শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ

রেজাউল মোস্তফা
স্টাফ রিপোর্টার

চট্টগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশে সহায়তা করতে খেলনা সামগ্রী বিতরণ করেছে এমআরটি ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরের কাজির দেউরিতে অবস্থিত রোটারি স্কুলের ৪০ শিক্ষার্থী এবং ষোলশহরের স্বর্ণলতা স্কুলের ৫০ শিক্ষার্থীর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খেলনার মধ্যে ছিল পাজল, চেস বোর্ড, রুবিকস কিউব, স্ক্র্যাবল এবং লুডু। আয়োজকেরা জানিয়েছেন, এসব খেলনা শিশুদের বুদ্ধিবিকাশ, মনোযোগ বৃদ্ধি ও যৌক্তিক চিন্তাভাবনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলনা সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের ভারপ্রাপ্ত সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া আক্তার মাহি, এমআরটি ক্লাবের সভাপতি রাইহান ইসমাইল, স্বর্ণলতা স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রবিউল হোসেন, এমআরটি ক্লাবের সাধারণ সম্পাদক এহতেশামুল হক মাহবুব, রোটার্যাক্টর আবদুল্লাহ আল কাফী এবং রোটার্যাক্টর ফারিহা ইসমাইল।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি তানিয়া আক্তার মাহি বলেন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ গঠনে সহশিক্ষামূলক কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। খেলনা বিতরণের এই উদ্যোগ শিশুদের সৃজনশীলতা, যুক্তিবোধ ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমআরটি ক্লাবের সভাপতি রাইহান ইসমাইল বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা তাদের সংগঠনের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বাড়াতে সহায়ক হবে বলে।
চট্টগ্রামে যুব রেড ক্রিসেন্টের ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা অনুষ্ঠিত

রেজাউল মোস্তফা
স্টাফ রিপোর্টার
দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি, সমন্বয় এবং স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে "Strengthening Community Resilience" শীর্ষক চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের আয়োজনে নগরীর লালদীঘিস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত, দক্ষ ও সংগঠিত যুব স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে প্রায় দুই হাজার প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবক যেকোনো দুর্যোগে দ্রুত সাড়া দিতে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিম দুর্যোগকালীন সময়ে উদ্ধার, ত্রাণ বিতরণ, প্রাথমিক চিকিৎসা এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা যদি প্রতিটি ওয়ার্ডে এই ডিজাস্টার রেসপন্স টিমকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে চট্টগ্রাম সিটির কোনো নাগরিকই জরুরি দুর্যোগকালীন সেবা থেকে বঞ্চিত হবে না।” ভবিষ্যতেও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টকে আরও শক্তিশালী, দক্ষ ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সভায় চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ দুর্যোগ প্রস্তুতিতে সমন্বিত পরিকল্পনা, নিয়মিত প্রশিক্ষণ এবং ওয়ার্ডভিত্তিক স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দক্ষ ও প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরাই দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জরুরি সেবাদানে সবচেয়ে বড় শক্তি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্যসহ তিন শতাধিক যুব স্বেচ্ছাসেবক।
সমন্বয় সভায় ওয়ার্ডভিত্তিক দুর্যোগ প্রস্তুতি, দ্রুত সাড়াদান ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা একটি সমন্বিত, দক্ষ ও কার্যকর ওয়ার্ডভিত্তিক ডিজাস্টার রেসপন্স নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
রামিসা হত্যা ও ফারিয়া ধর্ষণের প্রতিবাদ: চট্টগ্রামে ফুলেশ্বরী অ্যাসোসিয়েশনের মিছিল

রেজাউল মোস্তফা
স্টাফ রিপোর্টার
২২মে শুক্রবার জুমার নামাজ শেষে ফুলেশ্বরি স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে রামিছা হত্যা ও চট্টগ্রামের বাকলিয়ায় ফারিয়া ধর্ষণ প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মিছিলে বক্তব্য প্রদানকালে শিক্ষার্থী মোঃ নাহিম বাংলাদেশ সরকার ও প্রশাসনের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে ছাত্রসমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে বীর চট্টলার মাটি থেকে আবারও আন্দোলনের ডাক দেওয়া হবে।
অপরদিকে শিক্ষার্থী মোঃ এমদাদুল হক মুনতাসির তার বক্তব্যে বলেন, একের পর এক ধর্ষণ ও হত্যাকাণ্ড দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। তিনি প্রশ্ন তুলে বলেন, অতীতের বিভিন্ন ঘটনার রায় কার্যকর না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তিনি সরকারের প্রতি দ্রুত বিচার ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হলে সাধারণ মানুষ আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
প্রতিবাদী মিছিল থেকে বক্তারা অবিলম্বে সকল ধর্ষক ও নারী নির্যাতনকারীর দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান। তারা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প

মো: রেজাউল মোস্তফা
স্টাফ রিপোর্টার
সেবা ও মানবতার অঙ্গীকার নিয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী। এই বিশেষ দিনটি উদযাপন উপলক্ষে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে ৭ মে ২০২৬, বৃহস্পতিবার এক বিশাল ‘ফ্রি হেলথ ক্যাম্প’ ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে এলাকার কয়েকশ সাধারণ মানুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রদান করা হয়।
দিনব্যাপী পরিচালিত এই ক্যাম্পে আগত সেবাগ্রহীতাদের জন্য ছিল বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং ব্লাড প্রেসার নির্ণয়ের বিশেষ সুবিধা।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়,প্রতিষ্ঠানের ৭ম বর্ষে পদার্পণকে স্মরণীয় করে রাখতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের একঝাঁক স্বেচ্ছাসেবী পুরো ক্যাম্প পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন।ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়ায় জানান, বর্তমান সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যেখানে ব্যয়বহুল, সেখানে বাড়ির কাছে এমন বিনামূল্যে উন্নত মানের সেবা ও পরীক্ষা করার সুযোগ তাদের জন্য অত্যন্ত আনন্দের এবং সহায়ক হয়েছে।
প্রতিষ্ঠাতা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, "গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার গত সাত বছর ধরে আস্থার সাথে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সাথে আমাদের এই যৌথ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, সুস্থ সমাজ গঠনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা অত্যন্ত জরুরি।"অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং উভয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং হেল্থ ক্যাম্পটি সফল ভাবে সম্পন্ন করা হয়।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
মানবিক-সামাজিক- স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে ২ মে ২০২৬, শনিবার, বিকালে বোয়ালখালী উপজেলাধীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।
গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ মুছা আলম খান চৌধুরী।
আকতার হোসেন নিজামীর সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুহাম্মদ সোলায়মান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, নজিব চৌধুরী, মো. মুজিবুর রহমান, মোহাম্মদ আসিফ, মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বছরে পাঁচ কোটি চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। বর্তমান বৈশ্বিক ও দেশের জলবায়ু সংকট মোকাবিলায় এ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। সরকারের এ কর্মসূচি সফল ও সার্থক করতে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সকলকে বাসাবাড়ির খালি জায়গায়, যেখানে চারা লাগানোর জায়গা রয়েছে, সেখানে সকলকে ফলজ, বনজ ও ঔষুধি চারা রোপণের আহ্বান জানান। অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে প্রায় ২০০টি বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে অনুষ্ঠানের সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আরিফ উল্লাহ।
চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিন: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম জেলার মাইজভাণ্ডার দরবার শরীফ এলাকার কৃতী সন্তান, মহান একাত্তরের অকুতোভয় সৈনিক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সৈয়দা রাজিয়া মোস্তফার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিন গত ১৩ এপ্রিল দিবাগত রাত ১২.০১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। আজ (১৫ এপ্রিল) বাদে আসর মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে দাফন সম্পন্ন করা হয়।
সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে আত্মীয়-পরিজনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি এম.এ সবুর, মোহাম্মদ মুছা আলম খান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সভাপতি স ম জিয়াউ রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য আকতার হোসেন নিজামী, নজিব চৌধুরী, আকতার হোসেন শাকিল, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সেলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে তারা আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে জাতি একজন সূর্যসন্তানকে হারাল। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অসামান্য ক্ষতি হলো।
নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বগাছড়ি, নানিয়ারচর এলাকার বাসিন্দা জোনের পক্ষ থেকে একজন মোছাঃ সুরমা বেগম'কে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
১২ এপ্রিল ২০২৬, রবিবার সকাল ১১ ঘটিকায় উক্ত অনুষ্ঠানে নানিয়ারচর জোনের জোন উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম আর্থিক সহায়তা বর্ণিত মহিলা অসুস্থ থাকায় তার পিতা মোহাম্মদ তাজকুল মিয়ার নিকট হস্তান্তর করেন।
এ সময় জোন উপ-অধিনায়ক মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
সহায়তা প্রাপ্ত মোছাঃ সুরমা বেগম অসুস্থ থাকায় তার পিতা মোহাম্মদ তাজকুল মিয়া নানিয়ারচর জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তা তার চিকিৎসা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।
নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং এই এলাকার জনগণের সাথে সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলায় ১৬ মার্চ ২০২৬, সোমবার নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর উদ্যোগে জোনের আওতাধীন এলাকার ৪১ মুসলিম পরিবারের মাঝে ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী, ঈদ পোষাক এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।
উক্ত কর্মসূচিতে নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এবং বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম, জোন উপ-অধিনায়ক এর উপস্থিতিতে নানিয়ারচর জোনের আওতাধীন এলাকার ৩০টি মুসলিম পরিবারকে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক অনুদান, ১০ জন গরীব ও অসহায় ব্যক্তিদেরকে ঈদ পোষাক হিসেবে পাঞ্জাবী এবং ০১ জন অসহায় অসুস্থ্য ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ সময় জোন কমান্ডার বলেন, নানিয়ারচর জোন কর্তৃক দূর্গম প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী সদস্যগণ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ-উল-ফিতর পালন করতে পারেন সে জন্য নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী, ঈদ পোষাক এবং আর্থিক অনুদান প্রদান করা হলো। এছাড়াও, এলাকার জণসাধারণ যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারে সে বিষয়ে জোন কর্তৃক সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই উদ্যোগের প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেনাবাহিনী সবসময় দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, অত্র এলাকার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড চলমান রয়েছে।
কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে ১৫ মার্চ ২০২৬, রবিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করা হয়।
চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন স্বাক্ষরিত এই স্মারকলিপিতে বলা হয়েছে- ইতিমধ্যে নতুন সেতুর প্রকল্পটি ২০২৪ সালে অক্টোবরে একনেক পাশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা গত বছর ২০২৫ সালের মে মাসে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কিন্তু সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এখনো এর কাজ দৃশ্যমান হয়নি। এতে চট্টগ্রামবাসী হতাশ হয়েছেন। বিগত সময়ে এ ব্যাপারে রেল ও সেতু মন্ত্রণালয়ের ও কর্তৃপক্ষ বারবার ডিজাইন, পুন:ডিজাইন ইত্যাদি অজুহাতে বিভিন্নভাবে অবহেলা করে দাবীটির বাস্তবায়ন দীর্ঘায়িত করেছেন, সবশেষে এ কারণে প্রকল্পের ব্যয় বরাদ্দ অনেক বৃদ্ধি পেয়েছে।
চট্টগ্রাম নাগরিক ফোরাম আশা করছে নতুন সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই নতুন কালুরঘাট সেতুর নির্মাণ অনতিবিলম্বে শুরু করবেন এবং ২০২৮-২৯ সালের মধ্যেই এই ৭০০ মিটার দীর্ঘ সেতুর কাজ শেষ করতে সবরকম ব্যবস্থা করবেন। এই সাথে এই প্রকল্পটি নিয়ে অতীতের মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন গাফিলতি ও দীর্ঘসূত্রিকা যেন না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রীর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কঠোর নজরদারি প্রয়োজন বলে ফোরাম প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। সার্বিক পরিস্থিতির আলোকে আর কাল বিলম্ব না করে কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার জন্য নাগরিক ফোরাম প্রধানমন্ত্রীর একান্ত হস্তক্ষেপ, উদ্যোগ ও নির্দেশনা কামনা করেছে।
চট্টগ্রাম বিভাগীর কমিশনার সেতুটির নির্মাণ নিয়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের ভূমিকার প্রশংসা করেন এবং তিনি স্মারকলিপিটি জরুরি ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে পৌঁছে দেয়ার জন্য প্রতিশ্রুতি দেন।
স্মারকলিপি প্রদানকালে ফোরামের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন মোহাম্মদ কামরুল ইসলাম, মিটুল দাশ গুপ্ত, আবু তাহের চৌধুরী,এম, মনছুর আলম, তসলিম খাঁ, শ.ম. জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, মোঃ আক্তার, মিজানুর রহমান, রেকা চৌধুরী, মোহাম্মদ রানা, নুরুল হুদা, হারুনুর রশিদ, মো. রাকিব, ওয়াহিদুল হক, মোহাম্মদ জামাল উদ্দিন জাহিদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সেতুটি নতুনভাবে নির্মাণের দাবীতে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম চালিয়ে চট্টগ্রাম নাগরিক ফোরাম এই দাবিকে একটি জনপ্রিয় জাতীয় দাবিতে পরিণত করেছে। বিগত সরকারের সময়ে কিছু ক্ষমতাসীন রাজনৈতিক নেতা নাগরিক ফোরামের এ আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন হিসেবে আখ্যায়িত করলেও এটি থেমে থাকেনি।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধিদের খাদ্য সামগ্রী বিতরণ

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
মানুষ মানুষের জন্য মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি'র উদ্যোগে ১৩ মার্চ ২০২৬, শুক্রবার, দুপুর ১২ টায় চট্টগ্রাম চান্দগাঁওস্থ সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় এতিম, হতদরিদ্র প্রতিবন্ধি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি'র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ এবং সাংগঠনিক সচিব স.ম জিয়াউর রহমান বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি শিউলী চক্রবর্তী সহ সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন অসংখ্য মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দরা বলেন উক্ত ফাউন্ডেশন সবসময় গরীব, অসহায় মানুষের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন।
একেকটি প্যাকের মধ্যে ছিল সেমাই, নুডুস, তেল, পিঁয়াজ, চিনি, মুড়ি ও আলু।
পাঠকের মতামত:
- আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
- ফেডের সুদের হার বাড়ার শঙ্কায় বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
- সৌদি আরবের গুরুত্বপূর্ণ পাইপলাইনে বড় আঘাত, জ্বালানি বিশ্বে অশনিসংকেত
- শিল্পে গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বড় ঘোষণা
- জুড়ীতে আইন-শৃঙ্খলা কমিটিতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা, সভা বর্জন
- কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি
- তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন
- দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
- যে মাঠে অভিষেক সেখানেই জাতীয় দলকে বিদায় বললেন ব্রাজিল কিংবদন্তি নেইমার
- টানা ১৪ দিন গ্রিন টি পানে শরীরে যেসব পরিবর্তন ঘটে: বিশেষজ্ঞের তথ্য
- দেশের ভেতরে ৩০০ গ্যাসকূপ খনন ও ৫টি এফএসআরইউ করার পরিকল্পনা সরকারের
- স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত
- ভারতের সঙ্গে সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো হতে পারে না: স্পিকার
- ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কর মামলায় চেম্বার আদালতের নতুন আদেশ
- সীমান্তে নতুন কৌশল মাদক কারবারিদের, খুলনার সভায় মন্ত্রীর সতর্কতা
- মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সৌদি ভূখণ্ডে বড় ধরনের সামরিক অভিযান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি
- সাড়ে চার হাজার ইউপিতে ভোট ৭ ধাপে, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর
- সাড়ে চার দশক আগের রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে তদন্ত সংস্থার নতুন তথ্য
- আগামী বছরের হজ নিবন্ধন প্রক্রিয়া ও নির্ধারিত সময়সীমা নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
- ‘শত্রুদের কোনো হুমকিকেই গুরুত্ব দেয় না ইরান’: প্রতিরক্ষামন্ত্রী ইবনুর রেজা
- দেশে অতীতের মতো অন্ধকার যেন আর না আসে: নেতা-কর্মীদের রিজভীর কড়া বার্তা
- এশিয়া কাপের ট্রফি কার হাতে? লঙ্কান বোলারদের উড়িয়ে শুরু ভারতের
- প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে আধুনিক পুলিশিং গড়ে তোলার আহ্বান আইজিপির
- আইবাস প্লাস প্লাসে জটিলতা: নবম পে-স্কেলের গেজেট নিয়ে নতুন অনিশ্চয়তা
- দশকের শেষেই মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই: পদত্যাগ করে বিস্ফোরক গবেষক
- ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থীর নাম চূড়ান্ত করল এনসিপি
- হারমানপ্রীতের সঙ্গে হাত মেলাননি জ্যোতি: দায় নিতে নারাজ বিসিবি
- গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
- ৯/১১-র আগেই ভারতে হামলার ছক কষেছিল বিন লাদেন: সিআইএ-র গোপন নথিতে ফাঁস
- একীভূত আয়ারল্যান্ড দেখতে চাই: ডাবলিনে ট্রাম্পের বক্তব্যে তোলপাড় লন্ডন
- দেড় বছরেই অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার: দুর্নীতির পোস্টার বয় আসিফ মাহমুদ
- গ্যাস সংকট কাটাতে নতুন ক্ষেত্রে শেভরনকে বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের নতুন অভিযোগ দুদকে
- যোগ্যতা ছিল না, দুর্নীতির গন্ধ রয়েছে: পুতুলের নিয়োগ নিয়ে তোপ উপদেষ্টার
- বাব আল-মান্দেবে হুথিদের থাবা ও হরমুজে ইরানের কড়া শর্ত: মহায়ুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য?
- মধ্যপ্রাচ্যের যুদ্ধ সারা বিশ্বের জন্য ক্ষতিকর: ব্রিকস সম্মেলনে চীনা প্রেসিডেন্টের সতর্কবার্তা
- কোনো নাগরিক যেন আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে ব্যবস্থা করেছি: আইনমন্ত্রী
- হজের জন্য বাংলাদেশি পাসপোর্টের কদর তুঙ্গে, দ্রুত সেবার দাবি যুক্তরাজ্যে
- সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রতিস্থাপনের দাবি খেলাফত মজলিসের
- কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা
- বুকের ব্যথাই শেষ কথা নয়: হার্ট অ্যাটাকের এই লক্ষণগুলো জানেন কি?
- আমদানি ঘাটতির মুখে দেশের বিদ্যুৎ পরিস্থিতি ও লোডশেডিংয়ের ঝুঁকি
- নিজের হাতে ভোট থাকলে কাকে দিতেন ব্যালন ডি’অর? জানালেন ডেম্বেলে
- বাব আল-মান্দেব প্রণালি দখল করল হুথিরা
- ডিসেম্বরে না ফিরলে শেখ হাসিনার রাজনীতির মৃত্যু ঘটবে
- কোনো নির্দিষ্ট পরিবারের দেশ নয় বাংলাদেশ, ২০ কোটির মানুষের: বিরোধীদলীয় হুইপ
- লোহিত সাগরের কৌশলগত প্রণালি ঘিরে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা
- দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি দিল ভারতের আমদানিকারকরা
- ইরান-আমিরাত দ্বন্দ্ব মিটিয়ে ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় ঐকমত্য: বড় জয় দিল্লির
- শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নিতে শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম
- অন্তর্বর্তী আমলের চেয়েও খারাপ দিকে যাচ্ছে দেশ, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি: চরমোনাই পীর
- বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম
- হয়রানি করে কোনো কর আদায় নয়, ব্যবসাবান্ধব পরিবেশের নিশ্চয়তা অর্থমন্ত্রীর
- র্যাব অতীত, নতুন স্বচ্ছতায় আসছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি
- শেখ হাসিনার আসতে হবে না, আমরা ধরে আনতে চাই: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান
- ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনায় তৎপর দূতাবাস, সংসদে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- নিজের জীবনের অজানা অধ্যায় প্রকাশ্যে আনলেন ব্ল্যাকপিংকের তারকা
- প্রত্যর্পণে দেশে ফেরা মাত্রই শেখ হাসিনাকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
- সৌদি আরবের দক্ষিণাঞ্চলে মধ্যরাতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
- ব্যালন দ’রের সেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় বিশ্বকাপের নায়ক ভজিনিয়া ও সিমন
- বল হাতে আলো ছড়িয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশি তারকার নতুন মাইলফলক
- রোনালদোকে ছাড়া ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকা ঘোষণা
- কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে
- রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের বৈঠকের বিষয়ে যা জানাল নয়াদিল্লি








