কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার

কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে ১৫ মার্চ ২০২৬, রবিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করা হয়।
চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন স্বাক্ষরিত এই স্মারকলিপিতে বলা হয়েছে- ইতিমধ্যে নতুন সেতুর প্রকল্পটি ২০২৪ সালে অক্টোবরে একনেক পাশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা গত বছর ২০২৫ সালের মে মাসে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কিন্তু সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এখনো এর কাজ দৃশ্যমান হয়নি। এতে চট্টগ্রামবাসী হতাশ হয়েছেন। বিগত সময়ে এ ব্যাপারে রেল ও সেতু মন্ত্রণালয়ের ও কর্তৃপক্ষ বারবার ডিজাইন, পুন:ডিজাইন ইত্যাদি অজুহাতে বিভিন্নভাবে অবহেলা করে দাবীটির বাস্তবায়ন দীর্ঘায়িত করেছেন, সবশেষে এ কারণে প্রকল্পের ব্যয় বরাদ্দ অনেক বৃদ্ধি পেয়েছে।
চট্টগ্রাম নাগরিক ফোরাম আশা করছে নতুন সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই নতুন কালুরঘাট সেতুর নির্মাণ অনতিবিলম্বে শুরু করবেন এবং ২০২৮-২৯ সালের মধ্যেই এই ৭০০ মিটার দীর্ঘ সেতুর কাজ শেষ করতে সবরকম ব্যবস্থা করবেন। এই সাথে এই প্রকল্পটি নিয়ে অতীতের মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন গাফিলতি ও দীর্ঘসূত্রিকা যেন না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রীর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কঠোর নজরদারি প্রয়োজন বলে ফোরাম প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। সার্বিক পরিস্থিতির আলোকে আর কাল বিলম্ব না করে কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার জন্য নাগরিক ফোরাম প্রধানমন্ত্রীর একান্ত হস্তক্ষেপ, উদ্যোগ ও নির্দেশনা কামনা করেছে।
চট্টগ্রাম বিভাগীর কমিশনার সেতুটির নির্মাণ নিয়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের ভূমিকার প্রশংসা করেন এবং তিনি স্মারকলিপিটি জরুরি ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে পৌঁছে দেয়ার জন্য প্রতিশ্রুতি দেন।
স্মারকলিপি প্রদানকালে ফোরামের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন মোহাম্মদ কামরুল ইসলাম, মিটুল দাশ গুপ্ত, আবু তাহের চৌধুরী,এম, মনছুর আলম, তসলিম খাঁ, শ.ম. জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, মোঃ আক্তার, মিজানুর রহমান, রেকা চৌধুরী, মোহাম্মদ রানা, নুরুল হুদা, হারুনুর রশিদ, মো. রাকিব, ওয়াহিদুল হক, মোহাম্মদ জামাল উদ্দিন জাহিদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সেতুটি নতুনভাবে নির্মাণের দাবীতে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম চালিয়ে চট্টগ্রাম নাগরিক ফোরাম এই দাবিকে একটি জনপ্রিয় জাতীয় দাবিতে পরিণত করেছে। বিগত সরকারের সময়ে কিছু ক্ষমতাসীন রাজনৈতিক নেতা নাগরিক ফোরামের এ আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন হিসেবে আখ্যায়িত করলেও এটি থেমে থাকেনি।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধিদের খাদ্য সামগ্রী বিতরণ

শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
মানুষ মানুষের জন্য মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি'র উদ্যোগে ১৩ মার্চ ২০২৬, শুক্রবার, দুপুর ১২ টায় চট্টগ্রাম চান্দগাঁওস্থ সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় এতিম, হতদরিদ্র প্রতিবন্ধি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি'র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ এবং সাংগঠনিক সচিব স.ম জিয়াউর রহমান বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি শিউলী চক্রবর্তী সহ সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন অসংখ্য মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দরা বলেন উক্ত ফাউন্ডেশন সবসময় গরীব, অসহায় মানুষের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন।
একেকটি প্যাকের মধ্যে ছিল সেমাই, নুডুস, তেল, পিঁয়াজ, চিনি, মুড়ি ও আলু।
রামাদান মাসে কোরানের হাফেজ দের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সেহেরি আয়োজন

রেজাউল মোস্তফা
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
পবিত্র মাহে রামাদান মাস উপলক্ষে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের এর উদ্যোগে ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় কোরানে হাফেজদের নিয়ে সেহেরি আয়োজন করা হয়েছে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ আয়োজন বাস্তবায়ন করা হয়।উক্ত সেহেরি কর্মসূচিতে শতাধিক রোজাদার ব্যক্তির মাঝে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার দেওয়া হয়। সংগঠনের সভাপতি মো: রেজাউল মোস্তফা জানান, রামাদানের এই পবিত্র মাসে মানবসেবাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো: রেজাউল মোস্তফা, সহ- সভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস,সাংগঠনিক প্রধান নাদিম শেখ, অফিস ডিপার্টমেন্ট প্রধান আরফান হামিম সিয়ামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাঁদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কর্মসূচিটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এমন মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন তাঁর বক্তব্যে বলেন, “রমজান আমাদের ত্যাগ, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়।তরুণ যুব সদস্যরা যদি মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তবে সেটিই হবে প্রকৃত শিক্ষা।”
সর্বোপরি, মানবিক চেতনা জাগ্রত করা ও সমাজে সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। স্বেচ্ছাসেবীদের এমন মহতী প্রচেষ্টা নিঃসন্দেহে অন্যদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতেও মানবতার কল্যাণে তারা অগ্রণী ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাই সকলের।
যুব রেড ক্রিসেন্ট, হাজেরা তজু স্কুল এন্ড কলেজ ইউনিটের উদ্যোগে ইফতার বিতরণ

রেজাউল মোস্তফা
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে ধারণ করে মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যুব রেড ক্রিসেন্ট, হাজেরা তজু স্কুল এন্ড কলেজ ইউনিট। ইউনিটের আয়োজনে সাধারণ গরিব, দুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ মহতী উদ্যোগে এলাকাজুড়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এবং স্বেচ্ছাসেবীদের সামাজিক দায়বদ্ধতা নতুন করে প্রশংসিত হয়েছে।
কার্যক্রমে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসাইন স্যার, সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম এবং সিনিয়র শিক্ষক মিশু বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা জিনাত ম্যাম ও ইউনিটের প্রতিনিধি আরিফা আবসার ইশাম। তাঁদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কর্মসূচিটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
প্রাণপ্রিয় স্বেচ্ছাসেবকরা দলবদ্ধভাবে রাস্তায় বেরিয়ে পড়ে দিনমজুর, শ্রমজীবী, পথচারী ও অসচ্ছল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। প্রতিটি প্যাকেটে ছিল রোজাদারদের উপযোগী খাবার, যাতে তারা সম্মান ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে ইফতার করতে পারেন। স্বেচ্ছাসেবীদের আন্তরিকতা ও হাসিমুখে সহায়তা গ্রহণকারীদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি।
প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসাইন স্যার তাঁর বক্তব্যে বলেন, “রমজান আমাদের ত্যাগ, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। শিক্ষার্থীরা যদি মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তবে সেটিই হবে প্রকৃত শিক্ষা।” সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সর্বোপরি, মানবিক চেতনা জাগ্রত করা ও সমাজে সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে যুব রেড ক্রিসেন্ট, হাজেরা তজু স্কুল এন্ড কলেজ ইউনিটের এ উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। স্বেচ্ছাসেবীদের এমন মহতী প্রচেষ্টা নিঃসন্দেহে অন্যদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতেও মানবতার কল্যাণে তারা অগ্রণী ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাই সকলের।
শতাধিক পরিবারকে নিয়ে তালসরা ইসলামি সততা সংগঠনের ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

রেজাউল মোস্তফা
চট্টগ্রাম প্রতিবেদক
২১শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তালসরা ইসলামি সততা সংগঠন৬ নং ওয়াড তালসরা শাখার পক্ষ থেকে উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে গরীব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়, যা তাদের রমজানের ইফতার আয়োজনকে সহজ ও আনন্দময় করতে সহায়ক হয়।আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজের গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তার মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করা। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে।
গ্রামবাসী ও প্রবাসী ভাইদের আন্তরিক সহযোগিতায় ইনশাআল্লাহ এই সামাজিক সংগঠন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করবে এবং সমাজকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
তালসরায় গাউসিয়া কমিটির মানবিক উদ্যোগ: দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রেজাউল মোস্তফা
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
২১ ফেব্রুয়ারি গাউসিয়া কমিটি বাংলাদেশ ৬নং ওয়ার্ড তালসরা শাখার উদ্যোগে প্রায় অর্ধশতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানবসেবাই সংগঠনের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয় এবং সমাজের বিত্তবানদের এ ধরনের মহতী উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
চট্টগ্রামে সিএসসিআর এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রেজাউল মোস্তফা
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
শুক্রবার ২০/০২/২০২৬ চট্টগ্রাম ক্লাবের অডিটোরিয়ামে চট্টগ্রামের প্রথিতযশা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সিএসসিআর এর ত্রৈমাসিক প্রকাশনা 'CSCR Connect' এর মোড়ক উম্মোচন করা হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাঃ খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন। 'CSCR Connect' এর মোড়ক উম্মোচন করেন মেয়র ডাঃ শাহাদাত হোসেন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ডি. পি. বড়ুয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন পবিত্র রমজান উপলক্ষ্যে উপস্থিত সুধীমন্ডলী ও নগরবাসীকে শুভেচ্ছা জানান। মেয়র চট্টগ্রাম নগরীকে বিলবোর্ডমুক্ত পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সম্প্রতি জনাব তারেক রহমান এর নেতৃত্বে নবগঠিত সরকারকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন সরকারের বিভিন্ন জনবান্ধব কার্যক্রমের প্রস্তাবনা বাস্তবায়িত হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সমগ্র বাংলাদেশের নগর ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উল্লেখযোগ্য উন্নতি হবে।
নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসক, মেডিকেল শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী এবং সিএসসিআর ও সিএসসিআর কার্ডিয়াক পরিবারের সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অধ্যাপক ডা. মেহেরুন্নিসা খানম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে ২য় পর্বে রমজানের গুরুত্ব ও তাৎপর্য্য নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রধান ও সিডিএ মসজিদের খতিব অধ্যাপক ড. গিয়াস উদ্দীন তালুকদার।
ইতিহাসে প্রথম: অর্থ ও স্বরাষ্ট্রের মতো শীর্ষ দুই মন্ত্রণালয় পেল চট্টগ্রাম
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নজির সৃষ্টি করে প্রথমবারের মতো একই সাথে অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দপ্তরের দায়িত্ব পেয়েছে চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নবগঠিত মন্ত্রিসভায় চট্টগ্রামের নেতাদের এই নজিরবিহীন মূল্যায়নে বন্দরনগরীসহ পুরো বৃহত্তর চট্টগ্রামে বইছে আনন্দের জোয়ার। এর আগে চট্টগ্রামের কোনো নেতা এই দুটি মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করার সুযোগ পাননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চট্টগ্রামের ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়েই নতুন সরকার এই বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
চট্টগ্রামের এই ঐতিহাসিক অর্জনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বভার পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে, দেশের আইনশৃঙ্খলা রক্ষার শীর্ষ দপ্তর তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির আরেক জ্যেষ্ঠ সদস্য সালাহউদ্দিন আহমদ। চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে এটি একটি বড় মাইলফলক, কারণ এর আগে ১৯৯১ সালে বিএনপি সরকারে কর্নেল (অব.) অলি আহমেদ কিছুদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং বিদায়ী সংসদে ওয়াসিকা আয়েশা খান অর্থ প্রতিমন্ত্রী ছিলেন। তবে পূর্ণ মন্ত্রী হিসেবে এই দুটি দপ্তরে চট্টগ্রামের প্রতিনিধিত্ব এবারই প্রথম।
মন্ত্রিসভার এই তালিকায় যুক্ত হয়েছে তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সংমিশ্রণ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙামাটি থেকে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান। একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সফল মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পুত্র ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রামের বিশিষ্টজনরা মনে করছেন, অতীতের যেকোনো সরকারের তুলনায় বিএনপি এবার চট্টগ্রামকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। তাঁদের মতে, বন্দরনগরীর উন্নয়ন মানেই সারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, আর সেই ধারাবাহিকতা রক্ষায় চট্টগ্রামের নেতাদের এমন উচ্চপদে আসীন করা অত্যন্ত সময়োপযোগী।
অতীতের দিকে তাকালে দেখা যায়, ২০০১ সালের বিএনপি সরকারে চট্টগ্রাম থেকে মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, এলকে সিদ্দিকী এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী পূর্ণ মন্ত্রী হিসেবে পররাষ্ট্র, খাদ্য, পানিসম্পদ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। সে সময় জাফরুল ইসলাম চৌধুরী ও মীর মোহাম্মদ নাছির উদ্দিন ছিলেন প্রতিমন্ত্রী। এছাড়াও সালাহ উদ্দিন কাদের চৌধুরী পূর্ণ মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সৈয়দ ওয়াহিদুল আলম হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তবে এবারের মন্ত্রিসভা গঠন চট্টগ্রামের জন্য এক বিশেষ মর্যাদা বয়ে এনেছে, কারণ অর্থ ও স্বরাষ্ট্রের মতো সংবেদনশীল দপ্তরের চাবিকাঠি এখন চট্টগ্রামের নেতাদের হাতে।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তাঁর প্রতিক্রিয়ায় জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বের ওপর যে আস্থা রেখেছেন, তিনি তাঁর কাজের মাধ্যমে সেই আস্থার প্রতিফলন ঘটাবেন। তাঁকে বিপুল ভোটে জয়ী করার জন্য হাটহাজারীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নে নিবেদিত থাকার অঙ্গীকার করেন। চট্টগ্রামের সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের বিশ্বাস, এই শক্তিশালী নেতৃত্বের হাত ধরে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রামের গুরুত্ব আরও বহুগুণ বৃদ্ধি পাবে এবং দীর্ঘ প্রতীক্ষিত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত গতিতে বাস্তবায়িত হবে।
/আশিক
বেতাগীতে বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প: অংশ নিলেন হাজারো মানুষ

রেজাউল মোস্তফা চট্টগ্রাম।
চট্টগ্রাম প্রতিবেদক
তিন হাজারের অধিক মানুষ চিকিৎসা সেবা পেল বেতাগী আনজুমানে রহমানিয়া লায়ন্স ইম্পেরিয়াল সিটি ও আই্ওয়াইসিএম, কেকা’র যৌথ ফ্রি মেডিকেল ক্যাম্পে এ বিনামূল্যে আয়োজিত চিকিৎসা সেবা ক্যাম্পটি যৌথ ভাবে বাস্তবায়ন করেছে বেতাগী আন্জুমানে রহমানিয়া, লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি, ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার- আইওয়াইসিএম, চট্টগ্রাম চ্যাপ্টার, হযরত শাহ্ জিল্লুর রহমান (রহ.) লায়ন্স আই সেন্টার ও হযরত শাহ্ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশন, কর্ণফূলী এক্স ক্যাডেট এসোসিয়েশ (কেকা) ।
দিনব্যাপী আয়োজিত এই চিকিৎসা সেবা বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মেডিসিন, গাইনি, চক্ষু, চর্ম, শিশু, নাক, কান ও গলা, সার্জারী, অর্থোপেডিক, নেফ্রোলজী পেডিয়াট্রিক সার্জারী, কার্ডিওলর্জী চিকিৎসা প্রদান ও বিনামূল্যে খত্না করোনো হবে, পাশাপাশি কর্ণছেদন ও চিকিৎসকদের ব্যবস্থাপত্রের ভিত্তিতে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় । ক্যাম্পে সার্বিক ভাবে সহযোগিতা করেছে ডাঃ নুরুল ইসলাম মেমোরিয়াল ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সাইন্স হাসপাতাল (ইউএসটিসি) চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল , বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ও রহমানিয়া ইয়ুথ ফোরাম, ট্রাভেল জোন ও বন্ধু ৯৯ ফাউন্ডেশন ।
উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব আধ্যাত্বিক সাধক সৈয়দুল আযম আল্লামা হযরত ক্বারী হাকিম হাফেজ মুহাম্মদ বজলুর রহমান মোহাজেরে মক্কী (রহঃ) এর বার্ষিক পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার বার্ষিক সভা ও বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৯ তম বার্ষিক সম্মেলন উপলক্ষে কর্মসূচীর অংশ হিসেবে ৫০ জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে চট্টগ্রামের নিয়মিত সর্ববৃহত্তম বিনামূল্যে সমন্বিত চিকিৎসা, চক্ষু, ডায়াবেটিক ও রক্তের গ্রুপ নির্ণয় ও খতনা ক্যাম্প ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার সকাল ৯টা হতে ২টা পর্যন্ত রাঙ্গুনিয়া দরবার-এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয় ।
চিকিৎসা ক্যাম্পে সভাপতিত্ব করেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) । লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির লায়ন মিজানুল করিম,লায়ন আবু হানিফ লিটন, লায়ন মুরাদুল হক, লায়ন মোহাম্মদ সোলায়মান ,আইওয়াইসিএম চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট জয়নুল আবেদীন, লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রেসিডেন্ট লিও মোহাম্মদ ওমর হায়দার প্রাক্তন প্রেসিডেন্ট লিও সিরাজুল ইসলাম রিপন, ভাইস প্রেসিডেন্ট লিও মো আল ফয়সাল, লিও মমি ভট্টাচার্য্য, লিও সজীব হোসেন, লিও নাবিল, লিও শহীদুল ইসলাম, লিও মারিয়া, লিও মরিয়ম, লিও তুষার, লিও তানভীর, লিও আশফাক, গেস্ট হিসেবে আরও ছিলেন লিও ক্লাব অব চিটাগং বে অব বেঙ্গল এর প্রেসিডেন্ট লিও চৌধূরী , রহমানিয়া ইয়ুথ ফোরামের সদস্য মোহাম্মদ হোসেন মিনার, মোহাম্মদ আব্দুল কাদের আকাশ ,মোহাম্মদ মোরশেদ,মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ শাহরুখ ,মোহাম্মদ নয়ন , মোহাম্মদ ফয়সাল ।
ডাঃ নুরুল ইসলাম মেমোরিয়াল ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সাইন্স হাসপাতাল (ইউএসটিসি) এর সহকারী অধ্যাপক (নেফ্রোলজি) ডাঃ নূর উদ্দিন জাহেদ এর নেতৃত্তে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা জাহেদুল হক,মেডিকেল অফিসার (মেডিসিন) ডা . ফয়সাল ইন্টার্ন ডাক্তার মেডিসিন ডাঃ নাজাম উল সেহের, সহকারী অধ্যাপক (নেফ্রোলজি) ডাঃ নূর উদ্দিন জাহেদ, মেডিকেল অফিসার (নেফ্রোলজি) ডাঃ তাবাসসুম আহমেদ তিন্নি, শিশুরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ শহীদ, সহকারী রেজিস্ট্রার (শিশুরোগ) ডাঃ আব্দুল মান্নান, মেডিকেল অফিসার (শিশুরোগ) ডাঃ নূরুল ইসলাম, ইন্টার্ন ডাক্তার (শিশুরোগ) ডাঃ মোঃ সুলতানুল আলম রিজভী, সহকারী অধ্যাপক, (গাইনি ও অবস্ট) ডাঃ বদরুন নাহার, রেজিস্ট্রার (গাইনি ও অবস্ট) ডাঃ নুর আক্তার, মেডিকেল অফিসার (গাইনি ও অবস্ট) ডাঃ নিশাত তাসনিম, মেডিকেল অফিসার (গাইনি ও অবস্ট) ডাঃ দিল নুসরাত জাহান নাফিসা, ইন্টার্ন চিকিৎসক (গাইনি ও অবস্ট) ডা. সামিয়া নওরিন, ইন্টার্ন ডাক্তার (গাইনি ও অবস্ট) ডাঃ সাকিবুল আলম ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ও প্রধান (অর্থোপেডিকস) ডাঃ ফাহাদ গনি, সহকারী রেজিস্ট্রার (অর্থোপেডিকস) ডা সৌমেন আচার্য্য, রেজিস্ট্রার (সার্জারি) ডা. মালিহা সুবাত, মেডিকেল অফিসার (সার্জারি) ডাঃ মুনতাসিল ইবনে কামাল জিদান, ইন্টার্ন, ডাক্তার (সার্জারি) ডাঃ মারিয়া মকবুল, ইন্টার্ন চিকিৎসক (সার্জারি) ডা জাওয়াদ বিন আলম, অধ্যাপক ও প্রধান (ইএনটি) অধ্যাপক ডাঃ মোঃ আব্বাস উদ্দিন, রেজিস্ট্রার (ইএনটি) ডাঃ জিয়াউর রহমান, ইন্টার্ন ডাক্তার (ইএনটি )ডাঃ আনিকা আবসার, কনসালটেন্ট (সিসিইউ) ড. মিনহাজ মাহমুদ, মেডিকেল অফিসার (সিসিইউ) ডাঃ এইচ এম সাইফুর রহমান, সহযোগী অধ্যাপক ও প্রধান (চর্মরোগ) ডাঃ সালাহউদ্দিন আহমেদ,মেডিকেল অফিসার (চর্মরোগ) ডাঃ অপূর্ব কাঞ্চন রায়, সহকারী অধ্যাপক ও প্রধান (ইউরোলজি) ডাঃ মোঃ নাজামুল হক, সহকারী রেজিস্ট্রার (ইউরোলজি) ডাঃ রায়হান চৌধুরী, সহকারী অধ্যাপক ও প্রধান (শিশু সার্জারি) ডাঃ মোঃ হাসান উল্লাহ, লায়ন্স চক্ষু হাসপাতালের ডাঃ সুমন এর নেতৃত্তে চক্ষু চিকিৎসক টিম এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের খতনা টিমের সহযোগিতায় এই ক্যাম্প বাস্তবায়িত হয় ।
চিকিৎসা সেবা ক্যাম্পটির বাস্তবায়নে সার্বিক ভাবে তত্তাবধান করেছেন বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট, আন্তর্জাতিক লায়ন্স জেলা ৩১৫ বি ৪, বাংলাদেশের লিও জেলা ৩১৫বি ৪, বাংলাদেশ এর প্রাক্তন লিও জেলা সভাপতি ও আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার এর প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান ।
শরীয়ত তরিকতের খেদমতের পাশাপাশি প্রাতিষ্টানিক ও বাংলাদেশীদের বৃটিশ বিরোধী আন্দোলন ও স্বাধীকার আন্দোলনে আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) অবদান চির স্মরণীয় হয়ে থাকবে । তারই নামে প্রতিষ্ঠিত বেতাগী আনজুমানে রহমানিয়ার মাধ্যমে বর্তমানে ৩৫ টি প্রতিষ্ঠান ও কার্যক্রম পরিচালিত হচ্ছে ।
নানিয়ারচর প্রেস ক্লাবের উন্নয়নে চেয়ার-টেবিল প্রদান করেছে নানিয়ারচর জোন

শহিদুল ইসলাম
চট্টগ্রাম প্রতিবেদক
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প এর আওতায় নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক নানিয়ারচর প্রেস ক্লাবের মান উন্নয়নের জন্য উন্নতমানের চেয়ার-টেবিল প্রদান করা হয়েছে।
১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক 'সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প' এর আওতায় নানিয়ারচর জোনের আওতাধীন নানিয়ারচর প্রেস ক্লাবের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় আসবাবপত্র (টেবিল ও চেয়ার) প্রদান করা হয়।
পূর্বে জোন কমান্ডার, নানিয়ারচর জোন কর্তৃক নানিয়ারচর উপজেলা পরিদর্শনকালে প্রেস ক্লাবটিতে চেয়ার ও টেবিলের অপ্রতুলতা পরিলক্ষিত হলে ক্লাবটির মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। উক্ত আশ্বাসেরই ধারাবাহিকতায় অদ্য ১১ জানুয়ারি ২০২৬ তারিখে জোন কমান্ডার, নানিয়ারচর জোন, বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি কর্তৃক নানিয়ারচর প্রেস ক্লাবের সভাপতি মেহেদী ইমাম ও দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুকের নিকট উক্ত আসবাবপত্র (চেয়ার ও টেবিল) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এসময় জোন উপ-অধিনায়ক, নানিয়ারচর জোন, বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম উপস্থিত ছিলেন। উক্ত জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনসাধারণ বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, অত্র এলাকার জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগিতায় অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর সেনা জোন কর্তৃক অত্র এলাকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
- কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান
- ইরানের ৩ শহরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা
- উত্তর ইসরায়েলে ‘বিশেষ হামলা’ চালানোর দাবি হিজবুল্লাহর
- ৪০% ক্ষমতা হারানোর আগে লক্ষণ মেলে না! কিডনি বাঁচাতে যা করবেন
- ১৬ মার্চ ডিএসই: আজকের শেয়ারবাজার বিশ্লেষণ
- ইরান যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতে: সোনার বাজার এখন নিম্নমুখী
- শেয়ারবাজারে দরপতনে এগিয়ে যেসব শেয়ার
- নেতানিয়াহুর ভিডিওটি ‘ডিপফেক’! এআই চ্যাটবটের দাবিতে বিশ্বজুড়ে তোলপাড়
- আজ ডিএসইর সেরা ১০ গেইনার কোনগুলো
- ইরান যুদ্ধে কোণঠাসা যুক্তরাষ্ট্র; সাহায্যের আবেদন ফিরিয়ে দিল ন্যাটো মিত্ররা
- শিক্ষা ব্যবস্থায় বড় রদবদল! ৮ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- উত্তরাঞ্চলে গড়ে উঠবে কৃষিনির্ভর শিল্প: বেকারত্ব দূর করতে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা
- লটারি প্রথা চূড়ান্ত বাতিল! স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা
- শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের বিশেষ বার্তা: আমূল বদলে যাচ্ছে ভর্তি প্রক্রিয়া
- ৩১ হাজার কৃষকের মুখে হাসি ফোটাবে সাহাপাড়া খাল: প্রধানমন্ত্রী
- ইরান হামলার পেছনে সৌদির চাপ, নতুন তথ্য প্রকাশ
- কোদাল হাতে মাঠে প্রধানমন্ত্রী! ৫৪ জেলায় একযোগে শুরু হলো খাল খনন বিপ্লব
- শব্দের চেয়ে ১৩ গুণ গতি! ইসরায়েলে ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র ছুড়ে বিশ্ব কাঁপাল ইরান
- ঈদের ভোজে ভিন্ন স্বাদ: গরুর কড়াই গোশতের সহজ রেসিপি দেখে নিন
- দৃষ্টিহীনের চোখে ফিরবে আলো! লিকুইড কর্নিয়ায় বিজ্ঞানের অবিশ্বাস্য সাফল্য
- সৈয়দপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান: উত্তরবঙ্গে বইছে উৎসবের আমেজ
- ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের! ‘সাহস থাকলে’ পারস্য উপসাগরে জাহাজ পাঠান
- ঈদুল ফিতর ২০২৬: প্রধান জামাতের সময় ও জাতীয় ঈদগাহের সুযোগ-সুবিধা জেনে নিন
- কয়েকদিনের জল্পনা শেষে সামনে এলেন নেতানিয়াহু
- ঈদের ছুটিতে ব্যাংকিং সেবা কীভাবে পাবেন, জানুন বিস্তারিত
- ঈদে কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন
- ছয় আঙুল না কি এআই ভিডিও? সব জল্পনার অবসান ঘটালেন স্বয়ং নেতানিয়াহু
- দায়িত্বের এক মাসেই একাধিক সিদ্ধান্তে আলোচনায় তারেক রহমান
- ইরানের হাতে এখন সামরিক শক্তি খুব কমই অবশিষ্ট আছে: ট্রাম্প
- ৯৮তম অস্কারে বাজিমাত! সেরা ছবির মুকুট জিতল ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
- শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ গ্রেফতার
- তত্ত্বাবধায়ক সরকার ফিরছে! আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে যুগান্তকারী ঘোষণা
- জেনে নিন আজ রাজধানীর কোথায় কী কর্মসূচি
- মধ্যপ্রাচ্যে ড্রোন মোকাবিলায় সহায়তা, বিনিময়ে অর্থ ও প্রযুক্তি চাই ইউক্রেন
- মাত্র ২ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফা আঘাত: ইরানি ক্ষেপণাস্ত্রের বৃষ্টির মুখে ইসরায়েল
- দুবাই বিমানবন্দরের কাছে আগুন, কাতার-বাহরাইন-সৌদিতে ড্রোন হামলার আতঙ্ক
- ঢাকার আবহাওয়া নিয়ে আবহাওয়া অফিসের সতর্কতা
- হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত: জেনে নিন শবে কদরের করণীয় ও বর্জনীয়
- ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- হরমুজ খোলা রাখতে ন্যাটোসহ মিত্রদের চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- ইরান যুদ্ধ কভারেজে মার্কিন মিডিয়ার ওপর ট্রাম্পের ক্ষোভ
- সাড়ে তিন লাখ মানুষের ভাগ্য বদলাবে একটি খাল: দিনাজপুরে মেগা উদ্বোধন আজ
- ব্রেন্টফোর্ড-উলভারহ্যাম্পটনসহ তিন ম্যাচ লাইভ, আজকের টিভি সূচি
- টানা দুই দফা কমল স্বর্ণের দাম: ক্রেতাদের মধ্যে স্বস্তির আমেজ
- যুদ্ধবিরতির অনুরোধ করেনি ইরান: আরাঘচি
- গোপন মিশনে রাশিয়ায় খামেনি পুত্র: রুশ বিমানে মস্কো যাওয়ার চাঞ্চল্যকর তথ্য
- ঢাকাসহ ১৫ জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা
- ২৪ ঘণ্টায় ২৪ অভিযান! মধ্যপ্রাচ্যজুড়ে ‘শত্রু ঘাঁটিতে’ ইরাকি সশস্ত্র গোষ্ঠীর বড় হামলা
- ২৬ রমজান: আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সময় প্রকাশ
- অতিরিক্ত দাম নিলেই কঠোর শাস্তি! জ্বালানি বাজার নিয়ন্ত্রণে সরকারের বড় সিদ্ধান্ত
- আমরা কি আবার সেই পুরনো ব্যবস্থায় ফিরে যাচ্ছি?
- ২৭ রমজানই কি কদরের রাত? মুসনাদে আহমাদ ও বুখারির হাদিস যা বলছে
- আকাশচুম্বী দামের পর এবার কমছে স্বর্ণের ভরি: নতুন দর জানাল বাজুস
- মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ঢাকায় যে ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
- ২৪ ঘণ্টায় ফের বাড়ল সোনার দাম, ভরি যত
- ‘৫০তম অভিযান’ ঘোষণা ইরানের, রণক্ষেত্র চার দেশে
- যুদ্ধবিরতির আলোচনায় চীন ও রাশিয়া: তেহরানের পাশে তিন শক্তি
- আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন নেতানিয়াহু! তাসনিম নিউজের চাঞ্চল্যকর তথ্য
- টানা দুই দফায় কমল দাম; স্বর্ণের বাজারে বড় ধসের ইঙ্গিত!
- আজ ২১ রমজান; জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সঠিক সময়সূচি
- কালিগঞ্জে ডেঙ্গু বিরোধী যুদ্ধ! মশা তাড়াতে রাস্তায় নামলেন চিকিৎসকরা
- ১১ মার্চ ডিএসই: শীর্ষ ১০ গেইনারের তালিকা প্রকাশ
- কথাবার্তায় সতর্ক থাকুন! মন্ত্রী-এমপিদের কঠোর নির্দেশনা দিলেন তারেক রহমান
- পবিত্র রমজানের ২৫তম দিন; ১৫ মার্চের নামাজের সঠিক সময়সূচি জানুন








