনৈতিক ধাক্কা
- ৩৪ বছর বয়সে আইপিএল খেলার স্বপ্ন, যে বিপদে পড়লেন মোহাম্মদ আমির
- পদত্যাগের হুমকি দিলে সরাসরি গ্রহণের হুঁশিয়ারি, পেজেশকিয়ান-খামেনি দ্বন্দ্বে উত্তপ্ত ইরান
- ৫ আগস্ট ঘিরে সারা দেশে কঠোর নজরদারি, মাঠে নামানো হয়েছে একাধিক গোয়েন্দা দল
- বাদ পড়ছে ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙানোর বাধ্যবাধকতা
- সৌদি আরবের সাথে কৌশলগত দীর্ঘমেয়াদি সম্পর্ক চান প্রধানমন্ত্রী তারেক রহমান
- মার্কিন অর্থনীতি ও ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় আন্তর্জাতিক ধাতুর বাজার
- শেখ হাসিনার বক্তব্য প্রচারের আয়োজনে সম্পৃক্ততা নেই দিল্লির: রণধীর জয়সোয়াল
- সিট দখল ঘিরে আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ
- মঙ্গলবারের পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি
- স্বর্ণ কিনবেন আজ? দেখে নিন বাজুসের সর্বশেষ দর
- ৫ আগস্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ
- ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় বদলে গেল তেলের বাজার
- শেষ মুহূর্তে ইউক্রেনে হামলা থামাল ইরান, কেন?
- ‘মানুষ হত্যা চাই না’, ইরানের সঙ্গে চুক্তি চান ট্রাম্প
- স্বর্ণের সঙ্গে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম
- তেলের দাম কমতেই লাফ দিল স্বর্ণের বাজার
- দুই বছর পর প্রকাশ্যে শেখ হাসিনা, কী বলবেন?
- মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির জোরালো প্রস্তাব দিল বাংলাদেশ
- জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মঙ্গলবারের পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি
- ডলারের দাম কেন বাড়ছে, সামনে কী অপেক্ষা করছে
- ৫ আগস্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ
- ফের বাড়ল তেলের দাম
- আজ মঙ্গলবার বন্ধ যেসব মার্কেট, বের হওয়ার আগে দেখুন
- স্বর্ণ কিনবেন আজ? দেখে নিন বাজুসের সর্বশেষ দর
- মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে নতুন তথ্য, কী বলছে সিএনএন








